Blog

  • ইতিহাস  ঐতিহ্যের হযরত খানজাহান “খাঞ্জেলি” মাজারের কুমির মাদ্রাজি মারা গেছে দেশ-বিদেশের হাজারো দর্শনার্থীরা ছুটে আসে

    ইতিহাস ঐতিহ্যের হযরত খানজাহান “খাঞ্জেলি” মাজারের কুমির মাদ্রাজি মারা গেছে দেশ-বিদেশের হাজারো দর্শনার্থীরা ছুটে আসে

    এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের হযরত খান জাহান (র.) এর মাজারের দিঘিতে থাকা পুরুষ কুমিরটি (স্থানীয় খাদেমরা মাদ্রাজি বলে ডাকে) মারা গেছে।

    বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে মাজারের দিঘির দক্ষিণ-পশ্চিম এলাকায় কুমিরটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও খাদেমসহ দর্শনার্থীরা ছুটে আসেন দিঘীর ঘাটে। সন্ধ্যায় দিঘির উত্তর পাড়ে কুমিরটিকে তোলা হয়।

    কুমিরটির মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান।

    তিনি জানান, কুমিরটি প্রায় তিন বছর আগে দুইবার অসুস্থ হয়েছিলো। তখন দিঘী থেকে উঠিয়ে কুমিরটিকে ১৫ দিন
    চিকিৎসা দেয়া হয়। তখন কুমিরটির নিউরোলজিকাল ও নার্ভে কিছু সমস্যা ধরা পরে। সে সময় চিৎকিসায় কুমিরটি প্রায় সুস্থ্য হয়ে গিয়েছিলো। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি ওই অসুস্থতার কারণেই কমিটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত করা হলে কুমিরটির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
    এদিকে, কুমিরটিকে হত্যা করা হয়েছে বলে দাবী করছেন মাজারের খাদেমরা। তারা বলছেন কোন অসৎ উদ্দেশ্যে কুমিরটিকে হত্যা করা হতে পারে।

    উল্লেখ্য, খ্রিষ্টীয় ১৪ শতকের প্রথম দিকে নিজের শাসনামলে হযরত খানজাহান মিঠা পানি সংরক্ষণের জন্য “খাঞ্জেলি” দিঘিতে কালাপাহাড় ও ধলাপাহাড় নামে দুটি কুমির ছাড়েন। সেই থেকে কুমির এই মাজারের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এখানকার কুমির দেখতে দেশ-বিদেশের হাজারো দর্শণার্থী আসেন বাগেরহাটে। ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারী মাসে ঐতিহ্যবাহী হয়রত খান জাহান (র.) এর মাজারের দিঘির শতবর্ষী কুমিরের শেষ বংশধর ধলা পাহাড় মারা যায়। এরপর ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে দুটি কুমির এনে ছাড়া হয় মাজারে।#ছবি সংযুক্ত আছে।

  • বানারীপাড়া জাতীয় শ্রমিক লীগের সন্মেলন প্রস্তুত কমিটি গঠন  আহবায়ক শাহজাহান সদস্য সচিব কালাম

    বানারীপাড়া জাতীয় শ্রমিক লীগের সন্মেলন প্রস্তুত কমিটি গঠন আহবায়ক শাহজাহান সদস্য সচিব কালাম

    বরিশালের বানারীপাড়ায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের ২১ সদস্য বিশিষ্ট সন্মেলন প্রস্তুত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

    কমিটিতে জাতীয় শ্রমিক লীগ বরিশাল জেলা শাখার সভাপতি মো. শাহজাহান হাওলাদার সাক্ষরিত উল্লেখ করা হয় যে “আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে বানারীপাড়ায় উপজেলা জাতীয় শ্রমিক লীগ এর সন্মেলন প্রস্তুত কমিটি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নির্দেশক্রমে অনুমোদন করা হইলো”।

    এছাড়াও আরও উল্লেখ করেন “প্রকাশ থাকে যে,
    বরিশাল জেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি সন্মেলনের পরে বানারীপাড়ায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করবেন এবং তার অনুমোদন ছারা কোন কমিটি পাশ করা হইবে না”।

    এছাড়াও জাতীয় শ্রমিক লীগের বানারীপাড়ার উপজেলার এই সন্মেলন প্রস্তুত কমিটিি গত ২রা অক্টোবর অনুমোদন দেয়া হয়।

    কমিটিতে আহবায়ক করা হয়েছে মো. শাহজাহান হাওলাদারকে কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহবায়ক মো. ফিরোজ হাওলাদার, শ্যামল সিকদার, মো. খলিলুর রহমান বালী, সুলতান হোসেন মীর ও মো. হাবিবুর রহমান, সদস্য সচিব মো. আবুল কালাম।
    সদস্য মো. শাহেব আলী মোল্লা, হারিছ ডাকুয়া, ইউসুব সরদার, আনোয়ার হোসেন হাওলাদার, হারুন অর রশিদ, মনির খলিফা, রেজাউল হাওলাদার, রহমান সুকা, শাহজাহান ভান্ডারী, দেলোয়ার হোসেন, অমল মণ্ডল, ছালাম বাহাদুর, জামাল হোসেন বেপারী ও মনমথ হালদার।

    উল্লেখ্য বানারীপাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মো.শাহজাহান হাওলাদার ও সাধারন সম্পাদক মো.সুলতান হোসেন মীর।

  • সোলাদানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল; গভীর শোক

    সোলাদানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল; গভীর শোক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার সোলাদানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাকিম সানার পিতা মফেজ উদ্দিন সানা (৮৭) বৃহস্পতিবার সকাল ৬:১০ মিনিটে ভ্যাকটমারী নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না ইল্লাহে——রাজিউন)। মরহুমের স্ত্রী,২ ছেলে ও ২ কণ্যা সন্তানসহ বহুগুণগ্রাহী আত্মীয়-স্বজন রয়েছে। বৃহস্পতিবার যোহরবাদ ভ্যাকটমারী জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
    এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন পাইকগাছা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. জি এ সবুর, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, কাউন্সিলর এস, এস, এমদাদুল হক, শেখ ইমাদুল ইসলাম, শেখ বেনজীর আহম্মেদ লাল, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জিয়াউদ্দিন নায়েব, ডাঃ সাহাবুদ্দিন, মিজান জোয়াদ্দার, প্রভাষক সুজিত কুমার মণ্ডল, আমিনুর সরদার, তৌহিদুজ্জামান মুকুল, সাজ্জাদ আহম্মেদ মানিক, মোঃ রুস্তুম গাজী, আসাদুল আল্ গালিব, আঃ সাত্তার, আনারুল কাদির, সন্তোষ কুমার গাইন, ইব্রাহীম গাজী, হাবিবুর রহমান, আঃ গফুর, আবুলবাসার বাচ্চু, আঃ হামিদ, কাউন্সিল ইমরান সরদার, যঞ্জেসর কার্তিক, আনারুল ইসলাম, সোহেল গাজী, সাদ্দাম হোসেন সহ পাইকগাছা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা হেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন পানিই জীবন ফেইজ-৩ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জিয়াদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায় ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার। উপস্থিত ছিলেন ইউপি সচিব বেলাল হুসাইন, ইউপি সদস্য মোবারক হোসেন, আবু হাসান গাজী, আজিজুর রহমান, মিলন সরদার, শহিদুল ইসলাম, মীর আনোয়ার এলাহী, শেখ হারুন অর রশীদ হিরো, আনিসুর রহমান, শেখ খোরশেদুজ্জামান, নাজমা বেগম, খুকুমণি ও জাহানারা বেগম। কর্মশালা সঞ্চালনা করেন সুশীলন পানিই জীবন প্রকল্পের উপজেলা কো- অর্ডিনেটর তাপস কুমার দাশ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আরিফুন্নেসা শিলা।

  • পাইকগাছায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গ্রাম পুলিশদের দিকনির্দেশনা প্রদান

    পাইকগাছায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গ্রাম পুলিশদের দিকনির্দেশনা প্রদান

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে গ্রাম পুলিশদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা চত্বরে গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ, সিরাজুল ইসলাম, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ।

  • ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

    ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। তিনি বুধবার সন্ধ্যায় পৌরসদরের সরল কালিবাড়ী, বাতিখালীর হরিতলা, শিববাটী ও গদাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জিয়াদুল ইসলাম জিয়া।

  • বাগেরহাটের মোল্লাহাটে মাছ চাষ প্রশিক্ষণ ও পোনা বিতরণ

    বাগেরহাটের মোল্লাহাটে মাছ চাষ প্রশিক্ষণ ও পোনা বিতরণ

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট:বাগেরহাটেরমোল্লাহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ, এমসিওয়াইসিডিপি আয়োজনে মাছ চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ এবং মাছের পোনা, নেট ও মাছের খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় উক্ত প্রশিক্ষণে সঞ্চয় দলের সদস্য মৎস্য চাষী ও মৎস্যজীবীগণ অংশগ্রহন করে। অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)এবং ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল এর অর্থায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষনে ৬০জনকে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান এবং মাছের পোনা, নেট ও মাছের খাবার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসারআব্দুস সালাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ব্যাপ্টিষ্টের লাইভলীহুড সুপারভাইজার যোহন বিশ্বাস, মনিটরিং সুপার ভাইজার ডেবিট স্বপন সাহা, সহায়ক সুজন সরকারসহ জনপ্রতিনিধি, বিভিন্ন্ দপ্তরের কর্মকর্তা ও উক্ত সংগঠনের সহায়ক ও সদস্য বৃন্দ। ছবি সংযুক্ত আছে।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট সংবাদদাতা:

  • বাগেরহাটের ফকিরহাট বাজারে দুর্গাপূজার শুরুতেই এক রাতে ৬ দোকানে চুরি

    বাগেরহাটের ফকিরহাট বাজারে দুর্গাপূজার শুরুতেই এক রাতে ৬ দোকানে চুরি

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাট বাজারে দুর্গা পূজার শুরুতেই এক রাতে ৬টি দোকান চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোর রাতের কোন এক সময় এ চুরি সংঘটিত হয়েছে বলে অনুমান করছেন সংশ্লিষ্ট দোকান মালিকগণ। বৃহস্পতিবার সকালে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    পুলিশ ও চুরি হওয়া দোকানদার সূত্রে জানা গেছে, উপজেলার সবচেয়ে বৃহত এ বাজারের সিনেমাহল মার্কেটের ২টি, পুরাতন সুপারিপট্টীর ৩টি ও রেল রোডের ১টি দোকান চুরি হয়েছে। চোরচক্র দোকানের সাটার ভেঙ্গে প্রবেশ করে ক্যাশের টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া দোকানগুলো হলো মো. চঞ্চল মল্লিকের আনাস ফ্যাসন, শেখ আজহার আলীর নাবিব ক্লথ স্টোর, মো. বাহাউদ্দীনের সততা ক্লথ স্টোর, ইন্দ্রোজিত সাহার জয় মা ব¯্রালয়, শেখ তানভীর ইসলামের এসকে ফ্যাসন ও উত্তম শাহার কাপড়ের দোকান। প্রত্যেক দোকানের ক্যাশ থেকে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা চুরি হয়েছে বলে দোকানদারগণ প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে দোকানের উল্লেখযোগ্য মালামাল চুরি হয়নি।

    পুলিশের ধারণা, দুর্গাপূজার সময়ে কাপড়ের দোকানগুলোকে চোরচক্র বেছে নিয়ে থাকতে পারে।

    ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম বলেন, আমরা চুরির ঘটনায় পুলিশকে সহযোগিতা করছি। এছাড়া দোকান মালিকদের সাথে কথা বলে মামলার প্রস্তুতি নিচ্ছি।

    ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন রায় জানান, বুধবার রাতে ফকিরহাট বাজারে ২৬জন প্রহরী নাইট ডিউটি করেছিল। রাত ১টার পরে বাজারের সন্দেহজনক চলাচলকারী লোকদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি। মামলা হলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।**কৃষি অফিসের ছবি সংযুক্ত আছে।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট সংবাদদাতা:

  • দু’দিনের সফরে পাইকগাছায় আসছেন সচিব তপন কান্তি ঘোষ

    দু’দিনের সফরে পাইকগাছায় আসছেন সচিব তপন কান্তি ঘোষ

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি।।
    দু’দিনের সফরে খুলনার পাইকগাছার কপিলমুনিতে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
    শুক্র ও শনিবার কপিলমুনিতে অবস্থান করবেন তিনি। শুক্রবার বিকালে ১নং হরিঢালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ও শনিবার সকালে কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সরকার প্রদত্ত টিসিবির পণ্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।
    এছাড়া কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ পরবর্তী কপিলমুনি, হরিঢালী এলাকার সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন তিনি। এরপর আবারও তিনি ঢাকায় ফিরে যাবেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • নড়াইলে প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার

    নড়াইলে প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে প্রতিবন্ধি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার। নড়াইলের লোহাগড়ায় মো. নুর ইসলাম ওরফে নুর মিয়া (৬০) নামে এক প্রতিবন্ধি ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চরশামুকখোলা গ্রামে ওই প্রতিবন্ধির নিজ বাড়ির ঘরে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    নুর মিয়া উপজেলার চরশামুকখোলা গ্রামের মৃত আব্দুল বারিক শেথের ছেলে।
    পুলিশ জানায়, গত বধুবার দিবাগত রাতের কোনো এক সময় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছিয়ে ওই প্রতিবন্ধির নিজ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে তার লাশ থানা নিয়ে আসা হয়।
    পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঢাকা মেইলকে বলেন, নিহত ওই প্রতিবন্ধীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্নহত্যা তা ময়নাতদন্তের রির্পোট পেলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।