Blog

  • পাইকগাছায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

    পাইকগাছায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন রোববার সকালে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে এক বর্ণাঢ্য র্্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি এডভোকেট সোহরাব আলী সানা। সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, কে এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আওয়ামী লীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডল, নির্মল মজুমদার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মশিউর রহমান, জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, বিভূতি ভূষণ সানা, এস এম শাহাবুদ্দীন শাহীন, এস এম শামছুর রহমান, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, জগদীশ চন্দ্র রায়, প্রনব মন্ডল, আকরামুল ইসলাম, কেডি বাবু, মৃগাঙ্ক বিশ্বাস, গৌরাঙ্গ মন্ডল, সায়েদ আলী কালাই, উত্তম কুমার, আজিবার মোড়ল, প্রসেন ঢালী, কামাল হোসেন, মিজানুর রহমান, বি এম আরেফিন, জুলি শেখ, নাজমা কামাল, ফাতেমাতুজ্জোহরা রুপা, খুকুমণি, এসনেয়ারা, জাইরুন, মিলি ইয়াসমিন, আব্দুল্লাহ আল মামুন, ফেরদাউস হোসেন, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, পার্থ প্রতিম চক্রবর্তী, ফাইমিন সরদার, এস এম মশিয়ার রহমান, রায়হান পারভেজ রনি, আবির আক্তার আকাশ, রমজান সরদার, শফি মোড়ল, অহিদুজ্জামান, মেহেদী হাসান, রাশেদুজ্জামান রাসেল, ও তানভীর হোসেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • ঝিনাইদহে বিএনপি জামাতের  ২৬ জন নেতাকর্মী গ্রেফতার

    ঝিনাইদহে বিএনপি জামাতের ২৬ জন নেতাকর্মী গ্রেফতার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সারা দেশে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে মিছিল করেছে ঝিনাইদহ বিএনপি। আজ সকালে জেলা বিএনপি’র আয়োজনে এম এ মজিদের নেতৃত্বে শহরের নতুন হাটখোলা রাস্তা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের এইচএসএস সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এ্যাড. কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান পপ্পু, আলমগীর হোসেন আলম, মোঃ শাহজাহান আলী, আহসান হাবিব রওনক, মোসতাক হোসেন, মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিএনপি ও জামায়াতের সকাল-সন্ধ্যা ডাকা হরতালের প্রভাব পড়েছে ঝিনাইদহে। মহা-সড়কে চলছে না পণ্য ও যাত্রীবাহী যানবাহনসহ দূরপাল্লার সকল পরিবহন। শহরে বন্ধ রয়েছে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • রাজধানীতে ২৫ জন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার-তীব্র নিন্দা ও প্রতিবাদ

    রাজধানীতে ২৫ জন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার-তীব্র নিন্দা ও প্রতিবাদ

    হেলাল শেখঃ রাজধানীতে রাজনৈতিক দলগুলো মহাসমাবেশের সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন একাধিক সংবাদকর্মী। গত শনিবার সকাল থেকে রাজধানীর বিজয়নগর, কাকরাইল, ফকিরাপুল, ও নয়াপল্টন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এ সময় প্রায় ২৫জন সাংবাদিকের উপর হামলা চালিয়ে তাদের কয়েকটি ম্টোরসাইকেলে আগুন লাগিয়ে দেয়া হয়। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।
    উক্ত হামলায় আহত সংবাদকর্মীরা হলেন, নিউ এজের আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ, দৈনিক কালবেলার অপরাধ প্রতিবেদক রাফসান জানি, মাল্টিমিডিয়া রিপোর্টার জনি রায়হান আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল, তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, বেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইনকিলাবের ফোটসাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহম্মেদ, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান, ক্যামেরাপারসন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি, ইত্তেফাকের সাংবাদিক শেখ নাছের এবং ফ্রিল্যান্সার মারুফসহ প্রায় ২৫ জন সাংবাদিক আহত হয়েছেন।
    ভুক্তভোগী আহত সাংবাদিক ও ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা জানান, আহতদের বেশিরভাগই বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন এবং কয়েকজন পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটের আঘাতেও আহত হয়েছেন। হামলার শিকার কালবেলার সাংবাদিক রাফসান জানি গণমাধ্যম কর্মীদের জানান, ঘটনার দিন সকাল থেকে তিনি বিএনপির সমাবেশের সংবাদ সংগ্রহ করছিলেন। দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশের সঙ্গে বিএনপি’র নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় হঠাৎ করে তাঁর ওপর হামলা চালান বিএনপি’র নেতা-কর্মীরা। এরপর আঘাতপ্রাপ্ত হলে আহতাবস্থায় অন্য সহকর্মী সাংবাদিকরা গিয়ে তাঁকে উদ্ধার করেন।
    বিকেল ৪টার দিকে নাইটিঙ্গেল মোড়ে দৈনিক আজকের পত্রিকার আলোকচিত্র ওমর ফারুকের উপর হামলা করে তার মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ওমর ফারুক বলেন, ‘আমি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ছিলাম। পরে গাড়িটা যেখানে রেখেছিলাম সেখানে গেলাম, জাতীয় স্কাউট ভবনের সামনে, রাস্তার পাশে আমার মোটরসাইকেলটা রাখা ছিলো, এসে দেখি পুড়ে শেষ, শুধু ধোঁয়া বেরোচ্ছে। আমি সাংবাদিক হয়েও অসহায়ের মতো কিছুক্ষণ চেয়ে থেকে পুরান পল্টনের দিকে আবারও নিউজ কভার করতে রওনা দিলাম’। তিনি বলেন, আমরা সংবাদ পরিবেশন করি আর সেই সাংবাদিকই যদি সংবাদের শিরোনাম হয়ে যাই এটা খুবই দুঃখজনক ও লজ্জার। এর আগে ঢাকার আশুলিয়ায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ কহিরুল ইসলাম ও সাংবাদিক শামীমমহ তিনজনকে র‌্যাব কর্তৃক আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়, তারা বর্তমান কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে হামলা মামলার শিকার হওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

  • তানোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আয়োজন

    তানোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আয়োজন

    আলিফ হোসেন,তানোরঃ
    বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যর প্রতিবাদে রাজশাহীর তানোর পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ২৯ অক্টোবর রোববার তানোর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সম্পাদক আবুল বাসার সুজনের সঞ্চালনায় তানোর থানার মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ
    ময়না।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক মুন্সেফ আলী, উপজেলা কৃষক লীগের সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মজিবর রহমান, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি আওয়ামী লীগ দক্ষিন শাখা সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা, কামারগাঁ ইউপি আওয়ামী লীগ (উত্তর) সভাপতি আলাউদ্দীন প্রামানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামসুল ইসলাম ও সম্পাদক রামিল হাসান সুইটপ্রমুখ।এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন । এদিকে শান্তি সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা মোড়ে গিয়ে সম্পন্ন হয়।#

  • সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিবাদে মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

    সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিবাদে মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।

    শনিবার দুপুর উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, হারুন অর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগ নেতা এ্যাড. তাজিনুর রহমান পলাশ, কৃষক লীগ নেতা আবুল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। #

  • রাজারহাটে আ:লীগের শান্তি সমাবেশ রাজপথে নেই বিএনপি

    রাজারহাটে আ:লীগের শান্তি সমাবেশ রাজপথে নেই বিএনপি

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :তারিখ:২৯-১০-২০২৩ইং।সারা দেশব্যাপী বিএনপি জামাত জোটের নৈরাজ্য আগুন, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রাজারহাটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অপরদিকে বিএনপির সকাল সন্ধা হরতাল ঘোষণা করলেও রাজারহাটের রাজপথে দেখা মিলেনি উপজেলা বিএনপির নেতাকর্মী। ২৯শে অক্টোবর রোববার সকাল ১১ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে শান্তি সমাবেশে মিলিত হয়।উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু নুর মো: আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি সাজেদুল মন্ডল চাঁদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপী,উপজেলা ছাত্র লীগ সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক তৌহিদুর রহমান ব্যাপারী,যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল, যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেনসহ আরও অনেকে।#(ছবি সংযুক্ত)

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • বাগেরহাটে মাঠে নাই বিএনপি-জামায়াত, আ,লীগের শান্তি সমাবেশ, ছাড়েনি ঢাকার পরিবহন

    বাগেরহাটে মাঠে নাই বিএনপি-জামায়াত, আ,লীগের শান্তি সমাবেশ, ছাড়েনি ঢাকার পরিবহন

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:সারাদেশে বিএনপি জামাতের ঢাকা হরতালে বাগেরহাটে তেমন কোন প্রভাব পড়েনি। রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে হরতাল বাস্তবায়নে বাগেরহাটে বিএনপি জামায়াতের তেমন কোন কর্মসূচি দেখা যায়নি। যার ফলে সকাল থেকেই বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে খুলনা সহ বিভিন্ন রুটের বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে বাগেরহাট থেকে সরাসরি ঢাকা ও চট্টগ্রামগামী কোন বাস ছেড়ে যায়নি।

    তবে জেলা বিএনপির নেতাদের দাবি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সমর্থন করেছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশকেও কঠোর অবস্থানে দেখা গেছে।বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
    অন্যদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ভোর ৬টার দিকে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়। সেখানে পথসভায় জামায়াত বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েশী আশরাফী জেমস প্রমুখ।
    বক্তারা বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের নৈরাজ্য মেনে নেয় না। বাগেরহাটের মানুষ শতস্ফুর্তভাবে বিএনপি জামায়াতের হরতাল প্রত্যাখান করেছেন। দেশের মানুষের জানমাল রক্ষায় আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে। আমরা শান্তির পক্ষে।
    বাগেরহাট বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, সকাল থেকে স্হানীয় বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যায়নি। অন্যান্য যানবাহন ও পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে বলে জানান এই নেতা।
    বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিচ্ছে। গতকাল রাতে আমাদের কয়েকজন নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আওয়ামী লীগের লোক জন। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে।জনগণ আমাদের সাথে আছে। তারা আমাদের হরতাল সমর্থন করেছেন।

  • রংপুরে বিএনপি কার্যালয় থেকে ব্যাগবন্দি ৯টি পেট্রোলবোমা উদ্ধার

    রংপুরে বিএনপি কার্যালয় থেকে ব্যাগবন্দি ৯টি পেট্রোলবোমা উদ্ধার

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি

    রংপুরে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের পেছনের গলি থেকে নয়টি বোতলজাত পেট্রোলবোমা উদ্ধার করেছে মহানগর পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের পিছনের পানিট্যাংকি সংলগ্ন গলি থেকে একটি হলুদ রঙ্গের বাজারের ব্যাগে লালটেপ পেচানো মাউন্টেন ডিউ এর বোতলজাত পেট্রলবোমা উদ্ধার করা হয়। জানা গেছে এ ঘটনায় তদন্তের পর বিস্ফোরক আইনে পুলিশ মামলা করা হবে । এর আগে সকাল পৌনে ১০টার দিকে নাশকতা ও পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করায় দলীয় কার্যালয়ের সামন থেকে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে গ্রেফতার করে পুলিশ।

    এছাড়াও গত শনিবার রাতে মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও ১৪ নেতাকর্মীকে আটক করে মহানগর পুলিশ।বোতলজাত পেট্রোলবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহানগর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান,স্থানিয়দের দেয়া তথ্যে একটি বাজারের ব্যাগ গলিতে পরে থাকার সংবাদ পেলে সেই ব্যাগটি উদ্ধার করে দেখা যায় সেখানে বোতলজাত পেট্রলবোমা আছে। তৎক্ষণাৎ পুলিশ তা উদ্ধার করে।কারা রাখতে পারেন এ প্রশ্নের জবাবে তিনি জানান, কেউ হয়ত নাশকতা ও অরাজকতা সৃষ্টির জন্যই বিএনপি কার্যালয়ের পিছনে এসব পেট্রোলবোমা জমা করে রেখেছিল। তবে কারা এসব পেট্রোলবোমা রেখেছে তা তদন্ত করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    তবে পুলিশের এই অভিযোগ অস্বীকার করে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন বলেন, পুলিশ এটি সম্পূর্ণ মিথ্যা একটি নাটক সাজিয়েছেন তাদের বিরুদ্ধে। আমরা আজ সকালে শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ে জড়ো হয়েছিলাম। পুলিশরা নিজেই পেট্রোলবোমা নিয়ে এসে নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

  • উজিরপুরে ইয়াবা সহ মাদকসম্রাট সবুজ শেখ গ্রেফতার

    উজিরপুরে ইয়াবা সহ মাদকসম্রাট সবুজ শেখ গ্রেফতার

    উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ

    বরিশালের উজিরপুরে শীর্ষ মাদক সম্রাট ও একাধিক মাদক মামলার আসামী সবুজ শেখ (৩০) ইয়াবাসহ আবারো পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ২৮ অক্টোবর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ১০ টায় উজিরপুর টেম্পুস্টান্ড মিথিলা ফাস্টফুট দোকান থেকে ৫০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন উজিরপুর মডেল থানা পুলিশ। এস আই আবু ইউসুফ এর নেতৃত্বে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ আরো জানয়  সবুজ শেখ পৌরসভার ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক মিস্ত্রি কামাল শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবত টেম্পুস্টান্ডসহ উজিরপুরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে গাজা এবং ইয়াবা পাইকারী ও খুচরা বিক্রি করে আসছেন। ইতিপূর্বে ইয়াবা ও গাজাসহ ডিবি ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর হাতে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পুরো উপজেলা জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।

  • চলমান রাজনৈতিক সহিংসতায় পুলিশ সদস্যের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

    চলমান রাজনৈতিক সহিংসতায় পুলিশ সদস্যের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    চলমান রাজনৈতিক সহিংসতায় কর্তব্যরত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ এর প্রাণহানীর ঘটনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    রবিবার (২৯শে অক্টোবর)বাংলাদেশ জাতীয় সংসদের
    মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,
    মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,গতকাল রাজধানীতে রাজনৈতিক সহিংসতায় পুলিশ সদস্য নিহত এবং বহু গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। এ সহিংসতায় রাষ্ট্রীয় ও ঘটনা ঘটেছে যা কোনভাবেই কাম্য নয়।

    বিরোধীদলীয় নেতা নিহত পুলিশ সদস্যের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান।

    বিরোধীদলীয় নেতা সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান।