Blog

  • তানোরে ইউপি আওয়ামী লীগের বর্ধিতসভা

    তানোরে ইউপি আওয়ামী লীগের বর্ধিতসভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের তালন্দ ও সরনজাই ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিতসভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ৬ নভেম্বর সোমবার সকালে
    তালন্দ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সম্পাদ আবুল হাসানের সঞ্চালনায় লালপুর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
    জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার,তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল বাসার সুজন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, ইউপি যুবলীগ সভাপতি মুকলেসুর রহমান, সম্পাদক মইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট ও কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজাপ্রমুখ।
    এছাড়াও ইউপির আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।
    অন্যদিকে একইদিন বিকেলে সরনজাই ইউনিয়ন(ইউপি)আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় সরনজাই ফুটবল মাঠে আয়োজিত বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
    জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার,তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল বাসার সুজন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সরনজাই ইউপি যুবলীগ সভাপতি সেলিম রেজা, সম্পাদক আব্দুল আলিম ও পারভেজ মোসারফপ্রমুখ। এছাড়াও ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা এবং কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জামায়াত-বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র, জ্বালাও, পোড়াও এবং অগ্নি সন্ত্রাস মোকাবেলা করার পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ত্ততি নেয়ার জন্য দলের সকল নেতা ও কর্মী -সমর্থকদের প্রতি উদাত্ত আহবান জানান।#

  • চারঘাট-বাঘা আ”লীগের উদ্যোগ অবরোধের বিরূদ্ধে শান্তি সমাবেশ ও মোটর সাইকেল শোডাউন

    চারঘাট-বাঘা আ”লীগের উদ্যোগ অবরোধের বিরূদ্ধে শান্তি সমাবেশ ও মোটর সাইকেল শোডাউন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    দেশব্যাপী বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ এবং নৈরাজ্যকর অবরোধের বিরূদ্ধে চারঘাট-বাঘা উপজেলা আ”লীগের উদ্দ্যোগে শান্তি সমাবেশ ও মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।

    দেশব্যাপী বিএনপি ও জামায়াতের ডাকা নৈরাজ্যকর, অবরোধ ও হরতাল প্রত্যাক্ষান৷ করে জনগনের মাঝে শান্তি ফিরাতে সোমবার দুপুরে চারঘাট-বাঘা উপজেলা আ”লীগ একটি বিশাল মটর সাইকেল শোডাউন করেন।

    শোডাউন শুরু করার আগে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বক্তারা বলেন, আ”লীগ শান্তি প্রিয় রাজনৈতিক দল, আ” লীগ সব সময় জনগনের সুখ শান্তি কামনা করে।

    সমাবেশে বক্তব্য রাখেন, চারঘাট পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

    শান্তি সমাবেশে আরও অংশ গ্রহণ করেন ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠন।

    শান্তি সমাবেশ শেষে চারঘাট ও বাঘা দুই উপজেলার উদ্দ্যোগে একটি মোটর সাইকেল শোডাউন চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন এবং বাঘা উপজেলার ৬ টি ইউনিয়ন প্রদক্ষিণ করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ঝিনাইদের মহেশপুরে কাদের মিয়ার মৃ*ত্যু জানাযা সম্পন্ন

    ঝিনাইদের মহেশপুরে কাদের মিয়ার মৃ*ত্যু জানাযা সম্পন্ন

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ৫ই নভেম্বর বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফতেপুর ইউনিয়নে গোয়ালহুদা গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের কৃতি সন্তান আব্দুল কাদের মিয়া (৯০) মৃত্যু বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ৫ পুত্র ৩ কন্যা, নাতি, পুতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৬ নভেম্বর সকাল ১০ ঘটিকায় নিজ গ্রামের স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাহার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উক্ত নামাজে জানাযায় ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব এ্যাড: শফিকুল আজম খাঁন চঞ্চল। সাবেক সংসদ সদস্য মোঃ- নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মোবারক গঞ্জ চিলিকলের এমডি সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।

  • ঝিনাইদহে অব*রোধ-হরতালের প্রতিবাদে আ’লীগের বিক্ষো*ভ মিছিল

    ঝিনাইদহে অব*রোধ-হরতালের প্রতিবাদে আ’লীগের বিক্ষো*ভ মিছিল

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাদের ডাকা অবরোধের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি পায়রাচত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু হুসিয়ার উচ্চারণ করে বলেন, হরতাল বা অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি ও জ্বালাও পোড়াও করা হলে শক্ত ভাবে প্রতিহত করা হবে। তাই ব্যবসায়ী, পরিবহণ মালিকদের নির্ভয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার আহŸান জানান তিনি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহে অ*স্ত্র ব্যবসায়ী গ্রেফতার

    ঝিনাইদহে অ*স্ত্র ব্যবসায়ী গ্রেফতার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ইজাহার মোল্লা (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইজাহার মোল্লা মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল আহসান জানান, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মাদ জুয়েল ইসলাম। সেসময় অন্যার‌্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ইজারত আলীকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকেলে আসামীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

  • সরকারী দপ্তরের ভু*য়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতা*রক চক্র

    সরকারী দপ্তরের ভু*য়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতা*রক চক্র

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে সরকারী চাকরী ও স্কুল মাদ্রাসা সরকারীকরণ করে দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। চাকরী প্রত্যাশীদের সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষর ও চিঠি জাল করে ভুয়া নিয়োগপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে চাকরী দেওয়ার নামে গ্রহন করা টাকা ফেরৎ না দিয়ে চক্রটি উল্টো চাকরী প্রত্যাশী ও তার স্বজনদের নামে মিথ্যা হয়রানী মামলা করেছেন। ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখ গ্রামের ওবাইদুল হকের ছেলে আহসান হাবিব সোমবার বিকালে স্থানীয় প্রেসক্লাব বরাবর এক লিখিত অভিযোগে এ তথ্য জানান। আহসান হাবিব লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনিসহ ৮ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষি সম্প্রসারণ এবং বন বিভাগের পিয়ন পদে সরকারি চাকরী দেওয়ার জন্য শৈলকুপা উপজেলার ভগবাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান ও পাগলাকানাই এলাকার শফিকুলের কন্যা প্রাইম ইন্সুরেন্স কোম্পানীর বীমা কর্মী শারমিন আক্তার ৩৪ লাখ টাকার চুক্তি করেন। চুক্তি মোতাবেক তাদের দুইজনকে ২০ লাখ টাকা প্রদান করা হয়। আর চুক্তির বাকী টাকা চাকরীতে যোগদান করার পর দেওয়ার কথা জানান। আহসান হাবিব জানান, তার আপন চাচা আড়মুখ গ্রামের ফজলুল হকের ছেলে স্কুল শিক্ষক মোজাম্মেল হক চুক্তিপত্রে সাক্ষর করেন এবং তার চাচার নীজ নামীয় তিনটি বøাংক চেক প্রদান করেন। কিন্তু প্রতারক আবুল হাসান ও শারমিন আক্তার বিভিন্ন সরকারী দপ্তরের ভুয়া নিয়োগপত্র প্রদান করলে আহসান হাবিবসহ যোগদান করতে পারেন নি। অভিযোগে দাবী করা হয়, চুক্তি মোতাবেক প্রদান করা ২০ লাখ টাকা, তিনটি চেকের পাতা ও এক’শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্প ফেরৎ চাইলে ওই দুই প্রতারক তাদের কাছে জমা থাকা বøাঙ্ক চেকে ইচ্ছামতো টাকার অংক বসিয়ে আমার চাচা স্কুল সরকারী প্রাইমারি স্কুলের শিক্ষক মোজাম্মেলের নামে চেক ডিজঅনারের মামলা করেন। আহসান হাবিব লিখিত অভিযোগে আরো জানান, আবুল হাসান ও শারমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরী দেওয়ার কথা বলে আরো পাঁচজনের কাছ থেকে ৮০ লাখ টাকা নিয়েছেন বলে জানতে পেরেছেন। এছাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের কথা বলে দুই কোটি টাকা ও ঝিনাইদহ সদর উপজেলার পাঁচটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত করার নামে আরো এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, যা তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। চাকরী দেওয়া ও স্কুল সরকারীকরণের নামে টাকা লোপাটের বিষয়ে শিক্ষক আবুল হাসান জানান, আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নয়। অন্যকেউ করে আমার উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। বীমাকর্মী শারমিনের বক্তব্য জানতে তার মোবাইলে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা জানান, কোন শিক্ষক এমন প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহন করা হবে।

  • একাত্তরের হানাদার বাহীনির হা*মলাকেও হার মানিয়ে দিয়েছিল সেই রাতের ঘটনায়  মানববন্ধনে বক্তারা

    একাত্তরের হানাদার বাহীনির হা*মলাকেও হার মানিয়ে দিয়েছিল সেই রাতের ঘটনায় মানববন্ধনে বক্তারা

    অমল তালুকদার, পাথরঘাটা(বরগুনা)থেকে: ওরা কালো কাপড়ের মুখোশ পড়ে মাথায় হেলমেট লাগিয়ে আর নারাীরা বোরকা পরে দেশীয় অস্ত্রস্বস্ত্র, লোহার রড নিয়ে হামলে পরে মুক্তিযোদ্ধা বিকাশ মিস্ত্রীর ছোটভাই উত্তম ডাক্তার পরিবারের উপরে।
    গোটা বাজারবাসী অবরুদ্ধ হয়ে পরে। মূহুর্তের মধ্যে গাছপালা,ঘরদোর তছনছ। এযেনো সেই একাত্তরের যুদ্ধের চিত্র!

    সোমবার পাথরঘাটার চরদুয়ানী বাজার ও আশেপাশের এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচির প্রতিবাদ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

    গত শুক্রবার মধ্যরাতে চরদুয়ানী বাজারের নারীপুরুষ আর শিশু-কিশোর প্রায় সকলেই আতঙ্কিত হয়ে পরে। প্রায় ৪ যুগের অধিক কাল ধরে বসবাস করে আসা মৃত অতুল মিস্ত্রির ছোটছেলে উত্তম ডাক্তারের বসতভিটা দখলে নিতে চালানো হয়েছিল এই মধ্যযুগীয় বর্বরতা। এসময় ওই বসতভিটায় ছিলেন উত্তম ডাক্তার ও তার চাচাতো ভাই মুক্তিযুদ্ধা মনমথ মিস্ত্রি এবং তার স্ত্রী সাবেক ইউপি সদস্য গীতা রানী এবং তার একজন বিবাহিত মেয়ে।

    জমি দখলে নিতে সংঘবদ্ধ এই হামলা চালান বাজারের মাছ ব্যবসায়ি মোশাররফ। অভিযোগ ওঠে তার এক খালাতো ভাই ব্যারিস্টার জিয়ার বিরুদ্ধে।

    খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ঘটনাস্থল ছুটে আসেন। তাৎক্ষনিক জমি উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয় ওই পরিবারকে। মুক্তিযোদ্ধা বিকাশ মিস্ত্রির মেয়ে পিংকি রানী, সাবেক ইউপি সদস্য সুনিল হালদার, বনিক সমিতির সভাপতি উজ্জ্বল মিত্র সহ একাধিক লোকজন অভিযোগ করেছেন ঘটনার সময় পাশেই ছিলো নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। কিন্তু তারা এগিয়ে আসেনি। চুড়ান্ত হামলা এবং গনপিটুনীর পর ৯৯৯এ কল করে সাহায্য চায় আক্রান্ত পরিবারটি।

    মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান ইউপি সদস্য খলিলুর রহমান,সাবেক ইউপি সদস্য হারুন-অর রশীদ,যুবলীগ নেতা ও বনিক সমিতির সভাপতি বদরুল হুদা বনি বলেন,যারা একাত্তর দেখেছে, তারা এই ঘটনা দেখে একাত্তরের হামলাকেও অতিক্রম করার কথা ক্ষোভের সঙ্গে উল্লেখ করেছেন। ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনার দাবী ওঠে মানববন্ধন থেকে।

    এঘটনার সঠিক বিচার নাহলে বরগুনা জেলায় এবং রাজধানী ঢাকায় বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি উচ্চারন করে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন কর্মকার। একই সঙ্গে হিন্দু মুসলিম সহ সকল মানুষকে এই মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখরন্জন শীল।

    পরে মানববন্ধনের সভাপতি এবং চরদুয়ানী বাজার বনিক সমিতির সভাপতি বদরুল হুদা বনি এই ন্যাক্কারজনক ঘটনার নায়ক মোশররফকে চরদুয়ানী বাজার থেকে অবান্চিত ঘোষণা করা হয়। সে আর এই বাজারে কোনো ব্যবসা-বানিয্য করতে পারবে মা বলার সঙ্গে সঙ্গে তা উপস্থিত জনসাধারণ করতালির মাধ্যমে সমর্থন করেন।

    এ দিকে চরদুয়ানী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল বলেন,বাজারের মাছ ব্যবসায়ী মোশারফ প্রায় ১৫০ জন মুখোশধারী নারী ও পুরুষ নিয়ে শনিবার গভীর রাতে চরদুয়ানী বাজারের পশ্চিম মাথায় অবস্থিত মৃত অতুল মিস্ত্রি’র ছেলে উত্তম মিত্রের বসতভিটায় হামলা চালায়।
    এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন শনিবার সকালে ঘটনাস্থলে আসেন, সেখানে রাতের অন্ধকারে মোশাররফ এর তোলা নতুন ঘর সংসদ সদস্য দাড়িয়ে থেকে ভেঙে দিয়ে দখলে নেয়া বসতভিটা উদ্ধার করে উত্তম মিস্ত্রির পরিবারকে ফিরিয়ে দেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি।

    এদিকে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠে যে ফাঁড়ির অবস্থান পাশেই ছিল তার পরেও তারা এগিয়ে আসেনি। যদিও ৯৯৯ এ কল করার পরে এবং সকালে থানাপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। এ ঘটনায় মোশাররফ এর পক্ষের ৩নারীকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ, আটকরা হলেন, মোসাম্মাত সবুরজান (৪২) সুরমা আক্তার (৩৫) ও রিনা আক্তার (২৪)। কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে মোশারেফের স্ত্রী সুরমা কে ব্যতীত বাকি দুজনকে ছেড়ে দেয়া হয়।

    এ ঘটনা কে কেন্দ্র করে ৬/১১/২৩ রোজ সোমবার বেলা এগার টার দিকে পাথরঘাটার চরদুয়ানী বাজারে ঘটনা স্থলে বনিক সমিতির উদ্যোগে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করা হয়।

    মানববন্ধনে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব মৃধা বিটুল, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল গনির ছেলে নজরুল ইসলাম, যুবনেতা নাসির ডিলার প্রমূখ।

    মানববন্ধনের বক্তব্যে এবং ঘটনার পর থেকে ওঠা অভিযুক্ত ব্যক্তি মোশাররফের খালাতো ভাই ব্যারিস্টার জিয়া বলেন,মোশাররফ আমার খালাতো ভাই।সেক্ষেত্রে ভাইকে তো একটু আইনী সহায়তা দিতেই পারি। হামলার ঘটনাটিতে আমি জরিত নই।

  • থানচিতে এলাকা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে বিজিবি’র গণসংযোগ সভা

    থানচিতে এলাকা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে বিজিবি’র গণসংযোগ সভা

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন আয়োজিত জনসাধারণের সাথে এলাকা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ০৬ নভেম্বর দুপুরে বলিপাড়া জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন সদরে বিএ-৬৩৮৩ লেঃ কর্ণেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি, জোন কমান্ডার, বলিপাড়া জোন এর সভাপতিত্বে এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, ৩৬১ নং থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা, ৩৫৪নং কেঙ্গু মৌজা হেডম্যান ক্যসাউ মারমা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার অংসিংম্যা মারমা ও বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার সজল কর্মকারসহ বলিপাড়া জোন এর আওতাধীন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বিভিন্ন পাড়ার কারবারি, হেডম্যান, জনপ্রতিনিধি, বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রায় ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন।

    জোন কমান্ডার, সভায় এলাকার নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সীমান্ত সড়ক নির্মাণের সুবিধা, জঙ্গী তৎপরতা প্রতিরোধ, সশস্ত্র সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, চাঁদাবাজি, অপহরণ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তা, এলাকার উন্নয়ন, সম্প্রদায়িক সুবিধা, অসুবিধা, অর্থকরী ফসলের আবাদ বৃদ্ধি, স্থানীয় দুঃস্থ ও অসহায়দের জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে জোন কর্তৃক আর্থিক সহযোগিতা প্রদানসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

    পরিশেষে জোন কমান্ডার কর্তৃক পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের যেকোন ব্যক্তিগত ও পারিবারিক সকল বিষয়ে জানানোর পাশাপাশি সুসংপর্ক বজায় রাখার জন্য অনুরোধ জানান।

  • আগামী কাল থেকে চট্টগ্রামে ১ম বিভাগ ফুটবল লিগ শুরু অংশ নেবে ১০টি দল

    আগামী কাল থেকে চট্টগ্রামে ১ম বিভাগ ফুটবল লিগ শুরু অংশ নেবে ১০টি দল

    ক্রীড়া ডেস্কঃ
    চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল থেকে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ফুটবল লিগ-২০২৩। এবার লিগে অংশ নেবে ১০টি দল।
    আগামীকাল এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরুর উদ্ধোধনী দিনে মাঠে নামছে ২য় বিভাগ ফুটবল লিগ থেকে উত্তীর্ণ কে এম স্পোটিং ক্লাব খেলবে বিসিআইসির সাথে।
    জেলা ফুটবল এসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত লিগের স্পন্সর করছে অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স।
    মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
    এবারের লিগে ১০টি দল অংশগ্রহণ করছে। দলসমূহ হচ্ছে বিসিআইসি ক্রীড়া সংসদ, রাইজিং ষ্টার ক্লাব, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, কল্লোল সংঘ, চট্টগ্রাম জেলা পুলিশ, বাকলিয়া একাদশ, ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং কে.এম.স্পোর্টিং ক্লাব।
    এবারের লিগে দলগুলো সরাসরি লিগ পদ্ধতিতে একে অপরের মোকাবেলা করবে। এবারের প্রথম বিভাগ লিগে মোট ৪৫টি খেলা অনুষ্ঠিত হবে। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ বাইশ হাজার পাঁচশত টাকা।
    গতকাল ০৫ নভেম্বর বিকেলে লিগ শুরু প্রক্কালে সিজেকেএস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী।
    বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস সহ-সভাপতি এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী।
    এছাড়া উপস্থিত ছিলেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিডিএফএ কোষাধ্যক্ষ মো. শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মো. দিদারুল আলম, গোলাম মহিউদ্দীন হাসান, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর মাহামুদুর রহমান মাহাবুব, মকসুদুর রহমান বুলবুল, আক্তারুজ্জামান, সিডিএফএ যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দীন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর রাশেদুর রহমান মিলন, মো. জাফর ইকবাল, মো. জাহেদ হোসেন, সরওয়ার আলম চৌধুরী মনি, রায়হান উদ্দীন রুবেল, সাইফুল আলম খান, এস এম ইকবাল মোর্শেদ, এনএইচটি হোল্ডিংস লি: এর এমডি সৈয়দ মো. তানসীর।

  • অবরোধ-সহিং*সতার প্রতিবাদে বিরামপুরে আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    অবরোধ-সহিং*সতার প্রতিবাদে বিরামপুরে আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    বিএনপি-জামায়াত অশুভ শক্তির সমাবেশ-হরতাল-অবরোধের নামে সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুর উপজেলা আ’লীগের আয়োজনে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শিবলী সাদিক এমপি’র নেতৃত্বে উপজেলা আ’লীগ ও অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল এক মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের ঢাকামোড়ে আলোচনা সভায় সমবেত হয়। এসময় শান্তি মিছিলে অংশগ্রহণকারী বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিএনপি, জামায়াতের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

    উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাবু শীবেশ কুন্ডুর সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার প্রমুখ। সভা সঞ্চালনা করেন আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল।

    এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, যতবারই রাজপথে দুর্যোগ নেমে আসবে আমরা ততবারই রাজপথ দখলে থাকবো ও রাখবো।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।