এস এম সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোরেলগঞ্জে শারদীয় দূর্গাউৎসবকে ঘিরে আনন্দঘন পরিবেশে রবিবার বেলা ১২টায় মহাষ্টমীতে মন্ডপে মন্ডপে পূজারী ভক্তবৃন্দের উপচে পড়া ভীড় দেখা গেছে। ৭৬ মন্ডপে পুজারীরা দেবী দূগার পূজা অর্চণা মায়ের পদচরণে অঞ্জলী নিবেদন করছেন।
এদিকে উপজেলার সর্ববৃহত্তম বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর, জয়পুর সার্বজনীন দূগা মন্দিরে শনিবার রাতে ১৫১ প্রতিমা মন্ডপ পরিদর্শন করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, অশোক সাহা, অমল সাহা নান্টু, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, শ্রীপুর জয়পুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্র নাথ সাহা প্রমুখ। একই রাতে তিনি বনগ্রাম, হোগলাপাশা, বলইবুনিয়া, দৈবজ্ঞহাটী, হাসেমখার হাট, রামচন্দ্রপুর, শৌলখালী, বিষখালী সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সনাতন ধম্বাবলম্বীরা প্রতিটি উৎসব আনন্দঘন পরিবেশে সানন্দে পালন করে। প্রতিটি পূজামন্ডপকে কঠোর নিরাপত্তায় নজরদারিতে রেখেছেন প্রশাসনিক কর্মকর্তারা। দেবীদূর্গা যে রকম মহিসুরকে বদ করে পৃথিবিতে শান্তি স্থাপন করেছেন। তেমনি স্বাধীনতা বিরোধীকে সকল ষড়যন্ত্রের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। #
Blog
-

মন্ডপে মন্ডপে পূজারিদের উপচে পড়া ভীড় মোরেলগঞ্জে ৭৬ মন্ডপ পরিদর্শনে বাগেরহাট-৪ এ্যাড. আমিরুল আলম মিলন এমপি
-

সমাজ পরিবর্তনে শিক্ষার্থী শীর্ষক সভা অনুষ্ঠিত
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
সন্ত্রাস,জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে “সমাজ পরিবর্তনে শিক্ষার্থী শীর্ষক” ঢাকা ইউনিভাসিটি অ্যালামনাই অ্যাসাসিয়েশের উদ্যোগে চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী এলাকায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি গ্রামে সভা করেছেন।
গতকাল বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) বৃহষ্পতিবার দুপুর দুটায় ঢাকা ইউনিভাসিটি অ্যালামনাই অ্যাসাসিয়েশের ব্যানারে পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। কল্লোল কুমার বৈদ্য। এতে বক্তব্য দেন ঢাবি অ্যালামনাই অ্যাসাসিয়েশের চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও ঢাবি‘র ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ কায়সার, বিশ^বিদ্যালয় শিক্ষার্থী মেহেরুন্নেসা, অনামিকা শীল,মোস্তাক আহমদ, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইসমত আরা প্রমূখ।
এছাড়া দুপুর ১২টায় কর্ণফুলী উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে, বিকেল সাড়ে তিনটায় পটিয়া এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে এবং বিকেল পাঁচটায় কুসুমপুরা থানা মহিরা এলাকায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, এই সংগঠনের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস,জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে “সমাজ পরিবর্তনে শিক্ষার্থী শীর্ষক” দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে প্রচারাভিযান পরিচালানা শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন তারা। বক্তরা বলেন, এধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। এতে শিক্ষার্থীসহ এলাকার মানুষ সচেতন হবে। -

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
এস এম সাইফুল ইসলাম কবির :বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে একটি র্যালী বের কার হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র্যালীটি ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালীতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়া, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সাধারণ সম্পাদক সরদার আব্দুর রব, সহ-সাধারণ সম্পাদক এইচএম মইনুল ইসলাম, সহ সভাপতি তানিয়া খাতুন, মোল্লা মাসুদুল হক, প্রচার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন রতন, কোষাধ্যক্ষ এস এস শোহান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সরদার ইনজামামুল হক, এ্যাড. সাজ্জাদ হোসেন, জাহিদুল ইসলাম জাদু, আবু বক্কর সিদ্দিক, আল আমিন, সিরাজুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, তানজিম আহমেদ, শেখ সোহেল, মাহমুদুল হাসান, সাকিব হাওলাদার, শেখ আবু তালেব, আমিনুল ইসলামসহ জেলা কমিটির নেতৃবৃন্দ, সংগঠনের সকল সদস্যবৃন্দ ও চালক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা
প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে বাগেরহাটের বাস ওপরিবহন শ্রমিক-চালকদের বিনামূল্যে চোখের
পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়।জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে
কাজ করতে হবে।প্রাকৃতিক দূর্যোগের চেয়ে সড়ক দূর্ঘটনা ভয়াবহ। প্রতিদিনই দূর্ঘটনার শিকার হয়ে কারও মা-
বাবা, কারও আত্মীয় স্বজন, কারও ছেলে মেয়ে মারা যাচ্ছে। এক্ষেত্রে সকলকে এগিয়ে এসে সড়ক দূর্ঘটনা রোধে
কাজ করার আহবান জানান বক্তারা। ** ছবি সংযুক্ত আছে।
# -

নারী নেতৃত্ব জাগরণে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী হতে বলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা
রিপন ওঝা, মহালছড়ি
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) ২৯৮নং আসনের সাংসদ শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ১৪৩০ বঙ্গাব্দ শারদীয় দূর্গা পূজার মন্ডপসমূহ পরিদর্শনে আসেন এবং উপস্থিত সকলের প্রতি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়ের মুহুর্তে তিনি আরো বলেন, আজ দূর্গা মায়ের অষ্টমী তিথি, এই তিথিতে সমাজের নারী শক্তির উত্থান ও কল্যাণ কামনা করা হয়। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও এদেশের নারী সমাজ তথা মা-বোনদের ভাগ্যোন্নয়নে গত পনের বছর ধরে নিরলস অবদান রেখে চলেছেন। আগামীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও দেশমাতৃকার তরে নারী পুরুষের তথা জনগণের কল্যাণে ভূমিকা রাখতে অ-সাম্প্রদায়িক দেশ গড়তে নৌকা মার্কায় রায় দিতে আহ্বান জানান।
এ সময় জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও খাপাজেপ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাপাজেপ সদস্য নীলোৎপল খীসা, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ শামীম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম, নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি কমিশনার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি বাজার সভাপতি সুনীল দাশ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকগণসহ, পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত দাশ ও সাধারণ সম্পাদক অন্তু শীলসহ আয়োজক কমিটি ও ধর্মপ্রাণ সনাতনীগণ উপস্থিত ছিলেন।
এসময় পুজা মন্ডপ কমিটির সভাপতি রনজিৎ দাশ ও সাধারণ সম্পাদক অন্তু শীলের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেন ২৯৮নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির ও মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আজ ২২অক্টোবর সফরসঙ্গী সহ আসেন। -

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
এস এম সাইফুল ইসলাম কবির :বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে একটি র্যালী বের কার হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র্যালীটি ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালীতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়া, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সাধারণ সম্পাদক সরদার আব্দুর রব, সহ-সাধারণ সম্পাদক এইচএম মইনুল ইসলাম, সহ সভাপতি তানিয়া খাতুন, মোল্লা মাসুদুল হক, প্রচার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন রতন, কোষাধ্যক্ষ এস এস শোহান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সরদার ইনজামামুল হক, এ্যাড. সাজ্জাদ হোসেন, জাহিদুল ইসলাম জাদু, আবু বক্কর সিদ্দিক, আল আমিন, সিরাজুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, তানজিম আহমেদ, শেখ সোহেল, মাহমুদুল হাসান, সাকিব হাওলাদার, শেখ আবু তালেব, আমিনুল ইসলামসহ জেলা কমিটির নেতৃবৃন্দ, সংগঠনের সকল সদস্যবৃন্দ ও চালক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা
প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে বাগেরহাটের বাস ওপরিবহন শ্রমিক-চালকদের বিনামূল্যে চোখের
পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়।জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে
কাজ করতে হবে।প্রাকৃতিক দূর্যোগের চেয়ে সড়ক দূর্ঘটনা ভয়াবহ। প্রতিদিনই দূর্ঘটনার শিকার হয়ে কারও মা-
বাবা, কারও আত্মীয় স্বজন, কারও ছেলে মেয়ে মারা যাচ্ছে। এক্ষেত্রে সকলকে এগিয়ে এসে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করার আহবান জানান বক্তারা। -

শারদীয় দূর্গাপূঁজা উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি পক্ষ থেকে ফলের ঝুড়ি উপহার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারদীয় দূর্গাপূঁজা উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের পক্ষ থেকে ফলের ঝুড়ি উপহার দেয়া হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রোববার (২২ অক্টোবর) বিকালে উপজেলার সাহাপাড়া কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত দুর্গাপূজা আয়োজন কমিটির সভাপতি অভিজিৎ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টুঙ্গিপাড়া থানার অফিস ইনচার্জ (ওসি) কামরুজ্জামান ও সেকেন্ড অফিসার ওবায়দুর রহমান, দুর্গাপূজা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা বক্কব্য রাখেন।
আলোচনা সভা শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের পক্ষে সাহাপাড়া কালীমন্দির দুর্গাপূজা আয়োজন কমিটির সভাপতি অভিজিৎ কুমার সাহা ও সাধারণ সম্পাদক শংকর কুমার সাহার হাতে উপহারের ফলের ঝুড়ি তুলে দেয়া হয়।
টুঙ্গিপাড়া থানার অফিস ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, শারদীয় দূর্গাপূঁজা নির্বিঘ্নে করেত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। #
-

বরগুনায় এক ঘণ্টার জন্য জেলা প্রশাসক কলেজ ছাত্রী অরণী
খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা প্রতিনিধি
বরগুনায় এক ঘণ্টার জন্য জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেছেন এক কলেজ ছাত্রী। রবিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টাবরগুনায় এক ঘণ্টার জন্য জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেছেন এক কলেজছাত্রী। রবিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রতীকী হিসেবে তিনি এ দায়িত্ব পালন করেন।
কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ আয়োজন করা হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও ন্যাশনাল চিলড্রেন টাক্স ফোর্স (এনসিটিএফ) বরগুনার সদস্যদের অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিডিপি এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতীকী দায়িত্ব পাওয়া জেলা প্রশাসক তাইয়েবা ইসলাম অরণী বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বরগুনা সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক। নতুন দায়িত্ব নিয়ে সে বরগুনাকে নারীবান্ধব জেলা হিসেবে গড়তে বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, নারীর স্বাস্থ্য সুরক্ষাসহ নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করতে জেলা প্রশাসক মোহ. রফিকুল ইসলামের কাছে সুপারিশমালা তুলে ধরেন।
এনসিটিএফ বরগুনা সদরের সভাপতি উম্মে হাবিবা রুপার সভাপতিত্বে ও সদর এনসিটিএফের শিশু সংসদ সদস্য আকিব হোসেন রাফির সঞ্চালনায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতীকী দায়িত্ব পাওয়া জেলা প্রশাসক তাইয়েবা ইসলাম অরণীর সুপারিশগুলো আমলে নেওয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। নারীর অবদান দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। প্রতীকী জেলা প্রশাসকের সুপারিশগুলো আমরা গুরুত্বসহকারে বাস্তবায়ন করার চেষ্টা করব।’
-

দুর্গাপূজায় মন্ডপ পরিদর্শনে উজিরপুরে তালুকদার মোঃ ইউনুস
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
২২ অক্টোবর রবিবার সকাল থেকে উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী নিয়ে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার , উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পুজা উৎযাপন কমিটির সভাপতি অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দীন,শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝী, সাবেক চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন, সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য প্রার্থী এডভোকেট হিমেল
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতক দোয়ারাবাজার উপজেলা সহ দেশ বিদেশে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল।
শুক্রবার (২০অক্টোবর) সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের
প্রার্থী জাতীয় ছাত্র সমাজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গত সংসদ নির্বাচনে প্রতিদন্ডী প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মজিদ মাস্টারের কনিষ্ঠ পুত্র এডভোকেট নাজমুল হুদা হিমেল।তিনি এক শুভেচ্ছা বাণীতে বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ–শোক, জরা–ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।
তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।
তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। -

পাবনার কাশিনাথপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতির প্রতিবাদে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে কাশিনাথপুরে অনুষ্ঠিত এ শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। প্রধান বক্তা ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব ও জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা। সমাবেশে সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, জাতসাকিনিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, রুপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু,আবুল হাশেম উজ্জল, মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তরিত কুমার কুন্ডু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম বিপুল, সাগরকান্দি ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, দুলাই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষারসহ বেড়া ও সুজানগর উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন । শান্তি সমাবেশে প্রধান অতিথি পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে ও দেশের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপি -জামায়াত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। কিন্তু তারা সফল হবে না বুঝতে পেরে নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি বলেন বর্তমান আওয়ামীলীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার যোগ্যতা রাখে। প্রধানমন্ত্রী যতদিন বেঁচে থেকে নির্বাচন করবেন ততদিন তিনি দেশবাসীর ভোটে বিজয়ী হবেন। দেশের মানুষের সেবা করবেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে উপস্থিত সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।