Blog

  • বরিশাল জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন কিশোর চন্দ্র বালা

    বরিশাল জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন কিশোর চন্দ্র বালা

    খাইরুল ইসলাম মুন্না

    জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে ও শ্রেষ্ঠ সংগঠক হিসেবে কিশোর চন্দ্র বালাকে সম্মাননা স্মারক ও সনদ পত্র বিতরণ করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। জেলা প্রশাসক, বরিশাল শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পিপিএম মোঃ ফারুক উল হক পুলিশ সুপার বিপিএম ওয়াহিদুল ইসলামা, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ শতাধিক যুব সংগঠক ও সুধীজন।

    • কিশোর চন্দ্র বালা ১৯৯৬ সালে বরিশাল শহরে জন্মগ্রহন করেন, তার পিতা রতন চন্দ্র বালা, মাতা মিতা রানী বালা, তিনি শিক্ষা জীবনে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, অমৃত লাল দে কলেজ ও সরকারি ব্রজমোহন কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে প্রথম বিভাগে স্মাকোত্তর ডিগ্রি অর্জন করেন।
    দূরন্ত এই কিশোর পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায়ই প্রতিবেশি শিশুদের পড়াতে শুরু করেন এবং সাহিত্য পাঠ, সংস্কৃতি চর্চা, সহশিক্ষা মূলক কার্যক্রম অনুশীলনের মধ্য দিয়েই পার করেন বাল্যকাল।
    তৃতীয় শ্রেণিতে অধ্যয়নকালেই কাব স্কাউট দলে যোগদান করেন ২০০৩ সাল থেকে অদ্যাবধি স্কাউট আন্দোলনের সাথে জড়িত রয়েছেন। পালন করেছেন বিভিন্ন পদের দায়িত্ব এর মধ্যে কাব ও স্কাউট লিডার ইন্সট্রাক্টর, রোভার স্কাউট লিডার প্রভূত। ২০১৭ সালে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের মনোনয়নে বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ রোভার হিসেবে ইনভেটিভ এ্যাওয়ার্ড অর্জন করেন।
    ২৭ বছরের এই জীবনকালে বহু সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নামে একটি যুব সংগঠন প্রতিষ্ঠা করেন এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ব্রজমোহন কলেজে অধ্যয়নকালে সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সাংগঠনিক সম্পাদক ও ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সভাপতি ছিলেন। ধ্রুবতারা উউথ ডেভেলপমেন্ট ফাইন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি, তানসেন সংগীত বিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বরিশাল শিল্পমঞ্চের সাধারণ সম্পাদক, মুকুল মিলন খেলাঘর আসরের আহবায়ক, কীর্তনখোলা মুক্ত রোভার দলের রোভার স্কাউট লিডার সহ অর্ধশতাধিত সংগঠনের সাথে রয়েছে সম্পৃক্ততা।
    সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে পদচারণা, বরিশালের ৩২টি সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতি সংগঠন সমন্বয় পরিষদের দপ্তর সম্পাদক ছিলেন তিনি। বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা কবিতা, গল্প, প্রবন্ধ ও ভ্রমন কাহিনী যা প্রকাশিত হয়েছে তারমধ্যে অন্যতম- অপরাজিত বাঙালি, ক্ষুধার দানব, মুক্তি আসবেই, জীবনানন্দের সাথে দেখা, ব্যাকবেঞ্চার, চৈত্রের অভিযাত্রী ইত্যাদি।
    কবিতা লিখতে ও আবৃত্তি করতে পছন্দ করেন। আগামী বই মেলায় তার বই প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছেন। সামাজিক অবক্ষয়, পরিবেশ রক্ষায় দূষণ বিরোধী, দুর্নীতি ও ধর্ষণ বিরোধীসহ সড়ক আন্দোলনের মত বড় বড় আন্দোলনে সামনের সারীতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সোচ্চার রয়েছেন। তিনি অবসরে গ্রামে ঘুরতে ও মানুষের সাথে মিশতে পছন্দ করেন। খুব সাদাসিধে পোশাক বলতে পাঞ্জাবী পড়তে বেশি পছন্দ করেন। তার গোঁফ ও হাসির প্রশংসা রয়েছে পরিচিত মহলে।
    দীর্ঘ ১৬ বছরের সাংগঠনিক জীবনে কয়েক হাজার শিশু ও যুবকে শিখিয়েছেন নানান দক্ষতার পাঠ, পেয়েছেন “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৭”।
    কবিতা আবৃত্তি, দলীয় সংগীত, লেখালেখির পাশাপাশি নাটকের জগতেও বিচরণ রয়েছে তার, ইতোমধ্যে নাটক লেখা ও নির্দেশনা দিয়ে মঞ্চস্থ করেছেন বেশ কয়েকটি নাটক। প্রযোজনা করেছেন পট গানের। এছাড়াও মঞ্চ নাটক ও টেলিভিশনের পর্দায়ও নাটকে অভিনয় করেছেন কিশোর।
    কর্মজীবনে শিক্ষকতা ও কর্পোরেট জব সহ নানান এনজিওতে ট্রেনিং ফ্যাসিলেটেটর হিসেবে কাজ করছেন তিনি, কিন্তু সবকিছুর অবসরে বরিশালের শিশু ও যুবদের জন্য নিয়মিত কাজ করাই তার একমাত্র লক্ষ্য। কর্মজীবী নিরক্ষর মায়েদের জন্য তৈরি করেছেন স্যাটেলাইট স্কুল। সেখানে সপ্তাহে একদিন তিনি নিজেই পাঠদান করেছেন। এছাড়াও বহু দরিদ্র শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিয়েছেন তিনি। চড়ের মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প নানান বিষয়ে সচেতন বার্তা, জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ, ঈদ-কোরবানিতে সহযোহিতার সংস্থান করে যাচ্ছেন তিনি।
    শ্রমজীবী নিপীড়িত দরিদ্র মানুষের অধিকার আদায়ে ও দুঃখ কষ্টের সহমর্মী প্রতিবাদী কণ্ঠস্বর কিশোর জানান তিনি রাষ্ট্রীয় পর্যায়ে নীতি প্রণয়নকারী পরিষদের সদস্য হতে চান এবং কৃষিকাজ ও শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করতে চান তিনি।

  • গোপালগঞ্জে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষো*ভ মিছিল অনুষ্ঠিত

    গোপালগঞ্জে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষো*ভ মিছিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপি-র ডাকা তিন দিনের অবরোধের প্রতিবাদে গোপালগঞ্জে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ পৌর যুবলীগের এ কর্মসুচির আয়োজন করে।

    আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে শহরের পুলিশ লাইন্স এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের বরা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আয়েজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

    পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

  • আজ শিক্ষক কালিপদ মন্ডলের ১৮ তম মৃত্যুবার্ষিকী

    আজ শিক্ষক কালিপদ মন্ডলের ১৮ তম মৃত্যুবার্ষিকী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আজ শুক্রবার (০৩ নভেম্বর) গোপালগঞ্জের প্রয়াত শিক্ষক ও কালের কন্ঠ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রসূন মন্ডলের পিতা কালিপদ মন্ডলের ১৮তম মৃত্যু বার্ষিকী।

    এ দিনটি পালন উপলক্ষে প্রয়াতের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের মন্ডল বাড়িতে ও শহরের বটতলা রোডের বাসভবনে শ্রীমৎ ভাগবত পাঠ, ভোগরাগ এবং বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে প্রার্থণা সভার আয়োজন করা হয়েছে। তিনি বিগত ২০০৫ সালের ৩ নভেম্বর বার্ধক্যজনিত কারনে ৮৪ বছর বয়সে মৃত্যু বরণ করেন। #

  • গোপালগঞ্জে “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার’’-উদ্ভোধন

    গোপালগঞ্জে “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার’’-উদ্ভোধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রশিক্ষিত নারীদের তৈরী বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিচসহ হাতের সেলাই করা নানা পন্যের ব্যবসা প্রতিষ্ঠান “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার” এর উদ্বোধন কর হয়েছে।

    মহিলা বিষয়ক অধিদপ্তর জেলার নারীদের আয় বর্ধক বিভিন্ন কাজে প্রশিক্ষন দিয়ে সাবলম্বী করে তুলছে। বিশেষ করে নারীদেরকে সেলাই প্রশিক্ষন দিয়ে শাড়ি, থ্রি-পিচ তৈরীসহ হাতের কাজ করা প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনগোষ্ঠি তৈরী করে তোলা হচ্ছে।

    আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সড়কে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তার তৈরী “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার’’-এর ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে তিনি ঘুরে ঘুরে এই সেন্টারের বিভিন্ন পন্য দেখেন।

    এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মো: সাইফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর শাহীনুর আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, সহকারী কমিশনার রন্টি পোদ্দারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

    এখান থেকে করা আয় ১০জন উদ্যোক্তাকে নিয়ে করা সংগঠনের সদস্যদের মধ্যে লভাংশ ভাগ করে দেয়া হবে। প্রধান উদ্যোক্তা নাদিরা বেগমের নেতৃত্বে আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো ব্যবসায়ীকভাবে এগিয়ে যাওয়ার লড়াই।

    জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, উদ্যোক্তা নারীরা যাতে এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে সেজন্য সবার এগিয়ে আসা দরকার। বিশেষ করে তাদের তৈরী বিভিন্ন পন্য বেশ উন্নতমানের। তিনি শাড়ি দেখে পছন্দ হওয়ায় নতুন এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনটি শাড়ি কিনে নেন। মহিলা বিষয়ক অধিদপ্তর এসব উদ্যোক্তা নারীদেরকে সার্বিকভাবে দেখভাল করলেও জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে। #

  • বেতাগীতে যুব দিসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা

    বেতাগীতে যুব দিসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    ২ নভেম্বর দুপুর ১২ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স জাতীয় যুব দিসব -২০২৩ উপলক্ষে বরগুনা বেতাগীতে গ্রিন পিস সোসাইটি এর আয়োজনে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    গ্রিন পিস সোসাইটি কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ সোহেল মীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক সিকদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু।

    যুব সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্যনিবাহী কমিটির দপ্তর সম্পাদক নিখিল শীল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন দেবনাথ, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সহ সভাপতি জেরিন,সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক নুপুর প্রমুখ।

    বক্তারা স্মার্ট বাংলাদেশ গঠনে তৃণমূলের যুবদের স্মার্ট নাগরিক হবার প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশে এই মূহুর্তে ডেমোগ্রাফিক্যাল ডেভিডেন্ট চলছে পাঁচ কোটি ত্রিশ লক্ষ যুবর এই মহাসমারোহে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    এই চ্যালেঞ্জ মোকাবেলায় এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে যুব সংগঠনসমূহকে একযোগে ধারাবাহিকভাবে কাজ করার আহবান জানায়।

  • সুজানগরে জাতীয় যুব দিবস উদযাপন

    সুজানগরে জাতীয় যুব দিবস উদযাপন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা,প্রশিক্ষিত যুবক এবং যুব মহিলাদের মাঝে সনদ ও ঋণের চেক বিতরণের মাধ্যমে পাবনার সুজানগরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৩। উপজেলা পরিষদ হলরুমে বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের স ালনায় জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন। আলেচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজ যে কোন দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাদের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। তাই দেশের যুবকদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার করে প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান । উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার ১১ জন যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক এবং যুব মহিলাদের মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

    সুজানগর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে ডেঙ্গু প্রতিরোধ ও বিস্তার রোধে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ পৌরসভার বিভিন্ন ড্রেন ও ভবনের পাশে মশা মারার ওষধ স্প্রে করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌর কাউন্সিলর জাকির হোসেন, পৌরসভার স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন এডিস মশার আবাসস্থল হিসেবে পরিচিত পানি জমে থাকার পাত্রগুলো ও ফুলের টব পরিষ্কার রাখতে হবে। সামাজিকভাবে ছোট-বড় সকলে সচেতন হলেই ডেঙ্গুর মত মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান,আঙ্গিনা, ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান। এর আগে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে পৌর মেয়র রেজাউল করিম রেজার নেতৃত্বে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক র‌্যালি বের হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ইটভাটার মালিকরা পরিবেশ আইন ও হাই কোর্টের নির্দেশ না মেনে অ*বৈধভাবে ইট তৈরি করছে

    ইটভাটার মালিকরা পরিবেশ আইন ও হাই কোর্টের নির্দেশ না মেনে অ*বৈধভাবে ইট তৈরি করছে

    হেলাল শেখঃ সারাদেশের ইটভাটার বেশিরভাগ মালিক পরিবেশ আইন ও হাই কোর্টের নির্দেশ মানছেন না-সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায়। ঢাকার প্রধান শিল্পা ল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাশে রাঙ্গামাটি এলাকায় ও ধামরাইতে শতাধিক ইটভাটা স্থাপন করে ফসলি জমি নষ্ট করে অবৈধ ভাবে ইট তৈরি করছে এবং পরিবেশ দূষণ করার অভিযোগ করেন এলাকাবাসী।
    বুধবার (০১/১১/২০২৩ইং) সরেজমিনে গিয়ে জানা গেছে, হাই কোর্টের নির্দেশ অমান্য করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জসহ সারাদেশে ফসলি জমিতে ইটভাটা স্থাপন করে অবৈধভাবে ইট তৈরি করছে, কিছু ইটভাটায় পোড়ানো হচ্ছে ফলের গাছসহ বিভিন্ন গাছ। ফলের গাছের কাঠ পোড়ানোর কারণে কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে। এর আগে সাভারে ৬টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। তার আগে সাভার উপজেলার নামাগেন্ডা ও বিরুলিয়া এলাকায় বায়ু দুষণকারী এসব ইটভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অভিযানের সময় বায়ু দুষণের অপরাধে সাভার পৌরসভা এলাকার নামাগেন্ডা মহল্লার মেসার্স কর্ণফুলী ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এখলাছ ব্রিকসকে বিশ লাখ, মেসার্স মধুমতি ব্রিকসকে ৫ লাখ, ফিরোজ ব্রিকসকে ৬ লাখ, বিরুলিয়া সাদুল্লাহপুর এলাকার মেসার্স মাহিন ব্রিকসকে বিশ লাখ ও রিপন ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখতে সেগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অন্যদিকে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কারখানা কার্যক্রম পরিচালনা করায় মধুমতি কেমিক্যালস এবং একটি টায়ার পুড়ানোকারখানার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বর্তমানে অনেক ইটভাটা বন্ধ রয়েছে।
    পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব এর আগে গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের রীট পিটিশন নাম্বার ৯১৬/২০১৯ এর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বায়ু দুষণ রোধে অবৈধভাবে পরিচালিত ইটভাটা এবং প্রতিষ্ঠানসমুহ বন্ধ করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। মূলত এসব এলাকায় জেলা প্রশাসকের লাইসেন্স এবং মাটি কাটার লাইসেন্স না থাকায় ভাটাগুলোতে অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ অভিযানকালে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার,হায়াত মাহমুদ রকিব ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।
    জানা গেছে, শুধু একটি এলাকায় অভিযান চালানো হলেও অন্যসব এলাকায় অবাধে চলছে অবৈধ ইটভাটার মাটি কাটার কাজ। সরেজমিনে গিয়ে দেখা যায়, আশুলিয়ার শিমুলিয়া ও ধামরাইয়ে ইটভাটাগুলোতে শুরু করেছেন ইট পোড়ানো। জানা গেছে, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় সম্প্রতি এ বিষয়ে হাই কোর্ট নিষিদ্ধ করে ঢাকার আশপাশের ইটভাটা কিন্তু হাই কোর্টের নির্দেশের পরও অবৈধভাবে ইটভাটা স্থাপন করেছে দলীয় ও প্রভাবশালী মালিকরা। আদালতের নির্দেশ অমান্য করেই ইটভাটা চালাচ্ছে তারা। এসব অবৈধ ইটভাটা পুরোপুরি ভাবে বন্ধ করতে পারছেন না সংশ্লিষ্ট প্রশাসন। অল্প উচ্চতার ড্রাম-সিটের চিমনির ধোঁয়ায় পরিবেশ দূষিত হয় বলে বেশি উচ্চতার ইটভাটার চিমনি বাধ্যতামূলক করেছে সরকার। সরকারের এই আদেশ মানছেন না ইটভাটার বেশিরভাগ মালিক।
    দক্ষিণা লের বরিশাল, উত্তরা লের রাজশাহী, রংপুর, রাজধানী ঢাকার আশপাশের এলাকা সাভার আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ ও অন্যদিকে নারায়ণগঞ্জসহ সারাদেশে বেশিরভাগ এলাকায় জেলা প্রশাসকের অনুমোদন ব্যতিত, ইটভাটাগুলোতে ইট প্রস্তুত করছে। বিভিন্ন জেলা ও উপজেলায় কৃষি জমিতে গড়ে উঠা ইটভাটার কারণে পরিবেশ চরমভাবে দূষিত হচ্ছে। এতে একদিকে কৃষকদের জমি কমে যাচ্ছে, অন্যদিকে আম গাছ, কাঁঠাল গাছসহ বেশিরভাগ ফলের গাছ নষ্ট করে কাঠ পুড়ানোর কারণে কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। ইটভাটার আশপাশে কৃষকের কৃষি জমিতে ফসল ও ফলের গাছ নষ্ট হচ্ছে। এসব ইটভাটা নিয়ন্ত্রণ করে থাকেন জেলা প্রশাসক।
    বিশেষ করে পরিবেশ আইন-১৪৫ পাতায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” (গ) জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত, ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে মজা পুকুর বা খাল বা বিল বা খাঁড়ি বা দিঘি বা নদ-নদী বা হাওড়-বাওড় বা চরা ল বা পতিত জায়গা হইতে মাটি কাটা বা সংগ্রহ করা যাইবে না। (ঘ) ইটভাটায় ইট পোড়ানোর কাজে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত সালফার,অ্যাশ, মারকারি বা অনুরূপ উপাদান সংবলিত কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করা যাইবে না। এরপর (ঙ) (১) আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, (২) সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, (৩) কৃষি জমি। (৪) পার্বত্য জেলায় ইটভাটা স্থাপনের ক্ষেত্রে, পার্বত্য জেলার পরিবেশ উন্নয়ন কমিটি কর্তৃক নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে ইটভাটা স্থাপন করা যাবে না। (৫) বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান, বা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে ১ (এক) কিলোমিটার দূরত্বের মধ্যে হতে হবে। অঙ্গীকার নামাঃ ১৪৪ পাতায় ৪। শর্তাবলিঃ (ক) ইটভাটায় কোনো অবস্থাতেই কোনো প্রকার জ্বালানি কাঠ ব্যবহার করা যাইবে না। (খ) লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন বা প্রতিপালন করা হইতেছে কিনা, অথবা আইনের অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধ সংঘটিত হইয়াছে বা হইতেছে কিনা উহা তদারকির জন্য জেলা প্রশাসক স্বয়ং বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তা বা তাদের মনোনীত কোনো বন কর্মকর্তা (ফরেস্টার পদের নিম্নে নহে), তারা যেকোনো সময় বিনা নোটিশে ইটভাটায় প্রবেশ ও ভাটা পরিদর্শন করতে পারেন। যে কোনো ইটভাটার মালিক বা ব্যক্তিকে রিমান্ডে বা যে কোনো দলিলাদি তলব করিতে পারেন। আইনে আরও অনেক নিয়ম রয়েছে। জানা গেছে, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর বিভাগ ও ঢাকা বিভাগসহ দেশের ৬৪ জেলার মধ্যে প্রায় বেশিরভাগ এলাকায় জেলা প্রশাসকের অনুমোদন ব্যতিত অনেক ইট ভাটায় ইট তৈরি করে পুড়ানো হয়। জাতীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসন অভিযান শুরু করে, এরপরও পুরোপুরিভাবে বন্ধ হয়নি অবৈধ ইটভাটা।
    ঢাকা জেলার ধামরাই সাভার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে উক্ত ব্যাপারে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীগণ ও সচেতন মহল। পর্ব-১।

  • সুজানগরে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

    সুজানগরে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে কিশোর কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ক্লাব ম্যানেজমেন্ট কমিটি(সিএমসি) এর এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মোহা.আলমগীর কবিরের স ালনায় অনুষ্ঠিত কিশোর কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন,দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্বণা কাকন ও জেন্ডার প্রোমোটার সুমি রানী প্রমুখ। সভায় উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিল্ড সুপারভাইজার ও জেন্ডার প্রোমোটারগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার ১১ টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্টদের কাছে ড্রেস প্রদান করা হয়। এতে প্রতিটি ক্লাবের ৩০জন সদস্যের মধ্যে ২০ জন কিশোরী ও ১০ কিশোর এক ড্রেস পাবেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।

  • বাগেরহাটে চাচাতো ভাইয়ের ইটের আঘা*তে আহত যুবকের মৃ*ত্যু

    বাগেরহাটে চাচাতো ভাইয়ের ইটের আঘা*তে আহত যুবকের মৃ*ত্যু

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের কচুয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে, একই দিন বিকেল ৩টায় কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় চাচাতো ভাই রাব্বি শেখ ইট দিয়ে এমরানের মাথায় আঘাত করেন। পরে তিনি অজ্ঞান হয়ে পড়লে স্বজনেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

    এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে। অভিযুক্ত রাব্বি শেখ একই এলাকার মহসিন শেখের ছেলে। দুজনে সম্পর্কে চাচাতো ভাই।

    বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। #ছবি সংযুক্ত আছে।

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট সংবাদদাতা: