Blog

  • র‌্যাব-১২ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

    র‌্যাব-১২ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিকনির্দেশনায় গত ১৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ বিকাল ০৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এবং র‌্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে সুমাইয়া খাতুন @ নাসরিন (১৯) হত্যা মামলার পলাতক এজাহারনামীয় প্রধান আসামী মোঃ রোমান @ নোমান (২৫) পিতা-মৃত, তোফাজ্জল সাং-পূর্ব মোহনপুর, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করে।অভিযুক্তের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানার মামলা নং-৩১ তারিখ-০৮/১০/২৩, পেনাল কোড-১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

    ২। ভিকটিম মোছাঃ সুমাইয়া খাতুন @ নাসরিন এর পূর্বের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে দুই বছর যাবৎ বাবার বাড়িতে বসবাস করতো। পরবর্তীতে মোঃ রোমান @ নোমান ও সুমাইয়া খাতুনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। মোঃ রোমান @ নোমান মাঝে মধ্যেই সুমাইয়া খাতুন @ নাসরিনকে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যেত। গত ৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ বিকেলে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ভিকটিমকে মোঃ রোমান @ নোমান ৩/৪ জন বন্ধু সহ তার অপর বন্ধু আকাশের বাড়িতে নিয়ে যায়। ভোরে রোমান @ নোমান তার বন্ধুদের সহযোগিতায় সুমাইয়া খাতুন @ নাসরিনকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া খাতুনকে মৃত ঘোষনা করেন। এরপর মর্গের সামনে মরদেহ ফেলে রেখে রোমান সুমাইয়ার বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে আত্মহত্যা করেছে সংবাদ জানিয়ে পালিয়ে যায় ।

    ৩। গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

    র‌্যাবের এই ধরণের চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরণের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

  • বিরামপুরে সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

    বিরামপুরে সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর পৌর শহরে নিজ বাড়ির গেটের সামনে থেকে হাবিবুর রহমান হিটলার (৪৩) নামে এক সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    বৃস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের চাঁদপুর মধ্যপাড়া মহল্লায় নিজ বাড়ির গেটে কে বা কাহারা গলা কেটে হত্যা করে ফেলে রাখে তিন সন্তানের জনক ওই ব্যবসায়ীকে।নিহত হাবিবুর রহমান হিটলার উপজেলার দিওড় ইউনিয়নের কেন্দুয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। চাঁদপুর মধ্যপাড়ায় স্থানীয় ভাবে বসবাস করছিলেন তিনি।

    নিহতের ছেলে আব্দুল্লাহু আল-ফাহাদ জানান, প্রতিদিনের মত সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হবে। এসময় গেটে গিয়ে দেখেন বাড়ির গেট বাহির থেকে লাগানো আছে। তখন সে বাড়ির ইটের প্রাচিরের উপর দিয়ে বাহিরে যায়। গিয়ে দেখতে পায় তার বাবার গলাকাটা লাশ। লাশ দেখে চিৎকার দিলে, প্রতিবেশীরা এগিয়ে এসে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

    নিহতের স্ত্রী সুলতানা বেগম জানান, প্রতিদিনের মত রাত ১২ টার দিকে বাড়ি এসে খাবার খেয়ে একটু বাড়ির বাহিরে যায় হিটলার। সবাই ঘুমিয়ে পড়াতে তার খোঁজ কেও নেয়নি। আজ সকালে বাড়ির দরজার সামনে তার গলা কাটা মরদেহ দেখতে পাই।

    স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাবিবুর রহমান হিটলার পৌরশহরের কলেজ বাজার বটতলী এলাকায় সবজি ব্যবসা করে। প্রতিদিন রাত ১১ টা ১২ টায় বাসায় আসে। বাসায় আসার পরে খাবার খেয়ে প্রতিদিনের মত বাড়ির বাহিরে যায়। গতকাল সে বাড়ির বাহিরে যায়। সবাই সবার মত ঘুমিয়ে পড়ে। সকালে তার ছেলে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে গেটে তার বাবার গলাকাট লাশ দেখতে পায়।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, গলা কেটে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। কেবা কাহারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • বানারীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

    বানারীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে আলোচনা করেন ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ম সম্পাদক সুব্রুত লাল কুন্ডু, প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক, শিক্ষক কাওছার হোসেন প্রমূখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।

  • বানারীপাড়ায় অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

    বরিশালের বানারীপাড়ায় বৃহস্পতিবার ১৯ অক্টোবর বেলা ১১টায় বেসরকারি সংস্থা রুপান্তরের উদ্যোগে উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের উপজেলা সভাপতি সন্ধ্যা রাণী সরকার। আলোচনায় অংশ নেন অতিথি এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, রুপান্তরের জেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান (বাবু), অপরাজিতা নাজমুন নাহার পলি, খাদিজা বেগম প্রমূখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • বরগুনার তালতলীতে দেশীয় চোলাই মদ সহ আটক ২

    বরগুনার তালতলীতে দেশীয় চোলাই মদ সহ আটক ২

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে ৭ লিটার চোলাই মদ সহ
    বিজয় (৩০) ও বাপ্পি (২৯) নামে২ জনকে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার
    বড়বগী ইউনিয়নের মালিপাড়া ফারুকের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক কৃত বিজয় বরগুনা সদর উপজেলার কড়ইতলা এলাকার মৃত ফটিক চক্রবর্তীর ছেলে এছাড়া অন্য জন হলেন একই এলাকার দিলীপ চন্দ্রকার পুত্র।

    পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে,
    পুলিশের একটি টিম জানতে পারে লাউপাড়া থেকে
    যাত্রীবেশে ৭লিটার চোলাই মদ নিয়ে বরগুনা যাচ্ছে দুই যুবক। পূর্ব থেকে ওত পেতে থাকা এস আই মাহাতাব
    সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের তল্লাশি করে এ সময় তাদের সাথে থাকা ৭ লিটার দেশীয় চোলাই মদ সহ তাদের আটক করা হয়।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম খান জানান বলেন, ৭ লিটার দেশীয় চোলাই মদ সহ
    দুজনকে আটক করে পুলিশ। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। সকালে পুলিশ তাদেরকে আদালতে প্রেরন করবে।মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • সংসদীয় আসন বরগুনা-২   আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট জাবির হোসেনের মতবিনিময়

    সংসদীয় আসন বরগুনা-২ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট জাবির হোসেনের মতবিনিময়

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
    আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এড.জাবির হোসেন পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ।

    বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জাবির হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নানা প্রশ্নের জবাব দেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এড্যভোকেট নাজমুন নাহার রনিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন খান, অমল তালুকদার, ইমরান হোসেন প্রমুখ ।

    তিনি এর আগেও বরগুনা-২ আসন থেকে আ.লীগের মনোনয়ন চেয়েছিলেন। মি: জাবির পাথরঘাটা, বামনা ও বেতাগীর তৃনমুল নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

    জাবির হোসেনের পাথরঘাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর একান্ত সহচর মরহুম হাজী আব্দুল মজিদ মিয়ার ছেলে।

    জাবির হোসেন জানান, আমি ২০১৮ সালের সংসদ নির্বাচনে ও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তখন আমাকে বঞ্চিত করে যাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করেছি। তাই আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিধায় আমার স্থান থেকে আমি এবারও দলীয় মনোনয়ন প্রত্যাশী।

    তিনি আরো জানান, আমি এই আসন থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দরকে আধুনিকায়নসহ ইলিশ গবেষণা ইনস্টিটিউট স্থাপন করা হবে। এছাড়াও বরগুনাকে একটি পর্যটন জোন হিসেবে গড়ে তুলে দেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো।অনুষ্ঠানে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ এবং সাধারণ সম্পাদক আমিন সোহেল সহ অন্যান্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং তার সমাধানে তিনি মনোনয়ন না পেলেও কাজ করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

    অমল তালুকদার ।

  • বেনাপোলে ইজিবাইক চালক হত্যার ঘটনায় ৪ যুবক আটক

    বেনাপোলে ইজিবাইক চালক হত্যার ঘটনায় ৪ যুবক আটক

    আজিজুল ইসলাম: বেনাপোলে ইজিবাইক চালক হত্যার ১২ ঘন্টার ভেতর হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে ঐ দিন রাতেই তাদের আটক করা হয়।

    বুধবার সকালে বেনাপোলের একটি বিলের ভেতর থেকে পুলিশ গলাকাটা অবস্থায় সজিব হোসেন নামে ১৯ বছরের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে। হত্যার ১২ ঘন্টার মাথায় রহস্য উদঘাটন করে গোয়েন্দা পুলিশ। হত্যা মিশনে জড়িত ২ জন সহ মোট ৪ জনকে আটক করে ও ইজিবাইকটি পুলিশ উদ্ধার করে।

    হত্যা ঘটনায় পুরিশ,বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের লিটন আলীর ছেলে শমীম হোসেন(২০),বড়আঁচড়া গ্রামের সওদাগর আলীর ছেলে আশরাফুল আলম রাব্বী (১৯), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজম হোসেন(২০),এবং শার্শা উপজেলার রাড়ি পুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর কবির(৩০) কে আটক করে।

    এদের মধ্যে আসামী শামীম ও রাব্বী, সজিব হত্যা মিশনে সরাসরি জড়িত ছিলো বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, মাদকদ্রব্য কেনা বেচা নিয়ে দ্বন্ধের জের ধরে সজিবকে চাকু দিয়ে জবাই করে হত্যা করা হয়। গোয়েন্দা পুলিশের এসআই মুরাদ হোসেন মামলার তদন্তভার গ্রহণ করেন। এবং ১২ ঘন্টার মাথায় হত্যা ঘটনার সাথে জড়িত আসামী শামীম ও রাব্বিকে বেনাপোল বল ফিল্ড এলাকা হতে রক্তমাখা চাকুসহ হাতে নাতে আটক করে। এবং তাদের স্বীকারোক্তি মতে নিহতের নিকট থেকে নেওয়া ইজিবাইক বিক্রিতে সহযোগীতা করার কাজে জড়িত থাকার অভিযোগে বাগআঁচড়া ময়ুরী সিনেমা হলের সামনে থেকে আজম ও জাহাঙ্গীরকে ইজিবাইক সহ আটক করে। আসামিদের জেল হাতে পাঠানো হয়েছে।

  • ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা  সৎ মা সাজেদা  গ্রেফতার

    ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা সৎ মা সাজেদা গ্রেফতার

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমিয়ে থাকা ৩ বছরের এক শিশুকে বিছনা থেকে চুরি করে নিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ২ টার দিকে পুটিখালী গ্রামের কৃষক আসাদুল খানের ছেলে সিফাত খানকে ঘর থেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার দুপুরে পাশ্ববর্তী বাগানের ডোবায় পাওয়া যায় তার মরদেহ।

    এ ঘটনায় শিশুটির মা লাভলী বেগম বুধবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার একমাত্র আসামি লাভলী বেগমের সতীন সাজেদা বেগমকে(৪৫) গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।

    জানা গেছে, ঘটনার রাতে আসাদুল খান তার প্রথম স্ত্রীকে নিয়ে রাত ১ টার দিকে ঘরের দরজা খোলা রেখে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পরে তারা ঘরে ফিরে দেখেন শিশু সিফাত নেই। পারিবারিক কলহের কারনে আসাদুলের ২য় স্ত্রী সাজেদা বেগম সিফাতকে চুরি করে নিয়ে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, শিশু সিফাত হত্যা মামলার একমাত্র আসামি তার সৎ মা সাজেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ##

  • দুর্গাপূজা উপলক্ষে ডিউটি পালনকারীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

    দুর্গাপূজা উপলক্ষে ডিউটি পালনকারীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    মযমনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুজারীদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে
    ডিউটি পালনকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কোতোয়ালী সদর থানা কম্পাউন্ডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্তে পূজায় ডিওটি পালনকারীআনসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ সভাপতিত্বে উক্ত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম।

    পূজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে কোতোয়ালী থানা পুলিশ। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন সন্দেহবান ব্যাক্তি দেখলে প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে।

    উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হানুল ইসলাম সকল ফাড়ীর ইনচার্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা

  • শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবশেষে তালা খুলল সেই এক্স-রে কক্ষের:  টনক নড়ল কর্তৃপক্ষের

    শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবশেষে তালা খুলল সেই এক্স-রে কক্ষের: টনক নড়ল কর্তৃপক্ষের

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট:প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে তালা খুলল বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই এক্স-রে কক্ষের। এ নিয়ে গত ১৬ অক্টোবর সংবাদ প্রকাশ হওয়ায় টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পরে বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চাবি নিয়ে চলে যাওয়া টেকনোলজিস্ট আল্লামা ইকবার মোর্শেদ যশোর থেকে এসে তালা খুলে দেন।

    এতদিন বন্ধ রাখার কারণ হিসেবে বদলি হওয়া (স্ট্যান্ড রিলিজ) টেকনোলজিস্ট ইকবাল মোর্শদ বলেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এক্স-রে মেশিনের মধ্যে একটিতে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে।
    অন্যটিতেও কিছুটা ত্রুটি দেখা দেয়। মেশিন দুটি মেরামতের জন্য নিমিউর ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করতে দেরি হয়ে যায়। যে কারণে আসা হয়নি।

    শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, দুপুরে এক্স-রে কক্ষের তালা খোলা হয়েছে।
    একটি মেশিনের ত্রুটি আছে। কিন্তু অন্যটি ভালো। খোলার পর সেটিতে তাৎক্ষণিক পরীক্ষামূলক এক্স-রে করে রেজাল্ট ভালো এসেছে। এখন থেকে একটিতে এক্স-রে করা যাবে।
    অন্যটি মেরামতের জন্য শুক্রবার (২০ অক্টোবর) ইঞ্জিনিয়ার আসার কথা বলেছেন।