Blog

  • শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সনাতন ধর্মলম্বীরা নির্ভিঘ্নে উৎসব পালন করে- সিআইপি আমিনুল হক শামীম

    শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সনাতন ধর্মলম্বীরা নির্ভিঘ্নে উৎসব পালন করে- সিআইপি আমিনুল হক শামীম

    ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সভাপতি, এফবিসিসিআই এর সাবেক
    সাবেক সহ সভাপতি, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আমিনুল হক শামীম, ( সিআইপি) বলেছেন, শেখ হাসিনা সব ধর্মালম্বীদের নিরাপদ আশ্রয়। তিনি মনে করেন, সবাইকে নিরাপত্তা দেয়া, সব ধর্মের মানুষকে ধর্ম পালনের সুযোগ করে দেয়া রাষ্ট্রের দায়িত্ব।
    তিনি বলেন, ‘শেখ হাসিনা সংবিধান সংশোধন করেছেন বলেই সব ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা পাচ্ছে। তিনি বলেন-এক সময় সংবিধানের ৩৮ অনুচ্ছেদ সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি শুরু করে ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দেয়া হয়েছিল। শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতা পুনরায় স্থাপন করেছেন। এখন সব ধর্মের মানুষ শান্তির সঙ্গে সমভাবে ধর্ম পালন করতে পারছে। শেখ হাসিনা মনে করেন, হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মানুষ। একমাত্র আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সনাতনধর্মলম্বীরা নিরাপদে,নির্ভিঘ্নে উৎসবমূখর পরিবেশে তারা তাদের পূজা ও অন্যান উৎসব গুলো পালন করতে পারে। এই মঠবাড়ী ইউনিয়ন যে আওয়ামীলীগের শক্তি ও ঘাটি তা আগেও প্রমাণিত হয়েছে আগামীতেও হবে। আমি আজকে অভিভুত। এই এলাকায় যত কাজ হয়েছে তা মেখ হাসিনার কল্যানে হয়েছে। জামায়াত-বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনারা উৎসব পালন করতে পারেনি। আপনাদের স্বাধীনতা ছিলো না।

    শনিবার (২১শে অক্টোবর) তিনি ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বামনাখালী এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডল এর সার্বিক ব্যবস্থাপনায় গণসংযোগ কালে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার,জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, প্রদীপ ভৌমিক,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আহাম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক নবী নেওয়াজ সরকার,শোভা মিয়া আকন্দ,আশরাফুল ইসলাম মন্ডলসহ জেলা উপজেলা ও সহযোগী সংগঠনে পিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

    এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা হচ্ছেন সেই নেত্রী যিনি সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা দিয়ে তাদের শান্তিতে রাখার জন্য সব কিছু করেছেন। হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি যাতে বেহাত না হয় সে ব্যবস্থাও করে দিয়েছেন তিনি।

    আমিনুল হক শামীম বলেন, ধর্ম কখনোই মানুষের মাঝে বিভাজন করে না। কোন ধর্মের মানুষই কারও জন্য ক্ষতিকর নয়। ‘৭১ সালে কিছু রাজাকার, কিছু দুষ্কৃতিকারী, কিছু সাম্প্রদায়িক ব্যক্তি হিন্দু সম্প্রদায়সহ যারা আওয়ামী লীগ করতেন তাদের উপর আঘাত হেনেছে। ‘৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র্র ক্ষমতায় এসে সেই রাজাকার, যুদ্ধাপরাধীদের বিচার করে রায় কার্যকর করেছেন। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সুন্দর বাংলাদেশে বসবাস করছি। অসাম্প্রদায়িক রাজনীতির শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। সর্বশেষ আওয়ামীলীগের এই নেতা সনাতন ধর্মলম্বীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে পারলেই সকলের কল্যান ও উন্নয়ন সম্ভব বলেও জানান তিনি।

  • কুমিল্লায় নারী বাইকারের স্কুটার চুরি,আধ ঘন্টার মধ্যেই চোর আটক ও গাড়ি উদ্ধার

    কুমিল্লায় নারী বাইকারের স্কুটার চুরি,আধ ঘন্টার মধ্যেই চোর আটক ও গাড়ি উদ্ধার

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা সদর হাসপাতালের ইন্টার্ন নার্স পুতুল আক্তার রলি।নিয়মিত একটা হলুদ রঙের স্কুটারে করেই চলাফেরা করেন তিনি।প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত ১০:৩০ এ বাসায় ফিরে গ্যারেজে স্কুটার রাখেন।এর পরদিন শুক্রবার রাতের ১০ টায় গ্যারেজে গিয়ে দেখেন স্কুটার অনুপস্থিত।বাসায় এতো নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও কি করে চুরি হলো তা ভেবে কিছুটা অবাক হলেও ভেঙে পড়েননি তিনি।এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান- যখন দেখলাম গ্যারেজ ও এর আশেপাশে স্কুটার নাই তখন বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক দিলাম।যেখানে দেখা গেলো বৃহস্পতিবার রাত ৩:১৯ মিনিটে বাসায় চোর ঢুকে মাস্ক পরে। রাত ৩:৪৫ এ বের হয়ে যায় স্কুটার ও কিছু রড নিয়ে।এ ঘটনা তখন আমি বাবা-মাকে কল দিলে জানায়নি তাঁরা দুশ্চিন্তা করবেন বলে।একাই ধৈর্য্য করে চেষ্টা করতে থাকি।তারপর সিসিটিভি ফুটেজের ভিডিও আমার ফোনে ধারণ করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় গিয়ে অভিযোগ লিখে সাধারণ ডায়েরী করে আসি।আসার পথে এলাকার একজনকে চুরির ভিডিও দেখালে তিনি চোরকে চিনে ফেলে তখনি চোরের নাম ও চোরের বাপের নাম সহ বলে দেয়। তখন এলাকাবাসীর সহায়তায় আধ ঘন্টার মধ্যেই চোরকে ধরি।দ্রুত যাতে তাকে পুলিশের হাতে তুলে দিতে পারি তাই ৯৯৯ কল দেই।তৎক্ষনাৎ পুলিশ এসে তাকে থানা হাজতে নিয়ে যায় সাথে আমাকেও যেতে বলে।থানার প্রক্রিয়া শেষ করে রাতের ১ টায় স্কুটার নিয়ে একাই বাসায় ফিরি।

    এ বিষয়ে তিনি আরো বলেন- কোন কিছুতেই ধৈর্য্যহারা হওয়া উচিৎ নয়,নিজের উপর বিশ্বাস রেখে সঠিক প্রক্রিয়ায় অনুসন্ধান চালালে হারিয়ে যাওয়া জিনিস সহজেই খোঁজে পাওয়া সম্ভব।

    এ ঘটনা সম্পর্কে কোতোয়ালি থানার দ্বায়িত্বরত কর্মকর্তা রাজিয়া সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন ৯৯৯ এ কল আসার পর আমাদের থানা থেকে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পায় ও চুরকে গ্রেফতার করে।

  • আগৈলঝাড়ায় ভক্ত ও দর্শনার্থীদের ঢল দূর্গাপুজা উপলক্ষে নির্মিত শঙ্খ ও প্রদীপের আদলে তৈর গেটের থিম দেখতে

    আগৈলঝাড়ায় ভক্ত ও দর্শনার্থীদের ঢল দূর্গাপুজা উপলক্ষে নির্মিত শঙ্খ ও প্রদীপের আদলে তৈর গেটের থিম দেখতে

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় দূর্গাপুজা উপলক্ষে নির্মিত শঙ্খ ও প্রদীপের আদলে তৈর গেটের থিম দেখতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল ১৫জনের একটি দল ভারতে প্রশিক্ষণ শেষে নির্মাণ করা স-ুদৃশ্য তোরণ নিয়ে আলোড়ন। ভক্ত আর দর্শনার্থীদের মন জুড়ানো থীম, দৃষ্টি নন্দন সুদৃশ্য তোরণ নির্মাণের মাধ্যমে আগৈলঝাড়া উপজেলার ১৫৮টি পুজা মন্ডপের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দির। উপজেলা পর্যায়ে দেশের সবচেয়ে বেশি পুজা অনুষ্ঠিত হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫৮টি মন্ডপে শুক্রবার মহাধুমধামে ষষ্ঠী পুজার মধ্যদিয়ে শারদীয় দূর্গাপুজা শুরু হয়েছে। ২৪ অক্টোবর মঙ্গলবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পুজার আচার শেষ হবে। উপজেলার বারপাইকা সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সঞ্জয় রায় জানান, অন্যান্য বছরের মতো এ বছরও উপজেলার গন্ডি পেরিয়ে জেলা জুড়ে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের অজপাড়া গাঁয়ের বারপাইকা সার্বজনীন দূর্গা মন্দিরের সুদৃশ্য তোরণ।
    পুরো তোরণ জুড়ে রয়েছে বিভিন্ন দেব-দেবীর মুর্তির ছবি ও সাথে রয়েছে মন জুড়ানো থিম। শঙ্খ ও প্রদীপের আদলে তৈরী গেটের এই থিম বাস্তবায়নের জন্য এলাকার ১৫জনের একটি দল ভারতে প্রশিক্ষণ দিয়ে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে স-ুদৃশ্য তোরণ। সরেজমিনে দেখা গেছে, শঙ্খ ও প্রদীপের আদলে তৈরী গেটের মধ্যে স্থাপন করা হয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি। দক্ষ কারিগরদের সুনিপুণ হাতে তৈরী গেট থেকে মন্দির পর্যন্ত নৌকার উপরে দিয়ে হেঁটে ভিতরেই প্রবেশ করলেই চোখে পরবে মেট্টো রেল যেন বাস্তবতার মূর্ত প্রতীক হয়ে ধরা দিয়েছে দর্শকদের কাছে।বারপাইকা গ্রামের যুব সমাজের উদ্যোগে নয়নাভিরাম সুদৃশ্য নির্মাণ শৈলীর তোরণ নির্মানের কাজ করেছেন এলাকার স্বেচ্ছাশ্রমের লোকজন। পুজার এক মাস আগে থেকে তারা কাজে লেগে সেই শ্রম স্বার্থক করেছে বরিশালের দর্শনার্থীসহ বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের ভূয়শী প্রসংশায়। সূত্র মতে, ১৯৬৭ সাল থেকে রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে সার্বজনীন দূর্গা পুজা অনুষ্ঠিত হয়ে আসছে। বারপাইকা যুবসমাজের উদ্যোগে গত ১০ বছর ধরে বাহারী ভিন্ন রকমের আয়োজনে পুজার ব্যাপকতা লাভ করছে। দিন-রাত স্বেচ্ছাশ্রমে কঠোর পরিশ্রম করে বাঁশ, কাঠ, কাপড় ও ককশীটসহ আনুসাঙ্গিক মালামাল দিয়ে কাজ করে নির্মান করা হয়েছে সু-দৃশ্য আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ বলেন, উপজেলা পর্যায়ে ১৫৮টি মন্দিরে পুজার মাধ্যমে বরিশাল বিভাগেরতো নিশ্চয়ই; দেশের মধ্যে সবচেয়ে বেশি পুজা হচ্ছে আগৈলঝাড়ায়।এরমধ্যে বারপাইকা কেন্দ্রীয় সার্বজনীন পুজা মন্ডপে বিগত ১০বছর যাবত ব্যতিক্রম সব আয়োজন করা হয়। যা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ আর ইতিহাস হয়ে আসছে।

  • শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি লিটন, সম্পাদক মহিদুল

    শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি লিটন, সম্পাদক মহিদুল

    এস এম সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের বাগেরহাটের শরণখোলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় প্রথম অধিবেশনে সাধারণ পরিষদের সভায় ক্লাবের আয়-ব্যয় হিসাব প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এতে কণ্ঠভোটে প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ইসমাইল হোসেন লিটনকে সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি মহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

    নির্বাচন পরিচালনা করেন ক্লাবের আজীবন সদস্য ও সাবেক তিন সভাপতি যথাক্রমে শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস ও আসাদুজ্জামান মিলন।

    কমিটির অন্যরা হলেন- সহসভাপতি নজরুল ইসলাম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আকন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান স্বপন, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মাহাফুজুর রহমান বাপ্পি, নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, আমিনুল ইসলাম সাগর, হুমায়ুন কবির।
    #ছবি সংযুক্ত আছে।

  • মুন্সীগঞ্জের  ডাঃ জালাল হালদারের সহধর্মিনী আর নেই

    মুন্সীগঞ্জের ডাঃ জালাল হালদারের সহধর্মিনী আর নেই

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের সেরাজাবাদ গ্রামের ডাক্তার জালাল হালদারের সহধর্মিনী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)

    শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকার সি এম এইচ হাসপাতালে ডা.জালাল হালদারের সহধর্মিনী আজিফা বেগম ( ৮৭) ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন । মৃত্যুকালে তিনি চার ছেলে চার মেয়ে রেখে গেছেন ।
    রবিবার সকাল ৯ ঘটিকার সময় সেরাজাবাদ বড় মাদ্রাসায় জানাজার অনুষ্ঠিত হবে তারপরে সেরাজাবাদ শাহী জামে মসজিদের কবর স্থানে তাকে দাফন করা হবে । তিনি হালদার গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ সাব্বির হাসান সাগর হালদার এর দাদি তার এই অকাল মৃত্যুতে হালদার গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে ।

  • বানারীপাড়া পৌরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মৃত্যুঞ্জয় কর্মকার

    বানারীপাড়া পৌরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মৃত্যুঞ্জয় কর্মকার

    শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সকল বানারীপাড়া পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মৃত্যুঞ্জয় কর্মকার।
    শুভেচ্ছা বাণীতে তিনি সকল জাতী ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে উদ্দেশ্য বলেন, সকল অশুভ শক্তির বিনাশ নিশ্চিত, সনাতনধর্ম মতে দেবী দূর্গা হলেন সকল অশুভ শক্তির বিনাশের প্রতিক সরূপ।

    অসাম্প্রদায়িক এই বাংলাদেশে সমাজে শান্তি শৃংখলা বজায় রেখে ধর্মীয় সম্প্রতির এই দেশে কোনো অপশক্তির ঠাই হবেনা।

    মৃত্যুঞ্জয় কর্মকার আরও জানান কোনো অপশক্তি যাতে পূজায় বিঘ্ন না ঘটাতে পারে সেদিকে সকল পৌরবাসীকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আহবান জানান।

  • আমাদের সুজানগর সাহিত্য সংকলন গ্রন্থ দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন

    আমাদের সুজানগর সাহিত্য সংকলন গ্রন্থ দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ শিল্প,সাহিত্য,সাংস্কৃতি,ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ম্যাগাজিন আমাদের সুজানগর সাহিত্য সংকলন গ্রন্থ দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও শিক্ষক শরিফুল ইসলামের স ালনায় সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আ ফ ম মফিজুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল হক, সংগঠনের উপদেষ্টা কথাসাহিত্যিক এ কে আজাদ দুলাল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি(নায়েম) এর পরিচালক কবি ও কথাশিল্পী মোহাম্মদ সেলিমুজ্জামান,সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি আব্দুল বাছেত(বাচ্চু),আমাদের সুজানগর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং আমাদের সুজানগর সাহিত্য সংকলনের সম্পাদক প্রকৌশলী মো.আলতাব হোসেন। অনুষ্ঠানে হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ,সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক,বিশিষ্ট কবি,ছড়াকার,ঔপন্যাসিক মো.আব্দুস শুকুর, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,কবি আসলাম উদ্দিন, কবি আজিজুল কায়সার,কবি মহিউজ্জামান মিঠু, কবি পরেশ চক্রবর্তী, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ উপজেলার অন্যান্য কবি, সাহিত্যিক ও গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, ভবিষ্যতে এই উপজেলার লেখকেরা আরও নতুন নতুন গ্রন্থ প্রকাশ করে পাঠকদের সমৃদ্ধ করবেন বলে আশা করি। এ সময় লেখকেরা তাদের বক্তব্যে সবার উৎসাহ নিঃসন্দেহে ভবিষ্যতে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাদের প্রেরণা যোগাবে বলে জানান। সংকলন গ্রন্থটিতে সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য,সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ছোটগল্প,প্রবন্ধ সহ উপজেলার বিভিন্ন লেখকের কবিতা ও ছড়া স্থান পেয়েছে। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র ও খুলনা জেলার নেতৃবৃন্দের

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র ও খুলনা জেলার নেতৃবৃন্দের

    পাইকগাছায় পূজা মন্দির পরিদর্শন
    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র ও খুলনা জেলার নেতৃবৃন্দ পাইকগাছার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। সকাল ১০ টায় উপজেলার বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দনী পূজা মন্দির পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপদেষ্টা মন্ডলীর সদস্য বিজয় কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাস, সাধারণ সম্পাদক বিমান সাহা, সহ-সভাপতি রতন কুমার মিত্র, অধ্যাপক অজিত বিশ্বাস, গৌর পদ বিশ্বাস, নিশিত রঞ্জন মিস্ত্রি ,যুগ্ম সম্পাদক এ্যাড. তমাল কান্তি ঘোষ, অনিমেষ সরকার রিন্টু, কোষাধ্যক্ষ বিভুতি ভুষন সাহা, অজিত কুমার বিশ্বাস, মৃনাল কান্তি বিশ্বাস, পলাশ কুমার মন্ডল, সুমন দাস, দিপঙ্কর মন্ডল ( লিটন), প্রদীপ কুমার হিরা, তপন চক্রবর্তী, বিপুল রায় চৌধুরী, অভিজিত সরকার রাহুল, সুমন বিশ্বাস, বিশ্বজিত পাল, ব্রজেন্দনাথ মন্ডল, তনয় পাল শোভন সহ খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,অধ্যাপক পিজুষ কান্তি ঘোষ, গৌতম রায় প্রমুথ

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • পাইকগাছা পৌরসভার ৬টা মন্দিরে সিসি ক্যামেরা ও মনিটর প্রদান

    পাইকগাছা পৌরসভার ৬টা মন্দিরে সিসি ক্যামেরা ও মনিটর প্রদান

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা পৌরসভার উদ্যোগে পৌরসভাস্থ ৬টা পূজা মন্দিরের পূজা উদযাপনের প্রস্তুতি সভা ও সিসি ক্যামেরা ও মনিটর প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার কার্যালয়ে আলোচনা সভা শেষে এসকল সামগ্রী মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট তুলে দেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এসময় প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহমেদ, এস এম ইমদাদুল হক, ইমরান সরদার ও গফ্ফর মোড়ল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রভাষক উজ্জ্বল বিশ্বাস, বাতিখালী হরিতলা মন্দিরের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রমথ সানা, ষোলআনা ব্যবসায়ী পূজা মন্দিরের সভাপতি উত্তম সাধু, শিববাটি মন্দিরের সেক্রেটারি মঙ্গল মন্ডল, সরল দাশপাড়া মন্দিরের সেক্রেটারি প্রেমচাঁদ দাশ, শিববাটি মন্দির সভাপতি ভবেন্দ্রনাথ সানা, সেক্রেটারি মঙ্গল মন্ডল, শিববাটি পূর্বপাড়া মন্দিরের সভাপতি প্রশান্ত মন্ডল, পৌরসভার সহকারী হিসাবরক্ষক মৃণাল সানা, সঞ্জীব দাশ, স্বপন দাশ সহ অনেকে উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর

    পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি অসিম রায়, কবি রোজী সিদ্দিকী, সজ্ঞিত রায়, লতিফা আক্তার তামান্না, মুনিরা আহমেদ, সেতু আক্তার তুলি, লাবিবা আক্তার লোচমি, লিনজা আক্তার মিথিলা, তৃষা বিশ্বস, তমা সাধু, মিতু সাধু, শ্র্রেয়া সাধু, পুষ্পিতা শীল জ্যতি, গৌতম ভদ্র, শাহিনুর রহমান প্রমুখ।