Blog

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

    মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েল মোটরের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টে ওমর ফারুক বেল্লাল (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দেবনগড় ইউনিয়নের গনিপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের মশিবুল ইসলামের ছেলে।

    ইউপি সদস্য মোঃ বসিরুল আলম বিদ্যুৎ স্পৃষ্টের বিষয়টি নিশ্চিত করে জানান, বেল্লালের বসত বাড়ির টিউবওয়েল মোটরের তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

    এদিকে দেবনগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, নিহত ওমর ফারুক নামাযী ছেলে ছিল। নামায পড়ার উদ্দেশে বাড়ীতে গোসল করতে গেলে টিউবওয়েল মোটরের তার ছেঁড়া দেখে তা মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। মৃত যাওয়া ওমর ফারুক বোদা ময়নাগুড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি আরোও বলেন, ঘটনাটি দুপুর দেড় টার দিকে ঘটেছে।

    এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশটি দাফন করা হয়েছে কিনা বা কখন ঘটনাটি ঘটেছে রাত পৌনে ৭টার দিকে জানতে চাইলে তিনি বলেন, আমার ফোর্স ঘটনাস্থলে গিয়েছেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম ।

  • পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু ; শোকাহত পরিবারের পাশে জাপানেতা মোস্তফা

    পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু ; শোকাহত পরিবারের পাশে জাপানেতা মোস্তফা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছার লতার হানিরাবাদে পানিতে ডুবে গিয়ে আরিফা আক্তার (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বসতবাড়ি সংলগ্ন পুকুরে পড়ে গিয়ে এ করুণ মৃত্যু হয়। মৃত কিশোরী লতা ইউনিয়ন জাতীয় পার্টীর সাধারণ সম্পাদক আব্দুল গনি গাজীর মেয়ে। পরিবারের পাশে থেকে সমবেদনা জানিয়েছেন জাপার সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য ও খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। এদিকে বৃহস্পতিবার বিকালে জাপা নেতার বাড়িতে গিয়ে শোকাহত পরিবার কে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় জাপার সদস্য ও খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা জাপার সভাপতি গাজী আব্দুস সামাদ, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, লতা ইউনিয়ন জাপার সাবেক সভাপতি মোস্তফা গাজী, কপিলমুনি ইউনিয়ন জাপার সভাপতি সরদার ফরিদ আহমেদ, লতা ইউনিয়ন জাপার সভাপতি ও সাংবাদিক কৃষ্ণ রায়, সহ-সভাপতি হাসেম ঢালী, মৃণাল বিশ্বাস, উপজেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, জাপানেতা মীর ওসমান গনী, দেবাশীষ সানা, পৌর যুবসংহতির যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম, নাজিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক তপন সরদার, দপ্তর সম্পাদক অলোকেশ ঢালী, উত্তম রায়, ক্ষিতীশ মন্ডল, সুনিল মন্ডল, জ্যোতিষ মন্ডল, আবুল সরদার, আজিজুল গাজী, মাহমুদুর রহমান, পাভেল গাজী, সজিব রায় ও অপু রায়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছা ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    পাইকগাছা ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    ফিলিস্তিনির শিশু ও নারী সহ বেসামরিক মানুষের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মাসজিদুল আকসা মুক্ত করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাইকগাছা উপজেলা ও পৌরসভা ইমাম পরিষদ। শুক্রবার জুম্মাবাদ বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করে পৌরসভা মাঠে সমবেত হয় ধর্মপ্রাণ মুসল্লী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে ইমাম পরিষদের সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রইসুল ইসলামের সঞ্চালনায় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুর রব, মাওলানা শামসুদ্দিন আহমেদ, আশিকুজ্জামান, গোলাম মোস্তফা, ইব্রাহিম খলিল, মুফতি আহমদ আলী, হাফেজ সাঈদুজ্জামান, মাওলানা আব্দুর রাকিব, গোলাম রব্বানী, আতাউল গণি ওসমানী, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুল ইসলাম, সাকিব রাহাত, জামাল উদ্দিন ফারুকী ও হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।

  • নড়াইলে শুরু হয়েছে ফুল চাষ দেখতে প্রতিনিয়ত ছুটে আসছে ফুল প্রেমি দর্শকেরা

    নড়াইলে শুরু হয়েছে ফুল চাষ দেখতে প্রতিনিয়ত ছুটে আসছে ফুল প্রেমি দর্শকেরা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ঃ

    নড়াইলে ফুল চাষ শুরু হয়েছে। আড়াই একর জমিতে ফুল চাষ করে সকলের নজর কেড়েছেন ফুল ব্যবসায়ী আলামিন।ফুলের এই সমারোহ দেখতে প্রতিনিয়ত ছুটে আসছে ফুল প্রেমি দর্শকেরা।

    নড়াইল সদর উপজেলার কৃষকেরা বিভিন্ন ফসলে উদ্বুদ্ধ হলে ও ফুল চাষ একেবারেই ছিল না। কিন্তু এ বছর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আলামিন মোল্যা আড়াই একর জমিতে ফুল চাষ করেছেন। সেখানে গালভেরা, রজনীগন্ধা, গোলাপ সহ বিভিন্ন জাতের ফুলের চাষ হচ্ছে। সে নিজে এক জন ফুল ব্যবসায়ী।ফুল ব্যবসায়ী হিসাবে তিনি ফুল চাষ লব্ধ করেছে।তিনি ফুল চাষে তত্ত্ব – উপাত্ব জানেন এবং সেই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার সাথে নিয়মিত পরামর্শ প্রদান করছেন।

    ফুলচাষী আলামিন মোল্যা বলেন, আমি এ বছর প্রথম বারের মত ফুল চাষ করেছি। আশা করছি লাভবান হব৷ ইতিমধ্যে অনেক ফুল বাজারে বিক্রি হয়েছে।ফুল বাগানে ৬ থেকে ৮ জন শ্রমিক কাজ করেন। এরা সকালে ফুল কাটেন এবং সারাদিন পরিচর্চা করেন।

    এ বিষয়ে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্ত রোকনুজ্জামান বলেন, আলামিনের এই ফুল চাষকে কিভাবে আরো বেগমান করা যায় সকলকে ফুল চাষে আগ্রহী করা যায়, সেই বিষয়ে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। নড়াইলে যেমন অনন্য ফসলে যথেষ্ট অগ্রসর হয়েছে ফুল চাষে ও ভবিষ্যত দিনগুলোতে আরো বেশি অগ্রসর হবে। তার দেখাদেখি জেলায় ফুল চাষ সম্প্রসারিত হবে সেই আশা বাদ ব্যক্ত করি।

  • রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট: অতিরিক্ত টোল আদায় ও নির্ধারিত সময়ে ফেরি না ছাড়ার অভিযোগ

    রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট: অতিরিক্ত টোল আদায় ও নির্ধারিত সময়ে ফেরি না ছাড়ার অভিযোগ

    এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের শরনখোলায় রায়েন্দা ও মাছুয়া ফেরিতে যানবাহন পারাপারে অতিরিক্ত টোল আদায় ও নির্ধারিত সময়ে ফেরি না চালানোর অভিযোগ উঠেছে ইজারাদের বিরুদ্ধে। যার ফলে ভোগান্তি পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। ভোগান্তি থেকে রক্ষা পেতে নির্ধারিত সময়ে ফেরি চলাচল ও সড়ক বিভাগের নির্ধারিত টোল আদায়ের দাবি জানিয়েছেন ফেরির যাত্রীসহ যানবাহন চালকরা। তবে সড়ক বিভাগ বলছে নির্ধারিত টোলের অতিরিক্ত আদায়ের কোন সুযোগ নেই। অতিরিক্ত টাকা নিলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানাযায়, খুলনা বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা ও বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মানুষের যাতায়েতের সুবিধার জন্য ২০২১ সালের ১০ নভেম্বর বলেশ্বর নদীতের ফেরি চলাচল শুরু হয়। তখন দুই এলাকার সংসদ সদস্যগণ এই ফেরি উদ্বোধন করেন। পিরোজপুর সড়ক বিভাগের কাছ থেকে দরপত্রে অংশগ্রহনের মাধ্যমে ২০২৩ সালের ৭ আগস্ট থেকে পরবর্তী তিন বছরের জন্য ১১ লক্ষ টাকায় মেসার্স তালুকদার স্টোর নামের একটি প্রতিষ্ঠান ফেরিঘাটটি ইজারা নেয়।
    মাছুয়া ফেরিঘাট থেকে সকাল ৮টা, বেলা ১১টা এবং দুপুর ২ টায় এবং রায়েন্দা ঘাট থেকে সকাল ৯টা, দুপুর ১২ টা এবং বিকেল ৪টায় ফেরি চলাচল করবে। কিন্তু সরেজমিনে ঘুরে জানাযায় বেশিরভাগ দিনে নির্ধারিত সময়ে ফেরি চলাচল করে না। ফেরিতে যানবাহনের নির্ধারিত টোলের চেয়ে ৪ থেকে ৫ গুণ টোল আদায় করছে ইজারাদার। কোন কোন ক্ষেত্রে ১০ গুনেরও বেশি টোল আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যানবাহন চালকরা জানান, সিএনজিচালিত অটোরিকশার নির্ধারিত টোল ১৫ টাকার স্থলে ১২০ থেকে ১৩০ টাকা নেওয়া হচ্ছে। মোটরসাইকেলের নির্ধারিত টোল ৫ টাকার স্থলে ২০ থেকে ২৫ টাকা নেওয়া হচ্ছে। অন্যান্য যানবাহন থেকেও বাড়তি টোল আদায় করা হচ্ছে। ফেরির যাত্রী সোহরাফ হাওলাদার বলেন, একদিন আসে তিন ট্রিপ দেয়, আবার দুইদিন পরে কয় ফেরি নষ্ট হয়েছে। এতদিন ছাড়ত ৬টায়, এখন আবার কয় ৮টায় ছাড়বে। কিন্তু যাত্রী ও চালকরা তো আসবে ৬টায়। মঠিবাড়িয়া এলাকার অটো ভ্যান চালক হারুণ অর রমীদ বলেন, প্রতিমাসে কয়েকবার মঠবাড়িয়া থেকে অটোতে আসতে হয় রায়েন্দায়। ফেরি চালুর প্রথম দিকে নিত ৫০ টাকা। কিছুদিন পরে ৭০ টাকা, এখন নিচ্ছে ১২০ টাকা। শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) ২য় বর্ষের তনিমা আক্তার শিক্ষার্থী বলেন, ফেরির সব থেকে বড় সমস্যা হচ্ছে সময় ঠিক থাকে না। এখানে এসে রোদের মধ্যে দাড়িয়ে থাকতে হয়। অনেক সময় আমরা সামান্য টাকা নিয়ে আসি, ৫০ টাকা দিয়ে ট্রলারে পাড় হওয়ার মত সুযোগ আমাদের থাকে না। যার ফলে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয়। মোটরসাইকেল চালক রিয়াজুল ইসলাম বলেন, ফেরি অনেক সময় আগে ছেড়ে দেয়, আবার অনেক সময় আছে যে, ১২ টায় ছাড়ার কথা থাকলে ছাড়ে দেড়টায়। এছাড়া মোটরসাইকেল পাড়াপাড়ে ৫ টাকা টোল থাকলেও, ফেরিতে আমাদেরকে ২০ টাকা অনেক সময় ৩০ টাকাও দিতে হয়। আমরা চাই নির্ধারিত সময় ফেরি চলাচলের পাশাপাশি সরকারি নির্ধারিত টোল আদায় করা হোক। তাইলেই আমরা এই ফেরির সুবিধা ভোগ করতে পারব। শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার জন্য ফেরি অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। কিন্তু ইজারাদার ইচ্ছেমত ফেরি চালাচ্ছে। তাছাড়া টোল বেশি আদায় করছে। ফেরির সুবিধা মানুষকে দিতে হলে, ইজারাদারের জুলুম বন্ধ করার দাবি জানান তিনি। ফেরির ইজাজাদার মেসার্স তালুকদার স্টোরের স্টোরের পক্ষে সাদ্দাম হোসেন বলেন, আসলে ফেরিতে কোন যানবাহনের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হয় না। নষ্ট বা যান্ত্রিক ত্রুটি থাকলে, ফেরি চলাচলের সময় হেরফের হয়। পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের কোন অভিযোগ আমার কাছে নেই। যদি অভিযোগ পাই তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। যাত্রীদের সতর্ক হওয়ার জন্য দুইপাশের ঘাটে এবং ফেরিতে সরকার নির্ধারিত টোলের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

  • বাগেরহাটে ফকিরহাট পিলজংগে আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    বাগেরহাটে ফকিরহাট পিলজংগে আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ পিলজংগ ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকাল চারটায় এ সম্মেলন বালিয়াডাংগা মহাম্মদিয়া এবতেদায়ী মাদ্রাসা প্রাংগনে অনুষ্ঠিত হয়।
    সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক শেখ আব্দুল গফফার। উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য মল্লিক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ধর এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মহব্বত ঢালী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমরেশ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কওসার আলী ফকির, কোষাধ্যক্ষ সরোয়ার হোসেন ও মৎস্যজীবি লীগের সদস্য সচিব সহাদেব বিশ্বাস, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অন্জন দে ও সাধারণ সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি শেখ আ: সবুর। সম্মেলনের দ্বিতীয় পর্বে শেখ শহীদুল্লাহকে সভাপতি ও শেখ ফিরোজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

  • বাগেরহাটে রামপালে ওয়ারেন্টভূক্ত তিন আসামী গ্রেফতার

    বাগেরহাটে রামপালে ওয়ারেন্টভূক্ত তিন আসামী গ্রেফতার

    এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার ওয়ারেন্টভূক্ত তিন জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার ঝালবাড়ি গ্রামের জমির মোল্লার ছেলে রাকিব মোল্লা (২৭), মাদারদিয়া গ্রামের জালাল শেখে ছেলে লালমিয়া শেখ (৩৪) ও গৌরম্ভা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে নাহিদ আকুন্জি (৩০)।
    রামপাল থানা পুলিশ বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে। বুধবার (২৬ অক্টোবর ) আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

  • নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য রাখছেন এসপি সাদিরা খাতুন

    নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য রাখছেন এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯:৩০ মিনিটের সময় পুলিশ লাইনস্ ড্রিলশেডে সেপ্টেম্বর/২০২৩ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
    কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন র্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন তাদের এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। সকল পুলিশ সদস্যকে এক হয়ে জনগণ ও দেশের কল্যাণ এর জন্য কাজ করে স্মার্ট পুলিশ গঠনে যথাযথ দায়িত্ব পালত করতে নির্দেশ প্রদান করেন। অত:পর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন। এছাড়া মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোন স্থানে পানি জমতে না দেয়া এবং মশা নিধক স্প্রে করতে বলেন।

    তিনি কল্যাণ সভায় অবসরজনিত কারণে বিদায়ী ০৪ জন পুলিশ সদস্য ১. পুলিশ পরিদর্শক(সঃ) মোঃ হাফিজুর রহমান শেখ, ২.কনস্টেবল মোঃ আবু জাফর, ৩. কনস্টেবল মোঃ তারিকুজ্জামানকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ওয়ারেন্ট তামিলকারী শ্রেষ্ঠ অফিসার
    হিসেবে লোহাগড়া থানার
    এসআই(নিঃ) সুমন হাওলাদার, লোহাগড়া থানার এএসআই(নিঃ)
    মোঃ শাহাবুর রহমান, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এএসআই(নিঃ) মোঃ সেলিম মুন্সি, সেরা ওয়াচার ডিএসবির কনস্টেবল মোঃ তরিকুল ইসলাম এবং শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে টিএসআই জসিম রানাকে ক্রেস্ট প্রদান করেন।

    কল্যাণ সভায় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রনব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) এস কে আবদুল্লাহ আল সাইদ, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • নড়াইলের পল্লীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

    নড়াইলের পল্লীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

    উজ্জ্বল রায়.নড়াইল জেলা প্রতিনিধিঃ

    নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন দোয়া মল্লিকপুর গ্রামের ভ্যানচালকের বাকপ্রতিবন্ধী ১৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মৃত শাহজাহান শেখ এর ছেলে মিটু শেখ( ৫০) কে আটক করেছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন।
    গত (২৬ অক্টোবর) বৃহস্পতিবার সকালে এই ধর্ষণের ঘটনা ঘটে । ওই ধর্ষিতা শিশুর বাবা সাংবাদিকদের জানান, উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের মুদি দোকান্দার মিটু তার বাক প্রতিবন্ধি শিশু মেয়েকে পানির কলস নিয়ে দেওয়ার কথা বলে হাত ধরে টেনে নিয়ে যায় দোকানের সাথে পরিত্যক্ত বাড়ির পাশে নিয়ে তার শিশু মেয়েকে তাকে ধর্ষণ করে।

    আমার মেয়ে কে কান্না করতে দেখে তার কাছে কি হয়েছে জানতে চাইলে সে ঘটনার কথা তাকে খুলে বলে।

    এবিষয়ে ওই শিশুর ভাবি শিশুর মুখের কথা শুনে কি হয়েছে ধর্ষকের সাথে তা সাংবাদিকদের জানিয়ে দেন।

    এরপর লোহাগড়া থানায় ফোন করে জানালে এসআই সুকুর,ও এসআই সৈয়দ আলী অভিযুক্ত মিটু শেখকে আটক করে থানায় নিয়ে আসে।

    এরপর ওই শিশুকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

    পরবর্তীতে মেডিকেলের জন্য ওই শিশুকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

    এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দীন জানান
    অভিযুক্ত মিটু শেখকে আটক করা হয়েছে, এবং মামলার প্রস্তুতি চলছে।

  • র‌্যার-১২’র অভিযানে ১২৭ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

    র‌্যার-১২’র অভিযানে ১২৭ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ২৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ ১১.৪০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রাধানগর গ্রামস্থ ময়দা মিলের সামনে বগুড়া টু পাবনাগামী পাঁকা রাস্তায়”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৭ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইলও নগদ ৯০০/-(নয়শত) টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ সরোয়ার হোসেন @ ছারোয়াল (৩২), পিতা-মৃত দুদু মিয়া, মাতা-আঞ্জুয়ারা বেগম, সাং-পানিয়াল, ইউনিয়ন-আওলাই, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    মোহাম্মদ ইলিয়াস খান-

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮