Blog

  • গোপালগঞ্জে কুমার নদ থেকে অজ্ঞাত বৃদ্ধের ম*রদে*হ উদ্ধার

    গোপালগঞ্জে কুমার নদ থেকে অজ্ঞাত বৃদ্ধের ম*রদে*হ উদ্ধার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কুমার নদ থেকে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ সোমবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার চরপ্রসন্নদী গ্রামের কুমার নদ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

    সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পযর্ন্ত নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, উপজেলার কুমার নদের পূর্বদিক থেকে ভেসে আসা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

    তিনি আরো জানান, মরদেহের শরীরের নাভির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

  • প্রশাসনের ব্যাক্তিবর্গের সাথে সাইডোর মতবিনিময় সভা

    প্রশাসনের ব্যাক্তিবর্গের সাথে সাইডোর মতবিনিময় সভা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে অধিকার এখন এখানেই (আরএইচআরএন-২) প্রকল্পের কার্যক্রম জোরদার করণের লক্ষে প্রশাসনের ব্যাক্তিবর্গের সাথে চিলড্রেন এন্ড ইয়োথ ডেভলপমেন্ট সোসাইটি’র (সাইডো) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোর্সেদা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আল আমিন মোল্যা, যুবউন্নন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার প্রমুখ।

    এসময় এনজিও প্রতিনিধি, সংবাদকর্মি, জনপ্রতিনিধি, তারণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

  • খুলনায় ২৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    খুলনায় ২৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    শেখ সাইফুল ইসলাম কবির :
    খুলনায় ২৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
    হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

    খুলনা জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার কিছু আগে মহাসমাবেশের মঞ্চে উপস্থিত হন তিনি। এ সময় দলটির লাখো নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী ২৪টি প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    Google news
    খুলনার এই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য দেবেন।

    এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তিনি সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর জনসভাস্থলে সার্কিট হাউস মাঠে এসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সকাল ১১টা ৫০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়। শুরু থেকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

    পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে গোটা খুলনা মহানগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সার্কিট হাউজ মাঠে জড়ো হতে শুরু করেন। বিকেল ৩টা ২০মিনিটের দিকে সার্কিট হাউস মাঠে উপস্থিত হয়ে ২ হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

  • বরগুনায় অ*বৈধ দখলমুক্তকরণ যানজট নিরসন দখ*লকারীদের বিরু*দ্ধে অভিযান

    বরগুনায় অ*বৈধ দখলমুক্তকরণ যানজট নিরসন দখ*লকারীদের বিরু*দ্ধে অভিযান

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সোমবার দুপুরে বরগুনা শহরের যানজট নিরসন ও অবৈধ দখলকারীদের বিরুদ্ধে এক অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে বরগুনা শহরের বিভিন্ন সড়কের পাশে মালামাল রেখে ব্যবসায়ীরা তাদের ব্যাবসা পরিচালনা করে আসছিলেন। এতে ভোগান্তিতে পড়ে শহরে চলাচল করা মানুষ। বিভিন্ন সময় এদের নোটস দেয়া হলেও তারা রাস্তা দখলমুক্ত করছিলেন না। এ অভিযানে জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের সাথে স্বশরীরে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বরগুনা পুলিশ সুপার মো: আব্দুস ছালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দে, পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শামীম মিঞা, এনডিসি, মিল্টন চাকমা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান। শহরের রাস্তার উপর অবৈধভাবে দোকানের মালামাল রেখে কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারীরা ভোগান্তিতে পড়েন। অবৈধ দখলদার দের ২ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা ও রাস্তা দখল করে রাখা দোকানের তাকল মালামাল অপসারণের নির্দেশ দেয়া হয়। অন্যথায় অবৈধভাবে রাস্তায় রাখা। সকল মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • রংপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে  জরিমানা

    রংপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি
    রংপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ১টি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা।

    অদ্য ১৩-১১-২০২৩ খ্রি. তারিখ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসন, বদরগঞ্জ-এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযান মেসার্স চেংমারী ফিলিং স্টেশন, চেংমারী, বদরগঞ্জ, রংপুর প্রতিষ্ঠানটি ডিজেল পণ্য পরিমাপে প্রতি ১০ লিটারে ১৮০ মি.লি. কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

    ০২। মেসার্স শাহ ফিলিং স্টেশন, বদরগঞ্জ, রংপুর প্রতিষ্ঠানটির ডিজেল, পেট্রোল ও অক্টেন পণ্য পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ও ট্যাংকলরি এর ক্যালিব্রেশন সনদ আগামী ১৫ দিনের মধ্যে হালনাগাদ করার পরামর্শ প্রদান করা হয়।

    জনাব কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বদরগঞ্জ, রংপুর-এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব খন্দকার মো: জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বিএনপি জামায়াত ইসলাম ন*ষ্ট করেছে-ওমর ফারুক চৌধুরী এমপি

    বিএনপি জামায়াত ইসলাম ন*ষ্ট করেছে-ওমর ফারুক চৌধুরী এমপি

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধর সোনার বাংলা গড়ে তোলার প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, শেখ হাসিনা জয়লাভ করলে আপনি জয়লাভ করবেন, আপনার ছেলে, মেয়েসহ এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। গোদাগাড়ীর এমন কোনা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। দেশের ৫৫৩ টি উপজেলায় মডেল মসজিদ নির্মান করে দিয়েছে শেখ হাসিনার সরকার। বিএনপি জামায়াত তো ইসলাম ধ্বংস করে দিয়েছেন। ১৫ বছরে যা উন্নয়ন হয়েছে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে আগামী ৫ বছরে এধরনের উন্নয়নে করা হবে। শুধু মাত্র গত ১৫ বছরে গোগ্রাম ইউপিতে ৬১৫ কোটি ৯৪ লাখ টাকার উন্নয়ন করা হয়েছে। গরুর মাংশ
    ৮ শ টাকা কেজি সাবই সপ্তাহে ৩/৪ গরুর মাংশ খেতে পারছে। কিন্ত বিএনপি জামায়াতের আমূলে ১৫০ টাকা কেজি গরুর মাংশ ছিল কিন্তু সপ্তাহে একদিনও খেতে পারেন নি। যেখান আগে একটি গরু জবাই করে মাংশ বিক্রি করতে সন্ধ্যা হয়ে যেত। এখন সেখানে ৬/৭ গরু জাবাই করে দুপুরে আগেই মাংশ বিক্রি হয়ে যায়। দৃশ্যেমান হয়েছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধান মন্ত্রীর চেয়ারে বসাতে হবে। ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি এসব কথা বলেন।

    আজ ১৩ নভেম্বর সোমবার বিকাল ৪ টার সময় বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুর চৌধুরী।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়জুদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সহকারি প্রচার ও প্রকাশনা বিষায়ক, কাষ্টম গোয়েন্দা রাজশাহীর সবেক সহকারি পরিচালক সুনন্দন দাস রতন, অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমূখ।

    দেশের মানুষ শান্তিতে বসবাসের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয়সরকার, যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে বাপক উন্নয়ন হয়েছে, এসব উন্নয়ন দেখে কিছু কুচক্রী মহল দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। সব গুজাবে কান দিবেন না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে
    ওমর ফারুক চৌধুরী আরও বলেন, পারমানবিক চূল্লীর মাধ্যমে পাবনার রুপপুরে বিদ্যুৎ করা হচ্ছে, বাংলাদেশ ৩৩ তম দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার দেশ ও জনগনের জীবনমান উন্নয়নের সঠিক তথ্য প্রচার ও মাদকমুক্ত গোদাগাড়ী উপজেলা গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। ৬৪ কোটি ৬৬ লাখ টাকার বিভিন্ন ভাতা পেয়েছেন। শেখ হাসিনা প্রধান মন্ত্রী হলে বিভিন্ন ভাতা বাড়বে। ৭১ জন মুক্তিযোদ্ধাগণ ৮ কোটি ১ লাখ টাকা ভাতা পেয়েছেন। এ ইউনিয়নে ন্যাশন্যাল সার্ভিসে ১ কোটি ২০ লাখ টাকা দেয়া হয়েছে। ৪০ দিনের কর্মসূচির আওতায় এ ইউনিয়নে কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। ওমর ফারুক চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, শুধু দেওপাড়া ইউনিয়নে ৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন। আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষায় ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি, নতুন ভবন নির্মান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি ২৩ লাখ টাকার উপবৃত্তি দেয়া হয়েছে।
    সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ টি ভবন নির্মান করা হয়েছে এতে ব্যয় হয়েছে ২০৯ কোটি টাকা, সংস্কার কাজ হয়েছে ৩৪৭ কোটি টাকা, নতুন বই বিতরণ করে হয়েছে ৮০ লাখ ২৮ হাজার টি বই। কম্পিউটার ল্যাবে ব্যয় হয়েছে ৯০ লাখ ৮১ হাজার টাকা। শিক্ষার্থীদের মাঝে ৫৩৫ টি বাইসাইকেল বিতরন করা হয়ে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়। খালেদা জিয়া মামলায় দন্ডিত, তারেক জিয়া পালাতক, ফেরারী আসামী তাদের দল ক্ষমতায় আসলে কে হবে প্রধানমন্ত্রী এনিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে।

    আগামী দিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রীকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে।

    আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি জামায়াত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছেন, বিদেশে ধর্না দিচ্ছেন কিন্তু কোন লাভ হবে না। শেখ হসিনার অধীনে সংসদ নির্বাচন অনু্ষ্ঠিত হবে। শেখ হাসিনা আবার যদি প্রধান মন্ত্রীর চেয়ারে বসতে পারেন তবে এখানে মিনি স্টুডিয়াম করে দেয়া হবে। আমি ফারুক চৌধুরী যা বলি তাই করি অতীতে যা কথা বলেছি তা পূরণ করেছি।
    ২০১৫ ইং সালের পর স্কুল, কলেজ, মাদ্রায় যত শিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছে, সবাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার বদলাতে আপনাদের চাকুরী হয়েছে, কর্মসংস্থান হয়েছে। আপনাদের দোয়া নিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • গোদাগাড়ীতে মা*দক ব্যবসায়ীদের চিহ্নিত করে বাড়ীতে লিখে দিতে হবে। আইন-শৃঙ্খলা কমিটির  সভায় আলোচকবৃন্দ

    গোদাগাড়ীতে মা*দক ব্যবসায়ীদের চিহ্নিত করে বাড়ীতে লিখে দিতে হবে। আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচকবৃন্দ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা, যৌতুক, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক।

    বক্তাগণ গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন সন্ত্রাস বিরোধী কার্যক্রম মাথা চাড়া দিতে না পারে এজন্য প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতা সবাইকে এক সাথে কাজ করতে হবে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী, সুসিবিভিওর কর্মকর্তা নিরাবুল ইসলাম নিরব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একে তোতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তরের প্রধানগণ সুধিজন উপস্থিত ছিলেন।

    বক্তাগণ বলেন, জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য বিদেশীদের মাঝে ধর্না দিচ্ছেন। তারা দেশের উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা করছেন মাদক বিরোধী অভিযান করলে মাদক গডফাদাররেরা আপনার বিরুদ্ধে লাগবে। কেন না মাদক বিরোধী কথা বলাই আমাদোর বিরুদ্ধেও লেগেছিল। কিন্তু কোন লাভ হয়নি।
    মাদক ব্যবসায়ীরা খুবই শক্তিশালি, মাদক ব্যবসায়ীরা বলে পুলিশ, বিজিপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের কেনা তাই তো মাদক ব্যবসা করে বীর দাপটে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু পুলিশ তাদের ধরেন না কেন? পুলিশ, বিজিপি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন বাহনীর নিকট মাদক ব্যবসায়ীদের তালিকা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না কেন? তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? তাদের গ্রেফতার করা হলে, কোন তদবির করা হবে না বক্তরা জানান, প্রধান মন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এতে প্রমান হয় মাদকের পক্ষে কেউ নেই।
    সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া থাকা শর্তেও হেরোইন, ফেনসিডিল, মদসহ অন্যান্য মাদকদ্রব্য আসে কি করে। সবাকে আরও আন্তরিক ও সচেতন আরও হলে কোন মাদকদ্রব্য দেশে আসবে না।

    এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে গড়ে তোলা হলে মাদক অনেক অংশে কমে আসবে। ক্রিকেট জুয়াড়ি, বাল্যবিয়ে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, আতিকুল ইসলাম গোদাগাড়ী মডেল থানার ওসিকে আহ্বান জানান।

    মাটিকাট ইউপআমার ইউপি এলাকায় হেরোইন, ইয়াবা, মাদক ইদানিং ব্যপকহারে বৃদ্ধি পেয়েছে, বিদিরপুর ক্লাবে মাদকের হাট বসে, মাদক ব্যবসায়ীরা বিদিরপুর ক্যাম্পে মাদক ব্যবসায়ীরা মিনি চেকপোষ্ট বসায় ফলে বিজিপি মাদক ধরতে পারবেন না। মাদক আসে সীমান্ত দিয়ে, বিজিপি সজাগ থাকলে ৯০ ভাগ মাদক আসা বন্ধ হয়ে যাবে। মাদক ব্যবসা কমে যাবে।

    গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ আব্দুল মতিন বলেন, মাদক বন্ধ মাদক ব্যবসায়ীদের সাথে কোন পুলিশ জড়িত থাকবে না। আর যদি থাকেন, আমাকে জানালে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা। থানায় আসতে দালাল লাগবে না। শ্রমিক, ভ্যানচালকসহ যে কেউ আসতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। কোন মাদক ব্যবসায়ী, শিশু নির্যাতন, কোন আপরাধ করে পার পাবে না। আমি আপনাদের সহযোগিতা করবেন। গোদাগাড়ীর গোগ্রামে জমিজমা সংক্রান্ত সংঘর্ষের মামলা হয়েছে, আসামিরা বাড়ীতে ঘুমাবে না এটা স্বাভাব।

    মাদক ব্যবসায়ীদের পুলিশের সখ্যতার অভিযোগ পূর্বে থাকলেো এখন নেই তবে লকডাউনের কারনে পুলিশের মাদকবিরোধী অভিযান কমে গেছে। ফলে মাদক ব্যবসায়ীরা দিন দিন তাদের অবৈধ বাধাহীন গতিতে চালিয়ে যাচ্ছেন।

    উপজেলার বসুদেবপুর, মাদারপুর, গোপালপুর মিষ্টির দোকানের সামনে হিরোইন, ইয়াবা, ফেনসিডিলের কারবার চলে এছাড়া রাজাবাড়ী, প্রেমতলী হাসপাতাল এলাকা, রেলবাজার মনির হোটেল, কসাইপাড়া, মহিশালবাড়ী গরুরহাট, সুলতানগজ্ঞ, ফিরোজচত্তর, সুলতানগজ্ঞ, বাসুদেবপুর, পিরিজপুর, কুমুরপুর, মাদারপুর, শিবসাগর প্রভূতি এলাকায় অবাদে হোরোইন, ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্নধরের মাদকসেবন, বেচাবিক্রিসহ ছোটবড় অপরাধ হয়। ওই স্থানে অভিযান ও মোবাইল কোর্টসহ মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।

    অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, গোদাগাড়ীর আইনশৃঙ্খলা ভালই আছে, তবে আরও ভাল রাখার জন্য উপজেলার পুলিশ, বিজিপি, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দের অনেক সচেতন হতে হবে। গোদাগাড়ীর একটাই বদনাম মাদক, হিরোইন, ইয়াবা, ফেনসিডিল,গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসায়ী গডফাদার এখানে রয়েছে। গোদাগাড়ীতে পুলিশের তালিকাভুক্ত ১৭৩ জন মাদকব্যসায়ী রযেছে। তাদেরকে গ্রেফতার করলে মাদক ব্যবসা কমে আসে।

    মাদকব্যবসায়ীদের তালিকা করে লাল কালি দিয়ে লিখে ঝুলানোর ব্যবস্থাা করেতে হবে, মাঝি, শ্রমিক, ভান চালকসহ শূন্য থেকে শত শত কোটি টাকার সম্পাদকের তদন্ত করে তাদের সম্পদ সরকারী কোষাগারে জমা করার ব্যপারে আলোচনা করা হয়।

    মাদকব্যবসায়ীদের ছেলে মেয়েদের সাথে বিবাহ সম্পর্ক থেকে বিরত থেকে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ব্যপারেও আলোচনা করা হয়। বিজিপি যদি মনে করেন সীমান্ত দিয়ে মাদক তো দূরের কথা একটি পাখিও আসবে না সেটা সম্ভব। পুলিশ বিজিপিকে আরও মাদক প্রতিরোধে আরও সচেতন হতে হবে। তাদরের এবং সমাজের অবক্ষয় প্রতিরোধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জনপ্রতিনিধিদের এ সভায় উপস্থিত থাকা প্রয়োজন কিন্তু তারা প্রায় অনুউপস্থিত থাকেন।

    প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন তাই কোনভাবে মাদকব্যবসায়ীরা যেন কোনভাবে পার পেতে না পারেন সেজন্য তাদের বিরুদ্ধে শক্ত মামলা, চার্জসীট প্রদান করতে হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • লালমনিরহাটে জীবনযাত্রা স্বাভাবিক

    লালমনিরহাটে জীবনযাত্রা স্বাভাবিক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    বিএনপি -জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে লালমনিরহাটে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। যাত্রী সংকটে দূরপাল্লার বাস না ছাড়লেও লোকাল ট্রেন ও ছোট যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। এছাড়া, অফিস-আদালত ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম চলছে আগের মতো। গত(১৩ নভেম্বর)২০২৩ইং দুপুরের দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, অবরোধের দ্বিতীয় দিনে ছোট ছোট অটোরিকশা, সিএনজি চলাচল করছে যাত্রী সংকট নিয়ে। অটোরিকশা ও সিএনজি মালিকরা বলছেন, অবরোধ নয় যাত্রী সংকটে বাসগুলো চলছেনা। দিনের বেলায় আতঙ্কে যাত্রীরা চলাচল করতে চায় না। তবে, রাতে কিছু যাত্রী পাওয়া যায়। অটোরিকশা চালক নজরুল ইসলাম বলেন, রংপুর থেকে আসার পথে কয়েক জায়গায় পথ রোধ করেছিল অবরোধকারীরা। পরে পুলিশের সহায়তায় চলাচল করা হচ্ছে। এদিকে, বিকাল ৫টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের লালমনিরহাটের কোথায়ও অবরোধ সমর্থনকারীদের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, অবরোধে আমরা সর্বদা সজাগ রয়েছি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

    হাসমত উল্লাহ।

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে হাত-পায়ের রগ*কে*টে যুবলীগ নেতাকে হ*ত্যা

    গাইবান্ধার সুন্দরগঞ্জে হাত-পায়ের রগ*কে*টে যুবলীগ নেতাকে হ*ত্যা

    গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের পৈশাচিক হামলায় জাহিদুল ইসলাম (৪২) নামে এক যুবলীগ নেতার নিহতের ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে । রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবলীগ নেতা মারা যান। নিহত জাহিদুল ইসলাম উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে। থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা যায় , আনুমানিক রাত ১১ ঘটিকার পরে জাহিদুল ইসলাম ও কবির মিয়া মোটরসাইকেল যোগে বামনডাঙ্গা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখা চেয়ারম্যান মারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্র আড়িপেতে থাকা বেশ কিছু দুর্বিৃত্ত সন্ত্রাসী রাস্তার উপরে রশি টেনে মোটরসাইকেলের গতিরোধ করে নৃশংস হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের হাত ও পায়ের রগ কেটে দেয়াসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। পাশাপাশি লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় তার সঙ্গী কবিরকেও। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় জাহেদুল ও কবিরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। যুবলীগ নেতা জাহিদুল ইসলামের অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন। কিন্তু প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

    উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটুর সাথে কথা হলে তিনি বলেন, সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জামাত-বিএনপির সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।

    এবিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু জানান, পরিকল্পিতভাবে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা জাহিদুল ইসলামের উপর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

    এব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জীর সাথে কথা হলে তিনি জানান, এঘটনায় তদন্তের জন্য ৪ জনকে আটক করা হয়েছে । সেই সাথে মামলার প্রস্তুতিও চলছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রাখছে টেলিমেডিসিন সেবা

    প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রাখছে টেলিমেডিসিন সেবা

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা প্রতিনিধি

    স্বাস্থ্য বিয়য়ে প্রান্তিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের উন্নত পরামর্শ প্রদানের সুবিধার্থে দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী হাসপাতালে চালু হয়েছে টেলিমেডিসিন সেন্টার। যা গ্রামীন জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়নে অবদান রাখছে।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের এইচআইএস এন্ড ই-হেলথ প্রকল্পের অধীনে এমআইএস/ই প্যাকেজের আওতায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২ রা সেপ্টেম্বর থেকে এ টেলিমেডিসিন সেবা সংযুক্ত করা হয়। সর্বশেষ গত ৯ অক্টোবর বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন সেবা কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় এর সাথে যুক্ত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ সকল চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও টেলিমেডিসিন স্টাফ।
    টেলিমেডিসিন সেবার মাধ্যমে ইতোমধ্যে সেবা নিয়েছেন এমনই দু‘জন উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুনা গ্রামের শিশু জিহাদ ( ৮) তিনি কানের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। তাকে দেখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ চিকিৎসক। চোখে সমস্যা নিয়ে আসেন সদর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের আ: জব্বার (৬৫)। তাঁকে দেখেন জাতীয় চক্ষু ইনস্টেটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক। স্থানীয় পর্যায়ে রোগী দেখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিয়াউল হক লিখন।
    টেলিমেডিসিন সেবা গৃহীতা আ: জব্বার বলেন ‘ সেবা পেয়ে আমি খুব খুশি ও উপকৃত হয়েছি। কখনোই ধারনা ছিলোনা এভাবে রোগীরা চিকিৎসা নিতে পারেন। তাছাড়া অর্থাভাবে আমি চিকিৎসা করাতে পারতাম না। এখান থেকে সেবা নিয়ে আমার মত আরও অনেকেই ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিয়াউল হক লিখন বলেন,‘এখানকার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন সেবা সংযুক্ত হওয়ায় প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নতুন যুগে প্রবেশ করেছে। হাসপাতালে চিকিৎসা সংকটে হিমশিম খেলেও রোগীদের মাঝে টেলিমেডিসিন সেবা দিতে পেরে আমিও আনন্দিত।’
    টেলিমেডিসিনের টেকনিক্যাল কার্যক্রম পরিচালনায় বেতাগী উপজেলায় টেলিমেডিসিন স্টাফ পদে নিয়োগ পেয়েছেন বেতাগীতে মো: হেলাল হোসেন। তিনি জানান, অনলাইনে এ কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের প্রয়োজনীয় যন্ত্র স্থাপন করা হয়েছে। এখানকার একজন মেডিকেল অফিসার রোগীদের সমস্যা জেনে অপরপ্রান্তে থাকা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেন। প্রয়োজনে রোগী নিজেও কথা বলতে পারেন। আধুনিক অনলাইন ব্যবস্থায় উভয় প্রান্ত থেকে অডিও-ভিজ্যুয়াল কমিউনিকেশনস সেবা প্রদান করা হচ্ছে।

    এমআইএস/ই প্যাকেজের পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন জানান, রোস্টার করে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনলাইনের মাধ্যমে টেলিমেডিসিন চালু হওয়া প্রান্তিক পর্যায়ে প্রতিষ্ঠানগুলোতে সংযুক্ত হয়ে চিকিৎসা পরামর্শ সেবা দিচ্ছেন।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাহিদ ফারজানা শান্তা জানান, প্রয়োজনীয় চিকিৎসক ও হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলে আশা করি কক্ষের সমস্যা কেটে যাবে।
    বরগুনার সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, এ জেলায় চিকিৎসক সংকটের মধ্যে আমরা স্বাভাবিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। অনেক রোগীর জন্যেই উন্নত চিকিৎসা প্রয়োজন হয়। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। তাই এ হাসপাতালে টেলিমেডিসিন সেবা সংযুক্ত হওয়ায় সাধারণ মানুষ টেলিমেডিসিন কার্যক্রমে তাদের পরামর্শের আওতায় আসছেন।
    বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর জানান, চিকিৎসক ও ভবন সংকটের মাঝেও টেলিমেডিসিনে হাসপাতাল থেকে মেডিকেল অফিসার অ্যাসাইন করা এবং কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে। সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র।