Blog

  • মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

    মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধায় মধুপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি আঃ হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল রানা, সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবির জুয়েল, প্রচার সম্পাদক আঃ আজিজ চৌধুরী কার্যকরি কমিটির সদস্য তানভীর তসির, মো. মিজানুর রহমান, আমিনুল ইসলাম মারুফি, মো. ইব্রাহীম, মাহবুবুর রহমান, আব্দুর রাজ্জাক সহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

  • আশুলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি-আগ্নেয়াস্ত্র,স্বর্ণালঙ্কার ও টাকা লুট: পৃথক গুলাগুলিতে ৩জন গুলিবিদ্ধ

    আশুলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি-আগ্নেয়াস্ত্র,স্বর্ণালঙ্কার ও টাকা লুট: পৃথক গুলাগুলিতে ৩জন গুলিবিদ্ধ

    হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানার পুলিশ ক্যাম্পের অদূরে টঙ্গাবাড়ির স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল তালুকদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। বুধবার ৭-৮ জনের এক দল ডাকাত বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে। এ সময় কৌশলে ওই ব্যবসায়ীর লাইসেন্সকৃত একটি পিস্তল ও একটি শটগান লুট করে নিয়ে যায় ডাকাত দল। পৃথক ঘটনা আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্গাপুর ডিস ব্যবসা দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে গুলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। একই ইউনিয়নে একদিনে পৃথক দুইটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উধ্বতন কর্মকর্তা ও র‌্যাব-৪, সাভারের নবীনগর ক্যাম্পের সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব সাহেবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ।
    গত বুধবার (২৫ অক্টোবর ২০২৩ইং) ভোর রাত প্রায় ৩টার দিকে আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকার মোঃ ওবায়দুল তালুকদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ এর চাচাতো ভাই উক্ত বাড়ির মালিক। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, আশুলিয়ায় তিন তলার বাড়ির দেয়ালের সঙ্গে বাঁশ রেখে ২য় তলার বারান্দায় উঠে ডাকাত দল। ওই বারান্দার ৩ ফুট গ্রিল বাকীটা উন্মুক্ত ডিজাইনের। এর ফলে ডাকাত দল বাঁশের সাহায্যে বারান্দায় উঠে জানালার গ্রিল কেটে ভবনের কক্ষের ভিতরে ঢুকে পড়ে, এরপর ডাকাত দল বাড়িটিতে প্রায় দুই ঘন্টার মতো সময় ধরে অবস্থান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এই ডাকাতির ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারের মতো দুরত্বে আশুলিয়া থানার একটি পুলিশ ক্যাম্প রয়েছে। অনেকেই বলেন, আশুলিয়া ইউনিয়নের এক মুক্তিযুদ্ধার বাড়ি ও টঙ্গাবাড়ি, কাঠগড়া, দুর্গাপুর, নয়াপাড়াসহ ৫-৬টি বাড়িতে একই সিস্টেমে পৃথক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ কোনো ডাকাতকে গ্রেফতার বা অস্ত্র উদ্ধার করতে পারেনি।
    ঢাকা-১৯ এর সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ এর চাচাতো ভাই ভুক্তভোগী ওবায়দুল তালুকদার গণমাধ্যমকে বলেন, ভোর রাতে তিন তলা বাড়ির ২য় তলার খোলা বারান্দায় উঠে তারপর জানালার গ্রিল কেটে ৭ থেকে ৮ সদস্যের অস্ত্রধারী ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা এরপর দুই ও তিন তলার বসবাসকারী সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। এ সময় ঘরে থাকা নগদ সাড়ে ৯ লক্ষ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি পিস্তল ও একটি শর্টগানসহ মূল্যবান বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। সাভার সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন খান নঈম বলেন, “পুলিশের তৎপরতা যদি যথাযথ থাকে তাহলে অপরাধীরা এমন বড় ধরণের ঘটনা ঘটাতে সাহস পাওয়ার কথা নয়। যদি ঘটনাটি পুলিশের ক্যাম্পের অদূরে হয়ে থাকে, তাহলে এটা অপ্রত্যাশিত ও দুঃখজনক।”
    আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের “আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আরাফাত উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ভোর রাত ৪টা ৩২ মিনিটে থবর পাই। ৪টা ৩৮ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে যাই। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গ্রিল কেটে ডাকাত দল ঢুকেছে। দুইটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে গেছে ডাকাতরা। তিনি আরো বলেন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছি। পুলিশ ক্যাম্প থেকে এতো কাছে এই বড় ধরণের ডাকাতি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাম্প থেকে একটি টহল টিম ছিল রস্তমপুরে পূজার ডিউটিতে’। অবশ্য কাছাকাছি থানার আরো একটি টহল টিম ছিল কাঠগড়া এলাকায়, তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দুইটি টিম। এরপর একই দিনগত সন্ধ্যা ৭টার দিকে কাঠগড়া দূর্গাপুর এলাকায় সরকার বাড়ির কাছে দুর্ধর্ষ সন্ত্রাসীরা ডিস ব্যবসা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গুলাগুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় আশুলিয়া থানায় একাধিক মামলা দায়ের করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামী বা সন্ত্রাসী ডাকাত গ্রেফতার হয়নি। অনেকেই বলছেন যে, আশুলিয়ায় বিশিষ্ট ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় আতংকের মধ্যে জীবনযাপন করছেন। গতকাল সন্ধা ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া দুর্গপুর সরকার পাড়া ডিস ব্যবসা দখল করা নিয়ে গুলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হোন মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৩০), মৃত ইয়াকুব সরকার সাবেক চেয়ারম্যানের ছেলে মোঃ সাইদুর রহমান সরকার (৪৫), মহিউদ্দিন সরকারের ছেলে শরিফ সরকার (৩৫)। বিপক্ষ মোঃ হেদায়েতউল্লাহ এর ছেলে অসরু ও সালমান, মাসুদ গং। এসব গুলিবিদ্ধ ভিকটিমদেরকে পরিবারের লোকজন উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। গত রাতে তাদের অপারেশন করে গুলি বের করা হয়। এ ঘটনার তদন্ত করছেন আশুলিয়া থানার (এসআই) ফরিদ। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হবে অতি দ্রুত।
    অন্যদিকে পুলিশের সামনেই কাঠগড়া জমি দখল করার সময় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় সন্ত্রাসীদের, পুলিশ তাদের কাউকে আটক করেননি বলে অনেকেই জানান। তার আগে ঢাকার আশুলিয়ায় জোরপূর্বক অবৈধভাবে স্যুয়ারেজ নির্মাণ কাজে বাঁধা দেয়ায় সন্ত্রাসীদের হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয় সন্ত্রাসী ফারুক বাহিনীর মারধরে নারীসহ অন্তত ৭জন আহত হয়। আহতদেরকে উদ্ধার ঢাকা জেলার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসী বাহিনীর প্রধান ফারুক আহমেদকে আটক করে। গত ১১ জুলাই ২০২১ইং দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাঘের চালা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন-কাঠগড়া বাঘের চালা এলাকার তোতা মিয়ার ছেলে আলী আহম্মেদ মাষ্টার (৬৫), তার ছেলে জিসান (২৭), মোছাঃ পারভীন আক্তার (৫০), মোঃ পাপ্পু (২৬) আসিফ (১৮), সিহাব (২২), কাউসার (২৭), ও মোছাঃ লিপি আক্তার (৩৫)। হামলার শিকার ভুক্তভোগীরা জানান,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীন পালোয়ান কাঠগড়া এলাকায় ৬ হাজার ৪৮০মিটার রাস্তা কর্তন করে নিজ খরচে স্যুয়ারেজ লাইন নির্মাণের অনুমতি পেয়েছেন সাভার উপজেলা থেকে। ওইদিনই সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ওই স্যুয়ারেজ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেখানে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তার নিজের নামে বরাদ্দকৃত ৭০০মিটারের বাইরে এসে অবৈধ ভাবে শাহীন পালোয়ানের নামে অনুমোদন করানো যায়গায় স্যুয়ারেজ লাইন নির্মাণ শুরু করেন। পরে এ বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদিপ কুমার গোপ। এসময় সন্ত্রাসী ফারুক আহমেদ তার লোকজন নিয়ে পুলিশের উপস্থিতেই শাহিন পালোয়ানের লোকজনের উপর দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এর আগেও বিষয়টি থানা পুলিশসহ এলজিআইডি’র উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেইনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এরপর শাহিন পালোয়ান পিস্তলসহ গ্রেফতার হয়। বর্তমানে ফারুক ও শাহিন মিলে গিয়েছে। বর্তমানে আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে, চুরি, ডাকাতি, ছিনতাই করলেও অনেকেই মামলা করার সাহস পায় না বলে এলাকাবাসী জানায়।

  • নড়াইলের সাধারণ মানুষ হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত আইনগত সেবা পাবে-পুলিশ সুপার

    নড়াইলের সাধারণ মানুষ হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত আইনগত সেবা পাবে-পুলিশ সুপার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে তাৎক্ষণিক প্রত্যাশিত আইনগত সেবা পাবে-পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন। নড়াইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
    (২৬ অক্টোবর) সকাল ১১:৩০ মিনিটের সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। পুলিশ পরিদর্শক (নি:) এস কে আবদুল্লাহ আল সাইদ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
    অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নড়াইল।
    পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন শারদীয় দুর্গাপূজায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী যেকোন প্রোগ্রামে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন। পরবর্তীতে তিনি মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
    পুলিশ সুপার বলেন, সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত আইনগত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্তরের মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
    অপরাধ পর্যালোচনা সভায় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল); অফিসার ইনচার্জগণ, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে সুন্দরগঞ্জে ৪৫ হাজার টাকা জরিমানা

    বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে সুন্দরগঞ্জে ৪৫ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি

    অদ্য ২৫.১০.২০২৩ খ্রিস্টাব্দে উপজেলা প্রশাসন,সুন্দরগঞ্জ,গাইবান্ধা এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে- বিএসটিআই লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারায় ইসলাম বেকারী, মীরগঞ্জ বাজার, সুন্দরগঞ্জ, গাইবান্ধাকে ২০,০০০/- জরিমানা। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় সেফ ফুড এন্ড বেকারী, পূর্ব বাইপাস, সুন্দরগঞ্জ, গাইবান্ধাকে ৫০০০/- জরিমানা। জ¦ালানী তেল পরিমাপে কম দেওয়ায় ওজন ও পরিমাপ আইন-২০১৮ অনুযায়ী মেসার্স এ খলিল ফিলিং স্টেশন, গাইবান্ধা রোড, সুন্দরগঞ্জ, গাইবান্ধাকে ২০,০০০/- জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জনাব মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুন্দরগঞ্জ,গাইবান্ধা । প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব প্রকৌঃ জুনায়েদ আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)ও আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

  • সুজানগর পৌরসভা পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার

    সুজানগর পৌরসভা পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর পৌরসভা পরিদর্শনকরেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ন সচিব) ও স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) জসীম উদ্দীন হায়দার। এ সময় স্থানীয় সরকার পাবনার উপ পরিচালক সাইফুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে পৌরসভায় রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ন সচিব) ও স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) জসীম উদ্দীন হায়দার আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর মেয়র রেজাউল করিম রেজা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম নবী পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরুনবী সরকার । পরিদর্শনকালে পৌরসভার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ন সচিব) ও স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) জসীম উদ্দীন হায়দার।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • ইঁদুর নিধন অভিযানে আ লিক পর্যায়ে শ্রেষ্ঠ সুজানগর উপজেলা

    ইঁদুর নিধন অভিযানে আ লিক পর্যায়ে শ্রেষ্ঠ সুজানগর উপজেলা

    এম এ আলিম রিপন ঃ জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ এর উদ্বোধন এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ এর পুরস্কার প্রদান করা হয়েছে। বগুড়ার হর্টিকালচার সেন্টার কনফারেন্স রুমে বৃহস্পতিবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর। অনুষ্ঠানে ইঁদুর নিধন অভিযানে ২০২২ সালে কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরুপ আ লিক পর্যায়ে সুজানগর উপজেলা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় এক প্রতিক্রিয়ায় সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম প্রথমেই মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং পুরস্কারটি সুজানগর উপজেলাবাসীকে উৎসর্গ করেন। এছাড়া তিনি যেন অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের কল্যাণে কাজ করে যেতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এদিকে আ লিক পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য, শ্রেষ্ঠ উপ সহকারী কৃষি অফিসারের পুরস্কারটিও পেয়েছেন সুজানগর উপজেলার উপ সহকারী কৃষি অফিসার দেলোয়ার হোসেন এবং শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার পেয়েছেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নূরনগর গ্রামের কৃষক আনোয়ার হোসেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।

  • হরিণাকুন্ডুর বোমাবাজ মিলন গ্রেফতার

    হরিণাকুন্ডুর বোমাবাজ মিলন গ্রেফতার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ক্রাইমপেট্রোল দেখে বোমা বানানো রপ্ত করে হরিণাকুন্ডু শহরের মিলন। এরপর বোমা বানিয়ে চাঁদাবাজী মিশন শুরু করে। তার প্রথম নিশানা হয় ঝিনাইদহ জজ আদালতের আইনজীবী হরিণাকুন্ডু শহরের বাজার পাড়ার আকবর আলীর ছেলে এ্যাডভোকেট কামরুল আবেদীন শাহিন। ১০ লাখ টাকার চাঁদার দাবীতে ফোন করে মিলন। টাকা না পেয়ে গত ৮ জুলাই আইনজীবীর বাড়িতে বোমা ছুড়ে মারে। এ ঘটনায় এ্যাডভোকেট কামরুল আবেদীন শাহিন বিস্ফোরক আইনে মামলা করলে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ওমর ফারুক নামে এক যুবককে গ্রেফতার করে। কিন্তু মুল হোতা ছিল অধরা। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ ও আশপাশ জেলায় অভিযান চালায়। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুষ্টিয়ার ইবি থানা এলাকা থেকে বোমাবাজ মিলনকে বুধবার মধ্য রাতে গ্রেফতার করে। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এর এসআই মোঃ খালিদ হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম ও এএসআই মোঃ এখলাছুর রহমান। গ্রেফতারকৃত মিলন হরিণাকুন্ডু শহরের মোহাম্মদ আলীর ছেলে। গ্রেফতারের পর মিলন পুলিশকে জানায় ভারতীয় সিরিয়াল ক্রাইমপেট্রোল দেখে বোমা বানানো শিখেছে।

  • সড়কে গামছায় মোড়ানো নবজাতক শিশু পেয়ে মাতৃত্বের স্বাদ পেলো সোনিয়া

    সড়কে গামছায় মোড়ানো নবজাতক শিশু পেয়ে মাতৃত্বের স্বাদ পেলো সোনিয়া

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কের পাশ থেকে নবজাতক এক কণ্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কোটচাঁদপুর-তালসার সড়কের মাঠ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রানা হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন ভোরে ছোট বোন জিনিয়া খাতুনের সাথে গ্রামের রাস্তায় হাটতে যায় সোনিয়া খাতুন। এ সময় কোটচাঁদপুর-তালসার সড়কের মাঠ এলাকায় পৌঁছালে গামছায় মোড়ানো একটি শিশুটিকে পড়ে থাকতে দেখেন। বাচ্চাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান সোনিয়া। পরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় শিশুটিকে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চাটিকে আবারো বাড়িতে নিয়ে আসেন সোনিয়া খাতুন। এদিকে বিয়াল্লিশ দিন আগে উপজেলা শহরের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন সোনিয়া খাতুন। কিন্তু জন্মের কয়েক ঘন্টা পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় ছেলে। নেই বেদনা বুকে নিয়ে জীবন পার করতে থাকা সোনিয়া শিশুটিকে কুড়িয়ে পেয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন। নবজাতক শিশুটিকে পেয়ে খুশি সোনিয়া ও তার পরিবারের সদস্যরা।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহের কাঁচা বাজারে আগুন বাজার নিয়ন্ত্রনে ভোক্তার পাশে কেউ নেই

    ঝিনাইদহের কাঁচা বাজারে আগুন বাজার নিয়ন্ত্রনে ভোক্তার পাশে কেউ নেই

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হাটে বাজারে নিত্যপন্যের জিনিসে এখন আগুন। কাঁচা তরিতরকারীর দাম কোন লক্ষন নেই। বাজারে সরবরাহ প্রচুর থাকলেও দাম আকাশ চুম্বি। ফলে দামের এই আগুনে পুড়ে খাক হচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিন তাদের বাজার করতে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে। আয়ের সঙ্গে ব্যায়ের হিসাব মেলাতে পারছে না। বৃহস্পতিবার ঝিনাইদহের সপ্তাহীক হাট পরিদর্শন করে পাইকারী ও খুচরা বাজারে কাচা তরকারীর দাম হেরফের করার অভিযোগ পাওয়া গেছে। রসুনের কেজি পাইকারী বাজারে ২০০ টাকা হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। প্রতি কেজিতে ৪০ টাকা লাখ করা হচ্ছে। একই ভাবে পাইকারী বাজারে ৭৫ টাকার টমেটো খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। প্রতি কেজি টমেটো ৩৫ টাকা লাভে খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছে। এছাড়া পাইকারী বাজারে ২৮ টাকার পটল ৫০ টাকায়, ৩৫ টাকার বেগুন ৬০ টাকায়, ১৫ টাকার পেঁপে ২৫ টাকায়, ৫৬ টাকার কচু ৯০ টাকায়, ৩০ টাকার ঢেঁড়শ ৬০ টাকায়, ৮৫ টাকার উছতে ৯০ টাকায়, ৯০ টাকার সিম ১২০ টাকায়, ৫২ টাকার আলু ৬০ টাকায়, ৯৩ টাকার পেঁয়াজ ১০০ টাকায়, ১৯০ টাকার আদা ২২০ টাকায়, ১০০ টাকার কাচা মরিচ ১৩০ টাকায়, ১৫ টাকার কলা ২০ টাকায়, ১১০ টাকার গাজর ১৪০ টাকায়, ৪০ টাকার মিষ্টি কুমড়া ৫০ টাকায়, ৬০ টাকার ওল ৭০ টাকায়, ৩৫ টাকার ঝিঙে ৪০ টাকায়, ১৮ টাকার শষা ৩০ টাকায়, ১২ টাকা আঁটি পালং, ৩০ টাকা আঁটি পুইশাক, ২৪ টাকার কদু ৪০ টাকায়, ৩৫ টাকার ফুল কপি ৫০ টাকায়, ২৫ টাকার বাঁধা কপি ৪০ টাকায় ও ২২ টাকার চিচিংগা ৩০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের নতুন হাটখোলায় বাজার করতে এসিছিলেন কোরাপাড়া গ্রামের রিক্সা চালক খোকন। তিনি আলু আর বেগুন কিনে ফতুর হয়েছেন। সংসারের আর কোন জিনিস তিনি কিনতে পারেননি। কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি রিক্সা চালিয়ে ২০০ টাকা আয় করেন। কাঞ্চননগরের শরিফুল ইসলাম জানান, বজারে কাচা তরিতরকারীর যে দাম তাতে সাধরণ মানুষের বেঁচে থাকার কোন উপায় নেই। বাজার নিয়ন্ত্রনে স্থানীয় প্রশাসনের ব্যার্থতায় শরিফুলের মতো অনেকেই ফুসছেন। ভুটিয়ারগাতি গ্রামের রবিউল ইসলাম জানান, গরিব ও মধ্যবিত্ত মানুষের কাছে আলু তরকারী সবচে বেশি সস্তা ছিল। কিন্তু সেই আলু এখন কিনতে হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ঝিনাইদহ কাঁচা বাজার কমিটির সভাপতি ও খাজা ভান্ডারের স্বত্বাধিকারী আব্দুল গফুর জানান, পাইকারী বাজারে কাচা পন্যের দাম কিছুটা নাগালের মধ্যে থাকলেও খুচরা বাজারে কিছুটা সহনীয় দরকার ছিল। এখন বাজার নিয়ন্ত্রন সংস্থা যদি ব্যবস্থা গ্রহন না করে তবে সাধারণ মানুষ কোথায় বিচার পাবে। আক্কাচ আলী নামে এক ক্রেতা অভিযোগ করেন, পাইকারী বাজারে ৩৫ টাকার বেগুন যদি খুচরা বাজারে ৬০ টাকায় বিক্রি হয় তবে ক্রেতারা তো ক্ষুদ্ধ হবেনই। তিনি বলেন আড়ৎ থেকে হামদহ ও আরাপুর বাজারে হয়তো কিছুটা দাম বৃদ্ধি হতে পারে তাই বলে তো প্রায় অর্ধেক লাভ করা অন্যায়। এ বিষয়ে ঝিনাইদহের মার্কেটিং অফিসার শরিফুল ইসলামের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে এ ভাবে দাম নিয়ন্ত্রন করা সম্ভব হয় না। তবে সরকার চাইলে পেঁয়াজ ও আলুর মতো দাম বেঁধে দিতে পারে। ফলে কাঁচা বাজার স্থানীয় ভাবে নিয়ন্তন করা সম্ভব হয় না।

  • রংপুরে বিএসটিআই’র মোবাইল কোর্টে জরিমানা

    রংপুরে বিএসটিআই’র মোবাইল কোর্টে জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে অদ্য ২৬-১০-২০২৩ খ্রিঃ তারিখে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে হোয়াইট ব্রেড (পাউরুটি) পণ্যের সিএম লাইসেন্স আছে বলে মিথ্যা তথ্য প্রদান করায় মেসার্স আসিফ বেকারি ও কনফেকশনারি, রেল ক্রসিং সংলগ্ন, আলমনগর, মহানগর, রংপুর -কে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০,০০০/- জরিমানা করা হয়।

    উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জান্নাত, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।