Blog

  • পটিয়ার জামেয়া মাদ্রাসায় হাম*লার নায়ক রহিম গ্রে*প্তার

    পটিয়ার জামেয়া মাদ্রাসায় হাম*লার নায়ক রহিম গ্রে*প্তার

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার;
    চট্টগ্রামের পটিয়া আল জামেয়াতুল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসার হামলার নায়ক ও মূল পরিকল্পনাকারী আবদুর রহিম কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা ৭টার সময় পটিয়া থানাধীন মুজাফরাবাদ এলাকায় আবদুর রহিম এর রিয়েল এষ্টেট ফার্মে কতিপয় সন্ত্রাসী নিয়ে মাদ্রাসায় পুনরায় হামলার পরিকল্পনা করার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ তাকে ফার্ম থেকে গ্রেপ্তার করে। এসময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। আবদুর রহিমকে মাদ্রাসার মহাপরিচালক ওবাইদুল্লা হামযার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ গতকাল বুধবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চালান দিলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। আবদুর রহিম খরনা চৌধুরী বাড়ীর মৃত আবদুর রহমান এর ছেলে।
    গত ২৮ অক্টোবর আবদুর রহিমের নেতৃত্বে মাদ্রাসায় বহিরাগত সন্ত্রাসী নিয়ে মাদ্রাসার বিপদগামী উচ্ছৃঙ্খল ছাত্রদের উস্কানি দিয়ে রাত ১২ টায় মাদ্রাসায় ত্রাস সৃষ্টি করে কম্পিউটার সহ আসবাবপত্র ভাংচুর চালায়। এছাড়া মহাপরিচালক ওবাইদুল্লা হামযার বাসায় ভাংচুর চালিয়ে তাকে জিম্মি করে রাখে। ভোর রাত ৪টার সময় প্রাণনাশের ভয় দেখিয়ে ওবাইদুল্লা হামযা থেকে একটি পদত্যাগ পত্রে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তাকে মাদ্রাসা থেকে বের করে দেয়। সন্ত্রাসীরা মহাপরিচালকের স্ত্রী, সন্তানদেরও মারধর করে। এব্যাপারে ওবাইদুল্লা হামযা বাদী হয়ে ২৯ অক্টোবর পটিয়া থানায় ৭ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত নামা ৫০/১০০ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন। ৩০ অক্টোবর তা পটিয়া থানায় ৪২নং মামলা রেকর্ড করা হয়। এদিকে আবদুর রহিমকে গ্রেপ্তারের খবর পেয়ে মুজাফরাবাদ ও চন্দনাইশের উত্তর মুরাদাবাদ এলাকার ভুক্তভোগী লোকজন আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছেন। এলাকার লোকজন জানান আবদুর রহিম একজন জঙ্গি, দখলবাজ ও ভূমিদস্যূ। এলাকার লোকজন তাকে জঙ্গি রাজন হিসেবে চিনে। মুজাফরাবাদ ও মুরাদাবাদ এলাকায় ১০/১৫ জন নিরীহ ব্যক্তির জায়গা জোর পূর্বক দখল করেছে এই আবদুর রহিম। এতে লোকজন তার কাছে হয়রানি ও নির্যাতনের শিকার। ভুক্তভোগী রফিক আহমদ জানান তার থেকে ১০ গন্ডা জায়গা নিয়ে ১৭ লক্ষ ৮০ হাজার টাকা না দিয়ে আত্মসাৎ করেছে। এব্যাপারে হাইকোর্টে মামলা চলছে। ভুক্তভোগী মহিউদ্দীন, রবিন, লোকমান, রায়হান তাদেরকে জায়গা জমি নিয়ে আবদুর রহিম মামলা, হামলা সহ বিভিন্ন নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ করেছে। পটিয়া জামেয়া মাদ্রাসার দেড়শ শতক ভূমি অবৈধভাবে দখল করে ভোগ করছে। বিষয়টি ওবাইদুল্লা হামযার নজরে আসায় আবদুর রহিম তার উপর ক্ষেপে যায়। মুজাফরাবাদ ও মুরাদাবাদ এলাকায় জায়গা জমি দখল করে বিশাল সা¤্রাজ্য তৈরি করেছে এই আবদুর রহিম। এলাকার লোকজন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে গতকাল মিছিল করেছে।

  • জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে অ*নিয়ম ও দুর্নী*তির অভিযোগ; ইউএনও’র হস্তক্ষেপ কামনা

    জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে অ*নিয়ম ও দুর্নী*তির অভিযোগ; ইউএনও’র হস্তক্ষেপ কামনা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের জমাকৃত স য় ও স্থায়ী আমানতের টাকা ফেরত পাওয়ার দাবী করেছে। বৃহস্পতিবার সকালে কয়েক’শ গ্রাহক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর কার্যালয়ে গিয়ে সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন এ সময় তারা তাদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। ইউএনও মুহাম্মদ আল-আমিন বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও থানার ওসি রফিকুল ইসলামের সাথে কথা বলে সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে সবধরণের সহযোগিতার আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মতিয়ার রহমান, শহিদুল মোড়ল, শাহীন ইকবাল, সাইফুল ইসলাম, নাজমা খাতুন, ফাতেমা ও রিজিয়া বেগম। উল্লেখ্য, পৌরসভার সরল বাজারস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে এলাকার শ্রমিক, দিনমজুর সহ নানা শ্রেণি পেশার মানুষ তাদের কষ্টের অর্জিত অর্থ অত্র সমিতিতে জমা রাখে। বর্তমানে এক হাজার গ্রাহকের জমাকৃত স য় ও স্থায়ী আমানতের ৫ কোটি টাকা সমিতির নিকট পাওনা রয়েছে বলে গ্রাহকরা দাবী করে আসছে। টাকা দিতে হিমশিম খাওয়ায় গ্রাহকরা চলতি বছরের ৮ মে সমিতি কার্যালয়ের সামনে জড়ো হয়ে সমিতি কর্তৃপক্ষকে অনেকটাই অবরুদ্ধ করে ফেলে। এ সময় স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সমিতির নির্বাহী প্রধান কাউন্সিলর আলাউদ্দীন গাজী এবং সভাপতি মোহাম্মদ আলী গাজী গ্রাহকদের কাছ থেকে ৬ মাসের সময় নেন টাকা পরিশোধের জন্য। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোন গ্রাহকের টাকা ফেরত দেয়নি এবং সমিতির কার্যালয় তালাবদ্ধ রেখে সমিতি কর্তৃপক্ষ গাঁ ঢাকা দিয়েছে বলে গ্রাহকরা অভিযোগ করেছেন।

  • পাইকগাছা সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষো*ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    পাইকগাছা সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষো*ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হরতাল অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রারোধ, শিক্ষা জীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমজান সরদারের সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা অহিদুজ্জামানের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগনেতা দীপংকর মন্ডল, রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, মাসুদুর রহমান মানিক, রাশেদুজ্জামান রাসেল, সৌরভ গাইন, মাহবুবুর রহমান নয়ন, রসুল গাজী, হুসাইন আহম্মেদ রানা, আব্দুর রহিম, তানভীর হোসেন ডাবলু, টুটুল গাজী, মৌদুদ আহমেদ, মাসুদ গাজী, নাজমুল হোসেন, সুমন মন্ডল, সারাফাত হোসেন নাবেদ, দিপায়ন মন্ডল, ইমরান হোসেন, এনাম আহম্মেদ, শেখ রাজন, মহাসিনুল, আজিজুল ইসলাম, শেখ নয়ন, সাকিব হাসান, সরাজ, তাজবীর ও তুর্জ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও পানি কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, শেখ জিয়াদুল ইসলাম। দিলীপ সানার স ালনায় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, কাজী তোকাররম হোসেন টুকু, কামরুজ্জামান, আওয়ামী লীগনেতা সুকৃতি মোহন সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, মিজানুর রহমান, কৃষ্ণ রায়, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, নাজমা কামাল, গৌরঙ্গ মন্ডল, উত্তরণের নাজমুল বাশার ও মাহফুজা সুলতানা। সভায় বক্তারা এলাকার জলাবদ্ধতা নিরসনে শিবসা, কপোতাক্ষ ও হাড়িয়া নদী দ্রুত খনন এবং টিআরএম পদ্ধতি বাস্তবায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সরকারি স্লুইচ গেট সংস্কার, সরকারি পানি সরবরাহের খাল দখল মুক্ত ও খনন এবং সামাজিক বনায়নের দাবী জানান।

    জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; হয়রানীর শিকার হাজারো গ্রাহক; ইউএনও’র হস্তক্ষেপ কামনা
    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের জমাকৃত স য় ও স্থায়ী আমানতের টাকা ফেরত পাওয়ার দাবী করেছে। বৃহস্পতিবার সকালে কয়েক’শ গ্রাহক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর কার্যালয়ে গিয়ে সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন এ সময় তারা তাদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। ইউএনও মুহাম্মদ আল-আমিন বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও থানার ওসি রফিকুল ইসলামের সাথে কথা বলে সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে সবধরণের সহযোগিতার আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মতিয়ার রহমান, শহিদুল মোড়ল, শাহীন ইকবাল, সাইফুল ইসলাম, নাজমা খাতুন, ফাতেমা ও রিজিয়া বেগম। উল্লেখ্য, পৌরসভার সরল বাজারস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে এলাকার শ্রমিক, দিনমজুর সহ নানা শ্রেণি পেশার মানুষ তাদের কষ্টের অর্জিত অর্থ অত্র সমিতিতে জমা রাখে। বর্তমানে এক হাজার গ্রাহকের জমাকৃত স য় ও স্থায়ী আমানতের ৫ কোটি টাকা সমিতির নিকট পাওনা রয়েছে বলে গ্রাহকরা দাবী করে আসছে। টাকা দিতে হিমশিম খাওয়ায় গ্রাহকরা চলতি বছরের ৮ মে সমিতি কার্যালয়ের সামনে জড়ো হয়ে সমিতি কর্তৃপক্ষকে অনেকটাই অবরুদ্ধ করে ফেলে। এ সময় স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সমিতির নির্বাহী প্রধান কাউন্সিলর আলাউদ্দীন গাজী এবং সভাপতি মোহাম্মদ আলী গাজী গ্রাহকদের কাছ থেকে ৬ মাসের সময় নেন টাকা পরিশোধের জন্য। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোন গ্রাহকের টাকা ফেরত দেয়নি এবং সমিতির কার্যালয় তালাবদ্ধ রেখে সমিতি কর্তৃপক্ষ গাঁ ঢাকা দিয়েছে বলে গ্রাহকরা অভিযোগ করেছেন।

  • পাইকগাছার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে প্রশাসন ও পুলিশ

    পাইকগাছার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে প্রশাসন ও পুলিশ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছায় হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে ঘন ঘন অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তৎপর ও সতর্ক রয়েছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। ইতোমধ্যে থানা পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থান সমূহে পুলিশ মোতায়ন ও পুলিশি টহল বৃদ্ধি করা সহ বিভিন্ন ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যাতে কোন ধরণের ভীতি তৈরী না হয় এবং মানুষ অবাধে স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারে এ জন্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে জনসচেতনা সৃষ্টির লক্ষে গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও ক্যাম্পেইন করা হচ্ছে। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও থানার ওসি রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে জিরোপয়েন্ট সহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় ওসি রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। যে কোন পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে বলে ওসি জানান। ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করছে বলে স্থানীয় প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানান।

  • সুজানগরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রকে পি*টিয়ে জ*খম

    সুজানগরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রকে পি*টিয়ে জ*খম

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্বাধীন খান নামে নবম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্বাধীন পৌর এলাকার আলতাব হোসেনের ছেলে ও স্থানীয় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের হেলাল হাজীর মার্কেটের সামনে মারধরের এ ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে সাইফ ও জনি নামে নবম শ্রেণীর আরও দুই শিক্ষার্থী আহত হয়। আহতদের পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্বাধীনের পিতা আলতাব হোসেন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কাউছার ছুয়াত, বিজয়, রাহাত, জীবন এবং আসাদ ও ইমন নামে ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিদ্যালয় ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, এদিন বিদ্যালয়ের বার্ষিক বাংলা বিষয়ের পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ও অষ্টম শ্রেণীর ছাত্রদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে আসাদ ও ইমন এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে জানান, আমরা ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী নয়। মোটরসাইকেল নিয়ে সুজানগর বাজারে যাবার পথে রাস্তায় ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা দেখে আমরাসহ স্থানীয়রা তাদের মারামারি থামানোর চেষ্টা করি। এ বিষয়ে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, সিসি ফুটেজ দেখে সুষ্ঠ তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা)প্রতিনিধি

  • নড়াইলে ইয়াবাসহ একজন গ্রে*ফতার

    নড়াইলে ইয়াবাসহ একজন গ্রে*ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি;

    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জুয়েল শেখ (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল কালিয়া থানাধীন পেড়লী পুলিশ ক্যাম্প। গ্রেফতারকৃত মোঃ জুয়েল শেখ কালিয়া থানাধীন শীতলবাটি গ্রামের মোঃ জাহিদুল শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কালিয়া থানাধীন পেড়লী পুলিশ ক্যাম্পের মহসিন মোড় চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসমীম আলম।
    ওসি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার এসআই (নি:) মোঃ আজিজুর রহমন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২২০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। ধৃত আসামির সহযোগী ইয়াসিন মোল্যা (৪১) দ্রুত পালিয়ে যায় । তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে নড়াইল কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের ছেলে শিশু ধ*র্ষনের ঘটনায় থানায় মামলা

    খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের ছেলে শিশু ধ*র্ষনের ঘটনায় থানায় মামলা

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠিতে ছয় বছরের ছেলে শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষনের ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির মা মোসাৎ: শারমিন বেগম। বৃহস্পতিবার(৯ নভেম্বর) সকালে শিশুটির মা শারমিন বেগম বাদী হয়ে গ্রামের আলী হোসেন হাওলাদার এর ছেলে রাসেল হাওলাদার(২৩)-কে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলার আসামী রাসেল হাওলাদার পলাতক থাকায় তার পিতা আবুল হোসেন হাওলাদার-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নেছারাবাদ থানার ওসি(তদন্ত) এইচ,এম শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

    গত রোববার রাতে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পরে শিশুটির মা শারমিন বেগম থানায় মামলা করতে চাইলে স্থানীয় প্রভাবশালী মাসুদ,নাসির নামে দুইজন লোকসহ তাদের সাঙ্গপাঙ্গদের বাধায় প্রথমে থানায় যেতে পারেননি। তারা জোড়পূর্বক শালিস করে অপরাধি পরিবারের কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা করেন ভুক্তভোগী পরিবারকে মাত্র দুই হাজার টাকা দেন। এ ঘটনা প্রকাশ হলে পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার ভুক্তভোগি পরিবারকে থানায় ডেকে মামলা নিয়েছেন।

    জানাগেছে, গত ৫ নভেম্বর(রোববার) রাতে ওই ইউনিয়নের শেহাংগলের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত স্বামী পরিত্যাক্তা এক গৃহবধূ শারমিনের ছোট ছেলে শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একই গ্রামের রাসেল হাওলাদার ধর্ষন করে। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও স্থানীয় শালিসদারের বাধায় থানায় অভিযোগ দিতে পারেননি শিশুটির মা শারমিন। শালিসদাররা জোড়পূর্বক শালিস করে অপরাধি পরিবারের কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগিদের দুই হাজার টাকা দিয়ে থানায় যেতে নিষেধ করেন।

    ওই শিশুটির মা অভিযোগ করেন, ঘটনার দিন রাত আটটার সময় আমি বাসার সামনে বসা ছিলাম। এসময় রাশেদুল বলে আপনার ছেলে আমার কাছে থাকুক। আমি ছেলেকে তার কাছে রেখে পাশের ঘরে যাই। এসময় রাশেদ আমার শিশু ছেলেকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। কিছু সময় পর ছেলেকে খুজে না পেয়ে রাস্তার পাশে ব্রীজের জঙ্গলের পাশে তাকে অচেতন অবস্থায় পাই। কোলে করে বাসায় নিয়ে জানতে পারি ছেলেকে রাশেদুল ধর্ষন করেছে। ছেলেটি এখনও ব্যাথায় কাতরাচ্ছে।

    শিশুটির আপন নানি হালিমা খাতুন অভিযোগ করে বলেন, আমার নাতীকে ফুসলিয়ে রাশেদুল ধর্ষন করেছে। এ ঘটনায় আমরা থানায় যেতে চেয়েছিলাম। গ্রামের প্রভাবশালিরা যেতে দেয়নি। তাদের পক্ষের কিছু লোক আমাদের মোবাইল পর্যন্ত আটকে রেখেছে। স্থানীয় নাসির,মাসুদ নামে দুইজন লোক এর শালিস করে আমার নাতীর চিকিৎসার জন্য দুই হাজার টাকা দিয়েছে।

    অভিযুক্ত রাশেদুল ইসলামের মা রেহানা বেগম বলেন, আমার ছেলে নির্দোষ। ছেলেকে ষড়যন্ত্র করে অযথা ফাসিয়ে সাত হাজার টাকা নিয়েছে। তাছাড়া এ ঘটনাতো মিমাংস হয়ে গেছে। এখন জিজ্ঞেস করেন কেন।

    ইউপি চেয়ারম্যান মো: হুমাউন কবির বলেন, ঘটনা শুনে আমি স্থানীয় মাসুদ এবং নাসিরকে শালিসের ভার দিয়ে ছিলাম। তারা অপরাধির অভিভাবকের কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা করেছে। এখন শুনলাম সেই টাকা থেকে নাকি ভুক্তভোগী পরিবারকে মাত্র দুই হাজার টাকা দিয়েছে। চেয়ারম্যান বলেন এর যথাযথ বিচার হওয়া উচিত।

    নেছারাবাদ থানার অফিসার চার্জ (ওসি) মো: গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় রাসেল হাওলাদার নামে একজনকে আসামী করে থানায় মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ পিরোজপুর ।

  • মসজিদ নির্মাণে ২৫ লক্ষ টাকা দিলেন এমপি শিবলী সাদিক

    মসজিদ নির্মাণে ২৫ লক্ষ টাকা দিলেন এমপি শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জামে মসজিদ এর ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন ও নির্মাণ কাজের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

    গতকাল দুপুরে উপজেলার গোলাপগঞ্জ বাজার জামে মসজিদ চত্বরে, মসজিদ কমিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

    এসময় সংসদ সদস্য শিবলী সাদিক মসজিদের উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২৫ লক্ষ টাকা প্রদান করেন এবং পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

    গোলাপগঞ্জ বাজার জামে মসজিদ, দোকানদার ও গ্রামবাসীর আয়োজনে, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, ওসি তাওহীদুল ইসলাম তাওহীদ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সংসদ সদস্যর সফরসঙ্গী, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • পঞ্চগড়ে মৃ*ত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের আর্থিক সুবিধা

    পঞ্চগড়ে মৃ*ত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের আর্থিক সুবিধা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    মাত্র ৮ হাজার টাকা জমা দিয়ে ওয়ালটন থেকে ৬০ হাজার ৩১০ টাকা মূল্যের একটি ফ্রিজ কিনেছিলেন মশিউর রহমান। একে একে তিনি কিস্তি পরিশোধ করেন তিনটি। কিন্তু চতুর্থ কিস্তির আগেই ঘটে এক অঘটন। বিদ্যুৎস্পৃষ্টে অকাল প্রয়ান হয় তার। এ অবস্থায় কিস্তির বাকী টাকা আদায়ের পরিবর্তে মশিউর রহমানের পরিবারের পাশে দাঁড়ালো দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন গ্রুপ। পাওনা টাকা মওকুফ করে তুলে দিলো নগদ আর্থিক সুবিধা।
    ওয়ালটনের মৃত ক্রেতা মশিউর রহমানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ছোবারভিটা এলাকায়। তিনি সেখানকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
    বুধবার (৮ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে মৃত ক্রেতার নমিনি ইব্রাহিম খলিলের হাতে মোট ১২ হাজার ৫৯০ টাকা নগদ তুলে দেন ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার দেলোয়ার হোসেন এবং ক্রেডিট ম্যানেজার সিরাজুল ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ইনচার্জ ফাহিম ফারহান, শহরের পুরাতন পঞ্চগড়স্থ ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ইনচার্জ মনোয়ার হোসেন, মৃত ক্রেতার স্ত্রী আলেয়া খাতুন, ছেলে আল-আমিন প্রমূখ।
    জানা গেছে, চলতি বছরের ১৬ মে পঞ্চগড় ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় একটি ফ্রিজ কিনেছিলেন মশিউর রহমান। নমিনি করেছিলেন সঙ্গে আসা ভাই ইব্রাহিম খলিলকে। সে সময় নগদ ৮ হাজার টাকা এবং পরবর্তী তিন কিস্তিসহ মোট ২২ হাজার ৯০০ টাকা পরিশোধ করেন। কিন্তু পরবর্তী কিস্তির সময় আসার আগেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।
    মৃত ক্রেতা মশিউর রহমানের ছেলে আল আমিন বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান আমার বাবা। বাবার মৃত্যুর পর ফ্রিজের কিস্তি নিয়ে চিন্তিত ছিলাম, তবে কিস্তির বাকী টাকা আমাকে পরিশোধ করতে হয়নি। কিস্তি আদায়ের পরিবর্তে আমাদের পরিবারের খোঁজ খবর নিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। সর্বোপরি আজকে আর্থিক সুবিধা পেলাম তাদের পক্ষ থেকে’। এজন্য ওয়ালটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
    ওয়ালটনের রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, ‘কিস্তি চলমান অবস্থায় ক্রেতা বা তার পরিবারের কোন সদস্য মারা গেলে পণ্যের মূল্য ভিত্তিক ৫০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করছে ওয়ালটন। এরই ধারাবহিকতায় ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি’র আওতায় পঞ্চগড়ে মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধার টাকা হস্তান্তর করা হয়েছে। এটা কোন সহায়তা বা অনুদান নয়। ওয়ালটন মনে করে এটা তাদের দায়িত্ববোধ।