Blog

  • তেঁতুলিয়ায় বিএসএফের গু*লিতে বাংলাদেশি যুবক নিহ*ত

    তেঁতুলিয়ায় বিএসএফের গু*লিতে বাংলাদেশি যুবক নিহ*ত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আইনুল হক (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

    বুধবার (১ নভেম্বর) ভোরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার ৪৪৮ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে ফাঁসিদেওয়া ক্যাম্পের ফকিরগঞ্জ গ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আইনুল হক দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে। তিনি ভারতীয় গরু চোরাকারবারি ব্যবসায়ী ছিলেন।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা য়ায়, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সঙ্গে সে গরু আনতে ভারতীয় সীমান্তে যায়। এরপর ভোর রাতে গুলির শব্দ পান পরিবারসহ স্থানীয়রা। এদিকে, রাতেই আইনুলকে পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখোঁজি শুরু করে। পরে ভোরের দিকে ওই সীমান্ত এলাকায় ভারতের অভ্যান্তরে বিএসএফের গুলিতে আইনুলের মৃত্যুর বিষয়টি জানতে পারে।

    এ ঘটনার পর ভারতের ফাঁসিদেওয়া থানা এলাকার বিএসএফ সদস্যরা মরদেহটি উদ্ধার করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

    বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যেহেতু বিএসএফ মরদেহ নিয়ে গেছে, অতএব আইনি প্রক্রিয়া ছাড়া দুই-একদিনে মরদেহ দেশে আসার কোনো সুযোগ নেই। পরিবারের দাবিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।

    বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান সাংবাদিকদের বলেন, বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম ।

  • পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

    পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
    পাইকগাছায় বর্ণাঢ্য র্্যালী, আলোচনা সভা, গাছের চারা ও যুব ঋনের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ” স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জি এম বাবলুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ফসিয়ার রহমান , মাজহারুল ইসলাম মিথুন, রীতা ঢালী ও পূর্ণিমা। অনুষ্ঠানে ১১ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক এবং যুব নারীকে ৫লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা (খুলনা) ।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালো পাইকগাছার হাজারো উপকারভোগী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালো পাইকগাছার হাজারো উপকারভোগী

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ প্রিয় জ্ঞাপন করেছেন পাইকগাছার হাজারো উপকারভোগী। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল হতে বিভিন্ন এলাকা থেকে উপকারভোগীরা অনুষ্ঠানে আসতে শুরু করে। দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে যায় গোটা উপজেলা পরিষদ মাঠ ও আশপাশ এলাকা। অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার উপকারভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সেবা সুশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়ার্দার, কাজল কান্তি বিশ্বাস, জি এম আব্দুস ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, প্রধান শিক্ষক শামীম আহমেদ , উপকারভোগী আব্দুস সাত্তার ও রুমি খাতুন।

  • প্রধানমন্ত্রী  শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে : শেখ হেলাল উদ্দিন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে : শেখ হেলাল উদ্দিন

    এস এম সাইফুল ইসলাম কবির: জাতির পিতা বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি হরতাল অবরোধের নামে দেশব্যাপী নাশকতা করছে। ওরা চায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অদম্য অগ্রযাত্রাকে ব্যহত করতে। ওদের এই ষড়যন্ত্রকে কোন অবস্থাতেই পাত্তা দেয়া যাবে না। তিনি বলেন, বিএনপি দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওদের রাজনীতি করার কোন অধিকার নাই। আগামী দ্বাদশ নির্বাচনকে বানচাল করতে ওদের যত ষড়যন্ত্র। ১১ নভেম্বর সার্কিট হাউসের জনসভার মধ্যদিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

    তিনি আরো বলেন, যাদের জন্মই সেনানিবাসে তারা কিভাবে গণতন্ত্র ও সাধারণ মানুষের কদর বুঝবে। সেকারনেই ওরা মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করছে। আমাদের সকলকে ছোটখাটো ভুলত্রুটিকে ভুলে গিয়ে এক হয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের জন্য বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হলে সার্কিট হাউসের জনসভা সফল করতে হবে। মনে রাখতে হবে-শেখ হাসিনা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন করেছে সেজন্যে আমাদের একবার হলেও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর সেজন্যেই ১১ নভেম্বরে সার্কিট হাউসের জনসভায় জনসমুদ্রে পরিণত করে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় খুলনা সদর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মো. মাহাবুবুল আলম বাবলু মোল্লা, অধ্যা. রুনু ইকবার বিথার, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, নূরীনা রহমান বিউটি, কাউন্সিলর রফিউদ্দিন আহমেদ রফিক, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, ফেরদৌস হোসেন লাবু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, মোঃ জামাল উদ্দিন বাচ্চু, এ্যাড. আইয়ুব আলী, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মোঃ মফিদুল ইসলাম টুটুল, ফেরদৌস আলম চাঁন ফরাজী, চৌধুরী মিনাহাজ উজ জামান সজল, এ্যাড. রজব আলী সরদার। বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ ফারুক হাসান হিটলু, শেখ জাহাঙ্গীর হোসেন, শাসসুজ্জামান মিয়া স্বপন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মুন্সি সেলিম হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, মো. নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, পারভীন ইলিয়াস, নুরিনা রহমান বিউটি, করবি, বিথি, মোস্তারি চিশতি, নিপা, নাসরিন ইসলাম, কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. এনামুল হক, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, মাহমুদ হাসান তাজু, রেজওয়ানা প্রধান, রেখা খানম, রোকেয়া রহমান, কহিনুর বেগম, সবনাম মুস্তারী, মাসুদা খানম পাখি, ফেরদৌসি আলম রিতা, শিরিনা হান্নান, শিউলি আক্তার, বিউটি বেগম, ফেরদৌসি সাথী, খাদিজা কবির তুলি, শামীম আরা পপি, কামরুন নাহার কাজল, এ্যাড. শাম্মী প্রমূখ নেতৃবৃন্দ।

    সভায় সার্কিট হাউজের জনসভা সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। #ছবি সংযুক্ত আছে।

    এস এম সাইফুল ইসলাম কবির।

  • পদ্মার বুক চিরে যাত্রী নিয়ে ট্রেন ছুটবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আজ যোগাযোগে নতুন অধ্যায়

    পদ্মার বুক চিরে যাত্রী নিয়ে ট্রেন ছুটবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আজ যোগাযোগে নতুন অধ্যায়

    এস এম সাইফুল ইসলাম কবির: রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে প্রথম ট্রেন চলাচল শুরু হবে আজ বুধবার (১ নভেম্বর)। এর মধ্য, দিয়ে নতুন রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে।

    জানা যায়, সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেনটি রাত ৯টা ৪৫মিনিটে খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

    রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা হয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আজ। ঢাকা-খুলনা পথে ‘সুন্দরবন এক্সপ্রেস’ এবং ঢাকা-যশোর পথে ‘বেনাপোল এক্সপ্রেস’ নামের দুটি ট্রেন চলবে।

    এর আগে, এই দুই ট্রেন বঙ্গবন্ধু রেল সেতু হয়ে চলাচল করত। নতুন রেলপথে কমে আসছে সময়ের দূরত্ব। আগে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল পর্যন্ত ট্রেন দুটির পৌঁছতে সময় লাগত ৮-১০ ঘণ্টা। নতুন রুটে লাগবে মাত্র ৫-৬ ঘণ্টা।

    রেলওয়ে তথ্য বলছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে ও ঢাকা পৌঁছবে ভোর ৫টা ১০ মিনিটে। ট্রেনটি আবার ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে ও খুলনা পৌঁছবে বিকেল ৩টা ৫০ মিনিটে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল ছাড়বে দুপুর ১টায় ও ঢাকা পৌঁছবে রাত ৮টা ৪৫ মিনিটে। আর ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে ও বেনাপোল পৌঁছবে সকাল ৭টা ২০ মিনিটে।

    কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ট্রেন চলাচলের জন্য সব প্রস্তুতি শেষ। নতুন রুটে চলা ট্রেনগুলো স্টেশনের ৮, ৯ ও ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। এসব ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়বে।

    রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা-যশোর রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। সুন্দরবন এক্সপ্রেস যশোর, কুষ্টিয়ার পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে।

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা রুটের দূরত্ব কম। সে কারণে যাতায়াতে সময় কম লাগবে।

    খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, বাসের চেয়ে ট্রেনে যাতায়াত আরামদায়ক হওয়ায় অনেকেই ঢাকা-খুলনা ট্রেনে যাতায়াত করেন। তবে বাসের চেয়ে ট্রেনে সময় বেশি লাগত। পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হলে যাতায়াতের সময় কমে আসবে। এতে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। #ছবি সংযুক্ত আছে।

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট সংবাদদাতা:

  • নড়াইলের এসপি সাদিরা খাতুন’র নির্দেশনায় অবরোধে মানুষের চলাফেরা স্বাভাবিক রাখতে পুলিশের পেট্রোলিং

    নড়াইলের এসপি সাদিরা খাতুন’র নির্দেশনায় অবরোধে মানুষের চলাফেরা স্বাভাবিক রাখতে পুলিশের পেট্রোলিং

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় বিএনপির ডাকা তিন দিন ব্যাপী অবরোধে মানুষের চলাফেরা স্বাভাবিক রাখতে পুলিশের Robust পেট্রোলিং করা হয়। নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী; অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ দোলন মিয়া; জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) মোঃ ছাব্বিরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানসহ মোটরসাইকেলে অন্যান্য পুলিশ সদস্যরা উক্ত টহলে অংশগ্রহণ করেন।
    পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমানের তত্ত্বাবধানে বিজিবি ও RAB এর টহল টিমসহ নড়াইল সদর থানার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ এবং লোহাগড়া থানাধীন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল পরিচালনা করা হয়। মানুষের জান-মালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • ফুলবাড়ীয়া জাতীয় যুব দিবস পালিত

    ফুলবাড়ীয়া জাতীয় যুব দিবস পালিত

    মো. সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়ীয়া) প্রতিনিধি: স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (১ নভেম্বর) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা যুব দিবস পালিত হয়েছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম দুলাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান, উপজেলা সেচ্ছাসেবক সভাপতি কামরুজ্জামান প্রমূখ ।

  • ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে বিশ্ববিদ্যালয় রেজিষ্টার ডাঃ আসাদুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল

    ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে বিশ্ববিদ্যালয় রেজিষ্টার ডাঃ আসাদুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ১লা নভেম্বর ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের কৃত্রি সন্তান ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের মৃত মকছেদ আলী খাঁর জৈষ্ঠ পুত্র ও ফতেপুর শামছদ্দীন সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বড় ভাই ডাঃ মোঃ আসাদুল ইসলামের সহধর্মিণী (৫৮) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়াছে। ইন্না-লিল্লাহ — রাজিউন। মৃত্যু কালে স্বামী, ১পুত্র, ১কন্যা, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
    বাদ আছর নিজ গ্রাম কানাইডাংগা মন্ডল পাড়া জামে মসজিদের পাশে আম বাগানে মরহুমার নামাজে জানাযা শেষে তাহাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
    উক্ত নামাজে জানাযায় বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ঈমাম, ডাক্তার, শিক্ষক, সুশিল সমাজ, আত্মীয় স্বজন সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।

  • তানোরের রাজনৈতিক অঙ্গনে নতুন চমক স্বেচ্ছাসেবক লীগ

    তানোরের রাজনৈতিক অঙ্গনে নতুন চমক স্বেচ্ছাসেবক লীগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন চমক হিসেবে আর্বিভূত হয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগকে অনেকে যুবলীগের প্যারালাল হিসেবে দেখছেন। কারণ যুবলীগ যেখানে ব্যর্থ স্বেচ্ছাসেবক লীগ সেখানেই সফল। ইতমধ্যে তানোরে তারা তাদের সাংগঠনিক কর্মকান্ডের মধ্যদিয়ে যুবলীগের প্যারালাল হিসেবে পরিচিতি ও আস্থা অর্জন করেছেন। রাজনীতির মাঠে আওয়ামী লীগের সহযোগী সংগঠন গুলোর দীর্ঘদিন নিস্ক্রীয়তা স্বেচ্ছাসেবক লীগের তৎপরতায় দুর হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের রাজনৈতিক দুরদর্শিতায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে।
    জানা গেছে, বিগত ১৪ জুলাই শুক্রবার তানোরের মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে জমকালো আয়োজনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শামসুল হককে সভাপতি ও রামিল হাসান সুইটকে সম্পাদক করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।
    এদিকে কমিটি গঠনের পর পরই স্বেচ্ছাসেবক লীগের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এসব বিবেচনায় উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে আগামির সম্ভবনা ও নতুন চমক নিয়ে এসেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ইতমধ্যে তারা উপজেলা, দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের (ইউপি) কমিটি গঠন সম্পন্ন করেছে। তারুণ্য নির্ভর এসব কমিটি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার ঝড় তুলেছে। অর্থ নয় মেধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আদর্শিকতাকে প্রাধান্য দিয়ে করা হয়েছে কমিটি। বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-যুবকদের (যারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অর্জন দেখে বেড়ে উঠছে) টার্গেট করে এগিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এসব তরুণেরা আওয়ামী লীগের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
    রাজনৈতিক অঙ্গনে অন্যদের কাছে স্বেচ্ছাসেবক লীগ রোল মডেল হয়ে উঠেছে।
    খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশক্ষেত্রে স্থানীয় সাংসদের পৃষ্ঠপোষকতা ব্যতিত যেখানে অন্যরা কোনো কর্মসূচি পালন করতে পারে না, সেখানে স্বেচ্ছাসেবক লীগ ব্যতিক্রম। তারা নিজেরা নিজেদের দায়িত্ববোধ থেক দলীয় কর্মসূচি পালন করে আসছে, এর জন্য তারা বাইরের কারো কাছে থেকে কোনো আর্থিক সহায়তা নিচ্ছেন না। দল, নেতা ও নেতৃত্বের প্রতি কি পরিমাণ আস্থা-বিশ্বাস ও নিখাদ ভালবাসা থাকলেই কেবল এমন হয় তার জ্বলন্ত উদাহরণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। তাদের প্রধান টার্গেট তরুণ ভোটার তাদের মাঝে আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে দলের প্রতি জনসমর্থন বৃদ্ধি, প্রধানমন্ত্রী এবং স্থানীয় সাংসদের হাতকে শক্তিশালী করা। নাম প্রকাশে অনিচ্ছুক বাধাইড় ইউপি যুবলীগের এক নেতা বলেন, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামসুল হককে তার প্রতিপক্ষ মনে করে তাদের সাংগঠনিক কর্মকান্ডে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা অত্যন্ত দুঃখজনক। এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল হক বলেন, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য রাজনীতি করেন। তাদের প্রধান টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের হাত শক্তিশালী করা। তিনি বলেন, জাতীয় রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিক দিবেন আমরা সকলে তা মেনে নিয়ে রাজনীতি করি আসছি।
    তেমনি স্থানীয় (তানোর-গোদাগাড়ী) রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। তিনি যাকে নিয়ে রাজনীতি করতে স্বাচ্ছন্দবোধ মনে করবেন বা যার হাতে নেতৃত্ব দিবেন তিনিই হবেন আমাদের নেতা, এখানে দ্বিমতের কোনো সুযোগ নাই। তিনি বলেন, যারা এসব নিয়ে অপপ্রচার করছে তারা আগেও আওয়ামী লীগের বিপদগামী ছিলো এখানো আওয়ামী লীগবিরোধীদের সঙ্গ রয়েছে। এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট বলেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী ও তার আস্থাভাজন নেতৃত্ব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মহোদয়কে সামনে রেখে রাজনীতি করছেন। তিনি বলেন, তারা নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে রাজনীতি করে দেখিয়ে দিতে চান দলের জন্য কিছু করতে চাইলে নিজেদের ইচ্ছে শক্তিই যথেষ্ট। তিনি বলেন, আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করছি।#

  • র‌্যাব-১২ অভিযানে ভাইয়ের হাতে ভাই খু*নের মামলার  প্রধান আসামি মোঃ মজনু মিয়া গ্রেফতার

    র‌্যাব-১২ অভিযানে ভাইয়ের হাতে ভাই খু*নের মামলার প্রধান আসামি মোঃ মজনু মিয়া গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ০১ নভেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল “বগুড়া জেলার সদর থানাধীন তিনমাথা মোড়ে ভাই-বোন ক্লিনিকে” অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মজনু মিয়া (৫০), পিতা-আব্দুল মজিদ আকন্দ, সাং-সড়াতৈল, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মামলা নং-৪৩/৩৭১, তারিখ-৩০ অক্টোবর ২০২৩ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড মূলে মামলা রুজু করা হয়েছে।

    ২। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আাসামি মোঃ মজনু মিয়া এবং ভিকটিম আব্দুস সাত্তার আপন ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি বণ্টন ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৯-১০-২০২৩ তারিখ রবিবার দুপুরে তাদের মধ্যে জমি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে আসামি মজনু ও তার ভাই মারামারিতে জড়িয়ে পরে এবং মজনু তার লাঠি দিয়ে ভিকটিমকে সজোরে মাথায় আঘাত করে আহত করে। আহত অবস্থায় ভিকটিমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    ৩। উপরোল্লেখিত ঘটনাটি দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় “সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন” শিরোনামে প্রকাশিত হয়। উক্ত ঘটনাটি সিরাজগঞ্জ জেলাসহ সারা দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব-১২, সিরাজগঞ্জ হত্যাটির ছায়া তদন্ত শুরু করে। আসামিকে গ্রেফতার করতে র‌্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার ২৪ ঘন্টার মধ্যে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাবের এই ধরণের চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরণের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

    তথ্যদিন…

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮