Blog

  • তারাগঞ্জ সিভিল সোসাইটি ফোরামের সাথে ইউএনসিসির দ্বি-বার্ষিক লার্নিং সভা 

    তারাগঞ্জ সিভিল সোসাইটি ফোরামের সাথে ইউএনসিসির দ্বি-বার্ষিক লার্নিং সভা 

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জে সিভিল সোসাইটি ফোরামের সাথে ইউএনসিসির দ্বি-বার্ষিক লার্নিং সভা  অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে  ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায়  উপজেলা সিভিল সোসাইটি ফোরামের সাথে ইউএনসিসির দ্বি-বার্ষিক লার্নিং সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা সিভিল সোসাইটি ফোরামের সভাপতি আব্দুস সাত্তার শাহ , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , উপজেলা শিক্ষা কর্মকর্তা , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, ইএসডিও – জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মো: রফিকুল ইসলাম ও ফিল্ড অফিসার প্রভাত রন্জ তালুকদার ও গীতা রানী সাংবাদিক প্রমুখ।

  • ছওয়াবের উদ্যোগে ডিমলায় বিনামূল্যে  চক্ষু শিবির অনুষ্ঠিত

    ছওয়াবের উদ্যোগে ডিমলায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    ছওয়াবের উদ্যোগে নীলফামারীর ডিমলা উপজেলায় সুবিধাবঞ্চিত ও ছানী রোগিদের জন্য ১৮ই অক্টোবর ২০২৩ তারিখে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
    ছওয়াবের উদ্যোগে ইসলামিক এইডের অর্থায়নে মরিয়ম চক্ষু হাসপাতাল সরাসরি তত্ত্বাবধানে ডিমলার ছানী রোগিদের ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অপারেশন যোগ্য ছানী রোগীদের হাসপাতালের নিজস্ব গাড়ীতে সৈয়দপুর নিয়ে এসে অপারেশন ও লেন্স লাগানো এবং চশমা, ঔষধ সহ যাবতীয় সকল কিছু ফ্রিতে প্রদান করা হয়।
    ছওয়াবের হেড অফ প্রোগ্রাম লোকমান হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত ছানী অপারেশন প্রোগ্রাম উপস্থিত ছিলেন ছওয়াবের এসিস্ট্যান্ট কোর্ডিনেটর খোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, মরিয়ম হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসাইন ও হাসপাতালের কর্মকতাবৃন্ধ, ছওয়াবের ভলেন্টিয়ার আব্দুস জব্বার,
    কামরুজ্জামান কামরুল উদয় সরকার, আব্দুর রশিদ, ডিমলা উপজালার স্কাউট টিম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    ছওয়াব সারা বাংলাদেশে আর্তমানতার সেবায় কাজ করে। উক্ত প্রোগ্রামের আওতায় ডিমলা, ডোমার ও জলঢাকার ২০০ রোগীদের ছানী অপারেশন সম্পূর্ণ করা হবে।

  • নলছিটিতে ১৬০ বস্তা অবৈধ নি‌ষিদ্ধ পলিথিন

    নলছিটিতে ১৬০ বস্তা অবৈধ নি‌ষিদ্ধ পলিথিন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ট্রাকভর্তি অবৈধ নি‌ষিদ্ধ পলিথিন আটক করেছে নল‌ছি‌টি থানা পুলিশ।

    বুধবার (১৮অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বরিশাল কুয়াকাটা সড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে ট্রাকভর্তি ১৬০বস্তা পলিথিন আটক করে‌ছে নলছিটি থানা পুলিশ।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় কুয়াকাটাগামী একটি ট্রাক আটক করলে ট্রাকের ভিতর অবৈধ পলিথিন পাওয়া যায়। এ সময় ড্রাইভারসহ দুজনকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯অক্টোবর) সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়েছে। এসময় জব্দকৃত পলিথিন বরিশাল পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেয়া হয়েছে।

    ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, নলছিটি থানার এসআই সহিদুল ইসলাম ও এসআই আবদুল আউয়াল।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন,পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাদের এ অর্থদন্ড অনাদায়ে জেল দেয়া হয়েছে।

    দন্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বেনাপোল এলাকার মো.ইসমাইল হাওলাদারের ছেলে মো.শাওন (২৩) ও আবদুল ছামাদের ছেলে মো.উজ্জল হোসেন (২৫)।

    জব্দকৃত পলিথিনের পরিমান আনুমানিক সাড়ে চার টন হবে বলে জানিয়েছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ।

  • ভাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা  অনুষ্ঠিত

    ভাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরের পার্শবর্তী ধনবাড়ী উপজেলার ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. ফজলুল হককে অশ্রুসিক্ত চোখে বিদায় দিলেন তাঁর সহকর্মীরা।
    বৃহস্পতিবার দুপুরে কলেজ রুমে অনুষ্ঠিত সভায় অত্র কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিদ্যুৎসায়ী সদস্য অত্র কলেজ ও ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. নাছির উদ্দিন।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, কলেজ প্রতিষ্ঠাতা ও ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন, সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রশিদ প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক,সাংবাদিক,এবং সকল কর্মচারী বৃন্দ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানটি সন্চালনা করেন অত্র কলেজের অধ্যাপক মুহাম্মদ আবু সাইদ। অনুষ্ঠান শেষে কলেজ কর্তৃপক্ষ ভাবগাম্ভীর্যপুর্ণ পরিবেশে অশ্রুসিক্ত চোখে বিদায়ী মো.ফজলুল হককে এক লক্ষ টাকার চেক প্রদান সহ সকল শিক্ষকগন তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।

  • বড়খাল স্কুল এন্ড কলেজ চলে সভাপতি জামাল উদ্দিনের ইশারায় পদত্যাগ করলেন প্রিন্সিপাল

    বড়খাল স্কুল এন্ড কলেজ চলে সভাপতি জামাল উদ্দিনের ইশারায় পদত্যাগ করলেন প্রিন্সিপাল

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি :

    সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের বড়খাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নজির আহমদের রহস্যময় পদত্যাগ এর কারণ জানতে চায় অভিভাবক,এলাকাবাসী ও শিক্ষার্থীবৃন্দ। স্কুল স্থাপিত ১৯৭৬০সালে কলেজ স্থাপিত ১৯৯৫ ইং প্রতিষ্ঠাতা ও দাতা মরহুম হাজী মফিজ আলী’র দানকৃত প্রায় আট একর জায়গা জুড়ে অবস্থিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৫ সালে প্রতিষ্ঠানি এমপিভূক্ত হয়। বর্তমানে প্রায় ১২ শত শিক্ষার্থী রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে ২১ জন শিক্ষক রয়েছেন।

    ২০১৩ সালে প্রন্সিপালের নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ১২ জন আবেদন করেন।১২ জনের মধ্যে একজন ও প্রতিষ্ঠানে আসার সুযোগ দেয়নি এই নজির আহমেদ। তখন থেকে শুরু হয় পক্ষে বিপক্ষে নানা গুনজন।

    এই প্রতিষ্ঠানে প্রায় ১৩ বছর প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন নজির আহমদ। তিনি তার দায়িত্বে থাকা অবস্থায় তিনি নিজের ইচ্ছেমত অভিভাবক ও নির্বাচিত গভর্নিংভর্নিং কমিটির সাথে কোন রকম মিটিং বা পরামর্শ ছাড়াই সকল সিদ্ধান্ত নিতেন। এবং উগ্র মেজাজে চলাফেরা ছিল তার একটি সভাব এমনটি জানান এলাকাবাসী ও শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষক বৃন্দ। জানা যায় গত দেড় বছর পূর্বে স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হন জামাল উদ্দিন। তিনি সভাপতি হওয়ার পর এখন পর্যন্ত কোন সদস্যদের নিয়ে মিটিং বা পরামর্শ করেননি। পাশাপাশি বছরে একবারও প্রতিষ্ঠানে আসেন না এমনটির অভিযোগ জানান এলাকাবাসীসহ শিক্ষক শিক্ষার্থীরা।

    গত ৪ অক্টোবর ২০২৩ইং তারিখে প্রিন্সিপাল নজির আহমদের ফেইসবুক স্ট্যাটাসে মাধ্যমে জানান দেন তিনি নতুন কর্মস্থল সিলেটে একটি প্রতিষ্ঠানে তিনি যোগদান করেন। এমন ট্যাটার্স এর মাধ্যমে জানারপর শুরু হয় এলাকাবাসী, শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকদের মধ্যে নানা গুঞ্জন ও আলোচনা। সবাই জানতে চায় তার পদত্যাগ করার কারন কি? কেন হঠাৎ করে প্রিন্সিপাল পদত্যাগ করলেন যা শুধু স্কুলের সভাপতি জামাল উদ্দিন ছাড়া কেউ জানেনা? বিষয়টি সকলের মনে একটি রহস্যের কারন হয়ে দাড়িয়েছে। যার কারন জানা দরকার বলে মনে করেন সবাই। এছাড়াও প্রিন্সিপাল পদত্যাগ করার পর ঐ প্রতিষ্ঠানের শিক্ষক মো:আইয়ূব খান কোন মিটিং বা লিখিত কাগজ ছাড়াই অদৃশ্য ক্ষমতাবলে নিজেই দখল করে নেন প্রিন্সিপালের চেয়ার। এমনটি অভিযোগ জানান অন্যান্য শিক্ষক বৃন্দরা। সরেজমিনে গিয়ে জানা যায় এসব তথ্য।

    এব্যাপারে জানতে চাইলে স্কুল এন্ড কলেজের সভাপতি জামাল উদ্দিন বলেন প্রিন্সিপাল যাওয়ার সময় আমার কাছে একটি পদত্যাগপত্র দিয়ে যান কি কারনে পদত্যাগ করেছেন সেটি আমার জানানেই এ বিষয়ে আমি এখনো কার সঙ্গে পরামর্শ করার সময় পাইনি বলে জানান তিনি।

    এব্যাপারে প্রিন্সিপাল নজির আহমদের মুটোফোনে একাধীকবার কল দিলে ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া হয়নি।

    এব্যাপারে শিক্ষক আইয়ূব খানের কাছে জানতে চাইলে তিনি বলেন পদত্যাগকৃত প্রিন্সিপাল নজির আহমদ আমাকে প্রিন্সিপালের দায়িত্বে থাকতে বলেছেন তাই আমি এখন নতুন প্রিন্সিপাল।

    এব্যাপারে জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন এই স্কুলের মধ্যে জামেলা আছে। তিনি প্রতিবেদককে সিলেট বিভাগীয় শিক্ষা অফিসার আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

    এ ব্যাপারে সিলেট বিভাগীয় শিক্ষা অফিসার আব্দুল মান্নানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি। ##

  • দোয়ারাবাজারে কভার বিহীন ঝুলন্ত বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যুবকের মৃত্যু

    দোয়ারাবাজারে কভার বিহীন ঝুলন্ত বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যুবকের মৃত্যু

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে নোয়ারাই ফিডারের আওতা ভুক্ত দোয়ারা-মহব্বতপু পিডিপির,কভার বিহীন বিদ্যুতের ঝুলন্ত ছেঁড়া তারে জড়িয়ে যুবকের মৃত্যু হয়েছে।

    ঘটনাটি ঘটেছে উপজেলার দোয়ারাবাজার বোগলা সড়কের মামনপুর মসজিদ সংলগ্ন মেইন সড়কে।

    বুধবার (১৮ অক্টোবর) রাত ৩ টার সময়

    বিশ্বম্ভপুর উপজেলা থেকে ট্রাক যোগে ধান কাটার হার্ভেষ্টার মেশিন নিয়ে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে যাওয়ার পথে মামবপুর মসজিদ সংলগ্ন মেইন সড়কে পিডিপির ঝুলন্ত বিদ্যুৎ লাইনে লেগে ধানকাটার মেশিনের ড্রাইবার মেহেদী হাসানের মৃত্যু হয়। সে বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সিন্ধুয়ার গ্রামের রশিদ আলীর পুত্র মেহেদী হাসান (2০)।

    স্থানীয়দের অভিযোগ প্রতিদিন পিডিপির বিদ্যুৎতের খোলা তারের কারণে গ্রাহক ও সাধারণ মানুষ দূর্ঘটনার স্বীকার হন। কতৃপক্ষের

    উদাসীনতা ও অনিয়ম দূর্নীতির কারণে বিদ্যুৎ লাইনে কভার তার লাগানো হচ্ছে না। এছাড়াও বিশেষ সূত্রে জানা যায়, সরকার বিদ্যুৎতের লাইন সংস্কারের জন্য ইতিমধ্যে সিলেট অঞ্চলে ১৯শত কোটি টাকার প্রকল্প বরাদ্দ করলেও নোয়ারাই ফিডারের আওতা ভুক্ত দোয়ারাবাজার মহব্বতপুর এলাকায় বিদ্যুৎ লাইনের সংস্কার বা বিদ্যুৎ লাইনে কভার তারের কোন উন্নয়ন কাজ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাহক গণ জানান বিদ্যুৎ অফিসে কর্মরত কিছু সংখ্যক অসাধু লোক মোটা অংকের ঘোষ না দিলে বিদ্যুৎ লাইনের সংস্কারের কোন কাজ করে না।

    মৃত মেহেদী হাসানের ভাবি তানজিনা বলেন, মেহেদী পরিশ্রম করে বিভিন্ন কাজকর্ম করে পরিবারকে বাচিয়ে রাখছে। বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারণে আজ আমাদের মেহেদীর মৃত্যু হয়েছে। আমি সরকার ও বিদ্যুৎ বিভাগ থেকে ক্ষতি গ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দাবি জানাচ্ছি।

    নোয়ারাই ফিটারের সহকারী প্রকৌশলী ইনচার্জ মাহমুদুল হাসানকে বিদ্যুৎতের খোলা ঝুঁকি পূর্ণ ও ঝুলন্ত লাইন ও মৃত্যুর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এসব বিষয়ে আমার জানা নেই। আর লাইনে কভার তার ও লাগানোর কথা নয়। এবিষয়ে বিস্তারিত জেনে আপনাকে পরে জানাবো। 01712147166

    দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো.বদরুল হাসানের নিকট বিদ্যুৎতে মৃত ব্যাক্তি বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, গত রাতে মহব্বতপুরের মামনপুর মসজিদের পাশে বোগলা দোয়ারাবাজার সড়কে পিডিপির বিদ্যুৎ লাইনে লেগে বিশ্বম্ভপুর উপজেলা থেকে আসা একজনের মৃত্যু ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • উজিরপুরে মাদক সম্রাট সুশীল মন্ডল গ্রেফতার

    উজিরপুরে মাদক সম্রাট সুশীল মন্ডল গ্রেফতার

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ

    বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের মাদক সম্রাট ও একাধিক মাদক মামলার আসামী সুশীল মন্ডলকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।

    উজিরপুর মডেল থানার এসআই তরুণ হালদার জানান, ইউনিয়নের কাজীবাড়ি ৫ নং ওয়ার্ডেরসুধীর মন্ডলের পুত্র মাদক ব্যবসায়ী সুশীল মন্ডল (৩৫) কে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১৮ অক্টোবর গভীর রাতে পশ্চিম হারতা গ্রামের মণীন্দ্রনাথ মন্ডলের বাড়ির পিছনের বাগান থেকে গ্রেফতার করা। পুলিশ আরো জানান ধূর্ত মাদক ব্যবসায়ী সুশীল মন্ডল নৌকা ও বাইসাইকেল যোগে হারতা ইউনিয়নের বিভিন্ন জায়গায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে থাকে। উল্লেখ্য মাদক ব্যবসায়ী সুশীল মন্ডলের বিরুদ্ধে উজিরপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।গত মাসে তাকে ইয়াবাসহ গ্রেফতার করলে হাইকোর্ট থেকে জামিন নিয়ে জেল থেকে বের হয়ে তিনি আবার নতুন করে মাদক ব্যবসা শুরু করেন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, এ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে ১৯ অক্টোবর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুরো উপজেলায় মাদকের অভিযান অব্যাহত থাকবে।

  • হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জ প্রতিনিধি।।

    হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড কর্তৃক আয়োজিত ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) হবিগঞ্জ জেলা জজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সভাপ্রতি সিনিয়র সহকারী জজ সম্পা জাহান বক্তব্যে বলেন, সরকার লিগ্যাল এইডের মাধ্যমে অসহায়দের পাশে থেকে লিগ্যাল এইডের মাধ্যমে সুবিচার পাওয়ার ব্যবস্হা নিশ্চিত করেছেন। এক সময় মানুষ বিভিন্নভাবে নির্যাতিত ও ন্যায্য হক থেকে বঞ্চিত হতো। চোখের জলফেলত নিরবে। মামলার টাকা যোগাড় করতে পারতো না। এতে ন্যায় বিচার পাওয়া দূরে থাক। মামলাই আসতো না। এখন মানুষ লিগ্যাল এইডে এসে তাদের বিষয় গুলো আবেদনের মাধ্যমে উপস্থাপন করে ন্যায় বিচার পায়াচ্ছে। আশা করি আপনাদের মাধ্যমে লিগ্যাল এইডের বিচারকার্যক্রম জানতে পারবে এবং সচেতন হওয়ার সুযোগ হবে। তাই মিডিয়া প্রচারের দাবি জানান। এসময় আরো
    উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ,সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, রুহুল হাসান শরীফ,এম, এ মজিদ, শাহ ফখরুজ্জান, এমদাদুল ইসলাম, মাসুদ আলী ফরহাদ, মীর মোঃ আব্দুল কাদির, সোহেল, আনিছুজ্জামান চৌধুরী রতন,সৈয়দ মশিউর রহমান,
    ইলিয়াছ আলী মাসুক,নায়েব হোসেন, আশরাফুল ইসলাম কোহিনূর, পাভেল খান চৌধুরী, মোঃ নুর উদ্দিন, শফিকুল আলম চৌধুরী, নির্মল ভট্রাচার্য্য রিংকু, শরিফ চৌধুরী, জুয়েল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, মজিবুর রহমান, সাইফুর রহমান তারেক, বদরুল আলম,কাওসার আহমেদ, খান রাহাত ফেরদৌস,শাওন গোপ,প্রমুখ।

  • জীবন ও জীবিকা  পাঠ  স্কুলেই রান্না শিখছে শিক্ষার্থীরা

    জীবন ও জীবিকা পাঠ স্কুলেই রান্না শিখছে শিক্ষার্থীরা

    এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার এসিলাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নিজের হাতে রান্না শিখছে। নিজেরা রান্না করে দুপুরের খাবারের আয়োজনও করেছে তারা।

    জানা গেছে, শিক্ষার্থীদের কৃষিসহ নানা বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে নতুন শিক্ষা পদ্ধতিতে জীবন ও জীবিকা নামে পাঠ্য বই অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই বইয়ের একটি অধ্যায়ে রান্নায় দক্ষতা অর্জনের বিষয়টি রয়েছে। যার অংশ হিসেবে রান্না শিখছে শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ২০২৩)দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কেউ পেঁয়াজ কাটছে, কেউ কাটছে মরিচ, কেউ চাল ধুঁয়ে রান্না বসাচ্ছে, কেউ আবার আলু কাটছে। কাউকে দেখা গেল ডিম ভাজতে। কারো ব্যস্ততা চুলায় আগুন জ্বালানো নিয়ে। এভাবে নিজেরা সম্মিলিতভাবে রান্নায় ব্যস্ত শিক্ষার্থীরা।

    এসব কাজে শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন শিক্ষকেরাও। সবাই একেক কাজে ব্যস্ত। পরে রান্না শেষে ১০ শিক্ষক, কর্মচারী ও ৫০ শিক্ষার্থী মিলে একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন তারা।

    শ্রেণি শিক্ষক তানিয়া সুলতানা বলেন, ষষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা পাঠ্য বইয়ের স্কিল কুকিং অধ্যায়ের কাজের মধ্যে আনন্দ হাতেকলমে শিখতে গিয়ে শিক্ষার্থীরা দুপুরে নিজেদের রান্না নিজেরাই করে খাবার খায়। এতে শিক্ষার্থীরা আনন্দ খুঁজে পায়।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার বলেন, শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, জ্ঞান, যোগ্যতা, মূল্যবোধ ও সখ্য বাড়াতে জাতীয় শিক্ষাক্রমের মূল ভিত্তিতে এসেছে আমূল পরিবর্তন। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা জীবন ও জীবিকা বিষয়ের বাস্তব অভিজ্ঞতার অর্জনের অংশ হিসেবে বুধবার শিক্ষার্থীরা নিজেরাই বাজার করা থেকে শুরু করে রান্নার সবকিছুই করেছে। শিক্ষকরা তাদের সহায়তা করেছে ক্লাসের মত।

    বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বিহনা আরফিন বিন্দু, চাঁদনী, তায়েবা, নুফিকাসহ অন্যরা জানায়, বাড়িতে মা প্রতিদিনই রান্না করেন। বাবা হাট থেকে চাল, ডাল, সবজি, তেল, লবণ থেকে শুরু করে যাবতীয় জিনিস কিনে নিয়ে আসেন। এই কাজ সম্পর্কেই আজ তারা অভিজ্ঞ হলো।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এবং বাস্তব অভিজ্ঞতার জন্য শিক্ষায় পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে হাতেকলমে বিভিন্ন উপকরণের মাধ্যেমে কৃষি, রান্নাসহ নানা কাজ শিখছে শিক্ষার্থীরা। এতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হতে পারবে। #ছবি সংযুক্ত আছে।

  • মুন্সীগ‌ঞ্জে মানবতার সেবায় সংগঠন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

    মুন্সীগ‌ঞ্জে মানবতার সেবায় সংগঠন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

    মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ
    জীবন দিয়ে জীবন নয়, রক্ত দিয়ে জীবন জয় এই স্লোগানকে সামনে রেখে সেচ্ছায় রক্তদানের সংগঠন মানবতার সেবায় সংগঠন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
    গতকাল সকা‌লে মুন্সীগঞ্জ জেলার টং‌গিবা‌ড়ি উপ‌জেলার বেত্কা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক মানুষের মা‌ঝে এই রক্তের গ্রুপ ও ব্লাড প্রেসার নির্ণয় কর্মসূ‌চি অনু‌ষ্ঠিত হয়।
    এসময় উপ‌স্থিত ছি‌লেন মানবতার সেবায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিয়াম, অর্থ বিষয়ক সম্পাদক হাফসা আক্তার ইভা, ফয়সাল আহাম্মেদ পরাগ, মেহেরিন নাহার মুনা, .মিশকাত জাহান মেহেজাবিন, ফারিয়া আধ্রিন, মারজিয়া ইসলাম , রাসেদুল ইসলাম, জিহাদ মোল্লাহসহ এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।