Blog

  • পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত,সভাপতি কায়েস,সম্পাদক হাবীব আজম

    পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত,সভাপতি কায়েস,সম্পাদক হাবীব আজম

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    দেশপ্রেম -সম্প্রীতি- উন্নয়ন এবং আমার পাহাড়, আমার জীবন এই স্লোগানে ও দল যার যার ছাত্র পরিষদ সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১১ নভেম্বর) বেলা ১২ টার সময় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে দুই পর্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলন এর প্রথম পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা,জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন এর মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এর পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন কায়েস এর সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক সভাপতি মোঃ আসাদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবুর রহমান।এতে উদ্ভোধনী বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ( ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
    পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আমিদ রানা,অধ্যক্ষ আবু তাহের।এতে প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর কবির।

    এই সময় আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক আবদুল মুজিব, সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম,সাংস্কৃতিক সম্পাদক নুর হোসেন ফরাজী,স্থায়ী কমিটির সদস্য শেখ আহমেদ রাজু,পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী সালমা আহমেদ মউ,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, বাঘাইছড়ি শাখার সহ সাংগঠনিক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি প্রদীপ চৌধুরী,

    বক্তব্যের প্রারম্ভে স্বাগত ও শুভেচ্ছা রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোঃ হাবিব আজম, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুমন আহমেদ, বান্দরবান শাখার সভাপতি মোঃ আসিফ ইকবাল, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেল মাহমুদ।

    এই সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ এর বিভিন্ন কমিটির নেতৃবৃন্দসহ প্রমুখ।

    এতে বক্তারা পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীদের বিভিন্ন সময় বৈষম্যমূলক আচরণের জন্য প্রতিবাদ জানান। এই সময় তারা বলেন,উপবৃত্তির ক্ষেত্রে বৈষম্য,শিক্ষাবৃত্তিতে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য সহ বাঙ্গালিদের অধিকার আদায়ে নানা বিষয় নিয়ে বক্তব্য রাখা হয়।

    এই সময় তারা আরও জানান,স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে,সকল সম্প্রদায়ের মাঝে সাংবিধানিক অধিকার সমানভাবে প্রতিষ্ঠা করতে এবং প্রচলি আইনে ৬১ জেলার ন্যায় তিন পার্বত্য জেলাতেও একইভাবে বিচার ব্যবস্থা চালু করার সরকারের কাছে জোর দাবী জানান তারা।

    এইছাড়াও পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবীতে ৮ দফা দাবী জানান তারা।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মেলনে মোঃ শাহাদাত হোসেন কায়েসকে সভাপতি ,মোঃ হাবিব আজমকে সাধারণ সম্পাদক ও রাসেল মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

  • মুন্সিগঞ্জে মোহনা টিভি জন্মদিন পালন

    মুন্সিগঞ্জে মোহনা টিভি জন্মদিন পালন

    মুন্সিগঞ্জ প্রতিনিধি লিটন মাহমুদ ঃ

    মুন্সিগঞ্জে আলোচনা সভা,কেক কাটা ,ফুলেল শুভেচ্ছা ও র‌্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভি’র ১৩বছর পেরিয়ে (১৪বছরে পদার্পণ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মোহনা টিভির মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজনের আয়োজনে শনিবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে শফিউদ্দিন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,মোহনা টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন । পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া ।

    জাতীয় শ্রমিক লীগের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক আক্কাস আলী, সিনিয়ার সাংবাদিক আতিকুর রহমান টিপু, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, এনটিভি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মইনুদ্দিন সুমন, নয়া দিগন্তের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম,মুন্সিগঞ্জ প্রেসক্লাবের দত্তর সম্পাদক মাসুদ রানা, বাংলাদেশ টুডের মুন্সিগঞ্জ
    জেলা প্রতিনিধি মামুনুর রশিদ খোকা, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গুলজার হোসেন, দৈনিক সময়ের আলোর মুন্সিগঞ্জ
    জেলা প্রতিনিধি জুয়েল রানা, বাংলা টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি রুবেল মাদবর, মোহাম্মদ জাফর মিয়া সহ প্রেসক্লাবের সকল সংবাদ কর্মী অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

  • ধামইরহাটে বিভিন্ন আয়োজনে পালিত হলো যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

    ধামইরহাটে বিভিন্ন আয়োজনে পালিত হলো যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
    নওগাঁর ধামইরহাটে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবলীগের প্রতিষ্ঠা বাষিকী। এ উপলক্ষে ধামইরহাট উপজেলা যুবলীগ ১১ নভেম্বর সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়ার আয়োজন করে। পরে বেলা ১১ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুর সভাপতিত্বে ও সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক নওরোজ আলমগীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ। সভায় ৮টি ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ

  • ধামইরহাটে সড়ক দু*র্ঘটনায় ৩ যুবলীগ কর্মী আহ*ত

    ধামইরহাটে সড়ক দু*র্ঘটনায় ৩ যুবলীগ কর্মী আহ*ত

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

    নওগাঁর ধামইরহাটে উপজেলা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান করতে এসে ৩ যুবলীগ কর্মী আহত হয়েছেন। গুরুত্বর অবস্থায় ২ জনকে রামেক হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার বেলা ১১ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা ও ব্রাক অফিসের মাঝপথে ধামইরহাটের ইউএনও’র গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। ইউএনও আসমা খাতুন ও এসিল্যান্ড জেসমিন আক্তার সার্বক্ষনিক আহতদের খোজ-খবর নিচ্ছেন বলে জানা গেছে।
    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য যোগদানকৃত ইউএনও আসমা খাতুন সকাল ১১ টার দিকে উপজেলা সদর থেকে জগদল আদিবাসী স্কুল ও কলেজ কেন্দ্রে ভোকেশনালের এসএসসি পরীক্ষা পরিদর্শণের জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে ধামইরহাটে যুবলীগের প্রতিষ্ঠা বাষিকীতে যোগদিতে ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীর নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর সমাবেশে আসে। ওই বহরে পিছিয়ে থাকা একই মোটরসাইকেলে ৩ জন যুবলীগ কর্মীও অনুষ্ঠানের আসার পথে পিড়লডাঙ্গা ও ব্র্যাক অফিসের মাঝপথে ইউএনও’র গাড়ির সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক চন্দ্রকোলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে গোলজার হোসেন (৩৫), নুর মোহাম্মদের ছেলে মাসুদ রানা (৪০) ও জোতরাম গ্রামের ফজলুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৪০) আহত হয়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়দের সহযোগিতায় ইউএনও আহতদের ধামইরহাট হাসপাতালে নিলে গুরুত্বর অবস্থায় গোলজার ও মাসুদ রানাকে রামেক হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী মোটরসাইকেলের ধাক্কায় ক্ষতিগ্রস্থ হলেও ইউএনও এবং গাড়ীতে থাকা কারও কোন ক্ষতি হয়নি।
    উপজেলা নির্বাহী অফিসার মোসা. আসমা খাতুন বলেন, ‘বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিতে ৩জন আরোহীসহ খুব দ্রুত গতিতে আসছিল, এবং আকস্মিক এই ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক, তাদের সার্বক্ষনিক খোজ খবর রাখা হচ্ছে, এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে করা হবে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ

  • শেখ হাসিনার ১০০ টি উন্নয়ন প্রকল্প থাকলেও খালেদা জিয়ার ১ টিও নেই- ফারুক এমপি

    শেখ হাসিনার ১০০ টি উন্নয়ন প্রকল্প থাকলেও খালেদা জিয়ার ১ টিও নেই- ফারুক এমপি

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধর সোনার বাংলা গড়ে তোলার প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, শেখ হাসিনা জয়লাভ করলে আপনি জয়লাভ করবেন, আপনার ছেলে, মেয়েসহ এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। গোদাগাড়ীর এমন কোনা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ১৫ বছরে যা উন্নয়ন হয়েছে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে আগামী ৫ বছরে এধরনের উন্নয়নে করা হবে। শুধু মাত্র গত ১৫ বছরে গোগ্রাম ইউপিতে ৬১৫ কোটি ৯৪ লাখ টাকার উন্নয়ন করা হয়েছে। গরুর মাংশ ৮ শ টাকা কেজি সাবই সপ্তাহে ৩/৪ গরুর মাংশ খেতে পারছে। কিন্ত বিএনপি জামায়াতের আমূলে ১৫০ টাকা কেজি গরুর মাংশ ছিল কিন্তু সপ্তাহে একদিনও খেতে পারেন নি। যেখান আগে একটি গরু জবাই করে মাংশ বিক্রি করতে সন্ধ্যা হয়ে যেত। এখন সেখানে ৬/৭ গরু জাবাই করে দুপুরে আগেই মাংশ বিক্রি হয়ে যায়। দৃশ্যেমান হয়েছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধান মন্ত্রীর চেয়ারে বসাতে হবে।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি এসব কথা বলেন।

    আজ ১১ নভেম্বর শনিবার সকাল ১১ টার সময় গোগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুর চৌধুরী।

    উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়জুদ্দিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজু, উপজেলা আওয়ামীলীগের সহকারি প্রচার ও প্রকাশনা বিষায়ক, কাষ্টম গোয়েন্দা রাজশাহীর সবেক সহকারি পরিচালক সুনন্দন দাস রতন, প্রধান শিক্ষক আব্দুল বারী প্রমূখ।

    দেশের মানুষ শান্তিতে বসবাসের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয়সরকার, যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে বাপক উন্নয়ন হয়েছে, এসব উন্নয়ন দেখে কিছু কুচক্রী মহল দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। সব গুজাবে কান দিবেন না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে
    ওমর ফারুক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার দেশ ও জনগনের জীবনমান উন্নয়নের সঠিক তথ্য প্রচার ও মাদকমুক্ত গোদাগাড়ী উপজেলা গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।

    ওমর ফারুক চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, শুধু দেওপাড়া ইউনিয়নে ৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন। আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষায় ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি, নতুন ভবন নির্মান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি ২৩ লাখ টাকার উপবৃত্তি দেয়া হয়েছে।
    সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ টি ভবন নির্মান করা হয়েছে এতে ব্যয় হয়েছে ২০৯ কোটি টাকা, সংস্কার কাজ হয়েছে ৩৪৭ কোটি টাকা, নতুন বই বিতরণ করে হয়েছে ৮০ লাখ ২৮ হাজার টি বই। কম্পিউটার ল্যাবে ব্যয় হয়েছে ৯০ লাখ ৮১ হাজার টাকা। শিক্ষার্থীদের মাঝে ৫৩৫ টি বাইসাইকেল বিতরন করা হয়ে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়। খালেদা জিয়া মামলায় দন্ডিত, তারেক জিয়া পালাতক, ফেরারী আসামী তাদের দল ক্ষমতায় আসলে কে হবে প্রধানমন্ত্রী এনিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে।

    আগামী দিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রীকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে।

    আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি জামায়াত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছেন, বিদেশে ধর্না দিচ্ছেন কিন্তু কোন লাভ হবে না। শেখ হসিনার অধীনে সংসদ নির্বাচন অনু্ষ্ঠিত হবে। শেখ হাসিনা আবার যদি প্রধান মন্ত্রীর চেয়ারে বসতে পারেন তবে এখানে মিনি স্টুডিয়াম করে দেয়া হবে। আমি ফারুক চৌধুরী যা বলি তাই করি অতীতে যা কথা বলেছি তা পূরণ করেছি।
    ২০১৫ ইং সালের পর স্কুল, কলেজ, মাদ্রায় যত শিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছে, সবাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার বদলাতে আপনাদের চাকুরী হয়েছে, কর্মসংস্থান হয়েছে। আপনাদের দোয়া নিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

    তিনি বাল্য বিয়ে, যৌতুক, মাদক, জঙ্গিবাদ, সরকারের উন্নয়ন, সাফল্য নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি আরও উল্লেখ করেন, মেধা ১ ভাগ আর পরিশ্রম হচ্ছে ৯৯ ভাগ, যারা এ কাজটি করতে পারবে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারবে। পড়া লিখার পাশাপাশি, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহনে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভায় বক্তব্য রাখছেন এসপি সাদিরা খাতুন

    নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভায় বক্তব্য রাখছেন এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ৯ টার সময় পুলিশ লাইন্স ড্রিলশেডে অক্টোবর/২০২৩ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন র‌্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন তাদের এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। সকল পুলিশ সদস্যকে এক হয়ে জনগণ ও দেশের কল্যাণ এর জন্য কাজ করে স্মার্ট পুলিশ গঠনে যথাযথ দায়িত্ব পালত করতে নির্দেশ প্রদান করেন। অত:পর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন। তিনি পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, পিতা-মাতার প্রতি উত্তম আচরণ, নৈতিকতা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, অশোভন আচরণ পরিহার করা, ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

    পুলিশ সুপার কল্যাণ সভায় অবসরজনিত কারণে বিদায়ী ২ জন পুলিশ সদস্য ১. কনস্টেবল/২৯৬ মোঃ আইবুর রহমান , ২.কনস্টেবল/১৯৩ মোঃ মিজানুর রহমানকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া তিনি সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ওয়ারেন্ট তামিলকারী শ্রেষ্ঠ অফিসার হিসেবে লোহাগড়া থানার এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম, লোহাগড়া থানার এএসআই (নিঃ)
    মোঃ মিকাইল হোসেন, ট্রাফিক শাখার শ্রেষ্ঠ চৌকস অফিসার হিসেবে ট্রাফিক সার্জেন্ট/ ইমরান হোসেন, সেরা ওয়াচার ডিএসবির এএসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন।

    কল্যাণ সভায় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, জেলা অপরাধ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • রামপাল মোংলার মানুষ এই রামপাল মোংলা সংসদীয় আসনের পরিবর্তন চায় – ইদ্রিস আলী ইজারাদার

    রামপাল মোংলার মানুষ এই রামপাল মোংলা সংসদীয় আসনের পরিবর্তন চায় – ইদ্রিস আলী ইজারাদার

    বায়জিদ হোসেন,
    মোংলা প্রতিনিধি।

    মোংলা বন্দরটি বিগত বিএনপি সরকারের আমলে মৃতপ্রায় বন্দরে পরিণত হয়। প্রধানমন্ত্রী মৃতপ্রায় মোংলা বন্দরকে জীবিত করেছেন। বঙ্গবন্ধু দূরদর্শী নেতৃত্ব দিয়ে বিশ্বে বাংলাদেশকে আলোকিত করেছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে আলোকিত করে তুলছেন। প্রধানমন্ত্রী সাহসী নেতৃত্ব দিয়ে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করছেন। তাই আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আগামী ১৩ তাং প্রধানমন্ত্রী খুলনায় আগমন জনসভা সফল করতে সবাই অংশ নিবেন।
    বর্ষীয়ান আ’লীগ নেতা ইদ্রিস আলী ইজারাদার পরিবর্তনের বিষয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি ইতিমধ্যে বেশ কয়েকটা জনসভা ও পথসভা করেছি। রামপাল মোংলার হাজার হাজার মানুষ এই রামপাল মোংলা সংসদীয় আসনের পরিবর্তন চায়। আমি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেয় এই আসন থেকে অতিতের সকল রেকর্ড ভেঙ্গে প্রধানমন্ত্রীকে এই আসন উপহার দেব।
    বিএনপি জামাতের নারী ও শিশু হত্যাসহ অগ্নি সন্ত্রাস হরতাল, অবরোধ, নৈরাজ্য এবং প্রতিহিংসতার প্রতিবাদে
    উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে
    মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় জেলা আ’লীগের সহ-সভাপতি, সবেক উপজেলা চেয়ারম্যান জননেতা ইদ্রিস আলী ইজারাদার এ কথা বলেন। শনিবার (১১ নভেম্বর) বিকেলে মোংলার টাটিবুনিয়া স্কুল মাঠে এ সমাবেশে উপজেলা মহিলা আ’লীগের সভাপতি কাবেরি হক স্মৃতি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোনোয়ারা বেগম’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, ভোজপতিয়া ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান টুকু, মোংলা উপজেলা ভাইচ চেয়ারম্যান ইকবাল হোসেন, জেলা পরিসদের সদস্য জলিল শিকদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বাশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন জেড, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মিলন শিকারী, পৌর যুব মহিলালীগ নেত্রী সুমী লীলা, কৃষকলীগ সভাপতি শহজাহান সাদ্দিকী, আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন শেখ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইমরান বিশ্বাস, ছাত্রলীগ সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর সাধারণ সম্পাদক শেখ শাহরুক বাপ্পী, ইউপি সদস্য আজমল শেখ, শ্রমিকলীগ নেত্রী মিম আক্তার, ইউনিয়ন মৎস্যজীবী লীগ সভাপতি শেখ আমজাদ হোসেন, সহ স্থানীয় নেত্রীবৃন্দরা।

    জনতার মহাসসুদ্রের এ মঞ্চ থেকে বক্তারা রামপাল মোংলায় নেত্রিত্বের পরিবর্তের ডাক দিয়ে বলেন, আজ আমরা অবহেলিত আমারা জননেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার কে এই সংসদীয় আসনে নৌকার প্রার্থী হিসাবে দেখতে চাই। আমারা বিগত ৫ বছরে বিরধী দলের মত অবহেলিত। সুতারাং প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো এই সংসদীয় আসনে নতুন মুখ জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জননেতা ইদ্রিস আলী ইজারাদার কে দেয়া হোক।

    এসময় আয়োজিত এ জনসভায় অংশ নিতে দুপুর থেকে খন্ডখন্ড মিছিল সহকারে জনসভাস্থলে আসতে থাকে কর্মী সমর্থকেরা। মুহুর্তের মধ্যে সভা স্থাল রুপ নেয় জনতার মহাসমুদ্রে। এ সময় কর্মী সমর্থক দের মাঝে ছিলো বাধভাঙ্গা উল্লাস।

  • নড়াইলে এসপি সাদিরা খাতুন’র সভাপতিত্বে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    নড়াইলে এসপি সাদিরা খাতুন’র সভাপতিত্বে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১১:টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল।
    অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

    পুলিশ সুপার বলেন, সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্তরের মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

    অপরাধ পর্যালোচনা সভায় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, জেলা অপরাধ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • তুচ্ছ ঘটনায় চা বিক্রেতাকে পিটিয়ে হ*ত্যা

    তুচ্ছ ঘটনায় চা বিক্রেতাকে পিটিয়ে হ*ত্যা

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে লিটন হোসেন (৩০) নামে এক চা দোকানদারকে পিটিয়ে হত্যা করার হয়েছে। শুক্রবার রাতে তাকে পিটিয়ে আহত করা হলে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। লিটন হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঘাস কাটা নিয়ে একই গ্রামের আহম্মেদ আলীর ছেলেদের সাথে লিটনের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে মহিলা মেম্বারের ছেলে রিহাব, একই গ্রামের মনিরের ছেলে আরাফাদ, আব্দুল মালেকের ছেলে স্বাধীন, দাউদ হোসেন ও আব্দুল মালেক শ্রীরামপুর বাজারে লিটনকে বেদম মারপিট করে। মারধরের কারণে লিটন জ্ঞান শুন্য হয়ে পড়ে। বাজারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর হাসপালাতে ভর্তি করান। লিটনের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল হাসপালাতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথের মধ্যে তার মৃত্যু ঘটে। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন শনিবার দুপুরে জানান, ঘাস কাটাকে কেন্দ্র করে মারামারি ঘটনায় রাতেই একটি মামলা হয়েছে। এ ঘটনায় আহত লিটন নামে একজন মারা গেছে বলে শুনেছি। এদিকে হতদরিদ্র চা বিক্রেতা লিটনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ইমামদের সাথে মত বিনিময় কালে জাতির জনক ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন মহারাজ

    ইমামদের সাথে মত বিনিময় কালে জাতির জনক ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন মহারাজ

    আনোয়ার হোসেন,
    স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি,
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে মতবিনিয় কালে দেওয়া বক্তৃতায় তিনি দোয়া চান। গতকাল শনিবার সকালে স্বরূপকাঠিতে মহিউদ্দিন মহারাজের রাজনৈতিক কার্যালয়ে উপজেলা ইমামম সমিতির আহ্বানে উপজেলার সকল মসজিদের ইমামদের ওই সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম সমিতির সভাপতি ছারছীনা কামিল মাদ্রাসার মোদারেছ মাওলানা আজম অহিদুল আলম। সভায় মহিউদ্দিন মহারাজ বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নের বিষয় তুলে ধরে বক্তৃতা কালে বলেন, একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম । আপনাদের বক্তব্য থেকে প্রতিয়মান হয় জাতির জনক তার সল্প সময়ের শাসনামলে ইসলামী ফাউন্ডেশন, কাকরাইল মসজিদ ও ইসতেমার জন্য জমি বরাদ্ধ, ওয়াইসি সম্মেলনে যোগদান, করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ত্রাই পথ অনুস্মরন করে দেশের, মানুষের ও ইসলামের অগ্রগতির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এতদিন বিএনপি জামায়াতচক্র আওয়ামীলীগকে ইসলামের বিপরিতে দাড় করিয়েছে। জননেত্রী শেখ হাসিনা মুসলমানদের ধর্মীয় কর্মকান্ডে যে ভূমিকা রেখে চলছেন তা কেউই কখনো করেনি। সব উপজেলায় মডেল মসজিদ, কওমী শিক্ষাকে স্মীকৃতি, মাদ্রাসা শিক্ষকদের স্কুল কলেজের সমান মর্যাদা দিয়েছেন। সুতরাং জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে। সর্বত্র ষঢ়যন্ত্র চলছে। এ থেকে সাবধান থাকতে হবে। ইমামদের একটি কথার মূল্য আনেক বেশি। আপনারা মন থেকে যা বলেছেন তাতে একদিন আমরা আমাদের দেশকে শান্তির জনপদে পরিনত করতে পারব। সভায় আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম মুইদুল ইসলাম, উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ইমাম মাওলানা বোরহান উদ্দিন ছালেহী, কারী মাওলানা বেলায়েত হোসেন,মাওলানা আল আমিন, মাওলানা আরাফাতরহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, হুমায়ুন কবির, তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের ইমামগন।