Blog

  • সুন্দরবনের কোলে জরাজীর্ণ এনায়েতিয়া দাখিল মাদ্রাসা নতুন ভবনের দাবী শিক্ষার্থীদের

    সুন্দরবনের কোলে জরাজীর্ণ এনায়েতিয়া দাখিল মাদ্রাসা নতুন ভবনের দাবী শিক্ষার্থীদের

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জের পি.সি বারইখালী গ্রাম ৩ কি.মি দুরত্বে সুন্দরবনের ধানসাগর স্টেশন। মাঝখানে ভোলা নদীর খাল। এক সময়ে নদীর খর¯্রােতে প্রবাহমান এ ভোলা নদী তার জৌলুস হারিয়ে ফেলে ভরাট হয়ে পলি পড়ে শুকিয়ে আয়তনে ছোট আকারে রুপান্তরিত হয়েছে। সুন্দরবনের কোল ঘেষা এ জনপদের জীবনযাত্রার মান, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হলেও হয়নি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন। এ গ্রামেই স্থাপিত এনায়েতিয়া দাখিল মাদ্রাসা। জরাজীর্ণ টিন শেড ঘরে শিক্ষার্থীদের পাঠদান। স্থানীয় অভিভাবক ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের দাবী একটি নতুন ভবনের।
    সরেজমিনে খোজ নিয়ে জানা গেছে, মোরেলগঞ্জ ও শরণখোলার দুটি উপজেলার সীমান্তবর্তী সুন্দরবন ঘেষা নিশানবাড়ীয়া ইউনিয়নে এনয়েতিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৮১সালে স্থাপিত হলেও পরবর্তীতে হয়নি কোন অবকাঠামো উন্নয়ন। স্যানিটেশন, সুপেয় পানির সমস্যা ও চলাচলের দেড় কিলোমিটার একমাত্র রাস্তাটিরও বেহাল দশা। এ মাদ্রাসায় মোট শিক্ষার্থী রয়েছে ১৮৭ জন। শিক্ষকমন্ডলী ১৪ জন, কর্মচারী ৫ জন। সহ-সুপারসহ শিক্ষকমন্ডলীর গুরুত্বপূর্ন ৫টি পদ রয়েছে দীর্ঘদিন ধরে শূন্য। মাদ্রাসার প্রতিষ্ঠার পর থেকে সরকারিভাবে শিক্ষা অধিদপ্তর থেকে পায়নি কোন ফ্যাসালিটিজ ভবন। একটি টিনসেডের কাঠের ঘরের শ্রেনীকক্ষে দুই শিফটে ইবতেদায়ী শাখা ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের হয় পাঠদান। পাশেই রয়েছে শিক্ষকমন্ডলীর সেমিপাকা টিনসেডের একটি অফিসকক্ষ। এ প্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীদের হেফজখানাটিও বেহাল অবস্থা। ২০০৭ সালের ভয়াল ঘূর্ণিঝড় সিডরে মাদ্রাসার টিনসেডের শ্রেণীকক্ষের ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় কোনমতে বাশ, টিন, কাঠের খুটি দিয়ে ঘর তৈরী করে সেখানেই চলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। বর্তমানে সে ঘরটির অবস্থাও খুবই নাজুক।
    কথা হয় মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন, লামিয়া, মো.ওমর ফারুক, ৭ম শ্রেণীর আরেফিন ও ৯ম শ্রেণীর আব্দুল্লাহ্ সহ একাধিক শিক্ষার্থীরা বলেন, প্রচন্ড গরমে কষ্ট করে আমাদের ক্লাশ করতে হয়। সামান্য বৃষ্টিতে ছিদ্র হওয়া টিন থেকে পানি পড়ে বই খাতা ভিজে যায়। খাবার পানির জন্য আধা কিলোমিটার দুরে গিয়ে খোলা পুকুর থেকে পানি এনে খেতে হয়। পুকুরের ফিল্টারটি অকেজো নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। মেরামত করছেনা কেউ। আমাদের বাথরুমের যাওয়ারও কোন সু-ব্যবস্থা নেই। কবে নাগাদ দুর হবে আমাদের মাদ্রাসার দুরঅবস্থার, বলতে পারেন? গণমাধ্যম কর্মীদের সামনে এরকম নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। তাদের দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি নতুন ভবনের।

    এ বিষয়ে এনায়েতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম খান বলেন, দীর্ঘদিন মাদ্রাসার শিক্ষকদের চলমান বেতনভাতা বন্ধ থাকার পরে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে পুনরায় বেতন ভাতা চালু হয়। বর্তমানে মাদ্রাসাটিতে অনেক ছাত্র-ছাত্রী লেখাপড়ার গুনগত মান পরিবর্তন হলেও অবকাঠামোর উন্নয়ন করতে পারেনি। স্থানীয় সংসদ সদস্য ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উর্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে আবেদন করা হয়েছে নতুন ভবনের জন্য। মাদ্রসায় একটি নতুন পাকা ভবন হলে শিক্ষার পরিবেশসহ বর্তমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।

    এ সম্পর্কে এনায়েতিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. মিজানুর রহমান বলেন, সুন্দরবন ঘেষা প্রত্যন্ত অঞ্চলের সিমান্তবর্তী শরণখোলার ধানসাগর গ্রামসহ আশপাসের কয়েক গ্রামের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করে। শিক্ষার্থী সংখ্যা অনেক বেশী। তবে, যোগাযোগের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা। ৩ কিলোমিটার কার্পেটিং রাস্তা শিক্ষার্থীদের ওয়াস বেøাক স্যানিটেশন ব্যবহারে পাকা ল্যাটট্রিন ও খাবার পানির জন্য ট্যাংকির ব্যবস্থা করা হলে ছেলে মেয়েদের আর কষ্ট থাকবে না। তিনি এ মাদ্রাসায় একটি নতুন ভবনের দাবি জানান।

    এ বিষয়ে জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাফিজ আক্তার বলেন, স্কুল, মাদ্রাসা ভবনের চাহিদা স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যর মাধ্যমে পাঠানো হয়। যে ভবনগুলো পাস হয়ে আসে আমরা শুধুমাত্র নির্মাণাধীন সেই ভবনগুলো দেখভাল করি। #

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট সংবাদদাতা ।

  • নড়াইল বাসীর জান ও মালের নিরাপত্তায় পুলিশ তৎপর-এসপি সাদিরা খাতুন

    নড়াইল বাসীর জান ও মালের নিরাপত্তায় পুলিশ তৎপর-এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলবাসীর জান ও মালের নিরাপত্তায় পুলিশ তৎপর-এসপি মোসা:সাদিরা খাতুন।
    বিএনপি-জামায়াত কর্তৃক দুই দিন অবরোধে নড়াইল জেলার আইনশৃংখলা পরিস্থিতি তদারকি করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার দুপুরে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে নড়াইল জেলা পুলিশের একটি দল নড়াইল সদর থানা এলাকা পরিদর্শন করেন। পুলিশ সুপার সদর থানা এলাকার মূল সড়ক সমূহ, তুলারামপুর, হাতিরবাগান, রূপগঞ্জ, পুরাতন বাস টার্মিনাল, চৌরাস্তা, মালিবাগ এবং মাদ্রাসা বাজার পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন।
    এসময় পুলিশ সুপার মোসা: সাদিয়া খাতুন বলেন, বিএনপি- জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময় নড়াইল জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা কোন দুষ্কৃতিকারীকে নড়াইল জেলায় তাদের অপকর্ম করতে দেবো না।” তিনি নড়াইল বাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, দোকানপাট খোলা রাখবেন।আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। নড়াইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন নড়াইল জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারেন।”
    এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী; জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

  • অসচ্ছল নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা- জেলা পরিষদ চেয়ারম্যান

    অসচ্ছল নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা- জেলা পরিষদ চেয়ারম্যান

    এম এ আলিম রিপন ঃ অসচ্ছল নারীদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। রবিবার পাবনা জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল উদ্যোমী নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন আরও বলেন প্রত্যন্ত অ লের অসচ্ছল নারীরা বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে তাঁরা দেশের একজন দক্ষ জনবলে বা সম্পদে পরিণত হবেন । সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের সদস্য ও সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আহম্মেদ ফররুখ কবীর বাবুর সার্বিক তত্ত্বাবধানে সুজানগর উপজেলার সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় শত শত গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এছাড়া অন্ন,বস্ত্র,শিক্ষা ও চিকিৎসার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। এছাড়াও কোটি কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া, কোষাগার থেকে নানা ধরণের ভাতা প্রদানের ব্যবস্থা করার কঠিন কাজটি একমাত্র শেখ হাসিনার পক্ষেই করা সম্ভব। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আবারো নৌকায় ভোট দেবার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলাইমান হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন।

    এম এ আলিম রিপন ।

  • পাবনা-২ নির্বাচনী এলাকায় এমপি পদপ্রার্থী সবুজ খানের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল

    পাবনা-২ নির্বাচনী এলাকায় এমপি পদপ্রার্থী সবুজ খানের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মিছিল আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজ নেতৃত্বে এ মিছিল হয়। মিছিলটি পাবনা-২ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে শত শত মোটরসাইকেল বহর নিয়ে আশিকুর রহমান খান সবুজ আমিনপুর থানার মাসুন্দিয়া,রুপপুর,জাতসাকিনিয়া,সুজানগর পৌরসভা,উপজেলার সাতবাড়িয়া,মানিকহাট,ভাঁয়না নাজিরগঞ্জ,হাটখালী,দুলাই,তাঁতীবন্দ ইউনিয়নসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজ বলেন, অবরোধের বিরুদ্ধে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাবনা-২ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবেলা করা হবে। অবরোধের নামে সড়কে কোন নাশকতা নৈরাজ্য বিএনপি জামায়াতকে করতে দেওয়া হবেনা। নাশকতা রোধে আমাদের এই অবস্থান ও মিছিল। আমরা জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করব। মিছিলে পাবনা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগ নেতা হামিদুল হক হাজারী, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, উপজেলা আ.লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সুজানগর পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, সরদার পাশু,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মন্ডল, মাসুন্দিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুকুল মোল্লা, ৯ নং ওয়ার্ডেও সভাপতি মজিবর মাস্টার, ৮ নং ওয়ার্ডের সভাপতি আক্কাজ, আমিনপুর থানা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,আমিনপুর থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নাজিরগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক খান ও আ.লীগ নেতা তফিজ মন্ডল,দলীয় নেতা মুক্তি, স্বপন, শ্রী সুবাশ,উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সোহেল হাসান বাবুসহ পাবনা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য দলীয় নেতাকমী অশগ্রহণ করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি ।

  • শাহপরীরদ্বীপে  র‌্যাবের অভিযানে  ৮০ হাজার ইয়াবাসহ গৃহবধূ আটক,স্বামী পলাতক

    শাহপরীরদ্বীপে র‌্যাবের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ গৃহবধূ আটক,স্বামী পলাতক

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজার টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আকটকৃত মহিলা মাদক কারবারী হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়ার ফরিদ আহমদের মেয়ে ও আবু তাহের প্রকাশ তাকেরের স্ত্রী
    অপি আক্তার প্রকাশ হেপি আক্তার (২৮)।

    কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী
    গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান,শনিবার (৪ নভেম্বর) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের,টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নেন ৯নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ ক্যাম্পপাড়া এলাকায় জনৈক আবু তাহের এর ৩ কক্ষ বিশিষ্ট বেড়ার ত্রিপল/পলিথিনের ছাউনীযুক্ত ঘরের ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ১জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও তার বসত ঘর তল্লাশী করে ধৃত মহিলার বসতঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে সর্বমোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও ধৃত মহিলার সাথে থাকা অপর সহযোগী সম্পর্কে তার স্বামী বলে জানায় এবং সে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত মহিলা ও তার পলাতক স্বামীসহ উভয়ই দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা এবং পাচারের সাথে জড়িত। তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে থাকে। তৎপরবর্তীতে বিভিন্ন জায়গায় বিশেষ কায়দায় মজুদ করে খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল বলে জানায়।

    তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মহিলা ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • আজীবন অসহায় মানুষের জন্য কাজ করে যাবো- জুলকারনাইন চৌধুরী

    আজীবন অসহায় মানুষের জন্য কাজ করে যাবো- জুলকারনাইন চৌধুরী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. জুলকারনাইন চৌধুরী জীবন বলেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় মানুষের জন্য কাজ করে যাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়ন কাজ চলছে৷ এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকার মনোনয়ন দিলে পটিয়াকে আধুনিক ও স্মার্টনগরী বানানো হবে।
    গতকাল বিকেলে যুক্তরাষ্ট্র টেক্সাস থেকে ফেরার পর চট্টগ্রামের পটিয়ায় এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

    পটিযা উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মোহাম্মদ মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় এতে বক্তব্য রাখেন কুসুমপুরা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ইউছুপ খান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুমন, জাহাঙ্গীর মেম্বার,ডাঃ জাহাঙ্গীর,হিরু মেম্বার, রহিম মেম্বার,নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবদুল কাদের,মোঃ সাহেদ,পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাফিস ইকবাল,পটিয়া উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক আতিকুর রহমান, পটিয়া উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দীন রাকিব,কুসুমপুরা স্কুল এন্ড কলেজের ছাত্রলীগ নেতা রিদয়,আজিজ,সামির, কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আসিফ,শাহাদাত,নয়ন,তাহসিন,রাকিব।
    গণ সংবর্ধনায় পটিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ গাড়িবহর নিয়ে যোগদান করেন। এসময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়৷

  • সুন্দরগঞ্জে গ্রেফতার ৪ নেতাকর্মী

    সুন্দরগঞ্জে গ্রেফতার ৪ নেতাকর্মী

    গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামাতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। শনিবার রাত ও রবিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা এবং নাশকতা সৃষ্টির পরিকল্পনার অপরাধে পুলিশ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- রামভদ্র কদমতলা গ্রামের বিএনপি নেতা রেজাউল ইসলাম লিটন ওরফে ডিস লিটন, মনমথ গ্রামের জামায়াত নেতা জসিম উদ্দন ডলার, কে কৈ কাশদহ গ্রামের জামাত কর্মী সাদিকুল ইসলাম ও সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি খানাবাড়ি গ্রামের ইলিয়াস মিয়া।

    থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এছাড়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • র‌্যার-১২’র পৃথক পৃথক অভিযানে রাষ্ট্র বিরোধী  মামলায় ২ জন আসামি গ্রেফতার

    র‌্যার-১২’র পৃথক পৃথক অভিযানে রাষ্ট্র বিরোধী মামলায় ২ জন আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    অদ্য ০৫ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ র‌্যাব-১২, সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মামলা নং-২৮, তাং-২৯/১০/২০২৩ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ সালের ধারা ৪/৫/৬ এবং সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার মামলা নং-২২, তাং-২৯/১০/২০২৩ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ঘ) তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ সালের ৪/৫/৬ মূলে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার সন্দেহভাজন দুই জন আসামি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন রোহা গ্রাম এবং কামারখন্দ থানাধীন মুগবেলাই গ্রামে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৫ নভেম্বর ২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকা হতে ১০.০০ ঘটিকা পর্যন্ত উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলায় সন্দিগ্ধ আসামি রায়গঞ্জ থানার বিএনপির সভাপতি ১। মোঃ শামসুল ইসলাম (৬২), পিতা-মৃত আলহাজ্ব জাহের আলী, সাং-রোহা, থানা-রায়গঞ্জ এবং বিএনপি সক্রিয় কর্মী ২। মোঃ ফরিদুল ইসলাম মিঞা (৫২), পিতা- মোঃ সুলতান হোসেন মিঞা, সাং- মুগবেলাই, থানা- কামারখন্দ, উভয় জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ২৯ অক্টোবর ২০২৩ তারিখ সকাল-সন্ধ্যা হরতাল এবং ৩১ অক্টোবর হতে ০২ নভেম্বর ২০২৩ পর্যন্ত ৭২ ঘন্টার অবরোধ চলাকালে ধৃত আসামি সহ আরও অন্যান্য আসামিগণ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন হাইওয়ে রোডে এবং কামারখন্দ থানাধীন ঝাঐল হাইওয়ে রোডে অবস্থান করে পূর্বপরিকল্পিতভাবে অন্তর্ঘাতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে হরতালের সমর্থনে মিছিল, পিকেটিংসহ হাতে পেট্রোল বোমা, ককটেল, লাঠি-সোটা, লোহার রড ও বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার নিমিত্তে ইট, পাটকেল নিক্ষেপ করে। উক্ত আসামিদ্বয় বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্য সম্পাদনসহ সরকারী কাজে বাধা প্রদান করে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এবং কামারখন্দ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮

  • সরদহ রেল স্টেশন এলাকায়  রেল লাইনে আ*গুন দিয়েছে দুর্বৃত্তরা

    সরদহ রেল স্টেশন এলাকায় রেল লাইনে আ*গুন দিয়েছে দুর্বৃত্তরা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    চারঘাট উপজেলা সরদহ রেলস্টেশনের অদুরে রেল লাইনে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিন গত গভীর রাতে রেল লাইনের ৩৮ নম্বর ব্রীজের নিকট এ ঘটনা ঘটেছে বলে সরদহ রেল স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার হিমেল জানান।

    এ বিষয়ে জানতে চাইলে রেল লাইনের পাহারাদার লাভলু বলেন, আমি ও আমার সহকর্মী হিরু আমরা দুজনেই রেল লাইন দেখতে দেখতে একটু দুরে
    গিয়ে শলুয়া ব্রীজের নিকট থেকে ফেরার পথে আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দেখি রেল লাইনের সাথে চেইন দিয়ে তালা লাগানো গ্যাস সিলিন্ডারে আগুন জ্বলছে।বিষয়টি স্টেশন মাস্টারকে অবগত করেছি। এ সময় আমাদের চিৎকারে এলাকার লোকজন দৌড়ে এসে আগুন নিভাতে সক্ষম হয়।

    এ ব্যাপারে স্টেশন মাস্টার হিমেল এর নিকট জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার বিষয়টি সত্য তবে কে বা কাহারা আগুন দিয়েছে তা জানিনা তবে রেল চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।

    এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

    এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি জিডি করা হয়েছে। ওসি বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

    এদিকে, গত বুধবার দিন গত গভীর রাতে একই কায়দায় নন্দনগাছী রেল স্টেশনের পূর্বে কালাবীপাড়া এলাকায় দুবৃত্তরা বেল লাইনের ওপর আগুন দেই বলে জানা যায়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট রাজশাহী।

  • দেশে গনতন্ত্র আছে বলেই,শেখ হাসিনা ক্রীড়া বিকাশে কাজ করছেনঃ সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা

    দেশে গনতন্ত্র আছে বলেই,শেখ হাসিনা ক্রীড়া বিকাশে কাজ করছেনঃ সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা

    রিপন ওঝা, মহালছড়ি

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক অর্থে বাস্তবায়নে আজ ৫নভেম্বর সোমবার ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ কাজের খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

    উদ্বোধক বলেন দেশে গনতন্ত্র আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। দেশে গনতন্ত্র আছে বলেই পদ্মাসেতু নির্মাণ হচ্ছে,দক্ষিণাঞ্চলে ট্রেন যাচ্ছে, দেশে গনতন্ত্র আছে বলেই প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মিত হচ্ছে, প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে গতিশীলভাবে উন্নয়ন তরান্বিত হচ্ছে, আর বিরোধী দল রাজপথে নেমে অবরোধ বা হরতালের নামে অগ্নিসন্ত্রাস জ্বালাও পোড়াও করে দেশ ধ্বংস করছে।স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছে দিচ্ছেন। পদ্মা সেতু নির্মাণ হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, মাথাপিছু আয়, ঘরে ঘরে বিদ্যুৎসহ সার্বিক উন্নয়নের মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

    প্রসঙ্গত যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত দেশের ১৮৬টি উপজেলায় ১৬শ’ কোটি টাকা ব্যয়ে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ৫ কোটি টাকা ব্যয়ে এ মিনি স্টেডিয়ামটি নির্মাণ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ ত্রিপুরা। মিনি স্টেডিয়ামের পশ্চিম রাস্তার পাশে তিনতলা প্যাভিলিয়নসহ অফিস কক্ষ এবং দক্ষিণে ও পূর্বে দুটি গ্যালারি নির্মাণ করা হচ্ছে।

    এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রইজ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা পারভীন খানম, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

    এ সময়ে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ নুরুল আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ কে এম ইসমাইল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সুইনাচিং চৌধুরী, ঠিকাদার মোঃ এরশাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনসহ সকল ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দর উপস্থিত ছিলেন।