Blog

  • চারঘাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে চারঘাটে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রাজশাহী জেলা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে চারঘাট এম এ হাদী কলেজ মাঠ থেকে র‍্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট এম এ হাদী কলেজ চত্ত্বরে আলো সভা অনুষ্ঠিত হয়।

    রাজশাহী জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু বক্কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এন্ড অপস্ সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি রফিকুল আলম, চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার, চারঘাট পৌর মেয়র একরামুল হক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, চারঘাট উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ব্রজহরি দাস, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ও চারঘাট এম এ হাদী কলেজের সাবেক অধ্যক্ষ সাহাজ উদ্দিন।

    বেস্ট কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে দূর্গাপুর থানার
    এস আই আব্দুর রাজ্জাক ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য ও গোদাগাড়ী থানার কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (সেস্টু মাষ্টার)।
    শ্রেষ্ঠত্ব অর্জন করায় এই দুজনকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

    আলোচনা সভায় রাজশাহী পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশ সব সময় জনগনের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে, যার কারণে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপার বলেন, মাদক নিমূলের পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • চারঘাটে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

    চারঘাটে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় চারঘাটেও উদযাপিত হলো জাতীয় সমবায় দিবস- ২০২৩।

    উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে দিবসের কর্মসূচি মোতাবেক শনিবার সকাল ১০ টায় একটি র‍্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।
    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, উপজেলা সমবায় কর্মকর্তা বুলবুল ইসলাম ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাজদার রহমান।
    সবশেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • পানছড়িতে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপিত,শ্রেষ্ঠ সমবায়ী হেলাল উদ্দিন

    পানছড়িতে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপিত,শ্রেষ্ঠ সমবায়ী হেলাল উদ্দিন

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়িতে পালিত হয়েছে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ ।এতে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মনোনীত হয়েছেন পানছড়ি গ্রাম পুলিশ সমবায় সমিতি লিঃ এর হেলাল উদ্দিন।

    শনিবার (০৪ নবেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর যৌথ আয়োজনে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সমবায়ীদের নিয়ে আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।

    আয়োজিত অনুষ্ঠানে র‌্যালি,জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য সভায় উপজেলা সহকারী কমিশনার আহমদ হাসান (উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব) কমিশনার ভূমি সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভূমিক।এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিতালি ক্ষুদ্র ঋণ সমিতির সভাপতি সবিতা চাকমা,কাঠ লোড-আনলোড সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৩টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।,যার মধ্যে ছিলো চেঙ্গী রাবার ড্রাম ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, পানছড়ি অটো রিক্সা সিএনজি মালিক ও চালক সমবায় সমিতি, পানছড়ি গ্রাম পুলিশ সমবায়ী সমিতি লিমিটেড এর হেলাল উদ্দিনকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

    আয়োজিত অনুষ্ঠানে সমবায় সমিতির গুরুত্ব নিয়ে বক্তব্য নিয়ে রাখেন অতিথিবৃন্দরা

  • ফুলবাড়িয়ায় সালমার নেতৃত্বে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন  দলীয় নেতাকর্মীরা

    ফুলবাড়িয়ায় সালমার নেতৃত্বে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা

    ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগ নেত্রী, ফুলবাড়িয়া আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমার নেতৃত্বে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে নেতাকর্মীরা।

    দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শুক্রবার (৩ নভেম্বর) আওয়ামী লীগ নেত্রী সেলিমা বেগম সালমার উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

    সকালে ফুলবাড়িয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক নির্যাতিত নেত্রী সেলিমা বেগম সালমা তার কার্যালয় হতে তার নেতৃত্বে একটি বিশাল র্যালী নিয়ে বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    বঙ্গবন্ধু চত্বর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তব্য রাখেন।

    এসময় সেলিমা বেগম সালমা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোস্তাক সরকারকে সমর্থন না করায় ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলখানায় প্রবেশ করে জাতীয় চারনেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই হত্যার সঙ্গে জড়িত যারা পলাতক রয়েছে তাদের খুঁজে বের করে বিচারের দাবী জানিয়েছেন তিনি।
    আলোচনা শেষে জেলহত্যা দিবসে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

  • তারাকান্দায় সংবিধান দিবস উদযাপন

    তারাকান্দায় সংবিধান দিবস উদযাপন

    ষ্টাফ রিপোর্টারঃ
    বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দ্বিতীয় বছরের মতো আজ উদযাপিত হয়েছে ‘জাতীয় সংবিধান দিবস’। গত বছর এই তারিখকে ‘ক’ শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়েছিলো।
    দিবসটি উদযাপনে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে তারাকান্দা উপজেলা প্রশাসন।

    দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বেলা বারোটায় তারাকান্দা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক।
    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি, সমবায় কর্মকর্তা প্রমুখ।
    সভায় বক্তারা বলেন, মাত্র ছয় মাসে প্রণীত বাংলাদেশের সংবিধান দেশের মানুষের আশা-আকাংখার প্রতিফলনে একটি পূর্ণাঙ্গ শাসনতন্ত্র। সংবিধানকে সমুন্নত রেখে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন ও সমৃদ্ধির পথে, প্রতিষ্ঠা পাচ্ছে সুশাসন।

    তারা বলেন-সংবিধান দিবস হল একটি দেশের সংবিধানকে সম্মাননা জানানোর জন্য সরকারি ছুটির দিন। সংবিধান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি লিখিত আবার কোন কোন দেশের ক্ষেত্রে অলিখিত দলিল।

  • ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে বিএমইউজের মানববন্ধন

    ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে বিএমইউজের মানববন্ধন

    নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি :
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে ঢাকায় রাজনৈতিক কর্মসূচী চলাকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শনিবার নাঙ্গলকোট প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
    এসময় মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, নাঙ্গলকোট প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক মো: ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ মজুমদার, সাহিত্য সম্পাদক দুলাল মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, অর্থ সম্পাদক আব্দুর রহিম বাবলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ইউছুফ আলী ও সাংবাদিক তানভীর হোসেন প্রমুখ।
    মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা সম্প্রতি ঢাকায় রাজনৈকিত কর্মসূচী চলাকালীন পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির জানান।

  • মহালছড়িতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

    মহালছড়িতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

    রিপন ওঝা,মহালছড়ি

    সমবায় শক্তি সমবায় মুক্তি স্লোগানে, সমবায়ে গড়েছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে জেলার মহালছড়িতে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মধ্যে দিয়ে ৫২তম “জাতীয় সমবায় দিবস” পালিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

    এ সময়ে আরো উপস্থিত ছিলেন ট্রাক ও মিনিট্রাক সমবায় সমিতির সহসভাপতি মোঃ ইসমাঈল হোসেন, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রত্যেক সমিতির কার্যকরী সদস্যগণ ও স্থানীয় জনগণ, সাংবাদিকবৃন্দ।

  • মুন্সীগঞ্জে পালিত হল ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

    মুন্সীগঞ্জে পালিত হল ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

    লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ রক্তে জীবন রক্তে প্রাণ, আসুন করি রক্তদান” এই স্লোগানকে ধারণ করে
    মুন্সীগঞ্জে শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক প্রদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি শ,ম, কামাল হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী,

    বাংলা টিভির ও জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধি রুবেল মাদবর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিসের প্রতিষ্ঠাতা মো. ইয়াসিন আহমেদ।

    ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিসের স্বেচ্ছাসেবীদের ও জেলার ৩২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

    এর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র, প্রচেষ্টা, বিক্রমপুর রক্তদান সংস্থা, মানবসেবা রক্তদান সংস্থা, রেডক্রিসেন্ট মুন্সিগঞ্জ ইউনিট, আনন্দ পাঠশালা, বিডি ক্লিনসহ বিভিন্ন সংগঠন।

    এ ছাড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার কারণে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে হিরণ কিরণ থিয়েটার মুন্সিগঞ্জ, পলক এন্টারটেইনমেন্ট, আর্টি সিন্স, বৈঠকখানা, কাপ কেক সাবওয়ে।

    এ সময় কেক কাটেন ও ন্যাশনাল ইউথ ব্লাড সার্ভিসের স্বেচ্ছাসে বীদের মুখে কেক তুলে দেন অতিথিবৃন্দ। সেই সাথে ২০২৩-২৪ইং অর্থবছরের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ করা হয়।

    জমকালো গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

  • ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    আরিফ রববানী,ময়মনসিংহ।
    পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।

    “এ উপলক্ষে ৪নভেম্ভর সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে নগরীর কাচিঝুলি মোড় থেকে পুলিশ লাইন্সে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর সভাপত্বিতে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অভিভাবক রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান,
    জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,জেলা আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন,
    জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক মোশারফ হোসেন,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়,কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি সফিক উল্লাহ, মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী কে এম খালিদ তার বক্তব্যে- স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং করোনা মহামারীর সময়ে পুলিশ সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা অপরাধ ভীতির পাশাপাশি পুলিশ ভীতি দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং নিঃস্বার্থভাবে পুলিশের পাশে থেকে সকলকে নাগরিক দায়িত্ব পালন করার আহবান জানান। মুখ্য আলোচক হিসাবে রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন তার বক্তব্যে- নতুন প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ-জনগণ কাঁধে কাধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। দিবসটি উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলার প্রতিটি থানা ও ইউনিট দিনব্যাপী পৃথক পৃথক কার্যক্রম পরিচালনা করেছে।

    অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন সহ জেলা পুলিশের সার্বিক সহযোগীতায় ও ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা জানান-‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতে কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ পুলিশের প্রতিটি সদস্য। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে অপরাধের বহুমাত্রিকতা নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। এ লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি থানায় পরিচালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। বিট পুলিশিং মিটিং, স্কুল ও কলেজ সহ মসজিদ কেন্দ্রিক সচেতনতামূলক প্রচারণা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বৃদ্ধি পাচ্ছে জনগণের সম্পৃক্ততা।ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে তিনি”কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং দিবসটি সফল করতে সহযোগিতা করায় ময়মনসিংহবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, উপস্থিত ছিলেন। পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা ও ফুলপুর থানার এস আই সুমনকে পুরস্কৃত করা হয়।

  • নলছিটিতে জাতীয় সমবায় দিবস পালিত

    নলছিটিতে জাতীয় সমবায় দিবস পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় নলছিটির যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু(এমপি)

    তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার । স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা চারটি ভিত্তি নির্ধারণ করেছি-স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। সমবায়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করে স্মার্ট নাগরিক এবং স্মার্ট সমাজ তথা অর্থনীতিকে স্মার্ট করে গড়ে তোলা সম্ভব বলে আমি বিশ্বাস করি।

    এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান,সহকারি কমিশনার(ভুমি) সমাপ্তি রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর প্রমুখ।