Blog

  • রংপুরে  সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের  মিলনমেলা ও পাঠক সমাবেশ

    রংপুরে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের মিলনমেলা ও পাঠক সমাবেশ

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।
    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবি-লেখক মিলনমেলা ও পাঠক সমাবেশ রংপুর ২০২৩ গতকাল অনুষ্ঠিত ।
    গত ২৭ অক্টোবর শুক্রবার উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ সমাবেশ ও কবি -লেখক মিলন মেলা অনুষ্ঠিত হয় ।
    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক এই কবি-লেখক, পাঠক মিলনমেলার প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বিশিষ্ট লেখক মোঃ আবু বকর সিদ্দীক, দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুর এর আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশিদ।
    দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি আব্দুল মান্নান।
    দুই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক ও বাচিক শিল্পী সাবেক সচিব শওকত আলী, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর উপদেষ্টা অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, লেখক ও গল্পকার সড়ক বিভাগ রংপুর এর নির্বাহী প্রকৌশলী সাজিদ রহমান, কবি-লেখক সংগঠক ও সাংবাদিক বদরুদ্দোজা বুলু, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর নির্বাহী সভাপতি কবি শরীফ আহমাদ, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক কবি-লেখক নাজিরা পারভীন , কবি খেয়ালী মোস্তফা,সৈকত আইটি এন্ড মিডিয়া পয়েন্ট নাটোরের চেয়ারম্যান বিশিষ্ট লেখক কবি জুনায়েদ আহমেদ সৈকত, কবি-লেখক কণ্ঠশিল্পী আহসানুল হাবীব মন্ডল, ঘোড়াঘাট সাহিত্য প্রেমি লেখক পরিষদের সভাপতি কবি আব্দুল হাদী, কবি-লেখক এটিএম মোর্শেদ, কবি-লেখক ওয়াসিম আহমেদ শান্ত, কবি-লেখক শিক্ষানুরাগী অতুল চন্দ্র সাহা, কবি-লেখক ডাঃ ইকবাল হোসেন, কবি লেখক ও সাফল্যের বর্ষসেরা সংগঠক ধ্রুবক রাজ ।
    দুই পর্বে সভাপতিত্ব করবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি কবি লেখক সংগঠক ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী।
    স্বাগত বক্তব্য রাখবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লেখক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন।
    এবছর নিবেদিত কাজের স্বীকৃতি স্বরুপ আট জেলার গুণী মানুষ সাহিত্য, সাংবাদিকতা, সমাজ সেবা, জেলার সেরা সংগঠক, উদীয়মান তরুণ লেখক সহ মোট ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
    এছাড়াও সাফল্য পরিবারের বর্ষসেরা সংগঠকের সম্মাননা পেলেন কবি-লেখক, গিতীকার সুরকার সঙ্গীতশিল্পী আহসানুল হাবিব মন্ডল, কবি -লেখক সংগঠক ধ্রুবক রাজ।
    কবি-লেখক, পাঠক মিলনমেলায় সাফল্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি আব্দুল মান্নান ।
    অনুষ্ঠানটি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আগত দুই শতাধিক লেখক পাঠকদের নিয়ে এ মিলনমেলা বসেছিলো । কবিতা পাঠ, সঙ্গিত, কৌতুক, আড্ডা,মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন।
    কবিতা পাঠ করেন কবি জুনায়েদ আহমেদ সৈকত,
    কবি ওয়াসিম আহমেদ শান্ত, কবি মহসিনা খাতুন, কবি ইয়ামিন বসুনিয়া, কবি ডাঃ ইকবাল হোসেন,কবি অতুল চন্দ্র সাহা, কবি ফজলে এলাহী,কবি ধ্রুবক রাজ, , কবি সুফিয়া মন্ডল, ,কবি মন্জুয়ারা লাকী, কবি আব্দুল হাদী, কবি খেয়ালী মোস্তফা, কবি মুক্তা বকুল , কবি এটিএম মোর্শেদ,কবি ধ্রুবক রাজ,কবি নাহিদা ইয়াসমিন,কবি মনিরা পারভীন পপি, কবি শরীফ আহমাদ, কবি মনিরা সিরাজ সাথী, কবি নাজিরা জাহান, কবি আমিরুল ইসলাম কবির, কবি মাসুদ রাণা,কবি আব্দুল লতিফ, কবি বদরুদ্দোজা বুলু, কবি সাহেদ ফারসি,কবি ফরিদুল ইসলাম, কবি আব্দুর রাজ্জাক,কবি আক্তারুজ্জামান সুলতান, কবি আহসান হাবিব রবু কবি মুসাফা আক্তার বানু,,কবি আহসানুল হাবীব মন্ডল, কবি অহিদুল ইসলাম, কবি এসএম শহীদুল ইসলাম, ছড়াকার মতিয়ার রহমান, কবি আতাউর রহমান লিটন , কবি রাজ্জাক দুলাল,কবি হাবিবুল্লাহ বিশ্বাস, কবি ফিরোজ কবির,কবি জাকারিয়া প্রমুখ।
    প্রধান অতিথি দ্বয় তাদের বক্তব্যে বলেন সাহিত্য সংগঠন গুলোর মধ্যে অনন্য ভুমিকা রেখে চলেছে রংপুরে প্রতিষ্ঠিত সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ তারা প্রতিবছর দুটি করে বিশেষ আয়োজন ও নিয়মিত সাহিত্য আসর চালিয়ে সকলের দৃষ্টি কেড়েছে। সাফল্য প্রকাশনী থেকে প্রকাশীত বইগুলো এবং সাফল্য ম্যাগাজিন সমাজ প্রগতিতে নিশ্চয়ই প্রভাব ফেলবে। নতুন নতুন সাহিত্য সেবী সৃষ্টিতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ উল্লেখযোগ্য ভুমিকা রেখে চলেছে রংপুর বিভাগ সহ দেশের সব অঞ্চলে সকলেই সাফল্য সাহিত্য পরিবারের সাফল্য কামনা করেন।

  • রংপুরে জামাত বিএনপি’র ডাকা হরতালে প্রভাব পড়েনি

    রংপুরে জামাত বিএনপি’র ডাকা হরতালে প্রভাব পড়েনি

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি
    বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রংপুরে তেমন কোনো প্রভাব পড়েনি। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কিছু দোকানপাটও খুলতে দেখা গেছে। তবে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

    রোববার ভোর থেকে দশটা পর্যন্ত রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকাল পৌনে ৭টায় কু‌ড়িগ্রাম এবং সোয়া ৭টায় বু‌ড়িমা‌রি লোকাল ট্রেন রংপুর রেলস্টেশন ছে‌ড়ে গে‌ছে।

    পরিবহন শ্রমিক ও মালিকরা বলছেন, বাস চলাচলের সিদ্ধান্ত রয়েছে। এ কারণে ভোর থেকে কাউন্টার খোলা রাখা হয়েছে। কিন্তু হরতালের কারণে দূরপাল্লার যাত্রীরা কাউন্টারে আসছেন না।

    একই চিত্র দেখা গেছে রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালে। সেখান থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূরপাল্লার যাত্রী সংকট কেটে যাবে বলে মনে করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

    এদিকে সকাল থেকে হরতাল শুরু হলেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, দলীয় কার্যালয় এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

    ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে হালকা যানবাহন চলাচল। তবে সড়কে অন্যান্য দিনের মতো যানবাহনের চাপ নেই। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, আন্তঃজেলাসহ সব রুটেই গাড়ি চলাচল করবে। আমাদের পরিবহন মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করেনি। তবে যাত্রী সংকট রয়েছে।

    রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বলেন, হরতালে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাইনি।

  • মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে পবিত্র ফাতেহা, ই, ইয়াজদাহুম পালিত

    মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে পবিত্র ফাতেহা, ই, ইয়াজদাহুম পালিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি,
    ১১ রবিউস সানী ফাতেহা-ই-ইয়াজদাহম। ফাতেহার অর্থ মহান ওলী আউলিয়া তথা মনীষীগণের জন্য দোয়া। আর এদিনে ওলীকুল শিরমণি তৎকালীন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ, কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত শেখ মুহিউদ্দীন বড়পীর আবদুল কাদের জিলানীর (রহ.) ইন্তেকালবার্ষিকী। এ দিবসটি সমগ্র বিশ্বে, বিশেষ করে ভারত উপমহাদেশের ধর্মপ্রাণ মুসলিম ও তরিকত পন্থী আলেম-ওলামা ও পীর মাসায়েখদের কাছে অতীব তাৎপর্যপূর্ণ।

    দিবসটি উপলক্ষে ইসলাহ্ ও আত্মশুদ্ধি মূলক দ্বীনী সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবারো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা দোয়া, ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

    উল্লেখ্য ২৭ ই অক্টোবর ২০২৩ শুক্রবার রাত আটটায় মালদ্বীপে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    মাহফিলে মদিনার জামাত মালদ্বীপ শাখার আহবায়ক মোঃ আল আমিনের পরিচালনায় ও মালদ্বীপ প্রবাসী মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে আলোচনা পেশ করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক সভাপতি প্রবাসী ইমাম ও খতিব মাওঃ মোঃ তাজুল ইসলাম ও প্রবাসী ইমাম মোঃ এনায়েত হোসেন। মাহফিলে বক্তাগণ উপস্থিত সকলের উদ্দেশ্যে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির লক্ষ্যে অলি আউলিয়াদের দেখানো পথ ও কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার জন্য আহ্বান জানান।মাহফিলে সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান কালাম, মোঃ মিজানুর রহমান ও মোঃ আলী আশ্রাফের নেতৃত্বে অসংখ্য প্রবাসী পেশাজীবীরা অংশগ্রহণ করেন। পরিশেষে মাহফিলে আগত সকল মুসল্লিদের সুস্বাস্থ্য মঙ্গল,ও সকল কবরবাসীর রুহের কামনা এবং অলি আউলিয়াদের নেক নজর, রুহানী তাহাজ্জু ও ফয়েজ নসিবের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন,মা-ও মোঃ তাজুল ইসলাম।

  • তেঁতুলিয়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই শান্তি সমাবেশ করে সংগঠনটি।

    এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আব্দুস সালাম, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইনুল ইসলাম, তিরনইহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ওয়াজেদ ডাবলু, দেবনগড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা গোলাম হাফেজ, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আব্দুর রাজ্জাক, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন রকি, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদ হাসান তুহিন প্রমূখ।

    এ সময় সমাবেশে বক্তরা বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সব সময় দেশে বিরোধী কাজে লিপ্ত থাকে। দেশের ক্ষতি করা ও মানুষকে কষ্ট দেওয়াই তাদের কাজ। এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত আবার নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। বিএনপি-জামায়াত কোনো ধরনের নৈরাজ্য অগ্নি-সন্ত্রাস করলে কঠোর হস্তে তা প্রতিহত করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম ।

  • সোলাদানার দেড় হাজার পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ

    সোলাদানার দেড় হাজার পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার সোলাদানা ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবারের মাঝে স্বল্প মূল্যের টিসিবি পন্য বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চারবান্ধা বাজার ও ভিলেজ পাইকগাছা মোড়ে কার্ডধারী প্রত্যেক উপকারভোগীদের মাঝে ৪৭০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল, ২ কেজি সয়াবিন ও ২ কেজি ডাল প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে টিসিবি পন্য বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মহাসিনুর রহমান, আওয়ামী লীগ নেতা পঞ্চানন সানা, ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শেখর কুমার ঢালী, নাসিমা বেগম ছাত্রলীগ নেতা রমজান সরদার ও জাবের হোসেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত

    নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নড়াইল পুরাতন ফেরিঘাটের শেখ রাসেল সেতুর সামনে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম।
    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ,নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আছিফ উদ্দিন মিয়া,এ্যাডঃ নজরুল ইসলাম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান।

    জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রা নদীর শেখ রাসেল সেতু (পুরাতন ফেরিঘাট) থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত ৩ কিলোমিটার নৌকা বাইচ প্রতিযোগিতায় ৪টি নারী ও ৮টি পুরুষ মাঝি মাল্লার নৌকাসহ মোট ১২টি নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচ দেখতে নড়াইলের বিভিন্ন এলাকা,যশোর,খুলনা,মাগুরা,গোপালগঞ্জ জেলাসহ আশপাশের জেলার নারী,পুরুষরা ভীড় জমান। নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রসারের উদ্দেশ্যে প্রতি বছর চিত্রা নদীতে ‘এসএম সুলতান নৌকা বাইচ’র’আয়োজন করা হয়।

  • র‌্যার-১২’র অভিযানে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীসহ ২ জন আসামি গ্রেফতার

    র‌্যার-১২’র অভিযানে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীসহ ২ জন আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ ২০.২০ ঘটিকা হতে ২২.৪০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “পাবনা জেলার সাঁথিয়া থানাধীন সিলন্দা বাজার এলাকা এবং আতাইকুলা থানাধীন মঙ্গলদিয়া গ্রামে” পৃথক পৃথক জায়গায় অভিযান পরিচালনা করে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যা ও সহায়তা মামলার এজাহার নামীয় ১ ও ২নং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ জাহিদুল ইসলাম (২২), পিতা-মোঃ ইছাহক প্রামানিক, ২। মোঃ ইছাহক প্রামানিক (৪৫), পিতা-মৃত গফুর প্রামানিক, উভয় সাং-বারুই টেপরি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

    ৩। এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত ০১ নং আসামি পরিবারের কথায় তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করে। ভিকটিম যৌতুকের টাকা দিতে না পারায় বিভিন্ন সময় তাকে বকাবকি ও মারপিট করা হত। ধৃত ০১ নং আসামি যৌতুকের টাকার জন্য ভিকটিমের বাবার বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করে এবং টাকা না পেলে শাস্তি দিবে এবং মেরে ফেলার হুমকিও প্রদান করে। এমতাবস্থায়, গত ২২-১০-২০২৩ খ্রি. তারিখে তাদের চাহিদা মোতাবেক যৌতুক না পেয়ে ধৃত ০২ নং আসামির সহায়তায় ধৃত ০১ নং আসামি ভিকটিমকে শ^াসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৩৬ তারিখ ২৩-১০-২০২৩; ধারাঃ- ১১(ক)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় মামলা রুজু করা হয়।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮

  • ফিলিস্তিনে ইজরাইলি গনহত্যার প্রতিবাদে বুড়িচং এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    ফিলিস্তিনে ইজরাইলি গনহত্যার প্রতিবাদে বুড়িচং এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
    ফিলিস্তিনে ইজরাইলি বর্বরতার প্রতিবাদে – কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত – মাও মাসউদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন সংগঠনের সহ সভাপতি ও খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাও সৈয়দ আব্দুল কাদের জামাল – বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক মাও সেলিম রেজা,, মো হুমায়ুন কবির স্বপন,, মাও মোহাম্মদ আলী,, মাও শামসুল হক সাদবপুরী,, ইসলামী যুব মজলিস বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাও সোহেল,, প্রচার সম্পাদক মাও আরিফ রাব্বানী,, মাও কামরুল হাসান,মাওঃমোকাম্মেলুল হক,মাওঃশেখ রবিউল, মাওঃইউসুফ,মাওঃজাব্বার,মাওঃ মফিজুল ইসলাম সহ অন্যান্যরা

  • রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল

    রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত হয়েছে দেশের প্রথম টানেল আর এই টানেল উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দ ভাগাভাগি করতে ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ড সদস্য হাজী জিয়াউল হক সুমনের নির্দেশনা অনুযায়ী এলাকার সকল পেশার দায়িত্ব মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করছেন জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানার সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ ফরিদ রিপন

    উক্ত মিষ্টিমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
    জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানার আহ্বায়ক কমিটির সকল নেতা কর্মী

    শেখ ফরিদ রিপন বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক বিশাল পরিবর্তন এনে দেবে। যাতায়াতের ক্ষেত্রে সৃষ্ট সমস্যা সমাধানের পাশাপাশি সাশ্রয় হবে কর্মঘণ্টা, কাজে আসবে গতিশীলতা। মানুষের জীবন হবে স্বাচ্ছন্দ্যময়। উন্নয়ন ঘটবে ঐ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার। বাড়বে জাতীয় প্রবৃদ্ধি।
    আগামী কাল ২৮ অক্টোবর শনিবার সকালে টানেল উদ্ধোধন করার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
    একই দিন দুপুরে টানেল হয়ে দক্ষিণ পাড়ে কেইপিজেডের মাঠে বিশাল আনন্দ সভায়/জনসভায় ভাষণ দিবেন বলে জানিয়েছেন তিনি

  • ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মুন্সিগঞ্জের ঢালিস অ্যাম্বার রিসোর্ট পরিদর্শনে

    ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মুন্সিগঞ্জের ঢালিস অ্যাম্বার রিসোর্ট পরিদর্শনে

    বি এম মনির হোসেনঃ-

    ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ বাংলাদেশের ঢাকা রিজিয়ন পুলিশ সুপার মোঃ নাঈমুল হক পিপিএম এবং টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ঢাকার সন্নিকটে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ইসাপুরা এলাকার “ঢালি’স অ্যাম্বার নিবাস রিসোর্ট” পরিদর্শন করেন। ঢালিস অ্যাম্বার নিবাস রিসোর্টের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ সাইফুল ইসলাম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফখরুল ইসলাম এ সময় তাকে স্বাগত জানান এবং তাকে পুরো রিসোর্ট টির নিরাপত্তা বিষয়াদি ব্যাখ্যা করেন এবং ঘুরে দেখান। মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার, ঢাকা রিজিয়ন, টুরিস্ট পুলিশ বাংলাদেশ এ সময় তাদের দর্শনার্থী এবং পর্যটকদের বিভিন্ন সেফটি সিকিউরিটি নিশ্চিত সহ পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে পুরো রিসোর্টের সিকিউরিটি সিস্টেম, সিসিটিভি, ফায়ার ফাইটিং সিস্টেম, রিসোর্ট কর্মচারীদের প্রশিক্ষণ, সুইমিং পুল, কিডস জোন এবং জিমনেসিয়ামের নিরাপত্তা সামগ্রী সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে পর্যটক এবং দর্শনার্থীদের পুলিশি সহায়তা নিশ্চিত করার জন্য পুলিশ সুপার মহোদয় উক্ত রিসোর্টের রিসেপশনে দ্রুত টুরিস্ট পুলিশ সহায়তা প্রাপ্তির জন্য টুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ নাম্বার এবং হট লাইন নাম্বার সহ একটি কাট আউট, এক্স ব্যানার এবং ডেস্ক ইনফরমেশন প্রদান করেন।