Blog

  • সুজানগরে নৌ পুলিশের অভিযানে ২৪ জেলে গ্রেফতার

    সুজানগরে নৌ পুলিশের অভিযানে ২৪ জেলে গ্রেফতার

    এম এ আলিম রিপন ঃ মা ইলিশ রক্ষায় পাবনার সুজানগরের পদ্মায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। শনিবার উপজেলার নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সো.সাইদুর রহমানের নেতৃত্বে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৪ জেলেকে গ্রেফতার করে নৌ পুলিশ সদস্যরা। এ সময় মাছ ধরার ৭টি নৌযান, ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সো.সাইদুর রহমান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত করার লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ পরিবহণ,মজুত,বাজারজাতকরণ,ক্রয়,বিক্রয় ও বিনিময় সরকার কর্তৃক সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ রাজশাহী অ লের পুলিশ সুপার রুহুল কবির খানের কঠোর নির্দেশনা অনুযায়ী নৌ পুলিশ পদ্মা নদীতে নিয়মিতভাবে টহল কার্যক্রম জোরদার করেছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নৌ পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠের অবস্থানে রয়েছে ।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তানোরে শিক্ষাবান্ধব পরিবেশে ভুমিকা রাখছেন শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর

    তানোরে শিক্ষাবান্ধব পরিবেশে ভুমিকা রাখছেন শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের প্রচেষ্টায় বদলে গেছে মাধ্যমিক শিক্ষার চিত্র। ইতিমধ্যে তার সুফল পেতে শুরু করেছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত, নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের মুল্যায়ন উৎসব, প্রশিক্ষণ কোর্সের শিক্ষকদের পারদর্শিতা ও সক্ষমতা বাড়াতে নিয়মিত মনিটরিং করেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিরবে-নিভৃতে কাজ করে চলেছেন। ইতিমধ্যে শিক্ষার মানোন্নয়নে তিনি সাঁড়াশি অভিযান শুরু করেছেন। অভিযানের ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানা অসঙ্গতি বেরিয়ে আসছে। শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের হাতে বদলে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীর উপস্থিতি এবং স্কুল সময় নিশ্চিত করেছেন। অন্যরা যেখানে প্রচার পেতে ব্যস্ত তখন প্রচারবিমূখ এই কর্মকর্তা নিরবে-নিভৃতে আপন গতিতে শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। উপজেলায় এক সময় সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না কোনো শৃঙ্খলা। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা নিজেদের খেয়ালখুশি মতো আশা-যাওয়া করতেন। অধিকাংশক্ষেত্রে কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল সময় হলেও দুপুরের পর স্কুল বন্ধ নিয়মে পরিনত হয়েছিল। তবে এখন তা সুদূর অতীত।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ১৪টি কলেজ, ৬১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি দাখিল মাদরাসা রয়েছে।
    বিগত ২০২০ সালের ১৯ নভেম্বর
    সিদ্দিকুর রহমান উপজেলা মাধ্যমিক
    শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
    এদিকে তিনি যোগদানের পর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের স্কুল সময় মেনে চলার নির্দেশনা দিয়ে সাঁড়াশি অভিযান শুরু করেন। প্রতিদিন তিনি আকর্ষিকভাবে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও হাজিরা খাতার সঙ্গে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি দেখেন। এতে শিক্ষকদের স্কুল ফাঁকির প্রবণতা দুর হয়েছে। এছাড়াও শিক্ষক-কর্মচারীদের (এমপিও) বেতন-ভাতা
    উত্তোলনে বেতনসীট শিক্ষা অফিসে জমা দেয়া বাধ্যতামুলক করেছেন। এতে অনেক অনিয়ম-দূর্নীতি প্রতিরোধ হয়েছে। বিশেষ করে বেতনসীট জমার বাধ্যবাধকতা না থাকায়। একটা সময় মৃত শিক্ষক-কর্মচারী বা এক প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি নিলেও এমপিও সীট থেকে তাদের নাম কর্তন করা হতো না। ফলে তাদের নামে বেতন আশা সাধারণ ঘটনা ছিল। তবে সেটা দুর হয়েছে। ইতমধ্যে প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারীর এমপিও সীট থেকে নাম কর্তনের সুপারিশ করা হয়েছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, তিনি একজন সরকারি কর্মচারী হিসেবে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন। তিনি বলেন, আগামিতে তানোরে শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।#

  • তানোরে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন

    তানোরে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
    জানা গেছে, গত ১৪ অক্টোবর শনিবার
    মামুনুর রশীদ মামুনকে সভাপতি ও জাকির হোসেনকে সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। এদিন কামারগাঁ ইউপি (উত্তর) আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিকের সভাপতিত্বে এবং ইউপি আওয়ামী লীগের উদ্যোগে মাদারীপুর বাজার দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল মজিদপ্রমূখ।#

  • দিনাজপুর-৬ আসনে উন্নয়নের চমক দেখাতে চান- মিতা

    দিনাজপুর-৬ আসনে উন্নয়নের চমক দেখাতে চান- মিতা

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনে উন্নয়নের নতুন চমক দেখাতে চান চান দিনাজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।

    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলতাফুজ্জামান মিতা শনিবার (২১ অক্টোবর) বিরামপুর উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন।

    জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আমুল পরিবর্তন হয়েছে। এই অলৌকিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে মডেল হিসেবে উপস্থাপিত করেছেন। আগামী নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে উল্লেখ করে তিনি দিনাজপুর-৬ আসনে আ’লীগ থেকে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশা করছেন।

    তিনি আরো বলেন, ৭৫ পরবর্তী দুঃসময়ে কারা নির্যাতিত হয়েছিলেন এবং দল তাকে যথার্থ মূল্যায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত সাংবাদিকবৃন্দের সকল প্রশ্নের উত্তর প্রদানপূর্বক বলেন, আমি কর্মীদেরকে শক্তির ধারা মনে করি। নেত্রী আমাকে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক করিয়েছেন। ইনশাল্লাহ্ তিনি আমাকেই অত্র আসনে দলীয় মনোনয়ন দিবেন বলে আশাকরি। আমি দলীয় মনোনয়ন শেষে আবারও আপনাদের সাথে বসবো।

    মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, জেলা আ’লীগের সদস্য রুহুল আমীন সরদার, জেলা পরিষদের সদস্য একরামুল হক, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, মুকুন্দপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মামুনুল ইসলাম, দিওড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • ঝিনাইদহে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে হত্যা

    ঝিনাইদহে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে হত্যা

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে মোঃছাঃ জামিলা খাতুন (৪০) স্বামী মো: শরিফুল ইসলাম (৪৫)কে গলাকেটে হত্যা করেছে পাশের বাড়ির করিম নামের এক দুর্বৃত্ত। জানা যায় প্রতিবেশি লম্পট করিম দির্ঘদিন ধরেই জামিলা খাতুনকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারনে শনিবার ভোর আনুমানিক ৬ টার দিকে নিহত জামিলা খাতুন বাথরুমে গেলে লম্পট করিম এসে আবারও কুপ্রস্তাব দেয়, কিন্তু জামিলা খাতুন রাজি না হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করার পর পালিয়ে যায়। ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ মো: শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের বিষয়ে তদারকি করেন, সেসময় তিনি সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে দ্রুত এখানে উপস্থিত হয়েছি এখানে জামিলা খাতুন (৪০) নামের একজন নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কে হত্যাকান্ড ঘটিয়েছে তা যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

    নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার একজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইউসুফ শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইউসুফ শেখ (৪০) লোহাগড়া থানার পাঁচুড়িয়া গ্রামের মৃত চান মিয়া শেখের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    (২০ অক্টোবর) দুপুরে লোহাগড়া থানাধীন ৯নং মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গোরস্থানের দক্ষিণ পাশ সংলগ্ন ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর এক মাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ মুসল্লি (৩৭) কৌশলে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) তরুন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইউসুফ শেখকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মোঃ ইউসুফ শেখ এর নিকট থেকে ৬৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ ইউসুফ শেখ স্বীকার করে যে, পলাতক আসামী মোঃ ইউসুফ মুসল্লি (৩৭) এর বাড়ির পিছনে মুরগির ঘরে আরো অবৈধ মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রেখেছে। তখন পুলিশ সাক্ষীদের সম্মুখে পলাতক আসামী মোঃ ইউসুফ মুসল্লি (৩৭)-এর বাড়ি লোহাগড়া থানাধীন ৯নং মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা বসত বাড়ির বাইরে মুরগির ঘরে লুকানো অবস্থায় প্লাস্টিক ব্যাগে আরও ৭০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে। এ সংক্রান্তে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ও পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর আইন শৃঙ্খলা ব্রিফিং

    আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর আইন শৃঙ্খলা ব্রিফিং

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    গত(২০শে অক্টোবর)২০২৩ইং লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৩ উৎসবমুখর উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্যারাডের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

    উক্ত ব্রিফিং প্যারাডে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট, জনাব এ,কে, এম ফজলুল হক ,অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল), লালমনিরহাট, জনাব মোঃ কামারুজ্জামান, ২৮ আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব জি,আর সরোয়ার, ডিআইও -১, অফিসার ইনচার্জ, লালমনিরহাট সদর থানা, আরআই পুলিশ লাইন্স সহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স এবং লালমনিরহাট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও আনসার সদস্য বৃন্দ।

    উক্ত ব্রিফিং প্যারাডে পুলিশ সুপার মহোদয় বলেন, শারদীয় দুর্গাপূজা -২০২৩ উৎসবমুখর উদযাপনে জেলা পুলিশ লালমনিরহাট বদ্ধপরিকর। এর প্রেক্ষিতে জেলা পুলিশের সকল অফিসার – ফোর্স এবং আনসার সদস্যদের অধিক গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়াও তিনি আইন-শৃঙ্খলা সংক্রান্তে সমসাময়িক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল ইউনিট প্রধানদের এবং সাদা পোশাকে নিয়োজিত অফিসার-ফোর্সদের অগ্রিম তথ্য সংগ্রহপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সকল কে আন্তরিকতার সাথে ডিউটি করার জন্য নির্দেশনা দেন। পরিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ব্রিফিং প্যারেডের সমাপ্ত ঘোষণা করেন।

    হাসমত উল্লাহ।

  • ময়মনসিংহে  রওশন এরশাদ এমপির পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জাপা নেতৃবৃন্দ

    ময়মনসিংহে রওশন এরশাদ এমপির পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জাপা নেতৃবৃন্দ

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদশ্রণ করেছেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি সাবেক ছাত্রনেতা আবদুল আউয়াল সেলিম।

    শনিবার (২১শে অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর
    দুর্গা বাড়ী মন্দির, যুবলিঘাট মন্দির, আঠারবাড়ী মন্দির, শ্রী শ্রী জয় কালী মাতা মন্দির (বড়কালীবাড়ী) সহ বেশ কয়েকটি মন্দিরে পুজাঁ মন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি পুজাঁ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

    এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি পুজাঁ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্ভয়ে নির্ভিগ্নে শারদীয় দুর্গাোৎসব উদযাপনের আহবান জানান।

    পরিদর্শন কালে আবদুল আউয়াল সেলিম বলেন, আমরা একই সঙ্গে যার যার মতো ঈদ ও পূজা পালন করে আসছি। এখানে নেই কোন ভেদাভেদ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান পরস্পরের মাঝে মধুর সম্পর্ক। শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে দুর্গা বাড়ী মন্দীরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বক্তব্যে আবদুল আউয়াল সেলিম আরো বলেন “সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ”। দেবী দুর্গার বাণীকে অনুসরণ করে পৃথিবী থেকে অপশক্তি দূর হউক। আর এই শান্তির বাণী পৌছে যাবে ঘরে ঘরে পাশাপাশি পল্লীবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করার জন্য সকলের সহযোগীতা চেয়েছেন। পাশাপাশি পূজা মন্ডপ পরির্দশন কালে মন্ডপ ও আয়োজকদের শুভেচ্ছা জানান।

    এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক আব্বাস আলী তালুকদার, লাল মিয়া লাল্টু, মোঃ শাহজাহান,সাব্বির হোসেন বিল্লাল,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী, নেতা আব্দুল লতিফ সরকার,তফাজ্জল হোসেন (অবঃ) দারুগা,জাতীয় তরুণ পার্টি সভাপতি কাউসার আহমেদ,মন্দির পরিদর্শন কালে পূর্জা উদযাপন পরিষদের সভাপতি এড: প্রণব কুমার সাহা রায়, সাধারণ সম্পাদক এড: রাখাল, উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহাসহ জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক শরীফ খান পাঠান মিল্টন,জাতীয় যুবসংহতিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বাগেরহাটে ফকিরহাট ইউনিয়ন মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    বাগেরহাটে ফকিরহাট ইউনিয়ন মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    এস এম সাইফুল ইসলাম কবির :
    বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় আমতলা মোড় প্রাঙ্গনে এ সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক শেখ আ: গফফার।
    উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য নিশিকান্ত রাজবংশী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, আইন বিষয়ক সম্পাদক ্এ্যাড. শেখ মো. কামরুল হাসান, বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মহব্বত ঢালী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সুমন মল্লিক, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য সচিব সহাদেব বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের জেলা শাখার সভাপতি শেখ আ: সবুর।
    সম্মেলনের দ্বিতীয় পর্বে ফকির মো. শরিফুল্লাহকে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় আওয়ামী মৎস্যজীবি লীগ, আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।#

  • বাগেরহাটের ফকিরহাট মৌভোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

    বাগেরহাটের ফকিরহাট মৌভোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

    এস এম সাইফুল ইসলাম কবির :
    বাগেরহাটের ফকিরহাট মৌভোগ অগ্রগামী যুব সংঘের আয়োজনে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার আছরবাদ অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক ছিলেন রংপুর ত্ব-হা যিন নুরাইল ইসলামিক স্কুলেল পরিচালক ইসলামিক স্কলার আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামী, অফিসার্স ইনচার্জ মো. আশরাফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোজাহিদুর রহমান মোজা, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন। তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধমর্ীয় শিক্ষক মাওলানা আব্দুস ছত্তার শেখ। #