Blog

  • খাবারের প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সি ছেলে শিশুকে ধ*র্ষনের অভিযোগ

    খাবারের প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সি ছেলে শিশুকে ধ*র্ষনের অভিযোগ

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে রাশেদুল ইসলা নামে এক যুবকের বিরুদ্ধে ছয় বছর বয়সি একটি ছেলে শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে শেহাংগলের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত স্বামী পরিত্যাক্তা এক গৃহবধূর ছোট ছেলে শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে ওই যুবক। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও অসুস্থ রয়েছে ওই শিশু। এ ঘটনায় ভুক্তভোগি পরিবার থানায় যেতে চাইলে গ্রামের প্রভাবশালি শালিসদারের বাধার মুখে অভিযোগ দিতে পারেননি।

    অভিযুক্ত রাশেদুল ইসলাম গ্রামের ১নং ওয়ার্ডের মো: আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে স্থানীয় রহিম খান, মাসুদ,নাসির নামে তিন জন লোকের নেতৃত্বে শালিস বৈঠক হয়। শালিসে অভিযুক্ত রাশেদুল ইসলামকে সাত হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগী অসহায় পরিবারকে মাত্র দুই হাজার টাকা দিয়ে বিষয়টি রফাদফা করা হয়।

    ওই শিশুটির মা অভিযোগ করেন, ঘটনার দিন রাত আটটার সময় আমি বাসার সামনে বসা ছিলাম। এসময় রাশেদুল বলে আপনার ছেলে আমার কাছে থাকুক। আমি ছেলেকে তার কাছে রেখে পাশের ১নম্বর ঘরে যাই। এসময় রাশেদ আমার শিশু ছেলেকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। কিছু সময় পর ছেলেকে খুজে না পেয়ে রাস্তার পাশে ব্রীজের জঙ্গলের পাশে বিবস্ত্র অবস্থায় পাই। কোলে করে বাসায় নিয়ে জানতে পারি ছেলেকে রাশেদুল ধর্ষন করেছে। ছেলেটি আমার একনো অসুস্থ ।

    শিশুটির আপন নানি হালিমা খাতুন অভিযোগ করে বলেন, আমার নাতীকে ফুসলিয়ে রাশেদুল ধর্ষন করেছে। এ ঘটনায় আমরা থানায় যেতে চেয়েছিলাম। গ্রামের প্রভাবশালিরা যেতে দেয়নি। তাদের পক্ষের কিছু লোক আমাদের মোবাইল পর্যন্ত আটকে রেখেছে। স্থানীয় নাসির,মাসুদ এবং রহিম খান এরা শালিসি করে আমার নাতীর চিকিৎসার জন্য দুই হাজার টাকা ধরিয়ে দেয়।

    তবে এ ঘটনার শালিসদারদের সাথে কথা বলা চেস্টা করলে একজনে মোবাইল বন্ধ পাওয়া যায় অপর দুজন কল রিসিভ করেনি।

    অভিযুক্ত রাশেদুল ইসলামের মা রেহানা বেগম বলেন, আমার ছেলে নির্দোষ, ছেলেকে ষড়যন্ত্র করে মেরেছে।

    অযথা মিথ্যা অভিযোগ দিয়ে সাত হাজার টাকা নিয়েছে । তাছাড়া এ ঘটনাতো তো মিমাংস হয়ে গেছে। এখন জিজ্ঞেস করেন কেন।

    ইউপি চেয়ারম্যান মো: হুমাউন কবির বলেন, ঘটনা শুনে আমি স্থানীয় মাসুদ এবং নাসিরকে শালিসের ভার দিয়ে ছিলাম। তারা অপরাধির অভিভাবকের কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা করেছে। এখন শুনলাম সেই টাকা থেকে নাকি ভুক্তভোগী পরিবারকে মাত্র দুই হাজার টাকা দিয়েছে। চেয়ারম্যান বলেন এর যথাযথ বিচার হওয়া উচিত।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ,পিরোজপুর।

  • আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকায় ১০ বছরের শিশু ধ*র্ষণ চেষ্টায় একজন আটক

    আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকায় ১০ বছরের শিশু ধ*র্ষণ চেষ্টায় একজন আটক

    হেলাল শেখঃ

    ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল পাবনারটেক এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ জহিরুল ইসলাম নামের এক যুবককে জনতা কর্তৃক আটক করে আশুলিয়া থানা পুলিশের সোপর্দ।

    গতকাল মঙ্গলবার ৭ নভেম্বর ২০২৩ইং রাতে আশুলিয়ার ভাদাইলের পাবনারটেক থেকে ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার সাদেক ভুঁইয়া ও তার পিএস মানিকসহ এলাকাবাসী উক্ত শিশুকে ধর্ষণের চেষ্টার খবর পেয়ে কৌশলে ওই ধর্ষণচেষ্টাকারী জহিরুল ইসলামকে কৌশলে আটক করেন।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছরের ওই শিশু তার মা-বাবা’র সাথে ভাদাইল পাবনারটেক এলাকায় বসবাস করতো। মঙ্গল তার বাবা-মা পোশাক কারখানায় কাজে গেলে এই সুযোগ নিয়ে শিশুটিকে মুড়ির মোয়া কিনে দেয়ার লোভ দেখিয়ে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় জহিরুল ইসলাম। এসময় শিশুটি চিৎকার দিলে ওই যুবক পালিয়ে যায়। এরপর রাতে শিশুটির বাবা-মা বাসায় আসার পর মেয়ের এই ঘটনা জেনে স্থানীয় সাদেক ভুঁইয়া মেম্বার ও তার লোকজন জহিরুল নামের যুবককে আটক করে, ভুক্তভোগী পরিবার থানা পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর ওই ধর্ষণ চেষ্টাকারীকে আটক দেখিয়ে থানা হেফাজতে রাখে।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন কুমার গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জানা গেছে, উক্ত এলাকায় এর আগে পুকুরের পাড় থেকে ৮ বছরের শিশুর লাশ পাওয়া যায়, বিষয়টি রহস্যজনক।

  • মরিচিকার পিছনে না ঘুরে আপনারা সাদা চোঁখে তাকান বিগত দিনের উন্নয়ন দেখতে পাবেন – হাবিবুন নাহার

    মরিচিকার পিছনে না ঘুরে আপনারা সাদা চোঁখে তাকান বিগত দিনের উন্নয়ন দেখতে পাবেন – হাবিবুন নাহার

    মোংলা প্রতিনিধি।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বিগত জোট সরকারের আমলে মোংলা-রামপাল,র আইনশৃঙ্খলার পরিবেশ পুরোপুরি ভেঙ্গে পড়েছিলো। মাছের ঘের লুটসহ অসংখ্য সংখ্যালঘু পরিবারের উপর নির্মম নির্যাতন চলতো। সেই পরিস্থিতির দিকে আমরা আর ফিরে যেতে চাইনা। মনোনয়নের বিষয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন কেন নতুন চেহারা নতুন মুখ লাগবে।
    ৯১ সালের পর থেকে তালুকদার আব্দুল খালেক এই জনপদের সেই চিরচারিত চেহারা বদলে দিয়েছেন। আজ যে আপনারা পরিবর্তনের কথা বলেন, কেন। মরিচিকার পিছনে না ঘুরে আপনারা সাদা চোঁখে তাকান বিগত দিনের উন্নয়ন দেখতে পাবেন,,,,,

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৮নভেম্বর) বিকেলে মোংলা উপজেলার মিঠাখালী ঠোটারডাঙ্গা তে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার একথা বলেন।
    আয়োজিত কর্মী
    সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু প্রিতিশ চন্দ্র হালদার’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হাওলাদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতির বিশাল এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, সেনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নাজরিনা, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির উদ্দিন,
    সুন্দরবন ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য খাঁন আহদুজ্জামান,আ,লীগ নেতা বিল্লাল হোসেন, চাঁদপাই ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম শেখ, সাবেক ইউপি সদস্য আরিফ ফকির, বর্তমান ইউপি সদস্য মো: শহিন চাকলাদার, আ’লীগ নেতা মোঃ বিল্লাল হোসেন, এনামুল কবির, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলার বাহদুর মিয়া, ছাত্রলীগ নেতা ইকবাল হাওলাদার, হেলাল হাওলাদার, সহ অন্যান্যরা। সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতা কর্মী ও সমর্থকেরা আসতে থাকে সভা স্থলে। জনতার ঢলে কর্মী সভা রুপ নেয় জনসমুদ্রে। মাঠ ছাড়িয়ে নেতা কর্মী ও সমর্থকেরা অবস্থান নেয় মূল সড়কে।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে জা*ল টাকাসহ  ১ যুবক আটক

    বাগেরহাটের মোরেলগঞ্জে জা*ল টাকাসহ ১ যুবক আটক

    এস এম সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে নয়ন হাওলাদার (৩২) নামে এক যুবককে ৫০০ টাকার কয়েকটি জাল নোটসহ আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের একটি দোকানে পণ্য কিনে জালনোট দিয়ে দোকানীর হাতে ধরা পড়ে। নয়ন হাওলাদার বারইখালী গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।
    খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেফাজতে নেয় নয়নকে। এ সময় তার পকেটে আরও ৫ টি ৫০০ টাকা মূল্যমানের জালনোট পাওয়া যায়। আটক নয়ন হাওলাদার বলেন, অভাবের তাড়নায় একটি স্টুডিও থেকে টাকাগুলো ছাপিয়েছেন। প্রতি পিচ ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয়েছে ২০ টাকা।

    এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নয়ন হাওলাদারের কাছে ৬ টি ৫০০ টাকার নোট পাওয়া গেছে। যা, স্থানীয়ভাবে তৈরী করা বলে মনে হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ##

  • কালীগঞ্জে সার ও বীজ বিতরন- ভালো বীজে ভালো ফলন

    কালীগঞ্জে সার ও বীজ বিতরন- ভালো বীজে ভালো ফলন

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। গ্রাম বাংলার কৃষকরা ভালো ফলনের আশায়। উপজেলার ৮টি ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর ফসল ভিত্তিক বীজ বিতারণ। ৫২১০ জন কৃষক কৃষি অফিস থেকে বীজ ও সার সংগ্রহ করেন । ফসলের নাম গম ৯০০,ভূট্টা ১১০০,সরিষা ৩০০০,চিনাবাদাম ৭০,পেঁয়াজ ১১০,মুগডাল ৩০,সর্ব মোট ৫২১০জন।ভুট্রা প্রতি জন কৃষক পেয়েছেন ২০কেজি ডি এ পি সার ১০কেজি এম ও পি মোট৩০কেজি, ভুট্টা বীজ ২কেজী। গম প্রতি জন কৃষক পেয়েছেন ১০কেজি ডি এ পি সার ১০কেজি এম ও পি মোট২০কেজি, গম বীজ ২০কেজী। সরিষা প্রতি জন কৃষক পেয়েছেন ১০কেজি ডি এ পি সার ১০কেজি এম ও পি মোট২০কেজি, সরিষা বীজ ১কেজী। চিনাবাদাম প্রতি জন কৃষক পেয়েছেন ১০কেজি ডি এ পি সার ৫কেজি এম ও পি মোট ১৫কেজি, চিনাবাদাম বীজ ১০কেজী। পিয়াচ প্রতি জন কৃষক পেয়েছেন ১০কেজি ডি এ পি সার ১০কেজি এম ও পি মোট২০কেজি, পিয়াচ বীজ ১কেজী। মুগডাল প্রতি জন কৃষক পেয়েছেন ১০কেজি ডি এ পি সার ৫কেজি এম ও পি মোট ১৫কেজি, মুগডাল বীজ ৫কেজী।

    উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন,বলেন ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়।ভালো জায়গাতে বীজ বপন করেন। অনুকূল আবহাওয়া থাকালে এবং নিবিড় পরিচর্যাসহ যথা সময়ে জমিতে সার কীটনাশক দিলে এবার লক্ষ মাত্রা পূরন হবে বলে আশা করছি। বীজ ও সার সংগ্রহ কারি এক কৃষক এর সাথে কথা বলে জানাযায় গত বছর অফিসের বীজ নিয়ে যে ফলন হয়েছে এবার অনুকূল আবহাওয়া থাকালে এবারো ভালো ফলনের আশকরছি। তাই সকল কৃষক ভাইদের বলি সবাই ভালো বীজ দিয়ে কৃষি আবাদ করবেন।

    হাসমত উল্লাহ ।

  • তৃতীয় দফা অবরো*ধেও রংপুরে বন্ধ বাস চলাচল কাউন্টারে আসছে যাত্রী সাধারণ

    তৃতীয় দফা অবরো*ধেও রংপুরে বন্ধ বাস চলাচল কাউন্টারে আসছে যাত্রী সাধারণ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধ।।বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধেও রংপুরে দূরপাল্লারবাস ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী সংকট থাকায় রংপুর ছেড়ে বাস যায়নি। কাউন্টারে কাউন্টারে ঝুলছে তালা। বাস বন্ধ থাকায় বন্ধ রয়েছে টার্মিনাল কেন্দ্রীক দোকানপাটও।
    গতকাল বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুরের কেন্দ্রীয় বাসটার্মিনাল, কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, সারি সারি বাসগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। যাত্রী না থাকায় খা খা করছে বাসস্ট্যান্ডগুলো। নগরীর কোথাও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মানববন্ধন করেছে।
    কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে কথা হয় হানিফ পরিবহনের চালক রোস্তম আলীর সঙ্গে। তিনি বলেন, বাস বন্ধের কোনো নির্দেশনা নেই। যাত্রী না থাকায় ভোর থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে যায়নি। মানুষ নিরাপত্তার কথা চিন্তা করে অবরোধে বের হচ্ছেন না। এ কারণে যাত্রী সংকট থাকায় বাস চলাচল বন্ধ রয়েছে।
    ওই বাসস্ট্যান্ডে চা-বিস্কেট বিক্রেতা পুতলু মিয়া বলেন, ‘দিনে দুই থেকে তিন হাজার টাকা বিক্রি করি। কিন্তু গত এক সপ্তাহ ধরে ৫০০ টাকাও বেচাবিক্রি নেই। অবরোধের দিন পুরো এলাকা জনশূন্য শশান। সকাল থেকে ১০০ টাকাও বিক্রি নেই।’
    সকাল ১১টায় রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে দুই মেয়েকে নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন নীলফামারীর সৈয়দপুরের তালেব উদ্দিন। বাস না পাওয়ায় তিনি অটোতেই রওনা হন। এ সময় আক্ষেপ করে তালেব উদ্দিন বলেন, ‘টিভিত দেখনো ঢাকাত নাকি বাস চলোছে। ওই জন্যে বাসস্ট্যান্ড আসনু। তা এটে আসি তো দেখি সউগ বাস বন্ধ। হামরা ছাড়া কোনো যাত্রীও নাই। এটা কি গাড়ি বন্ধের অবরোধ। এই অবরোধ কদ্দিন থাকবে?
    বেলা ১টায় ট্রাক স্ট্যান্ডে কথা হয় তাজহাট এলাকার রিকশা চালক হাবিবুর রহমানের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘যে দিন হরতাল অবরোধ হওছে, সেদিন শহরটা ফাঁকা। সকাল থাকি ৮০টাকা কামাই। কাইল কিস্তি আছে ৬০০ টাকা কিন্তু অবরোধে শহরোত মানুষ নাই। কোনঠে থাকি কিস্তি দেইম চিন্তায় বাচুছু না।’
    রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের পুলিশি জোরদার বাড়ানো হয়েছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

  • বিশিষ্ট সাংবাদিক ইসরাত জাহান  আপা শুভেচ্ছায় সিক্ত

    বিশিষ্ট সাংবাদিক ইসরাত জাহান আপা শুভেচ্ছায় সিক্ত

    এস এম সাইফুল ইসলাম কবির :বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক যায়যায় দিন ডেইলি অবজারভার ও ডিবিসি টিভির বাগেরহাট জেলা সংবাদদাতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ইসরাত জাহান আপা হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক সৎ নির্ভীক সাংবাদিক ইসরাত জাহান আপার জন্মদিন আজ ৮ নভেম্বর ২০২৩। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। সাংবাদিক ইসরাত জাহান অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, লিখতে. গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।

  • সুনামগঞ্জের মইনপুরগ্রামে অ*গ্নিকা*ণ্ডের ঘটনার  উদঘাটনের পথে আদালতে মা*মলা

    সুনামগঞ্জের মইনপুরগ্রামে অ*গ্নিকা*ণ্ডের ঘটনার উদঘাটনের পথে আদালতে মা*মলা

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি :
    সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে নওশাদ মিয়ার বাড়িতে ঘুমের ঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
    গত শনিবার দিবাগত রাত অনুমান ২ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি ঘর ও ৬টি গরুসহ আসবাবপত্র পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে এছাড়াও আরও নগদ দুই লাখ টাকা এবং ৫ ভড়ি স্বর্ণ পুড়ে ক্ষতি হয়েছে বলে জানা যায়। এবং পরিবারের ৫ জন আহত হয়েছেন। রবিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করলেও কে বা কারা আগুন লাগিয়েছে তা জানতে পারেননি।

    তবপ সরেজমিন গেলে পরিবারের লোকজন জানান, এই অগ্নিকান্ড এমনিতে লাগেনি ইচ্ছাকৃত লাগানো হয়েছে। জানা যায় শনিবার দিবাগত রাতে পরিবারে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। এসময় দুর্বৃত্তরা রাত অনুমান ২ টায় ঘুমের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে ।
    একই সময়ে দুই বাড়িতে আগুন এলাকাবাসীর মনে আতংক সৃষ্টি করছে।এলাকাবাসীর দাবী সঠিক তদন্ত করলে দুর্বৃত্তদের৷ খোঁজে পাওয়া সম্ভব।
    ঘটনার সময় জেলেরা আগুন দেখে ডাকাডাকি করে ঘরের মানুষকে জাগিয়ে তোলেন। এ সময় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা নিরব নামের একটি ছেলে জেগে উঠে। দরজা খুলে আগুন দেখে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দৌঁড়ে আসেন। মুহূর্তেই তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে আগুন। এতে ৩টি বসতঘর ও ৩টি গাভী গরু, ১টি ঢেকা, ২টি ঢেকি,
    সহ আসবাবপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও নগদ ২ লাখ টাকাসহ ৫ ভড়ি স্বর্ণ পুড়েছে।
    অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ঘরের মালিক নওশাদ মিয়া (৫৫), স্ত্রী বায়তুন নেছা (৪৫), ছেলে নিরব মিয়া (১৮), মেয়ে সাজনা বেগম (২৫), জলি বেগম (১৪) আহত হয়েছেন।

    এ সময় স্থানীয় বাসিন্দা লিটন মিয়া, হাছান মিয়া, আব্দুস সামাদ, শিপু মিয়া, ইউনুস মিয়া, আলতাব আলী, মোহাম্মদ আলীসহ আরও অনেকে জানান, গ্রামে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নওশাদ মিয়ার বাড়িতে। ৩টি ঘর ও গরু ছাড়াও পাশের বাড়ির সিতারা মিয়ার খড়ের ভোলায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি জানান।

    আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত নওশাদ মিয়ার মাতা জয়তুন বিবি (৮২) বলেন, আমার পরিবার জীবনে কারো ক্ষতি করেনি। ঘরে আগুন লাগার ঘটনায় আমার ছেলে, নাতি-পুতিকে নি:স্ব করে দিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

    ক্ষতিগ্রস্ত নওশাদ মিয়া বলেন, আমি এখন পথে বসেছি। আমার বসতঘর, গরু, আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। আমি কারো ক্ষতি করিনি। কে আমার এতো বড় ক্ষতি করেছে। আমি সুষ্ঠু বিচার চাই।

    ইউপি ওয়ার্ড সদস‍্য আব্দুল হাই বলেন, এই অগ্নিকান্ডের ঘটনা ন‍্যাক্কারজনক। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি আমাদের।

    সুরমা ইউপি চেয়ারম‍্যান আমির হোসেন রেজা বলেন, এলাকায় জুয়ারী ও মদ‍্যপায়ীর সংখ‍্যা বেড়েছে। এদেরকে নিয়ন্ত্রণ করা জরুরি প্রয়োজন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি জানান তিনি।
    এব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটস্থল পরিদর্শন করলেও থানায় কোন মামলা আমলে নেওয়া হয়নি।এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার আদালতে নেয় বিচার পেতে জড়িত কয়েক জনের নামে অভিযোগ দাখিল করেছেন বলে জানাযায়।##

  • বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান ভাইয়ের শুভেচ্ছায় সিক্ত

    বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান ভাইয়ের শুভেচ্ছায় সিক্ত

    এস এম সাইফুল ইসলাম কবির :বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক মানবকন্ঠ ও বাংলাটিভির বাগেরহাট জেলা সংবাদদাতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল্লাহ আল ইমরান হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক সৎ নির্ভীক সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান আপার জন্মদিন আজ ৮ নভেম্বর ২০২৩। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, লিখতে. গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।

  • বহুল প্রতিক্ষিত কয়া-কাটাখালি (খায়রাবাদ) সেতুর ভিত্তি স্থাপন করলেন আমির হোসেন আমু,এমপি

    বহুল প্রতিক্ষিত কয়া-কাটাখালি (খায়রাবাদ) সেতুর ভিত্তি স্থাপন করলেন আমির হোসেন আমু,এমপি

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় কয়া-কাটাখালি ৭৩০ মিটার সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু,এমপি।
    বুধবার ০৮ নভেম্বর সকালে দপদপিয়া ইউনিয়নের কয়া আলীনগর প্রান্তে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন।এসময় তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের বর্তমান সরকারের আমলের ব্যাপক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে বলেন।এছাড়াও তিনি বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধেও সকলকে সজাগ থাকতে বলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত জনতাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে অনুরোধ করেন।
    নলছিটির দপদপিয়া ইউনিয়নের কয়া এবং বাকেরগঞ্জের কাটাখালী এলাকার মানুষের বহুদিনের ভোগান্তি ছিলো খয়রাবাদ নদী পারাপারে। সেই ভোগান্তি লাঘবে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এবার নির্মিত হতে যাচ্ছে কয়া-কাটাখালী সেতু।এরফলে দুর্ভোগ লাঘব হতে চলেছে দুই প্রান্তের কয়েক হাজার মানুষের, সাথে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে ৭৩০ মিটার সেতুটি নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোদ্দার এন্টারপ্রাইজ।
    এসময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঝালকাঠি জেলার কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র বাবু তরুন কর্মকার,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান,ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান সহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।