Blog

  • ময়মনসিংহে পুলিশের অভিযানে  মাইক্রোতে যাত্রী তুলে লু*টের অভিযোগে গ্রে*ফতার-৪

    ময়মনসিংহে পুলিশের অভিযানে মাইক্রোতে যাত্রী তুলে লু*টের অভিযোগে গ্রে*ফতার-৪

    ষ্টাফ রিপোর্টারঃ
    মহাসড়কে মাইক্রোতে যাত্রী তুলে তাদের হাত- পা বেধে সর্বস্ব লুটের ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত আরো চারজনকে লুটপাটকারীদের কবল থেকে উদ্ধার সহ মাইক্রোবাস জব্দ করে পুলিশ। গত ৪ নভেম্বর নগরীর পাটগুদাম থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

    বুধবার (৮নভেম্বর)দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন কোতোয়ালী মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ সব জানান।

    তিনি আরো বলেন, গত ৪ নভেম্বর কোতোয়ালী থানার এসআই আনোয়ার হোসেন সকালে পাটগুদাম এলাকায় ডিউটিকালে পুলিশ দেখে একটি মাইক্রো থেকে রফিক নামে একজন চিৎকার করে। দায়িত্বরত পুলিশ স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাস থেকে আল আমিন, মোঃ বুলবুল, মোঃ রফিক নামে অপহৃত তিনজনকে হাত- পা বাধা অবস্থায় উদ্ধার করে। এ সময় মাইক্রো থেকে অপহরণকারী মফিজুলকে আটকসহ মাইক্রো গাড়ী জব্দ করে। উদ্ধারকৃতরা পুলিশকে জানায় মাইক্রোসহ তাদেরকে অপহরণ করা হয়েছে। এ সময় চক্রের আরো ৬ জন পালিয়ে যায়। এ ঘটনায় মাইক্রো চালক আল আমিন বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করে।

    অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, অপহৃত ভিকটিম, আটকৃতদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরনকারীরা গত ৩ নভেম্বর রাতে সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ গেইটের সামনে থেকে টাঙ্গাইল মির্জাপুর যাওয়ার কথা বলে অপহৃত মোঃ আল আমিনের চালিত মাইক্রোবাসটি ৬ হাজার টাকায় ভাড়া নেয়। আল আমিন তার হেলপাড় মোঃ বুলবুল সহ রওনা হলে অনুমান ১ কিঃ মিঃ দূরে যাওয়ার পরেই আটককৃত সহ পলাতক আসামীরা তাদের সাথে থাকা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ীটি থামিয়ে চালক মোঃ আল আমিন এবং হেলপাড় মোঃ বুলবুলকে হাত, পা, মুখ বেধে পিছনের সিটের নিচে ফেলে রাখে। পরে অপহরণকারীরা উক্ত গাড়ীটি চালিয়ে রাস্তা থেকে বিভিন্ন যাত্রীদের অপহরণ করে গাড়ীতে উঠিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে রাস্তায় ফেলে দেয়। চক্রটি একই কায়দায় ৪ নভেম্বর রাতে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা এলাকা থেকে মোঃ রফিককে অপহরণ করে মাইক্রোবাসে উঠিয়ে টাকা আদায়ের জন্য ময়মনসিংহ যাওয়ার পথে ৪ নভেম্বর সকালে ময়মনসিংহের পাটগুদাম ব্রীজ মোড়ে পৌঁছলে চক্রটির সাথে থাকা অস্ত্র বের করে উক্ত যাত্রী মোঃ রফিককে ভয় দেখিয়ে তার সাথে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেয় এবং আরো ৫০ হাজার টাকা দাবী করে। রফিক পুলিশকে দেখে চিৎকার করলে পাটগুদামে থাকা দায়িত্বরত পুলিশকে দেখে চিৎকার করলে তাদেরকে উদ্ধার সহ চক্রের একজনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আনোয়ার হোসেন তদন্তকালে ঘটনায় জড়িত পলাতক আরো ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মফিজুল ওরফে মফিজ, আল মামুন ওরফে সাগর, আমিনুল ও ফরমান।

    এর আগে ঘটনার অন্যতম আসামী মোঃ মফিজুল ওরফে মফিজ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

  • কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃ*ত্যু

    কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃ*ত্যু

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগরে পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট (পশ্চিম পাড়া) গ্রামে একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে আলম মেম্বারের বাড়িতে সুরুজ মিয়ার পুকুরের ঘাটলায় গোসল করতে গিয়ে এমন দুর্ঘটনা শিকার হয় ওই তিন শিশু।

    মৃত আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) সালাম মিয়া ও রহিমা বেগমের মেয়ে। অপর আরেক শিশু সাদিয়া আক্তার (৭) একই বাড়ির সালাম মিয়ার ভাই কাউসার মিয়া ও সীমা আক্তারের মেয়ে।

    এক পরিবারে তিন শিশু পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের মাতম বইছে।
    নিহতদের স্বজনদের কাছ থেকে জানা যায়, দুপুরে গোসল করতে গিয়ে ফিরতে দেরি হওয়ায় তাদের খুঁজতে গিয়ে স্বজনরা দেখতে পায় পুকুর ঘাটে শিশুদের জুতা পড়ে আছে। পানিতে নেমে খোঁজাখুঁজি করে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে বাড়ির লোকজন।

    মুরাদনগর থানার ওসি প্রবাস চন্দ্রধর ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই।’

  • সিদ্ধান্ত নেবেন ৫বছর কে আপনাদের দ্বায়িত্ব নেবে- হাফিজউদ্দীন আহম্মেদ এমপি

    সিদ্ধান্ত নেবেন ৫বছর কে আপনাদের দ্বায়িত্ব নেবে- হাফিজউদ্দীন আহম্মেদ এমপি

    এস আর মানিক, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশীল অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৭নভেম্বর) সন্ধায় দুটি রাস্তা পাকা করণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, আপনাদের বহু আকাঙ্খিত এ দুটি রাস্তা আজ উদ্বোধন করা হলো। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কাকে ৫বছরের জন্য দ্বায়িত্ব দেবেন। কে আপনাদের উন্নয়ন করতে পারে তাই জেনে শুনে সিদ্ধান্ত নেবেন।যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে সব বরবাদ হয়ে যাবে। পরে পাস্থালে কোন লাভ হবে না। বলিদ্বারা বাজার মন্দির চত্বরে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা শামসু হাবিব বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, কাউন্সিলর ইসাহাক আলী,নন্দুয়ার ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,স্থানীয় সামাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স ালনা করেন নেকমরদ জাতীয় পার্টির সম্পাদক আক্তারুজ্জামান।
    উল্লেখ্য বলিদ্বারা বাজার কমিনিউটি ক্লিনিক থেকে জওগাঁও আজগর মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার একটি রাস্তা ও উজধারী হিন্দু পাড়া থেকে বনগাঁও পর্যন্ত ১ কিলোমিটারসহ মোট দুটি রাস্তার ফলক উন্মোচন করেন।

  • পাইকগাছায় পুলিশের গাড়ীতে কক*টেল নিক্ষেপ; আটক-৪

    পাইকগাছায় পুলিশের গাড়ীতে কক*টেল নিক্ষেপ; আটক-৪

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
    পাইকগাছায় পুলিশের গাড়ীতে ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে । মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে । গত ২৯ অক্টোবর রবিবার রাতে পুলিশের গাড়ীতে ককটেল হামলা মামলায় গ্রেফতার দেখিযে তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, জামাত বিএনপি ডাকা হরতাল সফল করার লক্ষে গত ২৯ অক্টোবর রবিবার রাতে উপজেলার আলমতলা নামক স্থানে নাশকতা করার পরিকল্পনা করছিল তারা। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পুলিশের গাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় থানায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনের নামে মামলা হয়। ওই মামলায় গদাইপুর ইউনিয়নের শেখ হাফিজুর রহমান (৪৪), ওয়াজেদ আলী গাজী (৫৫), কপিলমুনি ইউনিয়নের আব্দুল হামিদ গাজী (৫০) ও গড়ুইখালী ইউনিয়নের কামরুল ইসলাম (৫২)কে গ্রেফতার করা হয় । এ নিয়ে উক্ত মামলায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি রফিকুল ইসলাম জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • এমপি বাবু’র নেতৃত্বে কৃষক লীগের শান্তি মিছিল ও সমাবেশ

    এমপি বাবু’র নেতৃত্বে কৃষক লীগের শান্তি মিছিল ও সমাবেশ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র নেতৃত্বে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির হরতাল অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা ও পৌরসভা কৃষক লীগ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে শান্তি মিছিল করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট শেখ আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, প্রধান বক্তা, ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান মুক্ত, বক্তব্য রাখেন রনজিৎ কুমার দে, আজিরউদ্দিন, হাফিজুর রহমান, সেলিম মোড়ল, সদানন্দ মন্ডল, বিপুল বিশ্বাস, নুরুল ইসলাম, ডাঃ নিরজ্ঞন কুমার সরদার, কৃষ্ণ রায, সুভাষ রায়, মোঃ হাফিজুর রহমান হাফিজ, জি এম আজিজুল ইসলাম, হাসান গোলদার, মতলেপ আলী, মোঃ শফিকুল ইসলাম, প্রভাষক শক্তি মন্ডল, প্রভাষক মোঃ ইমতিয়াজ গাজী, মোঃ শফিকুল ইসলাম মোড়ল, সোহান, ইকরামুল ইসলাম সবুজ ও তৃপ্তি শীল।

  • পাইকগাছায় নবাগত এসিল্যান্ডের যোগদান

    পাইকগাছায় নবাগত এসিল্যান্ডের যোগদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় নবাগত সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছেন মোঃ আরিফুজ্জামান। তিনি বুধবার সকালে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন নবাগত এসিল্যান্ড আরিফুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা শিশু কর্মকর্তা বিমল কুন্ডু, ইউআরসি ইন্সট্যাক্টর রবিউল ইসলাম, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংশপতি বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, আনিসুর রহমান, শহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ওবায়দুর রহমান ও উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারী। উল্লেখ্য সহকারী কমিশনার ভূমি আরিফুজ্জামান এর জন্মস্থান সাতক্ষীরার কলারোয়া। তিনি ২০১৮ সালে ৩৬ তম বিসিএস প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। প্রথমে তিনি রাজবাড়ী এবং পরবর্তী ২০২১ সাল থেকে যশোরের কেশবপুরে সহকারী কমিশনার ভূমি হিসেবে কর্মরত ছিলেন।

  • জাপার সম্ভাব্য প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর রাড়ুলী ইউনিয়নে গণসংযোগ  ও লিফলেট বিতরন

    জাপার সম্ভাব্য প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর রাড়ুলী ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় জাপার সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টীর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর রাড়ুলী ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও পল্লীবন্ধু এরশাদের ৯ বছরের শাসনামলের উন্নয়ন মূলক কর্মকান্ডের লিফলেট বিতরন করেছেন।
    মঙ্গলবার দিনব্যাপী রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার, ষষ্টিতলা বাজার ও কাটীপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করেন।
    এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টীর সাবেক যুগ্ন-সম্পাদক ও নির্বাচনী সমন্নয়ক সামছুল হুদা খোকন, পৌরসভা জাপার সভাপতি গাজী আব্দুস সামাদ, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, পৌর যুবসংহতির সাবেক সভাপতি শেখ মাসুম, রাড়ুলী ইউনিয়ন জাপার সভাপতি মোঃ মন্জুরুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন সভাপতি সোহরাপ গোলদার, সম্পাদক মোঃ রেজাউল মিস্ত্রী, যুগ্ন-সম্পাদক মোঃ আবু তালেব, উপজেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, জাপানেতা মীর ওসমান গনী, জাপানেতা সেনাবাহিনী ফুটবল কোচ দেবাশীষ সানা, পৌর যুবসংহতির যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, শাহরিয়ার রাসেল, মোস্তফা গাজী, ইয়াসিন সরদার, রফিকুল সরদার, বারিক মোড়ল ও জিয়াদ সরদার।

  • শেখ হাসিনার সরকার  শিক্ষা বান্ধব সরকার- ওমর ফারুক চৌধুরী এমপি

    শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার- ওমর ফারুক চৌধুরী এমপি

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধর সোনার বাংলা গড়ে তোলার প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, গোদাগাড়ীর এমন কোনা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আজ এ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হচ্ছে। দৃশ্যেমান হয়েছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধান মন্দ্রীর চেয়ারে বসাতে হবে।
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪ তলা একাডোমিক ভবনের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি এসব কথা বলেন।
    আজ ৮ নভেম্বর বুধবার সকাল ১১ টার সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুর চৌধুরী,

    প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়জুদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, উপজেলা আওয়ামীলীগের সহকারি প্রচার ও প্রকাশনা বিষায়ক, কাষ্টম গোয়েন্দা রাজশাহীর সবেক সহকারি পরিচালক সুনন্দন দাস রতন, উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ,
    উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ দেওপাড়া ইউপির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোঃ বেলাল উদ্দীন সোহেল, পৌর আওয়ামী লীগের প্রমূখ।

    দেশের মানুষ শান্তিতে বসবাসের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয়সরকার, যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে বাপক উন্নয়ন হয়েছে, এসব উন্নয়ন দেখে কিছু কুচক্রী মহল দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। সব গুজাবে কান দিবেন না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে
    ওমর ফারুক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার দেশ ও জনগনের জীবনমান উন্নয়নের সঠিক তথ্য প্রচার ও মাদকমুক্ত গোদাগাড়ী উপজেলা গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।

    ওমর ফারুক চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, শুধু দেওপাড়া ইউনিয়নে ৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন। আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষায় ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি, নতুন ভবন নির্মান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি ২৩ লাখ টাকার উপবৃত্তি দেয়া হয়েছে।
    সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ টি ভবন নির্মান করা হয়েছে এতে ব্যয় হয়েছে ২০৯ কোটি টাকা, সংস্কার কাজ হয়েছে ৩৪৭ কোটি টাকা, নতুন বই বিতরণ করে হয়েছে ৮০ লাখ ২৮ হাজার টি বই। কম্পিউটার ল্যাবে ব্যয় হয়েছে ৯০ লাখ ৮১ হাজার টাকা। শিক্ষার্থীদের মাঝে ৫৩৫ টি বাইসাইকেল বিতরন করা হয়ে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়। খালেদা জিয়া মামলায় দন্ডিত, তারেক জিঢা পালাতক, ফেরারী আসামী তাদের দল ক্ষমতায় আসলে কে হবে প্রধানমন্ত্রী এনিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে।

    আগামী দিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রীকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে।

    আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি জামায়াত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছেন, বিদেশে ধর্না দিচ্ছেন কিন্তু কোন লাভ হবে না। শেখ হসিনার অধীনে সংসদ নির্বাচন অনু্ষ্ঠিত হবে। শেখ হাসিনা আবার যদি প্রধান মন্ত্রীর চেয়ারে বসতে পারেন তবে এখানে মিনি স্টুডিয়াম করে দেয়া হবে। আমি ফারুক চৌধুরী যা বলি তাই করি অতীতে যা কথা বলেছি তা পূরণ করেছি।
    ২০১৫ ইং সালের পর স্কুল, কলেজ, মাদ্রায় যত শিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছে, সবাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার বদলাতে আপনাদের চাকুরী হয়েছে, কর্মসংস্থান হয়েছে। আপনাদের দোয়া নিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

    তিনি বাল্য বিয়ে, যৌতুক, মাদক, জঙ্গিবাদ, সরকারের উন্নয়ন, সাফল্য নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি আরও উল্লেখ করেন, মেধা ১ ভাগ আর পরিশ্রম হচ্ছে ৯৯ ভাগ, যারা এ কাজটি করতে পারবে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারবে। পড়া লিখার পাশাপাশি, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহনে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি ছাত্রীদের উদ্দোশ্যে বলেন, তোমাদের ভালভাবে পড়া লিখা করে মানুষের মত মানুষ হতে। তোমরাকে কেউ যেন বোঝা মনে না করে। তোমাদেরকে সম্পদ হয়ে গড়ে উঠতে হবে। সমাজ, দেশ, জাতী তোমাদের দিকে তীর্থের কাকের ন্যায় চেয়ে আছেন। সোনার বাংলা গড়তে সোনার মানুষ বিশেষ প্রয়োজন। আমরা চাই দেশের প্রতিটি শিক্ষার্থী সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে উঠুক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে এগিয়ে নিতে অবদান রাখুক। ছেলে-মেয়েদের প্রতিভা বিকাশের পথ দেখাতে সকল শিক্ষক ও অভিভাবকদেরকে সচেষ্টা হওয়ারও পরামর্শ দেন তিনি ছেলেমেয়েদের জিপিও-৫ পাইয়ে দেয়ার অসুস্থ প্রতিযোগিতা এবং জিপিএ ৫ পেয়েও মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নূন্যতম যোগ্যতা অর্জন করতে না পারার আলোচনা করেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • তানোরে পল্লী বিদ্যুতের লাইনম্যানের খড়ি বাণিজ্যে

    তানোরে পল্লী বিদ্যুতের লাইনম্যানের খড়ি বাণিজ্যে

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানের বিরুদ্ধে সরকারি রাস্তার ধারের গাছ কেটে খড়ি বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, একশ্রেণীর লাইনম্যান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলে সংযোগ লাইনের নিচে নির্বিচারে বিভিন্ন প্রজাতির গাছ কেটে খড়ি বাণিজ্যে শুরু করেছে। সংযোগ লাইনের নিচে গাছের ডালপালা কাটার কথা থাকলেও পরিপক্ব গাছ গোড়া থেকে কাটা হয়েছে। এতে এটা স্পষ্ট হয়ে উঠেছে খড়ি বাণিজ্যের উদ্দেশ্যেই নির্বিচারে গাছ টাকা হয়েছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ নভেম্বর মঙ্গলবার সকালে তানোর-চৌবাড়িয়া আঞ্চলিক সড়কের মাদারীপুর থেকে চৌবাড়িয়া পর্যন্ত বিভিন্ন প্রজাতির প্রায় ১৫টি গাছ কাটা হয়। পরবর্তীতে এসব গাছ বিভিন্ন খড়ির আড়ত ও ইট ভাটায় বিক্রি করা হয়েছে। পল্লী বিদ্যুতের লাইনম্যান কাবাতুল্লাহ”র নেতৃত্বে এসব গাছ কাটা হয়েছে।
    প্রত্যক্ষদর্শী হায়দার আলী, রণি ও মোবারক আলী জানান, এতোদিন বিদ্যুতের লাইনের জন্য গাছের ডালপালা কাটতে দেখেছি। কিন্তু এবার প্রথম দেখলাম গোড়া থেকে তাজা পরিপক্ক-অপরিপক্ক ছোট-বড় নিম, শিশু ও মেহগুনি গাছ কাটা হয়েছে। তারা বলেন, তারা বার বার নিষেধ করেছেন গোড়া থেকে নয় গাছের ডালপালা কাটেন। কিন্তু তারা কোনো কর্নপাত না করে গোড়া থেকে গাছ কেটে সঙ্গে সঙ্গে অটোভ্যানে বিভিন্ন খড়ির আড়তে পাঠিয়েছে।
    সরেজমিন দেখা গেছে, তানোর-চৌবাড়িয়া আঞ্চলিক সড়কের মালশিরা মাদরাসা মোড়ে নিম ও শিশু গাছ কাটার চিহ্ন রয়েছে। এসময় কাটা গাছের গোড়ার ছবি তুলতেই কয়েকজন এসে বলেন সামনে যান আরো কাটা আছে। সামনে এগোতেই রাস্তার দুধারে বেশ বড় সাইজের নিম ও শিশু গাছ কাটা হয়েছে। এসময় লাইনম্যান কাবাতুল্লার কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুতের লাইনের জন্য শুধু গাছ কাটা কেনো আরো অনেক কিছু করা যায়। ডিজিএম সাহেব বলছেন গাছের গোড়া কাটা যাবে না, তাহলে আপনি কিভাবে গোড়া থেকে গাছ প্রশ্ন করা হলে তিনি বলেন ডিজিএম স্যারের হুকুমে কাটা হয়েছে, এখন যদি অস্বীকার করেন তাহলে কি বলার আছে। তবে কাটা গাছ বিক্রির অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে তিনি দাবি করেন। এবিষয়ে তানোর পল্লী বিদ্যুতের এজিএম কামাল হোসেন বলেন, গাছ কাটার ঘটনা অজানা, কামারগাঁ এলাকার লাইনম্যান ভালো বলতে পারবেন। এবিষয়ে জানতে চাইলে তানোর পল্লী বিদ্যুতের ডিজিএম জহুরুল ইসলাম বলেন, গোড়া থেকে গাছ কাটার কোন সুযোগ নাই।তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক বলেন,বিদ্যুতের লাইনের জন্য গাছের ডালপালা কাটা যেতেই পারে। তবে গোড়া থেকে নির্বিচারে গাছ কাটার ঘটনা দুঃখজনক। তিনি বলেন, এসব বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।#

  • সুন্দরবনে এবার খোদ রেঞ্জ অফিস চত্বরেই দেখা মিলল বাঘের

    সুন্দরবনে এবার খোদ রেঞ্জ অফিস চত্বরেই দেখা মিলল বাঘের

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:সুন্দরবনের অনেক প্রাণী এখন আর চোখে পড়েনা, প্রায় বিলুপ্তির পথে। তবে বিলুপ্তির পথে নাই বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার।আবারও বাঘের দেখা। এবার খোদ পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের চত্বরেই। মঙ্গলবার (৭নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সরাসরি এবং রাত ১২টার দিকে বাঘের উপস্থিতি টের পান বনরক্ষীরা। সন্ধ্যায় বাঘটি রেঞ্জ অফিস চত্বরে বিচরণ করা হরিণের পালে আক্রমণ করে। এসময় বনরক্ষীরা কৌশলে বাঘটি তাড়িয়ে দিলে গভীররাতে আবার ফিরে আসে। এঘটনার পর থেকে রেঞ্জ কর্মকর্তাসহ কর্মরত বনরক্ষীদের মাঝে বিরাজ করছে আতঙ্ক।
    এনিয়ে চলতি বছরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন অফিসে চার বারে ৬টি বাঘের দেখা পেলেন বনক্ষীরা। এর আগে ৭ অক্টোবর রাতে ধানসাগর ফরেস্ট স্টেশন অফিসের বনরক্ষীদের ব্যারাকের সামনে দুটি বাঘ দেখা গেছে। ৮ আগস্ট সকালে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে বিশাল এক রয়েল বেঙ্গল টাইগার। এসময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন বনরক্ষীরা। এছাড়া গত ৩ ফেব্রুয়ারি দুপুরে রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ি অফিসের পুকুর পাড়ে দেখা মেলে জোড়া বাঘের। একদিন-একরাত (প্রায় ২২ ঘন্টা) সেখানে অবস্থান করে বাঘ দুটি আবার বনে ফিরে যায়।
    শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি মাগরিবের নামাজ পড়ছিলেন। পুরোপুরি অন্ধকার নামেনি। তখন অফিস চত্বরে কয়েকটি হরিণ ঘাস খাচ্ছিল। অফিসের বেলকুনিতে দাড়িয়ে শিশু কন্যাকে নিয়ে তার স্ত্রী সেই হরিণের বিচরণ দেখছিলেন। এরই মধ্যে বনের ভেতর থেকে বিশাল একটি বাঘ এসে আক্রমণ করে হরিণের পালে। তার স্ত্রী ও কন্যা বাঘ বাঘ বলে চিৎকার করে রুমের মধ্যে চলে যায়। এই দৃশ্য ব্যারাক থেকে বনরক্ষীরাও দেখতে পেয়ে তাকে (রেঞ্জ কর্মকর্তা) মোবাইল করে জানান। এসময় নানাভাবে শব্দ করে বাঘটি তাড়িয়ে দেওয়া হয়। বাঘটি বনে চলে যাওয়ার সময় এক বনক্ষী টর্চলাইট মেরে মোবাইলে ভিডিও করার চেষ্টা করলেও তা স্পষ্ট হয়নি। পরবর্তীতে রাত ১২টার দিকে হরিণের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পান তারা। এতে ধারণা করা হচ্ছে বাঘটি গভীররাতে আবার ফিসে এসে হরিণ শিকারে চেষ্টা করেছে।
    এসিএফ শেখ মাহাবুব হাসান জানান, আগেও গভীর রাতে প্রায়ই বাঘ এসেছে রেঞ্জ অফিস চত্বরে। সরাসরি দেখতে না পেলেও বিভিন্ন স্থানে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখে বুঝতে তা পেরেছেন তারা। তবে এভাবে সন্ধ্যার সময় আসেনি কখনো। তারা কুবই আতঙ্কের মধ্যে আছেন। বাঘ দেখার পর থেকে রাতে কেউ বাইরে বের হচ্ছেন না। সন্ধ্যার পরে কোনো বনরক্ষীকে একা বের হতে নিষেধ করা হয়েছে।
    এসিএফ আরো জানান, রেঞ্জ অফিসটির পূর্ব পাশ থেকেই গহীন বন এবং পশ্চিম পাশে ভোরা নদী। তাই পূর্ব পাশ থেকেই বাঘ, হরিণসহ বিভিন্ন পন্যপ্রাণি অফিস চত্বরে সহজেই প্রবেশ করতে পারে। পূর্বপাশের পৌনে এক কিলোমিটার এলাকা যদি কাটাতারের বেড়া দিয়ে আটকানো যায় তাহলে আর কোনো বন্যপ্রাণি ঢুকতে পারবে না। বাঘ দেখার পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই হয়তো সুরক্ষার ব্যবস্থা করা হবে।
    রেঞ্জ কর্মকর্তা মাহাবুব হাসান জানিয়েছেন, পূর্ব সুন্দরবনে ৫নভেম্বর থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে বাঘ গণনা। চাঁদপাই রেঞ্জে চলছে ক্যামেরা বসানোর কাজ। শরণখোলা রেঞ্জে ক্যামেরা বসানো শুরু হলে রেঞ্জ অফিসের কাছে একটি ক্যামেরা স্থাপনের জন্য বলা হবে সংশ্লিষ্টদের। সম্প্রতি যেভাবে বাঘের দেখা মিলছে তাতে মনে হচ্ছে সুন্দরবনে আগের তুলনায় বাঘ বৃদ্ধি পেয়েছে। বাঘের সংখ্যা এবং সংরক্ষণে এই জরিপ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার। রবিবার (৫ নভেম্বর) দুপুরে বনের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র থেকে এই উদ্ধোধন করা হয়। পরে উপমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। তাই সুন্দরবন সুরক্ষা করে বাঘ সংরক্ষণ করতে হবে। তাই তৃতীয়বারেরমতো বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘ গননার কাজ শুরু হয়েছে’।

    এসময় উপমন্ত্রীর সাথে খুলনাঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো, বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মহাসিন হোসেন, বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগের (খুলনা) বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোঃ নুরুল করিম, চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব ও করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবিরসহ বাঘ গননার কাজে বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

    পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরনখোলা রেঞ্জের আওতায় প্রাকৃতিক বনে ক্যামেরা বসিয়ে বাঘের সংখ্যা নির্ণয় করা হবে এবং সুন্দরবনে কতোগুলো বাঘ রয়েছে তার সংখ্যা আগামী বছরের ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে ঘোষণা করা হবে। এ তথ্য দিয়ে বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মহাসিন হোসেন জানান, ২০১৩-১৪ সালে প্রথমবার সুন্দরবনে বাঘ সংরক্ষণ ও জরিপ কাজ শুরু করা হয়। ২০১৫ সালে সেই জরিপে ১০৬টি বাঘ সুন্দরবনে আছে বলে জানা যায়। এরপর ২০১৮ সালে জরিপ চালিয়ে ১১৪টি বাঘের তথ্য পাওয়া যায়। এখন সে বাঘ কমেছে নাকি বেড়েছে তা জানতে নতুন করে রবিবার থেকে জরিপ চালানোর কাজ শুরু করা হয়েছে।

    আগামী বছরের এপ্রিল মাসে এই জরিপ কাজ শেষ হবে উল্লেখ করে তিনি আরও জানান, সুন্দরবনের চাঁদপাই এবং শরনখোলা রেঞ্জে ৩০০টি ষ্টেশনে দুটি করে মোট ৬০০ ক্যামেরা বসিয়ে বাঘের তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। পরে তা বিশ্লেষণ শেষে ২০২৪ সালের ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে বাঘের প্রকৃত সংখ্যা তুলে ধরা হবে। ‘বাঘ সংরক্ষণ প্রকল্পে’র আওতায় বাঘ গননার কাজে দুই কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।

    ড. আবু নাসের মহাাসিন জানান, ‘সুন্দরবনে বাঘের শিকার প্রাণী বাড়ছে। গত বছর এর সংখ্যা ছিল ৮২ হাজার। এখন তা বেড়ে দাড়িয়েছে এক লক্ষ ৪২ হাজার। তাই সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়বে বলেও ধারনা করা হচ্ছে’।

    বনবিভাগ সুত্র জানায়, বাঘ গননার বৈশ্বিক যে পদ্ধতি সেটা হলো ক্যামেরা ট্রাপিং পদ্ধতি। এর মাধ্যমে বাঘের ঘনত্ব নির্ণয় করে বাঘের সংখ্যা নির্ণয় করা হয়। বাংলাদেশেও একই পদ্ধতি অনুসরণ করে ছয় হাজার বর্গ কিলোমিটারের চার হাজার ৪০০ বর্গকিলোমিটারে বাঘ গননার কাজ চালানো হবে। ক্যামেরার মাধ্যমে বাঘের মুখমন্ডল ও ডোরা কাটার ছাপ উঠে আসবে। এটা জটিল একটা পরিসংখ্যান কাজ। এ কাজ করেই বাঘের সংখ্যা বের করা হবে। ##

    এস এম সাইফুল ইসলাম কবি
    বাগেরহাট প্রতিনিধি ।