Blog

  • নলছিটিতে  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

    নলছিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়ন শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.শফিকুল ইসলাম ও ‍যুগ্ন আহবায়ক এস এম আল আমিন স্বাক্ষরিত স্বেচ্ছাসেবক লীগের এ কমিটিকে আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে।

    মো. সুমন সিকদার সভাপতি ও সাধারন সম্পাদক মো. ইমরান সরাদরসহ ৬ সদস্যের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ওয়াসিম মল্লিক। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটির একটি তালিকা তাদের দিতে বলা হয়েছে।

    এ বিষয়ে সদ্য ঘোষিত কমিটির সভাপতি মো. সুমন সিকদার বলেন আমাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য আমার প্রানপ্রিয় নেতা আমির হোসেন আমু ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ। তার দিকনির্দেশনা মোতাবেক কুশংগল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগকে পরিচালনা করতে চাই।

  • থানচিতে জাতীয় সংবিধান দিবস অনুষ্ঠিত

    থানচিতে জাতীয় সংবিধান দিবস অনুষ্ঠিত

    থানচি (বান্দরবান) প্রতিনিধি

    “বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা,” এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে।

    শনিবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তন সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাঃ আবুল মনসুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী মোঃ ইমদাদুল হক, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রমুখ। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নাগেশ্বরীতে অভিযোগের পরেও মাদ্রাসায় দুই পদে সাজানো নিয়োগ পরীক্ষা

    নাগেশ্বরীতে অভিযোগের পরেও মাদ্রাসায় দুই পদে সাজানো নিয়োগ পরীক্ষা

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীতে তেলিয়ানীর পাড় জান্নাতুন ফাতেহা দাখিল মাদ্রাসার মঞ্জুরী না থাকাসহ স্থানীয়দের অভিযোগ উপেক্ষা করে (৪নভেম্বর) শনিবার সকালে নিরাপত্তা কর্মী ও আয়া পদে ৬জন প্রার্থী নিয়ে সাজানো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের দাবি সাজানো পরীক্ষা স্থগিত করণের।

    অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তেলিয়ানীর পাড় জান্নাতুন ফাতেহা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার বাহের আলী ও সভাপতি আব্দুল হাই অতি গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের যোগসাজশে প্রতিষ্ঠানে (৪নভেম্বর) শনিবার সকালে নিরাপত্তা কর্মী পদে ৩জন এ কে এম আহসানুল হক প্রধান, এ কে এম আহমাদুল, চাঁন মিয়া ও আয়া পদে ৩জন হাফিজা খাতুন, রেহেনা পারভীন, আনজুমান আরা খাতুন মোট ৬জন প্রার্থীর মধ্যে প্রক্সি প্রার্থী ৪জন দিয়ে নিয়োগ পরীক্ষা নেন ডিজির প্রতিনিধি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হানিফ উদ্দিন। ভারপ্রাপ্ত সুপার বাহের আলী নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ডিজির প্রতিনিধি হানিফ উদ্দিন কে মোটা অঙ্কের অর্থ বিনিময়ে ম্যানেজ করে তাদের মনোনীত অর্থ হাতিয়ে নেয়া প্রার্থী নিরাপত্তা কর্মী পদে সুপার বাহের আলীর শ্যালক এ কে এম আহসানুল হক প্রধান এবং হযরত আলীর স্ত্রী হাফিজা বেগম কে বিধিমালা অমান্য করে নিয়োগ প্রদান করে। পরীক্ষা চলাকালীন সময়ে রিপোর্টারের উপস্থিতি পেয়ে ভারপ্রাপ্ত সুপার বাহের আলী রিপোর্টারদের তথ্য নিতে বাঁধা প্রদান করেন এবং স্বল্প সময়ে পরীক্ষা শেষ করে ডিজির প্রতিনিধি কে বিদায় দেন। এ নিয়ে এলাকার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    তেলিয়ানীর পাড় এলাকার নুর আমিন প্রধান, আমজাদ হোসেনসহ অনেক বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ বাহের আলী এবং ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস হাই যোগসাজশ ও প্রভাব খাটিয়ে অবৈধভাবে সাজানো দুই পদে তাদের মনোনীতদতের নিয়োগ দেয়া। নিয়োগ পরীক্ষা বিষয়ে আমরা এলাকাবাসীর কিছুই জানি। এই অবৈধ নিয়োগ স্থগিত করতে সংশ্লিষ্ট উধ্বতর্ন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

    পরীক্ষা চলাকালীন সময়ে রিপোর্টারের উপস্থিতি পেয়ে ভারপ্রাপ্ত সুপার বাহের আলী রিপোর্টারদের তথ্য নিতে বাঁধা প্রদান করে বলেন, প্রতিটি মাদ্রাসায় এভাবে নিয়োগ হয় আর নি নিয়োগ দিতে অনেক জায়গাতেই টাকা দিতে হয়।

    নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, সুপার পদ শূন্য থাকায় মাদ্রাসা মঞ্জুরী পায়নি। আপনার সাথে সভাপতি কথা বলবে। নিউজ করার প্রয়োজন নেই।

    মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ও ডিজির প্রতিনিধি হানিফ উদ্দিন বলেন, নিয়োগ পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ পাইনি।

  • প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন সংসদ সদস্য সামছুল আলম দুদু

    প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন সংসদ সদস্য সামছুল আলম দুদু

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    সংসদ অধিবেশন শেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন উঠতে যাবেন,এমন সময় তার পা ছুঁয়ে সালাম করতে শুরু করেন সংসদ সদস্যরা এসময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম ও কুশল বিনিময় করতে দেখা যায় রাজনীতিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জয়পুুরহাট-১ আসনের সাংসদ এ্যাড.সামছুল আলম দুদু-এমপি’কে। তবে এক্ষেত্রে এগিয়ে ছিলেন নারী এমপিরা।

    প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করার বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য এ্যাড.সামছুল আলম দুদু-এমপি গতরাতে মুঠোফোনে সংসদ ভবন থেকে জানান,সালাম করার শুরুর পরই প্রধানমন্ত্রীকে ঘিরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ অধিবেশন কক্ষ।

    সংসদ গ্যালারি থেকে দেখা যায়,গত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে স্পিকার সংসদ অধিবেশন সমাপ্তি ঘোষণার পর সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যায়। তারা প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম শুরু করে।

    কে কার আগে, কত দ্রুত সালাম করবে এ নিয়ে সেখানে জটলা বেঁধে যায়। তবে অনেক সিনিয়র নেতা সালাম করতে আসলে তাদের নিবৃত করেন প্রধানমন্ত্রী। মন্ত্রীত্ব হারানো ডা. মুরাদকেও এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।

    একই সময়ে প্রধানমন্ত্রীকে ঘিরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ ভবনের অধিবেশন কক্ষ।

    শুরুতে নারী সংসদ সদস্যরারা স্লোগানে মুখরিত করলেও সেটিকে আরো জোরালো করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তার সঙ্গে স্লোগানে কণ্ঠ মেলান সিনিয়র সংসদ সদস্যরাও। প্রধানমন্ত্রীকে সংসদ সদস্যদের সঙ্গে হাসিমুখে গল্প করতে দেখা যায়। এরপর শুরু হয় সেলফি তোলার হিড়িক।

    শুরুটা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে একে একে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ কয়েকজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন। তবে জাতীয় পার্টির এমপিরা অধিবেশন শেষে কক্ষ ত্যাগ করেন। শুধুমাত্র এমপি বাবলা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে আসলেও তার সান্নিধ্য মেলেনি।

    নিরেন দাস,জয়পুুরহাট ।

  • খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে: চেয়রাম্যান আবু সাঈদ বাদল

    খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে: চেয়রাম্যান আবু সাঈদ বাদল

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তরুণ জনবান্ধব রাজনীতিবিধ আওয়ামী লীগ নেতা আবু সাঈদ বাদল বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।’

    শুক্রবার (৩ রা নভেম্বর) বিকালে খাগডহর ইউনিয়নের বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বেগুনবাড়ী প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

    চেয়ারম্যান আবু সাঈদ বাদল বলেন, খাগডহর ইউনিয়নের প্রতিটি যুবককে খেলাধুলায় আগ্রহী করে তাদের দক্ষ খেলোয়াড় হিসাবে তৈরী করে তুলতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ধরণের খেলাধুলার উদ্যোগ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নেওয়া হবে। আমি চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গেছে সেগুলোর পুনর্জন্ম হোক এবং খাগডহর ইউনিয়ন খেলাধুলায় এগিয়ে যাক।

    তিনি বলেন, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা যাতে খেলতে গিয়ে পড়ে আহত না হয় সে জন্য ইউনিয়নের প্রতিটি মাঠে নতুন করে সংস্কার করা হবে। বৃদ্ধ নারী-পুরুষ যাতে মাঠে হাঁটতে পারে সেই ব্যবস্থাও করা হবে।

    খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্যদের পরামর্শ ও সহযোগিতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল টিম প্রস্তুত করা হবে বলেও জানান ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বাদল। তিনি খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • মধুপুরে সিএজি শ্রমিকদের মাঝে অনুদান বিতরণ

    মধুপুরে সিএজি শ্রমিকদের মাঝে অনুদান বিতরণ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক, কন্যাদায় গ্রস্ত পিতা ও নানা সমস্যায় জর্জরিত শ্রমিকদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। মধুপুর উপজেলা সিএনজি মালিক শ্রমিক সমতির উদ্যোগে শুক্রবার মধুপুর বাসস্ট্যান্ডে সংগঠনের কার্যালয়ে এই অনুদান প্রদান করা হয়।
    অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেণ মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান।
    এতে সভাপতিত্ব করেন সিএনজি মালিক শ্রমিক সমিতির সভাপতি শিমুল মন্ডল।
    এ সময় আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, সিএনজি মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সিএনজি মালিক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

  • শোক ও শ্রদ্ধায় সুজানগরে জেলহ*ত্যা দিবস পালিত

    শোক ও শ্রদ্ধায় সুজানগরে জেলহ*ত্যা দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগরঃ গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগরে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিউলইসলাম শফি,দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার ও ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিনমাসেরও কম সময়ের মধ্যে ১৯৭৫ সালের এই দিনে (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মধ্যরাতে কারাগারের ভিতরের এমন জঘন্য ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। ওই ঘটনায় দেশবাসীসহ সারাবিশ্ব স্তম্ভিত হয়েছিল। জাতীয় এই চার নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ সুদীর্ঘ লড়াই-সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আওয়ামীলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিচক্র এবং তাদের হত্যার রাজনীতিকে পরাজিত করেছে। শেষে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে নিহত সকলের এবং ১৯৭৫ সালের (৩ নভেম্বর) নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে বিএনপির সাধারণ সম্পাদক সহ ১১ নেতাকর্মী গ্রেফতার

    নড়াইলে বিএনপির সাধারণ সম্পাদক সহ ১১ নেতাকর্মী গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ ১১ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
    বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে সাড়ে ১১ টার দিক ফরিদপুরের আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রাম থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ১০ জন নেতাকর্মী এবং নড়াইল সদরের বাশগ্রাম এলাকা থেকে ওই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রিন্স মোল্লা সহ মোট ১১ জন বিএনপি নেতাকর্মীকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
    তারা হলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (৪৯), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু (৩৬), লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামুদ আলম (৪৮),জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান (২৮), জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম (৪৫), ইতনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ পলাশ আলী (৪৫), ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আরমান শেখ (৩০), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিরন মৃধা (৩০), মল্লিকপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি খিজির আহম্মেদ (৫৮), ইতনা ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সভাপতি মাসুম শেখ(৩০) এবং বাশগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রিন্স মোল্লা (৩৬)।
    পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ডাকা টানা ৩ দিনের অবরোধ শেষে নড়াইল জেলার সীমান্তবর্তী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা এলাকায় বৃহস্পতিবার রাতে নড়াইল জেলা বিএনপির একদল নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন। আলফাডাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে কক্টেল বোমা নিক্ষেপ করে তারা। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে নড়াইল জেলার ১০ জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান। পরবর্তীতে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুইটি কক্টেলের আলামত উদ্ধার করার পাশাপাশি ৫ টি মোটরসাইকেল জব্দ করে নাশকতার অভিযোগ এনে মামলা রজু করে ফরিদপুর আদালতে হাজির করেন।
    অন্যদিকে নড়াইল সদর থানার নাশকতা মামলায় বাশগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রিন্স মোল্লাকে বাশগ্রাম থেকে গ্রেফতার দেখিয়ে নড়াইল আমলি আদালতে হাজির করা হয়।
    শুক্রবার (২ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

  • বানারীপাড়ায় জেলহ*ত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

    বানারীপাড়ায় জেলহ*ত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ০৩ নভেম্বর সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশেষ অতিথি বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও এটিএম মোস্তফা সরদার, যুগ্ম সম্পাদক সুব্রুত লাল কুন্ড। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের সন্ঞ্চালনায় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সৈয়দ মুজিবুল ইসলাম টুকু, সলিয়া বাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, সৈয়দ কাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মু মুনতাকিম লস্কর কায়েস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • “ভালোবাসাকে ভালোবাসি”অভিনয়ে বেশি চাই না বাস্তবে আমাকে কম দাও

    “ভালোবাসাকে ভালোবাসি”অভিনয়ে বেশি চাই না বাস্তবে আমাকে কম দাও

    হেলাল শেখঃ
    ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয়, তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয় এক ভালোবাসার স্মৃতির কথা।

    ভালোবাসাকে ভালোবাসি-তাই অভিনয়ে বেশি চাই না বাস্তবে আমাকে কম দাও। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তবে কেন মিথ্যাচার করো।

    মাদকাসক্ত নেশাখোর পাগলের পাগলামি করতে দেয়া যাবে না, যে জবর যা, তে জবর তা-অপরাধ করলে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে।

    কবিতা গল্প তুমি, আকাশের চন্দ্র নয় সাত রঙের ছোঁয়া তুমি, তোমার রঙে সবাই রঙিন হবে তোমার অভিনয়ে অনেকে বিশ্বাসী, আমি বাস্তবতাকে বিশ্বাস করি, তোমার মিথ্যাচারকে নয়।

    ভালোবাসাকে ভালোবাসি-বিনিময়ে চাই শুধু তোমার মুখের হাসি। মানুষের জীবন যৌবন ও আত্মার চাহিদা আছে তবে মানুষের আত্মা তৈরী থাকেনা তা সৃষ্টি করে নিতে হয়।

    মানুষের জীবন মানে যুদ্ধ, জীবন মানে খেলা, এই জীবন নিয়ে করছো অহংকার, একদিন সবকিছু ধ্বংস হবে, আমরা হবো স্মৃতি।