Blog

  • নলছিটিতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

    নলছিটিতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল এগারো টায়(৪নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমির হোসেন আমু(এমপি)।
    আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,পৌর মেয়র আ.ওয়াহেদ খান,সহকারি কমিশনার (ভুমি) সমাপ্তি রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন প্রমুখ।
    এরপর প্রধান অতিথি উপস্থিত কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩৯৪৫জন কৃষকের মাঝে বিনামূল্যে গম,ভুট্টা,সরিষা,সূর্যমুখি,সয়াবিন,মুগ,মসুর,খেসারির বীজ ও সার বিতরন করা হয়েছে।

  • আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকবে- এমপি শিবলী সাদিক

    আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকবে- এমপি শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের মানুষ নিরাপদে থাকবে। আ’লীগ ক্ষমতায় না থাকলে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এজন্য সব ষড়যন্ত্র মোকাবিলা করে মুক্তিযুদ্ধের চেতনার সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    শনিবার সকাল ১১টায় কাটলা ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন আ’লীগের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে গতিশীল করার লক্ষে কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন কাটলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশের উন্নয়ন রুদ্ধ করতে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি রাজনৈতিক দেউলিয়া হয়ে চলন্ত বাসে জলন্ত আগুনে জীবন্ত ও ঘুমন্ত নারী ও শিশুসহ বহু মানুষকে হত্যা করেছে। আগামী নির্বাচন সামনে রেখে তারা হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই বিএনপি-জামাত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

    তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেন্টার কমিটিকে পাঁচ ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেন এবং দলের সকল নেতাকর্মীদের ভোটারদের সু-সংগঠিত করে নিরাপদে ভোট কেন্দ্রে এনে ভোট প্রদানে উৎসাহিত করার আহবান জানান।

    সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, রহমত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুরাদ ইসলাম।

    এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করেন শৈলান হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ কামাল হোসেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • রাজারহাটে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী’র ২৮তম স্মরণ সভা অনুষ্ঠিত

    রাজারহাটে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী’র ২৮তম স্মরণ সভা অনুষ্ঠিত

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :তারিখ:০৪-১১-২০২৩ইং।জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বিশিষ্ট শিক্ষানুরাগী,সাবেক গণপরিষদ সদস্য, বাংলাদেশ সংবিধানের রচয়িতা, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দী’র ২৮ তম স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৪ ঠা নভেম্বর শনিবার দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ আসিফ সোহরাওয়ার্দী রাজনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় প্রমুখ।এসময়ে উপস্হিত ছিলেন প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ্ আজাদ, যুবলীগ নেতা মোঃ সামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলামসহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • আগৈলঝাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর মতবিনিময় ও গাছের চাড়া রোপন

    আগৈলঝাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর মতবিনিময় ও গাছের চাড়া রোপন

    বি এম মনির হোসেনঃ-

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সভা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। ৪ নবেম্বর
    শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভা করেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ।এ সময় প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় পুনরায় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে সকল নেতা-কর্মীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভায় ধৈর্য্যধরে দলের নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগ-অনুযোগ শোনেন তিনি। ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীদের সাথে জনপ্রতিনিধিদের মতানৈক্য, ইউনিয়নের নেতৃবৃন্দর সাথে আভ্যন্তরীণ মনোমালিন্যও নিরসন করেন তিনি। এসময় মন্ত্রী স্থানীয় পর্যায়ে সরকারের উন্নয়ন প্রচার ও আসন্ন নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাবার জন্য দলের নেতা-কর্মীদের বিভিন্ন সমস্যা, সুবিধা শুনে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে ৬ নবেম্বর বাকাল ইউনিয়নের কোদালধোয় মাধ্যমিক বিদ্যালয়, ৭ নবেম্বর বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়, ৮ নবেম্বর রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং ৯ নবেম্বর গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিকেল তিনটায় দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক ও দলীয় মেম্বরদের নিয়ে সাংগঠনিক সভা করার নির্দেশনা প্রদান করেন তিনি। মন্ত্রী বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্য ও অপরাজনীতি ও ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিযাবাত, মন্ত্রীর একান্ত সচিব মোঃ খায়রুল বশার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম, বাবুল ভাট্টি, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন। পরে মন্ত্রী উপজেলা পরিষদ চত্তরে ফুলের বাগানে গাছের চাড়া রোপন করেন।

  • গণসংবর্ধনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জুলকারনাইন চৌধুরী

    গণসংবর্ধনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জুলকারনাইন চৌধুরী

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. জুলকারনাইন চৌধুরী জীবন বলেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় মানুষের জন্য কাজ করে যাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়ন কাজ চলছে৷ এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকার মনোনয়ন দিলে পটিয়াকে আধুনিক ও স্মার্টনগরী বানানো হবে।
    শনিবার বিকেলে যুক্তরাষ্ট্র টেক্সাস থেকে ফেরার পর চট্টগ্রামের পটিয়ায় এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

    পটিযা উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মোহাম্মদ মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় এতে বক্তব্য রাখেন কুসুমপুরা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ইউছুপ খান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুমন, জাহাঙ্গীর মেম্বার,ডাঃ জাহাঙ্গীর,হিরু মেম্বার, রহিম মেম্বার,নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবদুল কাদের,মোঃ সাহেদ,পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাফিস ইকবাল,পটিয়া উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক আতিকুর রহমান, পটিয়া উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দীন রাকিব,কুসুমপুরা স্কুল এন্ড কলেজের ছাত্রলীগ নেতা রিদয়,আজিজ,সামির, কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আসিফ,শাহাদাত,নয়ন,তাহসিন,রাকিব।
    গণ সংবর্ধনায় পটিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ গাড়িবহর নিয়ে যোগদান করেন। এসময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়৷

  • মধুপুর সমবায় সমিতি ও সমবায় ফেডারেশনের প্রতি*বাদ সভা

    মধুপুর সমবায় সমিতি ও সমবায় ফেডারেশনের প্রতি*বাদ সভা

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরে মধুপুর সমবায় সমিতি ও সমবায় ফেডারেশনকে ব্যাতিরেকে জাতীয় সমবায় দিবস পালন করায় প্রতিবাদ সভা করেছেন মধুপুর উপজেলা সমবায় সমিতি ও উপজেলা সমবায় ফেডারেশন।
    সারা দেশের ন্যায় মধুপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মধুপুরে সমবায় সমিতি ও সমবায় ফেডারেশনকে না জানিয়ে সমবায় দিবস পালনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে্ছেন সমবায় সমিতি ও উপজেলা সমবায় ফেডারেশনের নেতৃবৃন্দ।
    শনিবার(৪ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলা সমবায় ফেডারেশনের কার্যালয়ে এ প্রতিবাদ জানান মধুপুর উপজেলা সমবায় সমিতি ও উপজেলা সমবায় ফেডারেশন কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
    প্রতিবাদ সভায় তারা জানান প্রতিবছর জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে আমাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এ দিবসটি পালিত হয়ে আসছে। কিন্তু এ বছর সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আমাদেরকে না জানিয়ে সুকৌশলে দিবসটি পালন করেছেন বলে জানা যায়। এতে করে সকল সমবায়ীদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ মধুপুর উপজেলার সকল সমবায় সমিতি ও সমবায় ফেডারেশন নিজ কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে।
    এ প্রতিবাদ সভায় এ হীন কর্মকান্ডের জন্য মধুপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলামের অপসারণের জোর দাবী জানান তারা।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সহ-সভাপতি মোঃ আঃ করিম,সহ-সভাপতি আনিসুর রহমান, সহ-সম্পাদক শাহজাহান আলী, আঃ মান্নান, কোষাধক্ষ মলয় কুমার, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, মহিলা সম্পাদিকা পারভীন আক্তার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, ক্রীড়া সম্পাদক মোঃ শাহআলম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য বিগত ৫১ তম জাতীয় সমবায় দিবস উপজেলার সকল সমবায়ীদের অর্থায়নে উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে প্রায় দেড় লক্ষ টাকা অবশিষ্ঠ রয়ে যায়। প্রতি বছরের ন্যায় অনুষ্ঠান সমন্বয়কারীগন উপজেলা সমবায় কর্মকর্তার নিকট আয় ব্যায়ের হিসাবের কথা উল্লেখ করলে তিনি হিসাব দিতে গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে তিনি হিসাব দিতে অস্বীকৃতি জানান। এবছর সমবায় দিবস উদযাপন উপলক্ষে আমাদেরকে না জানিয়ে সে নিজেই গোপনে কিছু কিছু সমিতি থেকে টাকা উত্তোলন করেছেন বলে জানা যায়। মুলত গত বছরের অবশিষ্ঠ টাকার হিসাব চাইতে গেলে তার সাথে আমাদের দুরত্বের সৃষ্টি হয়।
    যে কারনে এবছর আমাদেরকে না জানিয়ে তিনি জাতীয় সমবায় দিবস পালন করছেন বলে জানা যায়। সমবায়ীদের বাদ দিয়ে সে কি ভাবে জাতীয় সমবায় দিবস পালন এবং কাদেরকে নিয়ে করলেন তা আমাদের বোধগম্য নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান তারা।
    এবিষয়ে মধুপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সহিত মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তাকে না পাওয়ায় তার সহিত কথা বলা সম্ভব হয়নি।

  • বিএনপি জোটের নৈ*রাজ্যের বিরুদ্ধে কোলাগাঁও ইউনিয়ন যুবলীগ ছাত্রলীগের বিক্ষো*ভ মিছিল ও সমাবেশ

    বিএনপি জোটের নৈ*রাজ্যের বিরুদ্ধে কোলাগাঁও ইউনিয়ন যুবলীগ ছাত্রলীগের বিক্ষো*ভ মিছিল ও সমাবেশ

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    পটিয়া,কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও ছাত্র লীগ এর যৌন উদ্যোগে ৪টা নভেম্বর বিকাল চার টায় স্হানীয় কালারপোল বাদাম তল চত্বরে কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ হানিফের যৌথ সঞ্চালনায় সারাদেশে বিএনপি জামায়াত জোট এর অগ্নীসন্ত্রাস ও নৈরাজ্যের পতিবাদে উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা সাইফুর রহমান শুক্কুর, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বেলাল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, শ্রমিকলীগ নেতা জানে আলম, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ মনির উদ্দিন, যুবলীগ নেতা আলী আহমেদ সাগর, হোসেন মানিক, ওসমান গনি,মোহাম্মদ জুয়েল, ছাত্রনেতা মোঃ রায়হান ইসলাম, মোঃ শুভ, মোহাম্মদ শাহেদ, মো আরিফ, নিভ্রত দাশ, বাপ্পু,ইমন, সাকিব,শহীদুল, রায়হান,রিয়াজ, মোফাচ্ছেল, রাহুল, আশরাফ, আলভি, আরিফ, রাকিব, সোহান প্রমুখ। সভা শেষে শেখ হাসিনার উন্নয়ন এর প্রচারণা করে এক বিক্ষোভ মিছিল কালারপোল বাদাম তল হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালার পোল ব্রীজ চত্তরে শেষ হয়। সভায় বক্তাগন বলেন
    হরতাল অবরোধ ও অগ্নি সংযোগের মাধ্যমে যারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে রাজপথে প্রতিহত করতে যুবলীগ ছাত্রলীগ প্রস্তুত আছে। নেতৃবৃন্দ জনগনের জানমাল নিরাপত্তায় রাজপথে থেকে মোকাবেলা করার দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন।

  • পাথরঘাটায় গভীর রাতে  সংখ্যালঘু পরিবারে  মুখো*শধারী দুর্বৃ*ত্তদের হাম*লা,লু*টপাট

    পাথরঘাটায় গভীর রাতে সংখ্যালঘু পরিবারে মুখো*শধারী দুর্বৃ*ত্তদের হাম*লা,লু*টপাট

    পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি: শনিবার গভীর রাতে পাথরঘাটার চরদুয়ানী বাজারের উত্তম ডাক্তারকে একদল মুখোশধারী দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও বেধরক পিটুনি দিয়ে বসতভিটা থেকে উচ্ছেদ করে দোকানের মালামাল লুটে নেয়। এঘটনায় দুর্বৃত্তরা লোহার রড, রাম’দা ও লাঠিসোটা দিয়ে ঘরের উপরে হামলা করে ও পরিবারের সদস্যদের ওপরে অতর্কিত হামলা চালায়। এসময় ওই ঘরে থাকা উত্তম ডাক্তার ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য গীতা রানী এবং তার মেয়ে এবং কাকাতো ভাই মুক্তিযোদ্ধা মনমথ মিস্ত্রি সহ ৫ জনকে তোরা বেধড়ক পিটুনী দিয়ে আহত করে। এছাড়াও ডাক্তার উত্তমের মেয়ের শ্লীলতাহানি ঘটায়। শনিবার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে ওই হাসপাতাল তাদের ভর্তি নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

    অভিযোগ উঠেছে বাজারের মাছ ব্যবসায়ী মোশারেফ প্রায় দুই শতাধিক মুখোশধারী নারী ও মোখোশ ও হেলমেট পরিহিত পুরুষ দুর্বৃত্ত শনিবার গভীর রাতে চরদুয়ানী বাজারের পশ্চিম মাথায় অবস্থিত মৃত অতুল মিস্ত্রি’র ছেলে উত্তম ডাক্তারের দোকান ও বসতভিটায় হামলা চালায়। এঘটনায় পেছন থেকে কলকাটি নাড়ানোর অভিযোগ উঠেছে মোশারেফের নিকট আত্মীয় চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট এলাক এলাকার বাসিন্দা ব্যারিষ্ট্রার জিয়ার বিরুদ্ধে।

    স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন শনিবার সকালে ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ান। রাতের আধারে দোকানঘর লুটপাট করে সেখানে দুর্বৃত্তদের তোলা নতুন ঘর সংসদ সদস্য দাড়িয়ে থেকে ভেঙে দিয়ে দখলে নেয়া বসতভিটা উদ্ধার করে সংখ্যালঘু পরিবারকে ফিরিয়ে দেন।

    চরদুয়ানী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল বলেন, ওরা রাতের আধারে ঘর ও মালামাল লুটপাট করেছে। যা চরম অপরাধ।

    চরদুয়ানী একজন ব্যবসায়ী উজ্জ্বল মিত্র বলেন,এঘটনায় আমরা আতঙ্কিত। হিন্দুদের জমি একাত্তরের হানাদার বাহিনীর মতো লুটপাট করে দখলে নিতে চেয়েছিল এরা।

    এসময় স্থানীয় শশধর মিত্র সহ অসংখ্য মানুষ ব্যারিষ্ট্রর জিয়ার সংপৃক্ততার কথা গণমাধ্যমের সাক্ষাৎকারে তুলে ধরেন।

    এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষথেকে অভিযোগ করা হয়েছে পাশেই ছিল চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের টহল। অথচ এই সংখ্যালঘু পরিবারটি আক্রান্ত হওয়ার পরেও তারা এগিয়ে আসেনি। যদিও ৯৯৯ এ কল করার পরে এবং সকালে থানাপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।

    পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহআলম হাওলাদার বলেন, জমিজমা’র কাগজপত্র থাকলে আইনের মাধ্যমে দখলে যাওয়ার সূযোগ রয়েছে। রাতের আধারে জমিদখল মানেই ভূমিদস্যুতা।

    অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন,এঘটনায় অভিযুক্ত মোশারেফের স্ত্রী সহ ৩জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে মোশারেফের স্ত্রী সুরমা ব্যতীত বাকি দুজনকে ছেড়ে দেয়া হয়। মামলা প্রক্রিয়াধিন#

    অমল তালুকদার।

  • বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ

    বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ

    বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ
    বিজ্ঞপ্তি:-
    https://joinairforce-civ.baf.mil.bd/job-circular

  • দায়িত্ব নিলেন ঢাবির নতুন উপাচার্য

    দায়িত্ব নিলেন ঢাবির নতুন উপাচার্য

    আজ আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

    শনিবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।

    দায়িত্বগ্রহণের সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

    পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

    উল্লেখ্য গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে ড. মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।