Blog

  • সুজানগরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রকে পি*টিয়ে জ*খম

    সুজানগরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রকে পি*টিয়ে জ*খম

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্বাধীন খান নামে নবম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্বাধীন পৌর এলাকার আলতাব হোসেনের ছেলে ও স্থানীয় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের হেলাল হাজীর মার্কেটের সামনে মারধরের এ ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে সাইফ ও জনি নামে নবম শ্রেণীর আরও দুই শিক্ষার্থী আহত হয়। আহতদের পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্বাধীনের পিতা আলতাব হোসেন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কাউছার ছুয়াত, বিজয়, রাহাত, জীবন এবং আসাদ ও ইমন নামে ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিদ্যালয় ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, এদিন বিদ্যালয়ের বার্ষিক বাংলা বিষয়ের পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ও অষ্টম শ্রেণীর ছাত্রদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে আসাদ ও ইমন এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে জানান, আমরা ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী নয়। মোটরসাইকেল নিয়ে সুজানগর বাজারে যাবার পথে রাস্তায় ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা দেখে আমরাসহ স্থানীয়রা তাদের মারামারি থামানোর চেষ্টা করি। এ বিষয়ে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, সিসি ফুটেজ দেখে সুষ্ঠ তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা)প্রতিনিধি

  • নড়াইলে ইয়াবাসহ একজন গ্রে*ফতার

    নড়াইলে ইয়াবাসহ একজন গ্রে*ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি;

    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জুয়েল শেখ (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল কালিয়া থানাধীন পেড়লী পুলিশ ক্যাম্প। গ্রেফতারকৃত মোঃ জুয়েল শেখ কালিয়া থানাধীন শীতলবাটি গ্রামের মোঃ জাহিদুল শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কালিয়া থানাধীন পেড়লী পুলিশ ক্যাম্পের মহসিন মোড় চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসমীম আলম।
    ওসি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার এসআই (নি:) মোঃ আজিজুর রহমন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২২০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। ধৃত আসামির সহযোগী ইয়াসিন মোল্যা (৪১) দ্রুত পালিয়ে যায় । তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে নড়াইল কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের ছেলে শিশু ধ*র্ষনের ঘটনায় থানায় মামলা

    খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের ছেলে শিশু ধ*র্ষনের ঘটনায় থানায় মামলা

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠিতে ছয় বছরের ছেলে শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষনের ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির মা মোসাৎ: শারমিন বেগম। বৃহস্পতিবার(৯ নভেম্বর) সকালে শিশুটির মা শারমিন বেগম বাদী হয়ে গ্রামের আলী হোসেন হাওলাদার এর ছেলে রাসেল হাওলাদার(২৩)-কে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলার আসামী রাসেল হাওলাদার পলাতক থাকায় তার পিতা আবুল হোসেন হাওলাদার-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নেছারাবাদ থানার ওসি(তদন্ত) এইচ,এম শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

    গত রোববার রাতে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পরে শিশুটির মা শারমিন বেগম থানায় মামলা করতে চাইলে স্থানীয় প্রভাবশালী মাসুদ,নাসির নামে দুইজন লোকসহ তাদের সাঙ্গপাঙ্গদের বাধায় প্রথমে থানায় যেতে পারেননি। তারা জোড়পূর্বক শালিস করে অপরাধি পরিবারের কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা করেন ভুক্তভোগী পরিবারকে মাত্র দুই হাজার টাকা দেন। এ ঘটনা প্রকাশ হলে পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার ভুক্তভোগি পরিবারকে থানায় ডেকে মামলা নিয়েছেন।

    জানাগেছে, গত ৫ নভেম্বর(রোববার) রাতে ওই ইউনিয়নের শেহাংগলের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত স্বামী পরিত্যাক্তা এক গৃহবধূ শারমিনের ছোট ছেলে শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একই গ্রামের রাসেল হাওলাদার ধর্ষন করে। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও স্থানীয় শালিসদারের বাধায় থানায় অভিযোগ দিতে পারেননি শিশুটির মা শারমিন। শালিসদাররা জোড়পূর্বক শালিস করে অপরাধি পরিবারের কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগিদের দুই হাজার টাকা দিয়ে থানায় যেতে নিষেধ করেন।

    ওই শিশুটির মা অভিযোগ করেন, ঘটনার দিন রাত আটটার সময় আমি বাসার সামনে বসা ছিলাম। এসময় রাশেদুল বলে আপনার ছেলে আমার কাছে থাকুক। আমি ছেলেকে তার কাছে রেখে পাশের ঘরে যাই। এসময় রাশেদ আমার শিশু ছেলেকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। কিছু সময় পর ছেলেকে খুজে না পেয়ে রাস্তার পাশে ব্রীজের জঙ্গলের পাশে তাকে অচেতন অবস্থায় পাই। কোলে করে বাসায় নিয়ে জানতে পারি ছেলেকে রাশেদুল ধর্ষন করেছে। ছেলেটি এখনও ব্যাথায় কাতরাচ্ছে।

    শিশুটির আপন নানি হালিমা খাতুন অভিযোগ করে বলেন, আমার নাতীকে ফুসলিয়ে রাশেদুল ধর্ষন করেছে। এ ঘটনায় আমরা থানায় যেতে চেয়েছিলাম। গ্রামের প্রভাবশালিরা যেতে দেয়নি। তাদের পক্ষের কিছু লোক আমাদের মোবাইল পর্যন্ত আটকে রেখেছে। স্থানীয় নাসির,মাসুদ নামে দুইজন লোক এর শালিস করে আমার নাতীর চিকিৎসার জন্য দুই হাজার টাকা দিয়েছে।

    অভিযুক্ত রাশেদুল ইসলামের মা রেহানা বেগম বলেন, আমার ছেলে নির্দোষ। ছেলেকে ষড়যন্ত্র করে অযথা ফাসিয়ে সাত হাজার টাকা নিয়েছে। তাছাড়া এ ঘটনাতো মিমাংস হয়ে গেছে। এখন জিজ্ঞেস করেন কেন।

    ইউপি চেয়ারম্যান মো: হুমাউন কবির বলেন, ঘটনা শুনে আমি স্থানীয় মাসুদ এবং নাসিরকে শালিসের ভার দিয়ে ছিলাম। তারা অপরাধির অভিভাবকের কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা করেছে। এখন শুনলাম সেই টাকা থেকে নাকি ভুক্তভোগী পরিবারকে মাত্র দুই হাজার টাকা দিয়েছে। চেয়ারম্যান বলেন এর যথাযথ বিচার হওয়া উচিত।

    নেছারাবাদ থানার অফিসার চার্জ (ওসি) মো: গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় রাসেল হাওলাদার নামে একজনকে আসামী করে থানায় মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ পিরোজপুর ।

  • মসজিদ নির্মাণে ২৫ লক্ষ টাকা দিলেন এমপি শিবলী সাদিক

    মসজিদ নির্মাণে ২৫ লক্ষ টাকা দিলেন এমপি শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জামে মসজিদ এর ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন ও নির্মাণ কাজের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

    গতকাল দুপুরে উপজেলার গোলাপগঞ্জ বাজার জামে মসজিদ চত্বরে, মসজিদ কমিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

    এসময় সংসদ সদস্য শিবলী সাদিক মসজিদের উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২৫ লক্ষ টাকা প্রদান করেন এবং পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

    গোলাপগঞ্জ বাজার জামে মসজিদ, দোকানদার ও গ্রামবাসীর আয়োজনে, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, ওসি তাওহীদুল ইসলাম তাওহীদ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সংসদ সদস্যর সফরসঙ্গী, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • পঞ্চগড়ে মৃ*ত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের আর্থিক সুবিধা

    পঞ্চগড়ে মৃ*ত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের আর্থিক সুবিধা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    মাত্র ৮ হাজার টাকা জমা দিয়ে ওয়ালটন থেকে ৬০ হাজার ৩১০ টাকা মূল্যের একটি ফ্রিজ কিনেছিলেন মশিউর রহমান। একে একে তিনি কিস্তি পরিশোধ করেন তিনটি। কিন্তু চতুর্থ কিস্তির আগেই ঘটে এক অঘটন। বিদ্যুৎস্পৃষ্টে অকাল প্রয়ান হয় তার। এ অবস্থায় কিস্তির বাকী টাকা আদায়ের পরিবর্তে মশিউর রহমানের পরিবারের পাশে দাঁড়ালো দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন গ্রুপ। পাওনা টাকা মওকুফ করে তুলে দিলো নগদ আর্থিক সুবিধা।
    ওয়ালটনের মৃত ক্রেতা মশিউর রহমানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ছোবারভিটা এলাকায়। তিনি সেখানকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
    বুধবার (৮ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে মৃত ক্রেতার নমিনি ইব্রাহিম খলিলের হাতে মোট ১২ হাজার ৫৯০ টাকা নগদ তুলে দেন ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার দেলোয়ার হোসেন এবং ক্রেডিট ম্যানেজার সিরাজুল ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ইনচার্জ ফাহিম ফারহান, শহরের পুরাতন পঞ্চগড়স্থ ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ইনচার্জ মনোয়ার হোসেন, মৃত ক্রেতার স্ত্রী আলেয়া খাতুন, ছেলে আল-আমিন প্রমূখ।
    জানা গেছে, চলতি বছরের ১৬ মে পঞ্চগড় ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় একটি ফ্রিজ কিনেছিলেন মশিউর রহমান। নমিনি করেছিলেন সঙ্গে আসা ভাই ইব্রাহিম খলিলকে। সে সময় নগদ ৮ হাজার টাকা এবং পরবর্তী তিন কিস্তিসহ মোট ২২ হাজার ৯০০ টাকা পরিশোধ করেন। কিন্তু পরবর্তী কিস্তির সময় আসার আগেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।
    মৃত ক্রেতা মশিউর রহমানের ছেলে আল আমিন বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান আমার বাবা। বাবার মৃত্যুর পর ফ্রিজের কিস্তি নিয়ে চিন্তিত ছিলাম, তবে কিস্তির বাকী টাকা আমাকে পরিশোধ করতে হয়নি। কিস্তি আদায়ের পরিবর্তে আমাদের পরিবারের খোঁজ খবর নিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। সর্বোপরি আজকে আর্থিক সুবিধা পেলাম তাদের পক্ষ থেকে’। এজন্য ওয়ালটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
    ওয়ালটনের রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, ‘কিস্তি চলমান অবস্থায় ক্রেতা বা তার পরিবারের কোন সদস্য মারা গেলে পণ্যের মূল্য ভিত্তিক ৫০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করছে ওয়ালটন। এরই ধারাবহিকতায় ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি’র আওতায় পঞ্চগড়ে মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধার টাকা হস্তান্তর করা হয়েছে। এটা কোন সহায়তা বা অনুদান নয়। ওয়ালটন মনে করে এটা তাদের দায়িত্ববোধ।

  • আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মান

    আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মান

    রফিকুল ইসলাম ঃ
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়সের খালগোড়া বাজারে আদালতের আদেশ অমান্য করে পাকা ভবন নির্মান করছে পাঁচ ব্যবসায়ী। মানছে না উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তার মৌখিক আদেশ।
    স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার খালগোড়া বাজারের রেকর্ডিও জমি নিয়ে কোন্দল দীর্ঘ্যদিনের। বর্তমান দিয়ারা জরিপে ( বি এস রেকর্ড) এসএ রেকর্ডিও মালিকদের আংশিক রেকর্ড দিয়ে বাকি জমি ১ নং সরকারী খাস খতিয়ানে জেলা প্রসাশকের অনুকুলে ভূমি জরিপ হয়। উক্ত জমি উদ্ধার করতে আদালতের আশ্রয় নেন ভূমি মালিকরা। আদালত সন্তষ্ট হয়ে মামলার বাদী ও বিবাদী উভয় পক্ষকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির স্থিতি অবস্থায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন ( দেওয়ানী মকর্দমা নং১৭৩/২০ তারিখ ২৭/০৮/২০২০ খ্রিঃ) । মামলার বরাদে জানা যায় মামলার বিবাদী পক্ষকে আদালত বাববার তলব করা সত্বেও আদালতে উপস্থিত না হওয়ায় মামলা নিষ্পতির জন্য মামলার বাদী মোঃ শাহ আলম হাওলাদার জেলা জজ আদালতে পুনঃরায় আবেদন করেন। দেং মোং নং ৭৩৫/২০২১ ইং । উক্ত দরখাস্তের আলোকে হাইকোর্ট মামলার বিবাদী মোঃ স্বপন হাওলাদার গং ও জেলাপ্রশাষকের প্রতি দখলদারিত্ব স্থিতিবস্থা বযায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
    এতোদাসত্বেও বিজ্ঞ আদালতের আদেশ উপেক্ষা করে বিরোধীয় সম্পত্তিতে পাকা ভবন নির্মান করছেন বিবাদী পক্ষের লোকজনেরা।
    এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি আব্বাস উদ্দিন বাদল হাওলাদার জানান, যেহেতু কোর্টে মামলা চলছে সেখানে আইন মেনে কাজ করাই ভালো। এ ব্যপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা ( এসিল্যান্ড) মোঃ মিজানুর রহমান বলেন, পূর্বে যার দখল যেভখাবে ছিলোেএখনো সে একই ভাবে দখলে থাকবে। মামলা চুড়ান্ত না হওয়া পর্যন্ত এর বেশী দখল করার সুযোগ নেই ।

  • গাইবান্ধায় দেশাত্মবোধক গানে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন সুন্দরগঞ্জের  সঙ্গীতা

    গাইবান্ধায় দেশাত্মবোধক গানে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন সুন্দরগঞ্জের সঙ্গীতা

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুরভি রানী সঙ্গীতা দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় জেলার প্রথম স্থান অধিকার করে পেলেন শ্রেষ্ঠ পুরস্কার।

    বুধবার বিকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর গ” গ্রুপ ক্যাটাগরীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুরভি রানী সঙ্গীতা প্রথম হওয়ায় তার হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
    বৃহস্পতিবার দুপুরে সঙ্গীতা তার বাবাকে সাথে নিয়ে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
    সুরভি রানী সঙ্গীতা উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের শ্রী ভবেশ চন্দ্র বর্মণ(পল্লী চিকিৎসক) এর মেয়ে। দুই ভাই-বোনের মধ্যে সঙ্গীতা ছোট। ওই কলেজের সে বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী।

  • নড়াইলে চোরাই মালামাল সহ গ্রেফতার ৪

    নড়াইলে চোরাই মালামাল সহ গ্রেফতার ৪

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে চোরাই মালামাল সহ গ্রেফতার চারজন। লোহাগাড়া থানার কচুবাড়িয়া গ্রামের মোঃ ওলিয়ার রহমান (৪০) তার বাড়ি থেকে ২০০ গজ দক্ষিণ পূর্ব কোণের কচুবাড়িয়া বিলে তার নিজের ধানি জমিতে সেচ দেওয়া শেষে রাত ১০:৪৫ সেচ যন্ত্রটি ব্যারেল দিয়ে তালাবদ্ধ করে রেখে বাড়িতে চলে আসে। পরে (৮/১১/) রাত ১২ ৩০ মিনিটের সময় তার সেচ মটরটি দেখার জন্য জমিতে গেলে দেখতে পায় সেচ যন্ত্রটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে।তিনি পরবর্তীতে বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে অবগত করেন। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় চোর সনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে রাতেই মাঠে নামে লোহাগাড়া থানা পুলিশ। এ সংক্রান্তে লোহাগড়া থানায় একটি চুরির মামলা রুজু হয়। বুধবার (৮/১১/) ভোররাতে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির সাথে সম্পৃক্ত চার জন চোরকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি আরএফএল টিউবয়েলসহ অটো পাম্প, ১টি গাজী ওয়াটার পাম্প, ১টি লোহার তৈরি মোটা এ্যাঙ্গেল, ২টি সেলাই রেঞ্জ, ২টি লোহার রড, ১টি তালা ভাঙ্গা কাটার এবং চোরাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার সিংগা গ্রামের রুহুল আমিন খাঁর ছেলে চঞ্চল খাঁ(২৭), মোচড়া গ্রামের মৃতঃ গোলাম সরোয়ারের ছেলে আবু তাহের(২৯), গাগা গ্রামের মৃত ওমর তালুকদারেরর ছেলে পারবেল তালুকদার (৩৯) এবং গাগা গ্রামের মৃত আকু শেখের ছেলে আজিজুর শেখ (২৮)। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত চোর চঞ্চল খাঁ (২৭) এর নামে লোহাগড়া থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

  • নাঙ্গলকোটে পৌর যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

    নাঙ্গলকোটে পৌর যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

    মো.আব্দুর রহিম বাবলু, নাঙ্গলকোট :-

    কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণের লক্ষ্যে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ বৃহস্পতিবার সকালে পৌর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

    পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের সার্বিক তত্ত্বাবধানে সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগ নেতা শাহজাহান, মোহাম্মদ রনি, মহিন উদ্দিন, মামুন, শাহাব উদ্দিন, মিন্টু, মসু, রবিন, ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান,জাকির হোসেন,সোহাগ সহ পৌরসভা যুবলীগের নেতাকর্মীরা।

    এ সময় বক্তারা বলেন,বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য, জ্বালাও- পোড়াও, ভাঙচুর ও সহিংসতায় মেতে উঠেছে সবাইকে সজাগ থাকতে হবে। তারা যেন কোন ভাবে এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোনভাবে বাঁধাগ্রস্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

  • ঝিনাইদহের ৩৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  কোন প্রধান শিক্ষক নেই

    ঝিনাইদহের ৩৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রধান শিক্ষক নেই

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলায় ৩৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের অভাবে এ সব স্কুলে শিক্ষার মান নি¤œগামি হচ্ছে। স্কুলগুলোতে কবে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তাও বলতে পারছে না কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কাজকর্ম ও পাঠদান ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ঝিনাইদহের ৬ উপজেলায় মোট সরকারী প্রাইমারি স্কুলের সংখ্যা ৯০৭টি। এরমধ্যে ৩৯১টি স্কুলেই প্রধান শিক্ষক নেই। এর মধ্যে শৈলকূপা উপজেলায় ৮৮টি প্রাথমিকে প্রধান শিক্ষক নেই। তাছাড়া সদর উপজেলায় ৬৩, কালীগঞ্জে ৭০, মহেশপুরে ৮১, হরিণাকুন্ডুতে ৫৪ ও কোটচাঁদপুর উপজেলায় ৫৪টি প্রাথমিকে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কাজ সারছেন সহকারী শিক্ষকরা। ফলে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব পালন করতে তার ক্লাস নেওয়া সম্ভব হয় না। বিষয়টি নিয়ে শৈলকূপার মডেল প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম বলেন, মাসের পর মাস তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন। অফিসের কাজে বাইরে গেলে অন্য শিক্ষকদের ওপর চাপ পড়ে। এতে শিক্ষকরা যেমন সর্বোচ্চটা দিতে পারেন না, শিক্ষর্থীরাও সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রথামিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা বলেন, সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রমোশন দিয়ে প্রধান শিক্ষক করার বিষয়টি পক্রিয়াধীন আছে। এ জন্য কাগজপত্র ঢাকায় মহাপরিচালকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে। তারপর যাচাই-বাছাইয়ের পর পিএসসিতে যাবে। তারপর নিয়োগ চূড়ান্ত হবে বলে তিনি জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান