Blog

  • বিএনপি-জামায়াতের নৈ*রাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

    বিএনপি-জামায়াতের নৈ*রাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নৃসশংস বর্বরতার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগ এ কর্মসূচী পালন করে।

    আজ বুধবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সমানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ কর্মসূচীতে জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

    মানববন্ধন চলাকালে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল, সাধারন সম্পাদক মাহমুদা খান, যুগ্ম সাধারন সম্পাদক দিলরুবা শারমীন বক্তব্য রাখেন।

    জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা খান বলেন, বিএনপি-জামায়াত দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। মহিলা পুলিশ, শিশু, নারীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি-জামায়াত। আরো কোন কর্মসূচী ঘোষনা হলে আমরা তা পালন করবো।

    জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। আগুন সন্ত্রাস ও গুপ্তহত্যার মাধ্যমে শিশু, নারীদের হত্যা করছে। যে কারনে আমরা ৬ জেলার মহিলা আওয়ামী লীগের নারীরা মানববন্ধন কর্মসূচী পালন করছি। আমরা বাংলাদেশ থেকে বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানাই। #

  • গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহ*ত

    গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহ*ত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেনে কাটা পড়ে রমাকান্ত রায় (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত বৃদ্ধ রমাকান্ত রায় গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত কার্ত্তিক রায়ের ছেলে।

    গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান জানান, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী গোলাবাড়ীয়া গ্রামে ধর্মীয় সভায় যান নিহত বৃদ্ধ রমাকান্ত রায়। পরে সভা শেষে রাতে বাড়ী ফেরার পথে নলডাঙ্গা রেলক্রসিং পার হতে গেলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন বৃদ্ধ রমাকান্ত রায়।

    পরে ভোরে এলাকাবাসী হাঁটতে বের হলে রেল লাইনের উপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    তিনি আরো জানান, রেল লাইনে দূর্ঘটনা ঘটনায় রাজবাড়ী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

    এলাকাবাসী তপন রায় ও কানিছ সিকদার জানান, নলডাঙ্গা রেলক্রসিং-এ কোন গেট ও গেটম্যান না থাকায় এ নিয়ে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হলো। দ্রুত নলডাঙ্গা রেলক্রসিং-এ গেট ও গেটম্যান দেয়ার দাবী জানান তারা। #

  • তানোরে আমন কাটা-মাড়াই শুরু

    তানোরে আমন কাটা-মাড়াই শুরু

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে চলতি মৌসুমে আমন কাটা-মাড়াই শুরু হয়েছে। এবার বাম্পার ফলন ও বাজারে আশাব্যঞ্জক দাম থাকায় কৃষকের মূখে হাসি ফুটে উঠেছে। যেদিকে তাকায় যতো দুরে দৃষ্টি যায় মাঠের পর মাঠ সোনালী ফসলে ভরে উঠেছে। আমনখেতে শোভা পাচ্ছে পাকা ধানের সোনালী শীষ। তবে এবার সেচ, হালচাষ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারে উৎপাদন খরচ বেড়েছে।
    জানা গেছে, উপজেলার সিংহভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এবং আমন চাষ হয় সবচেয়ে বেশি জমিতে। তবে এবার শুরুতে খরা এবং শেষ মুহূর্তে অতিবৃষ্টি, পোকা ও দমকা হাওয়াসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে চাষিদের ।
    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে চলতি মৌসুমে আমন ধান রোপন হয়েছে প্রায় সাড়ে ২২ হাজার হেক্টর জমিতে । এর মধ্যে বন্যায় ক্ষতি হয় প্রায় এক হাজার হেক্টর জমির ধান। কৃষকেরা জানান, এবছর প্রায় ১০ জাতের ধান চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রি-৪৯, ব্রি-৫২, বিনা-২৭ ও স্বর্ণা জাত অন্যতম। এছাড়াও স্থানীয় জাতের ধান প্রায় এক হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষক কামরুল ইসলাম বলেন, তার ৫ বিঘা জমিতে সুমন স্বর্ণা জাতের ধান চাষাবাদ করা হয়েছে । দু’এক দিনের মধ্যে কাটা পড়বে। প্রতি বিঘায় কাঁচির হিসেবে (২৮ কেজিতে মণ) ২৫ থেকে ২৬ মণ করে ফলন হতে পারে। তবে গত বছর বিঘা প্রতি ২৮ থেকে ৩০ মণ (কাঁচি) করে ফলন হয়েছিল। এবছরেও আগের বছরের মতো ফলন আশা করা হয়েছিল। কিন্তু গত মাসে অতিবৃষ্টিতে বন্যা ও কারেন্ট পোকার আক্রমণের কারণে ফলন হ্রাসের আশঙ্কা করা হচ্ছে।
    এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, আবহাওয়া
    অনুকুলে আছে । এবারে আমনের ফলন ভালো হবে। ধানের দামও ভালো আছে। হেক্টর প্রতি প্রায় ৬ মেট্রিক টন করে ফলন ধরা হয়েছে, সেই হিসেবে এবার প্রায় এক লাখ ৪০ হাজার মেট্রিক টন ফলন হবে। যা উপজেলার জনসংখ্যার চাহিদার তুলনায় কয়েকগুন বেশি।
    তানোর প্রতিনিধি
    তাং-৮ নভেম্বর ২০২৩
    মো-০১৭১১-৪১৭৪৬৬

  • নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন এর পদোন্নতি এসপি সাদিরা খাতুন’র ফুলের দিয়ে শুভেচ্ছা

    নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন এর পদোন্নতি এসপি সাদিরা খাতুন’র ফুলের দিয়ে শুভেচ্ছা

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন এর পদোন্নতি এসপি সাদিরা খাতুন ফুল দিয়ে শুভেচ্ছা।
    জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন।
    নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন এর পুলিশ সুপার পদে পদোন্নতি
    পাওয়ায় নড়াইল জেলা পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইলসহ জেলার বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নড়াইল পুলিশ লাইন্স স্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসপি সাদিরা খাতুন

    নড়াইল পুলিশ লাইন্স স্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল পুলিশ লাইন স্কুলের একজন সহকারী শিক্ষক ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭নভেম্বর)
    সকালে পুলিশ লাইনস স্কুলের সহকারী শিক্ষক মঞ্জেআরা আহমেদ তার দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা জীবন শেষ করে অবসর গ্রহণ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদায় সংর্বধনার আয়োজন করা হয়। একই সময়ে নতুন শিক্ষক হিসাবে পুলিশ লাইন্স স্কুলে যোগদান করেন জনাব কানিজ ফাতেমা। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। নড়াইল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক মণ্ডলী, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।
    পুলিশ সুপার সহকারী শিক্ষক মঞ্জেআরা আহমেদ এর বিদায় উপলক্ষ্যে তার দীর্ঘ ২৭ বছর সফলতার সাথে শিক্ষকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “সহকারী শিক্ষক মঞ্জেআরা আহমেদ একজন সফল শিক্ষক, সফল মা এবং একজন ভালো মানুষ। তিনি আজ উপস্থিত সকলের ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিচ্ছেন। তার জন্য সকলের দোয়া এবং শুভ কামনা। পুলিশ সুপার উপস্থিত সকল অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “শিশু বয়সটাই হলো মেধা ও নৈতিকতা গড়ে তোলার সময়। জ্ঞান আহরণ শুধু স্কুলের শিক্ষকদের উপর ছেড়ে দিলে হবে না, নিজেদেরও বাসায় তাদের প্রতি যত্নশীল হতে হবে। তিনি বিশেষ করে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন। পুলিশ সুপার আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ‍উৎসাহ, প্রেরণা, সাহস ও শক্তি। “পরিশেষে পুলিশ সুপার বিদায়ী শিক্ষক মঞ্জেআরা আহমেদসহ সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
    অনুষ্ঠান শেষে পুলিশ সুপার বিদায়ী শিক্ষক মঞ্জেআরা আহমেদকে তার শিক্ষকতায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করেন।

  • ঝিনাইদহে ৩ মা*দক ব্যবসায়ী আটক

    ঝিনাইদহে ৩ মা*দক ব্যবসায়ী আটক

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার চাপড়ি এলাকার দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দিপ্ত কুমার বিশ্বাস,শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাকারিয়া হোসেন ও পবহাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে এনামুল হক। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার পাড়ায় নুর খাঁনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করে। সেসময় ওই বাড়িতে তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল, ৩৩পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৯২ হাজার ৭শত টাকা, ৮টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও দুইটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা করা হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • তিন মাস বয়সী শিশু সন্তান কোলে নিয়ে স্বামী হ*ত্যার বিচার চাইলেন স্ত্রী

    তিন মাস বয়সী শিশু সন্তান কোলে নিয়ে স্বামী হ*ত্যার বিচার চাইলেন স্ত্রী

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য রিপন হত্যার মুল পরিকল্পনাকারী শিল্পপিত নজরুল ইসলাম দুলাল ও তার ভাই ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসসহ জড়িতদের ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে নিহত রিপনের স্ত্রী তানিয়া খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তার কোলে তিনমাস বয়সী শিশু সন্তান ছিলেন। সংবাদ সম্মেলনে তানিয়া অভিযোগ করেন, নজরুল ইসলাম দুলাল ও তার ভাই ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছেন। তানিয়া খাতুন দাবী করেন, হত্যার পর এলাকায় উল্লাস করে বেড়াচ্ছে। আমরা যাতে মামলা তুলে নিই এ কারণে হত্যাকারীরা প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছে। হত্যার পর তারাই আবার ৪০/৫০ টি বাড়ী-ঘর ভাংচুর করে। তিনি আরও বলেন, খুন করার পর খুনিরা বিশ্বাস বিল্ডার্সের মালিক দুলাল বিশ্বাসের ঢাকার অফিসে আশ্রয় নেয়। তার অফিসের সামনে থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এতেই প্রমানিত হয় হত্যাকান্ডের সঙ্গে বিশ^াস পরিবার জড়িত। সংবাদ সম্মেলনে নিহতের পিতা আবুল কালাম আজাদ, চাচা জাফর বিশ্বাস, খালাতো ভাই নাসির বিশ্বাস, ভগ্নিপতি জাহাঙ্গীর ইসলাম শলক, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান উকিল মোল্লা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, স্থানীয় মাতব্বর মাসুদ বিশ্বাস, মুন্নু বিশ্বাস, সুজন বিশ্বাসসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাত দেড়টার দিকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলো রিপন। পথে মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে দুলাল ও হেলালের লোকজন তার গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

  • পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    আগামী ১৩ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা সফল করার লক্ষ্যে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা। সন্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, আওয়ামী লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, সরদার মহাসিনুর রহমান, পঞ্চানন সানা, সরদার বজলুর রহমান, নির্মল কুমার মন্ডল, শংকর দেবনাথ, নির্মল ঢালী, বিভূতি ভূষণ সানা, হেমেশ চন্দ্র মন্ডল, দীপক মন্ডল, সুকৃতি মোহন সরকার, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম ও কেএম আরিফুজ্জামান তুহিন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, সিরাজুল ইসলাম, সাংবাদিক বি সরকার, পৌর সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, যুবলীগ নেতা জগদীশ রায়, প্রনব কুমার মন্ডল, আকরামুল ইসলাম, কেডি বাবু, পরেশ মন্ডল, দীপঙ্কর মন্ডল, শেখ রাজু আহমেদ,শেখ জুলি, ফাতেমাতুজ জহুরা রুপা, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, মুক্ত অধিকারী, রিপন রায়, সাবেক ছাত্রনেতা রায়হান পারভেজ রনি,অসিত কুমার মন্ডল, বিদ্যুৎ মন্ডল, শংকর ঢালী, পলাশ বাছাড়, মলয় মন্ডল ও প্রকাশ দাশ। সভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

  • পাইকগাছায় অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা  বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছায় অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। ভার্চুয়ালী বিশেষ অতিথি ছিলেন এসপিএস উপ-সচিব খন্দকার মনোয়ার মোর্শেদ ও জিআরএস উপ-সচিব এ এইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাজমুল হুসেইন খান। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার অসিম কুমার দাশ, ওসি অপারেশন রঞ্জন গাইন, আবাসিক মেডিকেল অফিসার সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা সাব-রেজিস্টার অজয় কুমার সাহা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, হিসাব রক্ষণ অফিসার আবুল বাশার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় অফিসার হুমায়ূন কবির, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মশালা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক জিএম জাকারিয়া ও জনস্বাস্থ্যের সিটিসি অরুণ কুমার ঢালী।

  • আদিতমারীতে গরু,পিকআপ, সহ গ্রেফতার দুই

    আদিতমারীতে গরু,পিকআপ, সহ গ্রেফতার দুই

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    গত(৭ই নভেম্বর) ২০২৩ইং অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, নেতৃত্বে এসআই/মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে আদিতমারী থানাধীন ০৩ নং কমলাবাড়ী ইউপিস্থ চন্ডিমারী বাজার সংলগ্ন হতে ০২ জন চোর এবং চোরাইকাজে ব্যবহৃত পিকআপ সহ চোরাই ০২ টি গরু উদ্ধার করেন থানা পুলিশ।

    এ সময়ে অপর ০২ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ আসামী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামি আমিনুর ইসলাম (৬৫), পিতা-মৃত আবুল খা, নাজমুল হক (ড্রাইভার) (২২), পিতা-মৃত সাইদুল হক, পলাতক আসামী ৩। মোঃ নুর ইসলাম (৩২), পিতা- মফিজ উদ্দিন, সকলের সাং- তালুক হরিদাস, থানা- আদিতমারী ও ৪। মোঃ হারুন অর রশিদ @ আবু (২৮), পিতা-মৃত আকবর আলী, সাং-উত্তর জাওরানী, থানা- হাতিবান্ধা, সকলের জেলা- লালমনিরহাট। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মআমলা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কমলাবাড়ী
    ইউনিয়ন হতে ০২ জন চোর এবং পিকআপ সহ চোরাই ০২ টি গরু উদ্ধার করেন পুলিশ ।

    হাসমত উল্লাহ ।