Blog

  • গোপালগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    গোপালগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাছ ভর্তি পিকআপ ও জিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮ জন।

    আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে পিকআপ চালক শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৫)।

    ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, নিহতরা কোটালীপাড়া থেকে একটি পিকআপে মাছ ভর্তি করে ঢাকা যাচ্ছিলেন। এসময় পিকআপটি ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপের দুইজন নিহত ও ৮ জন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের সামনের অংশ কেটে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ দূ্র্ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে বিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

    তিনি আরো জানান, অঅবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে বাসের হেলপারকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। #

  • মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র প্রীতি আগৈলঝাড়া পুজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়

    মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র প্রীতি আগৈলঝাড়া পুজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়

    বি এম মনির হোসেনঃ-

    বাঙালীর বৃহৎ উৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পুজা মন্দিরে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক,বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে শুভেচ্ছা বিনিময় করলেন মন্ত্রী পুত্র, প্রজন্মের নেতৃত্ব বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।এ ছাড়াও উপজেলা বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি,পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তারা। ১৫৮টি মন্দিরে পুজার মধ্য দিয়ে বরিশাল বিভাগের সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত হচ্ছে আগৈলঝাড়া উপজেলায়। ২৩ অক্টোবর নবমী পুজায় সোমবার রাতে উপজেলা সদরের বিষ্ণু মন্দির, কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শণ করেন। এ সময় তিনি মন্দিরে আগতদের ভক্ত দর্শনার্থীদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।এর আগে বারপাইকা মন্দির পরিদর্শনে করেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ পুত্র। এ সময় উপস্থিত মন্দির কমিটির নেতৃবৃন্দসহ, ভক্ত দর্শনার্থী ও আওয়ামী লীগের নেতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রাণ পুরুষ সেরনিয়বাত আশিক আবদুল্লাহ নেতা-কর্মীদের সাথে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করে পুজার খোঁজ খরব নেন তিনি। শান্তিপূর্ণভাবে, সুষ্ঠ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভির্যর মধ্য দিয়ে পুজার অনুষ্ঠান উদযাপন ও উপভোগ করায় সবার সহযোগীতার জন্য সংশ্লিষ্ঠদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। আওয়ামী লীগ নেতা মন্ত্রী পুত্র সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ বারপাইকা সার্বজনীন দূর্গা মন্দির, আস্কর নতুন কালিবাড়ি, আস্কর বাজার,, নাঘিরপাড়, বড়মগড়া গনেশ পাগল সেবাশ্রম, দক্ষিণ বড়মগড়া, কোদালধোয়া, আমাবাড়ির, আহুতি বাটরা নয়াবাড়ির, বাহাদুরপুর, জগদীশ ভক্তর বাড়ির, ভাজনা ডাক্তার বাড়ির, বাশাইল, রামানন্দেরআঁক , ফশাচিম রাজিহার ক্লাব বাড়ির, গৈলা কর্মকার বাড়ির, বিশিষ্ট সাংবাদিক অজয় দাশগুপ্তর বাড়ির দূর্গা মন্দির পরিদর্শ করেন। বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, জাতির পিতার নাতি, মন্ত্রী পুত্র সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর পুজা মন্ডপ পরিদর্শনের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, জেলা পরিষদ সাবেক সদস্য এ্যাডভোকেট রনজিত সমদ্দার, পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অনিমেষ মন্ডল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, রত্নপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, রেমন ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, শ্রমিক লীগ সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির হোসেন পাইকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে অস্টমী পুজায় রবিবার রাতে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী উপজেলা কেন্দ্রীয় পুজা মন্দির, সদরের বিষ্ণু মন্দির, বারপাইকা সার্বজনীন দূর্গা মন্দিরের পুজা ও অনুষ্ঠান উপভোগ করেন অন্যদিকে সপ্তমী পুজায় শনিবার রাতে বরিশাল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম আগৈলঝাড়া বিষ্ণু মন্দির, গৈলা দাশের বাড়ি দূর্গা মন্দির, কর্মকার বাড়ি দূর্গা মন্দির পরিদর্শণ করেন।এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এদিকে রবিবার অস্টমী পুজায় গৌরনদী উপজেলার বিভিন্ন পুজা মন্দিরে গিয়ে আগত ভক্ত, দর্শনার্থীদের সাথে পুজার শুভেচ্ছা বিনিময়কালে তাদের ভালবাসায় শিক্ত হলেন নতুন প্রজন্মের নেতা, জাতির পিতার নাতি, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।এসময় দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
    আগৈলঝাড়া পুজা মন্দিরে কর্মকর্তাগন উপস্থিত ভক্ত ও দর্শনাীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সৌজন্য বক্তব্য প্রদান করেন।

  • উপজেলা দিবস প্রতিষ্ঠা উপলক্ষে জাতীয় পার্টীর আলোচনা সভা অনুষ্ঠিত

    উপজেলা দিবস প্রতিষ্ঠা উপলক্ষে জাতীয় পার্টীর আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    খুলনার পাইকগাছায় উপজেলা দিবস প্রতিষ্ঠা উপলক্ষে পৌর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জাতীয় পার্টির কার্যালয়ে পৌর জাপার সভাপতি গাজী আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য, খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক ও নির্বাচনী সমন্বয়কারী শামসুল হুদা খোকন, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গাজী রবিউল ইসলাম, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন পৌর জাপার সহ-সভাপতি আবুল কাশেম গাজী, আব্দুল গনি সরদার, ৮ নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল খালেক, ৯ নং ওয়ার্ড সভাপতি জামাল সানা, সম্পাদক মুনছুর গাজী, সম্পাদক মোস্তফা গাজী, সামছুর মোড়ল, লতা ইউনিয়ন জাপার সভাপতি কৃষ্ণ রায়, গড়ইখালী ইউনিয়ন সভাপতি আশিক মাহমুদ, পৌর যুবসংহতির আহবায়ক আবু সাইদ শেখ, সাবেক সভাপতি শেখ মাসুম,
    উপজেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম,, জাপানেতা দেবাশীষ সানা, পৌর যুবসংহতির যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজ সভাপতি তন্ময় রায়, জামির হোসেন, ও আকাম গাজী।

    ইমদাদুল হক,
    পাাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে

    পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
    পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাইকগাছায় ১৫৫ টিপূজা মন্দিরে দূর্গা পূজা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ঐতিহ্যবাহী বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা মন্দিরে মহা অষ্টমী পূজাতে গীতা পাঠ, শিশুদের নৃত্য ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিষয়ে দূর্গা পূজার উপর আলোচনা করেন শ্রী চৈতন্য ভাবনাম্মৃত সঙ্গের মহিলা সম্পাদিকা শ্রীমতি ভক্তি সাধিকা তাপসী দেবী দাসী।অনুষ্টানে সভাপতিত্ব করেন, ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ। সাধারণ সম্পাদক সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর পরিচালনায উপস্থিত ছিলেন, এ্যাড. নিহিত কান্তি ঘোষ, গোবিন্দ লাল রায়, নারায়ন চন্দ্র ঘোষ, নিমাই রায়, অধ্যাপক পিযুষ ঘোষ, পলাশ রায়, সজ্ঞয় ঘোষ, পলাশ ঘোষ, উজ্জ্বল ভদ্র, তন্ময় রায়সহ বিপুল সংক্ষক ভক্তবৃন্দ। নবমীতে সকালে বৃষ্টিতে অনেক মন্দিরে মাঠে জল জমে চলাচলে অসুবিধা হয়েছে। মঙ্গলবার দশমী পূজার মধ্য দিয়ে দূর্গা পূজা শেষ হবে। উপজেলার ঐতিহ্যবাহী বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা মন্দিরের প্রতিমা শৈল্পিকতা, নান্দনিকতা, নিরাপত্তায়, জনসমাগম ও আলোকসজ্জায় আকর্ষনীয় মনোরম পরিবেশ বিরাজ করছে।

  • পাইকগাছায় দখলবাজদের বিরুদ্ধে তৎপর উপজেলা প্রশাসন

    পাইকগাছায় দখলবাজদের বিরুদ্ধে তৎপর উপজেলা প্রশাসন

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছায় বিভিন্ন ইউনিয়নে সরকারি জায়গা দখল করে পাকা ঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদে বিষয়ে তৎপর রয়েছে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
    রবিবার সরজমিনে গেলে দেখা যায়, চাঁদখালী ইউনিয়নের প্রানকেন্দ্র চাঁদখালী বাজারের সাথে স্থানীয় চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসের উদ্যোগে প্রায় ১৬/১৭ লক্ষ টাকা ব্যয়ে সম্প্রতি নির্মাণ করা হয়েছে পাবলিক টয়লেট। যেখানে মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা আলাদা রুম। ফলে বাজারে আগত বিভিন্ন শ্রেনী পেশার মহিলা ও পুরুষ সাচ্ছন্দ্যে টয়লেট ব্যবহার করতে পারছে। পাশাপাশি পাবলিক টয়লেটের রাস্তাটি নিজস্ব অর্থায়নে করে দেন স্থানীয় চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস।
    এদিকে নবনির্মিত পাবলিক টয়লেট সংলগ্নে সরকারি জায়গায় স্থানীয় দখলবাজ অবৈধ স্থাপনা করছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর দিকনির্দেশনা মোতাবেক নায়েব মোঃ কামরুল ইসলাম রবিবার দুপুর ২ টার দিকে চাঁদখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্য এস্নেয়ারা বেগম সহ ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
    উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। পাশাপাশি সরকারি জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা করছে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

  • একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য-কামরুজ্জামান উজ্জল

    একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য-কামরুজ্জামান উজ্জল

    এম এ আলিম রিপন,সুজানগরঃ বিএনপি জামায়াত সরকার রাষ্ট্রিয় ক্ষমতায় থাকাকালীন এদেশকে দুর্নীতে চ্যাম্পিয়ন বানিয়েছিল ৫ বার,এদেশে জঙ্গিবাদের রাজত্ব কায়েম করেছিল। আর শেখ হাসিনা সরকার জঙ্গিবাদ এদেশ থেকে নির্মূল করে দিয়েছে এবং দেশকে করেছে দুর্নীতিমুক্ত। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এদেশের জন্য অপরিহার্য,শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। সোমবার রাতে সুজানগর উপজেলার তাতীবন্দ ইউনিয়নের ঘোড়াদাহে অনুষ্ঠিত শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়া নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন তাহলে আওয়ামীলীগের নেতাকর্মীরা এদেশের সাধারণ মানুষদের সাথে নিয়ে কঠিন জবাব দেবে। এ সময় পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরকে উদ্দেশ্যে করে কামরুজ্জামান উজ্জল বলেন আপনি এমপি হয়েছেন কিন্তু এলাকায় বর্তমান সরকারের উন্নয়নের কথা,শেখ হাসিনার কথা বলতে বাধা প্রদান করেন, স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের উঠান বৈঠক করতে বাধা প্রদানের চেষ্টা করেন। আপনি ফিরোজ কবির শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা জনগণের সামনে তুলে ধরতে বাধা প্রদান করবেন এটাই স্বাভাবিক কারণ আপনিতো অতীতে কখনো ছাত্রলীগ বা আওয়ামীলীগের রাজনীতি করতেন না । রাজশাহী বিশ^বিদ্যালয়ে আমরা করেছি ছাত্রলীগের রাজনীতি আর আপনি ফিরোজ কবির করতেন ছাত্র মৈত্রীর রাজনীতি। স্থানীয় ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পাবনা জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, তাতীবন্দ ইউনিয়ন আ.লীগ নেতা আনোয়ারুল হক,আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম বিপুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের ছত্রছায়ায় ফুটপাত দখল করে ব্যাপক চাঁদাবাজি

    রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের ছত্রছায়ায় ফুটপাত দখল করে ব্যাপক চাঁদাবাজি

    হেলাল শেখঃ রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের ছত্রছায়ায় ফুটপাত হকারদের দখলে- বিভিন্ন সড়ক ও মহাসড়কে মাহিন্দ্রা, অটোরিক্সাসহ তিন চাকা ও অবৈধ যানবাহন কর্তৃক ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
    দেখা যায়, সাভার ও আশুলিয়ায় সরকারি জমি, খাল বিল, নদী ও সড়কের ফুটপাত বেদখল হয়ে যাচ্ছে। ঢাকার মহাসড়ক ও শাখা সড়কে অনেক বেশি তিন চাকা অটো রিক্সাসহ বিভিন্ন অবৈধ যানবাহন বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ গাড়ি চালক ট্রাফিক আইন মানেন না, তাদেরকে কেউ টেনিং করায়নি বলে তারা জানায়, সরকার চাইলে সকল গাড়ি চালকদের টেনিংয়ের আওতায় আনা যেতে পারে বলে অভিমত প্রকাশ করেন সচেতন মহল। রাস্তায় গেলেই দেখা যায়, শিশু ও কিশোরাও গাড়ি চালায়, এর কারণে যেখানে-সেখানে ঘটছে সড়ক দুর্ঘটনা। অনেক মানুষের অকালে মৃত্যু হচ্ছে।
    বিশেষ করে ট্রাফিক বিভাগের নিয়োজিত পুলিশ সদস্যরা বিনা প্রয়োজনে যানবাহন থামিয়ে যদি গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এর কারণে যানজট ও জটিলতা সৃষ্টি হয়। যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি থেকে বিরত রাখতে ট্রাফিক পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত সদস্যরা বিশেষ সুবিধা নেয়ার জন্য অযথা যানবাহনের ডকুমেন্ট পরিক্ষার নামে চাঁদাবাজি করার গ্রাস থেকে বিরত রাখা হলে জনগণ কর্তৃক সরকার প্রধান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবে এবং সম্মান করবে,প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বের প্রতি আরও অধিকতর শ্রদ্ধাশীল হবে জনগণ। অনেকেরই অভিমতঃ বাংলাদেশে ট্রাফিক বিভাগে রেকারভীতির মাধ্যমে অনৈতিক সুবিধা গ্রহনে বিরত এবং রেকার বিল ট্রাফিক মামলার টাকা সরকারি রাজকোষে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলে এতে সরকারের রাজকোষে শত শত কোটি টাকা জমা হবে।
    সড়ক ও মহাসড়কের যানবাহনে চাঁদাবাজি, যানজট এবং সড়ক দুর্ঘটনা থেকে রক্ষার বিষয়ে প্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে জানা গেছে, রাজধানী ঢাকা ও ঢাকা বিভাগের সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কালিহাতি, ঘাটাইল, গাজীপুর, শ্রীপুর, নরসিংদী, সিলেট, চট্রগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনার কাশিনাথপুর, রাজবাড়ি, ফরিদপুরসহ প্রায় প্রতিটি এলাকায় ব্যস্ততম সড়ক ও হাইওয়ে রোডসহ বিভিন্ন সড়কে তিন চাকা মাহিন্দ্রা, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন থেকে দালাল কর্তৃক ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নামে বে-নামে দালাল চক্র নতুন নতুন কৌশলে মাসিক মানফি (কথিত মানতি) প্রতি মাসে সিস্টেমে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে। অন্যদিকে ট্রাফিক আইন মানছে না বেশিরভাগ গাড়ি চালক ও পথচারীরা, এতে বাড়ছে সড়ক দুর্ঘটনা।
    জানা গেছে, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার রোড, ধামসোনা ইউনিয়নের শ্রীপুর, ভাদাইল মোড়, পুরাতন আশুলিয়া থেকে (নরসিংহপুর) ও নরসিংহপুর থেকে কাশিমপুরের রাস্তায় অবৈধ শত শত তিন চাকা মাহিন্দ্রা এবং অটোরিক্সা থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে প্রভাবশালীদের দালালরা। তারা অনেকেই বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই গাড়ি চালানো হচ্ছে। ঢাকা জেলার আশুলিয়ার বিশমাইল, নবীনগর, নয়ারহাট, বাইপাইল, (ভাদাইল মোড়) শ্রীপুর, জিরানী, অন্যদিকে জামগড়া, ছয়তালা, নরসিংহপুর, জিরাবো, পুরাতন আশুলিয়াসহ বিভিন্ন স্পট থেকে মানিক, দুলাল, মিজান, মেহেদী, বাবুল ও সুমনসহ ৭-৮জন দালাল কর্তৃক লাইনম্যান দিয়ে ঢাকা জেলার সাভার ট্রাফিক জোন এলাকায় নতুন কৌশলে চাঁদাবাজি করছে, অনেকসময় পরিবর্তন করা হয় লাইনম্যানকে। উক্ত ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
    সুত্র জানায়, গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে লাইনম্যান বদলে দেওয়া হয়, লাইনম্যান ও দালালদের মাধ্যমে প্রতিটি মাহিন্দ্রা থেকে প্রতিদিন ১৫০ টাকা চাঁদা নেয়া হয়। মাহিন্দ্রা গাড়ি চালক মোঃ সাদ্দাম মিয়াসহ কয়েকজন গাড়ি চালক জানান, চাঁদাবাজ ও দালালরা প্রতিটি মাহিন্দ্রা চালকের কাছ থেকে প্রতিদিন ১৫০ টাকা চাঁদা নিচ্ছে। চাঁদাবাজির কথা কাউকে না বলার জন্য চালকদেরকে ভয় দেখায় এই চক্রটি। চালকরা আরও বলেন, নতুন নতুন কৌশলে পরিবহনে চলছে ব্যাপক চাঁদাবাজি, এ যেন দেখার কেউ নেই। সেই সাথে সরকার নতুন আইন করায় গাড়ি চালকরা বিপাকে পড়েছেন বলেও তাদের দাবি। গত বছরে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চলাচলরত অটোরিকশা থেকে টোকেনের মাধ্যমে চাঁদা নেয়ার অভিযোগ উঠে আশুলিয়া থানা যুবলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, কিন্তু চাঁদা আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে এরপর আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার বলেন, যুবলীগের নেতাকর্মীরা চাঁদাবাজ নয়, আর যারা যুবলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করছে,তাদেরকে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে কবির সরকার গণমাধ্যম কর্মীদেরকে বলেন, যুবলীগ বা আমার জনপ্রিয়তাকে নষ্ট করতে একটি মহল আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার জন্য বদনাম করার চেষ্টা করছে। এই চাঁদাবাজ চক্রটি দলীয় কোনো নেতা কর্মী নয়। কবির সরকার আরও বলেন, আমি গণমাধ্যমকর্মী ভাইদের আহ্বান জানাই যে, আপনারা অনুসন্ধান করে সঠিকভাবে সত্য প্রতিবেদন প্রকাশ করুন।
    আশুলিয়া থানার শ্রীপুরের স্থানীয় প্রভাবশালী বাবুল নামের এক ব্যক্তি লাইনম্যান রেখে তাদের দিয়ে চাঁদার টাকা কালেকশন করায়, চাঁদাবাজির সময় বেশ কয়েকজনকে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়, এরপর সিস্টেম পাল্টেছে চাঁদাবাজরা। বাবুলের প্রতিদিন ৫ থেকে ৭ হাজার টাকা চাঁদা আদায় হয়, প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে তারা। এ বিষয়ে বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, মিথ্যা কথা। শ্রীপুরে ড্রাইভারদের কোনো সমস্যা হলে আমি দেখি। অন্যদিকে ইপিজেড ও ভাদাইল মোড় থেকে প্রতি মাসে মোটা অংকের টাকা চাঁদাবাজি হয় বলে অনেকেই জানান। এ বিষয়ে ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার সাদেক হোসেন ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি জানিনা। এদিকে আশুলিয়াসহ সারাদেশে গুরুত্বপূর্ণ সড়কের পাশে মার্কেটগুলোর সামনের ফুটপাত হকারদের দখলে, এর কারণে পথচারীরা চলাফেরা করতে সমস্যার সৃষ্টি হয়।
    ঢাকা জেলা ট্রাফিক পুলিশের সাভার জোন এর (এসআই) আনোয়ার হোসেনসহ একাধিক পুলিশ অফিসার জানান, তিন চাকা অটোরিকশা, বা মাহিন্দ্রা ও লাইসেন্সবিহীন কোনো যানবাহন মেইন রোডে চলাচলের সুযোগ নেই। চাঁদাবাজির ঘটনা ঘটলে ওই স্থানে যিনি ডিউটি করেন তিনি বিষয়টি দেখবেন।

  • বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা ফজলুল হকের মৃত্যুতে কামরুজ্জামান উজ্জলের শোক

    বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা ফজলুল হকের মৃত্যুতে কামরুজ্জামান উজ্জলের শোক

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার বেড়া উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত জাতসাকিনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক এবং তারশোকাহত পরিবারের সদস্যদেও প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। এক শোক বার্তায় কামরুজ্জামান উজ্জল বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী জাতসাকিনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক ছিলেন দক্ষ সংগঠক ও দলের তৃণমূলে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। এলাকাবাসীর ও আওয়ামীলীগের সেবায় আত্মনিয়োগের এক উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবেন ফজলুল হক। এদিকে রবিবার আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের মৃত্যুর সংবাদ শোনার পরপরই নাটিয়াবাড়ি তাঁর নিজ বাড়িতে ছুটে যান পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। এ সময় বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী,মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান,সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন উপস্থিত ছিলেন । উল্লেখ্য রবিবার দুপুর ৩টার দিকে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন নাটিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, জাতসাকিনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক। সোমবার সকাল ১০টায় স্থানীয় স্কুল মাঠে রাষ্টীয়ভাবে শ্রদ্ধা নিবেদন ও মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • রাজশাহীতে সোলেমানের ছেলে আলামিন বিদেশী পিস্তলসহ গ্রেফতার

    রাজশাহীতে সোলেমানের ছেলে আলামিন বিদেশী পিস্তলসহ গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তলসহ এক অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

    রোববার (২২ অক্টোবর) রাত ১০ টার দিকে বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি শুটারগান, ১টি ম্যাগজিনও ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী আলামীনকে গ্রেপ্তার করে। সে গোদাগাড়ী থানার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে।

    র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে।

    এই সংবাদ পাওয়া মাত্রই আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের টিম তাকে হাতে-নাতে আটক করে।

    তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার নিকট অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সহিত স্বচ্ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে।

    তার বিরুদ্ধে বাঘা থানায় অন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

    মোঃ হায়দার আলী,
    রাজশাহী।

  • বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

    বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :“ইদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

    উপজেলা কৃষি বিভাগের আয়োজনে রোববার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টার চত্ত্বরে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

    উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, বেল্লাল হুসাইন, প্রদীপ কুমার মন্ডল, সোলাইমান আলী মন্ডল, বিপুল পাল, অভিজিৎ গাইন, দেবদাস বালাসহ বিভিন্ন কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন।

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট সংবাদদাতা: