Blog

  • পিবিআই এর ময়মনসিংহ জেলা ইউনিট পরিদর্শন করলেন  পিবিআই প্রধান বনজ কুমার

    পিবিআই এর ময়মনসিংহ জেলা ইউনিট পরিদর্শন করলেন পিবিআই প্রধান বনজ কুমার

    ষ্টাফ রিপোর্টারঃ
    পিবিআই এর কর্মকান্ড আরো আধুনিকায়ন করতে পিবিআই আরো এগিয়ে নিতে ময়মনসিংহ পিবিআই কার্যালয় পরিদর্শন করেছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম। মঙ্গলবার ৩১শে অক্টোবর তিনি পিবিআই ময়মনসিংহ জেলা ইউনিট পরিদর্শন করেন এবং পিবিআই পুলিশকে আরো জনবান্ধব করতে দিকনির্দেশনামোলক আলোচনা ও মতবিনিময় করেন।পরিদর্শনকালে তাঁর সহধর্মিণী ডাঃ জয়া মল্লিক ও তাঁর সঙ্গে ছিলেন।

    অ্যাডিশনাল আইজিপি ও তার সহধর্মিণী পিবিআই ময়মনসিংহ ইউনিটে পৌছলে অ্যাডিশনাল আইজিপিকে ফুলেল শুভেচছায় বরণ করেন পিবিআই ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার ও তার সহধর্মিণীকে ফুলের শুভেচ্ছা জানান পুলিশ সুপার রকিবুল আক্তার এর সহধর্মিণী শাম্মী আক্তার অ্যাডিশনাল আইজিপি এর সহধর্মিণীকে ফুল দিয়ে বরণ করেন।

    পিবিআই এর অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম
    ময়মনসিংহ জেলা ইউনিট পরিদর্শনকালে এই ইউনিটের সম্পূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। আসামীদের হাজতখানা পরিদর্শনকালে তিঁনি উল্লেখ করেন “অপরাধীদের হাজতখানায় রাখার সময় অবশ্যই তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি খেয়াল রাখার আহবান জানান, পাশাপাশি হাজতখানা ও হাজতখানার ব্যবহৃত সামগ্রী সব সময় পরিষ্কার-পরিছন্ন রাখাসহ হাজতখানায় রাখা অপরাধীদের খাবারের প্রতিও খেয়াল রাখার আহবান জানান। স্থাপনা পরিদর্শন শেষে তিঁনি সকল স্তরের অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ ও তদন্তাধীন মামলা নিয়ে আলোচনা করেন। অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিবিআই ময়মনসিংহ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।

    অ্যাডিশনাল আইজিপি উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়সহ মামলার নির্ভুল তদন্ত, ফোর্সের শৃঙ্খলা, কল্যাণসহ নানাবিধ বিষয়ে আলোচনা করেন। এসময় তিঁনি বলেন “পিবিআই গঠন হয়েছিল মামলার সঠিক ও নির্ভুল তদন্ত করার উদ্দেশ্যে। পিবিআই সারা দেশে সম্পূর্ণ চাপমুক্ত থেকে সঠিক তদন্ত করে আসছে। একারণে সকল স্তরের মানুষের মনে জায়গা করে নিয়েছে পিবিআই। ”তিনি পিবিআইকে এই আস্থা ধরে রাখার জন্য নির্দেশ দেন। তিনি আরো বলেন “নিরপরাধ কেউ যেন হয়রানির স্বীকার না হন এবং ন্যায় বিচার হতে বঞ্চিতও না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

    তিঁনি অফিসে আগত দর্শনার্থী, নারী ও শিশু এবং ভিকটিমদের প্রতি আন্তরিক ও সহানুভুতিশীল হওয়ার নির্দেশনা প্রদান করেন। মামলা তদন্তে সততা, নিষ্ঠা, মামলার সঠিক রহস্য উদ্ঘাটন পূর্বক মামলার গুনগত মান ধরে রাখা এবং সঠিক ও নির্ভুল তদন্ত-রিপোর্ট প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ গুরুত্বারোপ করেন এবং তদন্তে দীর্ঘসূত্রিতা পরিহার করার নির্দেশ প্রদান করেন। মতবিনিময় সভা শেষে তিঁনি পিবিআই, ময়মনসিংহ জেলার অফিস ভবন, ব্যারাক ভবন এবং হাজতখানা পরিদর্শন করেন। এছাড়াও তিনি অফিসের গুরুত্বপূর্ণ রেজিষ্ট্রার সমূহ পর্যালোচনা করেন এবং রেজিষ্ট্রার ও রেকর্ড রক্ষণাবেক্ষণে সর্বদা আন্তরিক থাকার নির্দেশ দেন।

    অ্যাডিশনাল আইজিপি মহোদয় পিবিআই, ময়মনসিংহ জেলা পরিদর্শনের পূর্বে পুলিশ অফিসার্স মেস-১, ময়মনসিংহে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন, বিপিএম(বার),,অতিরিক্ত ডিআইজি
    (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন) সৈয়দ আবু সায়েম, বিপিএম, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম।

  • নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতির জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

    নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতির জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদারের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবাল (৩১শে অক্টোবর) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় মসজিদে মাগরিব নামাজ বাদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হয়।

    মিলাদে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান,পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক হেসেন।

    আরও উপস্থিত ছিলো উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্স, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান ইমাম,এছাড়াও উপস্থিত ছিলো নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্র লীগের নেতাকর্মী প্রমুখ।

    দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম।

  • সাংবাদিকদের উপর হা*মলার  প্রতিবাদে  রাণীশংকৈলে সাংবাদিক সমাবেশ

    সাংবাদিকদের উপর হা*মলার প্রতিবাদে রাণীশংকৈলে সাংবাদিক সমাবেশ

    এস আর মানিক, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রফিক ভুৃঁইয়া নিহত এবং কালবেলা, ইত্তেফাক,কালের কন্ঠ,ভোরের কাগজ, যমুনা টিভিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আহত হওয়ার ঘটনায় জড়িত দোষিদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের বিক্ষোভ-সমাবেশ করেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) ও রাণীশংকৈল প্রেক্লাবের যৌথ আয়োজনে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সম্পাদক নুসরতে খোদা রানা, বিটিভি জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির। প্রেসক্লাব সম্পাদক মো.বিপ্লবের স ালনায় আরো বক্তব্য রাখেন, মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ,এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল শিল্পী, দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি আনিসুর রহমান বাকী, দৈনিক উত্তরা প্রতিনিধি নুরুল হক, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন, আজকের প্রত্রিকা প্রতিনিধি খুরশিদ আলম শাওন, আজকের প্রতিভা প্রতিনিধি একে আজাদ, প্রেসক্লাব সম্পাদক আবুল কালাম আজাদ,গণকন্ঠ প্রতিনিধি মাহাবুব আলম, দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন ও সমতল প্রতিনিধি সোহরাব হোসেন। এছাড়াও সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নিহত সাংবাদিকের প্রতি গভীর শোক প্রকাশ করেন সেইসাথে আহতদের সুস্থ্যতা কামনা করে সমবেদনা জানান। হামলায় জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবীও জানান। এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে বলেও সাংবাদিক নেতারা জানান।

    এস আর মানিক
    রাণীশংকৈল, ঠাকুরগাঁও

  • তানোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি

    তানোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ৩১ অক্টোবর মঙ্গলবার
    পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক আবুল বাসার সুজনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়।
    বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের হরতাল অবরোধের প্রতিবাদে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত
    শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,
    উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সেফ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা, সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট ও তানোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান শিবলন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় অ*বরোধের প্রভাব পড়েনি ; যাত্রী সংকটে দুরপাল্লার বাস

    পাইকগাছায় অ*বরোধের প্রভাব পড়েনি ; যাত্রী সংকটে দুরপাল্লার বাস

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    অবরোধের কোন প্রভাব পড়েনি পাইকগাছায়। অবরোধের প্রথম দিন মঙ্গলবার দিনভর বাস সহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। তবে যাত্রী সংকটের কারণে ছাড়তে পারেনি দূরপাল্লার কোন পরিবহন। এদিকে অবরোধে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে জোরদার করা হয় পুলিশি ব্যাবস্থা। উল্লেখ্য ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ ও হরতাল পরবর্তী রাজনৈতিক কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি মঙ্গলবার থেকে টানা ৩ দিন সারাদেশে অবরোধ কর্মসূচী ঘোষণা করে। এদিকে অবরোধের প্রথম দিন মঙ্গলবার কোন প্রভাব পড়েনি অত্র এলাকায়। খুলনা বাস মালিক সমিতির স্থানীয় কমিটির সদস্য সচিব কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল জানান মঙ্গলবার সকাল থেকে দিনভর পাইকগাছা খুলনা ও কয়রা পাইকগাছা রুটে স্বাভাবিক বাস চলাচল করেছে। এসব রুটে বাস সহ অন্যান্য যানবাহন স্বাভাবিক চলাচল করলেও যাত্রী সংকটে পড়ে দূরপাল্লার বাস। লিটন পরিবহনের ম্যানেজার শাহজাহান কবির জানান সারাদিন পরিবহন কাউন্টার খোলা ছিল তবে যাত্রী সংকটের কারণে কোন পরিবহন ছাড়া সম্ভব হয়নি। অবরোধে নাশকতা এড়াতে জিরোপয়েন্ট সহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে মোতায়েন করা হয় পুলিশ। প্রথম দিনের অবরোধে এলাকার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে থানার ওসি রফিকুল ইসলাম জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

  • কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষে প্রস্তুতি সভা

    কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষে প্রস্তুতি সভা

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    আগামী ৪ নভেম্বর-২৩ তারিখে কমিউনিটি পুলিশিং ডে-পালন উপলক্ষে পাইকগাছায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রফিকুল ইসলামের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি মোঃ দাউদ শরীফ দেলুটির সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল চন্দ্র মন্ডল, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু,সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রমোদ রায়,বিভুতী ভূষন সানা, রফিকুল ইসলাম,আবুল হোসেন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, এসএম শাহাবুদ্দিন শাহিন, সুপদ রায়,অশোক অধিকারী, কুমুদ রায়,আব্দুল হালিম খোকন,আনিছ গাজী,হাসানুজ্জামান, তানজিম মোস্তাফিজ বাচ্চুসহ অনেকে।

  • আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবে পাইকগাছার ভাতাপ্রাপ্ত উপকার ভোগীরা

    আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবে পাইকগাছার ভাতাপ্রাপ্ত উপকার ভোগীরা

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    আজ পহেলা নভেম্বর বুধবার সরকারের বিভিন্ন প্রকল্পভুক্ত ভাতাপ্রাপ্ত উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ জ্ঞাপন করবেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বর্তমান সরকারের শেষ মেয়াদে সকল ভাতাভোগী জনসাধারণের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জানাগেছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে সরকারের গৃহীত নানাবিধ প্রকল্প থেকে প্রত্যক্ষভাবে হাজার-হাজার নারী-পুরুষ বিভিন্ন ধরনের ভাতা গ্রহন করে আসছেন। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ( পিপিএম), উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
    অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

  • নড়াইলে না*শকতার মামলায় শ্রমিক দলের আহবায়কসহ গ্রেফতার দুই

    নড়াইলে না*শকতার মামলায় শ্রমিক দলের আহবায়কসহ গ্রেফতার দুই

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে নাশকতার মামলায় শ্রমিক দলের আহবায়কসহ গ্রেফতার দুইজন। নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতীয়াতাবাদী বিএনপির শ্রমিক দলের আহবায়কসহ দু’জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাশকতার মামলায় আটক দেখিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
    লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার নলদী ইউপির নলদী গ্রামের মৃত সামসু মোল্যার ছেলে নড়াইল জেলা শ্রমিক দলের আহবায়ক সাইদুজ্জামান আমল (৪৬) ও লোহাগড়া পৌর শহরের কচুয়াবাড়ী গ্রামের হান্নান শেখের ছেলে ছাত্রদল নেতা ইব্রাহিম শেখ (২৩) কে গ্রেফতার করা হয়।

    এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত দু’জন নেতাকে নাশকতার মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

  • নড়াইলে ডেঙ্গুতে আ*ক্রান্ত হয়ে একজনের মৃ*ত্যু

    নড়াইলে ডেঙ্গুতে আ*ক্রান্ত হয়ে একজনের মৃ*ত্যু

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাশিদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) রাতে নড়াইলের লোহাগড়া উপজেলা হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে (৩০ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেছে নড়্ইাল জেলা সিভিল সার্জন অফিস। রাশিদা লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের লিপু কাজীর স্ত্রী।

    হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাতে ডেঙ্গু জ্বর নিয়ে রাশিদা ভর্তি হন। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার পর মারা যান তিনি।

    সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, এ মওসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ জেলায় ২১৯৩জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৯ জন।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এর মধ্যে সদর হাসপাতালে ৬জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন ভর্তি আছেন।

  • সেনবাগে প্রধান শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় সংবর্ধনা

    সেনবাগে প্রধান শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় সংবর্ধনা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী) নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিরতিহীন ভাবে ৩১ (একত্রিশ) বছর সুনামের সহিত দায়িত্ব পালনকারী প্রধান শিক্ষক ও সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩(তিন) বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (এম,কম,
    বিএড, এম,এড) এর অবসর জনিত শেষ কর্মদিবসে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ হতে এক ব্যাতিক্রমধর্মী এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়।৩০ অক্টোবর সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে, অশ্রুশিক্ত নয়নে সংবর্ধনা দেয়।এসময় বিদ্যালয়ের শিক্ষকরা অতীতের স্মৃতিচারণ করে, জনপ্রিয় এই শিক্ষক ও শিক্ষক নেতা, জাতি গড়ার কারিগর মো: মনিরুল ইসলামকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। হাজার হাজার শিক্ষার্থীরাও শিক্ষকদের সাথে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।পরবর্তীতে প্রাইভেট কার সুসজ্জিত করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী প্রধান শিক্ষককে বাড়ীতে পৌঁছে দিয়ে আসেন।
    এসময় মেধাবী,চৌকস,দক্ষ ও জনপ্রিয় প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলামের শুন্যতায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ পুরো এলাকাজুড়ে সকলের মাঝে শোক ও নিরবতার ছায়া ছড়িয়ে পড়ে।