Blog

  • বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ জন উপ-মহাপরিচালকের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ জন উপ-মহাপরিচালকের শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ জন উপ-মহাপরিচালক।

    আজ শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে একসাথে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ জন উপ-মহাপরিচালগণ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

    পদোন্নতিপ্রাপ্ত ৬ জন উপ-মহাপরিচালক হলেন, মোহাম্মদ আবদুল আউয়াল, মো: রফিকুল ইসলাম, মো: ফখরুল আলম, ড. মো: সাইফুর রহমান, মো: আশরাফুল আলম ও মো: জিয়াউল হাসান। এসময় জেলা কমান্ড্যান্ট মো: ফজলে রাব্বী, ব্যাটেলিয়ন অধিনায়ক শাওন আসাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন। #

  • দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের বিকল্প নেই-শহীদ উল্লা খন্দকার

    দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের বিকল্প নেই-শহীদ উল্লা খন্দকার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো: শহীদ উল্লা খন্দকার বলেছেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার ক্ষমতায় আছে বলেই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সর্বক্ষেত্রে এতো উন্নয়ন হয়েছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা সারের জন্য আন্দোলনরত কৃষকদের গুলি করে মেরেছে। আর বর্তমান সরকার দেশের কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে।

    আজ শুক্রবার (১০ নভেম্বর) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, ২০৪১ সাল নয়, তার আগেই বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশ এখন বিশ্বের ২৩টি উন্নত দেশের মধ্যে একটি। শাহজালাল বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, মেট্রোরেলসহ বর্তমান সরকার অনেক বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু কিছু লোক আছে তারা বাংলাদেশের উন্নয়-উন্নতি দেখে না। তাদের কথা বিশ্বাস করা যাবে না। দেশের উন্নয়ন উন্নতি ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।

    অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের জন্য যে ক্রীড়া সামগ্রী পাঠিয়েছে সেগুলো দিয়ে তোমরা খেলাধুলা করবে। মোবাইল নিয়ে ঘরে বসে থাকলে হবে না। খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে মন ও শরীর দুটোই ভালো থাকে। উপজেলার যে সমস্ত বিদ্যালয়ের খেলাধুলার মাঠ নেই সে সকল বিদ্যালয়ে আমরা আগামীতে মাঠের ব্যবস্থা করে দিবো।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিনামূল্যে বীজ ও সার বিতরণ, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা, সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক- ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আঃ কাদের সরদার, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।

    এরপর মোঃ শহীদ উল্লা খন্দকার টুঙ্গিপাড়া উপজেলায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন। #

  • ধামইরহাটে খেলনা ইউনিয়ন ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

    ধামইরহাটে খেলনা ইউনিয়ন ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

    নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ৮নং খেলনা ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় তকিউদ্দিন আল আরাবী (রঃ) সেতু (শিমুলতলী ব্রীজ)’র পাদদেশে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সম্পাদক আহসান হাবীব, পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন, সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সাধারণ সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রার একমাত্র দাবীদার বাংলাদেশ আওয়ামীলীগ পক্ষে সকলকে কাজ করতে হবে এবং নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’ সবশেষে বর্ধিত সভায় খেলনা ইউনিয়ন ছাত্রলীগের অধীন ৯টি ওয়ার্ডের ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি দেলদার হোসেন।

    আবুল বয়ান, ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি ।

  • খাগড়াছড়িতে গুণীজনদের সংবর্ধনা প্রদান করেছে মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার

    খাগড়াছড়িতে গুণীজনদের সংবর্ধনা প্রদান করেছে মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার এই পক্ষ থেকে বই পড়া কর্মসূচি ২০২৩ খ্রী উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও জেলার সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে ।

    বৃহস্পতিবার (০৯ নবেম্বর ) সকাল ১১টার সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমার সভাপতিত্বে ও নাট্যকার নুরুল ইসলাম টুকুর সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মুসলেম উদ্দিন।এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন ।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উথৈসিং,মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার এর উপদেষ্টা নুরুল আবছার চৌধুরী শামিম, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান, শফিকুল ইসলাম, মোঃ ছফর আলী,,সামাজিক সংগঠন বিডিক্লিন চট্টগ্রাম বিভাগের সমণ্বয়কারী শাহাদাত হোসেন কায়েস।এই সময় উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্যবৃন্দ,সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এই সময় বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী আন্দোলনে বাঙালি তরুণরা ইংরেজ প্রশাসনকে সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত রেখেছে। অসংখ্য বাঙালি তরুণ মৃত্যুভয়কে তুচ্ছ করে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। ব্রিটিশ শাসকদের বিতাড়নের জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছিল এ দেশকে। মাস্টারদা সূর্যসেন ছিলেন এমন হাজারও বীর সেনার মধ্যে অন্যতম। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে পথ দেখিয়েছিলেন সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের সাহসী যোদ্ধারা, ইতিহাসে তা ছিল একটি বিরল ঘটনা।

    এই সময় বক্তারা আরও বলেন,খাগড়াছড়িতে মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার এর প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন ও তার টিম এই বিপ্লবী নেতার নামে লাইব্রেরী করে একটি মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন।এই সময় বক্তারা এই সংগঠন এর সাফল্য কামনা করেন।।

  • আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব কাদের

    আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব কাদের

    নিজস্ব প্রতিবেদক। দেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পদে থাকছেন দলের সভাপতি নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সদস্য সচিব হিসেবে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    আজ রাত সাড়ে ৯টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ওবায়দুল কাদের।

    তিনি বলেন, বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ বা নাশকাতার জবাবে আমাদের নেতাকর্মীরা সারা দেশে আরও সক্রিয়ভাবে জনগণের জানমালের রক্ষায় পাহারা দিতে হবে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার পায়তারার বিরুদ্ধে দাঁড়াতে হবে।

    তিনি আরও বলেন, ১৪টির মতো উপকমিটি হয়েছে নির্বাচন উপলক্ষে। নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ফরম ৫০ হাজার টাকা। অনলাইনেও বিক্রি করা হবে।

    সবশেষে বলেছেন, নেত্রী নির্দেশনা দিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত বা সমমনা অন্যান্যদের নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়া উচিত নয়।

  • মহালছড়িতে ছাত্রলীগ কর্তৃক বিক্ষো*ভ মিছিল ও প্রতি*বাদ সমাবেশ

    মহালছড়িতে ছাত্রলীগ কর্তৃক বিক্ষো*ভ মিছিল ও প্রতি*বাদ সমাবেশ

    রিপন ওঝা,মহালছড়ি

    কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জামাত-বিএনপির কর্তৃক সারাদেশে হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির শিক্ষাজীবন বিঘ্নিত হওয়ার প্রতিবাদে আজ ৯নভেম্বর ২০২৩ সকাল ১১.০০ঘটিকায় মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

    উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রোকন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনজিৎ দাশ ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব, সাবেক ছাত্রনেতা মোঃ হালিম, মোঃ বদি আলম, মহালছড়ি সরকারি কলেজের সভাপতি মোঃ সুমন মিয়া ও সাধারণ সম্পাদক অনন শীল, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল হাসান শান্ত, নেইন্দাউ মারমা, গৌবিন্দ দত্ত, সহ পদধারী নতুন নতুন তরুণ নেতৃত্ব, স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

    উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিন্তাহরণ শর্মা ও সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন(আনু) এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ২৪মাইলের ইসিবি চত্ত্বরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে বনভোজনের আয়োজন করা হয়।

    উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তাগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে উপস্থিত ছাত্রনেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

  • সাংবাদিকদের উপর হা*মলা মাম*লার বিরুদ্ধে তী*ব্র নি*ন্দা ও প্রতি*বাদ

    সাংবাদিকদের উপর হা*মলা মাম*লার বিরুদ্ধে তী*ব্র নি*ন্দা ও প্রতি*বাদ

    হেলাল শেখঃ রাজধানী ঢাকা ও সাভার আশুলিয়াসহ সারাদেশের সাংবাদিকরা কারো বিরুদ্ধে সত্য প্রকাশ করলেই তারা হামলা মামলার শিকার হচ্ছে। সাংবাদিকদের উপর হামলা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), তিনি বলেন, সাংবাদিকদেরকে ঘায়েল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয় একটি মহল। সাংবাদিকদের মহান পেশাকে অসম্মান করার অধিকার কারো নেই। জাতি জানতে চায় গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আর প্রকৃত সাংবাদিকতায় এতো বাঁধা কেন?।
    বিশেষ করে সাংবাদিকদের নিয়ে ষড়যন্ত্র করলে তা জাতির জন্য ভালো হবে না। বিশেষ করে প্রিন্ট প্রত্রিকা-সংবাদপত্র ছাপা ও সাংবাদিকতায় চরম বাধা সৃষ্টি করছে যারা তাদের অপকর্ম, অনিয়ম, দুর্নীতির সংবাদ প্রকাশ করে জাতির সামনে তুলে ধরতে হবে। অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার ও সাংবাদিকতায় এক পর্যায়ে কাজ করছে কিছু অসাধু লোকজন? কাগজপত্র প্লেটের দাম বৃদ্ধি হওয়ায় প্রিন্ট পত্রিকা ছাপানো কঠিন হচ্ছে। চোর বাটপার ও খারাপ প্রকৃতির ব্যক্তির কারণে প্রকৃত সাংবাদিকতায় চরম বাঁধা সৃষ্টি করছে, যা প্রকৃত সাংবাদিকদের জন্য লজ্জাজনক। কিছু অসাধু ব্যক্তির অত্যাচারের কারণে অনেকেই মহান পেশা সাংবাদিকতা ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন অনেক সাংবাদিক। কিছু ফিটিংবাজ দালালরা সাংবাদিকতায় আসছে, কিছু খারাপ প্রকৃতির ব্যক্তি সাংবাদিকের পরিচয়পত্র নিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে, মাদক সেবন ও বিক্রি করছে, সুদের ব্যবসা করছে, এটাই বড় সমস্যা। নিজে সংবাদ সংগ্রহ করে তা লিখে সংবাদ তৈরি করে প্রকাশ করা এতো সহজ নয়। মানুষ হিসেবে প্রতিদিন একটি করে ভালো কাজ করা যায়, তা মনের ব্যাপার। দেশের প্রকৃত সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে কিন্তু তার বিনিময়ে কি পাচ্ছেন তারা? প্রকৃত সাংবাদিকরা কি জনগণের প্রয়োজনে প্রিয়োজন? কারো পক্ষে বা বিপক্ষে সংবাদ প্রকাশ করলেই কোনো সাংবাদিক কারো গোলাম বা চাকর হয়ে যায়না, যেসকল রাজনৈতিক নেতা বা লিডার মনে করেন যে, সাংবাদিক ওরা আমার লোক, এটা ভুল ধারণা, সাংবাদিকতা পেশা এতো সহজ নয়।
    কলম সৈনিক সাংবাদিক দাবিদার নিজেদের মধ্যে যারা শক্রতা সৃষ্টি করছেন তারা বেশিরভাগই সংবাদ লিখতে পারেন না, তারা জাতির বিবেক হয় কি করে? সাংবাদিকতা একটা মহান পেশা, এই পেশাকে যারা ছোট করে দেখেন, সাংবাদিকদেরকে অপমান করছেন তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। প্রকৃত সাংবাদিক ও লেখক কখনো কোনো হামলা মামলার ভয় করে না। নেতা বা মেম্বার চেয়ারম্যান, এমপি মন্ত্রী আপনারা যে পেশা থেকেই আসেন না কেন দয়া করে কেউ সাংবাদিকদের অপমান করবেন না, আপনাদের ইতিহাস প্রকৃত সাংবাদিকরাই প্রকাশ করতে পারে। দেশের গণমাধমের প্রকাশক ও সম্পাদকসহ প্রকৃত সাংবাদিকরা অনেকেরই আপনাদের অনেকের প্রকৃত চরিত্র ইতিহাস জানেন যে, আপনারা কে কেমন প্রকৃতির মানুষ বা কেমন অপরাধ করেছেন? কে কেমন অপরাধী? কে কেমন চরিত্রবান। রাজধানী ঢাকা, ধামরাই ও সাভার আশুলিয়াসহ সারাদেশেই একের পর এক প্রকৃত সাংবাদিকদের উপর নৃশংস হামলা-মামলা, হত্যার ঘটনা ঘটেছে, এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতাসহ সচেতন মহল। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকার কারণে বিভিন্ন হামলা মামলার শিকার হয়ে থাকেন। প্রকৃত সাংবাদিকদেরকে কেউ ভয় দেখাবেন না, কলমের শক্তি দিয়েই তার জবাব দেয়া হবে। আমরা সাংবাদিকরা কোনো কচু পাতার পানি নয় যে, বাতাসে পড়ে যাবো। অনেকেই ষড়যন্ত্রের শিকার হয়ে হামলা-মামলায় শিকার হয়ে থাকেন, ভয় করবেন না “বৃহত্তর ঐক্যই আমাদের লক্ষ্য”। সাংবাদিককে অপমান করার অধিকার কারো নেই। সাংবাদিকদের উপর নৃশংস হামলা-মামলা, হত্যার হুমকি’র বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। বিশেষ করে নিউজ লেখতে হবে সকল সাংবাদিকদেরকে সবার সংশ্লিষ্ট মিডিয়ায় তা নিয়মিত ভাবে প্রকাশ করতে হবে। আমরা বলতে চাই ভয় করলে সাংবাদিকতা করা যায় না। নতুনদেরকে সাংবাদিকতার আদর্শলিপি বইসহ বেশি বেশি বই পড়া জরুরি, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মূলধারায় এগিয়ে যেতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে প্রচারণা চালিয়ে যেতে হবে। কলম সৈনিকরা কখনো কারো মিথ্যা সংবাদ লিখে প্রকাশ করে না। যারা কলম হাতে নিয়ে মিথ্যা কোনকিছু লিখে তা প্রচার করে, এটাকে অপপ্রচার বলা হয়, অপপ্রচারকারী মানুষগুলো দেশ ও জাতির শক্র। দেশের ভেতরে যারা দেশ ও জাতিকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হোক বলে দাবী জানান সাংবাদিক নেতারা। প্রকৃত সাংবাদিকদের নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। গণমাধ্যমে কাজ করতে হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে হয় তা অনেকেই জানেন না। নতুন সাংবাদিকদের সাংবাদিকতার আদর্শলিপি বই পড়া প্রয়োজন, প্রকৃত সাংবাদিকতা করলে তা দেশ ও জাতির জন্য মঙ্গল হয়, মিথ্যাচার সবার জন্য বিপদজনক। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকার কারণেই আজ তারা বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছেন। সাংবাদিকতা একটি মহান পেশা, সাংবাদিক শব্দ সহজ হলেও এই পেশা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, আবার সম্মানজনক। তবে অপসাংবাদিকতার কারণে বর্তমানে অনেক মানুষ সাংবাদিকদের ভালো চোখে দেখেন না।
    প্রকৃত সাংবাদিকরা না খেয়ে থাকলেও লজ্জায় কারো কাছে হাত পেতে সাহায্য নিতে পারেন না। ৩৬৫ দিনে এক বছর, জীবনে কোনদিন ছুটি নেই সাংবাদিকদের। ৩৬৪ দিন ভালো কাজ করেন আর একদিন একজনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন এতে একটু ভুল হলেই সেই সাংবাদিক খারাপ হয়ে যায়। অপরাধীরা অপরাধ করবে তাদের বিরুদ্ধে কোনকিছু লেখা যাবেনা, ১দিন যদি তাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করছেনতো সাংঘাতিক হবেন সাংবাদিক। সাংবাদিক জাতির বিঊেশ, সেই বিবেককে গালি দিয়ে বলা হয় সাংবাদিকরা খারাপ, এটা কোন ধর্ম আর কোন বিচার ?। অনেকেই নিজেদেরকে বড় মনে করেন, নিজেদের স্বার্থের জন্য শক্রতা সৃষ্টি করেন আর একজন অন্যজনের ক্ষয়ক্ষতি করার চেষ্টায় ব্যস্ত থাকেন এটা আমাদের ভুল হচ্ছে। সবাই ঐক্যবদ্ধ ও সমন্বয় করে কাজ করার মধ্যে আনন্দ আছে, “বৃহত্তর ঐক্যই আমাদের লক্ষ্য”।
    আমাদের লেখার মধ্যেও অনেক ভুল হয়। এই জন্য সাংবাদিকদের সাংবাদিকতার আদর্শলিপি পড়া দরকার। বিশেষ করে “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিক দেশ ও জাতির বিবেক, ঝুঁকিপূর্ণ জেনেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন, বিশেষ সম্মান অর্জন করার লক্ষ্যে কাজ করতে গিয়ে সম্মান অর্জন না হয়ে উল্টো বদনাম হচ্ছে আমাদের। সাংবাদিকতা করতে শুধুমাত্র মানুষের সুখ, দুঃখ, আনন্দ বেদনা, দুর্ঘটনাসহ সকল বিষয়ে জাতির কাছে তুলে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেও কারো মনজয় করতে পারেন না কেন? ছোট একটি ভুল করলেই সাংবাদিকদের উপর হামলা, মামলা করা হয়, এমনকি হত্যার শিকার হতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে বলা হয় সাংবাদিকদের সহযোগিতা করবেন কিন্তু তার উল্টো দেখা যায়, পুলিশ সাংবাদিক কি কখনো বন্ধু হতে পেরেছেন? কেউ কি খবর নিয়েছেন যে, সাংবাদিকরা কেমন আছেন? কোনো সহযোগিতা লাগবে কি না ?। অনেক সাংবাদিক আজকাল মানবেতর জীবনযাপন করছেন। জনগণের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন সাংবাদিকরা, এর বিনিময়ে কি পাচ্ছেন তারা? নির্যাতনের শিকার হচ্ছেন অনেক সাংবাদিক, হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন অনেকেই, যার কোনো হিসাব নেই। দেশে প্রায় ১৮ কোটি জনগণ, সেই তুলনায় আইনশৃঙ্খা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকের সংখ্যা অনেক কম, তবুও আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ জানাই তাদেরকে যারা মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। “পুলিশ, সাংবাদিক” আইনজীবি ও জনপ্রতিধিগণ, এই চারটি শব্দের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিকতা”। বিশেষ করে সাংবাদিকতার আদর্শলিপি’র বেশিরভাগ শব্দ আছে যা সাংবাদিকদের জন্য জানা অতি জরুরি-যেমনঃ সংবাদের উৎসহের মত সংবাদের উপাদান কি? মানুষ এবং প্রকৃতি, মানুষের আশা-আকাঙ্খা, আনন্দ, বেদনা, সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাই সংবাদের মূল প্রতিপাদ্য। এর সাথে সম্পৃক্ত সকল বিষয়ই সংবাদের উপাদান। যেমনঃ কুকুর যদি মানুষকে কামড়ায় তা কোনো সংবাদ নয়, আর মানুষ যদি কুকুরকে কামড়ায় বা অপ্রত্যাশিত কিছু অপকর্ম করে তা সংবাদ হয়। নিয়মের ব্যতিক্রম ঘটনা, অন্যায় অবিচার, যা মানুষের অধিকারকে হরণ করে, এরকম অনেক বিষয়কে সংবাদ বলা যেতে পারে।
    সাংবাদিকরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এতে স্বাধীনভাবে সাংবাদিকতা করা সহজ হবে বলে অনেকেরই অভিমত। সাংবাদিককে সাংবাদিকতার আদর্শলিপি পড়তে হবে, সেই সাথে সর্বশেষ সংশোধনীসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ম্যানুয়েল বই এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বইসহ বেশি বেশি বই পড়তে হবে। অনেকেই জানেন না যে, ১/ সাংবাদিক মানে জাতির বিবেক। ২/ সাংবাদিক মানে দেশ প্রেমিক। ৩/ সাংবাদিক মানে কলম সৈনিক। ৪/ সাংবাদিক মানে জাতির দর্পণ। ৫/সাংবাদিক মানে জাতির সেবক। ৬/সাংবাদিক মানে শিক্ষিত জাতি। ৭/সাংবাদিক মানে স্বাধীনভাবে কাজ করা। ৮/সাংবাদিক মানে সম্মানিত জাতি। ৯/ সাংবাদিক মানে তদন্তকারী। ১০/ সাংবাদিক মানে আইন বিষয়ে জানা। ১১/ সাংবাদিক মানে সিস্টেম পরিবর্তন করা। ১২/ সাংবাদিক মানে সকল তথ্য বিষয়ে জানা। ভয়কে জয় করে সাংবাদিকতা করার মধ্যে দেশপ্রেম আছে। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেন বলেই মানুষের ঘরের সুন্দরী নারী ও অর্থ সম্পদ নিরাপদে থাকে, স্বাধীনতা ও সম্মান অর্জন করা অনেক কঠিন। সাংবাদিকরা অনেকেই জানান, বর্তমানে সাংবাদিকতা করা অনেক কঠিন কাজ, বাকিটা ইতিহাস।

  • বরিশালের আগৈলঝাড়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    বরিশালের আগৈলঝাড়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক।
    রবি মৌসুমে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ১৬৫০ জন কৃষক পরিবারের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার পীযুষ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে ইমামা বানিন (সহকারী কমিশনার ভূমি),রফিকুল ইসলাম তালুকদার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কৃষি কর্মকর্তা ও প্রান্তিক কৃষকরা।উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত সরকারের কৃষি খাতে উন্নয়নের জন্য রাসায়নিক সারে ভর্তুকিসহ বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং প্রত্যেক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শেষ করেন।

  • আশুলিয়ায় নিয়মবহি*র্ভূত ভবন নির্মাণে দেয়াল ধস-কাজ বন্ধ করেছেন ক্যান্টনমেন্ট বোর্ড

    আশুলিয়ায় নিয়মবহি*র্ভূত ভবন নির্মাণে দেয়াল ধস-কাজ বন্ধ করেছেন ক্যান্টনমেন্ট বোর্ড

    হেলাল শেখঃ

    সাভারের আশুলিয়ায় নিয়মবহির্ভূত ভাবে গড়া তুলা নির্মাণাধীন ৬তলা ভবনের ছাদ থেকে ইট ও নির্মাণ সামগ্রী পাশের বাড়ির টিনের চালের উপর পড়ে ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। এতে করে ওই বাড়িতে থাকা ভাড়াটিয়া রতন ওরফে চান্দাল ও তার পরিবার অল্পের জন্যে প্রাণে বেঁচে যায়।

    বৃহস্পতিবার (৯নভেম্বর) বিকালে এবিষয়ে
    আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বিমানবাহিনীর অবঃ সার্জেন্ট মোঃ নুরুন্নবী মোল্লা। এরআগে গতকাল বিকাল ৫টার দিকে আশুলিয়ার শেরআলী মার্কেট ধলপুর এলাকার নির্মাণধীন মক্কা টাওয়ারের নির্মাণাধীন ৬তলার উপর থেকে দেয়াল ধসে পড়ে।

    জানা যায়, গত ৮ই নভেম্বর বুধবার সন্ধ্যায় এক প্রভাবশালী মহলের নির্মাণাধীন ৬তলা ভবনের ছাদ থেকে ইট ও নির্মাণ সামগ্রী ভেঙ্গে পড়ে পাশের বাড়ির টিনের চালের উপর পড়ে। এতে করে ওই বাড়িতে থাকা ভাড়াটিয়া রতন ওরফে চান্দাল ও তার পরিবার অল্পের জন্যে প্রাণে বেঁচে যায়। সেই সাথে টিনসেড বাসার দুটি কক্ষ ভেঙ্গে যায়। কক্ষে থাকা আসবাবপত্রসহ অন্যান্য জিনিসেরও ক্ষয়ক্ষতি হয়। পরে এঘটনার সংবাদ সংগ্রহে গেলে গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন এবং খারাপ আচরণ করেন ভবনটির যৌথ মালিকানা র‌্যাবের পরিচয় দানকারী ইউনুস হাওলাদার নামে এক ব্যাক্তি। কোন উপায় না পেয়ে এবিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বিমানবাহিনীর অবঃ সার্জেন্ট মোঃ নুরুন্নবী মোল্লা।

    তিনি অভিযোগ করে বলেন, আমার বাড়ীর পশ্চিম পাশে মোঃ জালাল উদ্দিন, সৈয়দ মতিউর রহমান সহ মোট ১৬ জনে মিলে ১০ শতাংশ জমির উপর সাভার ক্যান্টনমেন্ট বোর্ড হতে একটি ১০ তলা ভবনের নকশা অনুমোদন করে। নকশা বহির্ভুতভাবে ভবন নির্মাণ করতে শুরু করে। এসময় আমি ও আশেপাশের বাড়ীর মালিকরা আপত্তি করলেও তারা কারো আপত্তি না শুনে সেখানে অবৈধভাবে ভবন নির্মাণ করতে থাকে। নকশায় বাড়ীর চারিদিকে যে পরিমাণ জায়গা খালী রাখার কথা ছিল, তা না রেখে ভবন নির্মাণ করে। এতে আশেপাশের বাড়ীতে আলো বাতাস ঢুকতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

    এছাড়া ভবণ নির্মাণে যেসকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিলো তা তারা করে নাই। এরফলে উপর হতে ইট, কাঠ ও রডের টুকরা প্রতিনিয়তই নিচে পড়ছে। যার কিছু অংশ রাস্তায় এবং কিছু আমার বাড়ীর চালের উপর পড়ে টিনের ক্ষতি হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৮ই নভেম্বর বিকাল ৫টায় ওই ভবনের ৬তলা হতে দেয়াল ভেঙ্গে আমার বাড়ীর টিনের চালের উপর পড়ে চাল ভেঙ্গে ঘরের ভিতর পড়ে। এতে ঘরে থাকা টিভি, ফ্রিজ, সোকেস, খাট ভেঙ্গে ৩লাখ টাকার ক্ষতি হয়। ঐসময় আমার বাড়ীর লোকজন ঘর থেকে দ্রুত বের হয়ে গেলে তারা প্রাণে বেঁচে যায়।

    এলাকাবাসী জানান, সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করেই গড়ে তুলেছে এই বহুতল ভবন। এই এলাকার সরকারি কর্মকর্তা হওয়ায় তাদের ক্ষমতার দাপটে ভবন তৈরিতে অধিকাংশ ভবন মালিকরা মানছে না ভবন তৈরির আইন। এতে এলাকা উন্নত হলেও তৈরি হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ ও বাড়ছে জনদূর্ভোগ। অপরিকল্পিত নগরায়ণের কারণে দিনদিন বাড়ছে দূর্ঘটনার। এসকল বিষয়ে প্রতিকার পেতে আমরা বসবাসকারী
    সাধারণ মানুষের পোহাতে হচ্ছে সীমাহীন হয়রানির শিকার। প্রভাবশালীদের ক্ষমতা আর টাকার গরমে তাদের থাকতে হচ্ছে নীরব দর্শকের ভূমিকায়।

    এ ঘটনার বিষয়ে আমি ও স্থানীয়দেরকে নিয়ে জানতে গেলে তারা উত্তেজিত হয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দেয় এবং তাদের সাথে থাকা অজ্ঞাতনামা ২-৩ জন লোক নিয়া আমাকে মারার জন্য আসলে আমি দ্রুত ওখান থেকে সরে যাই। এরপরে কোন উপায় না থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি এর সুষ্ঠ বিচার ও সমাধানের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

    প্রাণে বেঁচে যাওয়া ভাড়াটিয়া চান্দাল বলেন, আমি রুমের ভিতরে ছিলাম। মাগরিবের সময়ে আমি অন্য রুমে গেলে ওই মূহুর্তে পাশের নির্মাণাধীন ভবন থেকে ওয়াল ভেঙ্গে রুমের উপর পড়ে। এতে চাল ভেংগে আমার রুমে থাকা আসবাবপত্রের অনেক ক্ষয়ক্ষতি হয়। আমি যদি ঘটনার সময়ে ওই রুমে থাকতাম তাহলে আমার যে কি অবস্থা হতো, তা একমাত্র আল্লাহ ভালোই জানেন। এর আগেও ওই ভবন থেকে কাঠ পড়ে এক পথচারী আহত হয়।

    ঘটনাস্থলে পরিদর্শনে যান আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল-মামুন। তিনি বলেন, ঘটনাস্থলে আমি পরিদর্শনে গিয়েছিলাম। ভুক্তভোগীরা আজ থামায় অভিযোগ দায়ের করেছে ডিউটি অফিসার এসআই ফরহাদ বিন করিমকে তদন্ত করতে দায়িত্ব দিয়েছে।

    এ বিষয়ে জানতে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড এক্সিকিউটিভ কার্যালয়ের প্রধান কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতোমধ্যেই আমাদের ইঞ্জিনিয়ারের একটি টিম আজ ঘটনাস্থল পরিদর্শন গিয়ে দেখে এ ভবনটি যথার্থ নিয়ম অনুযায়ী তৈরি করা হচ্ছে না। তাদের ভবন নির্মাণে কিছু কাজের ব্যত্যয় রয়েছে। তাদের ৯তলা পর্যন্ত অনুমতি থাকলে নিয়মবহির্ভূত ভাবে ৯তলার উপরে কলাম তৈরি করেছে। তাদের নির্মাধীন ভবনের ৫তলা পর্যন্তও কোনো সেফটি প্রটেকশন ছিলোনা। নিয়মের ব্যত্যয় ঘটার কারণেই আমরা অবশ্যই মালিক পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ এ ভবনের অননুমোদিত অংশ ভেঙ্গে ফেলাসহ কাজ বন্ধের নোটিশ করেছি।

  • আব্দুল ওহাবের নেতৃত্বে সুজানগরে অবরোধ বিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

    আব্দুল ওহাবের নেতৃত্বে সুজানগরে অবরোধ বিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাবের নেতৃত্বে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি সুজানগর পৌরসভা,উপজেলার সাতবাড়িয়া,মানিকহাট,ভাঁয়না নাজিরগঞ্জ,হাটখালী,দুলাই,তাঁতীবন্দ,সাগরকান্দি,আহম্মদপুর,রাণীনগর ইউনিয়নসহ স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব বলেন, অবরোধের বিরুদ্ধে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুজানগর উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবেলা করা হবে। অবরোধের নামে সড়কে কোন নাশকতা নৈরাজ্য বিএনপি জামায়াতকে করতে দেওয়া হবেনা। নাশকতা রোধে আমাদের এই অবস্থান ও মিছিল। পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা ২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জলসহ আমাদের দলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে বিএনপি-জমায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের মোকাবেলা করব। মোটরসাইকেল শোভাযাত্রায় পাবনা জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাদারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভঅপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সরদার তোফায়েল আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম বিপুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ । উল্লেখ্য অবরোধে সুজানগর উপজেলায় তেমন কোন প্রভাব পড়েনি। যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে খোলা।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা)প্রতিনিধি।