এস এম সাইফুল ইসলাম কবির :বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক মানবকন্ঠ ও বাংলাটিভির বাগেরহাট জেলা সংবাদদাতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল্লাহ আল ইমরান হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক সৎ নির্ভীক সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান আপার জন্মদিন আজ ৮ নভেম্বর ২০২৩। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, লিখতে. গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।
Blog
-

বহুল প্রতিক্ষিত কয়া-কাটাখালি (খায়রাবাদ) সেতুর ভিত্তি স্থাপন করলেন আমির হোসেন আমু,এমপি
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় কয়া-কাটাখালি ৭৩০ মিটার সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু,এমপি।
বুধবার ০৮ নভেম্বর সকালে দপদপিয়া ইউনিয়নের কয়া আলীনগর প্রান্তে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন।এসময় তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের বর্তমান সরকারের আমলের ব্যাপক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে বলেন।এছাড়াও তিনি বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধেও সকলকে সজাগ থাকতে বলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত জনতাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে অনুরোধ করেন।
নলছিটির দপদপিয়া ইউনিয়নের কয়া এবং বাকেরগঞ্জের কাটাখালী এলাকার মানুষের বহুদিনের ভোগান্তি ছিলো খয়রাবাদ নদী পারাপারে। সেই ভোগান্তি লাঘবে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এবার নির্মিত হতে যাচ্ছে কয়া-কাটাখালী সেতু।এরফলে দুর্ভোগ লাঘব হতে চলেছে দুই প্রান্তের কয়েক হাজার মানুষের, সাথে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে ৭৩০ মিটার সেতুটি নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোদ্দার এন্টারপ্রাইজ।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঝালকাঠি জেলার কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র বাবু তরুন কর্মকার,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান,ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান সহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ। -

র্যাব-১২’র অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০৮ নভেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১১.৫০ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সিরাজগঞ্জ টু পাবনা মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২.১৭০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোনসহ ০১টি ট্রাক জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামি মোঃ রায়হান আলী (২৩), পিতা-মোঃ ইদ্রিস আলী, সাং-বালিয়ারপুর, থানা-সাভার, জেলা-ঢাকা।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
মোহাম্মদ ইলিয়াস খান
স্কোয়াড্রন লীডার
কোম্পানী কমান্ডার
র্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।
ফোন-০১৭৭৭৭১১২৫৮
-

গোপালগঞ্জে হ*ত্যা ও ডাকা*তির মামলায় ১২ ডাকা*তের যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে হত্যা ও ডাকাতির মামলায় ১২ ডাকাতকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
আজ বুধবার (০৮ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় দেন।
১২ আসামীর মধ্যে ৩ আসামী কবির শেখ, তারা মিয়া শেখ ও মোলাম শেখের উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। বাকী আসামীরা পলাতক রয়েছে।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, মিন্টু শেখ (২৫), লিটন ওরফে আলম (৩২), টুটুল মীর (২৩), কবির শেখ (২৮), মাফুজাল বিশ্বাস ওরফে মাসুদ (৩২), কাকলী বেগম (২২), শিমু ওরফে সীমা (২৫), মো: জাহাঙ্গীর তালুকদার ওরফে বাবু তালুকদার (৩৫), রফিকুল ফকির (৩২), মজি (৩৫), তারা মিয়া শেখ ওরফে তাহের (২৮) ও মোলাম শেখ (৪০)। সাজাপ্রাপ্তদের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে।
আদালত ও মামলার বিবরণে জানাগেছে, ২০১০ সালের ৩ নভেম্বর গভীর রাতে একদল স্বশস্ত্র ডাকাত দল মুকসুদপুর উপজেলার চন্ডিবর্দি গ্রামের রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের বসত ঘরের গ্রীল কেটে ভিতরে ঢোকে। পরে অস্ত্রের মূখে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এসময় বাঁধা দিতে গেলে ডাকাতরা সিরাজুল ইসলামকে ধারলো অস্ত্র কোপ দিলে মেয়ে শাওন বাঁচাতে গেলে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ডাকাত দল।
পরদিন বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মুকসুদপুর থানায় একটি ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে মুকসুদপুর থানা পুলিশ। এদের মধ্যে বাবুল সরদার ও দীন ইসলাম নামের দুই ডাকাত মৃত্যুবরণ করায় দীর্ঘ শুনানী শেষে বাকী ১২ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক মাকসুদুর রহমান।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট শহিদুজ্জামান পিটু ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আরিফুজ্জামান। #
-

গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস ২০২৩ এবং আইডিবি ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস এবং আইডিবি ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আইডিবি গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ দিবস উদযাপন করা হয়।
আজ বুধবার (০৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আইডিবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ইছানুল কবির ও সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম খান বক্তব্য রাখেন। #
-

রাজারহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :তারিখ:০৮-১১-২০২৩ইং।দেশ বিরোধী সন্ত্রাসী সংগঠন বিএনপি জামাত কর্তৃক অগ্নিসংযোগ নৈরাজ্য,হরতাল ও অবরোধের বিরুদ্ধে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।৭ নভেম্বর মঙ্গলবার সন্ধা ৭ঘটিকায় খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবীন্দ্রনাথ কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজের সঞ্চালনায় শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু নুর মো:আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক সাজেদুর মন্ডল চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বিপ্লব,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হেপি,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ। #(ছবি সংযুক্ত)
এনামুল হক সরকার
রাজারহাট কুড়িগ্রাম । -

উজিরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে – সাবেক এমপি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস
নিজস্ব প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি জামায়াতের ২ দিনব্যাপী অবরোধ কর্মসূচির প্রতিবাদে উজিরপুরে আওয়ামীলীগ,ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৮ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস ।
উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি , সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা,সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবী রানী দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বালী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী মিছিল সহকারে শান্তি সমাবেশে যোগদেন। ঢাকা – বরিশাল মহাসড়ক ছিল বিভিন্ন যানবাহনে ব্যাস্ততম সড়ক।
-

পদন্নোতি পেয়ে পুলিশ সুপার হলেন আমিরুল ইসলাম
মোঃ হামিদার রহমান নীলফামারীঃনীলফামারী জেলার অতিরিক্ত দায়িত্বে থাকা আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, পুলিশ -১ শাখা ৬ নভেম্বর রোজ সোমবার প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ সুপার পদে পদোন্নতি হওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম-সেবা।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী। -

গোপালগঞ্জে জমিজমা বিরো*ধ নিয়ে চাচাতো ভাইদের হাম*লায় অপর চাচাতো নিহ*ত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমিজমা ও বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাইদের হামলায় আহত অপর চাচাতো ভাই সুশান্ত মন্ডল (৪৫) নিহত হয়েছেন।
আজ বুধবার (০৮ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মঙ্গলবার (০৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুশান্ত মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামের মৃত রমাকান্ত মন্ডলের ছেলে।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, জমিজমা ও বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাই মলয় মন্ডল, উজ্জ্বল মন্ডলসহ অপর ভাইদের সাথে বিরোধ ছিল। মঙ্গলবার রাতে নিহত সুশান্ত মন্ডল তার জায়গার উপর ঘর নির্মাণ করতে গেলে বাকবিতন্ডা বাঁধে। এর জের ধরে চাচাতো ভাইরা লাঠিসোটা নিয়ে সুশান্ত মন্ডলের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হয় সুশান্ত। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ভোরে ঢাকায় নেয়ার পথে সুশান্তের মৃত্যু হয়।
ওসি আরো বলেন, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। তবে আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। #
-

বিএনপি-জামায়াতের নৈ*রাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নৃসশংস বর্বরতার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগ এ কর্মসূচী পালন করে।
আজ বুধবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সমানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ কর্মসূচীতে জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল, সাধারন সম্পাদক মাহমুদা খান, যুগ্ম সাধারন সম্পাদক দিলরুবা শারমীন বক্তব্য রাখেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা খান বলেন, বিএনপি-জামায়াত দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। মহিলা পুলিশ, শিশু, নারীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি-জামায়াত। আরো কোন কর্মসূচী ঘোষনা হলে আমরা তা পালন করবো।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। আগুন সন্ত্রাস ও গুপ্তহত্যার মাধ্যমে শিশু, নারীদের হত্যা করছে। যে কারনে আমরা ৬ জেলার মহিলা আওয়ামী লীগের নারীরা মানববন্ধন কর্মসূচী পালন করছি। আমরা বাংলাদেশ থেকে বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানাই। #
