মোংলা প্রতিনিধি।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ। ভোটের ব্যবস্থা ধ্বংস করেছেন খালেদা জিয়া, জিয়াউর রহমান। আর দেশের গণণতন্ত্র, দেশকে সুরক্ষিত ও খাদ্য নিরাপত্তা দিয়েছেন শেখ হাসিনার সরকার। কিন্তু এই সরকারের সাজানো-গোছানো দেশকে ধ্বংস করতে মরিয়া বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীরা। তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াত কর্তৃক আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, ভাংচুর, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাসহ সকল অপকর্মের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে রোববার (২৯ অক্টোবর) বিকেলে মোংলা উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে মোংলা পৌর মার্কেটের সামনে শান্তি সমাবেশ বক্তারা এ কথা বলেন। সমাবেশে উপজেলা আ”লীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রীস আলী ইজারাদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উৎপল কুমার মন্ডল, আ’লীগ নেতা কাজী গোলাম হেসেন বাবলু, মো: আবুল হোসেন, মোঃ জাহাঙ্গীর হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, কাউন্সিলর মজনু গাজী, বাহদুর মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজীব খাঁন, সহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলা ও পৌর’র শতশত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা, বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে দেশে অরাজকতা করে রক্তের হলিখেলায় মেতে উঠেছে। তাদের হাতে কেউ নিরাপদ নয় মন্তব্য করে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানান। সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
Blog
-

সাজানো-গোছানো দেশকে ধ্বং*স করতে মরিয়া বিএনপি-জামায়াত – মোংলায় শান্তি সমাবেশে বক্তারা
-

গোপালগঞ্জে দু্ই পক্ষের মধ্যে সংঘ*র্ষে সাবেক সেনা সদস্য নিহ*ত, আহত-২০
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজাম কান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ২০ জন।
আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাবেক সেনা সদস্য আনসার চৌধুরী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের আলাউদ্দিন চৌধুরীর ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম জনান, নিজামকান্দি ইউনিয়নের আধিপত্য নিয়ে বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলী ও সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মকুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রবিবার ও আজ সোমবার সকালে নিজামকান্দি এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ওমহাতাহাতির ঘটনা ঘটে।
এক জের ধরে আজ সোমবার দুপুরে দুই পক্ষের সমর্থকেরা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মকুর সমর্থক সাবেক সেনা সদস্য আনসার চৌধুরীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এসময় উভয় পক্ষের কমপক্ষে আরো ২০জন হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারাত্মক আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। #
-

মধুপুরে উপজেলা প্রশাসন ও সনাক এর আয়োজনে তথ্যমেলা অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
তথ্যই শক্তি, জানবো জানাবো, দূর্নীতি রুখবো এ স্লোগানকে সামনে রেখে টাংগাইলের মধুপুরে সোমবার দিনব্যাপি তথ্যমেলার আয়োজন করা হয়। মধুপুর উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি ( সনাক)এর আয়োজনে দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি আব্দুল মালেক বি. এস.সি। তথ্যমেলায় সরকারি দপ্তরের ২৪টি স্টলের সেবাদান কারী কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন। তথ্য মেলায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, জয়েনশাহী আদিবাসী সংস্থার সভাপতি ইউজিন নকরেক ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন সনাকের সহ-সভাপতি বাপ্পু মৃ। এসময় উপস্হিত ছিলেন টিআইবির মধুপুর উপজেলা শাখার এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তগন।
তথ্যমেলায় কতদিনের মধ্যে তথ্য পাওয়া যাবে এবং কোন কোন দপ্তর থেকে তথ্য পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন।
বক্তব্যের এক পর্যায়ে সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসেন বলেন জনগণ সচেতন হলে দূর্নীতি অনেকাংশে কমে যাবে। তথ্য অধিকার আইন সম্পর্কে জানাতে টিআইবিকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জনগনকে নিয়ে অনুষ্ঠানের আয়োজনের পরামর্শ প্রদান করেন ।তথ্য মেলাকে সাফল্ করার জন্য কাজ করেন সকল ইয়েস সদস্য ও এসিজি সদস্য। -

বিরামপুরে আ’লীগের হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
জাকিরুল ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হরতাল বিরোধী মিছিল ও ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে আ’লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি হরতাল বিরোধী মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের ঢাকামোড়ে আলোচনা সভায় সমবেত হয়। এসময় শান্তি মিছিলে অংশগ্রহণকারী বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিএনপি, জামায়াতের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র দিকনির্দেশনায় এ ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু শীবেশ কুন্ডু। এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, যুবলীগ সভাপতি মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা প্রিতিময় হোসেন পলাশ, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম প্রমুখ।
এসময় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল বলেন, সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে শাস্তি সমাবেশের মাধ্যমে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাদের সকল সন্ত্রাসী কর্মকান্ডকে রুখে দিয়ে জনগণের জন-ভোগান্তি দূর করে আগামী জাতীয় নির্বাচনে কঠোর ভূমিকা পালন করতে হবে। যাতে নির্বাচনকে ঘিরে তারা কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে।
তিনি আরো বলেন, জামায়াত বিএনপির নৈরাজ্য ও আগুন সন্ত্রাস থেকে জনগনের জানমাল রক্ষায় বিরামপুর উপজেলা আ’লীগ ও এঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে। এ সময় তিনি বিএনপি ও জামায়াতের ডাকা সমাবেশের নামে হামলায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে শীবেশ কুন্ডু বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।
শান্তি সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর। -

মধুপুরে আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে, তথাকথিত আন্দোলনের নামে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য এবং অবৈধ হরতালের বিরুদ্ধে মধুপুর পৌর সভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এডভোকেট ইয়াকুব আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ মীর ফরহাদুল আলম সহ উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ এবং মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীব। -

সাংবাদিক হয়*রানির অভিযোগে হবিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
হবিগঞ্জ প্রতিনিধি।।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বিভিন্ন ভাবে হয়রানি ও বর্বরোচিত হামলা করে আহত করা হচ্ছে। হামলারকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকরা।৩০ অক্টোবর সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে এই দাবি জানানো হয়। হবিগঞ্জ প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।বক্তারা বলেন,২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ চলাকালে সাংবাদিকদের উপর যে হামলা, নির্যাতন ও হয়রানি করা হয়েছে তা সাংবাদিকতা পেশার জন্য বড় ধরনের হুমকি ও উদ্বেগজনক
হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। এর ব্যত্যয় ঘটলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমুখ।
-

জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ফুলবাড়ীয়া আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
মো. সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়িয়া) প্রতিনিধি ঃ
দেশব্যাপি বিএনপি, জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ। গত রবিবার ২৯ (অক্টোরব) সকাল ১০ টায় আলম এশিয়া বাস টার্মিনালে শান্তি ও উন্নয়ন সমাবেশ আয়োজন করেছে। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম, সহ-সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুগ্ম-সম্পাদক আবু কায়সার মিলন, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক এ টি এম মহসিন শামীম, মামুনুর রশীদ মামুন, মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে। পেট্রোল বোমা ও আগুন দিয়ে চলন্ত গাড়ি, বাস, ট্রেন, ল , মাইক্রো জালিয়ে দেয়, প্রধান বিচারপতির বাস ভবণে আগুন। তাদের ভয়ংকর রূপ আমরা আর দেখতে চাই না দেশবাসী। বিএনপি -জামাতের দেশবিরোধী কর্মকান্ডের ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে তাদের যেকোন অপতৎপরতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সদা জাগ্রত থাকতে নির্দেশনা প্রদান করেন। দেশ ও দেশের জনগণের স্বার্থে সাধারণ জনগণকে সাথে নিয়ে বরাবরের ন্যায় ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে এমন দৃঢ়তাও ব্যক্ত করেন। -

পাবনার সুজানগরে আ.লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা
এম এ আলিম রিপন,সুজানগরঃ বিএনপি-জামায়াতের সন্ত্রাস,হরতাল, নৈরাজ্য,পরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ অক্টোবর) উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মিলনের স ালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম বিপুল, ভায়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, নাজিরগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, সাগরকান্দি ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, হাটখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টার,রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, দুলাই ইউনিয়ন আ.লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ । শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল বলেন, বিএনপি -জামায়াত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। কিন্তু তারা সফল হবে না বুঝতে পেরে নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি-জামায়াত। তারা দেশ স্বাধীনে যেভাবে বিরোধীতা করেছে ঠিক একইভাবে আসন্ন নির্বাচন ও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ২০০১ সাল পরবর্তী বিএনপি- জামায়াত জোট সরকারের সময় দেশের মানুষ তাদের নগ্ন হিংস্রতা দেখেছে এবং গতকালও সমাবেশের নামে তারা মানুষ হত্যা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আমরা সাধারণ জনগণের সাথে নিয়ে রাজপথে বিএনপি-জামায়াতের এ সকল সন্ত্রাস ও নৈরাজ্যের জবাব দিতে প্রস্তুত রয়েছি। সভাপতির বক্তব্যে উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব বলেন, বিএনপি-জামায়াত জানেনা ১৯৭১ সালের আওয়ামীলীগ আর ২০২৩ সালের বর্তমান আওয়ামীলীগের অনেক তফাৎ। বর্তমান আওয়ামীলীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার যোগ্যতা রাখে। প্রধানমন্ত্রী যতদিন বেঁচে থেকে নির্বাচন করবেন ততদিন তিনি দেশবাসীর ভোটে বিজয়ী হবেন। দেশের মানুষের সেবা করবেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে উপস্থিত সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি । -

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সুজানগরে শান্তি সমাবেশ
এম এ আলিম রিপন,সুজানগরঃ দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস,হরতাল, নৈরাজ্য,পরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ অক্টোবর) উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল,উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, আ.লীগ নেতা মন্টু হাজারী,সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আফসার আলী, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, সাবেক আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক,আ.লীগ নেতা কুতুব, তাতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বিএনপি -জামায়াত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। কিন্তু তারা সফল হবে না বুঝতে পেরে নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা দেশ স্বাধীনে যেভাবে বিরোধীতা করেছে ঠিক একইভাবে আসন্ন নির্বাচন ও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ২০০১ সাল পরবর্তী বিএনপি- জামায়াত জোট সরকারের সময় দেশের মানুষ তাদের নগ্ন হিংস্রতা দেখেছে এবং গতকালও সমাবেশের নামে তারা মানুষ হত্যা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আমরা সাধারণ জনগণের সাথে নিয়ে রাজপথে বিএনপি-জামায়াতের এ সকল সন্ত্রাস,হরতাল ও নৈরাজ্যের জবাব দিতে প্রস্তুত রয়েছি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি । -

সুজানগর শিক্ষক সমিতির মনসুর সভাপতি ও আনোয়ারুল হক সম্পাদক নির্বাচিত
এম এ আলিম রিপন ঃ বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ¦ মো.নওশের আলী মন্টু। বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের স ালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সহ সভাপতি আফজাল হোসেন।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলাল, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন,খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিনুজ্জামান, জাহানারা কা ন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সভাপতি হিসেবে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী ও তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তাদেরকে নির্বাচিত করায় সকল শিক্ষককে ধন্যবাদ জানান এবং তাঁরা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব সততা,আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।