Blog

  • ঝালকাঠির নলছিটিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠির নলছিটিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠি জেলা প্রতিবিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি নলছিটিতে পালিত হয়েছে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে ৪টায় নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে
    আলোচনাসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু (এমপি)।

    এসময় উপস্থিত ছিলেন,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির,যুগ্ন আহবায়ক কামাল শরীফ,নলছিটি পৌর মেয়র আ. ওয়াহেদ খান।

    উপজেলা যুবলীগের আহবায়ক মামুন তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সৈয়দ শাওন ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, সাধারন সম্পাদক মেহেদী হাসান প্রিন্স(ভারপ্রাপ্ত)সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ।

    এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।

  • গোপালগঞ্জে নৈশ কোচে ডা*কাতি, মোবাইল ও নগদ টাকা লু*ট

    গোপালগঞ্জে নৈশ কোচে ডা*কাতি, মোবাইল ও নগদ টাকা লু*ট

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে একটি নৈশ বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

    শুক্রবার (১০ নভেম্বর) রাতে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের বাসে এ ডাকাতির ঘটনা ঘটে।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল আলম ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

    যাত্রীরা জানান, শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ফাল্গুনী পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৯৭৫৩) ছেড়ে আসে।

    এ সময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় পৌঁছালে একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে বাসের চালক, হেলপার ও যাত্রীদের জিম্মি করে ফেলে। পরে বাসের ১২/১৩ জন যাত্রীর কাছ থেকে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় নেমে পালিয়ে যায়।

    এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করি। আমরা বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে এ ঘটনার সাথে তাদের সম্পৃত্ততার প্রমান না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে।

    তিনি আরো জানান, ডাকাত দলে ৭জন সদস্য ছিল বলে যাত্রীদের কাছ থেকে জানা গেছে। ডাকাতদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তবে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। #

  • গোপালগঞ্জে বাসের চাপায় নারী নিহ*ত, সড়ক অবরো*ধ

    গোপালগঞ্জে বাসের চাপায় নারী নিহ*ত, সড়ক অবরো*ধ

    ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের চাপায় চঞ্চলা মজুমদার (৫০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

    আজ শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

    বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত চঞ্চলা মজুমদার গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অরুন মজুমদারের স্ত্রী।

    পরিদর্শক আমিনুল ইসলাম জানান, সদর উপজেলার ভেন্নাবাড়ীতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন চঞ্চলা। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি লোকাল বাস চঞ্চলাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অবরোধ তুলে দেয়ার চেষ্ঠা চালায়। চালায়। কিন্তু বিক্ষুব্ধ জনতা এ রিপোর্ট লেখা পযর্ন্ত ওই সড়ক অবরোধ করে রেখেছে।

    ছবি নেই

  • গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্যে গিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্যে গিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোজানাতে অংশ নেন তারা।

    পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আযম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এম বি সাইফ, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন হিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় একে অপরকে কেক খাইয়ে দেন নেতাকর্মীরা।

    আলোচনা সভায় যু্বলীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তারা, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে মাঠ পয্যায়ে কাজ করার জন্য নেতার্মীদের প্রতি আহবান জানান। #

  • বানারীপাড়ায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

    বানারীপাড়ায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

    বানারীপাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বানারীপাড়া বন্দর বাজারে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলার কার্যালয়ে সকাল দশটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরবর্তীতে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুনতাকিম লস্কর কায়েসের নেতৃত্বে বানারীপাড়া পৌর শহরে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে দলীয় কার্যালয়ে এসে কেক কাটার মাধ্যমে শেষ হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাযাত অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারন সম্পাদক এনায়েত
    উপজেলা যুবলীগের সাবেক সদস্য আরিফুল ইসলাম আনোয়ার,যুবলীগ নেতা আতিক বাপ্পি,সুমন খান,সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মনির হোসেন মল্লিক,যুগ্ম সম্পাদক মনির খান,পলাশ খান,স্বপন মাঝি,এনামুল হক মনি,জুয়েল ডাকুয়া,রুবেল ডাকুয়া,সাচি,বাকপুর ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ সোহেল,,মো.পারভেজ রুবেল,মো.আল আমিন,মো.শামীম,চাখার ইউনিয়ন যুবলীগ নেতা ফয়সাল সিকদার,টিপু,জয়দেব,বাইশারী ইউনিয়ন যুবলীগ নেতা জসিম মীর, মো.মেহেদী হাসান সিফাত,আব্দুল হালিম,সৈয়দকাঠী ইউনিয়ন যুবলীগ নেতা তানভীর আহমেদ বাবু,ইউপি সদস্য রাজু,এনামূল হক পলাশ,আব্দুর রহিম,ছালাম বালী,মো.সবুজ,রবিউল,সবুজ হাসান,জয়ন্ত হালদার,মো.হাসান,সজল,ফয়েজ,রজিত, সাইফুল,বরিউল,কাওসার মাল,শাকিল,ইলুহার ইউনিয়ন যুবলীগ নেতা মো.ফায়জুল হক,বিশারকান্দী যুবলীগ নেতা সাঈদুল হক,পৌর যুবলীগ নেতা মনির খলিফা,রোকনুজ্জামান রাসেল,মাইনুল হাসান, মো.ফোরকান হাওলাদার ,মো শাহিন মিয়া,মিজানুর রহমান,

    উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.সুমন হোসেন মোল্লা,যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান সোহাগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।

  • উজিরপুরে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার উদ্ভোধন

    উজিরপুরে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার উদ্ভোধন

    উজিরপুর প্রতিনিধিঃ

    “সেবাই মুল লক্ষ্য” এই বার্তাকে আরো সহজ করার লক্ষ্যে উজিরপুরে উদ্বোধন করা হলো নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার।
    বরিশাল জেলার উজিরপুরের প্রাণকেন্দ্রে উপজেলা বাসীকে স্বাস্থ্য সেবা দিতে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    ১০ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়।

    নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,জাতীয় অর্থোপেটিক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সিএইচ রবিন উজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল,
    এ সময় বক্তারা বলেন, সেবায় এমন প্রতিষ্ঠানের যাত্রা কে স্বাগত জানাই এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান তারা।
    নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জানান উপজেলার মানুষদের চিকিৎসাসেবা নিতে অনেক দূরে যেতে হয় তাদের কথা ভেবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন উন্নত চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারি।সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আবারও আমাকে মনোনয়ন দিবেন-উপমন্ত্রী হবিবুন নাহার

    আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আবারও আমাকে মনোনয়ন দিবেন-উপমন্ত্রী হবিবুন নাহার

    মোংলা প্রতিনিধি
    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, কোন অন্যায়-অপকর্ম করিনি, আর কেউকে এসব করার প্রশয়ও দিইনি। তাই প্রধানমন্ত্রী আমাকে আবারও নৌকার মনোনয়ন দিবেন। জনগণ ভোট দিয়ে তাকে আবার সংসদ সদস্য নির্বাচিত করবেন। বিগত দিনে এই মোংলা-রামপালে দায়িত্ব পালনকালে মোংলা বন্দর, ইপিজেড ও এ এলাকার রাস্তাঘাটসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়ন কর্মকাণ্ডের বেড়েছে কর্মসংস্থানও।

    আগামী ১৩ নভেম্বর খুলনায় অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিতে সকলকে আহবান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোংলা বন্দর, পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন করেছেন তা কোন সরকারের আমলে হয়নি। প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো আবারও নির্বাচিত করে উন্নয়নের সেই প্রতিদান দিতে হবে।

    মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রমেদ্র নাথ কির্তনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন, সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি মেম্বর খাঁন আহাদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

    এ সমাবেশে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি মেম্বর খাঁন আহাদুজ্জামানের নেতৃত্ব কয়েক হাজার নারী-পুরুষ কর্মীরা মিছিল নিয়ে এলে উপমন্ত্রী হাবিবুন নাহার তাকে স্বাগত জানান।

  • পানছড়িতে আওয়ামী লীগের ক্যাম্পেইনার কর্মীদের প্রশিক্ষণ

    পানছড়িতে আওয়ামী লীগের ক্যাম্পেইনার কর্মীদের প্রশিক্ষণ

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    আগামী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর অংশ হিসেবে প্রত্যেক ভোটারের দোরগোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ও ভোটারদের ভোট কেন্দ্রে আনতে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। এই কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে দিনব্যাপী আওয়ামীলীগের প্রায় ৩ শতাধিক ভোট প্রার্থনা কর্মীর (ক্যাম্পেইনার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১০ নভেম্বর) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৫টি ইউনিয়নের ভোট প্রার্থনাকর্মীদের নিয়ে (ক্যাম্পেইনার) এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    মাষ্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. কামরুল হাসান,ড.স্বপন চৌধুরী।

    এই প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক নুরুল আজম,সদস্য শামিম চৌধুরী, স্থানীয় পানছড়ি উপজেলার আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,এতে সঞ্চালনা করে দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী।এই সময় আরও উপস্থিত ছিলেন ৫টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক,বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    প্রশিক্ষন কর্মশালায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবেসে তাদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছেন। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তিনি বিভিন্ন সেবা মানুষের মাঝে পৌঁছে দিয়েচ্ছেন।,যার মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান, উপ-বৃত্তি, ভুমিহীন ও গৃহহীনদের জমি সহ ঘর প্রদান, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সহ সার্বিক উন্নয়নের ফলে মানুষের জীবন মান-উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন, আমরা চাই সরকারের এসব সুবিধা চলমান থাকুক। তাই আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করার পর প্রত্যেক ভোটারের কাছে সরকারের অভুতপূর্ব সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করার আহবান জানান।

  • পানছড়িতে বৌদ্ধ যুব পরিষদ’র উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র দান ২০২৩ কর্মসূচি সম্পন্ন

    পানছড়িতে বৌদ্ধ যুব পরিষদ’র উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র দান ২০২৩ কর্মসূচি সম্পন্ন

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে দরিদ্র পরিবারদের শীতবস্ত্র দান ২০২৩ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ও অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট এর অর্থায়নে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়েছে।

    শুক্রবার (১০ নবেম্বর) বেলা ১২টার সময় পানছড়ি উপজেলার তালুকদার পাড়া এলাকার সাধন বড়ুয়ার বাসভবন থেকে এ শীতবস্ত্র দান করা হয়।

    এই সময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুপ্রিতি বড়ুয়ার সভাপতিত্বে ও বৌদ্ধ যুব পরিষদের সদস্য সুশীল মারমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র দান কার্যক্রম এর উদ্ভোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া।এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।

    স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া,পানছড়ি শাখার সাধারণ সম্পাদক দিপায়ন বড়ুয়া, রামগড় শাখার সভাপতি নেপাল কান্তি বড়ুয়া,এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর পানছড়ি শাখার সহ সভাপতি পল্লি বড়ুয়া, ৬ নং ওয়ার্ড এর মেম্বার আসিফ করিম, সাংবাদিকবৃন্দ, সাংগঠন এর নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এই মহতী কার্যক্রম এর জন্য বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শীতবস্ত্র গ্রহণ করা দরিদ্র মানুষজন।

  • সুজানগরে হা-ড-ুডু খেলা ও পুরস্কার বিতরণ

    সুজানগরে হা-ড-ুডু খেলা ও পুরস্কার বিতরণ

    এম এ আলিম রিপনঃ গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ড-ুডু এখন অনেকটাই বিলুপ্তির পথে । গ্রামের কাঁচা রাস্তায়, মাঠে, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বদনপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল হা-ডু-ডু প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে বদনপুর যুব সমাজের আয়োজনে স্থানীয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ হা-ডু-ডু খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে মাঠে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী। সমাপনী খেলায় অংশ নেয় ঘঘুদহ একাদশ ও খয়রান একাদশ। খেলায় খয়রান একাদশকে হারিয়ে ঘুঘুদহ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সোবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব। আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার ও মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবুর রহমান।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা)প্রতিনিধি।