Blog

  • নলছিটি থানা অফিসার ইনচার্জকে বিদায়ী শুভেচ্ছা

    নলছিটি থানা অফিসার ইনচার্জকে বিদায়ী শুভেচ্ছা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি জেলার নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান কে নলছিটি থানায় কর্মরত পুলিশ সদস্যদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার(২ নভেম্বর) সন্ধ্যায় অফিসার ইনচার্জ কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম,নতুন যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী,ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও নলছিটি থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

    এসময় বিদায়ী অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান বলেন, দীর্ঘ ২৯ মাস নলছিটিতে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। এসময় সকলের সহযোগীতা পেয়েছি। কাজের স্বার্থে যদি কোন ব্যর্থতা থাকে সেটা আমার আর সফলতা সব আপনাদের।

  • খুলনায় ক*কটেল বি*স্ফোরণের ঘটনায় বিএনপির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    খুলনায় ক*কটেল বি*স্ফোরণের ঘটনায় বিএনপির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    এস এম সাইফুল ইসলাম কবির:খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের বোগদিয়ার মাঠ এলাকায় বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া সেখান থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল, ইটের টুকরা, লাঠি ও রড উদ্ধার করেছে পুলিশ।

    এ ঘটনায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবজাল গাজী বাদী হয়ে বিএনপির ৫০/৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল রকিব মল্লিকসহ ৪৫ জনের নাম উল্লেখসহ ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

    মামলার এজাহারে বলা হয়েছে, বাদীসহ কয়েকজন খবর পেয়ে গিয়ে দেখেন আসামিরা বোগদিয়ার মাঠ এলাকায় অবরোধের সমর্থনে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। এছাড়া তারা সরকার উৎখাতের জন্য ককটেল ও লাঠিসোটা নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তখন তিনি পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে যায়। এ সময় অবরোধ সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ ও ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

    দিঘলিয়া থানার ওসি রিপন কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, বিস্ফোরিত দুটি ককটেলের অংশ বিশেষ, ৭টি লোহার রড, ১০টি বাঁশের লাঠি ও এক বস্তা ইটের টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভা ১৩ নভেম্বর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভা ১৩ নভেম্বর

    এস এম সাইফুল ইসলাম কবির:প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফর আরও দু’দিন পিছিয়ে ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ওই দিন সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। জনসভা সফল করতে গত মাস থেকেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরীর প্রধান সড়কে নির্মাণ হচ্ছে তোরণ।

    আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের কারণে ১১ নভেম্বরের পরিবর্তে প্রধানমন্ত্রীর জনসভা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

    আওয়ামী লীগ নেতারা জানান, প্রথমে প্রধানমন্ত্রীর খুলনায় আসার কথা ছিলো ৯ নভেম্বর। পরবর্তীতে দু’দিন তারিখ পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়। গতকাল আরও দু’দিন পিছিয়ে ১৩ নভেম্বর নির্ধারণ করা হলো।

    এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি ব্যক্তিগত সফরে খুলনায় এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন এবং নিজের চাচা বাড়িতে (বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের) পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।

  • টানা অবরোধে ভরা মৌসুমে সুন্দরবনে পর্যটকশূন্য

    টানা অবরোধে ভরা মৌসুমে সুন্দরবনে পর্যটকশূন্য

    এস এম সাইফুল ইসলাম কবির:বিএনপি-জামায়াতের হরতাল, টানা অবরোধ ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভরা মৌসুমেও প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে ‘বিশ্ব ঐতিহ্য’ সুন্দরবন। হাতেগোনা কয়েকজন স্থানীয় এবং আশপাশের জেলার দর্শনার্থী এলেও তা একেবারে সামান্য।
    বিদেশি পর্যটকদের আগমন শূন্যের কোঠায় নেমেছে।

    সুন্দরবনে ভ্রমণের লঞ্চ ও জাহাজে বুকিং দিয়েও বাতিল করে দিয়েছেন পর্যটকরা। মৌসুমের শুরুতেই এভাবে পর্যটকশূন্য হয়ে পড়ায় হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

    সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি-জামায়াতে অবরোধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের পর্যটন শিল্প। পর্যটক না থাকায় সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

    বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, সুন্দরবনে যাওয়ার জন্য আগাম যারা বুকিং দিয়েছিলেন তারা বাতিল করেছেন। পরিবার-পরিজন নিয়ে কেউ আসতে সাহস পাচ্ছেন না। এতে ট্যুর অপারেটর ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।

    করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, হরতাল- অবরোধের কারণে ভরা মৌসুমেও প্রায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে সুন্দরবনের করমজল।
    #ছবি সংযুক্ত আছে।

  • ইসরায়েলি ব*র্বর হা*মলা গাজায় শিশু হ*ত্যা:খুলনায় শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

    ইসরায়েলি ব*র্বর হা*মলা গাজায় শিশু হ*ত্যা:খুলনায় শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

    এস এম সাইফুল ইসলাম কবির: ‘গাজায় শিশু হত্যা বন্ধ করো’— এ আহ্বানকে সামনে রেখে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরের বয়রা বাজার মোড়ে আল-বারাকাহ মাদরাসার ব্যানারে প্রতিবাদী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন আবুল বাশার।

    বক্তব্য রাখেন মো. আলমগীর শিকদার, অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাংবাদিক রাশিদুল ইসলাম, মুফতি মাওলানা ইলিয়াস হোসাইন, মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ শামসুদ্দীন দোহা, অধ্যক্ষ নজরুল ইসলাম কায়েস, খুকৃবির মো. জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা হেলাল উদ্দীন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ মো. আল-আমীন প্রমুখ।

    এ সময় শিশু শিক্ষার্থীরা প্রখর রোদ উপেক্ষা করে ফিলিস্তিনি শিশুদের প্রতি সংহতি জানিয়ে ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ স্লোগান দেয়। সেই সাথে সন্ত্রাসী হামলা বন্ধে দ্রুত বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করে।
    #ছবি সংযুক্ত আছে।

  • খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ আটক

    খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ আটক

    এস এম সাইফুল ইসলাম কবির:নাশকতার মামলায় খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    খুলনার বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শওকত কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বুধবার (১ নভেম্বর) বটিয়াঘাটা থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    উল্লেখ্য, খুলনা নগরীর বিভিন্ন থানা ও জেলা-উপজেলায় তার নামে নাশকতার মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ বিএনপির ২০০ নেতাকর্মীর নামে সোনাডাঙ্গা থানায় নাশকতার মামলা হয়েছে। সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মোরশেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    একই দিন খুলনা সদর থানায় বিএনপি নেতা আমির এজাজ খানসহ ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে কয়েকটি নাশকতার মামলা দায়ের করে সদর থানা পুলিশ। খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন এসআই খালিদ উদ্দিন।

    এ ছাড়া জেলার বটিয়াঘাটা থানাসহ বেশ কয়েকটি থানায় আমির এজাজ খানের নামে নাশকতার মামলা রয়েছে।
    #ছবি সংযুক্ত আছে।

  • তানোরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

    তানোরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
    জানা গেছে, ২ নভেম্বর বৃহস্পতিবার বাধাইড় ইউনিয়নের (ইউপি) উচাঁ ডাঙ্গা বাজারে ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ এবং রবিউল ইসলাম মাস্টার
    প্রমুখ।এছাড়াও ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

  • শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ত্রিশালে মেয়র আনিছের নেতৃত্বে সরকারের উন্নয়ন প্রচার

    শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ত্রিশালে মেয়র আনিছের নেতৃত্বে সরকারের উন্নয়ন প্রচার

    ময়মনসিংহ প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও টানা তিনবার নির্বাচিত ত্রিশাল পৌরসভার জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এর নেতৃত্বে ও তার দিক নির্দেশনায় ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র্র ক্ষমতায় রাখতে নৌকা প্রতিকের জন্য ভোট প্রার্থনা করে গনসংযোগ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারপত্র লিফলেট বিতরণ করছেন। এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ১৪ বছরের উন্নয়ন কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরেন। এর আগে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

    বৃহস্পতিবার (২নভেম্বর) বিকেলে ত্রিশাল পৌর এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরা হয়।

    এসময় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে সারাবিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে৷ শুধু উন্নয়ন কর্মকাণ্ডই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য নানা সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন। শেখ হাসিনা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে। দেশে একদিকে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, আরেকদিকে মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে দ্রব্যমূল্য বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সারাবিশ্বেই আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এই দাম বৃদ্ধি এখনো কম রয়েছে।

    মেয়র বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের এই লিফলেটে এলাকার উন্নয়ন চিত্র উল্লেখসহ টানা তৃতীয় বারের মত ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দরসহ অসংখ্য বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন।

    ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমি সহ আশ্রয় প্রকল্পে ঘরের ব্যবস্থা, মুক্তিযোদ্ধা ভাতাসহ তাদের থাকার জন্য বীর নিবাস প্রকল্পের মাধ্যমে ঘরের ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা, প্রতিবছর ১লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নসহ অসংখ্য কালভার্ট, ব্রীজ, রেললাইন স্থাপন ও নতুন নতুন রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নতসহ দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল ও ডিজিটাল দেশে পরিণত হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, পৌর মৎস্য জীবী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

  • আদিতমারীতে পরোয়ানার ভুক্ত পলাতক আসামী গ্রেফতার

    আদিতমারীতে পরোয়ানার ভুক্ত পলাতক আসামী গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানার ভুক্ত পলাতক ৩ জন আসামী গ্রেফতার করেন পুলিশ । অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/মোঃ আমিনুল ইসলাম, এসআই/ সালেহুর রহমান, এএসআই/ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন কমলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চলিয়ে মামলা নং- এমআর ৭১/২ সংক্রান্তে আসামী ইদ্রিস আলী, পিতা- আঃ আউয়াল, সাং-ছোট কমলাবাড়ী, এমআর ১১৭/২৩ সংক্রান্তে আসামী আব্দুল মেছের, পিতা- মৃত আবু সাহিদ, সাং- বড় কমলাবাড়ী এবং এমআর ১১৭/২৩ (আদিত) আসামী সফিকুল ইসলাম, পিতা-মোহাম্মদ আলী, সাং- ভেটেশ্বর কুমড়ীরহাট, সর্ব থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। পর গ্রেফতারকৃত আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।

    আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কমলাবাড়ী
    ইউনিয়নে হতে পরোয়ানার ভুক্ত পলাতক ৩ জন আসামী গ্রেফতার করেন পুলিশ ।

    হাসমত উল্লাহ।

  • বিশিষ্ট সাংবাদিক নেতা কলামিস্ট ফরিদা  ইয়াসমিন আপার জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত

    বিশিষ্ট সাংবাদিক নেতা কলামিস্ট ফরিদা ইয়াসমিন আপার জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত

    এস এম সাইফুল ইসলাম কবির :বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক ইওেফাকের বিশেষ প্রতিনিধিন ওম্যান নিউজের সম্পাদক ,জাতীয় প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ফরিদা ইয়াসমিন হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক নেতা, সৎ নির্ভীক সাংবাদিক ফরিদা ইয়াসমিন জন্মদিন আজ ১ নভেম্বর ২০২৩ । জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। সাংবাদিক ফরিদা ইয়াসমিন অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।