Blog

  • সুন্দরবনের দুবলায় ‘রাস উৎসবের প্রস্তুতি সভা, যাতায়াত হবে ৫ রুটে

    সুন্দরবনের দুবলায় ‘রাস উৎসবের প্রস্তুতি সভা, যাতায়াত হবে ৫ রুটে

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:সুন্দরবন সংলগ্ন দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

    বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্রেট মোঃ আরিফুল ইসলাম, বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক অসীম কুমার সমাদ্দার, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম, সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম, দুবলারচর রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু, হিন্দু ধর্মীয় নেতা মধুসূদন দাম, সুমন মজুর দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    প্রস্তুতি সভায় আগামী ২৫থেকে ২৭ নভেম্বর পর্যন্ত “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” অর্থ্যাৎ রাস উৎসবের সময় নির্ধারণ করা হয়। রাস উৎসবে ভক্ত-দর্শনার্থীদের যাওয়া-আসা নির্ভিঘ্ন করতে ৫টি রুট নির্ধারণ করা হয়েছে। রুটগুলো হচ্ছে, ঢাংমারী-চাঁদপাই ষ্টেশন-ত্রিকোনা আইল্যান্ড-বলার চর-আলোরকোল, বগী-বলেশ্বর-সুপতি ষ্টেশন-কচিখালী-শেলারচর-দুবলার চর-আলোরকোল, বুড়িগোয়ালিনী, কোবাদক-বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল-হংসরাজ নদী-দুবলার চর-আলোরকোল, কয়রা-কাশিয়াবাদ-খাসিটানা-বজবজা-আড়ুয়া শিবসা-শিবসানদী-মরজাত-দুবলার চর-আলোরকোল, নলিয়ান ষ্টেশন-শিবসা-মরজাত নদী-দুবলার চর-আলোরকোল। এই পাঁচটি রুটে যাওয়া-আসা করতে হবে ভক্ত ও দর্শনার্থীদের। এছাড়া এবার রাসপূর্ণিমা উপলক্ষে কোন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্ত্তণ হবে না, শুধু রাসপূজা ও পুণ্যস্নান হবে। শুধুমাত্র সনাতন ধর্মালম্বীরা এই পূন্যস্নানে অংশগ্রহন করতে পারবেন। পূন্যার্থীদের প্রবেশের সময় পাশ পারমিট গ্রহন করতে হবে। সুন্দরবনে অবস্থানের সময় কোন প্রকার বন্য প্রানি ধরা, খাওয়া ও সংরক্ষন করা যাবে না। পূন্য স্নানের সময় কুমির থেকে সাবধান থাকতে বলেছে আয়োজকরা।

    রাস পূর্ণিমা ও পূন্য স্নান উপলক্ষে সুন্দরবনের বন্য প্রাণি রক্ষায় নজর দারি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

    প্রায় দুইশ বছর ধরে সুন্দরবনের দুবলার চর-আলোর কোলে রাস পূজা ও রাস পূর্নিমায় স্নান করে থাকে সনাতন ধর্মালম্বীরা। পরবর্তী এই পূজাই সব ধর্মবর্নের মানুষের উৎসবে পরিনত হয়।

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট প্রতিনিধি

  • সুন্দরবনে ঐতিহ্যবাহী রাস উৎসব উদযাপন কমিটি গঠন  কামাল উদ্দিন  সভাপতি প্রদীপ   সম্পাদক

    সুন্দরবনে ঐতিহ্যবাহী রাস উৎসব উদযাপন কমিটি গঠন কামাল উদ্দিন সভাপতি প্রদীপ সম্পাদক

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনকে সভাপতি এবং প্রদীপ বসু সন্তুকে সাধারণ সম্পাদক করে সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শহরের ধানসিড়ি মিলনায়তনে সকলের সম্মতিতে ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়।

    এসময়, নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, হিন্দু ধর্মীয় নেতা মধুসূদন দাস, সুমন মজুর দাসসহ রাস উৎসবের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    আগামী ২৫থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে। এই উৎসবে সনাতন ধর্মালম্বী ছাড়াও হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা অংশগ্রহন করবেন।

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট প্রতিনিধি

  • বাগেরহাটে মোংলা উপজেলা পরিষদনান্দনিক ভবন পেল

    বাগেরহাটে মোংলা উপজেলা পরিষদনান্দনিক ভবন পেল

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:বাগেরহাটে মোংলা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
    স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্র জানায়, উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ইং অর্থবছরে ২য় পর্যায়ে মোংলা উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ও হলরুম নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের নভেম্বরে সম্পন্ন হয় অবকাঠামোর নির্মাণ কাজ। চারতলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১৬ লক্ষ ৪৭ হাজার ৭০৭ টাকা।
    এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাফর রানা, প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, সমবায় অফিসার মো: জুবাইর হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট প্রতিনিধি

  • বাংলাদেশের সুখ পাখি শেখ হাসিনা, ফারুক চৌধুরী

    বাংলাদেশের সুখ পাখি শেখ হাসিনা, ফারুক চৌধুরী

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার বিজয় মানে আপনাদের বিজয়। তিনি বলেন, এদেশের মানুষকে বিভিন্ন রকমের ভাতা ও সহায়তা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এসব টাকা দিয়ে আপনাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছেন। আপনাদের সুখে রেখেছেন। বাংলাদেশের সুখ পাখি হিসেবে শেখ হাসিনা দেখা দিয়েছি। শেখ হাসিনা ছাড়া কেউ এদেশের মানুষকে সুখি রাখতে পারেনি আগামিতেও পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারী মাসে। এই ভোটে নৌকাকে বিজয়ী করার দায়িত্ব প্রতিটি মা-বোন ভায়ের। শেখ হাসিনা জিতলে আপনি জিতবেন। আপনি জিতলে বাংলাদেশ জিতবে , তাতেই আপনি সুখি হবেন। যে যাই বলুক শেখ হাসিনা ছাড়া কেউ আপনাদের সুখে রাখতে পারবে না।
    জানা গেছে, ১২ নভেম্বর রোববার কাঁকনহাট পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর আওয়ামী লীগের সম্পাদক সাইফুর রহমান বকুলের সঞ্চালয় ও সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে সরকারী সামাজিক সুরক্ষা সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন।তিনি নৌকায় সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেমন শেখ হাসিনা আন্তরিকতার সঙ্গে দুই হাত ভরে নানা সুবিধা আপনাদের দিয়েছে, ঠিক সেই ভাবে আপনারাও জানুয়ারী মাসে জাতীয় ভোটে প্রত্যেকে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ভর্তি করে দিবেন। যেমন আজকে আপনারা উপস্থিত হয়ে আমার মনপ্রাণ ভরে দিয়েছেন। ঠিক সেই ভাবে আপনারাও জানুয়ারী মাসের নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার মনপ্রাণ ভরে দিবেন। ফারুক চৌধুরী আরো বলেন, বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাসী নয় বলেই তারা সব সময় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারা ইসলামের নামে ভক্ষক। আমেরিকার হয়ে ইসরাইলের পক্ষ নিয়ে আছেন। শেখ হাসিনা ফিলিস্তিনীদের জন্য মানবিক সহায়তা ও ওষুধ পাঠিয়েছেন। অথচ তারা ভয় পাচ্ছে মুসলমানদের পক্ষে কথা বলতে যদি প্রভু আমেরিকা অখুশি হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যতদিন পর্যন্ত ভুমি ও গৃহহীন থাকবে ততদিন পর্যন্ত পর্যায়ক্রমে তাদের বিনা টাকায় জমিসহ বাড়ি দিবো। বিনা টাকায় জমিসহ বাড়ী প্রদান পৃথিবীর বুকে নজিরবিহীন কাজ। জনগণ হলেন দেশের মালিক। আমি আপনাদের প্রতিনিধি। আমাকে আপনাদের কাছে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমাকে আপনাদের এসব বিষয় জানাতে হবে। আগামী ৫ বছর যদি হাসিনাকে বিজয়ী করা যায় কথা দিচ্ছি ১৫ বছরের কাজ আগামী ৫ বছরে কাঁকনহাট পৌরসভয় করে দেবার প্রতিশ্রুতি দেন এমপি ওমর ফারুক চৌধুরী। বিএনপি এদেশের মানুষকে কিছু দিয়েছে গর্ব করার মত চোখে পড়ে না। তারা এদেশে বাংলা ভায়ের জন্ম দেওয়ার মত গর্ব করা যায়। এদেশে জঙ্গিবাদের স্থান দেবো না। নিরাপদ বাংলাদেশ আমরা গড়বো এটিই স্বপ্ন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , গোদাগাড়ী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,
    কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণা রানী ও কাউন্সিলর কল্লোলপ্রমুখ।
    এদিকে একইদিন তানোর উপজেলার কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারিত দ্বিতল ভবন, জিওল দারুসসুন্নাহ দাখিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন, কাশিমবাজার সরকারি টেকনিক্যাল কলেজ, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন, কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারিত দ্বিতল একাডেমিক ভবন, উপজেলা পরিষদের নতুন চারতল বিশিষ্ট প্রশাসনিক ভবন ও সম্মেলন কক্ষসহ কামারগাঁ ইউপিতে আরো তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। এছাড়াও এদিন তানোর উপজেলায় ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও সিলিং ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ওমর ফারুক চৌধুরী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক মোহাম্মদ হোসেন মন্টু, কলমা ইউপি (পুর্ব) আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুর রাহিম, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইটপ্রমুখ।#

  • কুমিল্লা নগরীর হলি কেয়ার হসপিটালে সংবাদকর্মীর উপর হা*মলা, আহ*ত দুই সাংবাদিক

    কুমিল্লা নগরীর হলি কেয়ার হসপিটালে সংবাদকর্মীর উপর হা*মলা, আহ*ত দুই সাংবাদিক

    কুমিল্লা প্রতিনিধি, মোঃ তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লা ভুল চিকিৎসায় ২মাস বয়সী শিশু হোসাইনের মৃত্যু হয়েছে। স্থানীয় হলি কেয়ার হাসপাতালের চিকিৎসক এম কাইয়ুমের বিরুদ্ধে এই অপচিকিৎসার অভিযোগ উঠেছে। রবিবার কুমিল্লা নগরীর হলি কেয়ার হাসপাতালের এনআইসিইউতে এ ঘটনা ঘটে। এ সংবাদ ক্যাভারেজ করতে সংবাদকর্মীদের উপর হামলা করে ডিবিসির ক্যামেরা ভেঙ্গে ফেলেন এই হাসপাতালের পরিচালক ডা. মোরশেদুল আলম। এতে আহত ডিবিসির ক্যামেরা পার্সন বিল্পব কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    নিহত শিশু হোসাইন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের বাড়াইপুর গ্রামের সোলেমান। সংবাদকর্মীদের উপর অতর্কিত হামলার কারনে হাসপাতালের পরিচালক ডা. মোরশেদের উপযুক্ত শাস্তি দাবি জানান সাংবাদিক মহল।
    জানা যায়, গত ১৪ দিন আগে জ্বর-কাসির সমস্যা নিয়ে হলি কেয়ার হাসপাতালের নিয়ে আসেন বাচ্চার বাবা সোলেমান। পরে ওই শিশুকে ডা: এম এ কাইয়ুম চিকিৎসা দেন। সেখানে তার দেয়া চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধ প্রয়োগ করেন হলি কেয়ার হাসপাতালের চিকিৎসকরা। একপর্যায়ে ওই শিশুর নিমনিয়া হয়েছে বলে ১০ দিন ধরে চিকিৎসা দেওয়া হয়। পরে স্বজনরা বাচ্চা কেমন আছে জানতে চাইলে ডাক্তার কাইয়ুম বলে রুগী আগের চেয়ে ভালো আছে। পরে হঠাৎ ১৩ দিনের মাথায় বলে বাচ্চার অবস্থা করুন ঢাকায় নিতে হবে পরে আরেক ডাক্তার শিমুল বাচ্চাকে একটি ইকো করতে বললে দ্রুত কে আলী শিশু হসপিটালে ইকো করে আনলে ডাক্তার শিমুল বলেন শিশুরতো হার্টে সমস্যা আপনারা এত দিন নিমুনিয়ার চিকিৎসা কেন করেছেন পরে ডাক্তার বলেছে দ্রুত ঢাকায় নিন। পরে স্বজনরা ঢাকায় একটি হসপিটাল দেখে বাচ্চাকে নিয়ে যাবে এমন সময় রুগী মারা গেছে বলে ডাক্তার জানান।
    নিহতের বাবা সোলেমান বলেন, ডা. কাইয়ুম আমার বাচ্চাকে ভূল চিকিৎসায় মেরে ফেলছে। গত ১৪ দিন আগে আমার বাচ্চার নিমুনিয়া হয়েছে বলে এনআইসিইউতে ভর্তি করি। অথচ ১৩ দিনের মাথায় আরেক ডাক্তার শিমুল জানতে পারলেন যে বাচ্চার নিমুনিয়া হয় নাই, বাচ্চার হার্টে সমস্যা। পরে দ্রুত ঢাকায় নেব এমন সময় আরেক ডাক্তার বলছে তোমার বাচ্চা মারা গেছে। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ ভূল চিকিৎসা করেছে জানিয়ে বিচার দাবি করেন তিনি।
    অভিযুক্ত চিকিৎসক কাইয়ুমকে খুঁজে না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
    আহত ডিবিসির ক্যামেরা পার্সন বিপ্লব জানান, আমি সংবাদ ক্যাভার করতে গেলেই আমার ক্যামেরা ভেঙে ফেলে ও আমাকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়। আমি এর বিচার চাই।
    হাসপাতালের পরিচালক ডা. মোরশেদুল আলম জানান, আমি সাংবাদিকককে নিচে আমার সাথে দেখা করতে বলেছি। তারা কেন দেখা করেনি তাই আমি ক্ষুব্ধ হয়েছি। রুগীর অভিযোগ থাকলে থানায় অভিযোগ করতে বলেন।

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান বলেন, এমন হামলার প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার বলেন, হলি কেয়ার হাসপাতালের বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখব।
    এ বিষয়ে কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রনি, সাধারন সম্পাদক সেলিম রেজা মুন্সি ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদসহ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

  • উজিরপুরে সংখ্যালঘুর বাড়িঘর ছেরে দেওয়ার নির্দেশের অভিযোগ আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে

    উজিরপুরে সংখ্যালঘুর বাড়িঘর ছেরে দেওয়ার নির্দেশের অভিযোগ আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে

    জুনায়েদ খান সিয়াম,
    উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পুর্ব সাতলা গ্রামের আমেরিকা প্রবাসী কাওসার হাওলাদারের বিরুদ্ধে। সে পুর্ব সাতলা গ্রামের সাহেব আলী হাওলাদারের পূত্র। ভুক্তভোগী সংখ্যালঘ জুড়ান চন্দ্র বাইন উজিরপুর থানায় একটি লিখিত অভিযোগে জানিয়েছেন সাতলা মৌজার ৩৪৪ নং খতিয়ানের এস এ ১০৬৮ দাগের ১২ একর ৯৬ শতাংশ জমির মধ্যে ৬ জন শরিক সমান ভাবেই প্রাপ্ত হয়ে ভোগ দখলে রয়েছে। এরমধ্যে একজন শরিক কালীপদ ও দুলাল বাইন তাদের অংশের হিস্যা অনুযায়ী ২ একর ১৬ শতাংশ জমি বিক্রী করেন আমেরিকা প্রবাসী কাওসার হাওলাদারের কাছে৷ তিনি জমি ক্রয় করেই তার লোকজন লাঠিয়াল বাহিনী এনায়েত হোসেন বাচ্চু, ফরহাদ হোসেন জিন্নাহ, ইউনুস হাওলাদার,জসিম হাওলাদার সহ একদল লাঠিয়াল বাহিনী দিয়ে সকল শরিকদের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন এবং ১১ নভেম্বর শনিবার দুপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের জুড়ান বাইনের বাড়িতে গিয়ে ( বাইন পাড়ায়) জমি চাষ করতে নিষেধ করে হুমকী ধামকী দিয়ে বাড়ির মহিলাদেরকে গালিগালাজ করে ভয়ভিতী দেখিয়ে আসে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য মোঃ জাফর আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। অন্যদিকে প্রতিপক্ষদের পক্ষে তাদের প্রতিনিধি ইউনুস হাওলাদার জানান আমরা জমি কিনেছে, জুড়ান বাইনের বাড়িতে গিয়েছিলম বটে কিন্তু তাদেরকে কোন হুমকী দেয়া হয় নি।

  • শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ফুলবাড়িয়া বিনির্মানে  সকলের সহযোগীতা চাই- ফুলবাড়িয়ায় সালমা

    শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ফুলবাড়িয়া বিনির্মানে সকলের সহযোগীতা চাই- ফুলবাড়িয়ায় সালমা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথের নির্যাতিত সাহসী সাবেক ছাত্রনেতা, ১৫১ ময়মনসিংহ -৬ ফুলবাড়িয়া আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র সর্বজনীন পরিচিত ক্লিন ইমেজের নারী নেত্রী সেলিমা বেগম সালমা বলেছেন, আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ফুলবাড়িয়াকে স্মার্ট উপজেলা হিসাবে উপহার দিতে চাই। উপজেলাকে স্মার্ট হিসাবে উপহার দিতে হলে উপজেলার প্রতিটি নাগরিককে স্মার্ট হিসাবে গড়তে হবে,প্রতিটি ইউনিয়নকে উন্নয়নের মাধ্যমে স্মার্ট করতে হবে। তিনি স্মার্ট বাংলাদেশের অন্তর্গত স্মার্ট ফুলবাড়িয়া বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটি শুধু এক সরকারের পক্ষে সম্ভব না।

    রবিবার (১২নভেম্বর) বিকালে উপজেলা ৮ নং রাঙ্গামাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিপুর মধ্যপাড়া এলাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমার সমর্থনে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যৌথ উদ্যোগে আয়োজিত বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ৩২৯ তম উঠান বৈঠক, শান্তি ও উন্নয়ন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে সেলিমা বেগম সালমা এসব কথা বলেন ।

    এ সময় তিনি আরো বলেন, স্মার্ট নাগরিক ছাড়া স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। এক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, জ্ঞান–বিজ্ঞান, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি উপজেলার নাগরিকদের স্মার্ট করে তুলতে কাজ করা হবে। তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট সোসাইটি দরকার, স্মার্ট এডুকেশন দরকার, স্মার্ট গভার্ন্যান্স দরকার। যদি দলের মনোনয়ন পাই সেটিও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফুলবাড়িয়ায় হবে। সেজন্য তিনি সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন।

    সেলিমা বেগম সালমা আরো বলেন-দেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তার নেতৃত্বেই আমরা এগিয়ে চলেছি,এগিয়ে যাবই। সেজন্য আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে, জয়যুক্ত করতে হবে। স্মার্ট বাংলাদেশের যে ভিশন সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের বিরোধী যারা আছে তারা যত পারে চেষ্টা করছে দেশকে পিছিয়ে নিয়ে যেতে। আমরা কখনো পিছিয়ে যাব না, আমরা এগিয়ে যাব। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ফুলবাড়িয়া উপজেলার আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সেলিম,সদস্য ইব্রাহিম খলিল,পৌর যুবলীগের সহ-সভাপতি মিজান মুন্সী, ফুলবাড়ীয়া কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসনাত জনি, উপজেলা মহিলা নেত্রী সাজেদা খাতুনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • নীলফামারী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    নীলফামারী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    আজ রবিবার ১২ নভেম্বর জেলা প্রশাসন নীলফামারী এর আয়োজনে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী।
    উক্ত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা ।
    সভায় নীলফামারী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন নীলফামারী জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নীলফামারী জেলা পুলিশ। নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নীলফামারী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে। এছাড়াও তিনি সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করেন। সাইবার ক্রাইম রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং তথ্য দিয়ে জেলা পুলিশ নীলফামারীকে সহায়তা করার অনুরোধ জানান।
    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ; সকল উপজেলার নির্বাহী অফিসার বৃন্দ; উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ; বীর মুক্তিযোদ্ধা বৃন্দ; সুধীবৃন্দ; বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • রংপুর বাবুখাঁয় লোটাস সমাজকল্যাণ সংস্থার   উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

    রংপুর বাবুখাঁয় লোটাস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

    রংপুর মহানগরীর ২২ নং ওয়ার্ডের বাবুখাঁ লোটাস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গত ১০ নভেম্বর ২০২৩ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
    বাবুখাঁ লোটাস সমাজকল্যাণ সংস্থার ব্যাবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সংগঠনের সদস্য গোলাম রসুল।
    চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা: আশেকুল আরেফিন, ডা: মমিনুল ইসলাম ও ডা: রায়হানুল কবির অরুপ।
    আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবুখাঁ লোটাস সমাজকল্যাণ সংস্থা রংপুরের সভাপতি গোলাম আজম, সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম মুননা, সাংগঠনিক সম্পাদক মো: জিয়ারুল হক, কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান বাবলু,দপ্তর সম্পাদক আল আমিন, কার্যকরি সদস্য রিপন মিয়া ও রবিউল ইসলাম, এছাড়াও অন্যান্য সদস্যদের মধ্যে শরিফুল ইসলাম, এবাদত হোসেন বরকত, রশিদুল ইসলাম, রেজাউল করিম, উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য বাবুখাঁ লোটাস সমাজকল্যাণ সংস্থা একটি ন্যায় ভিত্তিক উন্নয়ন মুখি স্বেচ্ছাসবী সামাজিক সংগঠন। শিক্ষা সেবা, শিক্ষা অনুদান, চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা,স্বাস্থ্য অনুদান, ঔষধ বিতরণ, অসহায় ও দূস্থ মেয়েদের বিবাহ সহায়তা, বৃক্ষ রোপণ, মুক্তিযোদ্ধা ও শিক্ষা সম্মাননা, এতিম ও দূস্থদের মাঝে খাদ্য সহায়তা সহ সামাজিক ও উন্নয়ন মুখি কার্যক্রম করে সিটিবাসীর ইতিবাচক নজর কারতে সক্ষম হয়েছেন।
    উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীর মাঝে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

  • বেনাপোলে ১ কেজি ৩৯৯ গ্রাম স্বর্ণ সহ ৩ যুবক আটক

    বেনাপোলে ১ কেজি ৩৯৯ গ্রাম স্বর্ণ সহ ৩ যুবক আটক

    আজিজুল ইসলামঃ যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ তিন যুবককে আটক করা হয়েছে।

    আটক স্বর্ণের বাজার মুল্য ১কোটি ২৫লাখ ৯৮হাজার টাকা।

    রোববার ভোরে ব্যাটেলিয়ানের বিশেষ একটি টহল দল দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে স্বর্নের চালানসহ তিন পাচারকারীকে আটক করেন বলে জানান খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।

    আটক তিন পাচারকারি হচ্ছেন,যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের
    আনার উদ্দিনের ছেলে আজমীর হোসেন (২০),আলী কদম এর ছেলে জালাল উদ্দিন (৩৭) ও রুহুল আমিন এর ছেলে নুরুজ্জামান (৩৮)।

    ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন,শার্শার দৌলতপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে।ওই সময় বেনাপোল হতে দৌলতপুর অভিমুখে তিন যুবক একটি মোটরসাইকেলে আসলে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে থামতে বললে তারা পালিয়ে যাবার চেষ্টা করে।বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে।

    “পরে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার পাওয়া যায়।যার ওজন এক কেজি ৩৯৯ গ্রাম।আটক স্বর্ণের বাজার মুল্য ১কোটি ২৫লাখ ৯৮হাজার টাকা।মোটরসাইকেলসহ সিজারমূল্য এক কোটি ২৭ লাখ ৪৮ হাজার টাকা।”

    এ ব্যাপারে আটক তিন যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান।