Blog

  • গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্য গ্রেফতার

    গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্য গ্রেফতার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানিতে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার এবং সাতটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ আন্ত: জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

    আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬।

    গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের মৃত ফজলেআর শেখের ছেলে মো: রাকিবুল ইসলাম (৩৫), একই গ্রামের মো: বাসু শেখের ছেলে মো: শফিক শেখ (২৬), বরাশুর গ্রামের লুৎফর রহমান খানের ছেলে মহসিন খান (২৯), কাশিয়ানী গ্রামের রিপন খানের ছেলে নবীন খান (২৩) ও খায়ের হাট গ্রামের ফিরোজ শেখের ছেলে ফয়সাল শেখ (২৮)।

    র‌্যাব-৬ জানায়, জেলার কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতি করতে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

    এসময় সাজাইল ইউনিয়নগামী শাখা রোডে র‌্যাবের একটি দল উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাবার চেষ্টা করে। পরে র‌্যাব ধাওয়া করে আন্ত: জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে।

    এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার এবং সাতটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

    র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ডাকাতি করার জন্য প্রস্তুত হচ্ছিলো বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। #

  • গোপালগঞ্জে আগুনে পুড়লো তিন ব্যবসা প্রতিষ্ঠান, ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি

    গোপালগঞ্জে আগুনে পুড়লো তিন ব্যবসা প্রতিষ্ঠান, ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত: ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

    আজ শুক্রবার (২০ অক্টোবর) ভোর রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কাচারীভিটা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, কাচারীভিটা বাজারের নতুন তাজের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় তা মুহুর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় নতুন তাজের মুদি দোকান, কাজী সোহরাব হোসেনের ফার্মেসি, কাজী শাহজাহানের সার কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নতুন তাজ ও কাজী সোহরাব হোসেন বলেণ, অগ্নিকান্ডে অন্তত: ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে আমরা নি:স্ব হয়েছে পড়েছি। সরকারী সহযাগীতা না পেলে আমাদের পথে বসতে হবে।

    কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতির পরিমান নির্ণয় করা হচ্ছে। নির্ণয় শেষ হলে সরকারিভাবে সহযোগিতা করা হবে। #

  • টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা  জব্দ

    টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ জীম্বংখালী বিওপি’র একটি চোরাচালান বিরোধী আভিযানিকদল ইসহাকের ঘের নামক স্থানে বেড়িবাঁধের পার্শ্বে জঙ্গলের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে নাফনদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে কাঞ্জরপাড়া এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা প্লাস্টিকের বস্তাটি ফেলে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল উক্ত স্থান থেকে প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে তার ভেতর থেকে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

    অপরদিকে,একইদিনে বিজিবি’র টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ টেকনাফ বিওপি’র টহলদল তাদের দায়িত্বপূর্ণ হ্যাচারখাল নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে।

    উক্ত অভিযানে মাদক পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

  • এশিয়ার সর্ববৃহৎ হাকিমপুর শিকদারবাড়িতে দুর্গাপূজায় ৬৫ ফুট দীর্ঘ কুম্ভকর্ণের সঙ্গে মণ্ডপে ৫০১ প্রতিমা শারদীয় দুর্গোৎসব

    এশিয়ার সর্ববৃহৎ হাকিমপুর শিকদারবাড়িতে দুর্গাপূজায় ৬৫ ফুট দীর্ঘ কুম্ভকর্ণের সঙ্গে মণ্ডপে ৫০১ প্রতিমা শারদীয় দুর্গোৎসব

    এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:কারিগরদের নিপুণ হাতের ছোঁয়া আর তুলির আঁচড়ে সেখানে দেব-দেবীর প্রতিমা এমনভাবে সাজানো হয়েছে দেখলে মনে হবে জীবন্ত প্রতিচ্ছবি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল অনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী দেবী দুর্গা ঘোড়াই চড়ে আসবেন এবং একই বাহনে বিজয়া দশমীতে ফিরে যাবেন শ্বশুরালয়ে।

    শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ উৎসব।

    কোভিড মহামারির কারণে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়িতে গত তিন বছর উৎসব বন্ধ ছিল। বিখ্যাত মণ্ডপটি এবার ৫০১টি প্রতিমা নিয়ে আগের রূপে ফিরছে। গ্রামের শিল্পপতি লিটন শিকদার সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বাড়িতে দুর্গোৎসবের আয়োজন করেন।

    যদিও মহামারির সময় ধর্মীয় আচার-অনুষ্ঠানকে সমুন্নত রাখার জন্য ছোট পরিসরে পূজার আয়োজন করা হয়েছিল। এ বছর আগের মতোই জাঁকজমকপূর্ণ পূজা উদযাপন করতে যাচ্ছে শিকদার বাড়ি।

    শিকদার বাড়ি পূজামণ্ডপে মোট ৫০১টি দেব-দেবীর প্রতিমা তৈরি করা হয়েছে। একাদশ প্রহরে মণ্ডপে প্রতিমা সাজানোর কাজ চলছে। দর্শনার্থীদের মুগ্ধ করতে প্রতিমাগুলোতে নানা পরিবর্তন আনা হয়েছে।

    এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মহামায়া দেবী দুর্গার সঙ্গী হিসেবে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগের দেব-দেবীরা পূজামণ্ডপ জুড়ে বিস্তৃত। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়া আর তুলির আঁচড়ে সেখানে দেব-দেবীর প্রতিমা এমনভাবে সাজানো হয়েছে দেখলে মনে হবে জীবন্ত প্রতিচ্ছবি।

    তিন বছর পর শিকদার বাড়ির দুর্গোৎসব বড় পরিসরে আয়োজনের খবরে দর্শনার্থী আর ভক্তকুলের মধ্যে উৎসব ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দর্শনার্থীরা আসতে শুরু করেছে পূজামণ্ডপে।

    দেব-দেবীর প্রতিমা এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখলে মনে হবে যেন স্বর্গরাজ্য। দেব-দেবীরা মা দুর্গার সঙ্গী হয়ে ধরাধামে এসেছেন একসঙ্গে। মহিষাসুরকে যেভাবে বধ করেছিলেন দেবী দুর্গা, তা দেখানো হয়েছে প্রতিমার মাধ্যমে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলে ধরা হয়েছে প্রতিমায়।

    কারিগররা (ভাস্কর) তাদের হাতের নিপুণ ছোঁয়া আর রং তুলিতে অপরূপ সাজে প্রতিমা সাজিয়েছেন।

    বিশাল পূজামণ্ডপটি ঘুরে দেখা গেছে, ঘোড়ায় চড়ে দুর্গার মর্ত্যলোকে আগমন ও গমন, বিভিন্ন দেব-দেবীর সৃষ্টির রহস্য, নারায়ণের অনন্ত শয্যা, সমুদ্র মন্থন, সীতা হরণ, শ্রীকৃষের অষ্টসখী, ৬৫ ফুট দৈর্ঘ্যের কুম্ভকর্ণের প্রতিমূর্তি।

    জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামে শিকদার বাড়ির পারিবারিক এই পূজামণ্ডপে ২০১১ সালে ২৫১টি প্রতিমা সাজিয়ে প্রথম দুর্গোৎসব শুরু হয়। এরপর প্রতি বছর বেড়েছে প্রতিমার সংখ্যা।

    সর্বশেষ ২০১৯ সালে ৮০১টি দেব-দেবীর প্রতিমা সাজিয়ে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছিল।

    আয়োজক পরিবারের সদস্য শিশির শিকদার জানান, কোভিডের জন্য গত তিন বছর শুধু ধর্মীয় রীতি রক্ষায় পূজা করলেও দুর্গোৎসব করতে পারিনি। এ বছর আগের মতো ধুমধাম করে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

    তিনি আরও জানান, সানাতন ধর্ম সম্পর্কে মানুষকে উজ্জীবিত করতে তার স্বর্গীয় বাবা ডা. দুলাল কৃষ্ণ শিকদার বৃহত্তর পরিসরে দুর্গোৎসব শুরু করে গেছেন। সেই ধারাবাহিকতায় এবারও বড় পরিসরে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

    শিশির শিকদার জানান, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেচ্ছাসেবক বাহিনী দিয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠন করা হয়েছে। বিভিন্ন স্থানে প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তল্লাশির মধ্য দিয়ে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশ করতে হবে।

    বাগেরহাট জেলা পূজা উযদাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র দাবি করেন, পারিবারিকভাবে বিশ্বের সবচেয়ে দুর্গোৎসব শিকাদার বাড়ি পূজামণ্ডপ। দেশ-বিদেশের কয়েক লাখ ভক্ত ও দর্শর্ণার্থী এই দুর্গোৎসবে আসেন।

    প্রতিমার কারিগর (ভাস্কর) বিজয় কৃষ্ণ বাছাড় জানান, পাঁচ মাস ধরে ১৫ জন মিলে শিকদার বাড়ির এই পূজামণ্ডপে বিভিন্ন ৫০১টি প্রতিমা তৈরি করেছেন। দেশি-বিদেশি নানা রঙ আর অলংকার দিয়ে প্রতিমা সাজানো হয়েছে। প্রতিমায় সোনালি রঙ করা হয়েছে। ৯ ফুট থেকে ১৫ ফুট উচ্চতার প্রতিমায় রেডিএস কালার ব্যবহার করা হয়েছে।

    বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান জানান, শিকদার বাড়ি দুর্গোৎসবে পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হবে। সাদা পোশাকেও পুলিশ সেখানে মোতায়েন থাকবে।

    বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, দুর্গাপূজা উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    বাগেরহাট সদর, কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা, রামপাল, ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা মিলে জেলার ৯টি উপজেলায় এ বছর ৬৫২টি পূজা মণ্ডপে দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছে।
    দেশের বিভিন্ন স্থান ছাড়াও নানান দেশের সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর এই পূজা দেখতে আসেন। করোনার জন্য বিগত তিন বছর সংক্ষিপ্ত আকারে পূজা উদযাপন করলেও এবছর আবার জাঁকজমকভাবে এই বাড়িতে পূজার আয়োজন হয়েছে। দীর্ঘ পাঁচ মাস ধরে ১৫ জন কারিগর দিনরাত পরিশ্রম করে প্রতিমা তৈরি করে তাদের সর্বোচ্চ পরিশ্রম উপহার দেয়ার চেষ্টা করেছেন। ইতোমধ্যে এই পূজার আয়োজক বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার নিজে উপস্হিত থেকে নির্দেশনা দিয়েছেন কারিগর ও সাজসজ্জাকারদের।

    আয়োজক লিটন শিকদার জানান, এ বছরেও তাদের পূজা মন্ডপে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ লোকের সমাগম হবে বলে আশা করছেন তিনি। পর্যাপ্ত নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্হাপন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউ পি সদস্য এবং স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যদের সার্বক্ষণিক

  • উজিরপুরে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

    উজিরপুরে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর( বরিশাল)প্রতিনিধিঃ

    বরিশালের উজিরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।

    উজিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত দুই যুবককের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন।

    মামলা ও থানার সুত্রে জানা যায় ১৯ অক্টোবরনবৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এস আই মেহেদী হাসান মিলনের নেতৃত্বে এ এসআই মহিউদ্দিন,হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স মিলে অভিযান চালিয়ে উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আলম মার্কেটের সামনে থেকে বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামের মৃত মোস্তফা গাজীর ছেলে মেহেদী হাসান গাজী(২৫) ও মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (৩০) কে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে।

    এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি মোঃ জাফর আহম্মেদ জানান মাদক মামলায় গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুরো উপজেলায় অভিযান অব্যাহত থাকবে।

  • নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুজনকে জেল

    নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুজনকে জেল

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করা ভ্রাম্যমান আদালতে দুই জেলেকে একবছর করে জেল প্রদান করা হয়েছে। শুক্রবার(২০অক্টোবর) সকাল ৭টায় মৎস্য দপ্তরের অভিযানে উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন অনুরাগ থেকে তাদের আটক করা হয়।
    দন্ডপ্রাপ্তরা হলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি(২৮) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শাকবুনিয়া এলাকার মো. হেয়ামেত মোল্লার ছেলে মো.রফিকুল ইসলাম(৩০)।
    এসময় তাদের কাছ থেকে ৫হাজার মিটার কারেন্ট জাল ও চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ ইয়াতিমখানায় বিতরন করা হয়েছে এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি।
    ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের কোন ছাড় দেয়া হবে না। মৎস্য সংরক্ষন-১৯৮৫এর বিধিমালা অনুযায়ী তাদের দুজনকে একবছর করে জেল প্রদান করা হয়েছে।

  • আগৈলঝাড়ার চেংঙ্গুটিয়া মসজিদে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

    আগৈলঝাড়ার চেংঙ্গুটিয়া মসজিদে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    প্রধানমন্ত্রী ঘোষিত গাজা ও ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় শোক শোক পালনের অংশ হিসেবে আজ ২০ই অক্টোবর (শুক্রবার) জুমার নামাজ শেষে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া তালুকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদসহ সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    দোয়াতে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত নিরীহ ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং ১৫ই আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ১ নং রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ।

    মোনাজাত পরিচালনা করেন চেংঙ্গুটিয়া তালুকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ খলিলুর রহমান।

  • বাগেরহাটের শরণখোলায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও পথসভা

    বাগেরহাটের শরণখোলায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও পথসভা

    এস এম সাইফুল ইসলাম কবির: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
    শরণখোলা উপজেলা ইমাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে রায়েন্দা পাঁচ রাস্তা মোড়ে পথসভা করে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোঃ মনিরুজ্জামান, রায়েন্দা ইউনিয়ন পরিষদের মেম্বার জালাল আহমেদ রুমি, মাওলানা ইসমাইল হোসেন ও তাতীলীগ নেতা তাইজুল ইসলাম মিরাজ প্রমূখ।
    বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন। #

  • বাগেরহাটের মোল্লাহাটে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ

    বাগেরহাটের মোল্লাহাটে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ

    এস এম সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোল্লাহাটে নীতিমালা ভঙ্গ করে সামাজিক বনায়নের অসংখ্য গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গাওলা, কুলিয়া ও কোদালিয়া ইউনিয়ন এলাকাধীন ঢাকা-খুলনা মহাসড়কের দু’পাশের সামাজিক বনায়নের অন্তত ১০ লাখ টাকা মূল্যের অসংখ্য তাজা গাছ কাটার এ ঘটনা ঘটেছে।
    এসংক্রান্ত তথ্য সংগ্রহকালে নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান,
    খুলনা – ঢাকা মহাসড়কের মোল্লহাট উপজেলার, গাওলা ইউনিয়নে উচু ব্রিজ থেকে মাদ্রাসা ঘাট ব্রিজ পর্যন্ত দেড় কিলোমিটারের মধ্যে, বনবিভাগের কোনো অনুমতি না নিয়ে এবং নীতিমালা ভঙ্গ করে কতিপয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে সামাজিক বনায়ন কর্মসূচির অর্ধশত গাছ কর্তন করেন জনৈক শফিউল্লাহ খান। এ ঘটনায় সামাজিক বনায়ন কর্মসূচির অন্যান্য উপকারভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

    সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির সভাপতি মো: মোস্তাক মোল্লা বলেন, এতগুলো গাছ কাটার বিষয়ে সমিতির পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা আমি জানি না। সম্প্রতি ঝড়ে পড়া শুকনো কয়েকটি গাছের এবং সড়কের উপরে চলে আসা গাছের ডালগুলো কর্তনের বিষয়ে মৌখিকভাবে জানানো হয়েছিল। গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

    সারুলিয়া গ্রামের মৃত মুসা খানের ছেলে অভিযুক্ত শফিউল্লাহ খানের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে কোনোকিছু না বলে দৌড়ে স্থান ত্যাগ করেন।

    এছাড়াও একাধিক সূত্র জানায়, মহাসড়কের কুলিয়া ইউনিয়ন অংশের সভাপতি রেজাউল মেম্বার গাছের ডাল কাটার সুযোগে কিছু গাছ কেটে আত্মসাত করেছেন।

    অনুরূপভাবে কোদালিয়া ইউনিয়ন অংশের থেকে ইউপি সদস্য আকাশ ও পান্না তাজা গাছ কেটে ফেলেছে।

    এঘটনায় বনবিভাগের মোল্লাহাট উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) অমল জানান, তিনি সরেজমিনে গিয়ে গাছ কাটার সত্যতা পান এবং কর্তনকৃত গাছগুলো জব্দ করে উপজেলা বন কর্মকর্তার কার্যালয় চত্বরে নিয়ে রাখেন। এঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

  • বাগেরহাটের মোল্লাহাটের ইউপি সদস্যকে ধর্ষন চেষ্টার অভিযোগ

    বাগেরহাটের মোল্লাহাটের ইউপি সদস্যকে ধর্ষন চেষ্টার অভিযোগ

    এস এম সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের এক মহিলা সদস্য (৩৫)’কে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা সহ ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভিকটিমের ডাক চিৎকারে উদ্ধার করতে গিয়ে ওই মহিলার স্বামীও হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কামার গ্রাম সংলগ্ন চিতলমারী উপজেলার খাগড়া বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই মহিলা ও তার স্বামীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    চিকিৎসাধীন ভিকটিম দম্পতি জানান, মোল্লাহাট উপজেলার কামার গ্রামে তাদের বাড়ি হলেও সম্প্রতি খাগড়া বুনিয়া গ্রামে নতুন বাড়ি করে সেখানে বসবাস করছেন তারা। নতুন বাড়িতে বসবাসের শুরু থেকেই পাশের বাড়ির ওবায়দুল শিকদার (৩৫) আপত্তিকর অঙ্গভঙ্গি করা সহ ওই মহিলাকে কু প্রস্তাব দেন। যে কারণে ওবায়দুলকে এড়িয়ে চলেন তিনি। ঘটনার সময় স্বামী ঘরে না থাকার সুযোগে ওবায়দুল ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে। তখন নিজেকে রক্ষা চেষ্টা করাসহ ডাক চিৎকার করেন তিনি। ধস্তাধস্তি ও ডাক চিৎকারের কারণে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে মহিলাকে জখম করে। ওই সময় স্ত্রীর চিৎকার শুনে বাড়ির অদূরে থাকা স্বামী দ্রুত ঘরে প্রবেশ করলে তাকেও ঘুষি ও ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় ওবায়দুল। এঘটনায় মামলা করবেন বলেও জানান ভিকটিম দম্পতি।

    উল্লেখ্য, ওবায়দুল শিকদার (৩৫) খাগড়া বুনিয়া গ্রামের হাসেম শিকদার ও মরিয়ম বেগম’র ছেলে।

    ওবায়দুল শিকদার বলেন, ধর্ষন করা হয় নাই, যা হয়েছে তা মিমাংসার জন্য ভাইস চেয়ারম্যান মাহাতাব ও মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সাথে কথা হয়েছে। ‍ এসময় ওবায়দুল শিকদারের স্ত্রী বলেন, ওই মহিলার (ভিকটিম) পিঠে আমার স্বামী না আমি কামড়িয়েছে।

    মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, আহত দম্পতি থানায় আসছিলো, যেহেতু ঘটনা চিতলমারী থানার অন্তর্গত তাই, তাদেরকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।