Blog

  • মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মিজাবে রহমত

    মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মিজাবে রহমত

    ষ্টাফ রিপোর্টারঃ

    মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে উপজেলার ১৪১ টি প্রাথমিক বিদ্যালয় চষে বেড়াচ্ছেন তারাকান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত। এ ধারাবাহিকতায় আজ মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও। এসময় সাথে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব জীবন আরা বেগম। পরিদর্শনকালে ইউএনও সকল শিক্ষকের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি, নিয়মিত হোম ভিজিট, মা সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি ও ঝরে পরা রোধে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেন। এছাড়াও, বিদ্যালয় পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকতে বলেন।

    তাছাড়া, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ” এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখা” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনুশাসন বাস্তবায়নে এবং চিত্তাকর্ষক ও আকর্ষণীয় প্রাথমিক বিদ্যালয় নিশ্চিতকরণে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর উদ্ভাবনী উদ্যোগ “সবুজ পাঠশালা” গড়ে তুলতে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্যতিত পতিত জমিতে ফুল ও সবজি বাগান করার লক্ষে ইউএনও মিজাবে রহমত-এর স্ব-উদ্যোগে তাৎক্ষণিক পতিত ভূমিটি চাষের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করেন। ইউএনও তার মেধায় পতিত ও পরিত্যক্ত জমিতে শীতকালীন বিভিন্ন ধরণের সবজি চাষের এ উদ্যোগ নেন। উপজেলার প্রায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পুরণ,স্কুল গুলোতে সবুজের সমারোহ, পরিচ্ছন্ন পরিবেশ তৈরির মাধ্যমে বিদ্যালয়গুলো সবুজ পাঠশালা হিসাবে পরিচিতি পাচ্ছে।এসময় উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগমসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

  • আকর্ষণীয় ও চিত্তাকর্ষক “সবুজ পাঠশালা” গড়তে কাজ করে যাচ্ছেন ইউএনও মিজাবে রহমত

    আকর্ষণীয় ও চিত্তাকর্ষক “সবুজ পাঠশালা” গড়তে কাজ করে যাচ্ছেন ইউএনও মিজাবে রহমত

    ষ্টাফ রিপোর্টারঃ
    মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা পরিত্যক্ত ও পতিত জমিতে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে চমক সৃষ্টি করেছেন। নিজের হাতে সবজি বাগান করার লক্ষে বীজ বপন ও পরিচর্চা করে এলাকায় প্রশংসিত হয়েছেন। তিনি “সবুজ পাঠশালা” গড়ার নাম দিয়ে তার চাষকৃত সবজি শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে উপহার দিয়েছেন।

    মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিলো এক ইঞ্চি জমিও খালি বা অনাবাদি রাখা যাবে না। আর সে লক্ষে “এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখা” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনুশাসন বাস্তবায়নে এবং চিত্তাকর্ষক ও আকর্ষণীয় প্রাথমিক বিদ্যালয় নিশ্চিতকরণে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর উদ্ভাবনী উদ্যোগ “সবুজ পাঠশালা” গড়ে তুলতে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্যতিত পতিত জমিতে ফুল ও সবজি বাগান করার লক্ষে স্ব-উদ্যোগে তাৎক্ষণিক পতিত ভূমিটি চাষের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করেন। ইউএনও তার মেধায় পতিত ও পরিত্যক্ত জমিতে শীতকালীন বিভিন্ন ধরণের সবজি চাষের এ উদ্যোগ নেন। উপজেলার প্রায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পুরণ,স্কুল গুলোতে সবুজের সমারোহ, পরিচ্ছন্ন পরিবেশ তৈরির মাধ্যমে বিদ্যালয়গুলো সবুজ পাঠশালা হিসাবে পরিচিতি পাচ্ছে।এসময় উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগমসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা থেকেই তার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে ফাঁকা জায়গায় সবজি চাষের পরিকল্পনা গ্রহণ করেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেছেন এবং সাফল্যও পাচ্ছেন। নিজের হাতে উৎপাদিত সবজি চাষে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে তিনি নিজেও তাঁর অফিস প্রাঙ্গণে ও বাস ভবনে সবজি চারা পরিচর্যা করার একটা অভিজ্ঞতাও অর্জন করছেন নিজে চাষ করে ফলানো ফসলের কি আনন্দ তা অনুভব করেছেন।

    একই সাথে তিনি বলেন, গ্রাম বাংলায় একটা সময় ছিলো এক বাড়ির তরকারি আরেক বাড়িতে যেত আবার এক বাড়ির পিঠা আরেক বাড়িতে যেত। তিনি উপজেলার বিভিন্ন নেতৃ স্থানীয় ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তির বাড়িতে গিয়ে আবার অনেককে ডেকে নিয়ে এসে তার চাষকৃত সবজিগাছগুলো উপহার দেওয়ার মধ্যে দিয়ে এলাকার সম্প্রীতি ভালোবাসার পরিবেশ তৈরী করার চেষ্টা করছেন। এভাবেই সবুজ পাঠশালার পাশাপাশি বাংলাদেশ বিভিন্ন জায়গায় আত্মীয় পল্লী গড়ে উঠবে এবং বাংলাদেশ হয়ে উঠবে একটি “আত্মীয় পল্লী গড়ি” বলে অভিমত ব্যক্ত করেন।

    স্থানীয় জনসাধারণ, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষকসহ সুধী মহলে আলোচিত হচ্ছে ইউএনওর উদ্ভাবনী উদ্যোগ “সবুজ পাঠশালা”। তারা জানান, উদ্যোগটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র পাল্টে দিয়েছে, অভিভাবক ও শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে। শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে। তারা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৌকা বাইচ

    গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৌকা বাইচ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাঘিয়ার বিলে তিন দিনব্যাপী দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ আড়াইশ বছরের ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগীতা শুরু হয়েছে।

    আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুর থেকেই বাইচে অংশ নিতে গোপালগঞ্জ, মাদারীপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুরসহ বিভিন্ন জেলার প্রত্যান্ত এলাকা থেকে শতাধিক বাহারি নৌকার আগমন ঘটে। এ বাইচে বাছাড়ি, জয়নাগরি, কোষা, টালী ও ছান্দী নৌকা অংশ নেয়। বৈঠার সলাৎ সলাৎ শব্দে কাসির বাদ্যের তালে তালে জারি, সারি গান গেয়ে নেচে নেচ অংশ নেন মাল্লারা। বিকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত কালিগঞ্জ বাজারের বড় খাল থেকে বুরুয়া বড় ব্রীজ দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে চলে একের পর এক কুচ।

    এ নৌকাবাইচ দেখতে দুপুর থেকে খালের দুই পারো জড়ো হতে থাকে বিভিন্ন বয়সের মানুষ। গোপালগঞ্জ, মাদারীপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুরসহ বিভিন্ন এলাকার লাখো মানুষ খালের পাড়ে জড়ো হয়ে উপভোগ করেন নৌকাবাইচ। তবে নৌকায় নৌকায় আর ট্রলারে করে নৌকাবাইচ উপভোগ করার দৃশ্য ছিল চোখে পড়ার মত।

    নৌকা বাইচের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে কোন পুরস্কারের ব্যবস্থা না থাকলেও প্রকৃতির নিয়মে নৌকার কোন কমতি থাকে না। এ বাইচ চলবে তিন দিন পর্যন্ত।

    এ নৌকাবাইচকে কেন্দ্র করে খালের দুই পাড়ে বসে মেলা। বাহারি সব দোকানপাট নিয়ে বসেছে বিক্রেতারা। এ মেলায় মিষ্টি, খেলনা, মনোহরির, কাঁসা-পিতল, নাগরদোলাসহ বসে বিভিন্ন খাবারের দোকান।

    নৌকাবাইচ দেখেতে আসা কোটালীপাড়া উপজেলার মাছপাড়া গ্রামের মিলন অধিকারী বলেন, আমাদের এলাকায় নৌকাবাইচ প্রায় আড়াইশ বছরের বেশি দিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এ বছরও খুব লেকজন হয়েছে। বিকাল থেকেই নৌকার কুইজ প্রতিযোগীতা শুরু হয়। নৌকা বাইচ দেখে অনেক আনন্দ উপভোগ করেছি।

    মাদারীপুর জেলার কদমবাড়ী থেকে নৌক বাইচ দেখতে আসা বিষ্ণু রায় বলেন, এ বছর দোকানপাট, লোকজন ও নৌকা বেশি হয়েছে। আমারা পবিবারসহ নৌকা বাইচ দেখতে আসছি। খুব মজা হয়েছে। সারা বিকেলটা অনেক আনন্দে কেটেছে আমাদের।

    কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড: বিজন বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা, এই এলাকায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হয় থাকে। তবে দক্ষিণ বাংলার সব থেকে বড় নৌকাবাইচ অনুষ্ঠিত হয় বাঘিয়ার বিলে। আজ থেকে তিন দিনব্যাপী চলবে এ নৌকা বাইচ। যুগ যুগ ধরে চলে আসছে এই নৌকা বাইচ। প্রচুর লোকের সমাগম ঘটে। যার কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট ভূমিকা পালন করে। এই নৌকা বাইচ সুন্দর ও সার্থকভাবে পালিত হয় এই কামনা করি। #

  • লালমনিরহাটে গাঁজাসহ মাদক কারবারি  আটক এক

    লালমনিরহাটে গাঁজাসহ মাদক কারবারি আটক এক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    তিস্তা টোলপ্লাজা এলাকায় লালমনিরহাট বড়বাড়ী হইতে বগুড়া গামী একটি মিনিট্রাক তল্লাশী করে ১৩কেজি গাঁজা সহ একজন মাদক কারবারি কে আটক করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি হলো, বগুড়া জেলা/থানার রাজাপুর আর্দশ গ্রামের বাদশা প্রামানিকের ছেলে এরশাদুল ইসলাম (২৮), সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার এসআই সাইফুর রহমান, সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোলপ্লাজা এলাকায় লালমনিরহাট বড়বাড়ী হইতে বগুড়া গামী একটি মিনিট্রাক তল্লাশী করে ১৩ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ একজন কে আটক করেন। ঘটনার স্থান থেকে কৌশলে পালিয়ে যায় এক জন। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক আটক করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে সদর থানার মামলা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক ,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিস্তা টোলপ্লাজা এলাকা হতে একটি মিনিট্রাক ও ১৩কেজি গাঁজাসহ এক জনকে আটক করেন।

    হাসমত উল্লাহ।

  • মধুপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী মতামত ও পরামর্শ সভা অনুষ্ঠিত

    মধুপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী মতামত ও পরামর্শ সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শনিবার(২৮ অক্টোবর)বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি এর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও ফলপ্রসু ও কার্যকরী করার লক্ষ্যে এক মতামত ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির নির্দেশ মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার আরো অধিকতর ফলপ্রসু ও কার্যকরী করার লক্ষে তৃণমূল পর্যায়ে কৃষক, শ্রমিক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ সহ নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সাথে আলোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশা কি এবং এর লক্ষে ইশতেহারে কোন কোন বিষয়ে অন্তরভুক্ত করা যায় বলে তারা মনে করেন সেই সম্পর্কিত এক মতামত ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত সভায় আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকগন মুক্ত আলোচনা করেন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক খন্দকার শামসুল আরেফিন শরিফ।

  • গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপি-জামাতের নৈরাজ্য ও হরতাল এবং অপরাজনীতির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

    আজ রোববার (২৯ আক্টোবর) সকালে জেলা আওয়ামী লীগ কায্যালয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ, যু্বলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সিদ্দীক, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক মাহমুদা খানম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলীমুজ্জামান বিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বক্তব্য রাখেন।

    বিএনপি জামাতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাত অরাজগতা সৃষ্টি করছে। পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, ভাংচুর করছে। বিএনপি-জামাত সেখানেই থাকবে সেখানে প্রতিহত করা হবে।

    অপরদিকে, দেশ ব্যাপী বিএনপি জামাতের ডাকা হরতাল ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে।

    সকালে মুকসুদপুর কলেজ মোড়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, দেলোয়ার হোসেন মোল্যা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন বক্তব্য রাখেন। ওই সভায় উপজেলার কৃষক লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

    গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

    ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যে আজ রোববার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালনক মো: আজহারুল ইসলাম

    এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দিন, উপজেলা কমিশনার ভূমি (এ্যাসিল্যান্ড) শাম্মী কায়সারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রোবার স্কাউটের সদস্যসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে নানা ধরণের আলোচনা করা হয়।

  • বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বেতাগী আ.লীগের বিক্ষোভ ও পথসভা

    বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বেতাগী আ.লীগের বিক্ষোভ ও পথসভা

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বিএনপি-জামায়াত কর্তৃক গত শনিবার ঢাকায় সমাবেশের নামে সন্ত্রাস-নৈরাজ্য, অগ্নি সংযোগসহ হত্যার প্রতিবাদে বরগুনা জেলার বেতাগী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৯ অক্টোবর) বেলা ১০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরে মূল মূল রাস্তা প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

    উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির এর নেতৃত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

    ওই সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বুড়ামজুনদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব শুক্কুর, যুবলীগ বেতাগী জহিরুল ইসলাম লিটন প্রমুখ।

  • নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

    নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

    ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ জমিতে পাতানো ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে অমল চৌধুরী (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

    কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত কৃষক অমল চৌধুরী কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের নীখিল চৌধুরীর ছেলে।

    কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু জানান, নিহত অমল চৌধুরী তার জমির ফসল বাঁচাতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। রাতে তিনি ওই ফাঁদে বিদ্যুত সংযোগ দিয়ে বাড়ীতে চলে যান।

    পরে আজ রোববার সকালে ফসল দেখতে নিজ জমিতে গেলে অসাবধানতাবশতা নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদ আটকা পড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পরিবারের সদস্যরা দুপুরের দিকে বিষয়টি টের পেয়ে মরদেহ বাড়ীতে নিয়ে আসে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। #

  • পাথরঘাটায় বিএনপির ডাকা হরতালে সারা দেয়নি জনগণ

    পাথরঘাটায় বিএনপির ডাকা হরতালে সারা দেয়নি জনগণ

    পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি: বিএনপির ডাকা হরতালে সারা দেয়নি বরগুনার পাথরঘাটা উপজেলার মানুষ। সকাল থেকে সারাদিন প্রতিদিনের মতো রাস্তায় রিক্সাগাড়ি সব চলেছে এক-ই নিয়মে। তবে দূরপাল্লার বাসের যাত্রীরা বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শহরেরে তালতলা ও নতুনবাজার বাসষ্টান্ডে আসলেও এবং বিভিন্ন গন্তব্যে যেতে চাইলেও সন্ত্রাসী হামলার ভয়ে বাসাগুলো ছেড়ে যায়নি।
    রিক্সাওয়ালা রহিম তিক্ততার সঙ্গে প্রশ্ন করেন” হরতাল মানে কেডা..!!” একই কথা বলেন অপর আর এক অটোচালক ইব্রাহিম, “খাইয়া কাম নাই হরতাল ডাহে..!”

    হরতাল চলাকালে শহরে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল করতে দেখাগেছে। অপরদিকে বেলা ১১টার দিকে পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড.আব্দুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    শান্তি সমাবেশের সভায় আওয়ামীলীগের নেতারা বলেন ,বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। তাদের হরতালে জনগণের অংশগ্রহণ নেই।

    এদিকে ছাত্রলীগের শহরে হরতাল বিরোধী বিক্ষোভ চলাকালে ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান ছাত্রলীগের হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    অমল তালুকদার।