আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
পরকীয়ার জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামের গৃহবধু জামিলা খাতুন ওরফে ওজেলা (৪০) কে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের সঙ্গে তার স্বামী শরিফুল ইসলাম, ছেলে সাইদুল ইসলাম মান্নান ও প্রতিবেশি জাকির হোসেন জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। পুলিশ তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন এ সব তথ্য জানান। জিজ্ঞাসাবাদে ওজেলা খাতুনের ছেলে মান্নান পুলিশকে জানায় প্রতিবেশি চাচা রাজাপুর গ্রামের রুস্তম বিশ^াসের ছেলে আব্দুল করিমের সঙ্গে তার মায়ের অবৈধ সম্পর্ক ছিল। ঘটনার দিন শনিবার (২১ অক্টোবর) সকালে নিজেদের গোসলখানায় আব্দুল করিমের সঙ্গে তার মায়ের আপত্তিকর দৃশ্য দেখে প্রথমে মা ওজেলা খাতুনকে হত্যা করে। পরে আব্দুল করিমকেও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। আব্দুল করিম গুরুতর আঘাতপ্রপ্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শ^াসনালী কেটে গেছে। তদন্ত সংশ্লিষ্ট সুত্রগুলো জানায়, নিহত ওজেলার স্বামী বাড়িবাথান গ্রামের ইউসুফ মন্ডলের ছেলে জাকির হোসেনের জমি বর্গা করে। জাকির হোসেনও বিভিন্ন সময় ওজেলার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে। কিন্তু প্রতিবেশি আব্দুল করিমের কারণে পেরে ওঠে না। ফলে স্বামী শরিফুল ও তার ছেলে মান্নানের সঙ্গে পরামর্শ করে করিমকে শায়েস্তা করার ছক কষে। ঘটনার দিন সকালে সেই সুযোগ পেয়ে যায়। ওজেলার গোসলখানায় দুইজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম জানিয়েছেন নিহত জামিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির হোসেন ওজেলাকে হত্যা করে তাকেও হত্যার চেষ্টা করে। নিহতের স্বামী শরিফুল ইসলাম গ্রেফতার হওয়ার আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন করিম তার স্ত্রীকে উত্যক্ত করতো। তাকে কু-প্রস্তাব দিত। রাজি না হওয়ায় তার স্ত্রীকে হত্যা করেছে। পরে করিম নিজেই আত্বহত্যার চেষ্টা করে। ওজেলার স্কুল পড়–য়া কন্যা মায়া খাতুন জানান, প্রতিবেশি চাচা আব্দুল করিম তার মাকে উত্যক্ত করতো। ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে যেত। প্রতিবেশি সুজনের স্ত্রী রুপা খাতুন জানান, এক সময় করিম ওজেলাকে বিয়ে করতে চেয়েছিল। সেখান থেকেই মুলত বিরোধের সুত্রপাত। মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, এঘটনায় নিহত’র বড় ভাই সদর উপজেলার লেবুতলা গ্রামের কামাল আহম্মেদ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেফতার দেখিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন মামলাটির আসল রহস্য উদ্ঘটনে আরো নিবিড় তদন্ত দরকার। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে নিহত’র স্বামী, ছেলে ও জাকির হোসেন এই নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িত।
Blog
-

ঝিনাইদহে গৃহবধু ওজেলা হত্যার অভিযোগ স্বামী ও ছেলেসহ তিনজন গ্রেফতার
-

কপোতাক্ষ-শিবসাসহ নদ-নদী সুরক্ষায় আজ পাইকগাছায় নাগরিক সংলাপ
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
ঐতিহ্যবাহি কপোতাক্ষ-শিবসাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ (জোয়ার-ভাটা) ও সুরক্ষা নিশ্চিত করতে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়াটারকিপার্স-বাংলাদেশ’, অনির্বাণ লাইব্রেরি এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ এই সংলাপের আয়োজন করেছে।
‘কপোতাক্ষ-শিবসাসহ নদ-নদী ভরাট-দখল-দুষণ ঃ জরুরি করণীয়’ শীর্ষক ওই সংলাপে প্রধান আলোচক থাকবেন ওয়াটারকিপার্স-বাংলাদেশের সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সাবেক সাধারণ সম্পাদক শরীফ জামিল। ধারণাপত্র উত্থাপন করবেন শেরে বাংলা কৃষি বিশ্বিদ্যালয়ের ফিশারিজ এণ্ড একোয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক মীর মোহাম্মদ আলী।
সংলাপে আলোচক থাকবেন পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মধাব দত্ত, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দার, কয়রার মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু ও কবিতা রানী দাশ, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, পাইকগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
নাগরিক সংলাপে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

সুজানগরের রাণীনগরে নৌকার প্রচারণায় উঠান বৈঠক
সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত রাণীনগরে স্থানীয় আ.লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়া নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, আহম্মদপুর ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি । -

বাংলাদেশের স্বাধীন ও উন্নয়নে অর্থনীতিতে নারীদের ভূমিকা অপরিহার্য
এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাটে পুনাকের সভানেত্রী পুলিশ সুপার আবুল হাসনাত খানের স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরী জিনিয়া বলেছেন, বাংলাদেশের স্বাধীন ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অপরিহার্য।
সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বাগেরহাট প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুনাকের সভানেত্রী বলেন, নারীরা উদ্যোগী ও স্বাবলম্বী হলে দেশের অর্থনীতিতে যোগ হবে এক নতুন মাত্রা। তাই নারীদের উদ্যোগী ও আত্মনির্ভরশীল করার প্রয়াসে পুনাকের এ উদ্যোগ।বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের সামনে ওই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে তিনিসহ অতিথিরা এখান থেকে নিজেদের জন্য কিছু কেনাকাটা করেন। এরপর দুপুরে খান জাহান আলী বালিকা এতিম খানায় শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন। খাবার বিতরণ শেষে শিশুদের আপ্যায়নে আতিথেয়তা গ্রহণ করে তাদের সঙ্গেই দুপুরের খাবার খান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট পুনাকের সহ-সভানেত্রী শিরিন জামান ও হাবিবা সুলতানাসহ বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. শরিফা খানম উপস্থিত ছিলেন।
-

সাব-রেজিষ্টার অফিসে চাকরি দেওয়ার নামে ধর্ষণ ও হয়রানির অভিযোগ
এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে চাকরি দেওয়ার নামে এক নারীকে আটকিয়ে দিনের পর দিন ধর্ষণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (২৪ অক্টোবর) পরিবারের পক্ষে বোন স্কুল শিক্ষকা মনোয়ারা খানম বিকেলে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, দুর্নীতির দায়ে চাকরিচ্যুত ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুচিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে জেলা রেজিস্ট্রার মো. ফজলার রহমান সংবাদ সম্মেলন কারীর আপন বোনকে (জাহানারা আক্তার) ২০০৯ সনে সাব-রেজিষ্টার অফিসে চাকরি দেওয়ার নামে তার বাসায় নিয়ে গৃহপরিচারিকার কাজ করাতে থাকেএভাবে মো. ফজলার রহমান চাকরি দেওয়ার নামে নানা ছলচাতুরি ও কালক্ষেপণ করতে থাকে। পরে তার বোনকে বিয়ে করার আশ্বাসে বাড়িতে আটকিয়ে রেখে দিনের পর দিন জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক সম্পর্ক গড়ে তোলে। চাকরি দেওয়ার নামে এভাবে প্রতারণা বুঝতে পেরে তার বোন নিরুপায় হয়ে ২০১৭ সনে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে। শিক্ষিকা মনোয়ারা খানম পারিবারিক আত্মসম্মান রক্ষার্থে বোনকে বিয়ে দিয়ে দেন। বিষয়টি প্রতারক ফজলার রহমান জানতে পেরে ক্ষিপ্ত হয় এবং তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় জড়াতে থাকে।
মিথ্যা মামলা দায়েরের ধারাবাহিকতায় একটি সিআর মামলায় (নং- ২১০/২২) গ্রেফতারি পরোয়ানা জারি করালে তিনি ৫দিন হাজত বাস করেন। যার কারনে তিনি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্থ হন। এতেও ক্ষান্ত না হয়ে একাধিক মিস কেস সিআর২০২/২৩,২৫৮/২০২৩,১০১/২০২৩,৯৩/২০২৩ ননজিয়ার ৯৭/২০২৩, বাগেরহাট মডেল থানায় মামলা নম্বর- ২৭/২৩) দায়ের করেন। প্রতারক ফজলার রহমান তার আপন ফুফাত ভাই নুরুজ্জামান মোল্লাকেও এসব মামলায় আসামি করে হয়রানি করে আসছে।
স্কুল শিক্ষকা মনোয়ারা খানম তার লিখিত বক্তব্যে আরও জানান, দুর্নীতির দায়ে চাকরিচ্যুত বাগেরহাট জেলা থেকে জেলা রেজিস্ট্রার প্রতারক ফজলার রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহের ভালুকা উপজেলা সাব রেজিষ্টার থাকা কালিন দুর্নীরদায় ৬টি ও ফরিদপুর নিজ গ্রামে কয়েক কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করায় দুদকে ১টি মামলা হয়। তার বিরুদ্ধে মোট সাতটি মামলা চলমান রয়েছে।
এদিকে একের পর এক মামলা হয়রানির কারণে নাবালক সন্তান ও পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মনোয়ারা খানম। তিনি এ প্রভাবশালী ফজলার রহমানের হাত থেকে রক্ষায় প্রশাসনের কাছে আইনি সহায়তা চান।
এসব অভিযোগের বিষয় চাকরিচ্যুত জেলা রেজিস্ট্রার মো. ফজলার রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনের সংযোগ কেটে দেন। পরবর্তীতে কিছু সময় পরে তার মুঠোফোনে আবারও যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছে বলে জানান।#
-

জাতীয় পার্টির উপজেলা বাস্তবায়ন দিবস পালিত
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জে সাবেগ সফল রাষ্টপ্রতি জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের যুগান্তকারী উন্নয়ন -উপজেলা বাস্তবায়ন দিবস উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৩শে অক্টোবর ২০২৩ইং সোমবার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন জাতীয় পার্টি অফিস কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো: মজিবর রহমান এর সভাপতিত্বে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর যুগান্তকারী উন্নয়ন -উপজেলা বাস্তবায়ন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জনাব আব্দুল কাইয়ুম লিমন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য প্রভাষক আব্দুল কুদ্দুস, শাহজাহান আলী (খোকন), রফিকুল ইসলাম মিলিটারি, ডাক্তার আব্দুল আলিম সহ উপজেলার জাতীয় পার্টি এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ আরো অনেকে।হাসমত উল্লাহ ।
-

বানারীপাড়ায় ব্যাংক ম্যানেজারের বাসায় দূর্ধর্ষ চুরি
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ২৪ অক্টোবর আনুমানিক গভীর রাতে বানারীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুন্দিহার (টিএন্ডটি মোড়)১৪৪ নং হোল্ডিং ব্যাংক ম্যানেজারের বাসায় চুরি সংঘটিত হয়।বানারীপাড়া সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার বর্তমানে বরিশালে কর্মরত মোঃ সাব্বির মাহমুদ জানান, খবর পেয়ে মঙ্গলবার বাসায় ফিরে দেখেন, পানি উঠানোর মটর, পিতলের আসবাবপত্র, দামী শাড়ীসহ কাপড় চোপড় ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এছাড়াও আরো বলেন অন্যান্য জরুরী কিছু চুরি হয়েছে কিনা এই মুহূর্তে বলতে পারবনা সন্ধান করে জানাব।দ্বিতীয় তলা বাসার (টিন সেট) বিভিন্ন কক্ষের আলমারি ভেঙ্গে তছনছ করে। খবর পেয়ে বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি কারা করেছে তদন্তের পরে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি । -

বানারীপাড়ায় জিয়াউল হক মিন্টুর নেতৃত্বে পূজামন্ডব পরিদর্শন ও বস্ত্র বিতরণ
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিসনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন এবং দুস্থ জনসাধারনের মাঝে বস্ত্র বিতরণ করেন। ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে শতাধিক মটোরসাইকেল বহর কর্মী নিয়ে বিভিন্ন পূজামন্ডবসহ উপজেলার সদর ইউনিয়নের নরের কাঠি পূজামন্ডব পরিদর্শন ও পূজামন্ডব কমিটি সহ এলাকার জনসাধারনের সাথে মতবিনিময় করেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি,৫নং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ও বানারীপাড়া ব্লাড ডোনার ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক জিয়াউল হক মিন্টু। সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপভোগ ও আনন্দ ভাগাভাগি করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন সময়ে উপস্থিত ছিলেন ৯ নং ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, সাবেক মেম্বর দীপঙ্কর, এ সময় তার সফর সঙ্গী ছিলেন বৃহত্তম বরিশাল অটো রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মিয়া আমিন আহম্মেদ, তারেক হাওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক জুলহাস, সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা, ইউপি সদস্য জাহাঙ্গির সরদার, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, মনির হোসেন, রাজু, বাকপুর ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেন, বানারীপাড়া ব্লাড ডোনার ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক মনির হোসেন প্রমুখ। এ সময় তিনি আগত নানা পেশাজীবী মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত জনতাদের সাথে আলাপকালে জিয়াউল হক মিন্টু বলেন, এ দেশ সব ধর্মের মানুষ স্বাধীন করেছেন। মহান মুক্তিযুদ্ধে সবাই এক সাথে যুদ্ধ করে স্বাধীন এ ভূখণ্ড অর্জন করেছে। এ বাংলাদেশ আমাদের মাতৃভূমি। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে তাঁতে বাধা নেই। জনগণের আস্থা বিশ্বাস দেশ উন্নয়নের রূপকার জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার সু-নিশ্চিত করেছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি। -

মহালছড়িতে দশমীতে সিঁদুর খেলা শেষে দেবী দুর্গার বিসর্জন
(রিপন ওঝা, মহালছড়ি)
সারাদেশের ন্যায় মহালছড়িতেও সনাতন ধর্মাবলম্বীদের দেবী দূর্গার দশমীর বিহিত পূজা ও সিঁদুর খেলা শেষে দুপুর থেকে কাপ্তাই লেকে চেঙ্গী নদীর ঘাটে শুরু হয়ছে প্রতিমা বিসর্জন।
আজ ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার বিসর্জনের ঢাক বাজবে। ঢাকের বোলে রণিত হবে বিদায়ের মূর্ছনা। ভক্ত অনুরাগীদের ভারাক্রান্ত মন, চোখে একরাশ জল নিয়ে মাকে বিদায় জানাচ্ছেন। এদিকে দেবী বিসর্জন উপলক্ষে ঘাটগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
এবার মহালছড়ি উপজেলা(সদর ইউনিয়ন ও মাইসছড়ি ইউনিয়ন) তে ২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। মহালয়ার মধ্য দিয়ে যে দেবীপক্ষের সূচনা হয়েছিল, ভক্তের জন্য অভয় বার্তা নিয়ে এসেছিলেন দুর্গতিনাশিনী, মহাশক্তির সেই দেবী দুর্গা মঙ্গলবার ফিরে যাচ্ছেন। তারপর আরেকটি শরতের অপেক্ষা।
মহালছড়ি উপজেলার উভয় মন্দিরে জেলা আওয়ামী লীগ সভাপতি, সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক সংগঠন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পূজামন্ডপ পরিদর্শনে যান।
পূজাঙ্গনে দিনের বেলায় ধর্মীয় বিশ্বাসের মাঙ্গলিক কার্যক্রম সুসম্পন্ন হয়েছে, উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহানবমীর পূজা ও প্রতি রাতে ধুনুচি নাচসহ অন্যান্য অনুষ্ঠান। পূজার শুরু থেকে মণ্ডপে মন্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ছিল ভিড় লক্ষ্মনীয়।
প্রসঙ্গত যে, শাস্ত্রমতে নবমী বিহিত পূজা হয় নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও ষজ্ঞের মাধ্যমে। দেবী দুর্গার কাছে নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে আহুতি দেওয়া হয়। পুরাণে বলা রয়েছে নবমী পুজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়।দশমী দিনে বির্সজন, বিসর্জন মানে ফেলে দেওয়া বা পানিতে ডুবিয়ে দেয়া নয়। বির্সজন মানে মাকে বিশেষ ভাবে অর্জন। এতদিন প্রতিমা আকারে যে মায়ের পূজা করা হয়েছে সেই মাকে হৃদয়ে স্থান দেয়া হয়। সেই জন্য সকালে দর্পণ বির্সজন দেয়া হয়। ভগবান সব সময় সবার হৃদয়ে বসবাস করেন।
-

সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে অংশগ্রহণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
কে এম শহীদুল সুনামগঞ্জ :
প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বিজয়া দশমীতে (২৪ অক্টোবর ২০২৩ খ্রি.) বিকাল ৪টা থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে সুনামগঞ্জ পৌরসভাধীন বালুরমাঠে জড়ো হতে শুরু করে পূজারী ও ভক্তরা । এরপর সাড়ে ৪টা থেকে বালুর মাঠ সংলগ্ন সুরমা নদীতে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জন শুরু করা হয়। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগদান করে কয়েকটি প্রতিমা বিসর্জনে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এবারের দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনার বিভিন্ন বিষয় তুলে ধরেন। বালুরমাঠ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া পুরো বিসর্জন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
বিসর্জন অনুষ্ঠানে পৌর মেয়র নাদের বখত, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অফিসার ইনচার্জ (সদর থানা) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, স্থানীয় রাজনৈক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।##