Blog

  • র‌্যার-১২’র অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

    র‌্যার-১২’র অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ ১৭.১০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ৯নং ওয়ার্ডের নওকৈড় বাজারস্থ মেসার্স মাষ্টার ট্রেডার্স জনৈক মোঃ রেজাউল করিম এর বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, সাং- নওকৈর, পোঃ ডিগ্রীরচর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮

  • উজিরপুরে ট্রলার ঘাট অবৈধ দখল মুক্ত করতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন

    উজিরপুরে ট্রলার ঘাট অবৈধ দখল মুক্ত করতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল)প্রতিবেদকঃ

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হারতা বন্দরে একমাত্র ট্রলার ঘাটটি অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করতে লিখিত অভিযোগ।

    জনস্বার্থে চান্দিনা ভিটি বাতিল করে ট্রলার ঘাট দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল মল্লিক। অভিযোগকারী এবং হারতা মৎস আঢ়ৎ সমিতির সভাপতি ও ইউপি সদস্য নরেন্দ্রনাথ বাড়ৈ জানান বরিশাল বিভাগের একমাত্র সাদা মাছের সর্ব বৃহৎ হারতা মাছ বাজার। উপজেলার জল্লা,ওটরা, সাতলা ও হারতা ইউনিয়নের শত শত ঘের ও বিল থেকে হাজার হাজার টন মাছ সেনের খালের মাধ্যমে হারতা উত্তর পাড় মাছ বাজারের ট্রলার ঘাটে মাছ নিয়ে আসে এবং ঐ ঘাট থেকেবাজারের কোটি কোটি টাকার মালামাল ওঠানামা করে । কিন্তু স্থানীয় ভূমিদস্য নামে খ্যাত অভিলাষ ও সিরাজ মিলে প্রশাসনকে ভুল বুঝিয়ে গিয়াস ও রুবেল দুটি চান্দিনা ভিটি লিজ নেন। পারে অভিলাষ ও সিরাজ মিলে হারতার রেস্টুরেন্ট ব্যবসায়ী মোহাম্মদ ওয়াহিদের কাছে ১৮ লক্ষ টাকায় বিক্রি করেন এবং ওয়াহিদ ২০২২ সালের জুন মাসে ঘাটলা দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেন। এতে বাজার কমিটি সহ স্থানীয়দের তোপের মুখে পারে ভবন নির্মাণের কাজ স্থগিত হয়ে যায়। কিছু দিন পরে হঠাৎ ভূমি দস্যুরা ট্রলার ঘাটতি দখল করে বিভিন্ন প্রকার ফল ও শাক সবজির দোকান সাজিয়ে পুরো ঘাটটি দখল করে নেয়। পরে দখলদারের কবল থেকে ঘাটটি পুন উদ্ধার করতে ইউপি চেয়ারম্যান অমল মল্লিক জেলা প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ, উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। দখলের বিষয় ওয়াহিদ জানান,আমি অভিলাষ ও সিরাজের মাধ্যমে ১৮ লক্ষ টাকায় রুবেল ও গিয়াসের দুটি চান্দিনা ভিটি ক্রয় করিয়াছি,সেখানে ভবন তুলতে গেলে স্থানীয়রা বাধা দিলে আমি কাজ স্থগিত রাখি।হারতা মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি সদস্য নরেন্দ্রনাথ বাড়ৈ জানান, প্রতি বছর মাছ বিক্রি মৌসুমে প্রতি দিন দুই থেকে তিন কোটি টাকার মাছ বেচা কেনা হয়।অধিকাংশ মাছ নৌকা যোগে ট্রলার ঘাট থেকে বাজারে আসে কিন্তু দখলদারা ঘাটটি দখল করে রাখায় এখান থেকে মাছ উঠানো যাচ্ছে না। এতে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। হারতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনীল বিশ্বাস বলেন, এ ঘাটটি শত শত বছর ধরে বিল অঞ্চলের মানুষ ধান,শাক সবজি মাছ সহ কৃষি পণ্য এখানে উঠানামা করে আসতেছিল।কিন্তু উজিরপুর উপজেলা ভূমি অফিসের একদল অসাধু কর্মকর্তার মাধ্যমে চান্দিনা ভিটির ডি,সিআর কেটে নিয়ে যায়। এ বিষয়ে ভূমি অফিসের সার্ভেয়া জালাল আহমেদ বলেন,চান্দিনা ভিটি আমার পূর্ববর্তী কর্মকর্তারা দিয়ে গেছেন এ বিষয়ে আমি কিছু জানি না। উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কে,এম ইসমাম এর কাছে চান্দিনা ভিটি বাতিলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, একমাত্র জেলা প্রশাসক বাতিল করতে পারেন।অবৈধ ভাবে কিছু হলে তদন্ত করে দেখা হবে।

  • কুমিল্লায় র‍্যাবের অভিযানে  ১০ কেজি গাঁজা’সহ  মাদক কারবারি  আটক

    কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা’সহ মাদক কারবারি আটক

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাঘবের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা’সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
    আটকরকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ছাওয়ালপুর গ্রামের মৃত সুবা মিয়া’র ছেলে মো:জহির ।

    শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব- ১১ সি পি সি- ২ এর কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম।

    র‍্যাবের অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

    উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা রেব -১১ সি পি সি -২ এ র কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম।

  • আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই ওলি খান ও সেলিম হাওলাদার

    আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই ওলি খান ও সেলিম হাওলাদার

    বি এম মনির হোসেনঃ-

    ২৭শে অক্টোবর শুক্রবার সকালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি,বটতলা নামক স্হানে বাই সাইকেল ও ইজিবাইক চালানো অবস্থায় দূর্ঘটনা হয়। ইজিবাইক টি আগৈলঝাড়া থেকে মোহন কাঠি যাওয়ার পথে বটতলা শাখা রোড দিয়ে হঠাৎ করে আগৈলঝাড়া টু মোহনকাঠি সড়কে বাই সাইকেলটি চলে আসে তার পর ইজিবাইকের সামনে এসে পড়ে বাইসাইকেল চালক মোঃ ওলি খান (১২)পিতা মোঃ জাহাঙ্গীর খান। বাই সাইকেলের চালক ওহি খান ঘটনাস্থলে গুরুত্বরো আহত হন এবং ইজি বাইক চালক অমূত মধু (৩৫) ও স্থানীয় লোকজন ওহিকে গৈলা সরকারী হাসপাতালে নিয়ে যায় কর্মরত ডাক্তার ওহিকে মৃত বলে ঘোষনা করেন। এ বাপারে থানায় একটি মামলা দায়ের করেন ওহির মা। ইজিবাইক চালক ও ইজি বাইকটি থানায় হস্তারন্ত করা হয়। অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর নামক স্থানে ২৬মে অক্টোবর(বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটের দিকে অজ্ঞাতনামা একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোঃ সেলিম হাওলাদার(৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহাতের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর সিহিপাশা গ্রামে। নিহতের বাবার নাম আব্দুর রহমান হাওলাদার।নিহতের পরিবার ও রাজৈর থানা হাইওয়ে পুলিশের সূত্র থেকে জানা যায় রাত আনুমানিক ১১:৩০মিনিটে দিকে টাঙ্গাইল থেকে বরিশাল আসার পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পরিবারকে খবর দেওয়া হলে পরিবারের লোকজন গিয়ে নিহতের লাশ গ্রহণ করেন।

  • বরগুনা জেলার রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার  নির্বাচন সম্পন্ন

    বরগুনা জেলার রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন সম্পন্ন

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনা জেলার রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন ২০২৩ ইং সম্পন্ন হয়েছে ২৭ শে অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় তালতলী কারিতাস কার্যালয়ের সিনিয়র অডিটর (অব:)মি:মংখেহাং চৌধুরী এর সভাপতিত্বে উক্ত কমিটির সম্পন্ন করা হয় সভাপতি মি:মংখেলা তালুকদার এবং সাধারণ সম্পাদক মংচিন থান নির্বাচিত হয়েছেন,অন্যান্য কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মি:মংথিনজো,সহ-সভাপতি মি:চোথয়ফু মাতুব্বর,সহ সাধারণ সম্পাদক মি:চানমং তালুকদার,কোষাধক্ষ্য মি:মংনানটসে,দপ্তর সম্পাদক মি:উওয়েনমং, সাংগঠনিক সম্পাদক মি:ধলুশে,ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মি:থুইমংশে (বুওয়াশে), শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মি:অংতেন,তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিসেস চান্দা ওয়েন,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মিসেস এমেন,নির্বাহী সদস্য তিনজন যথাক্রমে মি:উতেন, মি:মংচান ওয়েন ও মি:মংমং প্রমূখ।উল্লেখিত ব্যক্তিরা রখাইন সমাজ উন্নয়ন সংস্থার দুই বছর দায়িত্ব পালন করবেন,নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অডিটর( অব:)মি:মংখেহাং চৌধুরী ও মি:অংথান তালুকদার।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • তারুণ্যের নলছিটির প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

    তারুণ্যের নলছিটির প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি উপজেলার তরুণদের নেতৃত্বে পরিচালিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ অনুষ্ঠান এবং কো কারিকুলার অ্যাক্টিভিটির উপর প্রতিযোগিতা সমূহের বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরন করা হয়েছে ।

    আজ সকালে নলছিটি পৌরসভার পুরাতন বাজার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাতের সঞ্চালনায় ও সিরাজুল ইসলামের কুরআন তিলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও কনভেনর মোঃ খালেদ সাইফুল্লাহ সভাপতিত্ব করেন।

    এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কো কনভেনর মাহবুব তালুকদার, সুবিদপুর ইউনিয়নের সমন্বয়ক আরিফুল ইসলাম আকাশ, মোল্লারহাট ইউনিয়নের সমন্বয়ক নাঈম মল্লিক, সৈয়দ লিওন, সাইফ সাঈদ প্রমুখ ভলান্টিয়ার

    অনুষ্ঠানে তারুণ্যের নলছিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বই পড়া প্রতিযোগিতা, ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা ও লেখালেখি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেওয়া হয়৷

  • উজিরপুরে গাঁজা সহ দুইজন গ্রেফতার

    উজিরপুরে গাঁজা সহ দুইজন গ্রেফতার

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ

    বরিশালের উজিরপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

    ২৬ অক্টোবর বৃহস্পতিবার রাত নয়টায় উজিরপুর মডেল থানার এস আই মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মুন্সী বাড়ির মোঃ শাহিন হাওলাদারের ছেলে মোঃ শাওন হাং (১৯) ও একই বাড়ির মোঃ সায়েম সরদার এর  পুত্র মোঃ মুবিন সরদার (২০)  কে ৪৫ গ্রাম  গাঁজা সহ  গ্রেফতার করা হয়।

    থানা  সুত্রে জানা যায়,  মুন্ডপাশা গ্রামের হাওলাদার বাড়ি সংলগ্ন ইটের রাস্তার উপর থেকে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। উক্ত মাদক কারবারিরা বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে থাকে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন,পুরো উজিরপুরকে মাদক মুক্ত করতে আমাদের এ অভিযান সর্বদা অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে উজিরপুর থানার এসআই মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।২৭ অক্টোবর শুক্রবার আদালতে প্রেরন করলে বিচারক জেল হাজতে প্রেরণ করেন।

  • বিএনপি-জামায়াতের এ সমাবেশকে ঘিরে দেশবাসীর মনে নানারকম আশংকা সৃষ্টি হয়েছে-ডা. দীপু মনি

    বিএনপি-জামায়াতের এ সমাবেশকে ঘিরে দেশবাসীর মনে নানারকম আশংকা সৃষ্টি হয়েছে-ডা. দীপু মনি

    নাজিম উদ্দিন রানাঃ লক্ষ্মীপুর:
    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা দেশ এবং জাতির অর্জনকে ম্লান করার জন্যই সমাবেশের ডাক দিয়েছে।
    বিএনপি তাদের কর্মীদের বলেছে, সমাবেশে আসার আগে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। তার মানেই বিএনপি সমাবেশে সহিংসতা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। বিএনপি-জামায়াতের এ সমাবেশকে ঘিরে দেশবাসীর মনে নানারকম আশংকা সৃষ্টি হয়েছে।
    শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজর ৬ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে।
    মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তি, প্রগতি আর উন্নয়ন হাতে হাত ধরে চলে। তাই জনগণের জানমাল রক্ষার সার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও রাজপথে থাকবে। যাতে করে বিএনপি কোন প্রকার অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ হোসাইন ও রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আমানত হোসেন প্রমুখ।
    পরে রায়পুর আলীয়া মাদ্রাসার ৪ তলা নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। বিকেল ৫ টার দিকে মার্চেন্ট একাডেমিতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

  • উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিবেদকঃ
    বরিশাল জেলার উজিরপুরে সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
    ২৭ অক্টোবর শুক্রবার বিকেল চারটায় পূর্ব ধামসর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে উজিরপুর মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউপি সদস্য আশ্রাব আলী রাড়ীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রুপায়ন সাংস্কৃতির সংঘের সাধারণ সম্পাদক উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, বিশিষ্ট সমাজসেবক বাবুল হোসেন খান,রুপায়ন সাংস্কৃতিক সংঘের সংগঠনিক সম্পাদক ও সমাজসেবক সাইদুর রহমান ইকবাল,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক মুন্না,বক্তব্য রাখেন উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের, সদস্য মোঃ ইসমাইল হোসেন, মোঃ সাদ্দাম হোসেন,জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ সবুজ হাওলাদার। প্রতিষ্ঠানটি জানায় ২০১৯ সালের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ যাবৎ ৩৬৯ জন রোগীকে ফ্রিতে রক্ত দান করেন। ভবিষ্যতেও মানুষের কল্যালে সেচ্ছায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা (SPAR)  মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা (SPAR) মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    ফুলবাড়িয়া প্রতিনিধিঃ শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা (SPAR) মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাধাকানাই ইউনিয়নে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ২০টি প্রতিষ্ঠান থেকে ৩য় থেকে দশম শ্রেণির ৯৯৫ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক দয়ার বাজার শাখা ব্যবস্থাপক ও SPAR প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ মন্ডল, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভাপতি সারোয়ার আলম রোকন তরফদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইয়েদুর রহমান ও স্পারের সদস্যবৃন্দরা।

    SPAR প্রতিষ্ঠাতা সভাপতি বলেন ২০০৮ সালে প্রতিষ্ঠা পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০২৩ সাল পর্যন্ত শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৫বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে। এছাড়াও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, পবিত্র রমজান মাসে ঈদ সামগ্রীসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করে থাকে রঘুনাথপুর ছাত্র উয়ন্নয় সংস্থা (SPAR) এছাড়াও হল সুপারের দায়িত্ব পালন করেন, SPAR এর সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তুফা।

    পরীক্ষা শেষে (SPAR) এর সভাপতি আসাদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুলা আল মারুফ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে এলাকার শিক্ষার মান উন্নয়ন ও লেখাপড়ায় আগ্রহ তৈরি কল্পে রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা (SPAR) বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এসময় গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাকালীন সময়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।