Blog

  • ২৮ অক্টোবরে বিএনপি আক্রমণাত্মক হলে আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না-কৃষিমন্ত্রী

    ২৮ অক্টোবরে বিএনপি আক্রমণাত্মক হলে আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না-কৃষিমন্ত্রী

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
    ২৮ অক্টোবর আন্দোলনের নামে বিএনপি যদি সন্ত্রাসের পথে যায় ও আক্রমণাত্মক হয়, তাহলে আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপি হুমকি দিচ্ছে ২৮ অক্টোবর দেশকে অচল করে দিবে, ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দিবে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। বিএনপি যতোই হুমকি দিক, আমি মনে করি, ২৮ তারিখ তারা কিছুই করতে পারবে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সক্ষমতা অর্জন করেছে, তারাই বিএনপিকে কঠোরভাবে মোকাবেলা করবে।
    তিনি বলেন, আর বিএনপি যদি আন্দোলনের নামে সন্ত্রাসের পথে যায়, আক্রমণাত্মক হয়, গাড়িতে আগুন দেয়, বিদ্যুতের লাইন কাটে, রেললাইন তুলে- তাহলে আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে সমুচিত জবাব দেয়া হবে।
    বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটোরিয়ামে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে ধানের ও তেল ফসলের উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক আঞ্চলিক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
    মন্ত্রী বলেন, নির্বাচন যথাসময়ে হবে এবং তা সুষ্ঠু, সুন্দর ও সবার নিকট গ্রহণযোগ্য হবে। নির্বাচনে কারা আসল, কারা আসল না, সেটি কোন বিষয় না। তবে আমি আশা করি, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে ও তারা নির্বাচনে আসবে।
    নির্বাচন বানচাল করে বিএনপি পাকিস্তানের পথে যেতে চায় উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বিএনপি দেশকে বিদেশের উপর নির্ভরশীল করতে চায়। কারণ, বিএনপির প্রভু হলো পাকিস্তান। এখনো পাকিস্তানের মায়া তাদের কাটে নি। তারা এখনো পাকিস্তানের ধারায়, পাকিস্তানের পথে ফিরে যেতে চায়, সেজন্য তাদের লক্ষ্য নির্বাচন বানচাল করা।
    উচ্চ ফলনশীল স্বল্প জীবনকালীন ধানের ও সরিষার জাতগুলোকে দ্রুত সম্প্রসারণের জন্য কর্মশালায় উপস্থিত কৃষির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, দেশে ক্রমশ কৃষি জমি কমছে, মানুষ বাড়ছে। এ অবস্থায়, ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দেয়া খুবই কঠিন। সেজন্য, কম সময়ে অধিক ফলন ও একই জমি থেকে বার বার ফসল ফলানোর উপর গুরুত্ব দেয়া হচ্ছে। আমাদের বিজ্ঞানীরা স্বল্পজীবনকালীন উন্নত জাতের ধানের ও অন্যান্য অনেক ফসলের জাত উদ্ভাবন করেছে, যা চাষের মাধ্যমে বছরে ০১ টি অতিরিক্ত ফসল ফলানো সম্ভব হচ্ছে। একইসঙ্গে, ফলনও অনেক বেশি। এই জাতগুলোকে কৃষকের নিকট দ্রুত জনপ্রিয় করতে হবে।
    কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল আলম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, বিনার মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, বিএডিসির সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

  • বৌদ্ধ ভিক্ষু সুদর্শী স্হবিরের “শুভ  প্রবারণা পূর্ণিমা-২০২৩ উপলক্ষে শুভেচ্ছা বার্তা

    বৌদ্ধ ভিক্ষু সুদর্শী স্হবিরের “শুভ প্রবারণা পূর্ণিমা-২০২৩ উপলক্ষে শুভেচ্ছা বার্তা

    খাগড়াছড়ি প্রতিনিধি

    ২৮ অক্টোবর-২০২৩ খ্রী: বৌদ্ধ জাতির ” শুভ প্রবারণা পূর্ণিমা ” । শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই “শুভ প্রবারনার মৈত্রীপূর্ণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । প্রবারনা পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন । এই দিনে বৌদ্ধগনের (ভিক্ষু সংঘের) তিন মাস বর্ষাবাসের সফল সমাপনান্তে আত্মশুদ্ধির আনন্দ ধারায় ফিরে আসে শুভ প্রবারণা পূর্ণিমা । শুভ প্রবারণা পূর্ণিমা’র পর দিন থেকে শুরু হয় মাস ব্যাপী মহামতি বুদ্ধ কতৃক প্রবর্তিত এবং বিশাখা কতৃক সম্পাদিত “শুভ কঠিন চীবর দানোৎব”। বৌদ্ধগনের তিন মাস ধ্যান, ভাবনা,সাধনা শেষে প্রবারনা পূর্ণিমা’র দিন হতে বৌদ্ধভিক্ষুগণ দিকে দিকে মহামানব গৌতম বুদ্ধের অহিংসার বাণী প্রচার করেন । মহামানব গৌতম বুদ্ধ বলেছেন- অহিংসা পরম ধর্ম,জগতের সকল প্রাণী সুখি হোক । বুদ্ধ দর্শন মতে এই জীব জগৎ সংসার দুঃখ,দুঃখের মূল: জন্ম ভব। এই জন্ম ভবের প্রতিত্য সমুৎপাদ মৌলিক দ্ধাদশ নিদান ১. অবিদ্যা ২. সংস্কার ৩.বিজ্ঞান ৪.নামরুপ ৫.ষড়ায়তন ৬.স্পর্শ ৭. বেদনা ৮. তৃষ্ণা ৯. উপাদান ১০. ভব ১১. জন্ম-মৃত্যু ১২. দুঃখের সংজ্ঞা, যেমন-জন্ম দুঃখ,জ্বরা দুঃখ,ব্যাধি দুঃখ,মুত্যু দুঃখ,প্রিয় বিয়োগ দুঃখ,অপ্রিয় সংযোগ দুঃখ ইত্যাদি । এই দুঃখ থেকে মুক্তির পথ অন্বেষন করতে গিয়ে গৌতম বুদ্ধ ছয় বছর কঠোর তপস্যা সাধনা বা ধ্যান করে ছিলেন। এই দুঃখ থেকে মুক্তি লাভের উপায় চারি আয্য সত্য এবং আর্য্য অষ্টাঙ্গিক মার্গ পথ সন্ধান পেলেন। চারি আয্য সত্য দর্শন-১. দুঃখ ২.দুঃখের কারণ ৩. দুঃখ নিরোধ ৪. দুঃখ নিরোধের পথ। বুদ্ধের দর্শন মতে,এই জীব জগৎ ও ৩১ লোকভূমি দুঃখ সমুদ্র, দুঃখ ছাড়া কিছু নাই, এটা চিরন্তন দুঃখ আয্য সত্য। দঃখের কারণ,এই দুঃখের পিছনে মূল কারন খুজতে গিয়ে বুদ্ধ মানুষের-লোভ,দ্ধেষ,মোহ,তৃষ্ণা,হিংসা,অজ্ঞানতা,অনিয়ন্ত্রিত কামনা-বাসনা এবং ভবসংসারের প্রতি আসক্তিকে দুঃখের মুল কারণ হিসেবে চিহ্নিত করেন। দুঃখ থেকে নিবৃত্তির জন্য লোভ,দ্ধেষ,তৃষ্ণা,হিংসা,কামনা-বাসনা পরিত্যাগ করে ধ্যান সাধনার মাধ্যমে দুঃখ নিরোধ জ্ঞান ও দুঃখ নিরোধের আর্য্য অষ্টঙ্গিক মার্গ পথ সন্ধান পান। দুঃখ মুক্তির আর্য্য অষ্টাঙ্গিক মার্গ পথ ১.সম্যক দৃষ্টি (সম্যক ধারনা বা চিন্তা)২.সম্যক সংকল্প ৩.সম্যক বাক্য ৪.সম্যক আচারণ ৫.সম্যক জীবিকা ৬. সম্যক প্রচেষ্টা ৭. সম্যক স্মৃতি (মনন) ৮. সম্যক সমাধি (একাগ্রতা)। এই ৮ টি উপায়কে একত্রে বলা হয় আর্য্য অষ্টাঙ্গিক মার্গ পথ বা রাস্তা। এই পথ অনুসরণ জন্ম,জ্বরা,ব্যাধি দুঃখ থেকে নির্বাণ প্রাপ্তি সম্ভব। এই চারি আর্য্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ পথ ভিক্তি করেই বৌদ্ধ ধর্মের গৃহীদের পঞ্চ নীতি, অষ্টনীতি,শ্রামনের দশ নীতি,ভিক্ষুদের ২২৭ নীতি এবং দান,শীল, ভাবনা।
    বুদ্ধের নীতি শিক্ষা ও ত্যাগ সাধনার ধারা মানুষের মধ্যে পারস্পরিক স্নেহ,ভালবাসা,আন্তরিকতা, মায়ামমতা, দানশীল ক্ষমা-মৈত্রী,উদারতা সহানুভূতি, সমবেদনাসহ প্রভৃতি সদাচরণ শিক্ষা দেয়। শুভ প্রবারণা পূর্নিমার মধ্যমে জাতি,বর্ণ, ধর্ম,নির্বিশেষে সবাইকে জানায় আন্তরিক মৈত্রীপূর্ণ শুভেচ্ছা। শুভ প্রবারণার পূর্ণিমার মধ্যে দিয়ে সবার জীবনে বয়ে আনুক পরম অনাবিল সুখ ও শান্তি। শুভ প্রবারনা পূর্ণিমার মধ্যে দিয়ে- রাশিয়া-ইউক্রেন,ইসরাইল-ফিলিস্তাইন যুদ্ধসহ পৃথিবীতে সকল হানাহানি, মারামারি,অরাজকতা,যুদ্ধ-বিগ্রহ বন্ধ হয়ে প্রতিটি মানুষ,জাতী,গুত্র সম্প্রদায় একে অপরের প্রতি মৈত্রী ভালোবাসার বন্ধনে আবদ্ধ হোক।
    .
    সব্বে সত্ত্বা সুখিতা হোন্তু(জগতের সকল প্রাণী সুখি হোক)

    .
    ভেন.সুদর্শী স্হবির
    অধ্যক্ষঃ আর্য্যমিত্র বৌদ্ধবিহার। তালতলা (জ্যোতির্ময় কার্বারী পাড়া) পানছড়ি,খাগড়াছড়ি
    .সহ-সভাপতি,পার্বত্য ভিক্ষসংঘ বাংলাদেশ। পানছড়ি উপজেলা শাখা,খাগড়াছড়ি পার্বত্যজেলা।

  • টেকনাফে র‌্যাবের চেকপোস্টে তল্লাশী চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

    টেকনাফে র‌্যাবের চেকপোস্টে তল্লাশী চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

    আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ
    দক্ষিণ পাড়ার মৃত মকবুল আহাম্মদের ছেলে
    মোঃ জিয়াউর রহমান (৪২) ও হ্নীলা ইউনিয়নের শালবাগান (নয়াপাড়া), ক্যাম্প-২৬, ব্লক-ডি/৩, এর বাসিন্দা মোঃ আবুল কাশেমের রোহিঙ্গা মোঃ আনিছ (২৬)।

    কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার
    সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
    মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে
    কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক কারবারী টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ থেকে মাদক সংগ্রহ করে টেকনাফ হয়ে হ্নীলা বাজারের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল র‌্যাবের টেকনাফ ক্যাম্পের প্রধান গেইটের সামনে টেকনাফ-কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন তল্লাশী অভিযান শুরু করে। এ সময় চেকপোস্টে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনক ভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন মাদক কারবারীর মধ্যে মোঃ আনিছ একজন রোহিঙ্গা নাগরিক বলে জানা যায়। অপর ব্যক্তি জিয়াউর রহমান রোহিঙ্গা মাদক কারবারীর সহযোগিতায় পরস্পর যোগসাজশে শাহপরীরদ্বীপ সংলগ্ন টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে থাকে। পরবর্তীতে নিজেদের হেফাজতে মজুদ ও গ্রেফতার এড়াতে অভিনব পদ্ধতি অবলম্বনপূর্বক স্থানীয় এলাকা ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন ধরে মাদক বিক্রয় করে আসছিল।

    তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • গোপালগঞ্জে ২০০ বছরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোপালগঞ্জে ২০০ বছরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শারদীয় দূর্গাপূঁজার বিজয়া দশমী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাদারীপুর বিলরুট চ্যানেলে ২০০ বছরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ননক্ষীর ইউনিয়ন পরিষদ এ প্রতিযোগীতার আয়োজন করে। এ নৌকা বাইচ দেখতে মাদারীপুর বিলরুট চ্যানেলের দুই পাড়ে ভীড় করে লক্ষাধিক দর্শনার্থী। এ উপলক্ষে বসে লোকজ মেলা।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, দূর্গাপূঁজাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নৌকাবাইচ প্রতিযোগীতা অন্যতম। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাদারীপুর বিলরুট চ্যানেলে প্রায় ২০০ বছর ধরে এ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষনীয় এ নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর জেলার প্রত্যন্ত গ্রামের ১৪টি সরেঙ্গা, ছিপ, কোষা, বাছারী নৌকা অংশ নেয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টি নন্দন এসব নৌকা তুমুল বাইচ শুরু করে। চলে একের পর এক কুচ। ঠিকারী ও কাশির বাদ্যে শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয় চারিদেকে।

    এই নৌকাবাইচকে কেন্দ্র করে মাদারীপুর বিলরুট চ্যানেলের দুই তীর পরিপূর্ণ হয়ে ওঠে। গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নড়াইলসহ বিভিন্ন জেলার লক্ষাধিক দর্শনার্থী নৌকা বাইচ উপভোগ করেন। বিশেষ করে ট্রালারে ট্রালারে ও নৌকা করে এ বাইচ দেখতে আসেন তারা। এ প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান না থাকলেও অংশগ্রহনকারী সকল নৌকার মালিকের হাতে তুলে দেয়া হয় পুরষ্কার।

    নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে বসে গ্রামীন মেলা। এ মেলায় খেলনা, মিষ্টি, আসবাবপত্রসহ বিভিন্ন গ্রামীন পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানীরা। নৌকাবাউচ দেখতে আসা দর্শনার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেন এ মেলা থেকে।

    নৌকা বাইচ দেখতে আসা শিক্ষার্থী সোমা হালদার বলেন, আমি মা বাবার সাথে নৌকা বাইচ দেখতে এসেছি। এই প্রথম নৌকা বাইচ দেখলাম, দেখে খুব ভাল লাগছে।

    কলেজ শিক্ষার্থী সম্পা মন্ডল বলেন, দূর্গাপূঁজার বিজয়া দশমী উপলক্ষে প্রতিবছর এখানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। আমরা পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে নৌকা বাইচ দেখতে আছি। সাথে মেলা বসেছে। এখানে এসে খুব ভাল লাগছে।

    দর্শনার্থী সবুজ বিশ্বাস বলেন, এটি আমাদের এলাকার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এটা আমাদের সাংস্কৃতির একটি অংশ। প্রতিবছর বিজয়া দশমী উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতিহ্যবাহী এ নৌকা বাইচ ধরে রাখতে আগামীতেও আয়োজন কারার দাবী জানাই।

    মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আয়োজক শেখ রনি আহমেদ বলেন, ২০০ বছরের এ ঐহিত্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। তবে করোনার কারনে দুই বছর বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আয়োজন করা হয়েছে। নৌকাবাইচ হওয়ায় এ এলাকার মানুষ চিত্ত বিনোদনের একটু সুযোগ পেয়েছে। সাধারন মানুষকে নির্মল বিনোদন দিতে আগামীতেও এমন আয়োজন থাকবে। #

  • কুমিল্লায় দৈনিক মানবকন্ঠের ১২ তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে   কেক কেটে উদযাপন 

    কুমিল্লায় দৈনিক মানবকন্ঠের ১২ তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে   কেক কেটে উদযাপন 

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে, 

    কুমিল্লা নগরীর বাগিচাগাও বড় মসজিদ সংলগ্ন খা বাড়ি তে সারা দেশের মানবকন্ঠের প্রতিনিধিদের ন্যায় আনন্দ মুখর পরিবেশে রেলী,আলোচনা সভা  ও কেক কেটে  জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    মানবকন্ঠের সাবেক জেলা প্রতিনিধি গনমাধ্যেম ব্যক্তিত্ব সাংবাদিক শাহাজাদা এমরানের সঞ্চালনায় কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক অভিবাঁধনের সম্পাদক সাংবাদিক আবুল হাসনাত বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মুশফিকুর রহমানের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দও,

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার এম মান্নানের প্রতিনিধি ডিআই ওয়ান  ফজলে রাব্বি, ইসলামী চিন্তা বিদ আলহাজ্ব শাহ মোঃআলমঙ্গীর হোসেন,সমাজ সেবক ডাঃ আবদুল লতিব,

    সিটিভি নিউজের সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপস,জেনেটিক পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃমুজিবুর রহমান 

    ,এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তরুন, এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মনির হোসেন,জসিম উদ্দিন চৌধুরী, তাসিফ তাহসিন,

    ,জহিরুল হক বাবু,মোঃ হাসান,আবুসুফিয়ান রাসেল,মোঃ মোস্তাফিজুর রহমান,রুবেল মজুমদার, আক্কাস আল মুহমোদ হৃদয়,শরীফল

     ইসলাম, হৃদয়, রেজাউল করিম, তাপস সরকার, মারুফ কল্প,সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রথমে বর্ণাঢ্য রেলী পরে কেক কেটে প্রধান অতিথি কুমিল্লার জেলা প্রতিনিধিকে বরন করেন,সর্বশেষ বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে মোঃ তরিকুল ইসলাম তরুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

  • হবিগঞ্জে বাউবি দিবস উদযাপন

    হবিগঞ্জে বাউবি দিবস উদযাপন

    হবিগঞ্জ প্রতিনিধি।।
    “ডাক দিয়ে যাই” হবিগঞ্জ জেলা একটি আড়ম্বর-অনুষ্ঠানের মাধ্যমে “বাউবি দিবস” উদযাপন করে।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউবি হবিগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক জনাব সিদ্দিকুর রহমান।
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কাজী গিয়াস উদ্দীন সিনিয়র শিক্ষক,জনাব নজরুল ইসলাম সহকারি শিক্ষক, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
    জনাব আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

    উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন “ডাক দিয়ে যাই” সংগঠন হবিগঞ্জের সচিব, সাব্বির আহম্মেদ ও
    সংগঠনের যুগ্ম আহ্বায়ক নোমান হোসেন হৃদয়
    যুগ্ম সচিব,মান্নান হাওলাদার
    যুগ্ম সচিব,নাসিমা আক্তার পপি,মনি আক্তার, রিমা দাস,মাহমুদা আক্তার,এমরান হোসেন,মোহন মিয়া,অভি আহমেদ,নাজমা আক্তার, ডায়না আক্তার আরো অনেকে।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জন সমুদ্রে পরিণত  করতে হবে- মুছা সওদাগর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জন সমুদ্রে পরিণত করতে হবে- মুছা সওদাগর

    মহিউদ্দীন চৌধুরী:
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য
    সাবেক চেয়ারম্যান মুছা সওদাগর বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাবিশ্বে জনপ্রিয় নেত্রী।তিনি বাংলাদেশের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে চলছেন
    দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে যা আজ দৃশ্যমান।
    তিনি বলেন আগামী ২৮ অক্টোবর আনোয়ারার কেইপি জেডের
    জনসভায় লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। উক্ত সমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে সবাইকে সমাবেশে উপস্থিত হওয়ার আহবান জানান।
    তিনি আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাপুর রহমান মঞ্জু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক চেয়ারম্যান মুছা সওদাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাসেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বখতিয়ার উদ্দীন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর উদ্দীন,বাবু সরোষ বড়ুয়া,আনোয়ার খান,নুরুল আবছার চৌধুরী,ফৌজুল কবীর চৌধুরী,
    হাজী বেলাল উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, সেচ্ছাসেবক লীগের সভাপতি
    নজরুল ইসলাম,
    আলী করিম বাবু,আরিফ উদ্দীন বাবু,
    ছাএলীগ নেতা নোমান,আসিফ,মহিউদ্দিন, সাকিব,মিনহাজ সহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাএলীগের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড

    হবিগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড

    হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়ি ও ননদসহ পাঁচজনের মৃত্যুদ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. জাহিদুল হক এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের হরমুজ আলীর ছেলে মোঃ রাসেল মিয়া (২৫), নিহতের ভাসুর মোঃ কাউছার মিয়া (৩২), শাশুড়ি তাহেরা বেগম (৫০), ননদ হোছনা বেগম (২০) ও জা রোজি বেগম (২৭)। রায় ঘোষনার সময় কাউছার মিয়া ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন।

    মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সনের ১৫ সেপ্টেম্বর রাসেল মিয়ার স্ত্রী আয়েশা স্বামীর বাড়িতে নির্যাতনে খুন হন। এ ঘটনায় তার (আয়েশা) বাবা আব্দুস সাত্তার মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। পরে বৃহস্পতিবার এ আদালতে রায় ঘোষনা করা হয়। এ প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল মনসুর বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত পাঁচজনকে মৃত্যুদন্ড দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট, এ রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

  • নলছিটিতে ৯টি নৌকা ও ২৫ হাজার মিটার জাল জব্দ

    নলছিটিতে ৯টি নৌকা ও ২৫ হাজার মিটার জাল জব্দ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষায় অভিযানে নেমে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি নৌকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের এ অভিযানে নলছিটি থানা পুলিশ অংশ নেয়।

    এ সময় উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন মগড়, অনুরাগ, খোজাখালি বিভিন্ন স্থান থেকে জাল ও নৌকা জব্দ করা হয়।

    নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি বলেন, আটক জাল পুড়িয়ে নষ্টা করা হবে এবং নৌকা গুলো বর্তমানে পৌর কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরীর জিম্মায় রাখা হয়েছে। মা ইলিশ রক্ষায় শেষ দিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।তবে জেলেরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।

  • পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাজা সহ আটক ১

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাজা সহ আটক ১

    রফিকুল ইসলাম ঃ
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাঁজা সহ মোঃ এমদাদুল গাজী (২৫) নামে একজন গাজীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর মারগ্রেট (আবু মিয়ার সুইস) বাজার থেকে তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    চরমোন্তাজ তদন্ত কেন্দ্রর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রর অফিসার ইনচার্জ নাজমুল হাসানে’র নেতৃত্বে একটি পুলিশ টিম বৃহস্পতিবার দুপুর একটায় চরমারগ্রেট গ্রামে অভিযান চালিয়ে বাদশা গাজী এর ছেলে এমাদুলকে আটক করা হয়। এসময় আটককৃতর পরিহিত লুঙ্গির মুঠো থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

    চরমোন্তাজ তদন্ত কেন্দ্রর অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, গাঁজা সহ আটককৃত এমদাদুলের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামী কালকে আসামীকে গলাচিপা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।