মোঃ হামিদার রহমান নীলফামারীঃ বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুর ১২:টায় জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ এর নিরাপত্তা প্রদান উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর বিপিএম-সেবা ।
পুলিশ সুপার ব্রিফিং প্যারেডে উপস্থিত সকল সদস্যদের দুর্গাপূজা চলাকালীন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার নির্দেশ প্রদান করেন।
কোন মহল যাতে বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কোন সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে বা সৃষ্টি হলে তাৎক্ষণিক পূজা উপলক্ষে নিয়োজিত ফোকাল পয়েন্ট অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল নীলফামারী; জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফি, জেলা কমান্ড্যান্ট, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স; জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারীর কর্মকর্তা ও আনসার সদস্য বৃন্দ।
Blog
-

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা প্রদান উপলক্ষে জেলা পুলিশ নীলফামারীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
-

মালদ্বীপে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উদযাপিত
মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ- বুধবার ১৮ অক্টোবর ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র জন্মদিন উদযাপন করেন মালদ্বীপ শাখা আওয়ামী লীগের উদ্যোগে মালদ্বীপের রাজধানী সি বিল্ডিং হল রুমে, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ হাইকমিশনার রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ জসিম উদদীন, মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান।উল্লেখ্য ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন শেখ রাসেল, বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। এই নামকরণে মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের, কিন্তু মাত্র দেড় বছর বয়স থেকেই প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট। তবে সাত বছর বয়সে ১৯৭১ সালে তিনি নিজেই বন্দি হয়ে যান।শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশি-বিদেশি চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয়। তখন রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
প্রধান অতিথি এস এম আবুল কালাম আজাদ বলেন, শৈশব থেকে দুরন্ত প্রাণবন্ত সকলের আদরের ছোট শিশু শেখ রাসেল ছিল অত্যন্ত বিনয়ী ও পরোপকারী। বিভিন্ন বর্ণনায় শিশু শেখ রাসেলের যে আদর্শ চারিত্রিক বৈশিষ্টের রূপ পাওয়া যায়, তা সকল শিশু-কিশোর-এর জন্য আদর্শ।

হাইকমিশনার আরো বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের কালরাতে ঘাতকেরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করে দিতে কোমলমতি শিশু রাসেলকেও নির্মমভাবে হত্যা করে, কিন্তু তারা সফল হয়নি। শেখ রাসেল আজ শিশুদের প্রতীক ও মানবিক সত্ত্বা হিসেবে বেঁচে আছে সবার মাঝে। শেখ রাসেলের সুন্দর পৃথিবীর স্বপ্নকে বাস্তবে রুপ দিতে নিরলসভাবে কাজ করছেন তার প্রিয় ‘হাসু আপা’ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ মজিবুর রহমান, ডাঃ সুজন চন্দ্র পাল, মালদ্বীপ ন্যাশনাল ব্যাংকের সি ইউ মোহাম্মদ মাসুদুর রহমান, লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন,সহ-সভাপতি শাহজালাল শিকদার, মোঃ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রাসেল হাওলাদার, মোঃ ওলি উল্লাহ, মোঃ সান্ত প্রমুখ।মোঃ নূরে আলম রিন্টুর সন্জলনায় অনুষ্টানে মোনাজাত ও দোয়া করে কেক কেটে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন
-

মধুপুরে আওয়ামী লীগের উদ্যেগে শেখ রাসেল’র ৬০ তম জন্মদিবস উদযাপন
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা উৎসব উদযাপন করেছে সর্বস্তরের নেতৃবৃন্দ।
মধুপুর থানার মোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছরোয়ার আলম খান আবুর বাস ভবনের সামনে ১৮ অক্টোবর বুধবার সন্ধায় জাতীয় শিশু দিবস ও শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য তুলে ধরে আলোচনা ও কেক কাটা উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো.ছরোয়ার আলম খান আবু, আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামছুল আরেফিন শরিফ, কুড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আহাম্মদ আলী, বেরীবাইদ ইউপি চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান আলী তালুকদার, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দুলাল তালুকদার, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুরবান আলী বিএসসি, আওয়ামী লীগ নেতা আব্দুল বাছেদ প্রমুখ। এসময় যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বক্রিয় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু রাসেল এর স্মৃতি কে আজীবন স্মরণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। -

বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট মোহাম্মদ একরাম-উল করিম রনক ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত
এস এম সাইফুল ইসলাম কবির :বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফিচার এডিটর বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ একরাম-উল করিম রনক ভাই হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক সৎ নির্ভীক সাংবাদিক মোহাম্মদ একরাম-উল করিম রনক ভাইয়ের জন্মদিন আজ ১৯ অক্টোবর। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। সাংবাদিক মোহাম্মদ একরাম-উল করিম রনক অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।
-

বানারীপাড়ায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা দোয়া ও মিলাদ
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে গতকাল ১৮ অক্টোবর বুধবার এশার নামাজ বাদ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিয়াউল হক মিন্টুর অফিস কার্যালয়ে আলোচনা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বানারীপাড়া থানার পেস ইমাম জামাল হোসাইন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু, যুবলীগ নেতা মহসিন রেজা, জুলহাস, তারেক হাওলাদার। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও ইমারত শ্রমিকের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ১৮ অক্টোবর বুধবার বানারীপাড়া উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি। -

আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পার্বন আশ্বিনে রাঁধে,কার্তিকে খায়
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
আশ্বিনে রাঁধে,কার্তিকে খায়/যেই বর মাগে,সেই বর পায়’। সনাতন সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই প্রবচন। আশ্বিন সংক্রান্তির রাতে সারারাত জেগে বিশেষ খাবার তৈরি করেন বাড়ির নারীরা। এর মধ্যে অন্যতম গুড়মিশ্রিত নারিকেল। কার্তিকের সকালে সেই নারিকেল ও বাংলা কলা দিয়ে পূজায় নিবেদন করা পান্তা ভাত খাওয়া হয়।
কার্তিক একসময় ছিল অভাবের মাস। সেই মাসের প্রথম দিনের সকালে সন্তানকে ভালোমন্দ খাইয়ে মায়েরা আশা করতেন- ‘পুরো বছরটা ভালো যাবে, সন্তান থাকবে দুধে ভাতে। ’
আশ্বিন মাসের শেষদিন ও কার্তিক মাসের প্রথম দিনকে ঘিরে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত আছে এমন এক পার্বনের, যার নাম জলবিষুব সংক্রান্তি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এই পার্বন উপলক্ষে খাগড়াছড়িতেও সনাতন ধর্মাবলম্বীরা করছেন অশ্বিনী কুমারের ব্রত। এই ব্রত ‘ব্রতের ভাতের পূজা’ নামেও পরিচিত।
সনাতনী ইতিহাস মতে আরও জানা যায়, স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয় সূর্যদেব ও সংজ্ঞা’র পুত্র। অভিশাপগ্রস্ত সংজ্ঞা জগজ্জননী পার্বতীর কাছে নিজের দুর্দশা থেকে মুক্তি চাইলে পার্বতী এক মুষ্টি চাল দিয়ে তাকে বলেছিলেন-আশ্বিন মাসের শেষ তারিখ পূর্বরাত্রে শেষ দিবস রেখে এই চাল ভক্তিপূর্বক রন্ধন শেষে মহাদেবের অর্চনা করতে হবে এবং কার্তিক মাসের ১ম দিবসে সেই অন্ন ভক্ষণে মনস্কামনা পূর্ণ হবে।সে নিয়ম মেনে রোগ ও অভিশাপমুক্ত হয়েছিলেন দেবী সংজ্ঞা।
ধর্মীয় গুরু থেকে জানা যায়, বৃহত্তর চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে উপবাস থেকে অশ্বিনীকুমারের ব্রত পালনের রেওয়াজ দেখা যায়। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজ বৃহস্পতিবার ব্রতের ভাত খাওয়ার ক্ষণ নির্ধারিত হয়েছে। ভক্তি সহকারে ব্রতের ভাত খাওয়ার ফলে রোগমুক্তি ও মনস্কামনা পূর্ণ হয়।
-

৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যেগে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেল’র ৬০ তম জন্মদিবস উদযাপন
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর ইপিজেড থানা ও ৩৯ নং
ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা উৎসব উদযাপন করেছে সর্বস্তরের নেতৃবৃন্দ।বন্দরটিলাস্থ দলীয় কার্যালয়ে আজ গত ১৮ অক্টোবর বুধবার বিকেলে জাতীয় শিশু দিবস ও শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য তুলে ধরে কেক কাটা উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ইপিজেড থানা, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিন,সাধারন সম্পাদক মোঃ সেলিম আফজাল,৩৯নং ওয়ার্ড আঃলীগের সভাপতি,সাবেক কাউন্সিলর হাজ্বী মোঃ আসলাম, সাঃ সম্পাদক কাউন্সিলর এবং সিডিএ বোর্ড সদস্য ওয়ার্ড হাজ্বী মোঃ জিয়াউল হক সুমন, থানা আঃ লীগের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আব্দুর রউফ,সহ -সভাপতি আক্তার হামিদ,ইউনিট আঃ লীগের সভাপতি আনোয়ার হোসেন,সা:সম্পাদক ইফতেখার আলম, আঃ লীগ নেতা মোঃ নাছির উদ্দিন, তিন ইউনিট আঃ লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, যুবলীগ নেতা মোঃ জামাল উদ্দিন সহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ শেখ রাসেল স্মৃতি সংসদ, আমরা রাসেল পরিষদ ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দরা স্বক্রিয় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শিশু রাসেল এর স্মৃতি কে আজীবন স্মরণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে মুজিব আদর্শের রাজনীতি চেতনা।
পরিশেষে কেক কেটে জাতীয় শিশু দিবস উদযাপন এবং শহীদ শেখ রাসেল স্মৃতিকে স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। -

বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এস.এম.ইকবাল ইন্তেকাল করেছেন
আব্দুল আউয়াল,
বরিশালের বিশিষ্ট গুণীজন,বানারীপাড়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য,আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা অ্যাড.এস এম ইকবাল ইন্তেকাল করেছেন ইন্না….. রাজিউন। তিনি আজ দুপুর ৪টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী সহ দুই ছেলে সন্তান রেখে গেছেন। আজ ১৯ অক্টোবর ২০২৩ রোজ বৃহষ্পতিবার সকাল ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে শ্রদ্ধা জানানো হবে এর পরে দুপুর ১২ টায় বরিশাল শহীদ মিনারে গার্ড
অফ অনার দেয়া হবে।মরহুমের নামাজর জানাযা যোহরের নামাজের পরে দুপুর ২টায় বরিশাল বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে।তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুলাহ,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাড.তালুকদার মো.ইউনুস,মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মো.জাহাঙ্গীর হোসেন.মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলাহ,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাওলাদ হোসেন সানা,অ্যাড.আতিকুর রহমান জুয়েল,পার্থ প্রতীম চন্দ ও সাংবাদিক আব্দুল আউয়াল। এছাড়াও আরও অনেক সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠন শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য তার গ্রামের বাড়ি বানাড়িপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের লবনসরা গ্রামে।
-

শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ বুধবার (১৮ অক্টোবর সকাল ৯. ঘটিকায় শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন। অতঃপর শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি অনুষ্ঠিত হয়। ব়্যালি টি জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী হতে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
ব়্যালি শেষে জেলা প্রশাসক নীলফামারী সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী। ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারী; জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু মহোদয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। -

নড়াইলে শেখ রাসেলের জন্মদিনে পৌর আঞ্জুমান আরা ৬০ পাউন্ডের কেক কেটে জন্মদিন উদযাপন
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে শেখ রাসেলের জন্মদিনে পৌর
আঞ্জুমান আরা ৬০ পাউন্ডের কেক কেটে জন্মদিন উদযাপন।
৬০ পাউন্ডের কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
নড়াইল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিনে নড়াইলে ৬০ পাউন্ডের কেক কেটে উদযাপন করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (১৮ অক্টোবর) বিকেলে পৌর মেয়রের সভাকক্ষে এই কেক কাটেন পৌর মেয়র আঞ্জুমান আরা।
এসময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম, কাউন্সিলর বাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভুঁইয়া, সাধারণ সম্পাদক সপ্নীল সিকদার নীলসহ স্থানীয় নাগরিকেরা।
এসময় আনন্দঘন পরিবেশে একে অন্যকে কেক খাইয়ে দেন।
পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ হয়তো দেশের কর্ণধার হতে পারতেন।
অপরদিকে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার সময় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে “শেখ রাসেল দিবস-২০২৩” অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, এডভোকেট সুবাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ; মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নড়াইলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের আজ ৬০তম জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের (১৮ অক্টোবর) ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য নরঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাঁকেও হত্যা করেছিল। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন এর মধ্য দিয়ে পৃথিবীর সকল শিশু বেড়ে উঠুক প্রকৃতির অবারিত ক্ষেত্রে। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর ও তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। উপস্থিত সকলে শেখ রাসেল দিবসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।