Blog

  • পাইকগাছায় পুলিশের উপর ক*কটেল নিক্ষেপ; দুই কনেস্টবল আ*হত

    পাইকগাছায় পুলিশের উপর ক*কটেল নিক্ষেপ; দুই কনেস্টবল আ*হত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় পুলিশের উপর ককটেল নিক্ষেপ করায় থানা পুলিশের দুই কনেস্টবল আহত হয়েছে। এ ঘটনায় থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ জামায়াত-বিএনপি’র ৪ নেতাকর্মীকে আটক করেছে। থানার ওসি রফিকুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে দুর্বৃত্তরা থানার টহলরত পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ৫ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় থানা পুলিশের আব্দুর রহমান ও ঝন্টু দাশ নামে দুই কনেস্টবল আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১শ/দেড়’শ আসামী করে থানায় মামলা করে। পুলিশ এ পর্যন্ত এ মামলায় জামায়াত বিএনপি’র ৪ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন, জিয়াউদ্দীন নায়েব, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইবাদুল হক ও নাজির সরদার।

  • পাইকগাছায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচী, ডরপ্ পানিই জীবন প্রকল্প ও নবলোকের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া এবং আলোচনা সভার আয়োজন করে। সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা অফিসার অনাথ বিশ^াস, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সিসিটি অরুন কুমার ঢালী, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর ম্যানেজার রেজাউল করিম ও ডরপ্ পানিই জীবন প্রকল্পের সমন্বয়কারী আবু সায়েম।

  • উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। উপস্থিত ছিলেন, ওসি রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ সমরেশ রায়, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ বিশ^াস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ^াস, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ। সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এ জন্য পুলিশ, প্রশাসন সহ সবাইকে সতর্ক থাকার আহŸান জানিয়ে সভায় আইন শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহিত হয়।

  • উপজেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    উপজেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় উপজেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় উপজেলার চিংড়ি খামার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদনের লক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। সভায় উপস্থিত ছিলেন, ওসি রফিকুল ইসলাম, অধ্যক্ষ সমরেশ রায়, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, জিএম আব্দুস সালাম কেরু, আব্দুল মান্নান গাজী, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • তানোরে সরকারি প্রণোদনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা বদলে গেছে

    তানোরে সরকারি প্রণোদনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা বদলে গেছে

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত ও জীবন মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার ব্যাপক প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন। ইতিমধ্যে সরকারের দেয়া বিভিন্ন প্রণোদনার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হতদরিদ্র অনেক পরিবার স্বাবলম্বী হয়েছেন। বদলে গেছে জীবনধারা।
    জানা গেছে, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে উপজেলায় সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসিদের মাঝে বিনামূল্যে ষাঁড়-বকনা গরু, হাঁস-মুরগী ও কুঠিঘরসহ খাদ্যসামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বিগত ২০২২-২৩ অর্থবছরে উপজেলার প্রথম ধাপে ৬৬৬টি পরিবারকে ২০টি হাঁস, একটি কাঠের কুঠি ও ৯ কেজি খাবার দেয়া হয়েছে। এবং পরবর্তীতে আবারো ৬৬৬টি পরিবারকে ২০টি হাঁস, একটি কুঠিঘর ও ৯ কেজি করে খাবার খাবার দেয়া হয়েছে। এছাড়াও ১৪০টি পরিবারকে ১টি ষাঁড় গরু, সিমেন্টের
    ৪টি খুটি, ৫টি টিন ও ১৩০টি করে ইট দেয়া হয়েছে। এবং ১৬৪টি পরিবারকে ১টি করে বকনা বাছুর(গরু) দেয়া হয়েছে। সরকারের এসব প্রণোদনায় বদলে গেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের জীবন যাত্রার মান। কলমা ইউপির ফুলবাড়ি গ্রামের চুনকো টুডু (৫০) ও গনেশ মুর্মু (৪৫) বলেন, সরকারের দেয়া হাঁস পারন করে তার ভাগ্যবদল হয়েছে। এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী বলেন, সরকারের দেয়া প্রণোদনা কাজে লাগাতে পারলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের আর্থিক স্বচ্ছলতা ও জীবনযাত্রার মান বাড়বে।তিনি বলেন, এই কর্মসূচি চলমান রয়েছে।#

  • মহেশপুরে ভাগ্নে হ*ত্যার দায়ে  মামার ফাঁ*সির আদেশ

    মহেশপুরে ভাগ্নে হ*ত্যার দায়ে মামার ফাঁ*সির আদেশ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুরে ভাগ্নে হত্যার দায়ে মামা আব্দুল জলিল সরকার নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামীকে তিন লাখ টাকার জরিমানা করা হয়। সোমবার দুপুরে ঝিনাইদহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলা এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল জলিল সরকার মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দলু সরকারের ছেলে। ঘটনার পর থেকেই ঘাতক আব্দুল জলিল পলাতক রয়েছে। ২০১৩ সালের ১০ আগষ্ট রাতে আব্দুল জলিল সরকার তার ভাগ্নে সাইদুর রহমান রানাকে কুপিয়ে হত্যা করে।
    মামলায় রায় সুত্রে জানা গেছে, রানার মা শিখা বেগমের সঙ্গে পিতা রইচ উদ্দীনের ছাড়াছাড়ি হয়ে গেলে রানা তার নানার বাড়িতে বসবাস করতেন। একরণে নানা তার নামে কিছু জমি লিখে দেন। এদিকে ভাগ্নে সাইদুর রহমান রানাকে জমি দেওয়া নিয়ে মামা আব্দুল জলিল সরকার তারা পিতা দেলোয়ার হোসেন দলুকে প্রায় মরধর করতো। ঘটনার দিন রাতেও পিতাকে মারধর করে ভাগ্নে সাইদুর রহমান রানাকে খুজতে থাকে মামা জলিল। এ সময় ভাগ্নে রানা বাজার থেকে নানা বাড়ি ফিরছিলেন। মামা জলিল সরকার কিছু বুঝে ওঠার আগেই রানাকে উপর্যপরী কুপিয়ে আহত করে। প্রতিবেশিরা মুমুর্ষ অবস্থায় রানাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকা জনক হয়ে পড়লে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রানার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত’র পিতা শিবানন্দপুর গ্রামের রইচ উদ্দীন বাদী হয়ে শ্যালক আব্দুল জলিল সরকারকে আসামী করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মহেশপুর থানার এসআই রইচ উদ্দীন মামলা তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ জুলাই আদালতে চার্জসীট দেন। বিজ্ঞ আদালত ১৬জন সাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে উল্লেখিত রায় ঘোষনা করেন। সরকার পক্ষে পিপি এ্যাডঃ ইসমাইল হোসেন বাদশা ও আসামী পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী টিপু সুলতান মামলাটি পরিচালনা করেন। ঘটনার পর থেকেই মামা আব্দুল জলিল সরকার পলাতক রয়েছে। ফলে তার অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করা হয়।
    ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মী গ্রেফতার
    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নাশকতা পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার সুপার আজিম-উল আহসান জানান, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নাশকতা বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার বিএনপির দেওয়া অবরোধকে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলার ৬ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ঝিনাইদহ সদর থেকে ৩ জন, কালীঞ্জ থেকে ৯ জন, কোটচাঁদপুর থেকে ৬ জন, মহেশপুর থেকে ৭ জন, শৈলকুপা থেকে ৪ জন ও হরিণাকুন্ডু থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাড়িতে বাড়িতে পুলিশী অভিযানের কথা টাইমলাইনে তুলে ধরছেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • রংপুর ও গাইবান্ধায় বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    রংপুর ও গাইবান্ধায় বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি।

    অনলাইনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্দ্যোগে রংপুর ও গাইবান্ধা জেলায় ৩০.১০.২০২৩ ইং তারিখে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
    উক্ত অভিযানে- ১. মেসার্স দেশ বেকারি, ধাপেরহাট, সাদুল্লাপুর, গাইবান্ধা প্রতিষ্ঠান টি বন্ধ পাওয়া যায়।

    যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে মামলা দায়েরের জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে সেগুলো হচ্ছে-
    ২. মেসার্স বি ই বি ব্রিকস, রসুলপুর, ধাপেরহাট, পীরগঞ্জ, রংপুর
    ৩. মেসার্স বি আর বি ব্রিকস, একবারপুর, ধাপেরহাট, সাদুল্লাপুর, গাইবান্ধা
    ৪. মেসার্স এম আই বি ব্রিকস, ধাপেরহাট, সাদুল্লাপুর, গাইবান্ধা
    ৫. মেসার্স তৃপ্তি বেকারি এন্ড কনফেকশনারি, বাজার রোড, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর
    ৬. মেসার্স কাকলি সুইটস, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর
    ৭. মেসার্স মা-মণি দধি ভান্ডার, শঠিবাড়ী (সাহাপাড়া), মিঠাপুকুর, রংপুর
    ৮. মেসার্স ঢাকা বেকারি এন্ড কনফেকশনারি, শঠিবাড়ী বাজার, মিঠাপুকুর, রংপুর
    ৯. মেসার্স প্রভাত দধি ভান্ডার, শঠিবাড়ী (সাহাপাড়া), মিঠাপুকুর, রংপুর

    এছাড়াও ১০. মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশন, পলাশবাড়ী, গাইবান্ধা ও ১১. মেসার্স সরকার ফিলিং স্টেশন, পলাশবাড়ী, গাইবান্ধায় পেট্রোল, ডিজেল ডিস্পেন্সিং ইউনিটে সঠিক পরিমাপ পাওয়ায় ধন্যবাদ প্রদান করা হয়।
    ১২. মেসার্স রায়হান ডিজিটাল ওয়েব্রিজ, রংপুর রোড, পলাশবাড়ী, গাইবান্ধা প্রতিষ্ঠানের ট্রাকওয়ে ব্রীজটির ভেরিফিকেশন এর পরামর্শ প্রদান করা হয়।

    উক্ত অভিযানটি পরিচালনা করেন খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

    নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ, গ্রেফতার একজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ তামিম শেখ( ২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ তামিম শেখ (২৬) লোহাগড়া থানার ধোপাদাহ গ্রামের মৃত হারুন শেখের ছেলে। রবিবার (২৯ অক্টোবর) রাতে লোহাগড়া থানাধীন ১২নং কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারের পশ্চিম পার্শ্বস্থ বাঁশহাটা সংলগ্ন তিন রাস্তার মোড় চর এলাকার রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার, এএসআই (নিঃ) মোহাম্মদ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ তামিম শেখকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মোঃ তামিম শেখ এর নিকট থেকে ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • তানোরে ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিতসভা

    তানোরে ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিতসভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিতসভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ৩০ অক্টোবর সোমবার পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক আবুল বাসার সুজনের সঞ্চালনায় চাপড়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সেফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম ও সম্পাদক রামিল হাসান সুইটপ্রমুখ। এছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল সভাপতি-সম্পাদাক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।#

  • আদিতমারীতে গাঁজা সহ একজন গ্রেফতার

    আদিতমারীতে গাঁজা সহ একজন গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    ৩০শে অক্টোবর ২০২৩ইং সোমবার আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/ মোঃ সালেহুর রহমান আকন্দ, এএসআই/তপন কুমার সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন ভেলাবাড়ী ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভেলাবাড়ী বাজরস্থ ফজলার রাইস মিলের উত্তর পার্শ্বে পাকা রাস্তায় সোর্সের দেওয়া তথ্য মতে একটি অটো মিশুককে দাড়ানোর সংকেত দিলে উক্ত অটোর পিছনের সীটে বসে থাকা আসামী মোঃ সোহেল রানা (২৫), পিতা মৃত আলেক মিয়া, সাং—চুরিপট্টি, মুক্তিযোদ্ধা চত্ত্বর, ৪ নং ওয়ার্ড, থানা ও জেলা- লালমনিরহাট গ্রেফতার করা হয় এবং অপর আসামী মোঃ ইয়াছিন (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-জুম্মাপাড়া ৫ নং ওয়ার্ড, থানা ও জেলা-লালমনিরহাট পালিয়ে যায়। উক্ত আসামীদের সাথে থাকা সাউন্ড বক্সের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত সর্ব মোট ০৩ তিন কেজি ৫০০ পাঁচশত গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা,সহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয় নং-২৩, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

    আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভেলাবাড়ী ইউনিয়নে হতে ০৩ তিন কেজি ৫০০ পাঁচশত গ্রাম গাঁজাসহ একজন কে গ্রেফতার করেন।

    হাসমত উল্লাহ।