এস এম সাইফুল ইসলাম কবির :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মানসা কালীবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বেলে দেবীকে আমন্ত্রণ জানিয়ে মণ্ডপে দেবীর বোধনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
সর্বজনীন দুর্গাপূজার মহাষষ্ঠীর এই শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, সহকারী অধ্যাপক আহমেদ কবির চাইনিজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, এ্যাড. হিটলার গোলদার, ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি। বাগেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানসা কালী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার (বাটুল)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক বাবলু কুমার আশ। অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান।
Blog
-

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭০টি দুর্গাপূজার একযোগে শুভ উদ্বোধন
-

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, এক মায়ানমার নাগরিক আটক
কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধিকক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মায়ানমারের নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত মায়ানমার নাগরিক হলেন,মায়ানমারের মংডু জেলার গুনাপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ রফিক (৩২)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শবিবার (২১ অক্টোবর) ভোররাতে টেকনাফের সাবরাং সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সাবরাং বিওপি ও নাজিরপাড়া বিওপি’র দুটি চোরাচালান বিরোধী আভিযানিকদল ধোপছড়া নামক স্থানে ধানক্ষেতের আইলের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল ৪জন ব্যক্তিকে একটি পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফনদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে বর্ণিত এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পাওয়া মাত্রই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এসময় বিজিবি টহলদল ধাওয়া করে মায়ানমারের এক নাগরিককে একটি পলিথিনের ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। অপর ব্যক্তিরা রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।তিনি আরো জানান, আটককৃত মায়ানমার নাগরিককে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
-

বেতাগীতে গ্রিন পিস সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
“জেগে ওঠো তারুণ্যের শক্তিতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজে শান্তির বার্তাবাহী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটি (জিপিএস) ২০২০ সালের পহেলা সেপ্টেম্বর এর যাত্রা শুরু হয়।
বরগুনার বেতাগীতে আজ (২১ শে অক্টোবর) শনিবার সকাল ১০ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়াম গ্রিন পিস সোসাইটির নবনির্বাচিত কমিটি (২০২৩-২০২৪) এর পরিচিতি সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠিত হয়।
গ্রিন পিস সোসাইটির কার্যনিবাহী কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ সোহেল মীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ রাফি খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক নিখিল শীল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন দেবনাথ, উপজেলা কমিটির সভাপতি মোঃ ইমাম,সহ-সভাপতি জেরিন, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম মান্না, কোষাধ্যক্ষ মাঈনুল ইসলাম তন্ময়, মিডিয়া সেলের এসিস্টেন লিডার সৌরভ ও মাহি বুরহান সিয়াম প্রমুখ।
বক্তারা বলেন, সবুজ ও শান্তির বার্তাবাহী শিশু ও যুবদের নেতৃত্বগুণে দক্ষ মানব শক্তিতে পরিনত করার প্রত্যয় নিয়ে আমাদের অগ্রযাত্রা হোক অপ্রতিরোধ্য। আমরা বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক বিনির্মাণে GPS বেতাগী উপজেলায় রোল মডেল হবে। আমরা যুবদের সংগঠিত করা, তাদের নৈতিক বোধ, আত্মকর্মী হতে উজ্জিবিত করা সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখতে যেন সক্ষম হয় এভাবেই বেড়ে উঠতে ও গড়ে তুলতে চাই। সামাজিক, সাংস্কৃতিক, যুব দক্ষতা, শিশু অধিকার সহ মানুষের জীবন মান উন্নয়নে এলাকা ভিত্তিক সরকারি বেসরকারি সংস্থার সাথে কাধে কাধ মিলিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে যাবো।
-

ফিলিস্তিনে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে ওলামা পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। মধুপুর বনিক সমিতির উদ্যোগে সকল দোকান বন্ধ রেখে বণিক সমিতির সকল তৌহিদী জনতা সমাবেশে যোগদেন। শনিবার সকাল ১১টায় উপজেলার মধুপুর রানীভবানী মডেল সরকারী উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আব্দুর রউফ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান,এসময় আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যন মীর ফরহাদুল আলম মনি, সহ ওলামা পরিষদের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান। আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে। ফিলিস্তিনের মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে, তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। এসময় বক্তারা ইসরাইলি সকল পণ্য বর্জন করার আহবান জানান। প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মধুপুর সাথী মোড়ে এসে শেষ হয়। পরে নির্যাতিত ফিলিস্তিনীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। -

বেতাগীর পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
খাইরুল ইসলাম মুন্না বেতাগী (রবগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো: আবদুস ছালাম। পরিদর্শন কালে তাঁরা পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং নিরাপত্তা কর্মীদের বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করেন। এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা প্রথমে হোসনাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কের পূজা মন্ডপ পরিদর্শন করেন এরপরে মোকামিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুধীর মাস্টারের বাড়ির পূজা মন্ডপ এবং সবশেষ বেতাগী শহরের সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন করেন। শেষে বেতাগী সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্ডপ চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম। এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, বেতাগী পৌরসভার কাউন্সিলর মোঃ কামাল হোসেন পল্টু, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ গুহ সুমন, পূজামন্ডপ কমিটির সভাপতি সুভাষ মন্ডল ও জেলা উদযাপন কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় হালদার। পরে অতিথিবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। -

পূজার ডিউটিতে আনসার কমান্ডারদের ঘুষ বাণিজ্যের অভিযোগ আগৈলঝাড়ায়
বি এম মনির হোসেনঃ-
শারদীয় দূর্গা পুজার মন্ডপের নিরাপত্তার দ্বায়িত্বর জন্য কর্তৃপক্ষের অফিসে নাম লেখাতে ৫শ টাকা করে গুনতে হয়েছে গ্রামের সহজ-সরল আনসার ভিডিপি সদস্যদের। নিরাপত্তার জন্য নাম তালিকাভুক্ত হওয়া আনসার সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উর্ধতন প্রশাসনের কাছে ডিউটির নামে ইউনিয়ন কমান্ডারদের ঘুষ বানিজ্যর সুষ্ঠ বিচার দাবি করেছেন। ওপেন সিক্রেট ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুজা মন্ডপের ডিউটি করতে নাম লেখানো আনসার সদস্যদের। শুক্রবার কর্র্তৃপক্ষের বন্টন করা পুজা মন্ডপে ডিউটি করতে যাবার সময়ে সাংবাদিকরে কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আনসার ভিডিপি সদস্যরা। নাম না প্রকাশের শর্তে কর্তব্যরত আনসার সদস্যরা জানান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আয়শা খানম এর নাম করে পাঁচ ইউনিয়নের ১০ জন কমান্ডার পুজার ডিউটিতে তাদের নাম লেখানো এবং তাদের ইচ্ছানুযায়ি পুজা মন্ডপে ডিউটি দেয়ার কথা বলে ৫শ টাকা করে ঘুষ নিয়েছে। কোন কোন ভিডিপি সদস্যর কাছ থেকে ৫শ টাকার বেশী নেয়ারও অভিযোগ রয়েছে। কিন্তু অনেকেই তাদের চাহিদানুযায়ি ষে পর্যন্ত বাড়ির পাশের পুজা মন্ডপের তালিকায় ডিউটিতে নাম না থাকায় কমান্ডারদের ঘুষের বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্ঠ অফিস সূত্র মতে, উপজেলার পুজা মন্ডপগুলোতে নিরাপত্তার জন্য ১হাজার ১৮জন আসনার সদস্য নিয়োগ করা হয়েছে। এরমধ্যে পুরুষ সদস্য ৭০২জন, নারী সদস্য ৩১৬জনসহ পিসি ৩৫জন এবং এপিসি ১৫৮জন। সেই হিসেবে আনসার সদস্যদের কাছ থেকে কমপক্ষে ৫লাখ ৯হাজার টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছে ইউনিয়ন কমান্ডাররা। বাড়ির পাশের পুজা মন্ডপে আনসার সদস্যদের ডিউটি দিলে রাতে তারা ডিউটি না করে বাড়ি গিয়ে ঘুমায়; তৃণমুল থেকে এমন অভিযোগে উপজেলা প্রশাসনের সাথে ১৬ অক্টোবর মতবিনিময় সভায় স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশে আনসার সদস্যদের নিজের বাড়ির কাছের পুজা মন্ডপে ডিউটি না দিয়ে অন্যত্র ডিউটি দেয়ার সিদ্ধান্ত হয়। ওই সভায় মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আরও নির্দেশনা প্রদান করেছিলে যে, পুজার দিনসহ আগে ও পরে আরও তিন দিন করে আনসার সদস্যরা নিরাপত্তার দ্বায়িত্ব পালন করবেন। মন্ত্রীর সেই নির্দেশও উপেক্ষিত হয়েছে।নিজেদের সিসি নিয়ে শুক্রবার ষষ্ঠী পুজার দিন আনসার সদস্যরা ডিউটি করতে যাবার সময়ে কর্মকর্তাদের ঘুষ বানিজ্যর বিষয়টি উন্মুক্ত হয়। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উর্ধতন প্রশাসনের কাছে কর্মকর্তার ঘুষ বানিজ্যর বিচার দাবি করেছেন। এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আয়শা খানম সাংবাদিকদের বলেন- পুজায় ডিউটি করতে তার নাম করে ইউনিয়ন কমান্ডাররা সদস্যদের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি শুনছেন তবে কিছু প্রতিকার করতে পারেন নি তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন- বিষয়টি তার জানা নেই তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।
-

এশিয়ার সর্ববৃহৎ হাকিমপুর শিকদারবাড়িতে পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপছে পড়া ভিড়
এস এম সাইফুল ইসলাম কবির: কারিগরদের নিপুণ হাতের ছোঁয়া আর তুলির আঁচড়ে সেখানে দেব-দেবীর প্রতিমা এমনভাবে সাজানো হয়েছে দেখলে মনে হবে জীবন্ত প্রতিচ্ছবি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়ি দুর্গা মন্দিরে। এই মণ্ডপে তৈরী করা হয়েছে ৫০১টি প্রতিমা। ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরুর পর দেশি-বিদেশী দর্শনার্থীদের ভিড় বাড়ছে এই মণ্ডপে। আসচ্ছেন চিত্রজগতের অনেকেই।
সরেজমিনে শিকদার বাড়ী পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, করোনার কারনে দীর্ঘ ৩ বছর পর আবারও বড় পরিসরে বাগেরহাট সদর উপজেলার শিকদার বাড়ীতে দুর্গাপূজার আয়োজন করায় বাগেরহাট জেলাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শিকদার বাড়ীতে দুর্গা পুজার অবিচ্ছেদ্য প্রতিমাগুলোর সাথে বাড়তি প্রতিমা স্থাপন করা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে ৬৫ ফুট কুম্ভ কর্ণ, মহাভারতের বিভিন্ন কাহিনী ও দেব-দেবীদের প্রতিমা। রয়েছে চোখ ধাদানো আলোকসজ্জাও। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর পর সময়ের সাথে সাথে এ মণ্ডপে দেশি-বিদেশী দর্শনার্থীদের উপছে পড়া ভিড় দেখা যাচ্ছে। ইতি মধ্যে চিত্র নায়ক রিয়াজ এসে ঘুরে গেছেন শিকদার বাড়ী পূজা মন্ডপ। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তি রাষ্ট্র ভারতের কলকাতা থেকেও আসছেন অনেকে।
খুলনা থেকে শিকদার বাড়ী ঘুরতে আসা সুমিতা দাস বলেন, এবারই প্রথম শিকদার বাড়ীতে আসা। অনেক নাম শুনেছি শিকদার বাড়ীর। তাই পরিবারের সকলের সাথে চলে এলাম। খুবই ভালো লাগলো।
সাতক্ষীরা থেকে ঘুরতে আসা তমা বিশ্বাস বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি শিকদার বাড়ীর কথা। এখানে এসে অবাক হয়েছি। এত প্রতিমা নিয়ে দেশের কোথাও দুর্গাপূজার আয়োজন করা হয় কি না আমার জানা নেই। তবে সত্যি অসাধারন দেখে মুগ্ধ হয়েছি।
ভারতের কলকাতা থেকে ঘুরতে আসা অমিত সাহা বলেন, দীর্ঘদিন ধরে হাকিমপুর শিকদার বাড়ীর পূজা মণ্ডপের কথা শুনে আসছি। কিন্তু আসা হয়নি। তাই এবার পূজার ছুটিতে পরিবারের সকলকে নিয়ে শিকদার বাড়ী ঘুরতে আসলাম। দুর্গাপূজার মূল প্রতিমার পাশাপাশি এখানকার অন্য যে প্রতিমা গুলো রয়েছে সেগুলো প্রতিটি মহাভারত এবং হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর কথা স্মরণ করিয়ে দেয়। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাংলাদেশে আমার আত্মীয়-স্বজন রয়েছে, ইচ্ছা আছে আরো কয়েকদিন বাংলাদেশ দেখার।
শিকদার বাড়ীর পূজা মণ্ডপের আয়োজক ব্যবসায়ী লিটন শিকদার বলেন, আমাদের বাড়ীতে সর্বশেষ ২০১৯ সালে ৮শ ১টি প্রতিমা নিয়ে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিলো। পরবর্তীতে করোনা কালীন সময়ে আমরা শুধুমাত্র দুর্গাপূজার আনুষ্ঠানিকতা করেছি। যেটাকে ঘট পূজা বলা হয়। করোনা মহামারি থেমে যাওয়ায় নতুন করে ৫শ ১টি প্রতিমা নিয়ে এ বছর দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার দর্শনার্থীদের আগমন ঘটেছে এখানে। এছাড়া চিত্র-বিনোদন জগতের অনেক নায়ক এবং নায়িকার আগমন ঘটবে আমাদের এই পূজা মণ্ডপে। আশা করছি সবাই আনন্দের সাথে শিকদার বাড়ীর পূজা মন্ডপ উপভোগ করবেন।
শিকদার বাড়ীর পূজা মন্ডপ ঘুরতে এসে চিত্রনায়ক রিয়াজ বলেন, আমাদের দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার। এ কারণে বন্ধু লিটন শিকদারের আমন্ত্রণে সাড়া দিয়ে শিকদার বাড়ীতে ছুটে এসেছি। আমি সুস্থ থাকলে আগামীতেও শিকদার বাড়ীতে ঘুরতে আসবো। সকলকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, শিকদার বাড়ীর পূজা মন্ডপকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে পুলিশ, আনসার ও ভলেন্টিয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি হিন্দু সম্প্রদায়ের লোকজন আনন্দের সাথে শারদীয় দুর্গাপূজা উপভোগ করবেন।
You sent -

আগৈলঝাড়ায় সড়কের পাকা করণ কাজের উদ্বোধন করেন আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া-গৌরনদী উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত জংগলপট্টি গ্রামের পৌনে দুই কিলোমিটার মাটির রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।এলজিইডি’র অর্থায়নে ১কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে শনিবার সকালে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোন করেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসরাফ সেরনিয়াবাত, সাবেক ইউপি সদস্য শাহাদাত হাওলাদার, সুলতান ফকির, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিকদার মহসিন সেন্টু প্রমূখ।
-

পটিয়ায় চক্রশালা মাতঙ্গিনী স্কুলের হেড মাস্টার সাগর চৌধুরীর খুঁটির জোর কোথায়
পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা কচুয়াই ইউনিয়নের চক্রশালা মাতঙ্গিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর চৌধুরীর নামে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। শনিবার ২১ অক্টোবর সকাল ৭টায় সাংবাদিকরা সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলে শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে প্রাইভেট ও কোচিং পরিচালনা করে।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জানা যায় তিনি মাসিক ৫’শত টাকা করে ফি আদায় করে। দীর্ঘদিন যাবৎ স্কুলে প্রাইভেট ও কোচিং পড়ার নামে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। যার সাথে আরো দুইজন শিক্ষক জড়িত রয়েছে। তিনি দীর্ঘ ১২ বছর ধরে বহাল তবিয়তে এ বিদ্যালয়ে শিক্ষকতা হিসেবে রয়েছেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মত বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারী নীতিমালা বিধি নিষেধ ও নির্দেশনা অমান্য করে স্কুলের আইন শৃঙ্খলা ভঙ্গ করছে। এলাকাবাসী প্রধান শিক্ষক সাগর চৌধুরীকে বদলি করার জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট জোর দাবী জানান।
প্রধান শিক্ষক সাগর চৌধুরী জানান, স্কুলের পড়–য়া ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করছি। তার পাশাপাশি শিক্ষার্থীরা মাসিক ৫’শত টাকা করে অনারিয়ম প্রদান করে। এ স্কুলে আমি ২০১২ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। স্কুলে প্রাইভেট ও কোচিং পড়ার এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতি নেয়া হয়নি । তবে এখন থেকে প্রাইভেট ও কোচিং পড়া বন্ধ থাকবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাগির হোসেন জানান, বিদ্যালয়ে প্রাইভেট ও কোচিং পড়ার এ বিষয়টি আমি একেবারেই জানি না। তবে কমিটির সকল সদস্যদের নিয়ে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ^াস জানান, স্কুলের শ্রেণি কক্ষে প্রাইভেট ও কোচিং পড়ানো হয় এ বিষয়ে আমার জানা নেই। প্রধান শিক্ষক সাগর চৌধুরীকে সতর্ক করে দিচ্ছি। অন্যতায় তার বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। -

সুন্দরগঞ্জে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছেন।শনিবার সকালে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনা থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে গাইবান্ধার জিডি নং-১০২৭, তারিখ-২১/১০/২০২৩ খ্রিঃ মূলে এসআই (নিঃ)/মোঃ ইমরান খান সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ আকতার হোসেন,এএসআই (নিঃ) মোঃ আব্দুল মোমিনসহ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এতে উপজেলার ১১নং হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামস্থ হরিপুর ঘাট সংলগ্ন জনৈক দেবেন মাস্টারের বসতবাড়ীর দক্ষিন পার্শ্বে রাস্তার উপর হতে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালুক আসারু গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মাদক কারবারি সাহিদুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করে পুলিশ। এসময় তার পিঠে থাকা কালো নীল রংয়ের স্কুল ব্যাগ যার গায়ে ইংরেজিতে PUMA লেখা আছে। উক্ত ব্যাগের ভিতরে লাল রংয়ের পলিথিনে মোড়ানো ০৫ কেজি কথিত অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা, মূল্য অনুমান (০৫ X ১০,০০০) = ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জীর সাথে হলে তিনি জানান, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামী কাল বিজ্ঞ আদালতে তাকে সোর্পদ করা হবে।