Blog

  • লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচন অনিয়মের অভিযোগ এনে দুই প্রার্থীর ভোট বর্জন

    লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচন অনিয়মের অভিযোগ এনে দুই প্রার্থীর ভোট বর্জন

    নাজিম উদ্দিন রানা: লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী।

    রোববার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে জাতীয় পার্টি (জাপা) প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ও দুপুর ২ টার দিকে জাকের পার্টির প্রার্থী গোলাপ ফুল প্রতীকের শামসুল করিম খোকন ভোট বর্জনের ঘোষণা দেন।

    জাপা প্রার্থী লাঙ্গল প্রতীকের রাকিব হোসেন অভিযোগ করে বলেন, সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে আওয়ামী লীগের লোকজন ব্যাপক জাল ভোট দিয়েছে। ভোটার বিহীন ফাঁকা ভোটকেন্দ্র হলেও ব্যালট কাটা হচ্ছে।

    তিনি বলেন, দেখা গেছে- কেন্দ্রে ভোটার ১০ জনও নেই, কিন্তু ভোট পড়েছে একশর বেশি। প্রায় কেন্দ্রের অবস্থা এরকম। এসব বিষয়ে তার (লাঙ্গল) এজেন্ট প্রতিবাদ করায় তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া সকাল থেকেই কোন কোন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি।

    রাকিব বলেন, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বিধায় আমি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি আমি দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তাকে অবহিত করেছি।

    এদিকে একই ধরনের অভিযোগ এনে গোলাপ ফুল প্রতীকের শামসুল করিম ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ১১৫ টি ভোট কেন্দ্রের মধ্যে সকাল থেকে আমি ৩৫ টি কেন্দ্র পরিদর্শন করেছি। এসব কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা অনিয়ম ও কারচুপি করছে। আমার এজেন্টদের বের করে দিয়েছে। তাই আমি ভোট বর্জন করেছি।

    উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, আমি সকাল থেকে মাঠে ছিলাম। ভোটের পরিবেশ ভালো। কিন্তু আমাদের কাছে জাতীয় পার্টির প্রার্থী বা অন্য কোন প্রার্থী অনিয়মের বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি।

    উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ আসনে জাপা ও জাকের পার্টির প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু এবং পিপলস পার্টির আম প্রতীকের সেলিম মাহমুদ প্রতিদ্বন্ধীতা করছেন।

    গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

  • নাগেশ্বরীতে আদালতে মামলা ও অভিযোগের পরেও নিয়োগ পরীক্ষা

    নাগেশ্বরীতে আদালতে মামলা ও অভিযোগের পরেও নিয়োগ পরীক্ষা

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীতে তেলিয়ানীর পাড় জান্নাতুন ফাতেহা দাখিল মাদ্রাসার মঞ্জুরী না থাকাসহ কুড়িগ্রাম কোর্টে মামলা চলমান ও স্থানীয়দের অভিযোগ উপেক্ষা করে নাটকিয়ভাবে গত (৪নভেম্বর) শনিবার সকালে নিরাপত্তা কর্মী ও আয়া পদের নিয়োগ পরীক্ষা বিধিমালা অমান্য করে ব্যাপক অনিয়মের মাঝে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের দাবি সাজানো ও গোপন নিয়োগ পরীক্ষা স্থগিত করার।

    অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তেলিয়ানীর পাড় জান্নাতুন ফাতেহা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার বাহের আলী ও সভাপতি আব্দুল হাই অতি-গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ‘নিয়োগ মাস্টারমাইন্ড’ ও নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ডিজির প্রতিনিধি হানিফ উদ্দিন কে ঢাকা গত শুক্রবার এয়ারল্যান্স যোগে সৈয়দপুর এয়ারপোর্টে নিয়ে এসে কুড়িগ্রাম সার্কিট হাউস রেখে পুলিশি নিরাপত্তায় পরদিন শনিবার গত (৪নভেম্বর) শনিবার সকালে ভিআইপি কার যোগে প্রতিষ্ঠানে এনে সকাল ৯টা ৩০মিনিট থেকে ১০টা ৩০মিনিট পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী পদে তিন জন এ কে এম আহসানুল হক প্রধান, এ কে এম আহমাদুল, চাঁন মিয়া ও আয়া পদে তিন জন হাফিজা খাতুন, রেহেনা পারভীন, আনজুমান আরা খাতুন মোট ৬ জন প্রার্থীর মধ্যে প্রক্সি প্রার্থী ৪জন দিয়ে দ্রুত সাজানো নিয়োগ পরীক্ষা শেষ করে ভিআইপি কার যোগে প্রতিষ্ঠান ত্যাগ করেন। স্থানীয় নুর আমিন প্রধান, আমজাদ হোসেনসহ অনেকের অভিযোগ ভারপ্রাপ্ত সুপার বাহের আলী ৪বছর থেকে মাদ্রাসার দায়িত্ব থেকে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের মাধ্যমে ডিজির প্রতিনিধি হানিফ উদ্দিন কে মোটা অঙ্কের অর্থ দিয়ে ভারপ্রাপ্ত সুপার ও সভাপতির মনোনীত চুক্তিভিত্তিক প্রার্থী নিরাপত্তা কর্মী পদে সুপার বাহের আলীর শ্যালক এ কে এম আহসানুল হক প্রধান এবং হযরত আলীর স্ত্রী হাফিজা বেগম কে বিধিমালা অমান্য করে নিয়োগ প্রদান করে। পরীক্ষা চলাকালীন সময়ে রিপোর্টারের উপস্থিতি পেয়ে ভারপ্রাপ্ত সুপার বাহের আলী রিপোর্টারদের তথ্য নিতে বাঁধা প্রদান করে এবং স্বল্প সময়ে পরীক্ষা শেষ করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    আদালতে মামলার বাদী নুর আমিন প্রধান বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমার পরিবারের আয়া পদে চাকরী দেয়ার নামে আমার নিকট থেকে মাদ্রাসার নামে ৬শতক জমি লিখে নেয়। পরবর্তীতে আমি গোপন নিয়োগের বিষয় বুঝতে পেরে কুড়িগ্রাম কোর্টে বাদী হয়ে ভারপ্রাপ্ত সুপার বাহের আলী ও সভাপতি আব্দুল হাই এর বিরুদ্ধে মামলা করার পরেও অতি গোপনে পুলিশি নিরাপত্তায় শনিবার মাদ্রাসায় আয়া ও নিরাপত্তা কর্মী দুই পদে সাজানোভাবে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের মাধ্যমে ডিজির প্রতিনিধি হানিফ উদ্দিন কে দিয়ে নিয়োগ পরীক্ষা দ্রুতভাবে শেষ করেন।

    তেলিয়ানীর পাড় এলাকার নুর আমজাদ হোসেন, সিরাজুল ইসলামসহ অনেক বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ বাহের আলী এবং ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস হাই যোগসাজশ ও প্রভাব খাটিয়ে অবৈধভাবে সাজানো দুই পদে তাদের মনোনীত প্রার্থীর কাছে ৪০লাখ টাকা নিয়ে নিয়োগ দেয়। নিয়োগ পরীক্ষা বিষয়ে আমরা এলাকাবাসীর কিছুই জানি। এই অবৈধ নিয়োগ স্থগিত করতে সংশ্লিষ্ট উধ্বতর্ন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

    পরীক্ষা চলাকালীন সময়ে রিপোর্টারের উপস্থিতি পেয়ে ভারপ্রাপ্ত সুপার বাহের আলী রিপোর্টারদের তথ্য নিতে বাঁধা প্রদান করে বলেন, প্রতিটি মাদ্রাসায় এভাবে নিয়োগ হয় আর নিয়োগ করতে অনেক জায়গাতেই টাকা দিতে হয়েছে। সংবাদ করলে কিছুই হবে না।

    নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, সুপার পদ শূন্য থাকায় মাদ্রাসা মঞ্জুরী পায়নি। আপনার সাথে সভাপতি কথা বলার কথা। নিউজ তো করেছেন। বিষয়টি দেখছি।

    মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ও ডিজির প্রতিনিধি হানিফ উদ্দিন বলেন, নিয়োগ পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ পাইনি।

  • নামাজ পড়ে এসে আর খুঁজে পায় না অটোরিকশা আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা চাঁন মিয়া

    নামাজ পড়ে এসে আর খুঁজে পায় না অটোরিকশা আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা চাঁন মিয়া

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকায় মসজিদের সামনে অটোরিকশাটি রেখে নামাজ পড়তে যান চাঁন মিয়া আকন নামাজ শেষে এসে আর অটোরিকশাটি খুঁজে পায় না।

    শনিবার (৪ নভেম্বর) মাগরিবের নামাজের সময় চুরি হয়ে যায় ঊনষাট বছর বয়সী চাঁন মিয়া আকনের অটোরিকশা। এতে অসহায় হয়ে পড়েছেন চাঁন মিয়া। তিনি দীর্ঘ ১২ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার উপার্জনেই চলে পাঁচ সদস্যের সংসার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি চুরি হওয়া অটোরিকশা। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তিনি। অসহায় চাঁন মিয়া আকন শহরের কলাবাগান এলাকার মৃত শাহ আহম্মদ আকনের ছেলে।

    চাঁন মিয়া আকন বলেন, গতকাল সন্ধ্যায় অটোরিকশা রেখে মাগরিবের নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখি আমার অটোরিকশা নাই। এটা দিয়েই আমার সংসার চলতো। অনেক খোঁজা খুঁজি করেও কোথাও পাইনি। বর্তমানে আমি গাড়িটি হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

    স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, এই অটো রিকশাটিই ছিল তার আয়ের প্রধান উৎস।নামাজে এসে যে অটোরিকশা হারাতে হবে এটা মানা খুব কষ্টকর। বিত্তবানদের তার পাশে দাঁড়ানো উচিত।

    অটোরিকশা চালক মো: বাবুল হাওলাদার বলেন, চান মিয়া ভাই আমাদের সাথেই গাড়ি চালাতেন। গতকাল সন্ধ্যায় চোর চক্র তার গাড়িটি নিয়ে যায়। বর্তমানে তার আয় বন্ধ হয়ে গেছে।

    ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ বলেন, গতকাল সন্ধ্যায় চুরি হয়ে থাকলে বিষয়টি আমাদের জানা নেই।

  • নলছিটিতে জোড় করে জমি দখলের অভিযোগ

    নলছিটিতে জোড় করে জমি দখলের অভিযোগ

    মো.নাঈম মল্লিক,

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটি উপজেলা নাচনমহল ইউনিয়নে ভবানীপুর গ্রামের আঃ রহমান হাওলাদারের দখলকৃত এিশ(৩০) শতক জমি জোরপূবক দখল করার চেষ্টা করছে একই গ্রামের প্রতিবেশী মোঃ জুলফিকার আলী পেদা (গং)

    অভিযোগকারী বলেন,বিগত ২০০বছর যাবত আমাদের পূর্বপুরুষগন এ বসতবাড়ি জমি ভোগদখল করে আসছে বর্তমানে জমি আমার দখলে রয়েছে এবং এ জমির রেকর্ডিয় সকল কাগজপত্র আমার আছে,প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে ভুয়া পর্চা তৈরি করে আমার উপরে জোরজুলুম শুরু করেছে। এবং জোর করে আমার বাড়ির জমি ও গাছের সুপারীসহ অনন্য ফল পেরে নিয়ে যাচ্ছে।
    জুলফিকার আলী পেদা ও তার ছেলে লোকমান পেদা এবং ওসমান সহ আরো অনেকে, তারা আমাদের মারার ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার কে অবহিত করা আছে।

    অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে জানাযায়, কিছু দিন পূর্বে অভিযুক্ত জুলফিকার আলী পেদা ও তার ছেলেরা সহ ৮-১০ জন লোক অভিযোগকারির বাড়ির উপর এসে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং তার ছেলেকে প্রাণনাশের হুমকি দেয় এবং জমিতে থাকা সুপারি গাছের সুপারি নিয়ে যায়।ঘটনার সত্যতার সাক্ষি দেন প্রতিবেশী মোঃ লাল মিয়া খান।
    প্রতিবেশী সহিদ ফরাজি বলেন,এ জমি পূর্বপুরষ থেকে আজ পর্যন্ত আ:রহমান ভোগদখল করছে এবং তাদের জমি আমরা যানি।

    এবিষয়ে আ:রহমান বাদী হয়ে ঝালকাঠি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, মামলা নং৬২৫/২০২৩ যা ফৌ:কা:বি:আইনে ১৪৪/১৪৫ ধারা এবং বিজ্ঞ আদালতের স্মারক নম্বর ২৩২২ তারিখ ০১/১১/২৩ উল্লেখিত রয়েছে।

  • মহালছড়ির প্রবীণ সাংবাদিক দীপক সেন অসুস্থ, আর্শিবাদ কামনা

    মহালছড়ির প্রবীণ সাংবাদিক দীপক সেন অসুস্থ, আর্শিবাদ কামনা

    রিপন ওঝা,মহালছড়ি

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রবীন সাংবাদিক, মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক Alokito pahar-আলোকিত পাহাড়,ইংরেজি পত্রিকা বাংলাদেশ অর্বজারভার-র মহালছড়ি প্রতিনিধি শ্রদ্ধেয় দীপক সেন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। তিনি বর্তমানে মেয়ের নিকট চট্টগ্রাম চিকিৎসাধীন আছেন, উনার সুস্থতা কামনা করছি।

    উনার সাথে যোগাযোগ করলে তিনি জানান তাহাঁর জন্যে সবার নিকট থেকে দোয়া/আর্শীবাদ কামনা করেন।

  • গোপালগঞ্জে স্বামীকে আটকে রেখে নববধূকে শ্লীল*তাহানির চেষ্টা ও অ*শ্লীল ছবি ধারনের অভিযোগ

    গোপালগঞ্জে স্বামীকে আটকে রেখে নববধূকে শ্লীল*তাহানির চেষ্টা ও অ*শ্লীল ছবি ধারনের অভিযোগ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাতের আধারে স্বামীকে আটকে রেখে এক নববধূকে শ্লীলতাহানি চেষ্টা ও নগ্ন ছবি ধারনের অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় ওই নববধূর শ্বশুর ৪ জনকে আসামী করে টুঙ্গিপাড়ায় থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানালেও পুলিশ বলছে এ ব্যাপারে এখন পযর্ন্ত কোন অভিযোগই পাননি তারা।

    গত বৃহস্পতিবার (০২ নভেম্বর) গভীর রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া চৌরঙ্গী মোড়ে আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনার তিন দিন পার হলেও কোন আইনি সহায়তা পায়নি ভুক্তভোগীর পরিবার।

    ওই নববধূর শ্বশুর মো: আকব্বর মোল্লার জানান, ২৯শে অক্টোবর সামাজিকভাবে আমার ছেলে মো: ম‌ঈন মোল্লার সাথে বিবাহ হয়। এরপর তাদেরকে আশ্রয়ন প্রকল্পের বাসায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে ওই এলাকার ওমর তালুকদারের ছেলে বখাটে নাইম তালুকদার (২১) ও ঠান্ডা তালুকদারের ছেলে মিজু তালুকদারসহ (২২) তাদের সাঙ্গপাঙ্গরা জোর পূর্বক ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে বিয়ের কাবিন নামা দেখতে চায়। এসময় আমার ছেলে মো: ম‌ঈন মোল্লাকে জোড় করে বাথরুমে আটকে রাখে। এরপর আমার পূত্রবধূর অশ্লীল ছবি মোবাইলে ধারন করে। এরপর থেকে হত্যার হুমকিসহ নানা ধরনের হুমকি দিচ্ছে।

    তিনি আরো বলেন, এঘটনায় ওমর তালুকদারের ছেলে বখাটে নাইম তালুকদার (২১) ও ঠান্ডা তালুকদারের ছেলে মিজু তালুকদারসহ (২২) ৪ জনকে আসামী করে টুঙ্গিপাড়ায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

    নির্যাতিতা নববধূ বলেন, রাতের আঁধারে (আনুমানিক রাত ৩ টায়) আমরা স্বামী-স্ত্রী দুজন ঘরে শুয়ে ছিলাম। এসময় বিড়ি ধরানোর জন্য আগুন চাই। আমার না বলেলে জোড় করে ঘরের দারজা খুলিয়ে ভিতরে প্রবেশ করে। এসময় আমার স্বামী ম‌ঈন মোল্লাকে বাথরুমে আটকে ফেলে। চিৎকার চেঁচামেচি শুনে অপর ঘরে থাকা আমার শশুর শাশুড়ি ঠেকাতে আসলে তাদেরকে মারধর করে ও বেঁধে ফেলা হয়। পরে আমাকে জোর করে তাদের মোবাইল দিয়ে নগ্ন ছবি তুলে এবং এ সময় আমাকে হত্যার হুমকি এবং আমার এই নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হুমকি দেয়। আমি এখন অনিশ্চয়তায় ভুগছি। আমি এর বিচার চাই।

    নির্যাতিতার স্বামী মো: ম‌ঈন মোল্লা(২২) বলেন, আমার ঘরে জোর পূর্বক প্রবেশ করে আমাকে তারা বাথরুমে আটকে রাখে। এসময় আমার স্ত্রীর শ্লীলতাহানি চেষ্টা করে এবং মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারণ করে। পরে আমার বাবা মা আমাদের চিৎকার শুনে আসলে তাদেরকে মারধর করে।

    স্থানীয় বাসিন্দা মো: সাখাওয়াত হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, এই আশ্রয়ণ প্রকল্পের এলাকায় একদল নেশাগ্রস্ত বখাটে লোক নিজেদের প্রভাব খাটিয়ে প্রায়ই এমন অপকর্ম করে থাকে। স্বামীকে আটকে রাখে এবং অপর দুই জন নববধূকে শ্লীলতাহানি চেষ্টা করে। এ সময় আমরা চিৎকার শুনে এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। ভয়ে কেউ কিছু বলতে চায় না।

    এ ব্যাপারে প্রধান অভিযুক্ত নাইম তালুকদারকে না পাওয়া গেলেও তার মা রেক্সোনা বেগম বলেন, গভীর রাতে একজনের ঘুরে ঢুকে অন্যায় করেছে আমার ছেলে। আমি এ বিষয়ে আমার ছেলে পক্ষ থেকে তাদের কাছে ক্ষমাও চেয়েছি। আমার ছেলে না বঝে এমন কাজ করেছে। তবে আমার ছেলে বখানে নয়।

    টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এস ‌এম কামরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার (০২ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটেছি বলে আমি শুনেছি। তবে এখন পযর্ন্ত আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসে নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • উজিরপুরে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    উজিরপুরে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ
    বিএনপি জামাতের ডাকে ২ দিনের অবরোধের প্রতিবাদে বরিশাল জেলার উজিরপুরে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার সকাল ১০ টায় ইচলাদী বাস স্ট্যান্ড এলাকায় এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এডভোকেট তালুকদার মো: ইউনুস। এছাড়াও বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, জেলা পরিষদ সদস্য অশোক হালদার আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজুর রহমান ইকবাল হাকিম সেরনিয়াবাত , যুবলীগ নেতা এনামুল হক, সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সবুজ,পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, কৃষক লীগের সভাপতি অব্দুস ছালাম ছাত্র লীগের সভাপতি অসীম ঘরামী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শ্রমীক লীগের সভাপতি রফিুকুল ইসলাম শিপন মোল্লা বক্তারা বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জনগনকে নিয়ে মাঠে থাকতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন এবং আগামী নির্বাচনে দলের প্রার্থী যে হবেন তার পক্ষেই কাজ করার অঙ্গিকার করেন।

  • রাজারহাটে সমবায় সুহৃদ সম্মাননা পেয়েছেন সাংবাদিক

    রাজারহাটে সমবায় সুহৃদ সম্মাননা পেয়েছেন সাংবাদিক

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :
    রাজারহাটে ৫২ তম জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সঞ্চয়ী হিসেবে একাধিক সমিতিতে সঞ্চয় করে সমবায় সুহৃদ সন্মাননা পেয়েছেন সাংবাদিক রফিকুল ইসলাম।অবহেলিত জনপদে মফস্বল সাংবাদিকতায় দায়িত্ব পালনকালে পারিবারিক অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় একাধিক সমিতিতে নির্দিষ্ট মেয়াদে সঞ্চয় করেন তিনি। নির্দিষ্ট মেয়াদ অতিবাহিত করে একসঙ্গে উত্তোলনকৃত টাকায় স্বাবলম্বী হয়েছেন এমন মন্তব্য করেন অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসে সাংবাদিক রফিকুল ইসলাম।
    এক ছেলে এক মেয়ের জনক
    সাংবাদিক রফিকুল ইসলাম রাজারহাট সদর ইউপির বোতলার পার নিবাসী মো: নজরুল ইসলামের প্রথম পুত্র।তিনি দৈনিক মানবজমিন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।গত শনিবার ৪ ঠা নভেম্বর রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও ইউএনও কাবেরী রায়। এরপর ব্যান্ডপার্টির সমন্বয়ে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে ইউএনও কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহআলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু ,ওসি তদন্ত ওয়াহেদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে
    শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সিংগারডাবড়ীহাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডকে এবং সাংবাদিক মোঃ রফিকুল ইসলামকে সমবায় সুহৃদ সন্মাননা সহ ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা স্মারক প্রদান করা হয়।#(ছবি সংযুক্ত)

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • বিশ্বাস ঘাতক নিষ্ঠুর বেঈমান ও মীরজাফররা কখনো কারো ভালো চায় না

    বিশ্বাস ঘাতক নিষ্ঠুর বেঈমান ও মীরজাফররা কখনো কারো ভালো চায় না

    হেলাল শেখঃ মিথ্যাচার ও ছলনা করে বুঝালে মন করলি হৃদয় ছুরি, আশায় আলো নিভালি আজ গলায় মারলি ছুরি।

    কি বলে তোমায় অভিসাপ দেবো হায়রে মোর প্রানের কবুতর, ব্যথার তুফানে বাসালি আমায় ভাঙলি সুখের ঘর।

    আপন ভেবেছি বলেই না চেয়ে পেয়েছো যা, পর ভেবে ছিরলে মায়ার জাল, এমনি যেন পুড়ে মরি বাঁচি যতকাল।

    মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেই মানুষ কেন অমানুষ হয় বুঝতে পারিনি, একটি সত্যকে আড়াল করতে শতাধিক মিথ্যা বলতে হয়, মানুষ আসলে কেউ কারো নয়।

    আমরা দুইদিনের মেহমান, আজ আছি কাল হয়তো থাকবো না, আমাদের কিসের এতো অহংকার, আল্লাহ চাইলে এক মূহুর্তে সব শেষ। বেশ ভালো থেকো দোয়া করি কিন্তু জন্মালে মৃত্যু হবে তা নিশ্চিত, একদিন হবে সব শেষ।

  • পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪২ তম জন্মবার্ষিকী পালিত

    পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪২ তম জন্মবার্ষিকী পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, পদক, সম্মাননা পত্র, কবিতা আবৃতি ও পুরস্কার প্রদান।শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এর সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু।
    কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু,সমবায় কর্মকতৃা হুমায়ুন কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধু, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া,মোড়ল কওসার আলী, আব্দুল মান্নান,সুরাইয়া বানু ডলি, এ্যাড. শফিকুল ইসলাম কচি, অধ্যাপক অব: সুরঞ্জন রায়, শিক্ষক নাজমুন নাহার বিউটি। বক্তব্য রাখেন, কবি রজি সিদ্দিকী, অসীম রায়, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন,আব্দুল মজিদ, আব্দুল আলিম, রাজু আহম্মেদ, রাবেয়া আক্তার মলি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধিজন।অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণনায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য অধ্যাপক সুরঞ্জন রায় কে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

    মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান আফরা ইয়াসমিন অহনা দ্বিতীয় স্থান আজমিরা থাতুন ও তৃতীয় স্থান অধিকার করে সিমলা নাহার। এছাড়াও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৫২জন প্রতিযোগী ছাত্র- ছাত্রী কে পুরষ্কার প্রদান করা হয়েছে।উল্লেখ্য কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান করছে।
    অনুষ্ঠানে বক্তারা, উপমহাদেশের কৃতি সন্তান ও সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালন, সাহিত্যিকের পৈত্রিক বেদখলীয় জমি উদ্ধার পূর্বক কমপ্লেক্স নির্মাণ ও পাঠ্যপুস্তকে তার জীবনী এবং আব্দুল্লাহ উপন্যাস পুনরায় অন্তর্ভূক্ত করার দাবী জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥