Blog

  • নড়াইলে চোরাই মালামাল সহ গ্রেফতার ৪

    নড়াইলে চোরাই মালামাল সহ গ্রেফতার ৪

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে চোরাই মালামাল সহ গ্রেফতার চারজন। লোহাগাড়া থানার কচুবাড়িয়া গ্রামের মোঃ ওলিয়ার রহমান (৪০) তার বাড়ি থেকে ২০০ গজ দক্ষিণ পূর্ব কোণের কচুবাড়িয়া বিলে তার নিজের ধানি জমিতে সেচ দেওয়া শেষে রাত ১০:৪৫ সেচ যন্ত্রটি ব্যারেল দিয়ে তালাবদ্ধ করে রেখে বাড়িতে চলে আসে। পরে (৮/১১/) রাত ১২ ৩০ মিনিটের সময় তার সেচ মটরটি দেখার জন্য জমিতে গেলে দেখতে পায় সেচ যন্ত্রটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে।তিনি পরবর্তীতে বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে অবগত করেন। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় চোর সনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে রাতেই মাঠে নামে লোহাগাড়া থানা পুলিশ। এ সংক্রান্তে লোহাগড়া থানায় একটি চুরির মামলা রুজু হয়। বুধবার (৮/১১/) ভোররাতে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির সাথে সম্পৃক্ত চার জন চোরকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি আরএফএল টিউবয়েলসহ অটো পাম্প, ১টি গাজী ওয়াটার পাম্প, ১টি লোহার তৈরি মোটা এ্যাঙ্গেল, ২টি সেলাই রেঞ্জ, ২টি লোহার রড, ১টি তালা ভাঙ্গা কাটার এবং চোরাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার সিংগা গ্রামের রুহুল আমিন খাঁর ছেলে চঞ্চল খাঁ(২৭), মোচড়া গ্রামের মৃতঃ গোলাম সরোয়ারের ছেলে আবু তাহের(২৯), গাগা গ্রামের মৃত ওমর তালুকদারেরর ছেলে পারবেল তালুকদার (৩৯) এবং গাগা গ্রামের মৃত আকু শেখের ছেলে আজিজুর শেখ (২৮)। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত চোর চঞ্চল খাঁ (২৭) এর নামে লোহাগড়া থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

  • নাঙ্গলকোটে পৌর যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

    নাঙ্গলকোটে পৌর যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

    মো.আব্দুর রহিম বাবলু, নাঙ্গলকোট :-

    কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণের লক্ষ্যে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ বৃহস্পতিবার সকালে পৌর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

    পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের সার্বিক তত্ত্বাবধানে সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগ নেতা শাহজাহান, মোহাম্মদ রনি, মহিন উদ্দিন, মামুন, শাহাব উদ্দিন, মিন্টু, মসু, রবিন, ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান,জাকির হোসেন,সোহাগ সহ পৌরসভা যুবলীগের নেতাকর্মীরা।

    এ সময় বক্তারা বলেন,বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য, জ্বালাও- পোড়াও, ভাঙচুর ও সহিংসতায় মেতে উঠেছে সবাইকে সজাগ থাকতে হবে। তারা যেন কোন ভাবে এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোনভাবে বাঁধাগ্রস্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

  • ঝিনাইদহের ৩৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  কোন প্রধান শিক্ষক নেই

    ঝিনাইদহের ৩৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রধান শিক্ষক নেই

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলায় ৩৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের অভাবে এ সব স্কুলে শিক্ষার মান নি¤œগামি হচ্ছে। স্কুলগুলোতে কবে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তাও বলতে পারছে না কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কাজকর্ম ও পাঠদান ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ঝিনাইদহের ৬ উপজেলায় মোট সরকারী প্রাইমারি স্কুলের সংখ্যা ৯০৭টি। এরমধ্যে ৩৯১টি স্কুলেই প্রধান শিক্ষক নেই। এর মধ্যে শৈলকূপা উপজেলায় ৮৮টি প্রাথমিকে প্রধান শিক্ষক নেই। তাছাড়া সদর উপজেলায় ৬৩, কালীগঞ্জে ৭০, মহেশপুরে ৮১, হরিণাকুন্ডুতে ৫৪ ও কোটচাঁদপুর উপজেলায় ৫৪টি প্রাথমিকে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কাজ সারছেন সহকারী শিক্ষকরা। ফলে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব পালন করতে তার ক্লাস নেওয়া সম্ভব হয় না। বিষয়টি নিয়ে শৈলকূপার মডেল প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম বলেন, মাসের পর মাস তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন। অফিসের কাজে বাইরে গেলে অন্য শিক্ষকদের ওপর চাপ পড়ে। এতে শিক্ষকরা যেমন সর্বোচ্চটা দিতে পারেন না, শিক্ষর্থীরাও সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রথামিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা বলেন, সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রমোশন দিয়ে প্রধান শিক্ষক করার বিষয়টি পক্রিয়াধীন আছে। এ জন্য কাগজপত্র ঢাকায় মহাপরিচালকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে। তারপর যাচাই-বাছাইয়ের পর পিএসসিতে যাবে। তারপর নিয়োগ চূড়ান্ত হবে বলে তিনি জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি – ২০২৩ পেল  মুন্সীগঞ্জের ৯ জন কারাতে শিক্ষার্থী

    বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি – ২০২৩ পেল মুন্সীগঞ্জের ৯ জন কারাতে শিক্ষার্থী

    মুন্সীগঞ্জের কারাতে ফেডারেশনের নয় জন শিক্ষার্থী বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি – ২০২৩ পেয়েছে।
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি – ২০২৩ ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার ৭ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় জাতীয় ক্রীড়া পরিষদ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মিলনায়তনে এই চেক বিতরণ করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল, হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার কল্পনা কস্তা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে মুন্সীগঞ্জ কারাতে ফেডারেশনের ৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়।
    বৃত্তিপ্রাপ্তরা হলেন মীর আল ওয়াসি, তামিম সরকার, আলিফ, জুবায়ের, রোমান, তাইফ, শাফিন, রাকিব। ।

  • শার্শায় উপকার ভোগিদের সমাবেশ অনুষ্ঠিত

    শার্শায় উপকার ভোগিদের সমাবেশ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন জানানোর মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলায় উপকারভোগীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ৮ নভেম্বর (বুধবার) বিকালে উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে দুপুরের উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপকারভোগীরা অনুষ্ঠানে আসতে শুরু করে। দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে যায় শার্শা উপজেলার সদরের গোটা স্টেডিয়াম মাঠ ও আশপাশ এলাকা।

    অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার উপকারভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর সভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা সহকারী কমিশনার ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট কামাল হোসেন ভূঁইয়া।

    এছাড়াও এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • আল-আমিন গণমানুষের সাংবাদিক-হাসান তৌফিক আব্বাস

    আল-আমিন গণমানুষের সাংবাদিক-হাসান তৌফিক আব্বাস

    বি এম মনির হোসেনঃ-

    আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল-আমিন গণমানুষের সাংবাদিক বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান তৌফিক আব্বাস।গতকাল সমুদ্র সৈকত কক্সবাজারে আনন্দ ভ্রমণ ও প্রতিনিধি সম্মেলনে শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদকদের ক্রেস্ট প্রদান করে তিনি এসব কথা বলেন।সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব্যবস্থাপানা পরিচালক মোঃ হাসান তৌফিক আব্বাস আরও বলেন,,আমরা সবসময় দেখি সবাই গতানুগতিক সংবাদ প্রকাশ করে। কিন্তু কাজী আল-আমিন প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে তাদের জীবনের বাস্তব এবং করুন চিত্র তুলে ধরেন।এছাড়াও দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সংবাদ উপস্থাপন করেন বলেই তিনি ইতিমধ্যে সকলের আস্থা অর্জন করেছে। আমরা দেশের প্রতিটি জেলায় তার মতো সাংবাদিক তৈরি করতে চাই। এদিকে টানা ৪ বছর শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার গ্রহণ করে কাজী আল-আমিন বলেন,, একজন সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে এটাই স্বাভাবিক। আমি শুধু নিজের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করার চেষ্টা করেছি মাত্র। কতটুকু পেরেছি জানি না তবে চেষ্টার কোন কমতি ছিল না। সবাই আমার জন্য দোয়া করবেন প্রতিষ্ঠান যেই কাজের জন্য আমাকে সম্মান প্রদর্শন করেছে আমি যেন সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।এ সময় আরও উপস্থিত ছিলেন,,প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ন্যাশনাল ডেক্স ইনচার্জ মোঃ মোস্তফা কামাল ত্বহাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জেলা-উপজেলা প্রতিনিধি ও আনন্দ টিভিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

  • অবরোধ সমর্থনে কেন্দুয়া পৌরশহরে বিএনপির ম*শাল মিছিল

    অবরোধ সমর্থনে কেন্দুয়া পৌরশহরে বিএনপির ম*শাল মিছিল

    কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    সারাদেশে বিএনপি-জামাতের দেশব্যাপী ৩য় ধাপের অবরোধের ১ম দিনে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে অবরোধ সমর্থনে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

    বুধবার রাতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোনা-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভুইঁয়া দুলাল এর সমর্থকরা পৌরসভার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সাউদপাড়া এলাকা থেকে মশাল মিছিল শুরু করে পৌরশহরের দিগদাইর মোড়ে এসে শেষ করেন।
    মশাল মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবরোধ সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন।

    এ বিষয়ে নেতাকর্মীরা জানান, মিথ্যা ও গায়েবি মামলার কারণে অনেক নেতাকর্মী পালিয়ে বেড়াতে হচ্ছে। তার পরেও মামলা হামলা মাথায় নিয়ে দেলোয়ার হোসেন ভুইঁয়া দুলাল এর তত্ত্বাবধানে তারা কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পালন করেছে। যতদিন এই আ.লীগ সরকার বিদায় না হবে ততদিন তারা রাজপথে থাকবেন বলেও জানান।

    মো: হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।

  • স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যায় স্বামীর থানায় আত্মসমর্পণ

    স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যায় স্বামীর থানায় আত্মসমর্পণ

    এস আর মানিক, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। স্বামীর থানায় আত্মসমর্পণ।পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে স্বামী নাজমুল (৪০) । এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৮ নভেম্বর) উপজেলার লেহেম্বা ইউনিয়নে পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৩৫)। গ্রেপ্তার হওয়া স্বামী নাজমুল ইসলাম উপজেলার পদমপুর হাজীপাড়া গ্রামের ফজলু মাষ্টারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে নাজমুল ইসলাম তার স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে। এতে স্ত্রী রাবেয়া খাতুন চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারের লোকজন জানান, নাজমুল কিছুদিন ধরে অসাবাভিক ভাবে চলাফেরা করতো।
    এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

    এস আর মানিক
    রাণীশংকৈল ঠাকুরগাঁও

  • ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)  আসনে সেলিমের প্রার্থীতায়  উচ্ছ্বসিত জাপার দলীয় নেতাকর্মীরা

    ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে সেলিমের প্রার্থীতায় উচ্ছ্বসিত জাপার দলীয় নেতাকর্মীরা

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে উন্নয়নের ফসল ফলাতে মনোনয়ন প্রত্যাশা করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্থ আস্থাভাজন সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়াল সেলিম। তিনি ময়মনসিংহের একজন সনামধন্য ঠিকাদার। ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব। ছাত্রজীবনে তিনি পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়নে জাতীয় পার্টি অন্যতম সংগঠন জাতীয় ছাত্র সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব দেন। তার প্রার্থীতায় ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশ দেখা দিয়েছে।

    ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই নির্বাচনী এলাকা গঠিত। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২০ হাজার ৯২৭টি; যার মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৪৬১ জন, মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪৬৩ জন ও তৃতীয় লিঙ্গ ( হিজড়া) ভোটার রয়েছেন তিনজন।

    স্বাধীনতা-পরবর্তী ১১টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ চারবার, জাতীয় পার্টি চারবার ও বিএনপি তিনবার জয়লাভ করে। এ হিসেবে তিনটি দলের প্রার্থীরাই আসনটিকে নিজ দলের ঘাঁটি বলে মনে করেন। কিন্তু বিগত দুটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোটবদ্ধ নির্বাচন করায় দুবারই এ আসনটি থেকে জয়লাভ করে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমাম। তবে এবার আওয়ামী লীগের প্রার্থীরা এ আসনে জোটবদ্ধ নির্বাচন হলেও ছাড়তে নারাজ। এবার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা নৌকা প্রতীকের দলীয় প্রার্থী চায় এ আসনে। তাদের দাবি, আওয়ামী লীগের এমপি না থাকায় এলাকা উন্নয়নবঞ্চিত হয়েছে। তবে মনোনয়ন, বিগত উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন এবং উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দলের মধ্যে মতবিরোধ থাকায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা চায় দল তাকে মনোনয়ন দেবে যে সবসময় মাঠে থেকে কর্মীদের খোঁজখবর রাখেন এবং বিপদে পাশে দাঁড়ান।

    এদিকে এই গুরুত্বপূর্ণ এই আসনটিতে এবার জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এম পির বিশ্বস্ত আস্থাভাজন ও প্রতিনিধি আলহাজ্ব আঃ আউয়াল সেলিম। তিনি এই প্রতিবেদককে জানান – আমি সারাজীবন মানুষের কল্যানের জন্য রাজনীতি করে এসেছি, ভবিষ্যতেও মানুষের কল্যানের জন্য কাজ করে যেতে চাই। তিনি জানান দল যদি তাকে মনোনয়ন দেয় তবে জাতীয় পার্টির বিজয় অব্যাহত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে।

    এদিকে এই আসনটির বর্তমান এম পি ফখরুল ইমাম জাতীয় পার্টির টিকিটে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি এলাকায় অনিয়মিত হওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে উঠেছে বলে জানা গেছে। এছাড়া তিনি এলাকায় মানুষের কোন খোজ খবর না রাখায় সাধারণ মানুষের মনে চাপা ক্ষোভ কাজ করছে – যা জাতীয় পার্টির জন্য মোটেই ভালোদিক নয় বলে অনেকেই মনে করছেন। সেই সুযোগটাই কাজে লাগাতে চান জাপার সাবেক ছাত্রনেতা আবদুল আউয়াল সেলিম। তিনি জানান আমি যদি দলের মনোনয়ন পেয়ে বিজয়ী হতে পারি তবে সবসময় এলাকার গরীব- দুঃখী মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো এবং দলীয়ভাবমূর্তী উজ্জ্বলের জন্য সবধরনের জনকল্যাণমুখী কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি ঈশ্বরগঞ্জ বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন। একজন সৎ জনবান্ধব ব্যক্তি হওয়ায় জাপার তৃণমূল নেতা-কর্মীরাও তার মনোনয়নের পক্ষে। মনোনয়ন নিয়ে দলীয় হাইকমান্ডের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি।

    স্থানীয় জাপা নেতারা জানান, এই এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। ডিজিটাল বাংলাদেশের যে অগ্রগতি তার সুফল কমই পেয়েছে ঈশ্বরগঞ্জবাসী। তার জন্য এখানে পরিবর্তন দরকার। জাপা নেতা আব্দুল আউয়াল সেলিম এই আসনে এমপি হতে পারলে উন্নয়ন কর্মকান্ড বাড়বে বলে তারা মনে করেন ঈশ্বরগঞ্জ আসনের সর্বস্তরের মানুষ। তারা জানান, জাপা যদি এ আসন ধরে রাখতে চায়, তাহলে এমপি পদে আবদুল আউয়াল সেলিম এর মতো দক্ষ নেতা প্রয়োজন। একজন সৎ যোগ্য উচ্চ শিক্ষিত প্রার্থী হিসাবে উপজেলাবাসীর কাছে আলোচনার স্থান দখল করে নিয়েছেন আবদুল আউয়াল সেলিম।

    জাপার নেতাকর্মীদের প্রিয়জন আবদুল আউয়াল সেলিম বলেন, ছাত্র জীবন থেকে ‘জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে এবং বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা জাপার প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের নির্দেশনা মেনে সততার সঙ্গে দল ও মানুষের জন্য কাজ করে চলেছি। মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে পল্লীবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।

  • ময়মনসিংহে পুলিশের অভিযানে  মাইক্রোতে যাত্রী তুলে লু*টের অভিযোগে গ্রে*ফতার-৪

    ময়মনসিংহে পুলিশের অভিযানে মাইক্রোতে যাত্রী তুলে লু*টের অভিযোগে গ্রে*ফতার-৪

    ষ্টাফ রিপোর্টারঃ
    মহাসড়কে মাইক্রোতে যাত্রী তুলে তাদের হাত- পা বেধে সর্বস্ব লুটের ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত আরো চারজনকে লুটপাটকারীদের কবল থেকে উদ্ধার সহ মাইক্রোবাস জব্দ করে পুলিশ। গত ৪ নভেম্বর নগরীর পাটগুদাম থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

    বুধবার (৮নভেম্বর)দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন কোতোয়ালী মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ সব জানান।

    তিনি আরো বলেন, গত ৪ নভেম্বর কোতোয়ালী থানার এসআই আনোয়ার হোসেন সকালে পাটগুদাম এলাকায় ডিউটিকালে পুলিশ দেখে একটি মাইক্রো থেকে রফিক নামে একজন চিৎকার করে। দায়িত্বরত পুলিশ স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাস থেকে আল আমিন, মোঃ বুলবুল, মোঃ রফিক নামে অপহৃত তিনজনকে হাত- পা বাধা অবস্থায় উদ্ধার করে। এ সময় মাইক্রো থেকে অপহরণকারী মফিজুলকে আটকসহ মাইক্রো গাড়ী জব্দ করে। উদ্ধারকৃতরা পুলিশকে জানায় মাইক্রোসহ তাদেরকে অপহরণ করা হয়েছে। এ সময় চক্রের আরো ৬ জন পালিয়ে যায়। এ ঘটনায় মাইক্রো চালক আল আমিন বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করে।

    অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, অপহৃত ভিকটিম, আটকৃতদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরনকারীরা গত ৩ নভেম্বর রাতে সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ গেইটের সামনে থেকে টাঙ্গাইল মির্জাপুর যাওয়ার কথা বলে অপহৃত মোঃ আল আমিনের চালিত মাইক্রোবাসটি ৬ হাজার টাকায় ভাড়া নেয়। আল আমিন তার হেলপাড় মোঃ বুলবুল সহ রওনা হলে অনুমান ১ কিঃ মিঃ দূরে যাওয়ার পরেই আটককৃত সহ পলাতক আসামীরা তাদের সাথে থাকা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ীটি থামিয়ে চালক মোঃ আল আমিন এবং হেলপাড় মোঃ বুলবুলকে হাত, পা, মুখ বেধে পিছনের সিটের নিচে ফেলে রাখে। পরে অপহরণকারীরা উক্ত গাড়ীটি চালিয়ে রাস্তা থেকে বিভিন্ন যাত্রীদের অপহরণ করে গাড়ীতে উঠিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে রাস্তায় ফেলে দেয়। চক্রটি একই কায়দায় ৪ নভেম্বর রাতে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা এলাকা থেকে মোঃ রফিককে অপহরণ করে মাইক্রোবাসে উঠিয়ে টাকা আদায়ের জন্য ময়মনসিংহ যাওয়ার পথে ৪ নভেম্বর সকালে ময়মনসিংহের পাটগুদাম ব্রীজ মোড়ে পৌঁছলে চক্রটির সাথে থাকা অস্ত্র বের করে উক্ত যাত্রী মোঃ রফিককে ভয় দেখিয়ে তার সাথে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেয় এবং আরো ৫০ হাজার টাকা দাবী করে। রফিক পুলিশকে দেখে চিৎকার করলে পাটগুদামে থাকা দায়িত্বরত পুলিশকে দেখে চিৎকার করলে তাদেরকে উদ্ধার সহ চক্রের একজনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আনোয়ার হোসেন তদন্তকালে ঘটনায় জড়িত পলাতক আরো ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মফিজুল ওরফে মফিজ, আল মামুন ওরফে সাগর, আমিনুল ও ফরমান।

    এর আগে ঘটনার অন্যতম আসামী মোঃ মফিজুল ওরফে মফিজ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।