Blog

  • প্রফিট ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারের  সহযোগিতার আলো

    প্রফিট ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারের সহযোগিতার আলো

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর্থিক সহায়তায় “প্রান্তিক জনগোষ্টির বেসিক আইটি ট্রেনিং-২০২৩” প্রকল্পের আওতায় প্রফিট ফাউন্ডেশন (পিএফ) কর্তৃক বাস্তবায়িত লালমনিরহাট জেলার বাসিন্দাদের নিকট হতে ১৮ থেকে ৩৫ বছর বয়সে নারী-পুরুষের কর্মসংস্থান এবং উদ্যোক্তা সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করা হয় । লালমনিরহাট জেলায় বিভিন্ন প্রচার মাধ্যমে যেমন মাইকিং, লিফলেট বিতরণ, ফেসবুক পেজ সহ অন্যান্য ভাবে প্রচার মাধ্যমে আগ্রহী প্রার্থীদেরা নির্ধারিত আবেদন ফরম পূরণ পূর্বক স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রফিট ফাউন্ডেশনের আইটি ট্রেনিং সেন্টারে জমাদানের মধ্যমে ট্রেনিং গ্রহনের মাধ্যমে নিজের কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ গ্রহণ করে থাকে।

    জাতীয় পর্যায়ে পুরুস্কার প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা প্রফিট ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ২০০০সালে,সরকারি তালিকা ভুক্ত হন ২০০৩ সালে। এই প্রতিষ্ঠানটির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন মাধ্যমে প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। যেমন বিভিন্ন প্রকার ট্রেনিং,রমজান মাসে রোজাদার ব্যক্তিদের মধ্যে রামাদান পেকেজ বিতরণ,ঈদুল আযাহায কোরবানির গোস্তো বিতরণ, এবং পূজার সময ও বিভিন্ন সময় বিভিন্ন পেকেজ বিতরণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর্থিক সহায়তায় “প্রান্তিক জনগোষ্টির বেসিক আইটি ট্রেনিং-২০২৩” অর্থ বছরে ২৫০জন নারী পুরুষ ট্রেনিং গ্রহন করেন।এর আগে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ফ্রি অনুমদন পান ২০১৮ইং এ সময় প্রশিক্ষণর্থী ছিলেন নারী পুরুষ ৭৫জন,২০২১ইং ১২৫জন,২০২২ইং ২৫০জন,২০২৩ইং ২৫০জন, সর্ব মোট প্রশিক্ষণর্থী ৭০০জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর্থিক সহায়তায় “প্রান্তিক জনগোষ্টির বেসিক আইটি ট্রেনিং প্রকল্প বিগত ৩ বছর সহ ৭০০ জন বেকার নারী পুরুষ ট্রেনিং গ্রহন করেন। ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স গ্রহণ করে অনেকেই স্বাবলম্বী ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে।

    কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্র‌‌‌শিক্ষণার্থী সোহেল রানা, বলেন যে আমি ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে নিজের অর্থ উপার্জন করে যাচ্ছি। আরো এক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী বিপ্লব চন্দ্র রায়, বলেন আমি এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে,ঐ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নিজে কম্পিউটার দোকান দিয়ে এখন আমি স্বাবলম্বী হতে পারছি।

    প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ বলেন, আমাদের সংস্থার মাধ্যমে ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স গ্রহণ করার ফলে এলাকার অনেক দুস্হ ও অসহায় পরিবারের নারী ও পুরুষরা নিজ হাতে- কলমে শিক্ষা গ্রহণ করে থাকে। এতে করে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভূমিকা পালন করতে পারছে। এই রকম প্রকল্পটি লালমনিরহাট জেলায় চলমান থাকলে দেশের ও জনগণের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে।

    হাসমত উল্লাহ ।

  • গোপালগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে পোষাক ও সরঞ্জামাদি বিতরন

    গোপালগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে পোষাক ও সরঞ্জামাদি বিতরন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। পোষাক ও সরঞ্জামাদি এ ক্রয় বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে ৪২ লক্ষ টাকা সাশ্রয় করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। সরকারের বরাদ্দকৃত এক কোটি ২০ লক্ষ টাকার বিপরীতে মাত্র ৭৮ লক্ষ টাকায় এসব পোষাক ও সরঞ্জামাদি ক্রয় করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

    আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলার হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের মাঝে এসব পোষাক ও সরঞ্জামাদি বিতরণ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার ৬৭টি ইউনিয়নে কর্মরত ৬৭০ জন গ্রাম পুলিশ সদস্য (দফাদার ও মহল্লাদার) এসব নতুন পোশাক হাতে পেয়েছেন।

    গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোহসিন উদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু উপস্থিত ছিলেন।

    গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আজাহারুল ইসলাম জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ৬৭০ জন গ্রাম পুলিশের জন্য প্যান্ট, শার্ট, বেল্ট, জুতা, রেইন কোট ও সাইড ব্যাগ ক্রয়ের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। এরই প্রেক্ষিতে উম্মুক্ত দরপত্র আহবান করা হয়। এতে ১৬টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেন। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠান সর্বনিম্ম দরদাতা ও গ্রহণযোগ্য হওয়ায় তাদেরকে সরঞ্জামাদি সরবরাহের অনুমতি দেয়া হয়। এতে মোট ব্যয় হয়েছে ৭৮ লক্ষ টাকা। #

  • ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান শাহাজাহান মোড়ল নিহ*ত

    ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান শাহাজাহান মোড়ল নিহ*ত

    আজিজুল ইসলামঃ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল (৫৫) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া গ্রামের জনৈক আমিরুলের জমির পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

    বেনাপোল রেল পুলিশের ইনচার্জ এসআই আব্দুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী বেনাপোল এক্সপ্রেসের ধাক্কায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

    গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বের হন। মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে মর্নিং ওয়াক করে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও আশপাশের লোকজনকে খবর দেয়। তবে কোন ট্রেনে দুর্ঘটনাটি ঘটেছে তা স্থানীয়রা বলতে পারছে না।

    বেনাপোল রেল পুলিশের ইনচার্জ আব্দুর রশিদ বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। ইউপি চেয়ারম্যান শাহজাহান রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় পেছন থেকে ট্রেনের ধাক্কায় তিনি রেল লাইনের পাশে ছিটকে পড়েন। তার কপাল, বুক, হাত-পা সব জায়গায় আঘাত লাগে। ইউপি চেয়ারম্যানের ডান পা ভেঙে গেছে। সুরতহাল রিপোর্ট করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

  • শার্শায়  সড়ক দূর্ঘটনায়  ১ জন নিহ*ত ও আহত ১

    শার্শায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহ*ত ও আহত ১

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় কাভার্ড ভ‍্যান ও মটরসাইকেল দূর্ঘটনায় রিমন হাসান রাকিব নামের ৩২ বছরের এক যুবক নিহত হয়েছেন এবং হাবিব নামে ২৬ বছরের যুবক গুরুতর আহত হয়েছেন।

    সোমবার রাত সাড়ে ৮টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের নাভারণ নিউ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানকে দ্রুত গতির একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে দূর্ঘটনার মুখে পড়ে।

    নিহত রিমন হাসান রাকিব যশোর পূর্ববারান্দী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। দুর্ঘটনায় আহত হাবিবের বাড়ি যশোর শহরের হামিদপুরে।

    নাভারন হাইওয়ে থানার সাব-ইসন্সপেক্টর সিদ্ধার্থ চ‍্যাটার্জি জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমন হাসান রাকিবকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত হাবিব এর উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

  • সহিং*স অপরাধের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার

    সহিং*স অপরাধের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    হরতাল-অবরোধে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ও সহিংস অপরাধের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

    সোমবার (৬ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে রাজধানীর পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে এই পুরস্কার ঘোষণা করেন তিনি।

    ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে কোনো নাশকতাকারী বা যানবাহনে পেট্রোল বোমা দেওয়া ব্যক্তিদের হাতেনাতে ধরে তথ্য প্রমাণসহ পুলিশকে দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

    হাবিবুর রহমান বলেন, ‘এ (ঢাকা) শহরে অনেক মানুষের বসবাস। কিছু কিছু ঘটনা ঘটেছে। কিছু ঘটনায় পুলিশ শনাক্ত করেছে এবং গ্রেফতার করেছে। হাতেনাতে অনেককে ধরার ঘটনাও আছে। যারা হাতেনাতে ধরিয়ে দিচ্ছে তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করছি। কেউ যদি নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারে, আমরা তাকে আর্থিকভাবে পুরস্কৃত করব। পেট্রোল বোমা নিক্ষেপকারী বা নাশকতাকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে আমরা তাদের ২০ হাজার টাকা করে পুরস্কার দেব। হাতেনাতে ধরে তথ্য-প্রমাণসহ আমাদের কাছে তুলে দিলে আমরা সঙ্গে সঙ্গে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেব।’

    অনেকে খোলা পেট্রোল বিক্রি করছে বিষয়টি অবগত করলে ডিএমপি কমিশনার বলেন, কেউ যদি খোলা পেট্রোল বিক্রি করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব। আর যদি কেউ চুপ করে বিক্রি করে, অবশ্যই পরবর্তীতে বিষয়টি জানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেকে খোলা পেট্রোল বিক্রি করেন ড্রামে করে সেটা আজকে থেকে বন্ধ হয়ে গেল। ঢাকা ও ঢাকার বাইরে যারা এমন খোলা পেট্রোল বিক্রি করছেন পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

    হাবিবুর রহমান আরও বলেন, পুলিশ দিনরাত কাজ করছে। প্রতিটি পেট্রোল পাম্পে একবার করে হলেও পুলিশ সদস্যরা গিয়ে খোঁজখবর নেন। সারা ঢাকায় পুলিশ দৃশ্যমান। সিভিল পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।

    উল্লেখ্য এক দফার দাবিতে আন্দোলন করে আসা বিএনপি গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয়। এতে সারাদেশ থেকে দলটির লাখো নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হন। তবে মহাসমাবেশের শুরুর দেড় ঘণ্টার মধ্যেই পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং অনেকে আহত হন।

    পরদিন ২৯ অক্টোবর সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি। হরতাল পালন শেষে এক দিনের বিরতি দিয়ে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে টানা সর্বাত্মক অবরোধের ডাক দেয় বিএনপি। সেই কর্মসূচি শেষ হওয়ার পর আবারও দুই দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি, যা গতকাল ভোর থেকে শুরু হয়ে চলবে মঙ্গলবার ভোর পর্যন্ত।

    নিরেন দাস,জয়পুুরহাট।

  • গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহ*ত, আহত-৩

    গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহ*ত, আহত-৩

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় আমিরুল বিশ্বাস নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

    আজ সোমবার (০৬ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত ভ্যান চালক আমিরুল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আন্ধারকোটা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।

    ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম জানান, রাতে ভ্যানে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলো ভ্যান চালক আমিরুল বিশ্বাস।

    এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটির সামনের অংশ ও ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক আমিরুল ইসলাম নিহত হন ও ভ্যানে থাকা অপর ৩ যাত্রী মারাত্মক আহত হন।

    পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    ওসি আরো জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্ত করা হবে না কি পরিবারের কাছে হস্তান্তর করা হবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে। #

  • পটুয়াখালীতে স্বেচ্ছাসেবকদলের নেতা ইয়াবাসহ আটক

    পটুয়াখালীতে স্বেচ্ছাসেবকদলের নেতা ইয়াবাসহ আটক

    পটুয়াখালী প্রতিনিধি।

    পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মামুন (৩২) নামের একজনকে আটক করেছে। আটককৃত মামুন পৌর শহরের ৯ নং ওয়ার্ড বড় চৌরাস্তার বাসিন্দা মৃত সেকান্দার আলীর ছেলে।

    গত (০৫’নভেম্বর-২৩ ইং) তারিখ ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ গ্রেফতার করেন । উল্লেখ্য,মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, নারী নির্যাতন ও দ্রুত বিচার আইনে আরো পাঁচটি মামলা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।

    সূত্রে জানা যায়, মামুন ও তার পরিবার দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় মামুন ও তার বোনদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন মামলার সাথে জরিত হওয়ার কারনে এক পর্যায়ে মামুন কে বিদেশ পাঠিয়ে দেয়া হয়। কয়েক বছর পর প্রবাস থেকে দেশে ফিরে পটুয়াখলী পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। তিনি পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবু তাহের ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মহসিনের রাজনীতিতে যুক্ত রয়েছে।

    এ বিষয়ে মামুনের এলাকাবাসী জানান বিদেশ থেকে ফিরে পটুয়াখালী রাজনীতি শুরু করে বিএনপির সাথে তারপর তার চলা ফেরায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ কাজ করে। মামুনের কাছে যুবক পোলাপানের আনাগোনা দেখে এখন আমরা এলাকাবাসী জানতে পারলাম মামুন রাজনীতির নাম করে পুনারায় এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা শুরু করে।

    আটককৃত আসামি মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারস পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

    টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারস পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

    বি এম মনির হোসেনঃ-

    গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান,বিপিএএ আজ সকাল ১০ ঘটিকায় ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তর ও ট্যুরিস্ট পুলিশের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এবং ট্যুরিস্ট পুলিশের অন্যান্য শাখার কার্যক্রম পরিদর্শন করেন।টুরিস্ট পুলিশের প্রধান ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক,অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান আহমেদ, অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান টুকু, অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা এবং ঢাকা রিজিয়ন পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম সহ টুরিস্ট পুলিশের আরো অন্যান ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।তিনি ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন । সভায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে সাসটেইনেবল ট্যুরিজমের জন্য স্মার্ট ট্যুরিস্ট পুলিশ গঠনে ট্যুরিস্ট পুলিশের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়।আলোচনায় প্রধান অতিথি বলেন যে,২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের ট্যুরিজম সম্প্রসারণে ট্যুরিস্ট পুলিশ অগ্রনী ভুমিকা পালন করবে। তিনি ট্যুরিস্ট পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভূয়ষী প্রসংশা করেন এবং দেশি-বিদেশী পর্যটকদের তথ্য ও সুরক্ষা সেবা প্রদানের মাধ্যমে আরো অধিক পর্যটক আকৃষ্ট করার মাধ্যমে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের জিডিপিতে গুরত্বপূর্ণ অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করেন।

  • ময়মনিসংহে যুবলীগ নেতা ফারুকের নেতৃত্বে অবরোধ  বিরোধী মোটরসাইকেল শোডাউন

    ময়মনিসংহে যুবলীগ নেতা ফারুকের নেতৃত্বে অবরোধ বিরোধী মোটরসাইকেল শোডাউন

    ষ্টাফ রিপোর্টারঃ
    বিএনপি-জামায়াত জোটের সরকার পতনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী দ্বিতীয় দফা অবরোধে জ্বালাও পোড়াও আন্দোলন ও নৈরাজ্যের বিরুদ্ধে শেষের দিনে ঢাকা-ঢাক- মহাসড়কে মোটরসাইকেল শোডাউনে করেছে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব চিকিৎসক নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর ছোট ভাই তরুণ রাজনীতিবিধ এইচ এম ফারুক।

    সোমবার (৬ নভেম্বর) সকালে বিএনপি-জামাত কর্তৃক ঘোষিত অবৈধ হরতাল- অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য অব্যাহত রাখার স্বার্থে ময়মনসিংহ -৪ ( সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী ডা: এম এ এমএ আজিজ এর পক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই শোডাউন করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ, এম, ফারুক। শান্তিপুর্ণ এই মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।মিছিলে ৫শতাধিক মোটরসাইকেলে হাজারোধিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

    শোডাউন পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ এইচ এম ফারুক বলেন, বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। আবার তারা ২০১৪ সালের মতো নাশকতা, জ্বালাও পোড়াওয়ের মতো অপরাজনীতি করার চেষ্টা করছে। যা প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে। ময়মনসিংহে কেউ নাশকতা করতে চাইলে ময়মনসিংহবাসীকে সঙ্গে নিয়ে তা শক্তভাবে প্রতিহত করা হবে।

  • মুরাদনগরে থামছেনা অবৈধ ড্রেজার, উজাড় করা হচ্ছে তিনশতাধিক একর কৃষি জমি

    মুরাদনগরে থামছেনা অবৈধ ড্রেজার, উজাড় করা হচ্ছে তিনশতাধিক একর কৃষি জমি

    মোঃতরিকুল ইসলাম তরুন,কুমিল্লা থেকে,

    মুরাদনগর উপজেলার দুটি থানায় বাইশটি ইউনিয়ন, প্রতি ইউনিয়নে ভুমি খেকুরা প্রতিনিয়ত কৃষি জমি কেটে বিনষ্ট করছে। স্থানীয় সূত্র জানায় ভুমি খেকু কামাল্লা ইউনিয়নের আহসানপুরের গনি,কামাল্লার হোসেন,কামারচরের হিমেল,রগুরামপুরের রুবেল, বোতাইলের কমলসহ অর্ধশতাধিক ড্রেজার মালিক কৃষি জমি কেটে বিনষ্ট করছে। প্রশাসন শত চেষ্টা করেও বন্ধ করতে ব্যার্থ।এব্যাপারে

    যাত্রাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউপি সদস্য সেলিম মুন্সী বলেন, আমাদের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন সম্প্রতি মোচাগড়া হাইস্কুল মাঠের এক জনসভায় বলেছিল ‘কিছু অসাধু লোক কৃষি জমিতে ড্রেজিং করছে। যারা ড্রেজিং করছেন তারা এলাকার তথা দেশের শত্রু। এই ড্রেজিং যে ভবিষ্যতে কি ভয়াবহ হবে, তা ১০ বছর পর উপলব্ধি করতে পারবেন। একটা কৃষি জমি তৈরী করতে শত শত বছর সময় লাগে। যারা ড্রেজিং করে মাটি বিক্রি করেন, তারা পুলিশ, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং প্রশাসনকে অল্পসল্প টাকা দিয়ে ম্যানেজ করে কৃষকদের বিরাট ক্ষতি করছে। তাদের খপ্পড়ে পা দিবেন না। তিনি আরোও বলেন, মাটি আমাদের মা, আপনারা আপনাদের মাকে বিক্রি করবেন না। আমরা এখন যে ফসল ফলাচ্ছি, ড্রেজিং করার কারণে ৫ বছর পরে তার অর্ধেক ফসলও পাবো না। এমপির এ ধরণের বক্তব্যের পরও ড্রেজার ব্যবসায়ীরা অদৃশ্য কারণে আরো বেপরোয়া হয়ে ওঠেছে।

    এ বিষয়ে অভিযুক্ত ড্রেজার মালিক রাকিবুল হাসান নয়ন আরোও বলেন, টাকা খায় না কে? কত টাকা খায়না। আমরা সকল সেক্টরকে ফুট হিসেবে টাকা দিয়ে ড্রেজার চালাই। টাকা নেওয়ার পরও প্রশাসন ড্রেজার ভেঙ্গে দিয়ে আমাদের বিরাট ক্ষতি করছে। গত ৮/১০ বছর ধরে বিভিন্ন সেক্টরে কোটি কোটি টাকা ভাগ করে দিয়েছি।

    উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু বলেন, এ উপজেলার মতো এত ড্রেজার কোথাও চলতে দেখি নাই। অবৈধ ড্রেজার চালানো অব্যাহত থাকলে ভবিষ্যতে এই উপজেলায় কৃষি ফসল ফলানো ব্যাপক হারে হ্রাস পাবে। কৃষি প্রধান এ দেশকে বাঁচাতে অবৈধ ড্রেজারের লাগাম টেনে ধরতে হবে। না হলে ভবিষ্যত কৃষি জমির পরিনতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, কোন ড্রেজার ব্যবসায়ী ও দালালদের সাথে আমাদের কোন যোগসাজস নেই। কৃষি জমি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত আছে।

    মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনি বলেন, আমি আর এসিল্যান্ড কয়েকবার ওই মাঠে অভিযান করেছি। সহসাই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে।

    কুমিল্লার জেলা প্রশাসক মু. খন্দকার মুশফিকুর রহমান বলেন, কৃষি জমি ধ্বংসকারী ড্রেজার বন্ধ করার জন্য ইউএনও, এসিল্যান্ড ও পুলিশকে নির্দেশ দেওয়া আছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।