Blog

  • নলছিটিতে ফিরোজা আমু’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

    নলছিটিতে ফিরোজা আমু’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির সহধর্মিণী মরহুমা ফিরোজা আমু’র ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ লা নভেম্বর ) উপজেলা কেন্দ্রীয় মসজিদে
    যোহর নামাজ বাদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হয়।

    দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান,পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক হেসেন,উপজেলা যুবলীগের আহবায়ক মো. মামুন তালুকদার মামুন তালুকদার ও যুগ্ম আহবায়ক সৈয়দ শাওন ইসলাম বাবু, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ইউপি চেয়ারম্যানগণ।

    আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্স,পৌর ছাত্র লীগের সভাপতি সালমান হোসেন কাওসার,এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্র লীগের নেতাকর্মী প্রমুখ।

    পরে আছরের নামাজ বাদ উপজেলা যুবলীগের আয়োজনেও দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ আবু সালেহ।

  • নলছিটিতে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত

    নলছিটিতে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য
    ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১লা নভেম্বর) বেলা দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান শাহিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম।

    এছাড়াও উপস্থিত ছিলো নলছিটি উপজেলার অনেক বেকার যুবক যুবতীরা,পরে তাদের মাঝে ৭ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের সনদ ও অর্থ বিতরন করা হয়েছে।অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার।

    আলোচনা সভায় বক্তরা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে।

  • গোপালগঞ্জে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    গোপালগঞ্জে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপি-র ডাকা তিন দিনের অবরোধের প্রতিবাদে গোপালগঞ্জে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের এ কর্মসুচির আয়োজন করে।

    আজ বুধবার (০১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়ার শেখ ফজিলাতুনন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সমানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের বরা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

    পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা যুবলীগের সাধারন সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা) ও সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি বক্তব্য রাখেন। এ সময় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুদ রানা, যুবলীগ নেতা শেখ সেতু, গোবরা নাহিদুল হক, শেখ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। #

  • গোপালগঞ্জে যুবদিবস পালিত

    গোপালগঞ্জে যুবদিবস পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, সনদপত্র ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ও যুব ঋনের চেক প্রদানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

    আজ বুধবার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান বক্তব্য রাখেন।

    আলোচনা সভা শেষে পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন গ্রহনকারীদের সনদ এবং ড্রাইভিং লাইসেন্স ও ৩ জন যুব ও একজন জন যুব মহিলার হাতে ৫ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋনের চেক তুলে দেয়া হয়। #

  • সিংড়ায় জাতীয় যুব দিবস পালিত

    সিংড়ায় জাতীয় যুব দিবস পালিত

    মোল্লা মোঃ এম এ রানা নাটোর প্রতিনিধি
    “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় যুব দিবস-২৩ পালিত হয়েছে। বুধবার (১লা নভেম্বর) এ উপলক্ষ্যে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।

    এসময় যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

  • থানচিতে নবাগত ওসি’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

    থানচিতে নবাগত ওসি’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

    থানচি (বান্দরবান) প্রতিনিধিঃমথি ত্রিপুরা।

    বান্দরবানে থানচিতে নবাগত ওসি‘র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থানচি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    বুধবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে তার অফিসে থানচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎকারের উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক চিংথোয়াই অং মার্মা প্রমূখ। এছাড়াও প্রচার সম্পাদক মথি ত্রিপুরা, নির্বাহী সদস্য কাইথাং খুমী উপস্থিত ছিলেন।

    সৌজন্যে সাক্ষাৎ কালে নবাগত থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, উপজেলার আইন শৃঙ্খলা’সহ মাদক, নানান অপরাধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা চান। পূর্বের ন্যায় প্রেসক্লাবের সাথে থানচি থানার সু-সম্পর্ক বজায় থাকবে। এবং থানার পুলিশের পক্ষ থেকে প্রেসক্লাবের নেতৃবৃন্দের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

  • বানারীপাড়ায় জামায়াত বিএনপির ডাকা অবরোধের  প্রতিবাদে আওয়ামী লীগের শোডাউন

    বানারীপাড়ায় জামায়াত বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের শোডাউন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    সারাদেশব্যাপী জামায়াত বিএনপির নৈরাজ্য নাশকতা সৃষ্টির লক্ষ্যে ডাকা অবরোধের প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুর নেতৃত্বে শান্তি মিছিল ও মটর সাইকেল শোডাউন‌ করা হয় । ১ নভেম্বর বুধবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলার প্রধান প্রধান সড়কে, পাশ্ববর্তী উপজেলা উজিরপুর, ইউনিয়ন চাখার ,খলিসাকোঠা, বিভিন্ন সড়কে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মিছিল ও মটর সাইকেল বহরে শোডাউন করা হয়। এই শান্তি মিছিল ও মটর সাইকেল বহরে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম মাসুম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, উপজেলা যুবলীগের অন্যতম নেতা মহসিন রেজা,জুলহাস, রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিয়া আমিন, তারেক হাওলাদার, মজিবুর রহমান, বানারীপাড়া পৌর কাউন্সিলর আকবর সরদার, জাহিদ,সলিয়া বাকপুর ইউপি সদস্য জাহাঙ্গীর সরদার, ফুয়াদ,মিলন, শহীদ, সাবেক ইউপি সদস্য মনির, রফিকুল ইসলাম,রাজু, উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা মনির হোসেন, অপূর্ব অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    গত ৩১ অক্টোবর (মঙ্গলবার) দৈনিক আজকের দর্পন পত্রিকায় ‘স্বরূপকাঠি সহকারি শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। সংবাদে আমাকে জড়িয়ে যা লেখা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও কাল্পনিক। আমি উক্ত সংবাদটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে লেখা হয়েছে পিরোজপুরের স্বরূপকাঠি(নেছারাবাদ) উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষা অফিসার (এটিইও) মো. মজুন মোল্লার বিরুদ্ধে সীমাহিন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। আরো লেখা হয়েছে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেয়া নিয়ে ওই শিক্ষা অফিসারের সাথে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের একাধিক কথোপকথনের অডিও ক্লিপ ফাস হয়েছে।
    মুল কথা হল আমি উক্ত অফিসে যোগদানের পর থেকেই সততার সহিত কাজ করে আসছি। আমার কাছ থেকে গুটি কয়েক লোক অনৈতিক সুবিধা চেয়ে না পাওয়ায় তারা একত্রিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার নাম্বার ক্লোন করে মিথ্যা ভয়েস রেকর্ড করেছে। যা খুবই মানহানিকর। বাস্তবে আমি কখনো দুর্নীতি করিনি। ব্যাক্তিগতভাবেও আমি সর্বদা দুর্নীতির বিরুদ্ধে কর্মক্ষেত্রে সহ সর্বত্র যুদ্ধ করে আসছি। যাহারা আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইকে ভুল বুজিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। তাই আমি উক্ত মিথ্যা বানোয়াট ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ঘৃনা প্রকাশ করছি।

    মো: মজনু মোল্লা
    সহকারি শিক্ষা অফিসার
    নেছারাবাদ,পিরোজপুর

  • স্বরূপকাঠিতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজন আহত  মারধর ও শ্লীলতাহানীর অভিযোগে থানায় মামলা দায়ের

    স্বরূপকাঠিতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজন আহত মারধর ও শ্লীলতাহানীর অভিযোগে থানায় মামলা দায়ের

    আনোয়ার হোসেন,
    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
    স্বরূপকাঠির পাটিকেলবাড়ি গ্রামের সোহেল মোল্লার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ফাতেমা বেগমসহ তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ফাতেমা বেগম (৪০) ও আলতাফ হোসেন গাজীকে (৫৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ওই গ্রামের আল আমিনের দোকানের সামনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আলতাফ গাজীর ছেলে রাকিব হাসান বাদী হয়ে সোহেল মোল্লা ও তার ভাই মেহেদী মোল্লাসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলায় এজাহারে মারধরসহ শ্লীলতাহানীর অভিযোগ করা হয়েছে। বিবরনে জানাগেছে ওই এলাকার আলোচিত সন্ত্রাসী সোহেল মোল্লা ও তার ভাই মেহেদী মোল্লা দোকানদার আলআমিনের সাথে ঝগড়ায় লিপ্ত হয় । এসময় সেখানে উপস্থিত বাদী রাকিব হাসানকে পূর্ব বিরোধের জের ধরে গজাল লোহা দিয়ে পিটুনি দেয়। সন্ত্রাসীদের হাত থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন আলতাফ গাজী ও তার ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম। লোহার পাতের আঘাতে তারা গুরুতর জখম হলে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করেন। এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো.গোলাম ছরোয়ার জানান, ওই ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তের জন্য উপ পরিদর্শক মো, কে,এম, মজিবর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে ।

  • সুজানগরে অবরোধের বিরুদ্ধে আ.লীগের মিছিল

    সুজানগরে অবরোধের বিরুদ্ধে আ.লীগের মিছিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাবের নেতৃত্বে এ মিছিল হয়। মিছিলটি সুজানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল ওহাব নেতাকর্মীদের সাথে নিয়ে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে সুজানগর পৌরসভা,উপজেলার সাতবাড়িয়া,মানিকহাট,ভাঁয়না নাজিরগঞ্জ,হাটখালী,দুলাই,তাঁতীবন্দ ইউনিয়নসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব বলেন, অবরোধের বিরুদ্ধে সকাল থেকেই আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুজানগর উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবেলা করা হবে। অবরোধের নামে সড়কে কোন নাশকতা নৈরাজ্য বিএনপি জামায়াতকে করতে দেওয়া হবেনা। নাশকতা রোধে আমাদের এই অবস্থান ও মিছিল। আমরা জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করব। মিছিলে সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, আওয়ামী যুবলীগ সুজানগর পৌর শাখার সভাপতি জুয়েল রানা, দলীয় নেতা নাছিম, সেলিম,কামাল খলিফা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষারসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য অবরোধের প্রথম দিনে সুজানগর উপজেলায় তেমন কোন প্রভাব পড়েনি। যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে খোলা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।