Blog

  • ঝিনাইদহে ৩ মা*দক ব্যবসায়ী আটক

    ঝিনাইদহে ৩ মা*দক ব্যবসায়ী আটক

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার চাপড়ি এলাকার দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দিপ্ত কুমার বিশ্বাস,শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাকারিয়া হোসেন ও পবহাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে এনামুল হক। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার পাড়ায় নুর খাঁনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করে। সেসময় ওই বাড়িতে তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল, ৩৩পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৯২ হাজার ৭শত টাকা, ৮টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও দুইটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা করা হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • তিন মাস বয়সী শিশু সন্তান কোলে নিয়ে স্বামী হ*ত্যার বিচার চাইলেন স্ত্রী

    তিন মাস বয়সী শিশু সন্তান কোলে নিয়ে স্বামী হ*ত্যার বিচার চাইলেন স্ত্রী

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য রিপন হত্যার মুল পরিকল্পনাকারী শিল্পপিত নজরুল ইসলাম দুলাল ও তার ভাই ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসসহ জড়িতদের ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে নিহত রিপনের স্ত্রী তানিয়া খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তার কোলে তিনমাস বয়সী শিশু সন্তান ছিলেন। সংবাদ সম্মেলনে তানিয়া অভিযোগ করেন, নজরুল ইসলাম দুলাল ও তার ভাই ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছেন। তানিয়া খাতুন দাবী করেন, হত্যার পর এলাকায় উল্লাস করে বেড়াচ্ছে। আমরা যাতে মামলা তুলে নিই এ কারণে হত্যাকারীরা প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছে। হত্যার পর তারাই আবার ৪০/৫০ টি বাড়ী-ঘর ভাংচুর করে। তিনি আরও বলেন, খুন করার পর খুনিরা বিশ্বাস বিল্ডার্সের মালিক দুলাল বিশ্বাসের ঢাকার অফিসে আশ্রয় নেয়। তার অফিসের সামনে থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এতেই প্রমানিত হয় হত্যাকান্ডের সঙ্গে বিশ^াস পরিবার জড়িত। সংবাদ সম্মেলনে নিহতের পিতা আবুল কালাম আজাদ, চাচা জাফর বিশ্বাস, খালাতো ভাই নাসির বিশ্বাস, ভগ্নিপতি জাহাঙ্গীর ইসলাম শলক, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান উকিল মোল্লা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, স্থানীয় মাতব্বর মাসুদ বিশ্বাস, মুন্নু বিশ্বাস, সুজন বিশ্বাসসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাত দেড়টার দিকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলো রিপন। পথে মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে দুলাল ও হেলালের লোকজন তার গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

  • পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    আগামী ১৩ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা সফল করার লক্ষ্যে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা। সন্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, আওয়ামী লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, সরদার মহাসিনুর রহমান, পঞ্চানন সানা, সরদার বজলুর রহমান, নির্মল কুমার মন্ডল, শংকর দেবনাথ, নির্মল ঢালী, বিভূতি ভূষণ সানা, হেমেশ চন্দ্র মন্ডল, দীপক মন্ডল, সুকৃতি মোহন সরকার, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম ও কেএম আরিফুজ্জামান তুহিন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, সিরাজুল ইসলাম, সাংবাদিক বি সরকার, পৌর সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, যুবলীগ নেতা জগদীশ রায়, প্রনব কুমার মন্ডল, আকরামুল ইসলাম, কেডি বাবু, পরেশ মন্ডল, দীপঙ্কর মন্ডল, শেখ রাজু আহমেদ,শেখ জুলি, ফাতেমাতুজ জহুরা রুপা, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, মুক্ত অধিকারী, রিপন রায়, সাবেক ছাত্রনেতা রায়হান পারভেজ রনি,অসিত কুমার মন্ডল, বিদ্যুৎ মন্ডল, শংকর ঢালী, পলাশ বাছাড়, মলয় মন্ডল ও প্রকাশ দাশ। সভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

  • পাইকগাছায় অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা  বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছায় অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। ভার্চুয়ালী বিশেষ অতিথি ছিলেন এসপিএস উপ-সচিব খন্দকার মনোয়ার মোর্শেদ ও জিআরএস উপ-সচিব এ এইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাজমুল হুসেইন খান। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার অসিম কুমার দাশ, ওসি অপারেশন রঞ্জন গাইন, আবাসিক মেডিকেল অফিসার সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা সাব-রেজিস্টার অজয় কুমার সাহা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, হিসাব রক্ষণ অফিসার আবুল বাশার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় অফিসার হুমায়ূন কবির, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মশালা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক জিএম জাকারিয়া ও জনস্বাস্থ্যের সিটিসি অরুণ কুমার ঢালী।

  • আদিতমারীতে গরু,পিকআপ, সহ গ্রেফতার দুই

    আদিতমারীতে গরু,পিকআপ, সহ গ্রেফতার দুই

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    গত(৭ই নভেম্বর) ২০২৩ইং অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, নেতৃত্বে এসআই/মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে আদিতমারী থানাধীন ০৩ নং কমলাবাড়ী ইউপিস্থ চন্ডিমারী বাজার সংলগ্ন হতে ০২ জন চোর এবং চোরাইকাজে ব্যবহৃত পিকআপ সহ চোরাই ০২ টি গরু উদ্ধার করেন থানা পুলিশ।

    এ সময়ে অপর ০২ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ আসামী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামি আমিনুর ইসলাম (৬৫), পিতা-মৃত আবুল খা, নাজমুল হক (ড্রাইভার) (২২), পিতা-মৃত সাইদুল হক, পলাতক আসামী ৩। মোঃ নুর ইসলাম (৩২), পিতা- মফিজ উদ্দিন, সকলের সাং- তালুক হরিদাস, থানা- আদিতমারী ও ৪। মোঃ হারুন অর রশিদ @ আবু (২৮), পিতা-মৃত আকবর আলী, সাং-উত্তর জাওরানী, থানা- হাতিবান্ধা, সকলের জেলা- লালমনিরহাট। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মআমলা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কমলাবাড়ী
    ইউনিয়ন হতে ০২ জন চোর এবং পিকআপ সহ চোরাই ০২ টি গরু উদ্ধার করেন পুলিশ ।

    হাসমত উল্লাহ ।

  • শ্রেষ্ঠ সংগঠন ‘বিএমএসএস’, শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা পেলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

    শ্রেষ্ঠ সংগঠন ‘বিএমএসএস’, শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা পেলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    শ্রেষ্ঠ সংগঠকের সম্মানায় ভূষিত হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

    গত ৩ অক্টোবর (শুক্রবার) ‘ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ শেরে-বাংলা শান্তিপদ ২০২২’- অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেখানে তিনি স্বশরীরে উপস্থিত না থাকলেও সম্মাননা স্মারক তিনার নিজ গ্রামের বাড়ি নড়াইলে পৌঁছে দেওয়া হয়।

    যে সম্মাননা স্মারক উৎসর্গ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সহযোদ্ধা ভাই, বোন, বন্ধু, গুরুজন, স্নেহভাজন সদস্যদের।

    সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে জীবনের সেরা অনুভূতি হেডলাইনে ‘বিএমএসএস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান জানান, আমি গরীব চেয়ারম্যান, অত্যন্ত দু:খের বিষয়- সরাসরি উপস্থিত হয়ে নিজ হাতে এটি নিতে পারিনি। কারণ, ঢাকায় যাওয়ার বাস ভাড়া ছিলো না। এটা শুধু ২০২৩ সালের নয়; জীবনের স্মরণীয় ও সেরা অভিজ্ঞতা এবং অর্জন।

    পোস্টে তিনি আরও লেখেন- যদি থাকে নসিবে-আপনি আপনি আসিবে”। জীবনে অনেক “সম্মাননা” অর্জন করেছি। টেবিলটায় জায়গা নেই। কিন্তু ঘরে বসে পাওয়া এই সম্মাননা দেখে আমার সন্তানেরা অনেক খুশি। এই সম্মান আর অর্জন শুধুমাত্র বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সহযোদ্ধাদের।আজ তাদের জন্য পদকটি উৎসর্গ করলাম। মানুষের জন্য-দেশের জন্য ভালো কাজ করুন। টাকায় নয় ঘরে বসে সম্মাননা অর্জন করবেন। ইনশাআল্লাহ।

    এছাড়াও তিনি ‘শেরে-বাংলা গবেষণা পরিষদ’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

  • পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় সমবায়  পুরস্কার লাভ

    পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় সমবায় পুরস্কার লাভ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় সমবায় পুরস্কার -২০২২ লাভ করেছে। গত ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবসে সমবায় অধিদপ্তরের অডিটোরিয়ামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ” সমবায়ের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃত স্বরূপ ” শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড কে জাতীয় সমবায় পুরস্কার -২০২২ প্রদান করা হয়। সমিতির পক্ষ থেকে অতিথিবৃন্দের নিকট থেকে পুরুস্কার হিসেবে গোল্ড মেডেল এবং সম্মাননা সনদ গ্রহণ করেন সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগম ও সমবায় বিভাগের মহা পরিচালক মুনিমা হাফিজ। এসময় সমিতির সম্পাদক আলহাজ্ব শেখ ফজলুর রহমান সহ সমিতির অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এটি অত্র সমিতির দ্বিতীয় অর্জন। এর আগে ১৯৯৫ সালে জাতীয় সমবায় পুরস্কার লাভ করে ঐতিহ্যবাহী অত্র প্রতিষ্ঠানটি। এদিকে জাতীয় সমবায় পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বর্তমান ও সাবেক সভাপতি-সম্পাদক এবং সকল সদস্যরা।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • নড়াইলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে

    নড়াইলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে। আগামি ১৩ নভেম্বর খুলনার জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নড়াইলে সভা করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
    জানাগেছে, ‘আগামী ১৩ নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। সে জনসভা সফল করার লক্ষ্যে নড়াইল জেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনসভা সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।’
    এ সময় জেলা আওয়ামী লীগেরসভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন খান নিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সম্পাদক নির্মল কুমার চ্যার্টাজী, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি,বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা। এ সময় আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

  • পটুয়াখালীতে শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ষড়*যন্ত্রমুলক মামলার প্রতিবাদে  মানববন্ধন

    পটুয়াখালীতে শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ষড়*যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি।

    পটুয়াখালী জেলা শ্রমিক লীগের আয়োজনে সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, পৌর শ্রমিক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক রুবেল, শ্রমিক লীগের নেতা টিপু প্যাদা ও ছাত্রলীগের সাঈদ সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

    মঙ্গলবার ৭’নভেম্বর-২৩ ইং তারিখ বেলা ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুঁইয়া, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গনি হাওলাদার, কাউন্ডিলর মো. জাহিদ সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, জেলা ছাত্রলীগের তানভীর হাসান আরিফ, সহ-সভাপতি হৃদয় আশিষ, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম গাজী, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফয়সালসহ শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতা- কর্মী।

    উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা ৩ দিন অবরোধের প্রথমদিনে শ্রমিক লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনায় জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, শ্রমিক লীগ নেতা মো. রুবেল, টিপু প্যাদা ও সাঈদ সিকদারকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বক্তারা মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার করার দাবী করেন এবং বিএনপির তৃতীয়বার আহুত অবরোধে সকল পর্যায়ের নেতাকর্মীদের রাজপথে থাকার জন্য ঐক্যবদ্ধ আহবান জানান।

  • অবৈধপথে চা পাচাঁ*রের সময় তোপেরমুখে কারখানা কর্তৃপক্ষ

    অবৈধপথে চা পাচাঁ*রের সময় তোপেরমুখে কারখানা কর্তৃপক্ষ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড়ে অবৈধপথে চা পাচারের সময় তোপেরমুখে পড়েছেন, সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়বাড়ি এলাকার এম. এম টি স্টেটের ব্যবস্থাপক সোহেল রানা। সোমবার রাতে হাড়িভাসা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় চা ভর্তি পিকআপসহ তোপেরমুখে পড়েন তিনি। পরে থানা পুলিশ গিয়ে চাসহ তাকে উদ্ধার করেন। এর আগে, ৫০ বস্তা চা পাচারের উদ্দেশ্যে পিকআপটি ওই সড়কে ঢুকলে স্থানীয়রা আটক করেন।

    স্থানীয়রা জানান, বেপরোয়া গতির পিকআপটি গতিরোধ করলে জানা যায় এটি চা ভর্তি। চাগুলো অবৈধভাবে পাচার হচ্ছে নিশ্চিত হলে আটক করেন তারা। পরে কয়েকজন জনপ্রতিনিধিসহ পুলিশ যান সেখানে। খবর পেয়ে ছুটে আসেন এম. এম টি স্টেটের ব্যবস্থাপক সোহেল রানা। তবে শেষ পর্যন্ত কোন বৈধতার কাগজপত্র দেখাতে পারেন নি তিনি।স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটির অসাধু কর্মকর্তাদের যোগসাজশে নিলাম বহির্ভুতভাবে চা বিক্রির ফলে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অপরদিকে বঞ্চিত হচ্ছে মালিকপক্ষও।

    চা বোর্ড সূত্রে জানা যায়, পঞ্চগড়ে অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্র রয়েছে। আগামী ১৫ নভেম্বর নিলাম হবে। এজন্য কারখানাগুলো চা উৎপাদনের পর বাজারজাতের লক্ষে ওয়্যার হাউজে চা পৌঁছাবে। তবে কারখানা থেকে ওয়্যার হাউজে পৌঁছানোর জন্য বহনকারী গাড়িতে চালানসহ কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর সম্বলিত নথি রাখতে হবে।

    ইউপি সদস্য সফিউল ইসলাম বলেন, রাতে অবৈধপথে পাচার হচ্ছিল চা। আমরা স্থানীয়দের সহায়তায় চা ভর্তি পিকআপটি আটক করি। সে সময় চালক কোন বৈধতার কাগজপত্র দেখাতে পারেনি।প্রায় এক ঘন্টা পরে কারখানা কর্তৃপক্ষ চালান নিয়ে আসেন। তবে সেখানে কাস্টমস অফিসের কোন কর্মকর্তার সীল-স্বাক্ষর ছিলোনা।

    তবে অভিযোগ অস্বীকার করে এম. এম টি স্টেটের ব্যবস্থাপক সোহেল রানা বলেন, চাগুলো নিলামের জন্য ওয়্যার হাউজে নেয়া হচ্ছিলো এবং বৈধভাবেই।

    পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, অকশন বাজারে নেয়ার কাগজ দেখে সবার সম্মুখে পিকআপটি পুলিশ ছেড়ে দিয়েছে।কাস্টমস অফিসের কর্মকর্তার সীল-স্বাক্ষরসহ কোন কাগজ না দেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জায়গায় আমি নতুন আর এ বিষয়টিতে অতটা ধারণাও নাই।