Blog

  • মুখে  লম্বা কাঁচা পাকা দাড়ি লোক চক্ষুর অন্তরালে ২৫ বছর

    মুখে লম্বা কাঁচা পাকা দাড়ি লোক চক্ষুর অন্তরালে ২৫ বছর

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    দুর থেকে দেখলে মনে হবে বয়োবৃদ্ধ একজন পুরুষ মানুষ। মুখে তার লম্বা কাঁচা পাকা দাড়ি। নারী পোষাকে আবৃত্ত দেহ। প্রথম দেখায় যে কেউ ভড়কে যেতে পারেন। কিন্তু না। এই লম্বা দাড়ি নিয়ে নিজেকে ২৫ বছর আড়ালে রেখেছেন তিনি। ৬৪ বছরের এই নারির নাম রুমা বেগম। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষিপুর গ্রামের হবিবর জমাদ্দারের মেয়ে। বর্তমান তিনি ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামের একটি পোল্ট্রি খামারে কাজ করেন। রুমা বেগম জানান, ১৯৯৬ সালে পেটে টিউমার হয়। টিউমার অপারেশনের পর তার শারীরিক পরিবর্তন হতে থাকে। সার্জারি করে হাসপাতাল থেকে ফেরার কিছুদিন পর মুখে দাড়ি গজাতে শুরু করে। সেই থেকে তিনি সবার লোকচক্ষুর অন্তরালে চলে যান। সব সময় মুখমন্ডল ঢেকে চলাফেরা করতেন। কিন্তু সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হলে আর মুখ ঢেকে রাখতে পারেন না। বৃদ্ধা রুমা বেগম জানান, ১৯৭১ সালে মাত্র ১২ বছর বয়সে তার বিয়ে হয়। ১০ বছর পর মারা যান স্বামী। প্রথম স্বামীর ঘরে কোন সন্তান ছিল না। এরপর দ্বিতীয় বিয়ে হয় মাগুরায়। সে স্বামীও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরিবার থেকে আবারও সদর উপজেলার বিষয়খালী গ্রামে বিয়ে দেন। কিন্তু সতিনের সংসার বলে তিনি আর তৃতীয় স্বামীর বাড়ি যাননি। রুমা বেগম জানান, এক রাতে তিনি নিজের মুখমন্ডলে দাড়ি গজানোর স্বপ্ন দেখেন। সকালে মুখে হাত দিয়ে দেখেন মুখভর্তি দাড়ি গজিয়েছে। দাড়ি ওঠার পর তিনি খুব কান্নাকাটি করেছেন। প্রতিবেশি বিল্লাল হোসেন জানান, রুমা বেগম এলাকার নারীদের কোরআন ও নামাজ শিক্ষা দেন। নারীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করেন। জীবনের শেষ বেলায় এসে তিনি শহরের পবহাটী গ্রামে একটি পল্ট্রি খামারে কাজ করছেন। অবসর সময়ে সেলাই করেন কাঁথা। রুমা বেগমের মুখে দাড়ি গজানো নিয়ে যশোর আদদ্বীন হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডাঃ হাসানুজ্জামান বলেন, হরমন জনিত কারণে তার মুখে দাড়ি গজিয়েছে। হতে পারে রুমা বেগমের পেটে যে টিউমারটি ছিল সেটা হরমন নিঃশ^রণ টিউমার। তিনি বলেন, দেহে পুরুষ হরমনের আধিক্য থাকার কারণে রুমা বেগমের মুখে দাড়ি গজাতে পারে। তবে এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক কারণ নির্নয় করা যেতে পারে বলেও ডাঃ হাসানুজ্জামান মনে করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান ।

  • বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে?

    বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে?

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) ঃ বাংলাদেশ নিয়ে একটি মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে, চলমান বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ছে, মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি আর এমন অবস্থাতে বিরোধী দলগুলোর নেতারা কি ভাবছেন? তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? আর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে জাতির কাছে প্রশ্ন?। আমরা ইতিহাস ও বাস্তবতাকে অস্বীকার করতে পারিনা। বর্তমান সরকার পদ্মা সেতুসহ অনেক উন্নয়ন করেছে। এবার আমরা একটু পিছনে ফিরে দেখবো।
    বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদেরকে ১৯৭৫ সালে নিষ্টুরের মতো হত্যা করেছে ঘাতকরা, বঙ্গকন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সেই হত্যাকারীদেরকে পুরোপুরিভাবে বিচার করতে পারেননি, এখনো অনেকেই বিদেশে পালিয়ে আছে। চলমান সরকারের ধারাবাহিক উন্নয়ন ও ইতিহাস কি বলে? ১। প্রজাতন্ত্র-বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” নামে পরিচিত। ২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা-প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে।
    বাংলাদেশের ইতিহাসঃ তথ্য সুত্রে জানা গেছে, বাংলাদেশে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায়, ২মার্চ ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। তথ্য-কমপিউটার বিসিএস প্রিলিমিনারী গাইড এর ৮৭ নং পাতা। যাঁর ডাকে বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলেন, ৯ মাস যুদ্ধ করে এক পাহাড় পরিমাণ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই, তাহার স্মৃতি সবার মাঝে বেঁচে আছে। এখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি, স্বাধীন ভাবে পথ চলছি, সকল বীর শহীদদের আত্মার মাফেরাতের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন।
    ১৯৭১ইং সালের পর বাংলাদেশের প্রশাসনিক কাঠামো-বিভাগ সংখ্যা ছিলো ৬টি যা বর্তমানে ৮টি করা হয়েছে। ৬৪টি জেলা রয়েছে। প্রতিটি জেলায় পুলিশ প্রশাসন ও সংবাদ কর্মী আছেন, সেই সাথে প্রতিটি এলাকায় জনপ্রতিনিধি জনগণের স্বার্থে কাজ করছেন। যে পেশায়, যে দায়িত্বে রয়েছেন, সবাই যদি সঠিকভাবে সেই দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, উন্নয়ন হবে, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ হবে। উন্নয়নমূলক কাজ করার কথা সবাই বলা যায় কিন্তু উন্নয়ন করা এতো সহজ নয়। আমাদের সবাইকে সরকারী সম্পদ রক্ষায় কাজ করতে হবে। যেমনঃ সরকারী খাল, বিল, নদী ও গ্যাস, বিদ্যুৎসহ যেসকল সেক্টর রয়েছে, সবগুলোর দিকে নজরদারি বৃদ্ধি করতে হবে। প্রতিটি যানবাহনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র করতে হবে। মাদক, জুয়া, দেহ ব্যবসা বন্ধ করতে হবে। এই ৩টি অবৈধ ব্যবসা বন্ধ হলে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড কমে যাবে।
    বিশেষ করে আপনার আমার পরিবার, সমাজ, দেশ ও দেশের সম্পদ রক্ষা করতে আমাদেরকেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। যে জাতি যতো সচেতন হবেন-সেই জাতি ততই উন্নতির দিকে যাবে। আমরা কেউ কারো হিংসা ও নিন্দা না করি, বিবাদ সৃষ্টি না করি, যার যে কাজ,সেই কাজ সঠিকভাবে করবো। আমরা দুইদিনের মেহমান, আজ আছি, আগামীকাল হয়তো থাকবো না। খারাপ কাজ করা সহজ কিন্তু ভালো কোনো কাজ করে দেখাই যে, এই কাজটি আমরা মানবতার কল্যাণে করেছি, এটা ভালো কাজ। ভালো কিছু করতে বেশি অর্থ লাগেনা, ভালো মনমানুসিকতা হলেই হয়। হে মানুষ তোমার সবকিছুতেই চাহিদা আছে সত্য কিন্তু যৌবনের চাহিদা আর পেটের খাবারের চাহিদা না থাকলে কোনো কাজ করার দরকার হইতো না। যৌবন মানব জীবনের এক শ্রেষ্ট সম্পদ তাকে অস্বীকার করা যায় না কিন্তু দেহগত যৌবন আর মানুসিক যৌবন একরকম না। আমরা যে মানুষ, যে ধর্ম পালন করি না কেন, একদিন বিচারকের সামনে হাজির হতে হবে। আমরা অন্যের জন্য সবকিছু করছি, নিজের জন্য কি স য় রেখেছি? বুঝতে পারলে সেই বুদ্ধিমান। মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই। আমি অভিনয়ে বেশি চাই না,বাস্তবে আমাকে কম দাও। ধর্ম, কর্ম নিয়ে মানুষের জীবন চলে আর কে কেমন ভালো কর্ম করেছেন তা বুঝতে হয়। কারো মনে কেউ কষ্ট দিয়ে বা কারো ক্ষতি করে কেউ কি লাভবান হওয়া যায়? আসুন আমরা সত্যের সন্ধ্যানে মানবতার কল্যাণে কাজ করি।
    বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে? আর নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধি করা হবে কিনা, নাকি মানুষের বেতন ভাতা ও আয় রোজগার বৃদ্ধি করা হবে, দেশের দুইটি শক্তিশালী দল ১। আওয়ামী লীগ, ২। বিএনপি, একদল অন্য দলকে দোষারোপ করে থাকে এটা নতুন কিছু নয়, যারা ভালো মানুষের বিরুদ্ধে অপপ্রচার করছে, সেই সম্মানিত ব্যক্তিদের সম্মান রক্ষায় অপপ্রচারকারী অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ও র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের তথ্য সংগ্রহ করতে আমরা পথে প্রান্তরে আছি। পর্ব-১

  • সুজানগরের বিভিন্ন পূজা মন্ডপে এমপি পদপ্রার্থী সবুজের আর্থিক অনুদান প্রদান

    সুজানগরের বিভিন্ন পূজা মন্ডপে এমপি পদপ্রার্থী সবুজের আর্থিক অনুদান প্রদান

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে পাবনার সুজানগর পৌরসভার ১৩টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এবং পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজ পৌরসভার ১৩টি পূজা মন্ডপ পরিদর্শন ও তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, পাশু, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহেল হাসান বাবুসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যেকেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এবং পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজ বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে। আমাদের সংবিধানেও সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি উল্লেখ করে তিনি বলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জাতি-বর্ণ-ধর্ম-গোষ্ঠি নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশে সুশাসন ও উন্নয়ন বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাবনা-২ আসনের ৯৮টি পূজা মন্ডপে এমপি পদপ্রার্থী উজ্জলের আর্থিক অনুদান প্রদান

    পাবনা-২ আসনের ৯৮টি পূজা মন্ডপে এমপি পদপ্রার্থী উজ্জলের আর্থিক অনুদান প্রদান

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ৬৯পাবনা-২( সুজানগর-আমিনপুর) সংসদীয় আসনের ৯৮টি পূজা মন্ডপে অনুদান প্রদান করেছেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। রবিবার প্রতিটি পূজা মন্ডপে নগদ পাঁচ হাজার টাকা করে ব্যক্তিগত তহবিল থেকে এ আর্থিক অনুদান প্রদান করেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল। আর্থিক অনুদান প্রদানকালে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু,বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, পাবনা জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,রুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হোসেন মোল্লা,সাদারণ সম্পাদক আবুল হাশেম উজ্জল, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তরিত কুমার কুন্ডু, সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, হিন্দু ধর্মীয় নেতা বাবলু কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম বিপুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার সহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে। আমাদের সংবিধানেও সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি উল্লেখ করে তিনি বলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জাতি-বর্ণ-ধর্ম-গোষ্ঠি নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশে সুশাসন ও উন্নয়ন বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পঞ্চগড়ে ধান ক্ষেত থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

    পঞ্চগড়ে ধান ক্ষেত থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ধান ক্ষেত থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়। শনিবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রামে বিশাল এই অজগর টি জালে আটকা পড়ে।জানা যায়, আব্দুর রউফ নামের এক কৃষক তার ধান ক্ষেতে ছাগল, গরু প্রবেশ যেনো না করতে পারে সে জন্য প্লাস্টিকের জাল দিয়েছেন তিনি।

    আজ সকালে শনিবার(২১ অক্টোবর ২৩)ছবির আলী নামে এক ব্যক্তি ধান ক্ষেতের পাঁশ দিয়ে মাঠে গরু বাঁধতে গিয়ে সেখানে একটি ৭ ফুট লম্বা অজগর সাপ দেখতে পান। পরে স্থানীয় লোকজন সাপটিকে আটকা পড়া অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় বনবিভাগে খবর দেয়।খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত সাপটি নিয়ে যায়।

    পঞ্চগড়ের বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী মো. সহিদুল ইসলাম জানান, সাত ফুট লম্বা উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ২০ কেজি। বন বিভাগের বিট কর্মকর্তা সিহাব উদ্দীন জানান, সাপটিকে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে গিয়ে অবমুক্ত করা হবে।এদিকে অজগর সাপটিকে এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় লেগেযায়।দুর দুরান্ত থেকে মানুষ জন ছুটে আসছিলেন।

  • পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

    পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শারদীয় দুর্গা পূজার মহাষ্টমীতে রোববার সকালে সরল কালি বাড়ী কেন্দ্রীয় পূজা মন্দিরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পূজা আয়োজক কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, রবি শংকর মন্ডল, পৌরসভা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, জেলা কমিটির সদস্য মৃত্যুঞ্জয় সরদার, সাংবাদিক আব্দুল আজিজ, যুবলীগনেতা মিজানুর রহমান, প্রভাষক তাপস কুমার মন্ডল, উজ্জ্বল বিশ^াস, শ্রীষ কান্তি রায়, সঞ্জীব, রামপ্রসাদ বাছাড়, শ্রীনাথ কুমার বাছাড়, পলাশ রায়, তপন মন্ডল ও রবীন মন্ডল।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
    খুলনার পাইকগাছায় র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার যৌথ উদ্যোগে রবিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা প্রধান উপদেষ্টা ও ইউএনও মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। নিসচা’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নিসচা উপদেষ্টা ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, বাস মালিক সমিতির প্রতিনিধি ও কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও নিসচা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা বদরুল হুদা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাঈদুর রহমান পল্টু, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম ও ইউপি সদস্য স্মিতা মন্ডল। বক্তব্য রাখেন, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, আবুল হাশেম, মিন্টু অধিকারী, সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, ফরিজুল ইসলাম, হারুন অর রশিদ, মিনারুল ইসলাম, মাসুম বিল্লাহ, মাজহারুল ইসলাম মিথুন, শাহরিয়ার, বাদশা, খোরশেদ আলম ও ইব্রাহীম সানা। অনুষ্ঠানে বক্তারা আইন মেনে সড়কে চলার জন্য সকলের প্রতি আহŸান জানান। এছাড়া মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে বাধ্যতামূলক হেলমেট ব্যবহারের উপর গুরুতারোপ করেন।

  • বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই’  এইচ এম বদিউজ্জামান সোহাগ

    বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই’ এইচ এম বদিউজ্জামান সোহাগ

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, দেশকে সম্প্রীতির পথে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নাই।

    শনিবার (২১ অক্টোবর) রাত ৯টায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের শরণখোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রায়েন্দা কালী মন্দির পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    এসময় সোহাগ বলেন, আমরা অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয় নিয়ে কাজ করে চলেছি। বর্তমান সরকারের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে দেশকে পুরোপুরি অসাম্প্রদায়িক দেশে হিসেবে গড়ে তুলতে হবে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারে তার জন্য নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি।

    এসময় উপস্থিত ছিলেন—শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আ.লীগ নেতা মাহফিজুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি এম এ রশিদ আকন, আ.লীগ নেতা আসাদুজ্জামান আসাদ।#ছবি সংযুক্ত আছে।

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট সংবাদদাতা:

  • পাইকগাছায় যাতায়াতের পথে গাছ ও বাথরুমের মলমুত্র ফেলে চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ

    পাইকগাছায় যাতায়াতের পথে গাছ ও বাথরুমের মলমুত্র ফেলে চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

    খুলনার পাইকগাছায় আপন ভাইয়ের বিরুদ্ধে যাতায়াত পথে বাথরুমের দুর্গন্ধ মলমুত্র ও গাছ লাগিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ করেছেন আরেক ভাই। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউপির গোপালপুর গ্রামে। সর্বশেষ রাস্তার উপর ভ্যান রাখাকে কেন্দ্র করে মারপিট ও হুমকির প্রেক্ষিতে থানায় অভিযোগ হয়েছে। গোপালপুরের মৃতঃ আনছার গাজীর ছেলে আঃ হান্নান গাজী বাদী হয়ে তার আপন ভাই নূরুল আলম পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    জানাগেছে, গোপালপুরের আনছার আলী গাজীর ৫ ছেলের মধ্যে দু’জন আঃ হান্নান ও নূরুল আলম ভিটেবাড়ীর জমি নিয়ে বিরোধে জড়ায়। আনছার গাজী জীবিত থাকাকালে ২০০২ সালে ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গনম্যান্য ব্যক্তিরা শালিস করে যাতায়াত পথ উন্মুক্ত রেখে ৫ ভাইয়ের সমান অংশে পিচের রাস্তাঘেষা ৫ টি ঘরের জায়গা রেখে যান। যার লিখিত প্রমানও রয়েছে। কিন্তু হান্নান পরিবারের অভিযোগ পিতার মৃত্যুর পরেই ভাই নূরুল আলম তা মানছেন না। স্থানীয়দের অভিযোগ দু’ভাইয়ের কোন পুত্র সন্তান নেই। দু’জনেই অসুস্থ্য। পথের পরিবেশ, ময়লা গন্ধ ও জমি নিয়ে দু’পরিবারের মহিলারা ঝগড়া বিবাদে লেগে থাকে। এ সম্পর্কে হান্নান-আম্বিয়া দম্পতির বলেন,আমাদের চলাচল পথে ভাই নূরুল আলম কলাগাছ ও অন্যান্য গাছ লাগিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করে রেখেছে। বাড়ীতে ভ্যানও ঢুকতে পারেনা। তাছাড়া বাড়ির বাথরুমের দুগন্ধময় পানি আমার উঠানেও চলে আসে। রৌদ্র ও বৃষ্টি হলেই বাড়িতে টেকা যায়না। এ নিয়ে কথা তুললেই উল্টো মারপিটের হুমকি দেয়। এ সম্পর্কে নিজের অসুস্থ্যতা ও জমি নিয়ে বিরোধের কথা উল্লেখ করে নূরুল আলম বলেন,বাড়ির পানি সরানোর জন্য পাইপ বসানো ছিল, কিন্তু আমার পরিবারের উপর দোষ চাপানোর জন্য ওরা পাইপ ভেঙ্গে অসত্য অভিযোগ করেছেন।

    এ বিষয়ে থানা পুলিশের এএসআই হুমায়ুন কবির জানান,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখি বিষয়টি দুঃখ জনক। সমাধানের জন্য দু’পরিবারকে ডাকার কথা বলেন তিনি।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • গ্রাম বাংলার বিভিন্ন উন্নয়নের রূপকার প্রফিট ফাউন্ডেশন

    গ্রাম বাংলার বিভিন্ন উন্নয়নের রূপকার প্রফিট ফাউন্ডেশন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে প্রফিট ফাউন্ডেশন কার্যালয়ে ০৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স কার্যক্রম পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, ও উপজেলা আইসিটি অফিসার ( সহকারী প্রোগ্রামার) মোঃ মোস্তফা চৌধুরী, গত ২২শে অক্টোবর ২০২৩ইং রবিবার ২ঘটিকার সময প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় লালমনিরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্প -২০২৩ এর আওতায় ০৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স কার্যক্রম এ চলমান রয়েছে। জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার ২০০ শত জন নারী ও পুরুষ কে প্রশিক্ষণ কোর্স অংশগ্রহণ করে। প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় করেন জেলার কালীগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আইসিটি অফিসার ( সহকারী প্রোগ্রামার) মোঃ মোস্তফা চৌধুরী, ও পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ,সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,নারী ও পুরুষ প্রশিক্ষণ আরতেরা বৃন্দ।

    হাসমত উল্লাহ ।