Blog

  • কপোতাক্ষ-শিবসাসহ উপকূলের নদ-নদী সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে

    কপোতাক্ষ-শিবসাসহ উপকূলের নদ-নদী সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
    ঐতিহ্যবাহি কপোতাক্ষ-শিবসাসহ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ (জোয়ার-ভাটা) ও সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন ও মনুষ্য সৃষ্ট নানা কারণে এক সময়ের খরস্রোতা কপোতাক্ষ-শিবসার মতো অনেক নদীই এখন অস্তিত্ব হারাতে বসেছে। যে কারণে নদী পাড়ের মানুষ জীবিকা হারাচ্ছে। ফলে তারা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে এবং শহরে গিয়ে নতুন সংকট তৈরি করছে।
    বুধবার খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়াটারকিপার্স-বাংলাদেশ’, অনির্বাণ লাইব্রেরি এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ আয়োজিত নাগরিক সংলাপে এসব কথা বলেন তারা। ‘কপোতাক্ষ-শিবসাসহ নদ-নদী ভরাট-দখল-দুষণ : জরুরি করণীয়’ শীর্ষক সংলাপে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। প্রধান আলোচক ছিলেন ওয়াটারকিপার্স-বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। ধারণাপত্র উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এণ্ড একোয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক মীর মোহাম্মদ আলী।
    সংলাপে বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দার, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু ও কবিতা রানী দাশ, ইউপি সদস্য বিষ্ণু পদ রায় ও স্মিতা মণ্ডল, তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব দত্ত, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত মণ্ডল, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, খূলনার সাংবাদিক নেতা রকিব উদ্দিন পান্নু, শামীমুজ্জামান ও শেখ আল-এহসান, সাতক্ষীরার নাগরিক নেতা নূর আলী খান, পাইকগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, অনির্বাণ লাইব্রেরির সভাপতি রহিমা আক্তার শম্পা ও সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, কয়রার নাগরিক নেতা ইমতিয়াজ উদ্দিন, যুবনেতা প্রদীপ দত্ত, সচেতন সংস্থার সভাপতি বিদ্যুৎ বিশ্বাস, প্রভাষক এস আর আওয়াল, এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, দাউদ শরীফ, রিয়াদ হোসেন প্রমূখ।
    আলোচনায় অংশ নিয়ে ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, নদী মাতৃক বাংলাদেশ এখন নদী দখল ও দুষণের বাংলাদেশে পরিণত হয়েছে। সমাজের প্রভাবশালীরা এই দখল ও দুষণের সঙ্গে জড়িত। পাইকগাছা উপজেলার ১৫৬টি জলমহলের মধ্যে ১৪২টি জলমহল প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে আছে। এ সকল জলমহল দখল মুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। নদ-নদী ও জলমহল রক্ষায় দলমত নির্বিশেষে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
    মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্র থেকে শিবসা নদীতে নৌ-পথেই সহজেই যাতায়াত করতো খুলনা-সাতক্ষীরার জনগণ। অথচ প্রবল খরস্রোতা সেই নদী এখন পলি জমে সম্পূর্ণ ভরাট হয়ে নালায় পরিণত হয়েছে। জেগে উঠছে বিশাল চর। সেই চর ও নদীর জায়গা দখলের প্রতিযোগিতা চলছে। ফলে বর্ষা মৌসুম এলেই জোয়ারের পানিতে পাইকগাছা পৌরসভা প্লাবিত হচ্ছে। পৌরসভাকে বাঁচাতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
    শহর-বন্দর ও জনপদ বাঁচাতে নদ-নদী রক্ষা জরুরি বলে উল্লেখ করেন ওয়াটারকিপার্স-বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। তিনি বলেন, আইন ও নীতিমালার অভাব নেই। প্রয়োজন নীতিগুলোর যথাযথ বাস্তবায়ন। তিনি আরো বলেন, বাঁধা দিয়ে গঙ্গা-ব্রক্ষ্মপুত্রের পানি বঙ্গোপসাগরে যাওয়া আটকাতে পারবেন না। আপাতত সম্ভব হলেও পরে তা ভয়াবহ দুর্যোগের সৃষ্টি করবে। টেকসই উন্নয়নের স্বার্থে যে কোন পরিকল্পনা প্রণয়নে পরিবেশ সুরক্ষার স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
    সংলাপে বক্তারা বলেন, অবৈধ দখল, দূষণ, ভরাট ও ভাঙ্গনের কারণে ক্রমেই রুগ্ন হচ্ছে কবি মাইকেল মধুসুদন দত্তের স্মৃতিধন্য কপোতাক্ষ নদ। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তন ও মুনষ্য সৃষ্ট নানা কারণে সারাদেশের ন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো অস্তিত্ব সংকটে ভূগছে। ফলে নদী পাড়ের মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি হচ্ছে এবং মানুষের বাস্তুচ্যুতির সংখ্যা বাড়ছে। এই সংকট থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল জনশূন্য হয়ে পড়বে। এ জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • বিদ্যুৎ গেলে গ্রামীনফোনের মোবাইল নেটও চলে যায়

    বিদ্যুৎ গেলে গ্রামীনফোনের মোবাইল নেটও চলে যায়

    ঝালকাঠ জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ যাওয়ার পরই মোবাইল ফোন অপারেটর গ্রামীনফোনের নেটওয়ার্ক উধাও হয়ে যায়। বিগত কয়েকমাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় এমন সমস্যা হচ্ছে বলে গ্রামীনফোন গ্রাহকরা জানিয়েছেন। ইন্টারনেট কানেকশন না থাকায় যোগাযোগ বিছিন্ন হচ্ছেন গ্রাহকরা। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারসহ অনলাইনের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

    গ্রাহক ইমদাদুল হাওলাদার বলেন, বিদ্যুৎ যাওয়ার কিছু সময় পরেই গ্রামীনফোনের নেটওয়ার্ক চলে যায়। বিগত কয়েকমাস ধরে এই সমস্যা দেখা যাচ্ছে। এর আগে এরকম হতো না। অথচ বিদ্যুৎ গেলে অন্য অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যায়। অনেক সময় দেখায় যায় মোবাইলে নেটওয়ার্ক শো করে কিন্তু কল আসে না আবার কল দেয়াও যায় না। আমি অন্য একটি মোবাইল অপারেটরের সিমও ব্যবহার করি। তাদের এমন সমস্যা হয় না।

    আরেকজন গ্রাহক জুয়েল হাওলাদার জানান, গত পহেলা অক্টোবর ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশনের আওতাধীন নলছিটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুটি ভেঙে যাওয়ায় প্রায় সারাদিন বিদ্যুৎ ছিল না। সে দিন সারাদিনই আমরা গ্রামীনফোনের নেট থেকে বঞ্চিত ছিলাম। এখন বেশিরভাগ মানুষজন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের প্রতিদিনের অর্থ লেনদেন করে থাকেন। জরুরী মূহুর্তে যদি এমন নেট না পাওয়া যায় তাতে সাধারন মানুষ ভোগান্তির শিকার হন।

    এ ব্যাপারে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের ঝালকাঠি জেলা সহকারি পরিচালক সাফিয়া সুলতানা জানান, এই বিষয়টা নিয়ে মোবাইল অপারেটর কোম্পানি রবি উচ্চ আদালতে একটি রিট দায়ের করেছে। সেটার কোন সমাধান না হওয়ায় আপাতত আমরা এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারবো না।
    ঝালকাঠি জেলা গ্রামীনফোন ডিষ্ট্রিবিউটর ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন,নলছিটি উপজেলার নেটওয়ার্ক টাওয়ারের পাওয়ার ব্যাকআপ হয়তো দূর্বল হয়ে গিয়েছে। গ্রাহকরা অভিযোগ দিলে আরও আগেই ঠিক করে দেয়া হতো। যাইহোক বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানাবো যাহাতে তারা খুব তারাতারি সমস্যা সমাধানের পদক্ষেপ নেন।

  • শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বজায় থাকবে সম্প্রীতির বাংলাদেশ :ফুলবাড়িয়ায় সালমা

    শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বজায় থাকবে সম্প্রীতির বাংলাদেশ :ফুলবাড়িয়ায় সালমা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলার জনপ্রিয় ও জনবান্ধব নারী নেত্রী সেলিমা বেগম সালমা-বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই বাংলাদেশে শান্তি-সৌহার্দ্য-সম্প্রীতি বজায় থাকবে। যদি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে তাহলে ২০০১ সালের মতো আবারো নির্যাতন-নিপীড়ন, হত্যা, লুটপাটের রাজত্ব সৃষ্টি করবে। তাই তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সব ধর্মের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি ফুলবাড়িয়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

    এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সারা দেশে উৎসব, পার্বণ নির্বিঘ্ন ও নিরাপদ হবে। তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার খোঁজখবর নেন।

    তিনি বলেন- শারদীয় উৎসবকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা ও আনন্দোৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আবেদনকে একটি কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে। তা হলেই একটি সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলা সম্ভব হবে।

    এসময় সেলিমা বেগম সালমা আরো বলেন, মানুষ যে যেধর্মেরই হউক না কেন সে সামাজিক জীব। তাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে সমাজ থেকে অন্যায়, অবিচার ও কুসংস্কার দূর করতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে জানিয়ে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও কল্যাণকামী সমাজ গঠনে পারস্পরিক সদ্ভাব ও শ্রদ্ধাবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকল ধর্মেই পারিবারিক বন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি ২২শে অক্টোবর ও ২৩শে অক্টোবর একাধারে দুই দিন ফুলবাড়ীয়া উপজেলার নেতা- কর্মীদের নিয়ে উপজেলার ফুলবাড়িয়া সদর ইউনিয়নে
    ৪৪ নং ফুলবাড়িয়া নাথপাড়া দুর্গা মন্দির, ফুলবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের৩ নং পশ্চিম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির,৮নং ওয়ার্ডের
    ২নং ঋষিপাড়া দুর্গা মন্দির, ১নং সার্বজনীন দুর্গা মন্দির, রাঙ্গামাটি ইউনিয়নের হাতিলেট দুবলা খোলা দুর্গা মন্দির, দত্তবাড়ি সর্বজনীন পূজা মন্দির, নাওগাঁও ইউনিয়নের ঠাকুরবাড়ি পূজা মন্দির,৫নং কৃষ্ণ মেম্বার বাড়ি দুর্গা মন্দির,৯নং নাওগাঁও নামা পালপাড়া দুর্গা মন্দির,১২ নং নাওগাঁও পালবাড়ি দুর্গা মন্দির,৪ নং কেশরগঞ্জ বাজার কালী মন্দির,১০ নং নাওগাঁও দামবাড়ি দুর্গা মন্দির,১৩ নং পালাশীহটা ধোপাপাড়া দুর্গা মন্দির,কালাদহ ইউনিয়নের ৫৭ নং হোরবাড়ি দাসপাড়া দুর্গা মন্দির,৫৪নং বিদ্যানন্দ বর্মনপাড়া দুর্গা মন্দির,৫৫ নং বিদ্যানন্দ পশ্চিম বর্মনপাড়া পাড়া দুর্গা মন্দির , ৫৮ নং শুশুতি লক্ষ্মী মন্দির দুর্গা পূজাভবানীপুর ইউনিয়নে ৬৩নং মহেশপুর ঘোষপাড়া দুর্গা মন্দির, ১৩ নং মহেশপুর ঘোষপাড়া দুর্গা মন্দির,
    ৬৪নং বটতলা পূজা মন্দির, আছিম পাটুলী ইউনিয়নের লাঙ্গল শিমুল দাসপাড়া দুর্গা মন্দির,
    ৬২ নং রাম নগর হিন্দু পাড়া দর্গা মন্দির,কুশমাইল ইউনিয়নে কুশমাইল দেওনাইপাড় সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দির, কুশমাইল টেকিপাড়া(দাসবাড়ী) সর্বজনীন পূজাঁ মন্দির, চকরাধাকানাই (পালপাড়া) সার্বজনীন দুর্গা মন্দির,৩৬ নং শ্রী শ্রী সার্বাজনীন দুর্গা মন্দির,এনায়েতপুর ইউনিয়নে ৫৩ নং আয়না বাড়ী পালপাড়া দুর্গা মন্দির,বাকতা ইউনিয়নে ৪৬ নং বাকতা নাথ বাড়ি দুর্গা মন্দির, পুটিজানা ইউনিয়নে ১৪ নং হাটকালির বাজার দুর্গা মন্দির, ২০ নং বেরিবাড়ি পূর্বপাড়া যোগেশ সরকার বাড়ি দুর্গা মন্দির, ২১ নং বেরিবাড়ি পূর্বপাড়া দুর্গা মন্দির, ১৫ নং নামাপাড়া বৃন্দাবন ডাক্তারের বাড়ি দুর্গা মন্দির, দেওখোলা ইউনিয়নে ৪৩ নং দেওখোলা মাঝি বাড়ী দুর্গা মন্দির, ৪২ নং দেওখোলা পূর্ব মাঝিবাড়ী দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে গিয়ে পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন ও আর্থিক সহায়তা বিতরণ করেন ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয় প্রত্যাশী জনপ্রিয়বক্লীন ইমেজের নারী নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলনছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,সেলিমা বেগম সালমা।

  • আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    হেলাল শেখ,
    সাভারে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

    বুধবার (অক্টোবর) সকাল ১০ টার দিকে আশুলিয়ার নরসিংপুর বটতলা আখিলনাগ সুপার মার্কেটে ইয়ারপুর ইউনিয়ন ২নং জোন কমিটির আয়োজনে এই ফ্রী মেডিকেল ক্যাম্প কর্যক্রমের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

    এসময় ইয়ারপুর ইউনিয়নের ২নং জোন কমিটির সভাপতি শরীফ পাঠানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিকদার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু।

    দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজনে ছিলো ৪জন এম.বি.বি.এস ডাক্তার দ্বারা রুগীদের সেবা নিশ্চিত করা, রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদানসহ ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

    প্রধান অতিথি জহিরুল ইসলাম খান লিটন বলেন, দেশের ক্লান্তলগ্ন থেকেই মাঠ পর্যায়ে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিটা সদস্য সমাজের অসহায় মানুষকে সেবা দিয়েছে। আপনার জানেন বিগত দিনে করোনার সময় মানুষদের কে সেবা দিয়েছি। নিপাহ ভাইরাস, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালিসহ লিফলেট বিতরণ করেছি। সেই ধারাবাহিকতায় আজ ইয়ারপুর ইউনিয়নের ২নং জোন কমিটির আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প,রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদানসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে।

    এছাড়াও উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন সুজন ও শুয়েবুর রহমান শুয়েব, সহ-দপ্তর সম্পাদক আবুল হাসান,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রিয়াজুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন ২নং জোন কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহাদাত হোসেন উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলামীনাহ সকল নেতৃবৃন্দ।

  • পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী সবুজ খানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

    পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী সবুজ খানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে পাবনা-২ আসনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এবং পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান । পরিদর্শনকালে এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, নাজিরগঞ্জ ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু, পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, পাশু, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর খলিফা,পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহেল হাসান বাবুসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এবং পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজ পূজা মন্ডপ পরিদর্শনকালে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে। আমাদের সংবিধানেও সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি উল্লেখ করে তিনি বলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জাতি-বর্ণ-ধর্ম-গোষ্ঠি নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশে সুশাসন ও উন্নয়ন বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।

  • ঝিনাইদহে গাঁজাসহ নারী মাদক কারবারি যুথি আটক

    ঝিনাইদহে গাঁজাসহ নারী মাদক কারবারি যুথি আটক

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর থেকে এক কেজি গাঁজাসহ যুথি খাতুন নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুরে মহেশপুর উপজেলার তালসার গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক যুথি খাতুন তালসার গ্রামের সোলাইমান তৌহিদ হাসান জীবনের স্ত্রী। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মাহমুদ রেজার নেতৃত্বে তালসার গ্রামে যুথি খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • আন্ত বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের তিন  সদস্য গ্রেফতার উদ্ধার ৩ মটরসাইকেল

    আন্ত বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার উদ্ধার ৩ মটরসাইকেল

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ আলীকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৩ টি মোটর সাইকেল। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী ও মনিরুজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ও হেলাল উদ্দিনের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আন্ত: বিভাগীয় মোটর সাইকেল চোরচক্রের প্রধান মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় ৩ টি চোরাই মোটর সাইকেল। সেই সাথে গ্রেফতার করা হয় তার আরও দুই সহযোগী। গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর নামে খুলনা, মাগুরা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় প্রায় ১৫টি চুরির মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

  • ঝিনাইদহে গৃহবধু ওজেলা হত্যার অভিযোগ স্বামী ও ছেলেসহ তিনজন গ্রেফতার

    ঝিনাইদহে গৃহবধু ওজেলা হত্যার অভিযোগ স্বামী ও ছেলেসহ তিনজন গ্রেফতার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    পরকীয়ার জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামের গৃহবধু জামিলা খাতুন ওরফে ওজেলা (৪০) কে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের সঙ্গে তার স্বামী শরিফুল ইসলাম, ছেলে সাইদুল ইসলাম মান্নান ও প্রতিবেশি জাকির হোসেন জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। পুলিশ তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন এ সব তথ্য জানান। জিজ্ঞাসাবাদে ওজেলা খাতুনের ছেলে মান্নান পুলিশকে জানায় প্রতিবেশি চাচা রাজাপুর গ্রামের রুস্তম বিশ^াসের ছেলে আব্দুল করিমের সঙ্গে তার মায়ের অবৈধ সম্পর্ক ছিল। ঘটনার দিন শনিবার (২১ অক্টোবর) সকালে নিজেদের গোসলখানায় আব্দুল করিমের সঙ্গে তার মায়ের আপত্তিকর দৃশ্য দেখে প্রথমে মা ওজেলা খাতুনকে হত্যা করে। পরে আব্দুল করিমকেও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। আব্দুল করিম গুরুতর আঘাতপ্রপ্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শ^াসনালী কেটে গেছে। তদন্ত সংশ্লিষ্ট সুত্রগুলো জানায়, নিহত ওজেলার স্বামী বাড়িবাথান গ্রামের ইউসুফ মন্ডলের ছেলে জাকির হোসেনের জমি বর্গা করে। জাকির হোসেনও বিভিন্ন সময় ওজেলার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে। কিন্তু প্রতিবেশি আব্দুল করিমের কারণে পেরে ওঠে না। ফলে স্বামী শরিফুল ও তার ছেলে মান্নানের সঙ্গে পরামর্শ করে করিমকে শায়েস্তা করার ছক কষে। ঘটনার দিন সকালে সেই সুযোগ পেয়ে যায়। ওজেলার গোসলখানায় দুইজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম জানিয়েছেন নিহত জামিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির হোসেন ওজেলাকে হত্যা করে তাকেও হত্যার চেষ্টা করে। নিহতের স্বামী শরিফুল ইসলাম গ্রেফতার হওয়ার আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন করিম তার স্ত্রীকে উত্যক্ত করতো। তাকে কু-প্রস্তাব দিত। রাজি না হওয়ায় তার স্ত্রীকে হত্যা করেছে। পরে করিম নিজেই আত্বহত্যার চেষ্টা করে। ওজেলার স্কুল পড়–য়া কন্যা মায়া খাতুন জানান, প্রতিবেশি চাচা আব্দুল করিম তার মাকে উত্যক্ত করতো। ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে যেত। প্রতিবেশি সুজনের স্ত্রী রুপা খাতুন জানান, এক সময় করিম ওজেলাকে বিয়ে করতে চেয়েছিল। সেখান থেকেই মুলত বিরোধের সুত্রপাত। মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, এঘটনায় নিহত’র বড় ভাই সদর উপজেলার লেবুতলা গ্রামের কামাল আহম্মেদ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেফতার দেখিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন মামলাটির আসল রহস্য উদ্ঘটনে আরো নিবিড় তদন্ত দরকার। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে নিহত’র স্বামী, ছেলে ও জাকির হোসেন এই নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িত।

  • কপোতাক্ষ-শিবসাসহ নদ-নদী সুরক্ষায় আজ পাইকগাছায় নাগরিক সংলাপ

    কপোতাক্ষ-শিবসাসহ নদ-নদী সুরক্ষায় আজ পাইকগাছায় নাগরিক সংলাপ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    ঐতিহ্যবাহি কপোতাক্ষ-শিবসাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ (জোয়ার-ভাটা) ও সুরক্ষা নিশ্চিত করতে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়াটারকিপার্স-বাংলাদেশ’, অনির্বাণ লাইব্রেরি এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ এই সংলাপের আয়োজন করেছে।
    ‘কপোতাক্ষ-শিবসাসহ নদ-নদী ভরাট-দখল-দুষণ ঃ জরুরি করণীয়’ শীর্ষক ওই সংলাপে প্রধান আলোচক থাকবেন ওয়াটারকিপার্স-বাংলাদেশের সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সাবেক সাধারণ সম্পাদক শরীফ জামিল। ধারণাপত্র উত্থাপন করবেন শেরে বাংলা কৃষি বিশ্বিদ্যালয়ের ফিশারিজ এণ্ড একোয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক মীর মোহাম্মদ আলী।
    সংলাপে আলোচক থাকবেন পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মধাব দত্ত, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দার, কয়রার মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু ও কবিতা রানী দাশ, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, পাইকগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
    নাগরিক সংলাপে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সুজানগরের রাণীনগরে নৌকার প্রচারণায় উঠান বৈঠক

    সুজানগরের রাণীনগরে নৌকার প্রচারণায় উঠান বৈঠক

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত রাণীনগরে স্থানীয় আ.লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়া নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, আহম্মদপুর ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।