Blog

  • সুনামগঞ্জ ইকবাল নগরে কিশোরীকে ধ*র্ষণের চেষ্টা বিচার পেতে আদালতে মায়ের মামলা

    সুনামগঞ্জ ইকবাল নগরে কিশোরীকে ধ*র্ষণের চেষ্টা বিচার পেতে আদালতে মায়ের মামলা

    সুনামগঞ্জ প্রতিনিধি :
    সুনামগঞ্জ পৌরশহরের ইকবাল নগর গ্রামে এক কিশোরিকে ধর্ষনের চেষ্টা করে আহত করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নির্যাতিত পরিবার ন্যায়বিচারের দাবীতে সুনামগঞ্জ জেলা আদালতে মামলা দায়ের করেন। যার নারী ও শিশু নির্যাতন পিটিশন মোং নং-৩৩৭/২০২৩ ইং মামলা দায়েরের পর থেকেই বাদী ও তার পরিবারকে মামলা তুলার জন্য হুমকি দিয়ে আসছে অভিযুক্ত পরিবারের সদস্যরা। এছাড়াও ধর্ষনের চেষ্টা ও আহত করার ঘটনাকে ধামাচাপা দিতে বাদী পক্ষকে নগদ ত্রিশ হাজার টাকা দিবে বলে লোকজন লাগিয়েছে আসামীরা। নগদ ত্রিশ হাজার টাকার বিনিময়ে মামলা তুলতে রাজি না হওয়ায় প্রতিনিয়ত হুমকি দামকি অব্যাহত রেখেছে বিবাদীগন বলে জানায় নির্যাতিত পরিবার । অভিযোগ সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে গত ২৩আগষ্ট ২০২৩ইং রোজ বুধবার সকালে শহরের ইকবাল এলাকায় বাদীর বসত ঘরের সামনে। জানা যায় ঘটনার দিন সকালে ধর্ষণের চেষ্টার কিশোরী মেয়েটি প্রতিদিনের ন্যায় তার ছোট ভাই সুলতানকে মাদ্রাসায় নিয়ে যায় এবং মাদ্রাসা থেকে নিয়ে আসে। ঐ কিশোরীকে যাওয়া আসার পথে একই এলাকার বাসিন্দা কুরফান আলীর পুত্র লম্পট আসকর আলী(২৫) দীর্ঘ দিন যাবৎ কিশোরী মেয়েটিকে কু প্রস্তাব দিয়ে আসছে এবং বিভিন্ন সময়ে মাদক সেবন করে মেয়েটির রাস্তা অবরোধ করে অশালীন আচরন করে। লম্পট আসকর আলীর এমন আচরনের বিষয়ে আসকর আলীর পরিবারের কাছে বিচার প্রার্থী হলে আসকর আলীর পিতা কুরফান আলী ও মাতা সাহেদা বেগম মেয়েটির প্রতি উল্টো কিপ্ত হয়ে লম্পট ছেলে আসকর আলীকে হুকুম দিয়ে বলে কিশোরী মেয়েটির ইজ্জত নষ্ট করার জন্য। ঘটনার দিন সকালে নির্যাতিত কিশোরী তার ছোট ভাই কে মাদ্রাসা নিয়ে যাওয়ার পথে লম্পট আসকর আলীর বাড়ির সামনে যাওয়া মাত্রই তার বাড়িতে কেউ না থাকার সুবাদে ঐ কিশোরীর চুলের মুঠোয় ধরে টেনে হেচরে তার ঘরের ভিতর নিয়ে যায় এবং মেয়েটিকে একটি রুমে দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি চিৎকার দিতে থাকিলে মেয়েটির নাকে মুখে কিল-ঘুষি মারিতে থাকে এবং মেয়েটির জামা কাপড় ছিড়ে ফেলে লম্পট আসকর আলী। মেয়েটির চিৎকার শুনে পাশের বাড়ি থেকে মেয়ের মা রফিকুল নাহার এবং এলাকাবাসি আগাইয়া আসিলে লম্পট আসকর আলী মেয়েটিকে নাকে মুখে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এসময় লম্পট আসকর আলীর মা সাহেদা বেগম ও বাবা কুরফান আলীর নিকট মেয়ের মা রফিকুল নাহার বিচার প্রার্থী হলে আসকর আলীর মা এবং বাবা মেয়ের মাকে ও মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে জখমের চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে সুস্তহয়ে গত ৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে ভিকটিমের মা রফিকুল নাহার বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী আসকর আলী(২৫)কে প্রধান এবং কুরফান আলী(৫০), ও সাহেদা বেগম(৪৫)কে আসামী করে আদালতে মামলা দসয়ের করেন। মাননীয় আদালত বিষটি সঠিক ভাবে তদন্তের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ প্রধান করেন। বর্তমানে মামলাটি সদর মডেল থানায় তদন্তাধীন রয়েছে বলে জানান ভিকটিমের মা রফিকুল নাহার।
    তিনি বলেন আমি অসহায় গরীব মানুষ আমার মেয়ের সাথে যে আচরণ করা হয়েছে আমি এর ন্যায় বিচার চাই। মামলা করায় বিবাদীরা আমাকে এবং আমার পরিবারের লোকজনদের মামলা তুলার জন্য হুমকি দামকি দিয়ে আসছে। পুলিশের কাছে বার বার গিয়েছি অনেক দিন হয়ে গেল এখনো ন্যায় বিচারের কোন আশ্বাস পাইনি প্রশাসনের কাছে আমি বিচার চাই।
    এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সাহেদা বেগম ও কুরফান আলী ঘটনার সত্যতা শিকার করে জানান আমরা ত্রিশ হাজার টাকা ক্ষতি পূরণ দিতে রাজি আছি আমার ছেলে দোষ করেছে তাই আমরা ত্রিশ হাজার টাকা দিব যদি মামলা তুলে নেয় বলে জানান। প্রশাসনের সহযোগিতা আদালতে ন্যায় বিচার পাবেন
    ভিকটিমের পরিবার এমনটি আশাবাদ ব্যক্ত করেন নির্যাতিত পরিবার।####

  • পাইকগাছায় ২ শতাধিক মন্ডপে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত

    পাইকগাছায় ২ শতাধিক মন্ডপে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা ॥
    পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাতে পূজা অনুষ্ঠিত হয় ও সোমবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজা শেষ হয়েছে।উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়। প্রায় ২ শতাধিক পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। রাত ১২ টার পরে শ্যামা পূজা শুরু হয় ও ভোর বেলা পূজায় মন্ডপে পূজার আরতী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হয়।পাইকগাছা উপজেলার পৌর সদর, নতুন বাজার, বাজার খোলা, কপিলমুনিসহ বিভিন্ন ইউনিয়ানে শ্যামপূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শ্যামাপূজা সমাপ্তি হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় খেজুরের রস সংগ্রহ করতে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত  গাছিরা

    পাইকগাছায় খেজুরের রস সংগ্রহ করতে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা ॥
    শীতের শুরুতেই পাইকগাছায় গাছিরা আগাম খেজুর গাছ তুলতে শুরু করেছেন। শীত আসতে না আসতে গাছিরা আগাম খেজুর গাছ পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন। কে কত আগে, খেজুর রস সংগ্রহ করতে পারে, সেই প্রতিযোগিতায় চলছে গাছিদের মাঝে। খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত পাইকগাছার গাছিরা। শীতের মৌসুম শুরু হতে না হতেই আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুরের রস আহরণে প্রতিটি গ্রামে গাছিরা গাছ প্রস্তুত করতে শুরু করেছেন।
    শীত মৌসুম এলেই প্ইাকগাছা উপজেলার সর্বত্র শীত উদযাপনে খেজুরের রসের মুখরোচক উপাদান তৈরি করা হয়। রসের চাহিদা থাকে প্রচুর। খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন এ এলাকার গাছিরা। তাদের কদর বেড়ে যায়, মুখে রসালো হাসি। যারা খেজুরের রস সংগ্রহের জন্য বিশেষভাবে গাছ কাটায় পারদর্শী স্থানীয় ভাষায় তাদেরকে গাছি বলা হয়। এ গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে গাছ চাঁচা-ছোলা ও নল বসানোর কাজ শুরু করেছেন।
    শীতের দিন মানেই গ্রামা লে খেজুর রস ও নলেন গুড়ের মৌ মৌ গন্ধ। শীতের সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে বোঝানো যায় না। আর খেজুর রসের পিঠা এবং পায়েস তো খুবই মজাদার। এ কারণে শীত মৌসুমের শুরুতেই গ্রামা লে খেজুর রসের ক্ষীর, পায়েস ও পিঠে খাওয়ার ধুম পড়ে যায়।
    প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে খেজুর রসের তৈরি খাদ্যের আয়োজন চলে। শীতের সকালে বাড়ির উঠানে বসে সূর্যের তাপ নিতে নিতে খেজুরের মিষ্টি রস যে পান করেছে, তার স্বাদ কোনো দিন সে ভুলতে পারবে না। শুধু খেজুরের রসই নয় এর থেকে তৈরি হয় সুস্বাদু পাটালি, গুড়। খেজুর গুড় বাঙালির সংস্কৃতির একটা অঙ্গ। নলেন গুড় ছাড়া আমাদের শীতকালীন উৎসব ভাবাই যায় না।
    উপজেলার ১০ টি ইউনিয়নের মাঠের ক্ষেতের আইলে, রাস্তার পাশে, পুকুর পাড়ে-অযত্নে-অবহেলায় বেড়ে উঠেছে খেজুরের গাছ। যাহা অর্থনীতিতে আশীর্বাদ স্বরুপ। শীত মৌসুমে রস-গুড় উৎপাদন করে প্রায় ৪ থেকে ৫ মাস স্বাচ্ছন্দ্যে জীবন-জীবিকা নির্বাহ করে এই উপজেলার শতাধিক পরিবার।
    পাইকগাছা খেজুরের রস, গুড় ও পাটালি উৎপাদনে বেশ প্রসিদ্ধ। এ উপজেলায় যে রস, গুড় ও পাটালি তৈরি হয়, তা নিয়ে শীত মৌসুমে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়। সবাই ভেজাল মুক্ত গুড় পেতে চায়।
    শীত মৌসুম খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুরের রসের স্বাদ তত বাড়বে। সুস্বাদু পিঠা ও পায়েস তৈরিতে আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুরের গুড় ওতপ্রোতভাবে জড়িত। উপজেলার তকিয়া গ্রামের গাছী—— নুর ইসলাম জানান, চলতি মৌসুমে ১শত গাছ থেকে খেজুরের রস আহরণ করবেন। খেজুর গাছের রস, গুড়-পাটালি বিক্রয় করে খরচ বাদে প্রায় এক লাখ টাকা লাভের আশা করছি।

  • নড়াইলে ১০ বছরের শিশু ধ*র্ষন পুলিশের হাতে আশিক গ্রে*ফতার

    নড়াইলে ১০ বছরের শিশু ধ*র্ষন পুলিশের হাতে আশিক গ্রে*ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

    নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আশিক মোল্লা ১৫ কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার (১০ নভেম্বর) শিশুটিকে ডাব খাওয়ানোর কথা বলে মাছের ঘেরের পাড়ে নিয়ে আশিক তাকে ধর্ষণ করেছে ।

    অভিযুক্ত আশিক মোল্লা উপজেলার তালবাড়িয়া গ্রামের আলি আহমেদ মোল্লার ছেলে।

    এঘটনায় শিশুর বিধবা মা বাদী হয়ে শনিবার লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করছেন বলে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: নাসির উদ্দীন।

    শিশুর পরিবার সূত্রে জানায়,শিশুর মা বাড়িতে না থাকায় আশিক তাকে ডাব খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে বিলের মধ্যে মাছের ঘেরের পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে যায়।

    পরবর্তীতে রাতে শিশুটি তার মাকে সব ঘটনা খুলে বললে তার মা অভিযুক্ত ধর্ষণকারী আশিক এর মা এবং দাদিকে জানালে বিষয়টি তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।এবং তাদের কাছে হাতে পায়ে ধরে মাফ চায়।

    পরবর্তীতে নিরুপায় হয়ে ধর্ষিতার( শিশুর) মা ভাইদের জানালে তারা ওই শিশু কে অসুস্থ অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

    শিশুর পরিবার আরও বলেন তার মেয়ে সাথে যে ঘটনা আশিক ঘটিয়েছে এই ঘটনায় আমরা আশিকের সর্বোচ্চ শাস্তি আইনের কাছে দাবি করছি।

    এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: নাসির উদ্দীন বলেন, অভিযুক্ত ধর্ষণকারী আশিককে গ্রেফতার করা হয়েছে, এবং তাকে আদালতে প্রেরন করা হবে।

  • জন্মদিনে কৃতজ্ঞতা প্রকাশ মালদ্বীপ প্রবাসী নূরে আলম ভূইয়ার

    জন্মদিনে কৃতজ্ঞতা প্রকাশ মালদ্বীপ প্রবাসী নূরে আলম ভূইয়ার

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ- রবিবার (১২ নভেম্বর) ২০২৩ স্থানীয় সময় রাত ১০ টায় মালদ্বীপের রাজধানী মালের সাউথ রেস্তোরাঁয় মালদ্বীপ শাখা আওয়ামী লীগের যুব-ক্রীড়া সম্পাদক মোঃ নূরে আলম ভূইয়ার জন্মদিন উদযাপন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী-লীগের সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ সাদেক, সহ সভাপতি মোঃ ফাইজুর রহমান, মোঃ মিজানুর রহমান আনিস সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক মোঃ রুবেল মৃধা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রাজু, প্রচার সম্পাদক মোঃ এনামুল হক জাকির, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামাল হোসেন, মোঃ তুষার আহমেদ, মোঃ রেজাউল করিম, মোঃ মিঠু আহমেদ প্রমুখ।

    অনুষ্ঠানের শুরুতে সকলে মোঃ নূরে আলম ভূইয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু, সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলে দোয়া করেন।
    এসময় মালদ্বীপ আওয়ামী লীগের যুব- ক্রিয়া সম্পাদক মোঃ নূরে আলম ভূইয়া সকলের উপস্থিতে সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন এবং সকলে মিলে প্রবাসে এক সাথে থাকার আহবান করেন।
    পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

  • নলছিটিতে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    নলছিটিতে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ “এই প্রতিপাদ্যের আলোকে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ঝালকাঠির নলছিটি উপজেলায় সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৩ নভেম্বর ) সকাল ১০ টায় নলছিটি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলী হায়দার।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহমুদ আলম জোমাদ্দারের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে. এম. নূরুদ্দিন, নলছিটি থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।

    এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব সংগঠন ও যুবসমাজ এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।

  • গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো ৩২ হাত উচ্চতার বিশালাকৃতির শ্রীশ্রী শ্যামা পূজা

    গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো ৩২ হাত উচ্চতার বিশালাকৃতির শ্রীশ্রী শ্যামা পূজা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের আদ্যোশক্তির দেবী শ্রী শ্রী শ্যামা পূজা। তবে নজর কেড়েছে দেশের সর্ববৃহত ৩২ হাত উচ্চতার বিশালাকৃতির শ্যামা দেবীর প্রতিমা। সন্ধ্যা থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলে ভোর রাত পযর্ন্ত। এ প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে ভীড় করেন দর্শনার্থীরা। সড়কে করা হয়েছে আলোকসজ্জ্বা। এ পূজা উপলক্ষে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

    জানাগেছে, সনাতন পঞ্জিকা মতে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে শ্রী শ্রী শ্যামা পূজা। পূর্ণ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা বাসা বাড়ীতে ও মহল্লায় মন্দির তৈরী করে এ পূজা করে থাকেন।

    তবে এ বছর নজর কেড়েছে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তরপাড়া গ্রামবাসী আয়োজিত দেশের সর্ববৃহত ৩২ হাত উচ্চতার বিশালাকৃতির শ্যামা দেবীর প্রতিমা। সন্ধ্যা থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল পূজা অনুষ্ঠিত হয় মধ্যরাত থেকে। পুরোহিতের চন্ডীপাঠ, উলুধ্বনি আর ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে মন্দির প্রঙ্গণ। মিষ্টি ও বিভিন্ন ফল দিয়ে দেবীর কাছে অর্পণ করা হয় নৈবেদ্য। ভক্তরা ও দর্শনার্থীরা মায়ের কাছে প্রণাম জানিয়ে নেন আশির্বাদ। পায়ের পায়ে দেয়া হয় অঞ্জলী।

    আর এ প্রতিমা দেখতে গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারীপুর, নড়াইলসহ আশপাশের জেলা থেকে পরিবার পরিজন নিয়ে ভীড করেন দর্শনার্থীরা। তবে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করছে শিশুরা। নতুন পোশাক পেয়ে নেচে গেয়ে উপভোগ করেন দর্শনার্থীরা।

    ১১ জন প্রতিমা শিল্পী দিনরাত পরিশ্রম করে এ প্রতিমা তৈরী করেছেন। এ পূজা জাঁকজমকভাবে করতে প্যান্ডেল, লাইটিংসহ বর্ণিল রূপে সাজানো হয়ে। সড়কগুলোতে করা হয় আলোকসজ্জ্বা। নিরাপত্তার জন্য বসানো হয় সিসি ক্যামেরা। এ পূজা আজ মধ্য রাতে শেষ হলেও দর্শনার্থীদের জন্য এ প্রতিমা থাকবে ২১ অক্টোবর পযর্ন্ত। এ পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে ১০ দিনব্যাপী গ্রাম্যমেলার। দেশের সর্ববৃহত ৩২ হাত লম্বা বিশালাকৃতির এ প্রতিমা তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১৫ লাখ টাকা।

    দর্শনার্থী সঙ্গীতা রায় বলেন, এত বড় প্রতিমা দিয়ে শ্যামা পূজা হচ্ছে শুনে মা বাবার সাথে দেখতে এসেছি। ৩২ হাত প্রতিমা দেখতে পেরে অনেক ভাল লাগছে। মায়ের কাছে পাওয়া তিনি যেন সবার মঙ্গল করে।

    দর্শনার্থী গৃহবধূ রূপা সাহা বলেন, দেশের সবচেয়ে বড় ৩২ হাত প্রতিমা দিয়ে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে জেনে এখানে দেখতে এসেছি। সাথে পরিবারের সবাই রয়েছে। মায়ের কাছে প্রণাম জানিয়েছি। এছাড়া মেলায় ঘুরলাম। দেশ ও জাতির মঙ্গলসহ সকলের মনোবাসনা পূর্ণ হবে এমনটাই চাওয়া মায়ের কাছে।

    গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো: শরীফুল ইসলাম বলেন, এ পূজাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নজরদারী করা হচ্ছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশের পাশাপশি স্বেচ্ছাসেবকরা এখানে দায়িত্বে রয়েছে।,

    শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন কমিটি সাধারন সম্পাদক চন্দন বিশ্বাস বলেন, মানুষকে আনন্দ দিতে ৩২ হাত প্রতিমা তৈরী করে শ্রীশ্রী শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। এ পূজা মধ্য রাতে শেষ হলেও দর্শনার্থীদের জন্য এ প্রতিমা থাকবে ২১ অক্টোবর পযর্ন্ত। আর এ পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে ১০ দিনব্যাপী গ্রাম্যমেলার।

    গোপালগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: হোসাইন খান বলেন, এত বড় প্রতিমা দিয়ে আগে কখনো গোপালগঞ্জে পূজা অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম হচ্ছে। যে কারনে এখানে দর্শনার্থীদের ব্যাপক ভীড় হচ্ছে। নিরাপত্তার জন্য গোপালগঞ্জ সদর থানার পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। মন্দিরসহ পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। #

  • শার্শায় ১৮ কেজি গাঁজাসহ পাচা*রকারী আট*.ক

    শার্শায় ১৮ কেজি গাঁজাসহ পাচা*রকারী আট*.ক

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (১৩ নভেম্বর) ভোর রাতে শার্শা থানার‌ ছোট মান্দারতলা গ্রাম থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।

    আটক বাবলুর রহমান বাবু বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী ছেলে।

    পুলিশ জানায়,বাবলুর রহমান বাবু শার্শা টু বোয়ালিয়া সড়ক বোয়ালিয়া ঈদগা সংলগ্ন এলাকা থেকে ১৮ কেজি গাঁজা সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করে। এ সময় কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ৯টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ১৮ কেজি।

    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন,আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সাময়িক বর*খাস্ত হলেন না*শকতা মামলায় গ্রেফ*তার সুজানগরের শিক্ষক আব্দুল মাজেদ

    সাময়িক বর*খাস্ত হলেন না*শকতা মামলায় গ্রেফ*তার সুজানগরের শিক্ষক আব্দুল মাজেদ

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ বিএনপি-জামায়াতের মহাসমাবেশে যোগ দিতে গিয়ে নাশকতা মামলায় ঢাকা থেকে গত ২৭ অক্টোবর শুক্রবার গ্রেফতার হওয়া শিক্ষক আব্দুল মাজেদকে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল মাজেদ পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বি.এসসি(গণিত) হিসেবে এবং ৯৪ নং হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন। স্থানীয় এলাকাবাসী আব্দুল মাজেদকে বাংলাদেশ জামায়াত ইসলামী ভাঁয়না ইউনিয়ন শাখার সেক্রেটারী পদে রয়েছেন বলে জানালেও নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা জামায়াতের শীর্ষ এক নেতা জানিয়েছেন বর্তমানে ওই ইউনিয়নে জামায়াত ইসলামীর কমিটি নেই,তবে গ্রেফতারকৃত আব্দুল মাজেদ তাদের সংগঠনের কর্মী। সে উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে। মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জামিল হোসেনের পাঠানো পত্র সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর মডেল ডি.এম.পি থানায় গত ২৭ অক্টোবর দায়েরকৃত মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে সরকারি কর্মচারিদের কাজে বাধা প্রদান, নাশকতার পরিকল্পনায় অংশগ্রহণ, বিস্ফরোক দ্রব্য ককটেল,পেট্রোল মজুদ ও সহায়তায় অপরাধ মামলায় শিক্ষক আব্দুল মাজেদ গ্রেফতার হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বি.এসসি(গণিত) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল হোসেন রবিবার যুগান্তরকে জানান, বিনা অনুমতিতে গত ২৯-১০-২০২৩ তারিখ রবিবার হতে বিদ্যালয়ের অনুপস্থিত থাকায় ৩১ অক্টোবর শিক্ষক আব্দুল মাজেদকে সরাসরি ও ডাকযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং ৭ কার্য দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। কিন্তু উল্লেখিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন বলেন, সরকারি বিধি মোতাবেক ওই শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য গত ২৭ অক্টোবর রাতে ঢাকার একটি বাসা থেকে পুলিশ অভিযান চালিয়ে শিক্ষক আব্দুল মাজেদসহ পাবনা ও সুজানগর উপজেলা বিএনপি-জামায়াতের ২০ জনের অধিক নেতাকর্মীকে আটক করে।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি ।

  • পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী সম্রাটের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

    পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী সম্রাটের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির সাবেক সদস্য সম্রাট ইমরান সিরাজ ৭ শতাধিক গাড়িবহর নিয়ে বিশাল শোভাযাত্রা করেছেন। রবিবার সকালে চিনাখড়া থেকে এই শোভাযাত্রা বের হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে থেকে শত শত মোটরসাইকেল নিয়ে অসংখ্য নেতাকর্মী জড়ো হতে থাকে। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পৌরসভাসহ সুজানগর উপজেলার ভাঁয়না,সাতবাড়িয়া,মানিকহাট,নাজিরগঞ্জ,হাটখালী,রাণীনগর,আহমদপুর,তাঁতিবন্দ,দুলাই,সাগরকান্দি,বেড়া উপজেলার আমিনপুর থানার মাসুন্দিয়া,ঢালারচর,রুপপুর, জাতসাকিনিয়াসহ পাবনা-২ সংসদীয় আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেওয়া আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, পাবনা-২ আসনের সাধারণ মানুষের আস্থার প্রতীক সম্রাট ইমরান সিরাজ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন, তিনি উপজেলার দুলাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সদস্য, পাবনা সরকারি এডওয়ার্ড বিশ^বিদ্যালয় কলেজ শাখার যুগ্ন আহ্বায়ক(সম্মেলন প্রস্তুতি কমিটি), কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি,আওয়ামীলীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন । নির্বাচনী এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন,সমাজ সেবা, ও ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে নির্বাচনী এলাকা জুড়ে আ.লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা সম্রাট ইমরান সিরাজকেই মনোনয়ন দেবেন বলেও প্রত্যাশা রাখেন তারা। এ সময় সরকারের উন্নয়ন ও সফলতা সাধারণ ভোটারদের সামনে তুলে ধরে সম্রাট ইমরান সিরাজ বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকে আবারও বিজয়ী করতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবার আহ্বান জানান । এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা রেখে তিনি বলেন, পাবনা-২ নির্বাচনী এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাই আমি আশা রাখি প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন দেবেন। আর আওয়ামীলীগের মনোনয়ন পেলে বিজয়ী হবেন এবং তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নির্বাচনী এলাকার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন । শোভাযাত্রায় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত, দুলাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, আমিরুল মেম্বরসহ পাবনা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য দলীয় নেতাকমী অশগ্রহণ করেন। উল্লেখ্য এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এম.বি.এ সম্পন্ন করা সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া গ্রামের মেধাবী কৃতি সন্তান সম্রাট ইমরান সিরাজের পিতা সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দুলাই মডেল ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান। সম্রাট ইমরান সিরাজের আপন ভাই সেলিম রেজা সুইট পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য। তার চাচা প্রয়াত আলহাজ¦ দেলোয়ার হোসেন ছিলেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি এবং সম্রাট ইমরান সিরাজের চাচাতো ভাই ছিলেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি ।