Blog

  • সুজানগরে বীর মুক্তিযোদ্ধাকে মা*রপিট, বাড়ীঘর ভা*ঙচুর ও লু*টপাটের অভিযোগ

    সুজানগরে বীর মুক্তিযোদ্ধাকে মা*রপিট, বাড়ীঘর ভা*ঙচুর ও লু*টপাটের অভিযোগ

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে মো.ইউছুফ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিট,প্রাণনাশের হুমকি প্রদান ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মো.ইউছুফ আলী উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই গ্রামের মো. ইমরান খান, চিনাখড়া গ্রামের ইসমাইল খান ও মিদুল খান নামে ৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-০৬। মামলা সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জের ধরে সম্প্রতি উপজেলার দুলাই ইউনিয়নের চর চিনাখড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো.ইউসুফ আলীকে তার নিজ বাড়ীতে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি তাকে মারপিট করে আহত করে স্থানীয় দুলাই গ্রামের মো. ইমরান খান, চিনাখড়া গ্রামের ইসমাইল খান ও মিদুল খান নামে ৩ ব্যক্তি। এ সময় বাধা দিতে গেলে ওই বীর মুক্তিযোদ্ধার মেয়েকেও প্রাণনাশের হুমকি প্রদানের পাশাপাশি তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে আবারো বাড়ীতে এসে মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদান করায় বর্তমানে বীর মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের সদস্যরা নিরপত্তাহীনতায় ভুগছে এবং কয়েকজন সদস্য ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না। এ বিষয়ে সোমবার সুজানগর থানার অফিসার ইনচার্জ মো.জালাল উদ্দিন জানান, বীর মুক্তিযোদ্ধাকে মারপিট, প্রাণনাশের হুমকি প্রদান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এদিকে বীর মুক্তিযোদ্ধাকে মারপিট ও তার বাড়ীঘর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা)প্রতিনিধি।

  • ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে কাঁচা বাজার সেড এর শুভ উদ্বোধনে-এমপি আফতাব

    ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে কাঁচা বাজার সেড এর শুভ উদ্বোধনে-এমপি আফতাব

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    নীলফামারীর ডিমলা উপজেলার শহর নন মিউনিসিপ্যাল মাস্টার প্লান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (UTMIDP) এর আওতায় ডিমলা কাঁচা বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ৬ নভেম্বর বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাঁচা বাজার এর নতুন সেড পরিদর্শন করে ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করা হয়।
    ডিমলা ৩নং সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ডিমলা বাস্তবায়নে, ডিমলা সদর ইউপি মাঠ প্রঙ্গনে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ এইচ এম ফিরোজ সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নীলফামারী -১ ডোমার-ডিমলা, আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই- আলম সিদ্দিকী, উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার, , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, ডিমলা উপজেলা প্রকৌশলী শফিউল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার রায়, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লেলিন হোসেন সহ দোকান মালিক সমিতির সকলেই উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য – ডিমলা কাঁচা বাজার এর ফিস সেড ২টি, মিড সেড ২টি, ওপেন সেড ২টি ও ৫টি মাল্টি পিপলস সেড ও ৩টি অত্যাধুনিক ওয়াস ব্লক এর মোট ব্যয় ১ কোটি ৪০ লাখ টাকা।

  • সাংবাদিকদের বিরুদ্ধে গভীর ষড়*যন্ত্র-সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা

    সাংবাদিকদের বিরুদ্ধে গভীর ষড়*যন্ত্র-সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা

    বিশেষ প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ উত্তরবঙ্গ যুব উন্নয়ন সংস্থা’র আহ্বায়ক এবং ‘আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারি তালিকাভুক্ত ৩২ বছরের প্রকাশনা জাতীয় দৈনিক চৌকস পত্রিকার বিশিষ প্রতিনিধি-সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)-বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান ঢাকা-১৯ আসনে নৌকা মার্কার প্রচারণার সংবাদ অনলাইন এবং পত্রিকায় প্রকাশ করাসহ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা, রাজনৈতিক সমাবেশে উপস্থিত হওয়ার কারণে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে, সেই সাথে অনেক সাংবাদিকের উপর হামলা মামলা করছে বিপক্ষের লোকজন। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এসব ঘটনার সঠিকভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরাসহ সচেতন মহল জনগণ।
    সাংবাদিক নেতা হেলাল শেখ সবার উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা চাই, প্রকৃত সাংবাদিকদের উপর হামলা, মামলা হলে তা মেনে নেয়া যাবে না। তিনি আরো বলেন, “সাংবাদিকদের অসম্মান করার অধিকার কারো নেই” যারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বিভিন্ন মিডিয়ায় তাদের কোনো ভয় নাই, কোনো প্রকৃত সাংবাদিক কারো বিরুদ্ধে বদনাম বা অপপ্রচার করে না। বিশেষ করে যারা মানুষের ভালো কিছু করা দেখতে পারে না, দেশ ও জাতির বিরুদ্ধে অপপ্রচার করে, মানুষের বদনাম ছড়ায়-আল্লাহ চাইলে সেই ষড়যন্ত্রকারীদের ধ্বংস নিশ্চিত। কলম সৈনিকরা কখনো কারো মিথ্যা সংবাদ লিখে প্রকাশ করেন না। যারা কলম হাতে নিয়ে মিথ্যা কোনকিছু লিখে তা অপপ্রচার করে তারা দেশ ও জাতির শক্র। প্রতারকদেরকে আটক করে আইনের আওতায় আনা হোক বলে অভিমত প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
    সাংবাদিকরা ৩৬৪ দিন একজনের পক্ষে সংবাদ প্রকাশ করবে এতে তার লোক বলা হয়, আর ১দিন যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো সংবাবাদ প্রকাশ হয় তখন সাংবাদিক জাতির বিবেককে গালি দিয়ে বলা হয় সাংবাদিকরা খারাপ। অনেকেই নিজেদের বড় মনে করেন, নিজেদের স্বার্থের জন্য শক্রতা সৃষ্টি করেন আর একজন অন্যজনের ক্ষয়ক্ষতি করার চেষ্টায় ব্যস্ততা থাকেন এটা আমাদের ভুল হচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্যে আনন্দ আছে। আমাদের লেখার মধ্যেও অনেক ভুল হয়। এই জন্য সাংবাদিকদের সাংবাদিকতার আদর্শলিপি পড়া দরকার। বিশেষ করে “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিক দেশ ও জাতির বিবেক, ঝুঁকিপূর্ণ জেনেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন,বিশেষ সম্মান অর্জন করার জন্য কিন্তু সম্মান অর্জন না হয়ে আরও বদনাম হচ্ছে। শুধুমাত্র মানুষের সুখ, দুঃখ, আনন্দ বেদনা, দুর্ঘটনাসহ সকল বিষয়ে জাতির কাছে তুলে ধরতে সাংবাদিকরা কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অবশ্যই চোখ কান খোলা রেখে সচেতন ভাবে কাজ করতে হবে।
    সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেও কারো মনজয় করতে পারেন না কেন? ছোট একটি ভুল করলেই সাংবাদিকদের উপর হামলা, মামলা করা হয়, এমনকি সাংবাদিককে হত্যার শিকার হতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে বলা হয় সাংবাদিকদের সহযোগিতা করবেন, কিন্তু তার উল্টো দেখা যায়, পুলিশ সাংবাদিক কি কখনো বন্ধু হতে পেরেছেন? কেউ কি খবর নিয়েছেন যে, সাংবাদিকরা কেমন আছেন? কোনো সহযোগিতা লাগবে কি না?। সাংবাদিকরাই আজকাল মানবেতর জীবনযাপন করছেন। জনগণের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন সাংবাদিকরা, এর বিনিময়ে কি পাচ্ছেন তারা? নির্যাতনের শিকার হচ্ছেন অনেক সাংবাদিক, হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন অনেকেই, যার কোনো হিসাব নেই।
    বাংলাদেশে বর্তমানে প্রায় ১৮কোটি জনগণ, সেই তুলনায় আইনশৃঙ্খা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকের সংখ্যা অনেক কম। ধন্যবাদ জানাই তাদেরকে যারা মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। “পুলিশ, সাংবাদিক” আইনজীবি ও জনপ্রতিধিগণ, এই চারটি শব্দের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিক”। বিশেষ করে সাংবাদিকতার আদর্শলিপি’র বেশিরভাগ শব্দ আছে যা সাংবাদিকদের জন্য জানা অতি জরুরি-যেমনঃ সংবাদের উৎসহের মত সংবাদের উপাদান কি? মানুষ এবং প্রকৃতি, মানুষের আশা-আকাঙ্খা, আনন্দ, বেদনা, সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাই সংবাদের মূল প্রতিপাদ্য। এর সাথে সম্পৃক্ত সকল বিষয়ই সংবাদের উপাদান। যেমনঃ কুকুর যদি মানুষকে কামড়ায় তা কোনো সংবাদ নয়, আর মানুষ যদি কুকুরকে কামড়ায় বা অপ্রত্যাশিত কিছু অপকর্ম করে তা সংবাদ হয়। নিয়মের ব্যতিক্রম ঘটনা, অন্যায় অবিচার, যা মানুষের অধিকারকে হরণ করে, এরকম অনেক বিষয়কে সংবাদ বলা যেতে পারে। সাংবাদিক সবাইকে তথ্য জানার অধিকার আছে, তবে কারো সাথে বিবাদ বা শক্রতা করে সাংবাদিকতায় সাফল্য আসতে পারে না। সাংবাদিকরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এতে স্বাধীনভাবে সাংবাদিকতা করা সহজ হবে বলে অনেকেরই অভিমত। সাংবাদিক নেতারা অনেকেই বলেন, সাংবাদিক শব্দ ছোট হলেও এটি মহান পেশা। সাংবাদিকতা অনেক সম্মানজনক, তবে প্রকৃত সাংবাদিক হতে হলে অবশ্যই সাংবাদিককে সাংবাদিকতার আদর্শলিপি পড়তে হবে, সেই সাথে সর্বশেষ সংশোধনীসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ম্যানুয়েল বই এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বইসহ বেশি বেশি বই পড়তে হবে। অনেকেই জানেন না যে, ১/ সাংবাদিক মানে জাতির বিবেক। ২/ সাংবাদিক মানে দেশ প্রেমিক। ৩/ সাংবাদিক মানে কলম সৈনিক। ৪/ সাংবাদিক মানে জাতির দর্পণ। ৫/সাংবাদিক মানে জাতির সেবক। ৬/সাংবাদিক মানে শিক্ষিত জাতি। ৭/সাংবাদিক মানে স্বাধীনভাবে কাজ করা। ৮/সাংবাদিক মানে সম্মানিত জাতি। ৯/ সাংবাদিক মানে তদন্তকারী। ১০/ সাংবাদিক মানে আইন বিষয়ে জানা। ১১/ সাংবাদিক মানে সিস্টেম পরিবর্তন করা। ১২/ সাংবাদিক মানে সকল বিষয়ে জানা। তিনি আরও বলেন, ফেসবুকে আঙ্গল দিয়ে দুই লাইন লিখে পোস্ট করলেই সাংবাদিক হওয়া যায় না, বর্তমানে ফেসবুক লেখক ও সাংবাদিকরা কিছু নেতাদের ফেসবুক নেতায় পরিণত করেছে যা জাতির জন্য খুবই লজ্জাজনক। দেশের সকল শ্রেণী পেশার মানুষ সরকারি সাহায্য সহযোগিতা পেলেও সাংবাদিকরা তাদের মহান পেশায় কোনো সহযোগিতা পাচ্ছেন না, তবে কিছু কথিত সাংবাদিকদের কারণে জাতি লজ্জিত, তারা নিউজ লিখতে পারেন না, নিউজ লেখা শিখতেও চায় না, শুধু অর্থের পিছনে সময় দিচ্ছেন, এমন কথিত সাংবাদিকদেরকে গোয়েন্দা সংস্থার সদস্যগণ খুঁজে বেড়াচ্ছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, কিন্তু সাংবাদিকও মানুষ। কাকের মাংস কাকে খাওয়ার গল্পের মতো সাংবাদিকরা অনেকেই অন্যদের বদনাম করে থাকেন, এটা জাতির জন্য লজ্জাজনক। হিংসা বিবাদ ভুলে গিয়ে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ ও সমন্বয় করে কাজ করুন। আবারও বলা হচ্ছে সবকিছু মিলে সাংবাদিকদের অসম্মান করার অধিকার কারো নেই। এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আল্হাজ্ব ডাঃ এনামুর রহমান বলেন নৌকার বিজয় নিশ্চিত জেনে যারা ষ্ড়যন্ত্র করছে, যেসকল সাংবাদিক নৌকার প্রচারণা ও পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন, তাদের বিরুদ্ধ কেউ ষড়যন্ত্র করলে বা হামলা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরাসহ সচেতন মহল।

  • পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর

    পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ
    মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে
    অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসকল কার্ড হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুজন কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর স ালনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, আ. রাজ্জাক মলঙ্গী, মোকছেদ আলী, জিএম জামির হোসেন, আনিছুর রহমান, জামাত আলী, আজিজুর রহমান, কামাল হোসেন, এয়াকুব আলী, সৈয়দ আলী জোয়াদ্দার, আ. মজেদ, আ. গফুর, ফয়জুল বারী, সোহরাব হোসেন, ভগীরথ মন্ডল, মধু, আ. সামাদ। এসময়ে উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় জাতীয় পার্টীতে বিভিন্ন দলথেকে অর্ধশতাধিক ব্যক্তির যোগদান

    পাইকগাছায় জাতীয় পার্টীতে বিভিন্ন দলথেকে অর্ধশতাধিক ব্যক্তির যোগদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টীর চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের ও মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে বিভিন্ন দলথেকে অর্ধশতাধিক ব্যক্তি জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টীতে যোগদান করেছেন। রবিবার বিকালে হরিঢালী ইউনিয়ন জাতীয় পার্টীর কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে মোঃ মশিয়ার রহমান ও বেল্লাল গাজীর নেতৃত্বে মোঃ সেলিম গাজী, আব্দুল্লাহ গাজী, রাজু গাজী, রেজাউল শেখ, আলামিন সরদার, বাবলু বিশ্বাস, রফিকুল শেখ, গফফার শেখ সহ অর্ধশতাধিক ব্যক্তি জাতীয় পার্টীতে যোগদান করেন।
    এসময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও নির্বাচনী সমন্বয়ক সামছুল হুদা খোকন, পৌর জাপার সভাপতি গাজী আব্দুস সামাদ। লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, জাপানেতা মীর ওসমান গনী, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, হরিঢালী ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক সাদেক আলী শেখ, হরিঢালী ইউনিয়ন জাপার সহ-সভাপতি ইউলাদ গোলদার, আমীর আলী গাজী, ওয়াজেদ গোলদার, যুগ্ন সম্পাদক মাফিকুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল সরদার জমিদার, যুগ্ন সম্পাদক শুকুর আলী কাগজী, জাপানেতা ও সেনাবাহিনী কোচ দেবাশীষ সানা, মোঃ মনিরুল ইসলাম, সামছুর রহমান, আব্দুল হালিম গাজী, মোস্তাজুল সরদার, আনন্দ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ ফজর আলী সরদার, রেজাউল মোড়ল, আকিম উদ্দিন, আসলাম ফকির, আব্দুল হালিম মোড়ল, তাছের গাজী, রফিকুল মোড়ল, ইকবাল গোলদার, সাজ্জাত বিশ্বাস, মশিয়ার সরদার, নুর ইসলাম মোড়ল, হায়দার শেখ, আবুল মোড়ল ও কামাল গাজী।

    ইমদাদুল হোক
    পাইকগাছা খুলনা।

  • খুলনা ৬ আসনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার প্রেম কুমারের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ

    খুলনা ৬ আসনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার প্রেম কুমারের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬ (পাইকগাছা কয়রা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডলের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    দেশব্যাপী বিএনপি-জামাত জোটের দেশবিরোধী ষড়যন্ত্র, পুলিশ হত্যা ও অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার শেষ বিকালে হাজার হাজার দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে পাইকগাছা পৌর সদরের জিরো পয়েন্ট থেকে একটি মিছিল বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা বাজার জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সভায় ইঞ্জিনিয়ার প্রেম কুমার বলেন, দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। দেশবিরোধী কোন অপরাজনীতির চক্রান্ত, অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দলীয় নৌকা প্রতীক যিনিই পাবেন তার পক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। মিছিলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পাইকগাছায় জাতীয় পার্টীতে বিভিন্ন দলথেকে অর্ধশতাধিক ব্যক্তির যোগদান
    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টীর চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের ও মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে বিভিন্ন দলথেকে অর্ধশতাধিক ব্যক্তি জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টীতে যোগদান করেছেন। রবিবার বিকালে হরিঢালী ইউনিয়ন জাতীয় পার্টীর কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে মোঃ মশিয়ার রহমান ও বেল্লাল গাজীর নেতৃত্বে মোঃ সেলিম গাজী, আব্দুল্লাহ গাজী, রাজু গাজী, রেজাউল শেখ, আলামিন সরদার, বাবলু বিশ্বাস, রফিকুল শেখ, গফফার শেখ সহ অর্ধশতাধিক ব্যক্তি জাতীয় পার্টীতে যোগদান করেন।
    এসময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও নির্বাচনী সমন্বয়ক সামছুল হুদা খোকন, পৌর জাপার সভাপতি গাজী আব্দুস সামাদ। লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, জাপানেতা মীর ওসমান গনী, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, হরিঢালী ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক সাদেক আলী শেখ, হরিঢালী ইউনিয়ন জাপার সহ-সভাপতি ইউলাদ গোলদার, আমীর আলী গাজী, ওয়াজেদ গোলদার, যুগ্ন সম্পাদক মাফিকুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল সরদার জমিদার, যুগ্ন সম্পাদক শুকুর আলী কাগজী, জাপানেতা ও সেনাবাহিনী কোচ দেবাশীষ সানা, মোঃ মনিরুল ইসলাম, সামছুর রহমান, আব্দুল হালিম গাজী, মোস্তাজুল সরদার, আনন্দ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ ফজর আলী সরদার, রেজাউল মোড়ল, আকিম উদ্দিন, আসলাম ফকির, আব্দুল হালিম মোড়ল, তাছের গাজী, রফিকুল মোড়ল, ইকবাল গোলদার, সাজ্জাত বিশ্বাস, মশিয়ার সরদার, নুর ইসলাম মোড়ল, হায়দার শেখ, আবুল মোড়ল ও কামাল গাজী।

    ইমদাদুল হোক
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃ*ত্যু

    পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃ*ত্যু

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আয়শা খাতুন (১৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে ও তার স্বামী সাদ্দাম হোসেন আহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার আগড়ঘাটা বাজারস্থ ভেদামারী মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।নিহত মহিলা উপজেলার প্রতাপকাটি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম হোসেন জানায়,গত জুন মাসে তাদের বিয়ে হয়। শ্বশুর বাড়ী রাড়ুলী থেকে স্ত্রীকে মোটর সাইকেলে নিয়ে বাড়ী যাচ্ছিল তারা। আগড়ঘাটার ভেদামারি মোড়ে পৌছালে পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সাতক্ষীরা জ-০৪-০০৬১ নং বাসের ধাক্কায় মটর সাইকেল থেকে ছিটকে পড়ে আয়শা। এসময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট শেষে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পঠিয়েছে ও ঘাতক বাসটি জব্দ করেছে বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান।

  • নড়াইলে শিক্ষানবিস ৭ জন এসআই’র যোগদান এসপি সাদিরা খাতুন’র স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ

    নড়াইলে শিক্ষানবিস ৭ জন এসআই’র যোগদান এসপি সাদিরা খাতুন’র স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইলে শিক্ষানবিস ৭ জন এসআই’র যোগদান এসপি সাদিরা খাতুন তাদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে
    রবিবার (৫ নভেম্বর) সকালে নড়াইল জেলায় বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে শিক্ষানবিস সাত জন এসআই (নি:) যোগদান করেন। নড়াইল জেলা পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন তাদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। তারা হলেন: ফরিদপুর জেলার নাজমুল হাসান,খুলনা জেলার মোঃ রাকিবুল হাসান, মোঃ ইমরান হোসেন সোহাগ ও রাজীপ পাল রাজু, যশোর জেলার সঞ্জয় সেন, মোঃ তোফায়েল হোসেন ও মোঃ রাজু আহমেদ ।
    এসময়ে পুলিশ সুপার শিক্ষানবিস এসআই’দের সাথে পরিচিতি পর্ব শেষে তাদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত শিক্ষানবিস এসআই দের থানা, কোর্ট, রিজার্ভ অফিস, সার্কেল অফিসসহ পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত থেকে এক বছর বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করবেন। তারা যেন তাদের বাস্তব প্রশিক্ষণ অত্যন্ত নিষ্ঠা, মনোযোগী এবং আন্তরিকভাবে গ্রহণ করে সে বিষয়ে তিনি আলোকপাত করেন। তিনি তাদের পরিপূর্ণ পেশাদার পুলিশ অফিসার হওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন।
    এসময়ে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মীর শরীফুল হক, ডিইআইও ১, মোঃ নাজমুল হক, পুলিশ পরিদর্শক (ক্রাইম); মোঃ সাবিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা বিভাগসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

  • ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন

    ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন

    বি এম মনির হোসেনঃ-

    ‘পুলিশ—জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৪ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ, শনিবার সকাল ০৯.০০ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে—২০২৩ উপলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কতৃর্ক রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উক্ত র‌্যালিতে মোঃ আবু কালাম সিদ্দিক, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, বাংলাদেশ টুরিস্ট বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব জনাব মোঃ আবু তাহের মোঃ জাবের সহ ট্যুরিস্ট পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ এবং কমিউনিটি সদস্য ও স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। র‌্যালিটি রাজধানীর হাতিরঝিলের এফডিসি জেটি থেকে শুরু হয়।
    বাংলাদেশে পর্যটন শিল্পের গুরত্ব অনুধাবন করে বর্তমান সরকার ট্যুরিস্ট পুলিশ গঠন করে। পর্যটন স্পটে দেশি—বিদেশী পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রদান, তথ্য সেবা প্রদান এবং সার্বিক সহযোগিতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ট্যুরিস্ট পুলিশের নিরলস পরিশ্রমে এবং ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে টুরিস্ট পুলিশ পর্যটকদের আস্থার জায়গায় পরিণত হয়েছে।

  • আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহ নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গাছের চাড়া রোপন

    আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহ নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গাছের চাড়া রোপন

    বি এম মনির হোসেনঃ-

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সভা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। ৪ নবেম্বর
    শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভা করেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ।এ সময় প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় পুনরায় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে সকল নেতা-কর্মীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
    সভায় ধৈর্য্যধরে দলের নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগ-অনুযোগ শোনেন তিনি। ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীদের সাথে জনপ্রতিনিধিদের মতানৈক্য, ইউনিয়নের নেতৃবৃন্দর সাথে আভ্যন্তরীণ মনোমালিন্যও নিরসন করেন তিনি। এসময় মন্ত্রী স্থানীয় পর্যায়ে সরকারের উন্নয়ন প্রচার ও আসন্ন নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাবার জন্য দলের নেতা-কর্মীদের বিভিন্ন সমস্যা, সুবিধা শুনে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে ৬ নবেম্বর বাকাল ইউনিয়নের কোদালধোয় মাধ্যমিক বিদ্যালয়, ৭ নবেম্বর বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়, ৮ নবেম্বর রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং ৯ নবেম্বর গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিকেল তিনটায় দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক ও দলীয় মেম্বরদের নিয়ে সাংগঠনিক সভা করার নির্দেশনা প্রদান করেন তিনি। মন্ত্রী বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্য ও অপরাজনীতি ও ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান।
    সভায় উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিযাবাত,
    উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন,
    মন্ত্রীর একান্ত সচিব মোঃ খায়রুল বশার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ,মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম, বাবুল ভাট্টি, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলা ছাত্র লীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইকসহইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন।পরে মন্ত্রী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর নিজস্ব তত্ত্বাবধানে ও ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত দৃষ্টিনন্দিত ফুলের বাগানে ফুল গাছের চাড়া রোপণ করেন।