Blog

  • সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে অংশগ্রহণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

    সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে অংশগ্রহণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

    কে এম শহীদুল সুনামগঞ্জ :

    প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বিজয়া দশমীতে (২৪ অক্টোবর ২০২৩ খ্রি.) বিকাল ৪টা থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে সুনামগঞ্জ পৌরসভাধীন বালুরমাঠে জড়ো হতে শুরু করে পূজারী ও ভক্তরা । এরপর সাড়ে ৪টা থেকে বালুর মাঠ সংলগ্ন সুরমা নদীতে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জন শুরু করা হয়। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগদান করে কয়েকটি প্রতিমা বিসর্জনে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এবারের দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনার বিভিন্ন বিষয় তুলে ধরেন। বালুরমাঠ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া পুরো বিসর্জন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।

    বিসর্জন অনুষ্ঠানে পৌর মেয়র নাদের বখত, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অফিসার ইনচার্জ (সদর থানা) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, স্থানীয় রাজনৈক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।##

  • সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করলে কঠোর হস্তে দমন করা হবে- উজিরপুরে ডিআইজি জামিল হাসান

    সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করলে কঠোর হস্তে দমন করা হবে- উজিরপুরে ডিআইজি জামিল হাসান

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ

    বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান (পিপিএম) উজিরপুরের ঐতিহ্যবাহী উগ্রতারা মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় বলেন , কোন মহল সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে অপপ্রচার চালিয়ে সংখ্যালঘু সহ দেশের ক্ষতি করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে । আমরা ৯১ ও ২০০১ এর অবস্থায় ফিরে যেতে চাই না। এ দেশ অসাম্প্রদায়িক মুক্তিযোদ্ধার বাংলাদেশ । ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যা সাতটায় তারাবাড়ী উগ্রতারা মন্দিরে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শাহজাহান পিপিএম , সহকারী পুলিশ সুপার (আবাসিক পুলিশ অফিসার ডিআইজি অফিস) সোহেল পারভেজ । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, মন্দির কমিটির সভাপতি দেবাশীষ দাস , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না,অনুষ্ঠানের সঞ্চালনা করেন অমিতাব দাশ গুপ্তা। পরিদর্শন শেষে প্রধান অতিথি অসহায় দরিদ্র হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরন করেন ।

  • টেকনাফে পুলিশের অভিযানে ২৭ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

    টেকনাফে পুলিশের অভিযানে ২৭ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফে অবৈধ মাদকদ্রব্য ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবেলটসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

    আটককৃত রোহিঙ্গারা হলেন,টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এফসিএন ২৭৭১৬২ ব্লক-এ/৪ এর বাসিন্দা আবুল হাসেমের মেয়ে ও মোঃ রিয়াজের স্ত্রী রফিকা (২৫) এবং লেদা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন-২৫৪১২৮ ব্লক-আই/২ এর বাসিন্দা
    কালা মিয়ার মেয়ে ও দীল মোহাম্মদের স্ত্রী
    নুরজাহান (৪০)।
    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
    মোহাম্মদ জোবাইর সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের পরিচালানায় টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম থানা এলাকায় দীর্ঘ ৪ ঘন্টা অভিযান পরিচালানা করে আটককৃত ধৃত আসামী রফিকা(২৫) এর বসত ঘর থেকে উদ্ধার করা হয়।

    তিনি আরো জানান, এবিষয়ে টেকনাফ মডলে থানার মামলা নং-৬৪/৭৫৯, ইং ২৪/১০/২০২৩ তারিখ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(গ) ধারায় রুজু হয়। আটককৃত রোহিঙ্গা নারীদেরকে বিজ্ঞ আাদালতে সোপর্দ করা হয়েছে।

  • টেকনাফে র‌্যাবের অভিযানে ২৪ হাজার পিস ইয়াবাসহ আটক-১

    টেকনাফে র‌্যাবের অভিযানে ২৪ হাজার পিস ইয়াবাসহ আটক-১

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফের কুতুবদিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে
    র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ
    হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুতুবদিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৫)।
    কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান,সোমবার (২৩ অক্টোবর) রাতে
    র‌্যাব-১৫, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়াপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়নের কতুবদিয়াপাড়া এলাকার জনৈক মৌলভী আব্দুল জলিলের বাড়ীর উত্তর পাশে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে লুকায়িত অবস্থায় শপিং ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা মজুদ রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তি ও তার বসত ঘর বিধি মোতাবেক তল্লাশী করে সর্বমোট ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    এছাড়াও ধৃত ব্যক্তি তার সাথে থাকা অন্য একজন সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করে এবং সে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং পলাতক মাদক কারবারী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়।

    তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • পূজা উপলক্ষে মতবিনিময়ে এমপি আবু জাহির সম্প্রতি বিনষ্টের ষড়যন্ত্র চলছে সতর্ক থাকুন

    পূজা উপলক্ষে মতবিনিময়ে এমপি আবু জাহির সম্প্রতি বিনষ্টের ষড়যন্ত্র চলছে সতর্ক থাকুন

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।
    দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার নাগরিকদের যার যার ধর্ম পালন করার অধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ আবু জাহির।

    ২৪ অক্টোবর রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জ কালিবাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর জানিয়ে সংসদ সদস্য বলেন, আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। দুর্গাপূজা সম্পন্ন করার জন্য সরকার অনুদান দিয়েছে এবং তা মন্ডপগুলোতে পৌঁছে গেছে বলে ও জানান সংসদ সদস্য।
    তিনি বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে। সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের শ্বাধীনতা। কিন্তু দেশ বিদেশ থেকে এখনও দেশের সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে। এ ব্যপারে সকলকে সতর্ক থাকতে হবে।
    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ কালিবাড়ি কমিটির সভাপতি বিমল জ্যোতি চক্রবর্তী এবং পরিচালনায় ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ্র, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সাবেক সচিব অসক মোদক রায়,জেলা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক পূর্ণবত চৌধুরী বিভু,পূজা উদযাপন পরিষদের সভাপতি নলীনী কান্ত রায় নিরু, কালিবাড়ি কমিটির সাধারণ সম্পাদক এিলোক কান্তি চৌধুরী বিজন প্রমূখ।

  • সিঁদুর খেলার মধ্যদিয়ে মন্ডপে মন্ডপে বিদায়ের সুর

    সিঁদুর খেলার মধ্যদিয়ে মন্ডপে মন্ডপে বিদায়ের সুর

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : শারদীয় দুর্গাপূজায় আজ বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব।

    বিসর্জনের দিনে রাজশাহীর ভদ্রার আবাসিক পূজা পরিষদে সকাল থেকে শুরু হয় ভক্তদের আরাধনা। দেবী দুর্গার পায়ে ছোয়ানো সিঁদুরে স্বামীর মঙ্লল কামনায় সিঁদুর খেলায় মেতে ওঠে সধবা মেয়েরা।

    নগরীর বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সী নারীদের গান-বাজনার তালে তfলে সিঁদুর খেলার আনন্দ। বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ, দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।

    ভদ্রার আবাসিক পূজা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ডা: বিকে দাম বলেন, আজ বিজয়া দশমী। দশমীতে দূর্গা মায়ের ফিরে যাওয়া সময়। বছর ফিরে আবার আসবে এমন দিন। আমরা এবারের পূজোয় প্রার্থনা করেছি দেশ ও জাতির কল্যাণে। যাতে করে দেশের মানুষ সুখে ও শান্তিতে বসবাস করতে পারে।

    এর আগে সোমবার মণ্ডপে মণ্ডপে মহানবমীতে দেবীর বন্দনায় ভক্তকুলে ছিল ভিন্ন এক আবহ। ঢাকঢোল, কাঁসর-ঘণ্টাসহ বিভিন্ন বাদ্য, ধূপ আরতি ও দেবীর পূজা-অর্চনায় ছিল প্রাণখোলা উচ্ছ্বাস। সেই সঙ্গে ছিল এক মানবিক ও সুন্দর পৃথিবীর প্রার্থনা। এদিন সকাল থেকে রাজশাহীর সকল মণ্ডপে মণ্ডপে শুরু হয় আনুষ্ঠানিকতা।

    পুরাণ মতে, এ তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র। এছাড়া ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হয়েছেন দেবী দুর্গা।

    মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত শনিবার শুরু হয় পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। সনাতনী শাস্ত্র অনুযায়ী, এবার দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে এসেছেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড়বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে, স্বর্গে বিদায় নেবেন নৌকায় চড়ে। ফলে জগতের কল্যাণ সাধিত হবে।
    এদিকে গোদাগাড়ী উপজেলার ৩৯ পুজা মন্ডপে অনুরুপভাবে পূজা পালন করছেন। ধর্ম যার যার উৎসব সবার,
    রাজশাহী সহকারী পরিচালক (অবঃ) কাস্টমস গোয়েন্দা, রাজশাহীর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুনন্দন দাস (রতন দাস) বলেন, গোদাগাড়ীর পুজা মন্ডপে সবাই সুষ্ঠ সুন্দরভাবে পুজা পালন কনেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধর সোনার বাংলা গড়ে তোলার প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। দৃশ্যেমান হয়েছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, বঙ্গবন্ধ স্যাটেলাইটসহ বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে ওমর ফারুক চৌধুরীকে আবার এমপি বানাতে হবে। দেশের মানুষ শান্তিতে বসবাসের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয়সরকার, যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে বাপক উন্নয়ন হয়েছে, এসব উন্নয়ন দেখে কিছু কুচক্রী মহল দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। সব গুজাবে কান দিবেন না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে রাজশাহী ১ আসনের সংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার আহ্বান জানান।

    গত রবিবার শারদীয়া শুভেচ্ছা বিনিময় করার জন্য মোহনপুর ইউনিয়নের ঠাকুর যৌবন, দুধাই কাঠাল, পাকা মন্দির, বাবু ড্যাংসহ
    দেওপাড়া ইউনিয়ন, গোগ্ৰাম ইউনিয়ন ও মাটিকাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে ২৩ টি মন্দিরে উদযাপিত দুর্গা দর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য ওই সব কথা বলেন তিনি।

    প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার দেশ ও জনগনের জীবনমান উন্নয়নের সঠিক তথ্য প্রচার ও মাদকমুক্ত গোদাগাড়ী উপজেলা গড়ার লক্ষ্যে রাজশাহী ১ আসনের সংসদ সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর দিক নির্দেশনায় রতন দাস যুবসমাজকে সাথে নিয়ে গনজাগারণ সৃষ্টি করেছেন।

    মোহনপুর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহঃসভাপতি জিতেন মুরারী বলেন, বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান, পানীয় জলের সুব্যবস্থা করতে বিভিন্ন স্থানে শতাধিক পানির ট্র্যংক, পানির পাম্প, মন্দির সংস্কারের আর্থিক অনুদান, যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে খেলাধুরার সামগ্রী বিতরণ, গোদাগাড়ী ও কাঁকনহাট পৌরসভাসহ উপজেলার ৯ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের খেলাধুলার ব্যবস্থা করেছেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ঘূর্ণিঝড় “হামুন” মোকাবেলায় পাথরঘাটায় ১২৪ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

    ঘূর্ণিঝড় “হামুন” মোকাবেলায় পাথরঘাটায় ১২৪ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

    অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা)থেকে: ঠিক সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটাসহ দক্ষিন উপকূলের আকাশটা একধরনের ভয়াল সিদুরে রং ধারন করে। উপজেলা প্রসাশন,সিপিবিসহ নানা সেচ্ছাসেবী সংগঠন মাঠে রয়েছে। চলছে মাইকিং। সন্ধ্যায় ঘূর্ণিঝড় হামুন থেকে রক্ষায় সর্বসাধারনকে সচেতন করার লক্ষে হ্যান্ডমাইকে ৭নম্বর বিপদ সংকেতের কথা জানানো হয়।

    এর আগে ঘূর্ণিঝড় “হামুন” মোকাবেলায় আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) পাথরঘাটায় দূর্যোগ ব্যাবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকুনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিভিন্ন সরকারী-বে-সরকারী, উন্নয়ন সহযোগী সংগঠন,স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যম কর্মীরা উপস্হিত ছিলেন।

    উপজেলা কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকুনুজ্জামান খান জানান, উপজেলায় ১২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে। প্রায় ৭২ হাজার মানুষ এতে আশ্রয় নিতে পারবেন। এ ছাড়া ঘূর্ণিঝড় পূর্ব এবং পরবর্তী উদ্ধার অভিযান পরিচালনার জন্য সিপিপি, জাগরনী সহ ৫টি এনজিওর স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

    জরুরি পরিস্থিতি মোকাবিলা করার লক্ষে সার্বক্ষণিক সমন্বয় সাধনের জন্য জরুরি: 01706224000 নম্বরে ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হবে।

    এ সময় তিনি ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

    এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বঙ্গোপসাগরের শাখা নদী বিষখালী বলেশ্বর এবং পায়রা প্রচন্ড উত্তাল রয়েছে।

    বরগুনা জেলা মৎস্যজীবী টলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বলেন,বাইশ দিনের মৎস্য সম্পদ রক্ষায় জেলেরা তিরে থাকায় তারা এই বিপদ থেকে আপাতত নিরাপদে রয়েছে।

    সেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানাগেছে,বিগত সময়ের অভিজ্ঞতায় মানুষের মধ্যে বেশী আতঙ্ক রয়েছে। সবমিলিয়ে উপকূলজুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

  • মহালছড়িতে দূর্গাপূজার মন্ডপে মন্ডপে জোন অধিনায়ক

    মহালছড়িতে দূর্গাপূজার মন্ডপে মন্ডপে জোন অধিনায়ক

    রিপন ওঝা, মহালছড়ি

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে সনাতন ধর্মালম্বীদের অন্যতম পবিত্র ধর্মানুষ্ঠান শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সদরে আজ ২৩ অক্টোবর ২০২৩ সোমবার অবস্থিত শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির ও মাইসছড়িতে শ্রী জগন্নাথ মন্দিরে স্বস্ত্রীকসহ জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার সাফকাত ভূইয়া(পিএসসি) আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ডপে মন্ডপে পরিদর্শনে যান।

    তিনি এসময়ে বক্তব্যে বলেন, মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত সনাতন ধর্মের ও সকল মানুষ শান্তিপ্রিয় মানুষদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, সকল ধর্মের মধ্যে মানুষের প্রয়োজনে ধর্মীয় বিশ্বাসের অনুশাসন, সনাতনীদের বিশ্বাসমতে দূর্গার আর্দশের ধর্মীয় বাণী প্রতিটি মানুষের কল্যাণে নিয়োজিত থেকে মানবতাবাদী হওয়ার দৃঢ় আহ্বান ও উপস্থিত সকল বয়সের স্তরবিশেষে আন্তরিক শুভেচ্ছা ও শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতির অভিনন্দন জানান।
    আজ দিনের প্রারম্ভে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় মাঙ্গলিক পূজা অর্চনা ও ধর্মীয় আচার আচরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    মহালছড়িতে শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি বাজার সভাপতি সুনীল দাশ, পূজা উদযাপন পরিষদ-২০২৩ এর সভাপতি রনজিত দাশ ও সাধারণ সম্পাদক অন্তু শীলসহ আয়োজক কমিটি ও ধর্মপ্রাণ সনাতনীগণ উপস্থিত ছিলেন।

  • ফুলবাড়িয়া প্রধান তিনটি পূজা মন্ডপ পরির্দশন করলেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুইয়া

    ফুলবাড়িয়া প্রধান তিনটি পূজা মন্ডপ পরির্দশন করলেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুইয়া

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি ঃ
    সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুইয়া।

    সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ফুলবাড়িয়া উপজেলার প্রধান প্রধান তিনটা পূজা মন্ডপ (মন্দির) পরিদর্শন করেন। এসময়ে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেন ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবর নেন। । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, থানা অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, স্থানীয় রাজনৈতিক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    পুলিশ সুপার মহোদয় পৌর সদরের ৩ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কর্তৃপক্ষের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করেন। পূজা মন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি উৎসব পালনে কোন রকম সমস্যা হলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ অবহিত করার পরামর্শ প্রদান করেন।

    উল্লেখ্য যে, এ বছর ফুলবাড়িয়া উপজেলায় পৌর সদর ও ১৩ ইউনিয়নসহ ৬৬ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

  • গোপালগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    গোপালগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাছ ভর্তি পিকআপ ও জিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮ জন।

    আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে পিকআপ চালক শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৫)।

    ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, নিহতরা কোটালীপাড়া থেকে একটি পিকআপে মাছ ভর্তি করে ঢাকা যাচ্ছিলেন। এসময় পিকআপটি ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপের দুইজন নিহত ও ৮ জন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের সামনের অংশ কেটে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ দূ্র্ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে বিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

    তিনি আরো জানান, অঅবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে বাসের হেলপারকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। #